Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ১০৪

    ১০৪

    অশ্বত্থের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ প্যাঁচা এসে
    বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার!—
    ধরা যাক দু’-একটা ইঁদুর এবার!’
    জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ— সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের—
    তোমার অসহ্য বোধ হ’ল;—
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে—গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত-মাখা ঠোঁটে!

    .

    বাড়ি থেকে অল্প দূরে অন্ধকারে দাঁড়াল তারা। চারদিক ঘুমন্ত, নিঝুম। বিজলির আলো ক্ষীণ! তলে তলে রয়ে গেছে গাঢ় অন্ধকার।

    বাপিকে নিয়ে বীরা নামল গাড়ি থেকে। বীরা আর সফি। ঘুম-চোখ টেনে টেনে জাগিয়ে তুলছে বাপি। কতকালের ঘুম-তৃষ্ণা তার, কতকালের নিদ্রাহীনতার ক্লান্তি, সমস্ত কোষঝিল্লি অবসাদে অকর্মণ্য এখন। তাকে বুঝি অনন্তকালের তরে ঘুম পাড়িয়ে দেবে।

    বীরা আর সফি, দুইজন, মির্জার লোক তারা চিনে নিচ্ছে বাড়ি। বসির খান বাপিকে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে। তখন বীরা আর সফি নির্দিষ্ট দরজায় শব্দ করল টক টক টক।

    — কে?

    তন্দ্রাবিজড়িত স্বর ভেসে এল অন্দর হতে

    —হাফি আছে?

    সামান্য খুলে গেল দরজা।

    —কে?

    —হাফি আছে?

    —ক্যান?

    —বলবেন সুপারি এনেছি।

    —সুপারি? এইডা অ্যাকডা সুপারি লাওনের সুময়? হামার দামাদ ঘুমাইলছে।

    —যা বলছি করুন।

    এতক্ষণে অন্ধকার ফুঁড়ে এল হাফি। আকারে বাপিরই অনুরূপ। লুঙ্গি পরা। গলায় গেঞ্জি ঢোকাতে ঢোকাতে সেই প্রথম স্বরকে বলল—আপনি ভেতরে যান। আমি দেখছি। দরজা দিয়ে দিন।

    বেরিয়ে এল সে। বলল —ওদিকে চলেন।

    সে জানতে চাইল না, আপনারা কে, কেন এসেছেন, আমি যে এখানে তা জানলেন কী করে? জানা বিধিসম্মত নয়। যা কাজ, বলবে আগন্তুক নিজেই। সে বলবে কাজের মূল্য।

    বীরা বলল—ওদিকে চলো।

    হাফি তাকাল—কোথায়?

    —ওইদিকে গাড়ি।

    সে যেতে থাকল। নিকষ কালো রাত্রি কেবল ধারণ করল ভারী কিন্তু সতর্ক পায়ের শব্দ। স্তিমিত আলোকবিন্দুর মধ্যে মুহ্যমান সত্তাপ। কার জন্য? কার? সুন্দর এই পৃথিবীতে হাজার হাজার ভুল পদক্ষেপ মার্জিত করবে কে? হাফি জানে সে এক পেশাদার হত্যাবাজ। হাফি, হাফি, একজন পিতা, একজন স্বামী, ভাই এবং একজন পেশাদার হত্যাকর্মী— সে স্পষ্ট এবং স্বচ্ছভাবে জানে না, সমাজের কোন স্থানাঙ্কে তার অস্তিত্বের স্থিতি ও বিলয়। হঠাৎ তার মনে হল, সে কয়ায় আছে, তা জানে মাত্র চারজন। এরা তবে তাদেরই কারও মাধ্যমে এসেছে। সে নিরাপদ বোধ করল। সঙ্গে অস্ত্র আছে সামান্যই। লুঙ্গির ভাঁজে কাঁকালে গোঁজা ছুরি। অস্ত্র ছাড়া সে বেরোয় না এক পা-ও। যদিও অস্ত্র হিসেবে এই ছুরি বিরাট কিছু নয়। তবু আত্মরক্ষা হতে পারে।

    এগিয়ে যেতে থাকল সে। নিরাপদ। তার দু’পাশে দু’জন। বীরা আর সফি। গাড়ির নিকটে পৌঁছে সে ফিরে বলতে গেল—–কে কথা বলবে?

    তখন চোখ গেল তার। বীরা ও সফির হাতে আগুন-হানা অস্ত্র। সে হাত তুলল তৎক্ষণাৎ। ছুরিতে হাত দিলে সর্বনাশ তা বোঝার বুদ্ধি সে হারায়নি।

    —গাড়িতে ওঠো। পিছনে।

    —কোথায় যেতে হবে?

    —ওঠ শালা ডরপুক!

    উঠল সে। মাথায় আলোড়ন চলছে। এরা কারা? কী চায়? গোপন কাজের আদেশ দেবার জন্য আরও বেশি গোপনীয়তা? যন্তরটা নেওয়া হল না সঙ্গে। ভুল—ভুল হয়ে গেছে। সে একটু উশখুশ করল। তার স্নায়ু শীতল। এখনও। তবু ভুল হয়ে যায়। যেমন সে ধরে নিয়েছিল কাজের কথা ওখানেই হয়ে যাবে। তাই যন্তর নিয়ে বেরোয়নি। ভুলের বিশ্লেষণ করতে গিয়ে তার আত্মবিশ্বাস টলে যায়। ছোট্ট পরির মতো মেয়েটা বুকে লেপ্টে ছিল। তার ঘ্রাণ নাকে আসে। অসংখ্য ব্যাঙের ডাকে কানে তালা লেগে যেতে চায়। তার সমস্ত শরীর অন্ধকারে সতর্কতা খোঁজে। পাশে বসে আছে একজন। কে, তা জানে না। দু’দিকের দরজা খুলে ঢুকে গেল সফি ও বীরা। বসির খান ও তৌফিক চলে গেছে পিছনে এখন। আধুনিক এ গাড়ির পিছনেও বসতে পারে আরও চারজন।

    গাড়ি চলেছে। কোনও কথা নেই। পাশের মানুষটির স্পর্শ পাচ্ছে হাফি। দক্ষিণপার্শ্বে যে, তার স্পর্শ বড় চেনা। এই মুহূর্তে বিপদগ্রস্ত হতবুদ্ধি অবস্থায়, সে বুঝতে পারছে না, কার এ স্পর্শ। কেন চেনা লাগে!

    সে স্থির বসে আছে। বোঝার চেষ্টা করছে এরা কে? কোথায় নিয়ে যাচ্ছে তাকে! কেন নিয়ে যাচ্ছে! তাদের পেশায় কখন কী ঘটে যায় কে জানে! কিছুই বোধগম্য হচ্ছে না। সে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে। ভাবছে। কী করা যায়! সে কি কোনও প্রশ্ন করবে? আন্দাজে টের পাচ্ছে, গাড়ি চলেছে বহরমপুরের দিকে। দু’পাশের আঁধারে ধরা যায় না কিছু।

    তখন একটি হাত এসে পড়ছে তার হাতে। চাপ দিচ্ছে। আশিরনখ কেঁপে উঠছে হাফি! বাপি! এ তো বাপির স্পর্শ! সে চিৎকার করছে, তুই!

    তার মনে পড়ছে, বাপির পাগলামো বেড়েছিল। প্রচুর ভুল-বকা সমেত সে ঘর ছেড়েছিল। পালিয়েছিল বলা যায়। বাপির মতি-গতি ভাল লাগছিল না তার। বাপিকে সরিয়ে দেবে ভাবতে ভাবতে সে কালক্ষেপ করেছে কত! কতদিন! হায়! তখনই কেন সারেনি সে কাজ! এখন কি বাপি পুলিশ নিয়ে এল? পুলিশে ধরিয়ে দিল তাকে?

    বাপি হাফির কানের কাছে মুখ নিয়ে বলল—এরা আমাদের ভালই করবে। যা জানতে চায় বলে দিস।

    দাঁতে দাঁত পিষল হাফি। প্রচণ্ড ক্রোধ মাথায় গনগনে হয়ে উঠল। সেও বাপির কানের কাছে মুখ নিল। বলল—তা হলে তুই ধরিয়ে দিলি আমাকে? ভাই হয়ে ভাইয়ের সঙ্গে গদ্দারি করলি? কথা বলতে বলতে সে বার করে নিল ছুরি। এক ঝটকায় নিজেকে মুচড়ে নির্ভুল বিদ্ধ করল বাপির বুক।

    চিৎকার করল, ছটফট করল বাপি। তারপর থির থির কাঁপতে থাকল। ঘামে ভিজে গেল দেহ! চিৎকার করছিল তৌফিক, বসির খান। এবং এত কিছু ঘটমান থাকতেই হাফি হিংস্র লাফ দিল বীরার ওপর। তার গলা কামড়ে ধরল। তার এক হাত দরজায়। যদি কোনওভাবে খুলে লাফ দিতে পারে। পালাবার মরিয়া চেষ্টায়, বাপির প্রতি ক্রোধে সে হিংস্র, উন্মত্ত কাণ্ডজ্ঞানহীন। অতর্কিত এ আক্রমণে হতবুদ্ধি তারা, মির্জার হাত কেঁপে গিয়েছিল। সিদ্ধার্থ তার কাঁধ খামচে ধরল। বলল—সাইড করো। থামাও।

    গাড়ি থামতে থামতে সফির আগ্নেয়াস্ত্র কথা বলে উঠল। একটি মৌহূর্তিক, ধীর, ভোঁতা শব্দ হল, বুহ্! বিদ্ধ হল! বিদ্ধ হল প্রাণ! একমুহূর্ত ইতস্তত করেছিল সে। ওস্তাদের আদেশ নেই গুলি চালানোর। তা ছাড়া অন্ধকারে কার গায়ে লেগে যায়। কিন্তু বীরার আর্তনাদে সে পাগল-পাগল হল, অস্ত্র ঠেকিয়ে দিল হাফির গায়ে। মারল।

    বসির খান, হাফিকে ছাড়াবার জন্য পিছনের সিট থেকে তার চুল টেনে ধরেছিল। সেভাবেই এলিয়ে পড়ল হাফি। তার দেহ ঢলে পড়ল বাপির কোলে। বাপির দেহে তখনও ছিল কিছু প্ৰাণ। গরম রক্তস্রোত সমেত, শেষ প্রাণ সঁপে দিয়ে সে স্থির হল চিরতরে। দুই ভাই, প্রায় জড়াজড়ি করে মরে রইল গাড়ির আসনে। এই অন্ধকার প্রবল রাত্রি লিখেছিল মৃত্যুলিপি তা কে খণ্ডাবে?

    রক্তের আঁশটে গন্ধ ছড়িয়ে পড়ল গাড়িময়। তারা নেমে এল। বীরার হাত থেকে অস্ত্র পড়ে গেছে। গলা হতে নেমে আসছে রক্ত। সে রুমাল চেপে আছে। যদিও উত্তেজনায় এবং চলন্ত গাড়ির গতিতে ভারসাম্য রাখতে না পেরে হাফি তার সর্বশক্তি প্রয়োগ করেনি বীরার কণ্ঠপ্রদেশে। করলে, কে জানে, সে হয়তো বুনো কুকুরের মতো নলি ছিঁড়ে নিত। কৃন্তক বসায়নি সে। শ্বদন্ত নিষ্ক্রিয় রেখে উপরের নীচের ছেদক দন্ত দ্বারা ঘটিয়ে চলেছিল আমূল সর্বনাশ। আঘাতে, বীরার অস্ত্র ছিটকে পড়েছিল। সম্মুখে মরণ সে দেখেছিল বুঝি-বা। অসহায়ের মতো জিগ্যেস করছে সে—ওস্তাদ! মানুষের দাঁতের বিষ লাগলে নাকি লোক মরে যায়!

    বসির খান জড়িয়ে ধরল তাকে। আশ্চর্য মানুষের মৃত্যুভয়! যে লোকটা অন্যের প্রাণ নিতে পারত, সে নিজেই প্রাণের ভয়ে কুঁকড়ে আছে নিরস্ত্র জনতার মতো। মানুষের মুখের বিষ, সে সর্বাধিক। চরম। অবাতশোষী জীবাণু সব, মুখের বিবরে থেকে ঘটায় বিষের ধারা। আর দংশন? বিষের কামড়? সে কি শুধু দাঁতে হয়! হয় না জিহ্বায়? কথার কামড়ে, মানুষের, শুধুমাত্র মানুষের কথার কামড়ে, জর্জরিত হয়ে যায় না কারও কারও সমস্ত জীবন?

    সিদ্ধার্থ বলল—তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভেবো না। তৌফিক, ওকে পেছনের সিটে বসিয়ে দে।

    মির্জা বলল—হাঃ! কী অবস্থা! একসঙ্গে জন্মেছিল, একসঙ্গে পাপ করত, মরল একসঙ্গে! এদের কী করব সিধুভাই?

    সিদ্ধার্থ আকাশের দিকে তাকিয়েছিল। পাপের সঙ্গতে যায় পাপ। সে এদের মারবে ভাবেনি। নিয়ে যেত হয়তো পুলিশের কাছে। লিখিয়ে নিত সমস্ত স্বীকারোক্তি। হল না। পাপের সঙ্গতে পাপ যায়। এ পৃথিবী, এই আশ্চর্য পৃথিবী কত না বিস্ময় বৈপরীত্য ভরা। ভাইয়ের জন্য ভাই প্রাণ দেয়। আবার ভাই হয় ভাইয়ের হন্তারক। জড়িয়ে মড়িয়ে থাকা ওই রক্তাক্ত দেহদু’টি এনে দেয় জীবনের নানাবিধ অর্থের ইঙ্গিতময়তা। সে খোঁজে, ওই তারাদের। মৃত শিশু, যারা নক্ষত্র হয়ে আছে, তারা কি শান্তি পেল? না। পেল না। কারণ আসল অপরাধী রয়ে গেল অন্তরালে। তাকে ধরা যাবে কি কোনওদিন?

    সে ঠান্ডা গলায় বলল—ওদের মাছের খাবার করে দাও।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }