Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026

    মৃত পেঁচাদের গান – সায়ক আমান

    May 15, 2026

    এড়ানো যায় না – সায়ন্তনী পূততুন্ড

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ২২

    ২২

    আঘনে নবান্ন করে
    নূতন তণ্ডুলে।
    অন্নজল ছাড়ি মুক্তি
    ভাসি এ অকুলে ॥
    আঘন মাসে রাঙ্গা ধান
    জমিনে ফলে সোনা।
    রাঙ্গা জামাই ঘরে আনতে
    বাপের হইল মানা ।

    যখন থেকে এই গ্রাম চতুষ্কোনার পত্তন, সেই হয়তো-বা তিনশো বছর আগে, সেদিন থেকেই নদীর ধার ঘেঁষে বসত করেছে জেলেপাড়া। এর মধ্যে ভাগীরথী নাম্নী মা গঙ্গা কূল ডুবিয়েছে কূল ভাসিয়েছে কতবার, তবু জেলেপাড়া অটুট আছে। জলে যারা বসত করে, জল তাদের নেশা। অন্য কোনও কিছুতে তাদের মন লাগে না। জলই যদি তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে যায়, তবু নতুন ঘর বাঁধতে তারা স্মরণ নেবে জলের।

    এই জেলা মুর্শিদাবাদে জলচরদের ভূমিকা প্রাচীন। আর ওই প্রাচীন ভূমিকায় চতুষ্কোনার অংশ ছিল নিশ্চয়ই। কোনও প্রমাণ নেই তার। কেন-না ইতিহাস যা লেখা হয়, সব রাজা-রাজড়ার ইতিহাস। গ্রামেরও নয়। জনগণেরও নয়।

    চতুষ্কোনায় প্রাচীনতার একমাত্র সাক্ষ্য হতে পারত ওই সতীমন্দির। সতীর পদচ্ছাপ সম্বলিত পাথর পরখ করে দেখা যেতে পারত তার বয়স আড়াইশো-তিনশো বছর কি না। কিন্তু এখানেও প্রশ্ন থেকেই যায়। পাথরের বয়স তিনশো হলেই কি তা গ্রামের প্রাচীনতা প্রমাণ করে? সেখানে কোনও লিপি তো খোদিত নেই!

    তবে শোনা যায়, চতুষ্কোনায় ছিলেন সেইসব নৌ-বীর যাঁরা চতুরঙ্গ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন।

    পাল ও সেন রাজাদের আমলে তাঁদের চতুরঙ্গ বলের প্রধান ছিল নৌবাহিনী। পালরাজ কুমারপালদেবের প্রধান সেনাপতি বৈদ্যদেব দক্ষিণবঙ্গে এক নৌযুদ্ধে বিরাট সাফল্য লাভ করেছিলেন। সেই যুদ্ধে বিরুদ্ধপক্ষীয় যারা পলায়ন করেনি, তাদের বীর ভাবার কোনও কারণ ছিল না। পলায়ন করেনি তার কারণ পালাবার কোনও জায়গা ছিল না। শোনা যায়, নৌবাহিনীর দাঁড়ের সঞ্চালনে যে জলকণা উৎক্ষিপ্ত হয়েছিল, তা যদি আকাশে স্থৈর্য পেত তবে চাঁদের কলঙ্ক অবধি তারা ধুয়ে দিতে পারত।

    সেই বিশাল নৌবাহিনীতে চতুষ্কোনার একজনও ছিল না তা মনে করার কোনও কারণ নেই। শরতে যখন ভাগীরথীর বুকে নৌকা বাইচ হয়, আর সেই বাইচে জয়লাভ করে ফেরে রমেশ হালদার, হারুন রশিদ বা আকবর আলির নৌকা তখন একথা লোকের বিশ্বাস করতে ইচ্ছা যায় যে, এই গ্রাম তার মাটিতে শুধু ফসলের গুণই ধরে রাখেনি, রেখেছে নৌচালনার গুণও।

    কিন্তু চতুষ্কোনা গ্রামে সবচেয়ে দরিদ্র ও অপরিচ্ছন্ন বসত এই জেলেপাড়ায়। কারণ মুনিষ খাটে যারা, সেই ভূমিহীন ও ভূমিহারা কৃষক সব বসবাস করে জেলেপাড়া ঘেঁষে। তারই মধ্যে আছে বেদে ও বাজিকরদের গোষ্ঠী। তেকোনা গ্রামের মতোই প্রাচীন ভ্রাম্যমাণ জীবনযাপন থেকে সরে এসে তারা কয়েক ঘর এখন কৃষিজীবী। কিন্তু সাপধরা ও নানাবিধ টোটকা ওষুধের কারবার আজও বজায় আছে তাদের। সাপের বিষ তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় শহরের লোক। তার জন্য সরকারি অনুমোদনপত্র আছে।

    অপরিচ্ছন্নতা একপ্রকার অভ্যাস। দারিদ্র্য এবং অশিক্ষা তাকে প্রতিষ্ঠিত করে। জেলেপাড়া এবং জেলেপাড়া ছাড়িয়ে যে দীর্ঘ ঘিঞ্জি বসত, তার সর্বাঙ্গে এই সকল লক্ষণ লেগে আছে। দিন দিন এই বসত বৃদ্ধি পাচ্ছে। কারণ এই নয় যে জেলেদের বা ভূমিহীন কৃষকগোষ্ঠীর সন্তানসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অগুনতি হয়ে। প্রচুর সরকারি প্রচার সত্ত্বেও জন্মহার বৃদ্ধি পাচ্ছে ঠিকই। তবে ঘরে ঘরে ছ’-সাতটি সন্তানের মধ্যে মরে-হেজে চার-পাঁচখানা বাঁচে। বসত তাতে বাড়ে বটে, কিন্তু সীমান্ত পেরিয়ে আসা লোক ওই বর্ধিত আয়তনকে করে দেয় দ্বিগুণ।

    দালালের সাহায্যে, অর্থের বিনিময়ে, তারা গোপনে সীমান্ত পেরিয়ে যায়। কেউ কেউ ধরা পড়ে জেলে যায়। যারা ধরা পড়ে না তারা কোনও পরিচিতি বা সম্পর্কসূত্রে প্রথমে অতিথি হয়ে থাকে। আস্তে আস্তে সেই আতিথ্য নাগরিকতার দাবি নিয়ে ভারতের মাটি কামড়ে ধরে। জল, হাওয়া, খাদ্য ও বিবিধ পরিষেবার ভাগ নিতে চায়।

    গত কয়েক বছরে প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত পেরিয়ে আসা বেশ কয়েকটি পরিবারকে গ্রামে স্থায়িত্ব দিয়েছেন সুকুমার পোদ্দার। এরা কেউ মৎস্যজীবী, কেউ মুনিষ। কিন্তু নির্বাচনের সময় সকলেই নির্বাচক।

    এই পঞ্চায়েতে পরপর দুটি নির্বাচনে জয়লাভ করেছেন সুকুমার পোদ্দার। অল্প বয়সে তিনি আর এস পি করতেন। এখন সি পি আই এম-এর সদস্য। শেষ নির্বাচনে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের রমেশ হালদার। তিনি নিজে মৎস্যজীবী বলে ভেবেছিলেন জেলেপাড়ার পুরো ভোট পাবেন। তা ছাড়া, দরিদ্রের বন্ধু দরিদ্র, এই যুক্তিতে তাঁর দারিদ্র্য আমানত করে ভেবেছিলেন দারিদ্র্যপীড়িত মানুষ হিসেবে ভূমিহীন বা প্রান্তিক চাষিদের ভোটও তাঁর ঝুলি পূর্ণ করবে। কিন্তু বাস্তবিক তা হয়নি। সুকুমার পোদ্দারের কাছে অনেকেই নানাভাবে ঋণী। তা ছাড়া, গ্রামের সাধারণ নিরক্ষর মানুষ বোঝে ব্যক্তিমানুষের ক্ষমতা। সুকুমার পোদ্দার অর্থবান মানুষ। লোকবলে, দলের শক্তিতে বলীয়ান। তাঁর উপকার করার ক্ষমতা আছে। অপকার করারও। মানুষ উপকার করার ক্ষমতায় আকৃষ্ট হয়, অপকার করার ক্ষমতায় ভীত হয়। আকর্ষণ এবং ভীতি দ্বারা মানুষের বন্ধন গড়া সহজ। আর অপকার করার ক্ষমতা রাখে, এমন লোককেই মানুষ দেয় অধিক গুরুত্ব। রমেশ হালদারকে নির্বাচনে জয়যুক্ত করিয়ে দিয়ে লাভ কী হত এ গ্রামের! পঞ্চায়েত যতখানি সুবিধা দেয়, তার হিসেবের ওপর নির্ভর করে জীবন অঙ্কের মতো চলে না। প্রয়োজনে গিয়ে হাত পাততেই হত সুকুমার পোদ্দারের কাছে।

    গত নির্বাচনে জয়লাভ করার পর, চতুষ্কোনা সংলগ্ন বিলগুলিতে, সরকারি মৎস্যচাষ প্রকল্পের সদস্যপদ পাইয়ে দিয়েছেন কয়েকজনকে সুকুমার পোদ্দার। পঞ্চায়েত প্ৰধান এই তাঁর একমাত্র পরিচয় নয়। তাঁর হাত আরও সুদূরে পৌঁছয় কারণ পার্টির খোঁজখবর যারা রাখে তারা জানে, বহরমপুরের মিহির রক্ষিত ও রাসুদার অতি ঘনিষ্ঠ এই পোদ্দার।

    জেলেপাড়া সংলগ্ন বসত যে কলেবরে বেড়ে উঠছে ক্রমশ তা সুকুমার পোদ্দারের দাক্ষিণ্যেই। কারণ এ গ্রাম ও আশেপাশের গ্রামের যোজনবিস্তৃত ভূমির অধিকারী সুকুমার পোদ্দার। নামে-বেনামে তাঁর কারবার। যে-সব সরকারি আধিকারিক বেনামি ও উদ্বৃত্ত জমি অধিগ্রহণ করে বর্গাদার বা ভূমিহীনদের মধ্যে ভাগ করে দেবার দায়িত্বে ছিলেন তাঁরা সুকুমার পোদ্দারের বেনামি জমির সন্ধান কখনও পাননি।

    সরকারি সমবায় মৎস্যচাষের সদস্যপদ যারা পেয়েছে তাদের উপার্জন ও জীবন অনেক বেশি নিশ্চিত। কারণ বিল ও ঝিলগুলির মৎস্য চাষ সরকারি মৎস্য চাষ উন্নয়নের কবলিত হওয়ায় নানাবিধ নিবিড় প্রকল্প চলতেই থাকে। শুধুমাত্র প্রাকৃতিক মৎস্যোৎপাদনের ওপর জেলেদের নির্ভর করতে হয় না। কিন্তু সেই সুবিধাপ্রাপ্ত জেলের সংখ্যা হাতে গোনা। আশেপাশের আরও গ্রামের আরও অনেক অনুগত মৎস্যজীবী তার অংশীদার। এর বাইরেও আছে বৃহৎ সংখ্যক জেলে, তারা স্বাধীন বৃত্তি গ্রহণ করেছে। আকবর আলি ও মোবারক আলির বাবা মহম্মদ আলির ছিল এই বৃত্তি। রাজানুগত্যের চেয়ে পরিশ্রমই তাঁর কাছে অনেক বেশি সহজসাধ্য বিবেচিত হয়েছিল। পিতৃচরিত্র হুবহু পেয়েছে আকবর আলি। কিন্তু মোবারক আলি অন্য ধারার। পরিশ্রমবিমুখ সে। কিন্তু অর্থবান হওয়ার স্বপ্নে বিলাসী। সে চায় হঠাৎ পেয়ে যাওয়া অনেক টাকা। ছোটবেলায় এক বছর কোনওক্রমে মাদ্রাসা শিক্ষা লাভ করার পর আর সে কেতাবে হাত দেয়নি। মোবারক আলি তার দাদার মতো মাছ ধরতেও যায় না। বাপ-ভাইয়ের কাছ হতে চেয়ে-চিন্তে কিছু অর্থ সংগ্রহ করতে পারলেই সে শহরে গিয়ে সিনেমা দেখে আসে। সম্প্রতি কানাই মণ্ডল এবং অশোক ঘোষাল, তার দুই বন্ধু, তাকে ব্যবসার অংশীদার করে নেবে বলেছে। সে তাতে উৎসাহী। কিন্তু অংশীদার হতে গেলে কিছু মূলধন বিনিয়োগ করা চাই। কানাই তার ভাগের জমিজমা আমবাগান বিক্রি করে সেই টাকায় শহরে কাপড়ের দোকান ও রূপকেন্দ্র খুলবে। অশোকের কিছু ভাগ থাকবে তাতে। এ ছাড়াও অশোকের আছে অন্য ব্যবসা। সে নিজে বলে আমদানি-রফতানি। কী আমদানি, কী রফতানি, কোথায় এসব এখনও বলেনি খোলসা করে। কিন্তু এই ভরসা দিয়েছে, ব্যবসা আরও একটু দাঁড়িয়ে গেলেই তাকে অংশীদার করে নেবে।

    —কত টাকা লাগবে?

    সে জিগ্যেস করেছিল। অশোক বলেছিল- টাকা লাগবে না। আমি যা বলব, তা করলেই হবে।

    সে করতে রাজি আছে। তবে অশোক এখনও বলেইনি কী করতে হবে। তার এখন অর্থের প্রয়োজন। রোজগার না করলে বাড়িতে কেউ তার বিবাহের কথা তুলছে না। বিয়ে মানেই তো এক পেট বাড়া নয়, দু-চার বৎসরের মধ্যে আরও অন্তত তিন মাথা বৃদ্ধি পাবে। সেদিক থেকে মোবারক আলির সামর্থ্য সন্দেহাতীত। কিন্তু তার বিবাহের বা বিবাহোত্তর পরিণতির দায়ভার নিতে মোটে রাজি নয় তার বাপ-দাদা। অথচ তার বয়সে আকবর আলির বাবা হতেও বাকি ছিল না। সে মাছ ধরতে গেলে, তার বাড়ির লোক খুশি হত। কিন্তু অত পরিশ্রম করে ওই জীবন! ফুঃ! তার পোষাবে না। তার চোখে লেগে আছে ফিল্মে দেখা ঝকঝকে জীবন। সে হবে বড় কারবারের মালিক। প্রচুর পয়সা হবে। চকচকে দামি গাড়ি থেকে নামবে সে। প্রাসাদোপম বাড়িতে থরে-বিথরে তার জন্য সাজানো থাকবে আরাম। সে স্বপ্ন দেখে।

    হতে পারে। এই সবই সফল হতে পারে যদি ব্যবসাগুলো দাঁড়িয়ে যায়। কানাই আর অশোক তাকে এই ভরসা দেয়। কিন্তু কানাইয়ের ব্যবসায় গেলে টাকা দিতে হবে। অন্তত পঁচিশ হাজার টাকা। এ টাকা সে পাবে কোথায়? তার বাপ এখনও মরেনি যে, বড়ভাইকে বলবে সম্পত্তি ভাগ করে দেবার কথা। আর ভাগ করলেই-বা কী! তাদের পৈতৃকসূত্রে পাওয়া ভিটে ও পুরনো নৌকো বিক্রি করলে ত্রিশ হাজার টাকাও পাওয়া যাবে না। আর পেলেই-বা বিক্রি করছে কে! ওই বৃদ্ধ মহম্মদ আলি সব আগলে দাঁড়িয়ে আছে পর্বতের মতো। মাঝে মাঝে সে ভেবেছে টাকাটা আকবর আলির কাছেই চাইবে। কিন্তু তার পরেই সে হতাশ হয়েছে। আকবর আলি অত টাকা পাবে কোথায়? মহম্মদ আলির পুরনো নৌকা নতুন করে সারিয়ে তোলার জন্য সুকুমার পোদ্দারের কাছ থেকে মোটা টাকা ঋণ নিয়েছিল আকবর আলি। সে টাকা এখনও সে শুধে চলেছে। কতখানি শোধ হয়েছে মোবারক আলি জানে না। জানার চেষ্টাও সে করে না। বাড়িতে সে পেয়ে যাচ্ছে আহার ও বাসস্থান। চাহিদামতো না হলেও সামান্য হাতখরচ। সংসার কীভাবে চলছে তা জানার দরকার কী!

    এখন, শরীরে কামবীজ দাপাদাপি করলে তার মনে হয়, সংসারে মনোযোগী হয়ে বাপ ও বড়ভাইয়ের মন জোগানো তার উচিত ছিল। তা হলে অন্তত একজন বিবি পাওয়া যেত ইতিমধ্যে। সে ভেবে মুখ বিকৃত করে। শালা! কত লোকের দুটি-তিনটি বিবি। সবগুলোই আধপেটা খেয়ে কাটিয়ে দিচ্ছে দিন, আর তার এখনও একটি বিবি নেই!

    মাঝে-মাঝে সে ভাববার চেষ্টা করে, কীভাবে বাপ-ভাইকে খুশি করা যায়! মাছ ধরতে গিয়ে। আর না গিয়ে কীভাবে খুশি করা যায়? টাকা দিয়ে। টাকা পাওয়া যায় কীভাবে?

    অন্যদিকে আবার মোবারক আলি একটা বড় ভুল আগেই করে বসে আছে। গেল ভোটেও রমেশ হালদারের শাকরেদি করেছে সে। রমেশ হালদার জিতলে কিছু সুবিধে আদায় করে নিতে পারত অনায়াসেই। কী সুবিধে তা তার কাছে স্পষ্ট ছিল না। কিন্তু নির্বাচনের যুদ্ধে যারা সৈন্য-সামন্তর কাজ করে, তারা প্রত্যেকেই ভবিষ্যতে কিছু ফলপ্রাপ্তির আশাতেই গলা ফাটায়। যদিও রমেশ হালদারের সঙ্গে তার ভিড়ে যাওয়াকে ভাল চোখে দেখেনি আকবর আলি। সুকুমার পোদ্দারের কাছে সে ঋণী, অথচ ভাই তাঁর বিরুদ্ধ দলের হয়ে প্রচার করছে, এ বিসদৃশ ঠেকেছিল তার চোখে। মোবারক আলি জানে যে, তার কৃতকর্মের জন্য সুকুমার পোদ্দারের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে এসেছে আকবর আলি। সে জানে না সুকুমার পোদ্দার কী বলেছিলেন! তবে এখন সে পোদ্দারের দলেই ভিড়ে যেতে চায়। যে-দলের জোর বেশি, তার মধ্যে থাকাই ভাল। কত লোকই তো দল বদল করছে। সে আর এমন কে! তা ছাড়া আপনি বাঁচলে বাপের নাম। তার এখন টাকার দরকার। টাকার জন্য সে যে-কোনও দলের হয়ে কাজ করতে পারে। কিন্তু শুরুটা কীভাবে করা যায় সে বুঝতে পারছে না। সরাসরি গিয়ে সুকুমার পোদ্দারের পায়ে পড়ে যাবে? নাঃ! সেটা হাস্যকর। আর পায়ে পড়লেই যে সুকুমার পোদ্দার তাকে বুকে তুলে নেবেন, এমন তো নয়। অতএব, আপাতত আকবর আলিই তার ভরসা। আকবর আলিকে তুষ্ট করে তার সঙ্গেই সে পৌঁছবে সুকুমার পোদ্দার পর্যন্ত। আবার এক ঢিলে দুই পাখিই মারা হয়ে যাবে। আকবর আলির সঙ্গে জলে গেলে পরিবারের সকলেই তুষ্ট হবে। তখন হয়তো-বা মহম্মদ আলি খুশি হয়ে তার বিয়ে-সাদি পাকা করে বসবেন!

    বড় ভয় পায় সে মানুষটিকে। তার বৃদ্ধ পিতা মহম্মদ আলিকে। পাঁচ ওয়ক্ত নমাজ পড়া দায়িত্বশীল সৎ লোক। মৎস্যজীবিকার কল্যাণেই চারটি কন্যা পার করেছেন। তারা এখন বেশ রসে-বশেই আছে। পরিশ্রমী মানুষ তিনি, সংসার বেচাল হতে দেননি। বয়সের ভারে কিছু নুয়ে পড়া মহম্মদ আলি আজও সমান পরিশ্রমী। আকবর আলি তাঁকে নদীতে যেতে দেয় না ঠিকই। কিন্তু তিনি আছেনই সারাক্ষণ কোনও-না-কোনও কাজে। গৃহ সংলগ্ন সামান্য জমিতে ফলাচ্ছেন সম্বৎসরের সবজি। আকবর আলির জাল মেরামত করছেন। নদীর পাড়ে গিয়ে খ্যাপলা বা কুঁড়ো জাল ফেলে মাছ ধরে হেঁটে হেঁটে বেচে আসছেন গ্রামে। আকবর আলির ছোট ছোট তিনটি ছেলে-মেয়ে সোৎসাহে এ কাজে সাহায্য করে মহম্মদ আলিকে। অতএব মহম্মদ আলি বেকাম আড্ডাবাজ লোক পছন্দ করবেন না, তা খুবই স্বাভাবিক। তিনি মোবারক আলিকে সম্বোধন করেন লবাবপুত্তুর বা লবাবজাদা বলে। মোবারক গায়ে মাখে না। বরং হাসে। মনে মনে বলে—আমি লবাবপুত্তুর হলে তুমি আব্বাজান লবাব সিরাজদ্দৌলা।

    তবে এটা মোবারক আলি ভাল করেই জানে যে, আকবর আলি তার কোনও কাজ আব্বাজানের পরামর্শ ছাড়া করে না। অতএব উদ্দেশ্য হাসিল করতে গেলে ওই বৃদ্ধ লোকটাকেও মোবারক আলির হিসেবে ধরতে হবে।

    জেলেপাড়া ছাড়িয়ে, কৃষাণপল্লি ছাড়িয়ে যেখানে ফসলের জমি সেখানে নদীর দিকে তাকিয়ে মোবারক আলি ভাবছিল এত কথা। আর বিড়ি ফুঁকছিল। এ বিড়ি অবশ্য তাকে পয়সা দিয়ে কিনতে হয়নি। তার ভাবি আর মা সারাদিন বসে বিড়ি বাঁধছে। জেলেপাড়ার বা কিষান-মুনিষদের পাড়ার সব মেয়ে-বউরাই এ কাজ করে। এমনকী এমন পুরুষও বিরল নয় যে মেয়ে-বউয়ের রোজগারে অলস হয়ে উঠেছে, বসে খায়। কিংবা নেশা করে ফুঁকে দেয় বউয়ের রোজগার। বহু পরিবারে এই নিয়ে স্বামী-স্ত্রীতে মারামারি বা নিত্যকলহ লেগে থাকে। মোবারক আলি ভাবে, তার দুটি বিবি থাকলে বিড়ি-বাঁধার রোজগারেই কি তার সংসার তরিয়ে যেত না? ইচ্ছে করে, নিজেই কোথাও বিয়ে সেরে নেয়। কিন্তু মেয়ের বাপগুলো সব একবগ্গা। বেরোজগেরে লোককে মেয়ে দেবে না এমন ছকু। তার বাবা-দাদা রোজগেরে, তবু তার ভাবি ও মাকে বিড়ি বাঁধতে হচ্ছে তো! সেই বসতে হচ্ছে তো বান্ডিল নিয়ে। মোবারক আলি সেই বাঁধা বিড়ি থেকে দু’-চারটে তুলে ট্যাকে গুঁজে নেয়। মা এবং ভাবি দু’জনেই হাঁ-হাঁ করে। গালাগালি দেয়—বেকম্মা, বজ্জাত।

    মোবারক আলি জবাব দেয় না। মনে মনে বলে—আমি বজ্জাত হলে বদ কে হল শুনি? তুমি না আমি?

    শুধু বেকম্মা বলে গালি দিয়ে ঝাল মেটে না মহম্মদ আলির বিবি খালেদার। নিষ্কর্মা পুত্তুরের উদ্দেশে ছড়া কাটেন তিনি নানারকম—

    অনেক কালের ছিল-পাপ।
    ছেলে হল সতীনের বাপ॥
    বাছার আমার কী বা রূপ
    ঘুঁটে ছাইয়ের নৈবিদ্যি, খ্যাংড়াকাটির ধূপ ॥
    বাছার কী বা মুখের হাঁই।
    তবু হলুদ মাখেন নাই॥
    বাছা আমার ভরমের টাটি।
    কাঁকালে পাঁচ-ছয় চাবিকাঠি॥
    বাছা আমার বাঁচলে বাঁচি।
    বাছার আমার দুধে অরুচি॥

    এইসব শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে মোবারক আলির। অভ্যাসও হয়ে গেছে। তবু মাঝে মাঝে ছিড়িক ছিড়িক আগুন জ্বলে। ইচ্ছে করে টাকার তাড়া এনে মায়ের মুখের ওপর ফেলে দিতে। টাকা পেলেই এই মা, এই ভাবি তার কত আদর-যত্ন শুরু করবে সে এখনই বলে দিতে পারে! পা দাবিয়ে দেবে এমনকী। চাঁদপানা বিবি এনে দেবার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দেবে। দুনিয়া হল টাকার বশ। টাকা, টাকা! টাকা ছাড়া আর কী হয়!

    ভাবতে ভাবতে তার চোখ চলে গেল দূরের সীমানায়। নদী ওখানে সামান্য পুবে বাঁক নিয়েছে। সেই বাঁকের মুখে ছোট একটি কলাবাগান করেছে জাভেদ বিশ্বাস। কলাক্ষেতের পাশে দেখা যাচ্ছে, কথা বলছে পাশাপাশি দু’জন। তারা বসে আছে শক্ত আলে। নদীর দিকে মুখ মোবারক আলি চিনতে পারছে তাদের। সুকুমার পোদ্দারের ছেলে অনু আর সহদেব দাসের মেয়ে তুলতুলি। সারা গ্রামে এদের নিয়ে ঢিটি পড়ে গেছে। আপন মনে ওদের উদ্দেশে গালাগালি দেয় মোবারক আলি—শালা হারামি। নিলাজ বেশরম। মেয়েটা তো খানকি বেশ্যা। গ্রামের মধ্যেই কীরকম ঢলাঢলি করছে দেখো। শালাদের বাপ-দাদার ভয়ও নেই! সুকুমার পোদ্দারের ছেলে বলে এত বুকের পাটা। অন্য কেউ এত ঢলাঢলি করলে গ্রামের লোক দু’দিনে ধরে বিয়ে দিয়ে দিত।

    সহসা তার মনের কোণে একটি নতুন ভাবনা উদয় হল। অনির্বাণ। অনু। সুকুমার পোদ্দারের ঘনিষ্ঠ হওয়ার জন্য অনু একটি ঘোড়া হতে পারে।

    টাকার স্বপ্নে বুঁদ হয়ে থাকা মোবারক আলি অনির্বাণের ঘনিষ্ঠ হওয়া যায় কী করে তাই ভাবতে থাকল বসে বসে। আর এদিক-ওদিক তাকিয়ে, মোবারক আলির অবস্থান উপেক্ষা করে হঠাৎ তুলতুলির গালে একটা চুমু খেয়ে বসল অনির্বাণ। সে-দৃশ্য দেখে দাঁতে দাঁত পিষল মোবারক আলি। হায় আল্লা! তার একখানা আস্ত পূর্ণাঙ্গ মেয়েও জোটে না!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026
    Our Picks

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026

    মৃত পেঁচাদের গান – সায়ক আমান

    May 15, 2026

    এড়ানো যায় না – সায়ন্তনী পূততুন্ড

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }