Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026

    কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প162 Mins Read0
    ⤶ ⤷

    বিশেষ দ্রষ্টব্য – ৮

    ৮

    আমাদের বাড়িতে একটা বিড়াল আছে। বিড়াল ঠিক নয় বিড়ালী। বছর বারো—চোদ্দ বয়েস হবে। এই ক’বছরে ওর বাচ্চা হয়েছে আশি থেকে একশোটা। এই বাচ্চাগুলো গেল কোথায়? আমাদের বাড়িতে একটাও নেই।

    বিড়াল অনেকে ভালোবাসেন, আবার অনেকেই বিড়াল দেখলে চেয়ার—টেবিলে উঠে নৃত্য করেন। ঐ আত্মসুখসর্বস্ব জন্তুটাকে দেখলে আগে আমারও ঘৃণা হত। ছেলেবেলায় গুল্লি দিয়ে টিপ্ করা কিংবা কালীপুজোর সময় ল্যাজে ফুলঝুরি বেঁধে দেওয়া ছিল আমার প্রিয় খেলা।

    আমাদের বিড়ালটা আমাদের বাড়িতে এসেছিল অদ্ভুতভাবে। রাত্তির বেলা হঠাৎ দেখি ঘরে ঢুকে আছে। তখন খুবই বাচ্চা আমরা সকলে তাড়া করছি বার করে দেবার জন্য, একটা সাদা উলের বলের মতো বিড়ালটা ছুটোছুটি করছিল। হঠাৎ একসময় ঘরের মাঝখানে এসে চিৎপটাং হয়ে শুয়ে প্রার্থনার ভঙ্গিতে হাত দুখানা তুলে এমন জুজুল করে তাকাল যে আমরা তৎক্ষণাৎ হেসে ফেললাম। মা বললেন, ‘থাক্, থাক্, আজ আর তাড়াতে হবেনা।’ আমার মা বিড়াল পছন্দ করতেননা কখনও, কিন্তু বাচ্চাটা তারপর দু-তিনদিন মায়ের পায়ে-পায়ে ঘুরে অবলীলাক্রমে মায়ের আদর কেড়ে নিলে। বাবা ছিলেন অত্যন্ত গম্ভীর এবং রাশভারী। আমরা সবাই ভয় করতাম। মাঝে-মাঝে বাবা জলদকণ্ঠে বাচ্চাটাকে ধমকে দিতেন। কিন্তু তবুও বাচ্চাটা যেদিন নিতান্ত অবহেলার সঙ্গে বাবার ব্যক্তিত্বকে অবজ্ঞা করে বাবার থালা থেকেই ইলিশ মাছের মুড়ো তুলে নিল—সেদিন আমরা যথার্থই খুশি হয়েছিলাম। সেই থেকে বিড়ালটা আমাদের বাড়িতে রয়ে গেছে।

    এক বিখ্যাত ফরাসি লেখকের উপন্যাসে পড়েছিলাম, মানুষ জন্তু-জানোয়ার পোষে নিজের অহংকারে সুড়সুড়ি দেবার জন্য। প্রত্যেক মানুষই অন্য কোন একজনের উপর আধিপত্য বিস্তার করতে চায়। যাকে সে খাওয়াবে, আদর করবে এবং দরকার হলে পদাঘাত করবে। আগে ক্রীতদাসের উপর এরকম করা যেত। ক্রীতদাস-প্রথা উঠে যাবার পর অনেকে তখন স্ত্রীর উপর এই বীরত্ব ফলাতেন। এখন স্ত্রীরাও স্ত্রী-স্বাধীনতার কথা জেনে গেছেন। বরং এখন পুরুষদেরই ক্রীতদাস বানাবার চেষ্টা তাঁদের। সুতরাং এখন জন্তু-জানোয়ারের ওপরই এই ইচ্ছেটা মেটানো যায়। অনেকে মহা আহ্লাদে কুকুর বেড়াল পাখি পোষে। কুকুর পোষা তো প্রায় সামাজিক প্রথার মতো দাঁড়িয়েছে।

    আমার এক বন্ধুর পোষা বিড়ালের নাম শ্বেতকরবী। নাম শুনেই ভালোবাসার বহর বোঝা যায়। কৃষ্ণকলি, দধিমুখী, সুন্দরী এমন নামও শুনেছি। এক অপুত্ৰক দম্পতির তিনটি মার্জার সন্তান দেখেছি—যারা আমাদের চেয়ে অনেক ভালোভাবে খেয়ে-শুয়ে আছে।

    আমাদের বিড়ালটা ঠিক পোষা নয়, বাড়িতে আছে এই পর্যন্ত। ওর নাম ‘কুচু’—কেন বা কে এই নাম দিয়েছিল, মনে নেই। নিতান্ত সাধারণ চেহারা, শরীরটা সাদা, ল্যাজ এবং কানের কাছে কালো-খয়েরি। আমাদের গয়লার সঙ্গে ভাব জমিয়ে রোজ খানিকটা ফ্রি দুধের বরাদ্দ জুটিয়েছে, তাছাড়া চেয়ে-চিন্তে চুরি—জোচ্চুরি করে খেয়ে খেয়ে বেশ কেঁদো শরীর হয়েছে। এক-একদিন রাত্রে চার—পাঁচটা বিড়ালের সঙ্গে মহা হল্লা করে গুণ্ডামি করে—তখন মারধোর দিই। বড়-বড় ইঁদুর ধরে—কিন্তু ইঁদুর ধরা আমরা মোটেই পছন্দ করিনা। ইঁদুর মারলেই সেই বীরত্ব আমাদের দেখাবার জন্য রক্তমাখা থ্যাৎলানো ইঁদুর মুখে করে ঘরের মধ্যে, কখনও-বা বিছানায় নিয়ে আসে। তখন ধরে মার দিই, মাথা নিচু করে মার খায়। এ-সবকিছুর পরও যখন নিতান্ত অকারণে কোন-কোন সময় এসে পায়ে মাথা ঘষে, তখন মন্দ লাগেনা। কিন্তু আমি কুচুকে নিয়ে কিছু লিখতে বসিনি, ওর বাচ্চাগুলো সম্বন্ধে কিছু লিখতে চাই।

    বছরে দু-তিনবার ওর বাচ্চা হয় এবং কোনবারই দু-তিনটের কম নয়। এতদিনে ওর শাবকসংখ্যার শতপূর্তি হয়েছে নিশ্চয়ই। বাচ্চাগুলো বাড়িতে রাখিনি— রাখলে বাড়ির অবস্থা কী হত কল্পনাও করা যায়না। আমরা কবে উচ্ছেদ হয়ে গিয়ে এ বাড়িতে প্রতিষ্ঠিত হত সুদৃঢ় বিড়াল-সমাজ! বাচ্চাগুলো কোথায়? কয়েকটির কথা জানি, বাকিগুলোর কথা জানতেও চাইনা।

    যখন বাচ্চা হয়, তখন বিড়ালীর ক্রুদ্ধ এবং কাতর চোখ সত্যিকারের দেখার মতো। গর্ভিণী এখানে-সেখানে ঘোরে, ছটফট করে, নিরালা খোঁজে। বাচ্চা হবার পর বাঘিনীর মতো আগলে থাকে–তখন চোখ দেখলে হঠাৎ মনে হয় ওরও বুঝি একটা হৃদয় আছে, যা দুঃখিত কিংবা প্রীত কিংবা কৃতজ্ঞ হতে জানে।

    বাচ্চাগুলি একটু বড় হলেই মায়ের টান কমে আসে। তারপর মা-টাই একদিন খাবারের ভাগ নিয়ে বাচ্চাদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। আমাদের কুচুর খানিকটা আত্মসম্মান জ্ঞান আছে। ওরই মুখের গ্রাস যখন কোন সন্তান এসে কেড়ে নেয়, তখন ও মারামারি শুরু করেনা বটে, কিন্তু গর্র্ শব্দে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে। তখন আস্তে-আস্তে ওদের বিদায় করতে হয়। কখনো পুষবার জন্য নিয়ে যায় অনেকে–কেউ-কেউ সত্যিই পোষে–কেউ-কেউ আবার ফিরিয়ে দিয়ে যায়। তুলোর মতো নরম গা, সব বিড়াল-বাচ্চাকেই প্রথমে সুন্দর দেখায়। অনেকে শখ করে বাড়িতে নিয়ে বেড়াল পোষা শুরু করতে চায়। তারা বলে, ‘ইস, এমন সুন্দর বাচ্চাগুলোকে রাস্তায় ছেড়ে দিয়ে মেরে ফেলবে? না, না, আমাকে দাও। আহা, অবলা জীব।’— কিন্তু প্রত্যেক সংসারেই দু-একজন থাকে যারা বিড়াল দুচোখে দেখতে পারেনা। তাছাড়া, বাচ্চারা লম্বা হয়ে, পুরুষ হলে—কদাকার ভারী মুখ নিয়ে যখন মাছ চুরি শুরু করে, তখন আর মায়া থাকেনা, তখন আবার আমাদের বাড়িতে ফেরৎ দিতে আসে অতিষ্ঠ হয়ে। সবগুলোকেই আমরা রাস্তায় ছেড়ে দিয়ে আসি। মেথর কিংবা ঝিকে পয়সা কবুল করে ওদের বলি দূরের কোন পাড়ায় গিয়ে ছেড়ে আসতে। কখনো আমাকেই বাধ্য হয়ে ও দায়িত্ব নিতে হয়। মা ভাইবোনেরা প্রতিবার আপত্তি করে—কিন্তু আপত্তি শুনলে চলেনা। আমাদের কুচুকে আমরা হাজার চেষ্টা করেও প্রেম করা বন্ধ করতে পারিনা। এবং তিন—চারমাস পরপর ওর বাচ্চা হবেই। ওদের জন্য কোন জায়গা নেই, কিন্তু নিজের বাড়িকেও কেউ মার্জারশালা করতে চায়না। একটা মাটির ভাঁড়ে কিছুটা দুধ, কয়েক টুকরো পাউরুটি এবং থলিতে বাচ্চাগুলি নিয়ে আমি বেরিয়ে পড়ি, যাবার পথে ওদের নানারকম গল্প বলি : ভয় কী তোদের, তোদের এমন দেশে নিয়ে যাচ্ছি, যেখানে কেউ দুধের কড়াইতে ঢাকা দেয়না, পথে-পথে সেখানে মাছ ছড়ানো। খুব ভালো থাকবি।

    তারপর কোন মাঠের মধ্যে নামিয়ে—ভয় কী, কোন ভয় নেই, আমি আবার আসব–এইসব বলে বুঝিয়ে, পিছন ফিরে চোখ বুজে ছুটে পালিয়ে যাই। অনেকসময় এতদূরে নিয়ে যাই যে ফেরার সময় আমি নিজেই রাস্তা খুঁজে পাইনা।

    আমার বন্ধু সত্যময় একটা সুন্দর দেখে বাচ্চা বাড়ি নিয়ে গেছে। এখন ওর নানান্ গুণপনা নিয়ে খুব উচ্ছ্বাস দেখায়। কিন্তু ওর যে কত বড় ভবিষ্যতের ক্ষতি হল এ কথা ভেবে আমি মাঝে-মাঝে অত্যন্ত দুঃখিত বোধ করি। কারণ, ওরটাও মাদী বেড়াল!

    যখন চোখ ফোটেনা, তখন বাচ্চাগুলিকে ভারি নিষ্পাপ দেখায়। যখন একটু বড় হয়ে সারা বাড়িতে খেলে বেড়ায়, নীল কালির ফোঁটার মতো চোখ তুলে তাকায়, পরস্পর দাঙ্গা করে, অকারণে দৌড়োয় তখন যাতে ওদের প্রতি কোনক্রমে মায়া না-পড়ে যায় তার চেষ্টা করি। যে কোন শিশুই সুন্দর কারণ তারা যুক্তিহীন।

    বাচ্চা হবার পর কয়েকদিন ওদের মা অনেক গম্ভীর হয়ে যায়, চুরি-জোচ্চুরি করেনা! গরর-গর্র্ করে ওদের সহবৎ শেখায়, টুটি ধরে এখানে-সেখানে নিরাপদে নিয়ে যায়, সমস্ত শরীর পরিচ্ছন্ন করে। তারপর অল্প কিছুদিন পরই ওদের দূর করে দিয়ে আসতে হয় যখন ওদের দৌরাত্ম্য সহ্য করা যায়না। আমার কাকা অফিস যাবার জন্য পাটভাঙা জামাকাপড় পরে খেতে বসেছেন এমনসময় উড়ন্ত কোন পোকা ধরবার জন্য ঝাঁপ দিয়ে একটা বাচ্চা সোজা এসে পড়ল মাছের ঝোলের বাটিতে। খাওয়া তো নষ্ট হলই, ঝোল ছিটকে জামাকাপড়ও গেল। এইরকম অসংখ্য। অথচ বাচ্চাটাকে মারলে, ও তার কারণই বুঝবেনা, অসহায় সারল্যে তাকিয়ে থাকবে।

    বিদায় করে দিলেও দু-একটা পথ চিনে ফিরে আসে। তখন আবার ফেলে আসতে হয়। আবার আসে, আবার ফেলতে হয়। সে এক অসহ্য অভিযান! ফিরে আসবার কী এক পরম দাবি ওরা বোধ করে বুঝতে পারিনা। যেখানে ওদের ফেলে আসা হয় কিছুদিন আমি সে-পথ দিয়ে হাঁটিনা কোন দিন ভুল করে গিয়ে পড়লে মিঞাও-মিঞাও ডাক শুনে চমকে পালিয়ে যাই। কোন দিন আর দেখতে পাইনা কোন বিড়ালহীন গৃহে দৈবাৎ ওরা স্থান পেয়েছে এই ভেবে খুশি হবার চেষ্টা করি। কোন দিন হয়তো দেখি বাচ্চা ছেলেরা ল্যাজে দড়ি বেঁধে টানাটানি করে খেলছে। আমি ধম্‌কে ছাড়িয়ে দিই

    তাও খুব নৈর্ব্যক্তিকভাবে। বুঝতে দিইনা, আমারই বাড়ির বাচ্চা। তাহলে যদি ফিরিয়ে দিতে আসে! ছেলেদের ধমক দেবার সময় গলায় জোর পাইনা, কারণ ছেলেদের হাত থেকে বাঁচিয়ে ওদের কোন্ নিরাপদ জায়গায় রাখব তা তো জানিনা।

    বাচ্চা হারাবার পর মা-বিড়ালী কয়েকদিন কী কাতরভাবে কেঁদে-কেঁদে ঘোরে –সেই কথা মনে পড়ে। কিন্তু কী করব, আমার কিছু করবার নেই।

    এক-একদিন দেখি, রাস্তার মাঝখানে একটা বেড়ালবাচ্চা গাড়ি চাপা পড়ে চ্যাপ্টা হয়ে মরে পড়ে আছে। সেই সুন্দর কচি শরীরটা এখন কী ভয়ংকর। একটুক্ষণ চুপ করে দাঁড়াই। আমার ছোট বোন এই বাচ্চাটাকে কত ভালোবাসত, মনে পড়ে। রাত্তিরে আমার পায়ে কত খুনসুটি করেছে এই বাচ্চাটা, আমার মা এক-একদিন নিজে না-খেয়ে সম্পূর্ণ দুধের বাটিটা ঠেলে দিয়েছেন এদের দিকে। এ কথা ভেবে তৎক্ষণাৎ সরে পড়ি।

    তারপর যে রাস্তায় যাই, শুনি মিউ-মিউ। তাকিয়ে দেখি, আমাদের বাচ্চা কিনা। না। অন্য কোথাও গেলেও সেই মিউ-মিউ। কলকাতার গলিতে-গলিতে। আমাদের বাড়ির বাচ্চা কিংবা তার বাচ্চার বাচ্চা কিংবা কয়েক হাজার অন্য বাচ্চা। হয় ট্রাম লাইনের পাশে থ্যাৎলানো অথবা অসহায়ভাবে ঘুরছে। বৃষ্টির সময় দেখি ভিজে জড়সড় হয়ে এক কোণে বসে কাঁপছে, কাকগুলো জ্যান্ত শরীরেই ঠোকরাতে চাইছে। আমাকে পালিয়ে যেতে হয়– কারণ আমার কিছু করবার নেই। আমি ওদের নিরাপদ আশ্রয় দিতে পারবনা।

    যুদ্ধের সময় বোমার শব্দে পাগল হয়ে লন্ডনে বারো হাজার বিড়াল পথে—পথে ঘুরেছে কাগজে এ খবর পড়েছিলাম। কলকাতার পথে-পথে অসংখ্য মার্জারশিশুর ডাক আমাকে না পাগল করে দেয়!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক মানবী – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বাড়ির খবর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ফুলমণি-উপাখ্যান – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026
    Our Picks

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026

    কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }