Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৃশ্চিক – পিয়া সরকার

    পিয়া সরকার এক পাতা গল্প133 Mins Read0
    ⤶ ⤷

    রাত্রি বড় দীর্ঘস্থায়ী

    কালকে রাতে বড় বৃষ্টি নেমেছিল। এখনও চলছে। ঝমঝমে উত্তাল বৃষ্টি। এমন বৃষ্টি আমার পছন্দ নয়। এই বৃষ্টিতে সামনের দৃশ্য ঝাপসা হয়ে যায়, আর ঝাপসা কোনো কিছুই আমার ভালো লাগে না, না প্রকৃতি না সম্পর্ক!

    আজ ছুটি নেব ভেবেছিলাম। এক কাপ কফি আর নিজের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম জানালার ধারে। কিন্তু অঙ্ক যাঁরা ভালোবাসেন তাঁরা জানবেন, শেষটুকু না মেলা অবধি মস্তিষ্কে অদ্ভুত অস্বস্তি চলে। পাঁচদিন হয়েছে কলকাতা থেকে ফিরে, কেসটায় একচুলও অগ্রগতি হয়নি। মৌপিয়ার শ্রাদ্ধকার্য মিটেছে। সামন্ত গিয়েছিলেন, কী কী খাইয়েছে তার একটা ফিরিস্তি দিতে চাইছিলেন। আমার জ্বলন্ত দৃষ্টি দেখে গুটিয়ে গিয়েছিলেন।

    ক্রাইমসিনের সামনে দাঁড়িয়ে ছিলাম। কদিন ধরেই বৃষ্টিতে চতুর্দিক ধুয়ে যাচ্ছে। কেন যেন মনে হল যদি কিছু মিস করে থাকি। হয়ত ঝোপে ঝাড়ে কিছু পড়ে থাকলেও থাকতে পারে। এতদিনেও যখন কিছু করতে পারলাম না, হয় আমি অযোগ্য ডিটেকটিভ, নাহয় পৃথিবীর সব গোয়েন্দাকাহিনীই ভাঁওতাবাজি… সুমন্ত যেমন বলে। ভালো খবর একটাই, মহেন ভানকে ধরতে ঝাড়খণ্ড রওনা দিয়েছে পুলিশ। অবশ্য মহেন ভানের জবানবন্দীতে আমার কেসের কী সুরাহা হবে সেটা এখনও আমি জানি না।

    জানালাটা উচ্চতায় মাটি থেকে ফুট পাঁচেক। এখন অকাল বর্ষার জল পড়ে জঙ্গুলে লতাপাতা প্রায় জানালার রড ছুঁয়ে ফেলেছে। ঘরের ভেতরটা অন্ধকার। নতুন পাম্প বাইরেই বসানো হয়েছে। এটা এখন পরিত্যক্ত। জানালার নিচে ঝোপটার মধ্যে হাত বাড়ালাম, তন্নতন্ন করে খুঁজবার চেষ্টা করলাম। খুনির পায়ের চাপে পিষে যাওয়া গাছগুলো আবার গা-চাড়া দিয়ে ওঠেছে। কিন্তু! অন্য কিছু নেই এখানে।

    পাম্পঘরটার সামনে গেলাম। মৌপিয়া সেদিন গভীর রাতে ডান দিকের রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে এসেছিল। তারপর অতর্কিতে হামলা… নাকি পরিচিতের সঙ্গে দু-একটা বাক্য বিনিময় হয়েছিল! হঠাৎ বিদ্যুতচমকের মতো একটা সম্ভাবনা আমার মাথায় এল, হতে পারে একমাত্র এই কারণেই… একমাত্ৰ এই কারণেই…তবে কী….

    আমাকে চমকে দিয়ে ফোনটা বেজে উঠল। মণি হালদারকে তলব করা হয়েছিল, এসে পৌঁছেছেন।

    ******

    “আচ্ছা, মিস্টার হালদার, যে ডুপ্লিকেট চাবিটা দিয়ে আপনি গেটটা খুলেছিলেন, সেটার তালা তো ভেতর থেকেও আটকানো যায়?”

    “মানে!”

    “মানে আপনার গেটের গ্রিলটার ডিজাইন অনেক কিছু সাজেস্ট করে। যেমন ধরুন, খুনের রাতে আপনি মৌপিয়ার পিছন পিছন গেলেন, মেয়েকে খুন করলেন, তারপর ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ভেতর থেকে আটকে দিলেন। সকালবেলা সবাই যখন খবর দিতে এল, দেখল আপনি ভেতর থেকে বন্ধ। হতে পারে না?”

    ঘরে পিনপতন নৈঃশব্দ। মণিরঞ্জন রক্তচক্ষুতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন।

    “চল্লিশ মিনিট ধরে আপনি যে ফিরিস্তিগুলো দিলেন,” মণিরঞ্জন চিবিয়ে চিবিয়ে বললেন, “তাতে আমি একটা জিনিস পরিষ্কার বুঝেছি, আপনি কালপ্রিটের বিরুদ্ধে এক পয়সারও এভিডেন্স জোগাড় করতে পারেননি। অবশ্য মেয়েছেলের আর কদ্দূর খ্যামতা!”

    “আহা! পার্সোনাল অ্যাটাকে কেন যাচ্ছেন? নবগোপাল হুঁইকে কে মারল তা কি এখনও অবধি একবারও আপনাকে জিজ্ঞাসা করেছি? মহেন ভানকে কিন্তু খোঁজা হচ্ছে মণিবাবু।”

    “কে মহেন ভান? আমি কোনো মহেন ভানকে চিনি না।”

    “হয়ত সে আপনাকে চেনে।”

    “অসম্ভব!” মণি হালদার হাতের মুঠো শক্ত করলেন। “আপনি ফালতু কথা ছেড়ে আসল কথায় আসুন। আমাকে ওভাবে ফাঁসাতে পারবেন না।”

    “ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে তো ফাঁসাতে পারব? আই অ্যাম শিওর, বেশ কিছু এভিডেন্স পাওয়া যাবে। হয়ত কিছু সাক্ষীও!”

    জোঁকের মুখে নুন পড়ল।

    “শতদল মিত্র মারা যায় ২০০২-এর ৮ই জানুয়ারি, মৌপিয়ার জন্ম ২০০২-এর ২রা অক্টোবরে। প্রি ম্যাচিওরড বার্থ। মিসেস হালদার সেই সময় সেক্সুয়াল গ্রাটিফিকেশনের মুডে ছিলেন তো মণিবাবু!”

    “বিবাহিতা স্ত্রীর সঙ্গে কী করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।”

    “মানসিকভাবে অসুস্থ স্ত্রীয়ের সঙ্গে যা খুশি করাটা ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়ে পড়ে। আপনার চোদ্দ গুষ্টির ভাগ্য কমলবাবু আপনার নামে কেস ঠোকেননি।”

    “কমল একটা বাঞ্চোত!”

    “কেবিন থেকে আপনি ইচ্ছা করে দুই বলেছিলেন, এক বলেননি!”

    “একদম ফালতু কথা বলবেন না!”

    “এক শব্দটাকে খুব চেষ্টা করেও দুই শোনা যায় না, মণিবাবু! কমল মিত্ৰ নিজের ডিসেবিলিটি লুকিয়ে যতটা অপরাধী, আপনি কিন্তু কম নন। আপনি খুনি।”

    “একদম বাজে কথা বলবেন না। শতদল ওই সময় স্টেশনে থাকবে আমার জানার কথা নয়।”

    “শতদল না হলে অন্য কেউ… আপনি আক্রোশ মেটানোর জন্য নিরপরাধ যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। তারপর নিজের স্ত্রীর অসুস্থতায় বিরক্ত হয়ে জোরজবরদস্তি তাকে রেপ করেছেন!”

    “বেশ করেছি! তার ভতুর্কি দিয়ে চলেছি আঠারো বছর ধরে। মৌপিয়া যখন যা চেয়েছে পেয়েছে। একটা ঠিকঠাক মেডিকেলের কোচিংয়ে কত টাকা লাগে জানেন? পড়াতে কত খরচ হয়?” মণি হালদার হাঁপাতে হাঁপাতে বললেন।

    “আর যখনই সে আপনার হাত থেকে বেরিয়ে বিধানের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার কথা ভাবল, তখনই তাকে মেরে দিলেন। আসলে আপনি একটা আপাদমস্তক ক্ষমতালোভী মানুষ। ইউ আর এ ব্লাডি পাওয়ারমঙ্গার! বিধান একটা এক্সকিউজ, আপনার মতো মানুষেরা বশ্যতাকেই স্বাভাবিকত্বের মাপকাঠি মেপে নেন।”

    মণিরঞ্জন হালদার আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইলেন। যেন মনে মনে যুদ্ধ করছেন। খুব অস্পষ্টভাবে লোকটার বডিল্যাংগুয়েজে বদল হচ্ছিল। এটা এমন একটা গাট ফিলিং যেটা গোয়েন্দামাত্রই জানবেন। আমার মনে হল লোকটার শক্তপোক্ত পেশিগুলো একটু যেন ঢিলে হয়েছে, চোখের ভাষায় একটা অনুতাপের হালকা ছায়া পড়েছে। অনেকক্ষণ একইভাবে থাকার পর মণি হালদার একটা গভীর শ্বাস নিয়ে বললেন, “আপনার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি চার্জশিট দিন, বাকিটা আমি দেখে নেব।”

    দরজা খুলে মণিরঞ্জন বেরিয়ে গেলেন। সামন্ত দরজা দিয়ে উঁকি মারছিলেন, দরজাটা সোজা মুখে গিয়ে ধাক্কা মারল।

    সামলে নিয়ে সামন্ত বললেন, “ম্যাডাম, আপনার ফোন।”

    স্টেট ফরেনসিকের শ্রীবাস্তব ফোন করেছিলেন বেশ কয়েকবার। রিং ব্যাক করতেই একবারে তুললেন ফোনটা।

    “কিছু বাতচিৎ ছিল ম্যাডাম। আপ অভি ফ্রি হো?”

    আমার গা-টা হঠাৎ ম্যাজম্যাজ করছিল। কথা বলতে খুব একটা ইচ্ছাও করছিল না। কেস রিলেটেড কিছু কিনা জিজ্ঞাসা করাতে শ্রীবাস্তব বলল, ও একটা লিঙ্ক শেয়ার করেছে মেলে, সময় নিয়ে সেটা পড়ে দেখতে।

    কবিতা খামারুকে ডিটেন করা হয়েছে। কিন্ত মন বলছে সেরকম কিছু পাওয়া যাবে না।

    ***

    জগত্তারিণী দেশলাই কারখানা থেকে একটু এগোলে রাস্তাটা একটা টার্ন নেয় স্টেশনের দিকে। ঠিক সেখানেই গাড়িটা খারাপ হয়ে গেল। ড্রাইভার দেখেটেখে বলল বেশি সময় লাগবে না। দশ মিনিট। কিন্তু আমাদের গাড়িতে বসিয়ে সে আধঘন্টা ধরে কোথায় যে হাওয়া হয়ে গেল, তা খোদাই মালুম! সামন্ত জিপের পেছনে বসে ঘাম মুছছিলেন। আমি ঠিক ঘামছিলাম না। শরীরে একটা জ্বরজ্বর ভাব, নাক সুরসুর, সামান্য গলা ব্যথা আর হাত-পা চুলকাচ্ছিল। মনে হয় অ্যালার্জি। নবগ্রামের ডাক্তার বদ্যির চেম্বার সব স্টেশনের দিকেই। সামন্ত বললেন, কে এক চেনাশোনা হোমিওপ্যাথি ধন্বন্তরী আছে, খুনখুনে বুড়ো কিন্তু সে নাকি চামড়ার রোগের দারুণ চিকিৎসা করে। ছোটবেলায় আমার বেগুন আর চিংড়িমাছ খোলে অ্যালার্জি হতো, কিন্তু জেদ করে খেয়ে ফেললে মা হোমিওপ্যাথি দিত মনে আছে। সামন্ত বাড়ি যাচ্ছিলেন, বললেন পথে দেখিয়ে দেবেন চেম্বার।

    জগত্তারিণীর গেটটা গাড়ি থেকে দেখা যাচ্ছিল। গেটটা খুলে যে ছেলেটা বেরিয়ে এল তাকে কদিন আগেই দেখেছি। আনন্দ নাম বোধহয়। ছেলেটা রাস্তার দিকে তাকিয়ে পথ চলে বলে আমাদের খেয়াল করেনি। সামন্ত পিছন থেকে “কী হে আনন্দ!” বলে বাজখাঁই গলাতে ডাকায় একেবারে থতমত খেয়ে গেল। সামান্য তুতলিয়ে বলল, “আ…আ…আপনারা?” সামন্ত গাড়ি খারাপ হয়েছে বলায় ছেলেটার চোখেমুখে যে স্বস্তির ছাপটা ফুটে উঠল সেটা আমার চোখ এড়াল না।

    জগত্তারিণীতে আগের কাজে টাকা পেত, মালিক খুব ভালো মানুষ এসব বলে আনন্দ পাশ দিয়ে চলে গেল। সামন্ত প্রশংসায় পঞ্চমুখ হলেন, আনন্দ রক্ষিতের মতো নাকি ছেলে হয় না। এই মন্দার বাজারে যখন ছেলেছোকরারা চাকরির আশায় পাগল হয়ে যাচ্ছে, বা বখে ব্যাটারি (সামন্তর ভাষা) হয়ে যাচ্ছে, আনন্দ একার চেষ্টায় একটার পর আরেকটা কোর্স করে নিজেকে স্বনির্ভর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু লোকাল পি.এস নয়, বর্ধমানের অনেকগুলো অফিসে ও কম্পিউটার সারায়। রাতে নাকি পেশেন্টের বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করে।

    “ফিজিওথেরাপিও করে?”

    “আমার ফ্রোজেন শোল্ডার সারিয়ে দিয়েছিল আনন্দ। হেব্বি হাত ছেলেটার।” সামন্ত বললেন।

    পয়সা দিয়ে না ফ্রিতে জিজ্ঞাসা করাতে সেই যে চুপ হয়ে গেলেন আর মুখ খুললেন না। খিস্তিটা উনি নিঃশব্দেও ভালোই দেন, সেটা বুঝি।

    গাড়ি সারিয়ে স্টেশন রোড যখন পৌঁছালাম তখন বাজে সন্ধে সাড়ে ছটা। টিনের শেড দেওয়া ছোট্ট দোকান অথচ বেজায় ভিড়; পাক্কা দেড় ঘন্টা অপেক্ষার পর চেম্বারে ঢুকে ডাক্তারকে দেখে একটু দমেই গেলাম। রোগাপ্যাঁকাটিসার

    চেহারা, চোখে মিনিমাম মাইনাস দশ পাওয়ারের চশমা; ডাক্তার আমার দিকে তাকিয়ে হাসলেন। টেনিদার গল্পের সেই রামধনিয়ার ফোকলা মুখের কথা মনে পড়ে গেল।

    আমার হাতটা ততক্ষণে বেশ ফুলে ওঠেছে। প্রচুর র্যাশ বেরিয়েছে। আতস কাচ দিয়ে ডাক্তার দেখে বললেন, “কী ব্যাপার বলো তো, কদিন আগেই এরকম র‍্যাশ নিয়ে আরেকজনও এসেছিল। এ তো ভারি অদ্ভুত ব্যাপার! তোমরা কি সবাই জলা জংলায় যাচ্ছ?”

    “মানে?”

    লোকটা হাড়জিরজিরে হাত বাড়িয়ে একটা কোৎকা মতো বই নামাল। তাতে বিশেষ পাতাখানি খুঁজে আমাকে দিয়ে বলল, “পড়ো।”

    দেখলাম, লেখা আছে জংলা গাছের থেকে কারুর কারুর ক্ষেত্রে অ্যালার্জি হয়। যে ছবিগুলো দেওয়া সেগুলো আমার হাতের বিশ্রী ফোলা ফোলা র‍্যাশগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। অ্যালার্জির গোত্রের শ্রেণীবিভাগ করে বলা আছে উইড অ্যালার্জি। কিন্তু আমি তো… হঠাৎ মনে পড়ল পাম্পঘরের পিছনের জঙ্গলের কথা।

    “গাছগুলো ছুঁলে এরকম হয়?”

    “বিলক্ষণ।” ডাক্তার ওষুধ বানাতে বানাতে বলল।

    “সবার হয়?”

    “নাহ, কোটিকে গুটিক।”

    আমার ক্লান্ত মস্তিষ্কে হঠাৎ সেরাটোনিনের বান ডাকল। পাম্পঘরে যে ছ’জোড়া ফুট প্রিন্ট পাওয়া গেছে তার সবকটাই স্যান্ডেলের। বুট নেই। যদি খুনি জানালা দিয়ে লাফায় তার পায়ের অনাবৃত অংশে জংলা গাছ ছুঁয়ে যাবেই। তার মানে ডাক্তারের কাছে যে এসেছিল…

    “আরেকজন কে ছিল?”

    ডাক্তার ওষুধ বানাতে বানাতে অন্যমনস্কভাবে বলল, “হুঁ?”

    “আরেকজন…একই রকম অ্যালার্জি নিয়ে…” আমি প্রায় চিৎকার করে বললাম।

    ডাক্তার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, “তা তো খেয়াল নেই।”

    “একেবারেই মনে নেই!”

    “অ্যালার্জিটা তো হাতে-পায়ে হয়েছিল, মন দিয়ে হাত-পা দেখিছি। মুখে হলে মুখটা খেয়াল করতাম।” লোকটা নির্বিকারে বলল।

    “নাম লেখেন না পেশেন্টের?”

    “নাহ, সে এককালে কম্পাউন্ডার ছিল যখন লিখত, এখন সে ব্যাটাচ্ছেলে আর আসে না। ওই ওষুধের খামেই নাম লিখি আর ডোজ।”

    “সেই পেশেন্ট প্রথম কবে এসেছিল? বয়স কত?”

    ডাক্তার ঘোলাটে চোখ মেলে বলল, “তা হবে দিন সাতেক। আর হাত পায়ের চামড়া দেখে বয়স ত্রিশের আশে পাশে মনে হয়েছিল। সে নিজেও বোধকরি ওরকমই বলেছিল।”

    “আবার সেকেন্ড চেকাপে আসবে?”

    ডাক্তার নেতিবাচক ঘাড় নাড়ালেন। “খুব বাড়াবাড়ি হয়েছিল, প্রথম দিকে গা করেনি আসলে… কিন্তু এক বারেই সেরে যাওয়ার কথা। দেখি, হাঁ করো তো? প্রথম ডোজটা দেব।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস
    Next Article প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    Related Articles

    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    September 12, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Our Picks

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }