Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৃশ্চিক – পিয়া সরকার

    পিয়া সরকার এক পাতা গল্প133 Mins Read0
    ⤶ ⤷

    স্মৃতির বিমর্ষ কিনার জুড়ে শুধুই শকুনের ভিড়

    ডি.এস.পি. স্যার প্রথম দিনেই জিজ্ঞাসা করেছিলেন এই পেশা বেছে নিলাম কেন। খুব নাটকীয়ভাবে বলতে পারতাম, আমি নয়, এই পেশাটাই বেছে নিয়েছে আমাকে। আমার করার মতো আর বিশেষ কিছু ছিল না। আমি পুলিশের মেয়ে কিনা!

    কিন্তু এসব কিছুই বলিনি, বদলে একটা গল্প শুনিয়েছিলাম। সেই গল্পটা আমাকে ছোটবেলায় আমার মা শুনিয়েছিল। এখনও পর্যন্ত এই বত্রিশ বছরের জীবনে, মায়ের বলা ওই গল্পটা আমার শোনা অন্যতম শ্রেষ্ঠ গল্প।

    গল্পটা এরকম। দিল্লীর মসনদে তখন আলাউদ্দিন খলজি। তাঁর রাজত্বে প্রথমবার তিনি ভারতবর্ষের বাজারে পুলিশ নিয়োগ করলেন। পুলিশকর্তার নাম দিলেন শাহান-ই-মণ্ডি। সেই মণ্ডির নিয়মকানুন ছিল ভয়ঙ্কর। কেউ মাপটাপে ফাঁকি দিলে শাহান-ই-মণ্ডি তার শরীর থেকে সমান মাপের মাংস কেটে নিতেন। একবার শাহান-ই-মন্ডির ছেলের নামে অভিযোগ এল, যে সে বাপের ক্ষমতার প্রভাবে মাপে ফাঁকি দিয়েছে। সকলে ছেলেকে ধরে বেঁধে নিয়ে এল শাহান-ই-মণ্ডির কাছে। নিজের নামের অপব্যবহার করার জন্য ছেলের ওপর প্রচণ্ড রেগে তাকে মেরেই ফেললেন সেই পুলিশ কর্তা। খবরটা সুলতান অবধি গড়ালো। তিনি তদন্ত করে বার করলেন, শাহান-ই-মণ্ডির ছেলের আসলে কোনো দোষই ছিল না। কোনো এক ধুরন্ধর ব্যবসায়ী নিজের স্বার্থসিদ্ধির জন্য ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছিল। শাহান-ই-মণ্ডি কান্নায় ভেঙে পড়ল শুনে। কিন্তু আলাউদ্দিন একটা ‘ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এবার, তিনি জনসমক্ষে শাহান-ই-মণ্ডিকে শূলে চড়ালেন। এই অবধি বলে মা আমাকে জিজ্ঞাসা করেছিল, “সুলতান কেন এমন করেছিলেন বল তো?”

    আমি বলতে পারিনি।

    মা মাথা নাড়িয়ে বলেছিল, “আসলে হয়েছিল কী, লোকটার আবেগের কাছে তার যুক্তি হার মেনেছিল। সে তদন্ত করে সত্যি মিথ্যে বিচার করার চেষ্টা করেনি। আর খলজির কাছে সেটাই ছিল কর্তব্যের বিরাট অবহেলা, লোকটার আর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না সুলতানের কাছে।”

    “আর সেই ব্যবসায়ী?”

    “তার কোনো খোঁজ নেই ইতিহাসের কাছে।” মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন।

    “ইনকমপ্লিট জাস্টিস ইজ অলসো জাস্টিস ডিনায়েড। গল্পটার মোরাল কি এরকমই দাঁড়ায় না?” ডি.এস.পি. স্যারকে প্রশ্ন করেছিলাম। স্যার উত্তর দেননি।

    বর্ধমানের যে ভাড়াবাড়িটায় এখন থাকছি, তার গ্রিলের গেট খুলে একটা বিরাট উঠোন, তার বাঁদিকে কুয়োতলা, আর কুয়োর পিছনে একটা হৃষ্টপুষ্ট শিউলি গাছ। বর্ধমান ডিটেকটিভ ডিপার্টমেন্টে বদলি হয়ে আসার পর যখন বাড়ি খুঁজছিলাম তখন শিউলি গাছওয়ালা এই বাড়িটার দিকে চোখ পড়ে গেল। আমারও দু-একটা শিউলি কুড়ানো ভোরবেলা ছিল, হঠাৎ মনে পড়ে গেল।

    লাল সিমেন্টের মেঝেতে পা ছড়িয়ে বসে আলতা পরতে পরতে মা বলত, “দাশু, যা কটা ফুল কুড়িয়ে আন, পুজোয় লাগবে। শিউলি ছাড়া কী দুর্গাপুজোর অঞ্জলি হয়!” তারপর বনফুলের বই থেকে রূপকথা শোনাতে শোনাতে বলত,

    “শিউলিরা আসলে বনকুমারী, তারাদের স্বপ্নে ওরা ফুল হয়ে ফুটে থাকে। ওদের পরনে সাদা চোলি, কমলা ঘাঘরা… দুর্গামায়ের প্রিয় সহচরী ওরা। মা যখন সোনার রথে চেপে আকাশগঙ্গা পেরিয়ে আমাদের মর্ত্যলোকে আসেন, তখন তারাদের স্বপ্ন থেকে ওরা টুপটাপ খসে পড়ে। তারপর পুজো সাঙ্গ হলে তারাদের স্বপ্নে যখন ফিরে যায়, পৃথিবীতে পড়ে থাকে ওদের খোলসটুকু।”

    মায়েরও খোলসটুকু পড়ে আছে। কোন তারার স্বপ্নে মা এখন শিউলিফুল হয়ে ফুটে আছে, তা তো জানি না! ঘরে ঢুকতে ঢুকতে মায়ের ছবিটার দিকে তাকালাম।

    এখানে আমি একাই থাকি। একা একাই দাশু থেকে বড় হয়ে কখন দর্শনা হয়ে গিয়েছি, মনে নেই। সুকুমারের দাশুর যেমন একটা নিজস্ব জগৎ ছিল, আমিও একটা গড়ে নিতে পেরেছি নিজের চেষ্টায়। উপায় ছিল না। মা যখন মারা গেল, তখন শোকে কদিন পাথর হয়ে ছিলাম। তারপর যখন হুঁশ এল, দেখলাম রাস্তায় বেরোলে লোকে টিটকারি দেয়, বন্ধুরা দেখে রুমাল চাপা দিয়ে আড়ালে হাসে, স্কুলের দিদিরা গম্ভীর চোখে তাকান। সবাই যেন মনে মনে একটা ফয়সালা করেছে দাশুর বিরুদ্ধে, যেটা দাশুর অজানা, দাশু হয় সেটা হাতড়িয়ে খুঁজবে, বা অবহেলা, অবজ্ঞা, টিটকিরির গ্লানিতে মুখ লুকিয়ে বেড়াবে।

    আমার কাছে প্রথমটা সহজতর অপশন ছিল।

    আমি খুঁজেছিলাম, খুঁজে পেয়েওছিলাম।

    ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে আমার মায়ের নিথর শরীরটা তারই বেডরুমের বিছানায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় আবিষ্কার হয়। রিজেন্ট পার্কের পুলিশ কোয়ার্টারে, টালিগঞ্জ থানার ওসির বাড়িতে রক্তাক্ত, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়েছিল তাঁর স্ত্রীকে। বিছানার নিচে মেঝেতে অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল আরেকটা ডেড বডি। পুলিশ বলল, তার হাতে যে রিভলভার, সেই একই রিভলবার ব্যবহার করে সে মেরেছে আমার মাকে আর তারপরে… নিজেকে। আমার ষোল বছরের স্মৃতি বলে লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখিনি। তবুও, একাধিক সাক্ষী ছিল। অনেকে বলল, মা নিজেই দরজা খুলে লোকটিকে ঢুকিয়েছেন। পাশের বাড়ির কাকিমা বলল, দেড়টা নাগাদ মাকে ডাকতে আসায় মা ব্যস্ত আছেন বলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেন। লোকটিকে চিহ্নিত করেছিলেন অনেকেই। অতএব, সহজবোধ্য সিদ্ধান্ত হয়েছিল যে দীর্ঘদিন ধরেই বাবার আর আমার অনুপস্থিতিতে লোকটির সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত ছিলেন আমার মা। তারপর ঘটনার দিন কোনো মতভেদ, তার থেকে তর্কাতর্কি, তার থেকে খুনোখুনি। আমাদের ছোট সরকারি পুলিশ কোয়াটারের বাইরে সেদিন প্রচুর ভিড়, প্রতিবেশীদের, সাংবাদিকদের, চিত্রগ্রাহকদের। তবু আজ থেকে বিশ বছর আগের ব্যাপার তো, মিডিয়ার হয়ত কিছুটা দয়া হয়েছিল, স্কুল ফেরত মেয়েটাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বার করে কেউ প্রশ্ন করেনি। বাবার পুলিশ সহকর্মীরা জিজ্ঞাসাবাদ করেছিল বটে, কিন্তু সেরকম কিছু বলার অবস্থায় ছিলাম না।

    সেইসময়ে গণেশদাকে পাশে পেয়েছিলাম— বাবার পাশে, আমার পাশে। গণেশদার সঙ্গে বাবার কীভাবে পরিচয় হয়েছিল জানতাম না তখন, শুধু যে অসম্ভব ধৈর্য নিয়ে লোকটা আমাদের সামলেছিল তা দেখে মাঝে মাঝে অবাক হয়ে যেতাম।

    বাবার কষ্টটা বুঝতে সময় লেগেছিল। মদ খেয়ে এসে বেশিরভাগ দিনই পড়ে থাকত বিছানায়। কোনো কোনো দিন এসে আমাকে চটাস চটাস করে চড় মেরে চিৎকার করে বলত, “দ্য বিচ হ্যাজ ফাকড মাই লাইফ!” যখন বলত, আমি পরিষ্কার বুঝতাম আমার চামড়ার নিচে বইতে থাকা সেই ‘বিচ’ এর রক্তের প্রতি বাবার তীব্র ঘৃণা হচ্ছে। হয়ত বাকি পঞ্চাশভাগ নিজের রক্ত বলেই প্রাণে ধরে ছেড়ে যেতে পারেনি।

    বিবাহিতা স্ত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক, বিছানায় নগ্নিকা স্ত্রীর শরীর, মেঝেতে পড়ে থাকা স্ত্রীর প্রেমিকের নিথর দেহ… বাবা ধীরে ধীরে অর্থব হয়ে গেল। আর আমি আমার ষোল বছর বয়স থেকে শুরু করে এই বত্রিশ বছর বয়স পর্যন্ত বাবার মানসিক টানাপোড়েনকে জাস্টিফাই করার চেষ্টা করে গেলাম। মায়ের প্রতি আমার ভরসা এত গভীর ছিল, যে বাবার রাগের ঠিকঠাক জাস্টিফিকেশন করতে পারিনি কোনোদিন। শুধু জানতাম, কোথায় যেন কিছু বুঝতে ভুল হয়েছে। অস্বীকার করি না, ছোটবেলায় পাড়াপড়শির ব্যাঁকা বাক্য শুনে যখন মনে মনে কষ্ট পেতাম, চোখ বন্ধ করে যখন মনে মনে ভেবেছি, মা আমাদের অবর্তমানে ওই বিছানাটায়, যেটায় কিনা ছুটির দিনে আমাকে থাবড়ে ঘুম পাড়াত, সেখানে অন্য কোনো পুরুষকে ছুঁচ্ছে, আমি ঘুমাতে পারতাম না। কিন্তু তারপরেই মায়ের হাসিমুখ মনে পড়ত, মনে হতো মা আড়ালে আবডালে গোপনে কোনো সম্পর্ক লালন করতে পারে না।

    বাবা আছে এখনও। কলকাতায় এক সিনিয়র কেয়ারে, ছুটিতে গেলে দেখা করি। যেদিন গণেশদার কেসটা শুনে তড়িঘড়ি বর্ধমান চলে এলাম, সেদিন আর যেতে পারিনি। ফোনে কথা হল।

    কেমন আছ জিজ্ঞাসা করায় ক্যাজুয়ালি বলল, “আছি।”

    বাবা এখনও ষোল বছর আগে, নিজের বিছানার ধারে দাঁড়িয়ে আছে। হতভম্ব! হতবাক!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস
    Next Article প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    Related Articles

    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    September 12, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026
    Our Picks

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026

    সংস্কৃতির ভাঙা সেতু – আখতারুজ্জামান ইলিয়াস

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }