Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ১০২

    ১০২

    যদিও আমার চোখে ঢের নদী ছিলো একদিন
    পুনরায় আমাদের দেশে ভোর হ’লে,
    তবুও একটি নদী দেখা যেতো শুধু তারপর;
    কেবল একটি নারী কুয়াশা ফুরোলে
    নদীর রেখার পার লক্ষ্য ক’রে চলে।
    সূর্যের সমস্ত গোল সোনার ভিতরে
    মানুষের শরীরের স্থিরতর মর্যাদার মতো
    তার সেই মূর্তি এসে পড়ে।
    সূর্যের সম্পূর্ণ বড়ো বিভোর পরিধি
    যেন তার নিজের জিনিস।

    .

    বৃষ্টি হয়ে গেছে গতরাতে। বিকেল হতে নেমে সারারাত সজল গম্ভীর বৃষ্টি। মৃত্তিকা হৃদিভরে শুষে নিয়েছে সেইসব। বৃক্ষপত্রগুলি সবুজের ঋজুতায় বিভাসিত। মানব এবং মানবেতর প্রাণীদের রুখু দেহে কী এক আরাম ওই বৃষ্টি হতে, কী এক জুড়িয়ে যাওয়া—আবালবৃদ্ধবনিতা ভিজেছিল বৃষ্টিতে। দু’হাত ছড়িয়ে মাথায় মুখে ঘাড়ে বুকে মেখেছিল বৃষ্টিজল। আঃ! বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! কী সুন্দর! কী কল্যাণ! সকলের প্রাণের আবেগ তাতে মিশে যায়।

    এসো এসো এসো বর্ষা, এসো মেঘ, দাও বর্ষণ দাও, দাও কৃষিজীবী মানুষেরে ফলনের আবাদের শ্যামল আশিস।

    এবং মৃত্তিকা সে, শুষে নিল সব জল। একটানে শুষে নিল। নীরস রুক্ষ ঠোঁটে শুষে নিল, যেভাবে, বিরহশেষে, মিলনের নিবিড়তম কালে নর-নারী শুষে নয়, শুষে নেয়, চোষে, চোষণ করে পারস্পরিক অধর ও ওষ্ঠ পারাবার।

    এই বৃষ্টিতে সিদ্ধার্থ গিয়েছিল ছাতে। ভিজছিল। ভেজার আহ্বান দিয়েছিলেন বোধিসত্ত্ব তাকে। শৈশব কৈশোর হতে যেমন সে সাড়া দেয়, দিয়েছিল।

    —চলো ভিজি।

    —চলো।

    ছাতে এসেছিল তারা। দাঁড়িয়েছিল পাশাপাশি। সিদ্ধার্থ সে, তার শৈশবের চপলতা নেই, কিন্তু আনন্দ রয়েছে। রাশি রাশি মেঘপুঞ্জের দিকে তাকিয়ে সরল হাসছে সে! এবং বোধিসত্ত্ব হাসছেন। তাদের খোলা কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দু। এলোমেলো হয়ে যাচ্ছে বোধিসত্ত্বের মাথাভর্তি সাদা চুল। আজ সিদ্ধার্থর ঘরে তিনি রেখেছেন রেকাবে ভরে একগুচ্ছ সাদা দোলনচাঁপা। তারই সুগন্ধ মিশে আছে মেঘমন্দ্রিত তরঙ্গরেখায়।

    সাবিত্রী ছাতে এসে দাঁড়ালেন। কিছুটা তফাতে দাঁড়িয়ে তিনি ভিজছেন আপাদমস্তক। বৃষ্টি তাঁরও হৃদয়ে-মনে দিয়েছে তরঙ্গদোলা।

    বোধিসত্ত্ব সাবিত্রীর দিকে তাকিয়ে বললেন—হে নারি! অয়ি রমণীরতন! তোমার সাহস

    তো কম নয়!

    সাবিত্রী সচকিত।

    —কেন বড়বাবু!

    বোধিসত্ত্ব বলছেন—আমরা বড়বাবু ছোটবাবু দুইপুরুষ এখানে দাঁড়িয়ে আছি! এই রোমান্টিক বর্ষণে! আর তুমি একাকিনী এসে দাঁড়িয়েছ!

    সাবিত্রী ঝাঁঝিয়ে উঠছেন—তাতে কী! আমি দাঁড়াব না কেন? রোমান্টি বর্ষা কি আপনার একার?

    সিদ্ধার্থ হাসছে। সে বুঝতে পারছে, শুরু হল বোধিসত্ত্বের রস-রসিকতা। দাদুর এই গুণ সে লাভ করেনি। বরং সে পিতারই মতো সদাই গভীর ভাবনতলে ডুবে থাকা। কলেজে তার বন্ধুরা তার নাম দিয়েছিল হুঁকো। কেজো বস্তু। রসে ভরা। কিন্তু সে রস হল তামাকের গন্ধ ভরা তিতকুটে জল। নারীকুল তার স্বাদ নিতে গেলে হতাশ হবে।

    কোনও নারী আজও তাকে কাঙ্ক্ষী করেনি। চিত্ত পিপাসিত রে—এই আহ্বান চিত্ত হতে আজও আসেনি তার। রস নাই, রস নাই বলে কাঁদেনি এখনও তার দেহপারাবার। কৈশোর মুকুলিত হলে যে-উন্মোচনে নারী ভাল লাগে, সে-কালে সে পূর্ণ দৃষ্টি মেলে দেখেছিল দল, রাজনীতি, ক্ষমতা। দেখেছিল দেশ।

    আরও বহু তরুণের মতোই প্রেম আসেনি আজও তার।

    বোধিসত্ত্ব বলছেন তখন—না বাপু। ‘রোমান্টি’ বর্ষা তোমারও। কিন্তু নারী তুমি, তোমার ওই সিক্তবসনা রূপে যদি আমাদের দাদু-নাতির চোখ আটকে যায় তা হলে আমাদের লাম্পট্য নিয়ে প্রশ্ন তুলো না।

    —ওঃ বড়বাবু! আপনার শুধু ইয়ার্কি!

    —তবে ভয়ের কিছু নেই।

    —কী?

    —তুমি গুরুশ্রোণী, পীনোদ্ধতা কিন্তু ক্ষীণকটি নও বলে সিক্তবসনে রূপ পুরোপুরি খুলবে না।

    হাসির দমকে কাঁপছিল সিদ্ধার্থ। সাবিত্রী ভ্রূকুটি নিয়ে তাকিয়েছিলেন। সেই ভ্রূ-জটিলতার মধ্য দিয়ে নেমে আসছিল জলবিন্দু। ছদ্মকোপমাখা তাঁর প্রশ্রয়ের হাসিতে ছিল সুনিবিড় আনন্দসমারোহ। তিনি বলছেন—কী যে বলেন! বুঝি না ছাই! রোমান্টি বর্ষা আপনার মাথা খারাপ করেছে।

    বোধিসত্ত্ব বললেন—হ্যাঁ। তার সঙ্গে বুড়ো হাড়ে শীতও ধরিয়েছে। প্রেয়সি! তুমি যদি নীচে গিয়ে আদ্রকযুক্ত চা করো, তা হলে এই রোমান্টিক বুড়োটার প্রাণ বাঁচে।

    মাথা ঝাঁকিয়ে ‘মরণ’ বলে মুখে আঁচল চাপা দিলেন সাবিত্রী। আর বিদ্যুৎ ঝলসাল। সেই মুহূর্তে খোঁপা খুলে গেল তাঁর। মুহূর্তে কেজো মধ্যবয়সিনী সাবিত্রী শ্রীময়ী লাবণ্যবতী হয়ে উঠলেন। তাঁকে দেখাল অপরূপা। সেই রূপসী মুহূর্তের দিকে চেয়ে স্তম্ভিত হয়ে গেল দু’টি পুরুষ। বোধিসত্ত্ব ভাবলেন, আমার যদি মেয়েসন্তান থাকত একটি, সে এমনই হত। সিদ্ধার্থ ভাবল, যদি দিদি থাকত আমার একজন!

    তাঁদের স্তম্ভিতই রেখে সাবিত্রী চলে গেলেন নীচে। আর বৃষ্টি ধরে এল। উথালি হাওয়ায় সরে যেতে লাগল মেঘ। সিদ্ধার্থ বলল— ঘরে যাও দাদু, ঠান্ডা লাগবে তোমার।

    —না। ভাল লাগছে। পৃথিবীকে অনুভব করে নিই যতদিন পারি। দু’ফোঁটা ওষুধ না হয় খেয়ে নেওয়া যাবে।

    সিদ্ধার্থ কিছু বলল না। বিষণ্ণ হয়ে গেল সে। বোধিসত্ত্বের কথায় মাঝে মাঝেই এসে যাচ্ছে শেষের আহ্বান। পালসেটিলা, কার্বো ভেজ, নাক্স ভমিকা, ব্রায়োনিয়া, সিমিসিফিউগা, আর্নিকার বিপুল মহৌষধি জগৎ তাঁর মৃত্যুচিন্তাকে দূরে রাখতে পারেনি। সে নিবিড় দেখছিল মানুষটাকে। শোকে দগ্ধ অথচ কী আশ্চর্য সজীব! আর বোধিসত্ত্ব উচ্ছ্বসিত হয়ে উঠলেন তখন। শিশুর মতো হাততালি দিয়ে উঠলেন। এই বর্ষণের বৈকালে পুব আকাশে ইন্দ্রধনুর ছটা। কালো মেঘের ওপর সেজে উঠেছে দু’টি বর্ণময় জোড়া ধনুক। অপরূপ লাগছে এ আকাশ। এই চরাচর। সিক্ত গাছগুলি যেন লেগে আছে মেঘের কিনারায়। বালিকার চুলভর্তি ঝাঁকড়া সৌন্দর্যে এঁটে বসা হেয়ারব্যান্ডের মতো গাছের ঝাঁকড়া চুলে রঙের ইন্দ্রধনুক।

    বোধিসত্ত্ব বলছেন—দেখো জোড়া-রামধনু! সাবিত্রীকে ডাকো! কখন মিলিয়ে যায়!

    সিদ্ধার্থ ডাকছে—সাবিত্রীদি, সাবিত্রীদি! এসো।

    —কী কী কী হল?

    সাবিত্রী ছুটে আসছেন।

    —ইন্দ্ৰধনু দেখো! ইন্দ্ৰধনু!

    সাবিত্রী দাঁড়িয়ে আছেন ওই বর্ণচ্ছটার পানে চেয়ে। বলছেন—আমার মেয়েটা রামধনু বড় ভালবাসত ছোটবেলায়। রামধনুকে বলত আমধনু। আমি তো অমন কথা বলি না। আমার শাশুড়ি বলত ওইরকম। রামকে আম। রাজাকে আজা।

    বোধিসত্ত্ব বললেন—আর তোমার এই ছোটবাবু কী বলত জানো ছোটবেলায়?

    —কী?

    —বায়না করত, দাদুকেই তো সামলাতে হত বায়না সব, বলত, ‘ইন্দ্ৰধনু পেড়ে দাও। দাও। দিতেই হবে।’ আমি ওকে কোলে নিয়ে এই ছাতে আসতাম। বলতাম, ‘হাত বাড়াও। ইন্দ্রধনু ধরা দেবে।’ হাত বাড়িয়ে দিতাম দু’জনেই। সরল বিশ্বাসে ও চেয়ে থাকত। কখন ইন্দ্রধনু ধরা দেয়। এক সময় ইন্দ্রধনু ফুরিয়ে যেত। মিলিয়ে যেত আকাশের গায়ে। ও কাঁদত তখন। ‘কই! ধরা দিল না!’ আমি বলতাম, ‘দেবে।’ ও বায়না করত, ‘তা হলে বাজার থেকে এনে দাও।’

    সাবিত্রী হাসছিলেন। বোধিসত্ত্ব তাকিয়েছিলেন সিদ্ধার্থর দিকে, স্নেহময়। সাবিত্রী বলছিলেন—পুবের ধনু ভাল।

    সিদ্ধার্থ বলেছিল—কীরকম?

    —জানো না? খনার বচন আছে। পশ্চিমের ধনু নিত্য খরা। পুবের ধনু বর্ষে ধারা।

    সে জিগ্যেস করেছিল—তাই! আর কী জানো তুমি?

    সাবিত্রী লজ্জা পেয়েছিলেন—ওমা! আমি একা নাকি? এ তো সকলে জানে।

    —আমি তো জানি না।

    —বেটাছেলে মানুষ তুমি, তাই জানো না। মেয়েছেলেরা জানে।

    —বলো না দু’একটা।

    বার দিয়ে সম্বৎসরের ফসল বোঝা যায়। যেমন—

    মধুমাসে প্রথম দিনে হয় যেই বার।
    রবি শোষে, মঙ্গল বর্ষে, দুর্ভিক্ষ বুধবার ॥
    সোম শুক্র গুরু আর। পৃথ্বী সয় না শস্যের ভাগ ।।
    পাঁচ শনি পায় মীনে। শকুনি মাংস খায় না ঘৃণে ॥

    .

    এমত অলস সময় বিরল তাদের। সে এবং বোধিসত্ত্ব, দু’জনেই যে-যার মতো ব্যস্ত। সংসার নিয়ে সাবিত্রীও কম ব্যস্ত নয়। অথচ এমন অন্তরঙ্গ মুহূর্তগুলি তাদের প্রত্যেকেরই বড় প্রিয়।

    .

    এখন, পেতনির চরের দিকে যেতে যেতে মুহূর্তকালের জন্য কালকের কথা তার মনে পড়ছিল। রাস্তায় কাদাভর্তি। ডিঙিনৌকোর মাঝির মুখে প্রসন্নতা। কারণ আসছে বর্ষাকাল, এমনই প্রত্যাশা। আবার ভরম্ভ হবে ভাগীরথী।

    অনেক ভাবনা-চিন্তা করে তারা আজ পেতনির চরে যাচ্ছে। পেতনির চরের জন্য আরব্ধ কাজ সম্পন্ন করতে সে আগ্রহী। কিন্তু দলত্যাগ করেছে বলে পেতনির চরের মানুষ এই আন্দোলনে কতখানি সামিল হবে তা বোঝা দরকার। পেতনির চরের বিষয়টি এমনই অঞ্চলভিত্তিক যে, এই চরেরই অধিবাসী বিনা এ আন্দোলন করা সম্ভব নয়।

    তৌফিক সঙ্গে তার। কিছু-বা প্রীত সে এখন। কারণ গতকালই, ওই মেঘপূর্ণ দিনে আদালতে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে নিবেদিতা। বিশেষজ্ঞের প্রতিবেদন অনুযায়ী, ওই আগুন লাগা দুর্ঘটনা মাত্র। হাফি এবং বাপি নামের লোক দু’টি তার চোর। তার-চুরির নজির বিরল তো নয়। তার-চুরি এবং দুর্ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী, এই হিসেবে, তাদের জন্য বহাল থাকছে একটি পৃথক মামলা। পুলিশের দায় থাকছে তাদের গ্রেপ্তার করার। কিন্তু কর্তব্যে গাফিলতির অভিযোগ হতে মুক্তি পেয়েছে নিবেদিতা।

    যদিও, এই সসম্মান মুক্তি সত্ত্বেও, নিবেদিতা নতুন করে স্কুল গড়ার কথা ভাবতেও পারবে না। তবে সে চেষ্টা করবে, স্কুলের বা কলেজের শিক্ষকতা পাবার জন্য।

    তৌফিক প্রীত। মুক্তও কিছু-বা। নিবেদিতার আত্মপ্রতিষ্ঠার যোগ্যতা আছে। সে উপার্জনক্ষম হয়ে গেলে তৌফিকের পিছুটান কমে যাবে। যদি বিবাহ করে কখনও তারা, অন্তত স্ত্রীকে খাওয়ানোর দায় থেকে সে অব্যাহতি পাবে।

    এই রায়ে সিদ্ধার্থ খুশি। কিন্তু প্রসন্ন নয়। নিবেদিতার অব্যাহতি তার কাম্য ছিল। কিন্তু তদুপরি সে চেয়েছিল ধরা পড়ুক হাফি আর বাপি। সে খোঁজ জারি রেখেছে অদ্যাবধি। পায়নি। তারই ভাবনার অনুরণনেই যেন, তৌফিক বলল— সিধুদা, নিবেদিতা একটা অদ্ভুত কথা বলছিল।

    —কী?

    —ওদের বাড়ির সামনে রাত্তিরে এসে বসে থাকে একটি পাগল।

    —জানি।

    —তুমি দেখেছ? কবে?

    সিদ্ধার্থ সতর্ক হল। রাসুদা তার কাছে এসেছিলেন, সে কারওকে বলবে না কথা দিয়েছিল। সে বলল—সেদিন রাত্রে একা একা হাঁটছিলাম। তখন দেখেছি। আমাকে বলল, কোনও একটি গোপন কথা জানা আছে তার। বলতে চায়। আমি পাত্তা দিইনি।

    তৌফিক বলল—হ্যাঁ হ্যাঁ! ওই একই কথা হেডস্যারকেও বলেছিল। নীচের সিঁড়ির ধাপে বসে কাঁদে। রাত্রে আসে। দিনে তাকে দেখা যায় না।

    —সে তো হতেই পারে।

    —নিবেদিতা বলছিল, পাগলটাকে ওর চেনা লাগে। কোনওদিন দেখেছিল। অনেক ভেবে

    ওর মনে হয়েছে, এই পাগলটা সেই হাফি ও বাপির একজন হলেও হতে পারে।

    —কী! নিবেদিতা ঠিক জানে!

    —না। ঠিক জানে না। এর আগেও একে-ওকে দেখে ও বলেছে, ‘এ ঠিক ওই হাফি-বাপির মতো।’ আমি পাত্তা দিইনি। কারণ লোক দু’টো ওর মনে বিভীষিকা হয়ে আছে।

    —কিন্তু তৌফিক, আমার মনে হচ্ছে, পাগলটাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। ও কোনও গোপন কথা বলতে চায়।

    পাড় এসে গিয়েছিল, তারা নামল নৌকা হতে। প্রথমে তারা যাবে হারাধনের বাড়ি। নারান মুদির হাতে কিছু টাকা দেবে সিদ্ধার্থ। তারপর যাবে হকসেদ মণ্ডলের কাছে। সেখানে সভা করবে। দুপুরের মধ্যে কাজ মিটে গেলে ফিরে যাবে বিকেল-বিকেল।

    নিজের দোকানে উদাস হয়ে বসে ছিল নারান মুদি। দু’টি কোটরাগত চোখ। সমস্ত চুল সাদা। মুখে সাদা খোঁচা খোঁচা দাড়ি। তার বসে থাকার ভঙ্গিতে ক্লান্তি, নিরাসক্তি। সিদ্ধার্থকে দেখে সে-মুখে কোনও স্পন্দন লাগল না। সিদ্ধার্থ প্রণাম করতে চাইলে দু’হাঁটু বুকের কাছে জড়ো বাড়িয়ে দিল পা। তৌফিক এগিয়ে এলে, সে বলল—থাক, থাক

    সিদ্ধার্থ কুশল জানতে চাইল—কেমন আছেন কাকা?

    নারান মুদির নিরাসক্ত উত্তর—আছি।

    সিদ্ধার্থ কালক্ষেপ করল না। কিছু টাকা হাতে নিয়ে বলল—এটা রাখুন।

    —অ্যাঁ!

    —সামান্য কিছু আছে। রাখুন।

    নারান মুদি হাত বাড়াল।

    —কে দিল? হারু?

    —হ্যাঁ।

    নারান মুদির চোখ দিয়ে জল পড়ছে। তোবড়ানো গাল বেয়ে, সাদা দাড়ি বেয়ে ঝরে পড়ছে দু’-চার ফোঁটা। সে বলছে—সুখ সইল না কপালে! বাঁচতে আর ভাল লাগে না!

    মাথা নিচু করে রইল তারা। কী বলবে! কী বলা যায়! তবু জিগ্যেস করল—কাকিমা ভাল আছেন? নাড়ু, তারু সব?

    —যাও বাড়িতে যাও। কাকিমা খুশি হবে।

    তারা দোকান ছেড়ে বাড়ির দিকে গেল। আলতা ছাই দিয়ে বাসন মাজছিল উঠোনের কোণে বসে। তাদের দেখে উঠে এল। আরও শীর্ণ, আরও ফ্যাকাশে সে। চোখে ভাষা নেই কোনও সিদ্ধার্থর বুকে মোচড় দিয়ে উঠল তাকে দেখে। সে জিগ্যেস করল না—কেমন আছেন।

    আলতা ঘরের শয্যায় বসাল তাদের। তারপর জিগ্যেস করল—আমার হারু কেমন আছে বাবা?

    —ভাল আছে।

    বলল সিদ্ধার্থ। আলতার দু’চোখে জল ভরে এল। বলল—জেলের মধ্যে আর ভাল কী থাকবে! কী জানি কী খায়! ওর কথা ভেবে আমার গলা দিয়ে ভাত নামে না বাবা! ওই ছোট মেয়েটা—সারাদিন বড়দাদা-বড়দাদা করে কেঁদে আকুল। এ আমাদের কী সর্বনাশ হল!

    সিদ্ধার্থ আলতার বিলাপ থামাতে তৎপর হয়। বলে—শান্ত হোন। এখনও তো নিষ্পত্তি হয়নি। কেস চলছে।

    আলতা কিছুক্ষণ মুখে আঁচল চেপে ফোঁপায়। সমস্ত শোক, দুর্ভাবনা, অসম্মান উপচে বেরোতে থাকে। ফ্যাকাশে কপাল সিঁদুরহীন। সিঁথিতে কাঁচা-পাকা চুলের মাঝে হালকা লালের আঁচড়। ওইটুকু ছাড়া পাথরচাপা ঘাসের মতো বিবর্ণ সব। তার শীর্ণ হাত সিদ্ধার্থ মুঠোয় নেয়। বলে—এখন শক্ত হওয়া দরকার কাকিমা।

    —ভগবান নেয় না আমাকে। আর পারি না। আর কত যুদ্ধ করব? এত দুর্দশা গেছে। পেট ভরে খেতে পাইনি। তবু মনে হয় এমন দুর্দশা আগে কোনওদিন আসেনি। হারু আমাদের গর্বের ধন। সে কী করে এ কাজ…

    সিদ্ধার্থ সময় দিতে চাইল আলতাকে। সে বুঝতে পারছে, এই মানুষটা কেঁদে হালকা হতে চায়। তৌফিক বাইরে গেল। আলতা বলল-বউমা কত ভাল মেয়ে। হারু কেন তাকে মারতে যাবে? লোকে ওর মাস্টারের বউকে জড়িয়ে কুকথা কইছে। সারা গ্রাম রাষ্ট্র হয়েছে। আমার বিশ্বাস হয় না। হারু কি আমার তেমন ছেলে? তবু কী অপমান! কী ছিছিক্কার! মেয়েটার বিয়ে হয়নি। কীভাবে ওই মেয়ে আমি পার করব?

    মাথা নিচু করে রইল সিদ্ধার্থ। কচি এতক্ষণ কাছেই দাঁড়িয়ে নখ দিয়ে দেওয়াল খুঁটছিল। সরে গেল। তাকে দেখতে দেখতে বেতসলতা কথাটি মনে পড়ল সিদ্ধার্থর। কেন সে জানে না। সে বেতসলতা কোনওদিন দেখেনি।

    আলতা বলল—ওকে কি খুব মারধোর করে?

    সিদ্ধার্থ চমকে উঠল।

    —মারধোর? কাকে?

    —আমার হারুকে? মারে?

    —না না। মারবে কেন?

    ব্যাকুল নিবিড় দু’টি চোখ। মায়ের চোখ। সিদ্ধার্থর হৃদয় ব্যথিয়ে উঠল। সে নিজেও কিছু প্রাণনাশের জন্য দায়ী। তার জন্য কোনও অনুশোচনা নেই। বিনাশ জীবনের ধর্ম। সে আলতার দিকে তাকাল। তার কপালে স্বেদবিন্দু।

    সে বলল—আমার ছেলে খুন করেনি।

    চুপ করে রইল তারা। কী বলবে? কী বলার আছে?

    —আমার ছেলে খুন করতে পারে না। আমি মা। আমি জানি। তুমি একটু পুলিশদের বলে দাও বাবা। তুমি বললে ওরা শুনবে।

    সিদ্ধার্থ ম্লান হাসল। দুঃখের সে হাসি। অসহায়তার। বলল—সত্য প্রকাশ পাবে কাকিমা। ভাল উকিল দেওয়া হয়েছে হারাধনের জন্য।

    —সত্যি বলছ? হারু ফিরে আসবে? চাকরিটা পাবে আবার?

    —নির্দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই পাবে কাকিমা।

    —ঠাকুর!

    হাতজোড় করে কপালে ঠেকাল আলতা। বিড়বিড় করল—যেন হয়। যেন হয়।

    সিদ্ধার্থ আনমনা হয়ে গেল। হারাধন হয়তো খুন করেনি। কিন্তু মৌসুমির ওপর অত্যাচার করেছিল! মৃত্যুর প্ররোচনা হিসেবে তার আচরণ দায়ভাগী। সে চায় না হারাধনের চরম শাস্তি হোক। কিন্তু এই মহিলা, হারাধনের মা আলতা যত নিষ্পাপ ভাবে ছেলেকে ততখানি তো নয় সো

    আর আরেক মা, তিনি কী ভাবেন? কী করেন? সে আর যায়নি। সে জানে না। মৌসুমি একা-একা এ ঘর ও ঘর করেন। জানালার গ্রিলে গাল চেপে দাঁড়িয়ে ভাবেন সকল কথা। সকল ইতিহাস। ঘটনা। অস্বীকার। ভাবতে ভাবতে তাঁর কান্না পায়। তাঁর ক্রোধ জন্মায়। হতাশা জাগে। তিনি একা বিড়বিড় করেন—হারাধন, আমার হারাধন! কেন এমন হল? আমরা কি পাপ করলাম? পাপ?

    তাঁদের সেই পরম প্রিয় শয্যায় গিয়ে গড়াগড়ি দেন তিনি। বালিশের গন্ধ শোঁকেন। চাদরের গন্ধ শোঁকেন। ওখানে, ওইখানে হারাধনের ঘ্রাণ লেগে আছে। একান্ত মুহূর্তগুলি তাঁকে দোলা দিয়ে যায়। শরীর পাগল-পাগল করে। তিনি বিড়বিড় করেন—কীসের পাপ? কীসের? ও তো আমার ছিল। আমারই। ও হারাধন! কেন এ কাজ করলি তুই? আমাকে পাবার জন্য? আমাকে পাবার জন্য তুই আমাকে হারালি?

    তাঁর বুক ফেটে যেতে চায়। তবু স্বামীর কাছে, প্রতিবেশী পরিচিতের কাছে তিনি বলেন ওঃ! কী ভয়ানক ছেলে! দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম!

    কালসাপ! ওই কালসাপের জন্য উন্মুখ তাঁর ইহকাল, পরকাল! কিন্তু কী করবেন তিনি নিরন্তর ভেবে চলা ছাড়া। তার পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু দাঁড়ালে যে বিষের কলঙ্ক লাগত গায়ে। এই বয়সে, লোক জানাজানি হত যে! এখনও কানাঘুষো কম হচ্ছে না। তাকে আর কীভাবে তিনি ঠেকাতে পারতেন! অতএব অনিচ্ছাকৃত বিরুদ্ধাচারের গ্লানি তাঁকে তাড়া করে। পাপের ভয় তাঁকে তাড়া করে। মৌসুমির ক্রুদ্ধ মুখ দুঃস্বপ্নে দেখে তিনি জেগে ওঠেন। বিড়বিড় করেন—হারাধন, তোর পাপের ভাগী আমি। কলঙ্কের ভাগী হতে পারলাম না!

    মাঝে মাঝে তিনি গঙ্গার পাড়ে চলে যান। জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকেন নিশ্চুপ। জ্বালা-পোড়া ধুয়ে দিক গঙ্গা এমনই অনুকম্পা তিনি প্রত্যাশা করেন! আর পাড়া-প্রতিবেশী, তাঁর বিমুখ কটূক্তি সত্ত্বেও বিবিধ কুকথা বলে আড়ালে। বিষের কলঙ্ক তাকে ঘিরে থাকে আপাদমস্তক। তিনি টেরও পান না।

    —হারাধন তোকে আমার দেখতে ইচ্ছে করে।

    বলেন তিনি।

    —হারাধন, আয়, আবার আবার আমরা একসঙ্গে মরি আয়। বার বার মরি। কী করব আমি বল। কী করব। আমার যে ইচ্ছে করে!

    বিড়বিড় করেন তিনি!

    আবার ভয় করে তাঁর। আশঙ্কা হয়। যদি ফিরে আসে হারাধন! এ মুখ তিনি কী করে দেখাবেন! যদি সে বলে—মা! এই তোমার ভালবাসা!

    —হারাধন! ও হারাধন! তুই আমার কে রে? তুই আমার কী কী কী!

    —মা! আমি এক পুরুষ, তুমি এক নারীমাত্র!

    এ সকলই অস্থিরতা একার। মৌসুমির একার। কারণ অসিতস্যার কঠিন চোখে দেখেছেন মৌসুমিকে। তাঁর দৃষ্টি আজও স্বাভাবিক হয়নি। সেই দৃষ্টিতে একটিই ভাষা—ছিঃ!

    সেই ছিছিক্কারের কথা চার দেওয়ালের বাইরে আসে না। সিদ্ধার্থ জানে না তা। আলতা জানে না। আলতা কেবল ছেলে নিষ্পাপ ভেবে কাঁদে।

    এবার সিদ্ধার্থর দিকে তাকাল সে। বলল—একটু সুখের মুখ দেখেছিলাম। জীবনে প্রথম। মেয়েটার জন্য সম্বন্ধ দেখছিলাম। সুপাত্র পেলে দিয়ে দেব। বাবা, তোমার তো কত জানাশোনা। নাডু-তারুকে কিছু করে দাও না। সংসারটা বাঁচে।

    সিদ্ধার্থ ঠোঁট কামড়াল। এই পরিবারের জন্য কিছু করে দেওয়া সত্যি প্রয়োজন। কিন্তু হারাধনের ভাইয়েরা সেরকম লেখাপড়া শেখেনি। সে ভাবতে থাকল। আলতা বলল—চা করি?

    —না। জল খাব।

    তখন নাড়ু ঢুকল ঘরে। বলল—কেমন আছ সিদ্ধার্থদা?

    —ভাল।

    বসল সে। আলতা জল আনতে গেল। সিদ্ধার্থ বলল— কিছু করছ? কাজ-টাজ?

    —নাঃ! কাজ কোথায়? গোটা বছর বৃষ্টি হয়নি। চাষও হয়নি। কোনও কাজ নেই।

    —নাডু!

    —বলো সিদ্ধার্থদা।

    —যে-কোনও কাজ করতে তৈরি তোমরা?

    —যে-কোনও মানে কী কাজ?

    —যে-কোনও মানে যে-কোনও কাজ। দেখো, আমি মনে করি, যে-কোনও জীবিকাই সম্মানের, কারণ জীবিকা মানুষকে স্বনির্ভর করে। স্বাধীন করে।

    —যে-কোনও কাজ করতে আমার আপত্তি নেই। তারুরও কোনও আপত্তি হবে না।

    —তোমাদের দু’জনকে দু’টো রিকশার ব্যবস্থা করে দেব আমি। চালাবে?

    —চালাব।

    আলতা ফিরে এল জল নিয়ে। বলল—রিকশা চালাবে? তা কেন চালাবে না? ওরা তো হারুর মতো লেখাপড়া করল না। করলে বড় কাজ করতে পারত।

    —কোনও কাজই ছোট নয় কাকিমা। নাড়ু, তোমরা এক সপ্তাহ পরে আমার বাড়িতে এসো।

    —আচ্ছা।

    আলতা বলল—বাবা, একটা কথা বলব?

    —বলুন।

    —একবার আমাকে জেলখানায় নিয়ে যাবে? হারুটাকে দেখতাম।

    নাড়ু ধমক দিয়ে উঠল।

    —তোমার যাবার কী আছে ওসব জায়গায়?

    —ছেলেটাকে দেখব।

    সিদ্ধার্থ দেখল, আলতার চোখে অসহায় আর্তি কী সুগভীর। তার মনে পড়ল মৌসুমির কথা হারাধন তার মৌসুমি মাকে দেখতে চেয়েছিল।

    সে বলল—আমি নিয়ে যাব আপনাকে। নাড়ু, তোমরা মাকে সঙ্গে নিয়ো।

    আলতার চোখে জল এল আবার। তাঁর মনে হল, এই ছেলে, এমন মহৎ প্রাণ, এ কি পারে না তার কচিকে পায়ে স্থান দিতে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }