Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ১০৮

    ১০৮

    এই মাস গেল কন্যা
    না পুরিল আশ।
    লহরী যৌবন ধরি
    নামিল আষাঢ় মাস ।।
    আষাঢ় মাসেতে হে কন্যা
    কিষাণে কাটে ধান।
    কোড়া খির কান্দনেতে
    শরীর কম্পমান ॥
    হেঁওয়া পাখির কান্দনেতে
    পাজর কৈল শেষ।
    ডাউকির কান্দনেতে মুই
    ছাড়িনু বাপের দেশ ॥

    .

    বরকত আলির বাড়ি থেকে বেরিয়ে আখড়ার দিকে যেতে থাকল সিদ্ধার্থ। যেতে যেতে তার মনে হল, পাড় ভেঙেছে আরও কিছুটা। পথ সরু লাগছে। এ পথে আসার সময় কাল ঘোড়ার গাড়ি একদিকে হেলে গিয়েছিল। এখন সে বুঝতে পারল, পথ থেকে নেমে গিয়েছিল চাকা।

    ইসমাইলের দোকানের কাছে এসে থমকে দাঁড়াল সে। দোকানের পেছনের দেওয়ালটা নেই। খসে পড়ে গেছে। সামনে-পেছনে খোলা চালাঘরের মধ্যেই উনুন জ্বেলেছে ইসমাইল। ছাউনির নীচে যে-বসবার জায়গা, সেখানে এই বৃষ্টির বেলাতেও বসে চা খাচ্ছে কয়েকজন। সে ইসমাইলের দোকান পেরিয়ে এল। একটি বাড়ির সামনে দিয়ে যেতে যেতে সে মিহি ডাক শুনল। যেন কোনও বালিকাই তাকে ডাকছে। সে দাঁড়াল। দেখল গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসছে একজন। উচ্চতায় পৌনে পাঁচফুট। কুচকুচে কালো। চিবুকে কয়েকগাছি ঝুলন্ত দাড়ি। একটি হাত কনুই থেকে কাটা। অন্য হাতে একটি কালিমাখা বড় ন্যাকড়া। সেটি গিঁট বাঁধা লুঙ্গির খাঁজে গুঁজতে গুঁজতে ছেলেটি বলল—সিধুদা, ভাল আছেন?

    সে দাঁড়াল। বলল—ভাল আছি।

    ছেলেটিকে সে চিনতে পারছিল। পুজোর সময় মোহনলালের সঙ্গে কথা বলতে দেখেছে। কিন্তু ছেলেটির নাম সে জানে না। ছেলেটি অনায়াসে ভিজছে। কুঁতকুতে চোখে দেখছে সিদ্ধার্থকে। সে বলল—ভিজছেন আপনি।

    — ও কিছু না।

    —কিছু বলবেন?

    —জি, আমার নাম মাতিন শেখ। মোহনদা আমাকে খুব ভাল চেনে।

    —একবার যদি আসেন আমাদের বাড়ি। মানে গরিবের বাড়ি আমাদের। যদি মেহেরবানি করেন।

    মেহেরবানির কী আছে? চলুন।

    —জি, আমাকে তুমি বলেন।

    —বেশ তো। চলো!

    চকচক করে উঠল মাতিন শেখের চোখ। সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে আঙিনায় এল সে। বলল— একটু দাঁড়ান।

    সিদ্ধার্থ দাঁড়াল। দেখল মাতিন শেখ উঠোনের কোণে একটি চালাঘরের দিকে যাচ্ছে। খড়ের ছাউনির নীচে দাঁড়িয়ে আছে বাইক একটি। কালিমাখা ন্যাকড়া চালাঘরের বাঁশে গুঁজে দিয়ে মাতিন শেখ বলল—মোহনদার থেকে এটা কিনেছি।

    —ও।

    —ভাল না?

    —ভালই তো।

    —প্ৰায় নূতন।

    —তাই তো।

    —একেবারে নূতন কেনার তো টাকা নাই। মোহনদা অল্পে ছেড়ে দিল।

    —খুব ভাল।

    —চলেন।

    সিদ্ধার্থকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসাল মাতিন শেখ। তাদের একমাত্র ইটের ঘরে। বিছানা দেখিয়ে বলল—বসেন সিধুদা।

    সিদ্ধার্থ বসল। হাত দিয়ে মাথার চুল থেকে জল ঝেড়ে নিয়ে মাতিন শেখ বলল—চা খাবেন সিধুদা?

    —না, না। বলো মাতিনভাই। আমাকে ডাকলে কেন?

    —না না। আমি কিছু বলব না। সিধুদা, আপনাকে আমার খুব ভাল লাগে। খুব ইচ্ছা ছিল, আপনি আসবেন, বসবেন আমার ঘরে।

    —শুনে খুশি হলাম মাতিনভাই। তা তুমি কী করো?

    মাতিন শেখ হাত দিয়ে নিজের দাড়ির গুচ্ছ টানল। তারপর বলল—এই, মানে, আপনাকে মিথ্যা বলে কী লাভ? বর্ডার থেকে মাল আনি। কখনও বেচি। কখনও ভারী মাল পেলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিই। কী করব? লেখাপড়া জানি না। জমিজমা নাই। আমার আব্বা গোরু চরায়।

    —ও! তা ওসব কাজে তো অনেক ঝামেলা মাতিন।

    —হ্যাঁ। ঝামেলা আছে। ভয় আছে। কোন পুলিশ কীরকম বোঝাই যায় না। কেউ ঘুষ নিয়ে ছেড়ে দেয়। কেউ সোজা থানায় চালান করে দেয়।

    —তুমি ধরা পড়েছ কখনও?

    —গত মাসেই পড়েছিলাম। কী যে বলব সিধুদা, এমন প্যাঁদানি দিল, জ্বর এসে গেল আমার।

    — তাই?

    —তারপর থেকে ভয়ে আর কাজেই যাচ্ছি না। অবশ্য লক-আপে রেখেছিল দু’দিন মাত্র। সারা গায়ে তেলাপোকা চেটে ছাল তুলে দিচ্ছে। মোহনদা ছাড়িয়ে না আনলে সব জেলে যেতাম।

    —সব মানে?

    —আমাদের গোটা দল। আমি, সমির, কালু সব। মোহনদা আমাদের ভালবাসে বলে বেঁচে গেলাম।

    —কোন থানায় ছিলে?

    —হরিহরপাড়ায়। যেখানে আপনাদের লাফরা হয়েছিল।

    —এই কাজ আর ভাল লাগছে না সিধুদা। ওঃ! পুলিশের প্যাঁদানি যে কী জিনিস, টের পাবার পর থেকে, কী বলব, ভয়ে তো আমার গাঁড় ফেটে গেছে। মাপ করবেন। মুখ খারাপ করে ফেললাম।

    —ঠিক আছে।

    —ভাবছি আর এসব কাজে যাব না। কাজটায় পয়সা আছে বুঝলেন সিধুদা। টাকা যখন আসে, যেন ছপ্পর ফুঁড়ে আসে। আমাদের মতো সংসারে সে অনেক টাকা। কিন্তু কী যে হয়, সব উড়ে উড়ে যায়। কিছুতেই ধরে রাখতে পারি না। বলে পাপের পয়সা নাকি থাকে না। তাই বোধহয়। অনেক কষ্টে পনেরো হাজার টাকা জমিয়ে এই বাইকটা কিনেছি। মোহনদা দিয়ে দিল পনেরো হাজার টাকায়। একটা বাইক থাকার প্রেস্টিজ আলাদা। না সিধুদা?

    —তাই?

    —তাই না? এই গ্রামে বাইক আছে একমাত্র মোহনদার আর আমার। আচ্ছা সিধুদা।

    — বলো।

    —আপনি তো জিগ্যেস করলেন না।

    —কী?

    —বাইকটা আমি কী করে চালাই!

    —আমার জিগ্যেস করতে ইচ্ছে করেনি তো।

    —সবাই জিগ্যেস করে। জানেন? আমার তখন খুব কষ্ট লাগে। সবাই ক্ষ্যাপায়। আমি বেঁটে। কালো কুচ্ছিৎ। তার মধ্যে মাকুন্দ। হাতটা কাটা যাবার পর নুলো হয়ে গেলাম। লোকে আমাকে নিয়ে হাসাহাসি করে। সয়ে গেছিল জানেন। কিন্তু বাইকটা কেনার পর যখন হাসাহাসি বেড়ে গেল তখন নতুন করে কষ্ট লাগল।

    বাইরে ঝেঁপে বৃষ্টি নামল। মাতিন শেখ একবার ছুটে গেল বারান্দায়। আপনমনে বলল—নাঃ! একটা গার্ড না দিলেই নয়। বাইকটার গায়ে জল লাগছে।

    তার কথা ভেসে গেল বৃষ্টির জলে। এমনকী সিদ্ধার্থর শ্রবণেও তা পৌঁছল না। সিদ্ধার্থ তবু গুছিয়ে বসল এবার। এই বৃষ্টিতে যাওয়া যাবে না কোথাও। যদিও মাতিন শেখ তাকে কেন ডেকে এনেছে সে বুঝতে পারছে না। কিন্তু এরই মধ্যে ছেলেটির প্রতি সে মায়া বোধ করছে। মাতিন শেখ বেঁটে কালো কুচ্ছিৎ। মাকুন্দে, নুলো। নিরক্ষর। সীমান্তে চোরাচালান তার পেশা তবু মাতিন শেখের জন্য তার মায়া বোধ হয় কেন? সে আপনমনে হাসে। মায়া! অপার অকুল মায়া নিয়ে সে জন্মেছে। হতে পারে এই মায়া সে পেয়েছে বোধিসত্ত্বর কাছ থেকে বংশগতি মাধ্যমে। হতে পারে, এই মায়াই তাকে এই পথের যাত্রী করেছে। অথচ তার মধ্যে আছে এক শীতল নির্মমতাও। না হলে সে কী প্রকারে বলে—ওদের মাছের খাবার করে দাও? তার নিজস্ব বিচারশালায় যারা ক্ষমার অযোগ্য অপরাধী, তাদের প্রতি, সে, সচেতনভাবে নির্মম। সে জানে না শেষ পর্যন্ত সে পৌঁছবে কোথায়! নিজেকে নিয়ে, বিচ্ছিন্নভাবে, সে ভাবিত থাকে না আদৌ। একটিমাত্র বিষয়, আপনা ক্ষেত্রে, নাড়িয়ে দেয় তাকে। বোধিসত্ত্ব না থাকলে তার কী হবে!

    কী হবে?

    বিদ্যুৎ চমকায়।

    মাতিন শেখ এল তখন। বলল— বস্তা চাপা দিয়ে এলাম।

    —কাকে?

    জিগ্যেস করল সিদ্ধার্থ। মাতিন শেখ বলল— বাইকটাকে। সারাক্ষণ মুছে মুছে চকচকে করে রেখেছি। শালার কাদাজল ছিটে লেগে গেল।

    একটি গামছা দিয়ে মাথা-গা ডলে ডলে মুছে নিচ্ছিল সে। সিদ্ধার্থ বলল—কাজে যে যাচ্ছ না, তোমার চলছে কী করে?

    মাতিন শেখ এক মুহূর্ত থমকাল। তার ইটের ঘরে ঘন বরষাময় আষাঢ়ের একটি দিনের অন্ধকারমাখা শেষ আলোর রেশ। সেই আলো পড়ল তার মুখে। সে হাসল বিষণ্ণ। বলল— আমি জানি সিধুদা, আপনি সবার থেকে আলাদা। লোক এইজন্য আপনাকে এত ভালবাসে।

    —তাই বুঝি?

    —একদম খাঁটি কথা বললাম। জানেন, আজ অবধি কেউ কখনও আমাকে জিগ্যেস করেনি, মাতিন, তোর চলছে কী করে? আপনি প্রথম করলেন। আগে যখন খেতে পেতাম না, তখনও জিগ্যেস করেনি। যখন হাত চলে গেল, তখনও করেনি। এখন কাজে যাচ্ছি না, এখনও করে না। সামান্য হাতে ছিল, তাই দিয়ে চলছে। বেশিদিন আর চলবে না।

    —তোমার বন্ধুরা যাচ্ছে কাজে?

    —হ্যাঁ। বৃষ্টির সময় তো মাল টানার সুবিধা।

    —তোমাকে ডাকে না?

    —না। এখানে কোনও ডাকাডাকি নাই। তবে কাজ বেশিদিন না করলে নজরে রাখবে। দেখবে মাল টিকটিকি হয়ে গেলাম, না ফেউ। তবে ইয়ার-দোস্ত সব আসে। বাইকটা নিতে আসে। আমি দিই। একটাই শর্তে।

    —কী?

    —আমাকে পিছে বসাতে হবে। খুব শখ ছিল জানেন, বাইক চালাব। গগলস পরব। তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ইস্পিড দেব খুব! ওঃ! যা দারুণ লাগে না! কিন্তু হল না। দোস্তরা বলল, তুই পারবি না চালাতে। বললাম, চালাবই। শালার হাতটার জন্য হল না। ছিটকে পড়ে গেলাম।

    কাটা হাতটা দোলাচ্ছে মাতিন শেখ। দোলাচ্ছে। যেন দারুণ উত্তেজনায় অস্থির হয়ে উঠেছে একাই ওই হাত। সিদ্ধার্থর ইচ্ছে করল, হাত দিয়ে ওই দোলন থামিয়ে দেয়। সে দেখছিল মাতিন শেখকে। বাইকের প্রতি কী গভীর অনুরাগ ছেলেটির! ওই টাকায় বেশ কিছু মুরগি বা গোরু কিনে ব্যবসা করতে পারত! কথাটা মাতিন শেখকে বলবে কি না ভাবছিল সে। তখনই মাতিন শেখ বলল—বাইকটা হেঁ হেঁ, আমার কী, জানেন?

    —কী?

    —বিবি। আমার বিবি। কিছু মনে করলেন সিধুদা, বললাম বলে?

    —না। তোমার যা মনে হয় বলেছ।

    —আপনি আলাদা। আপনি আলাদা। কিন্তু কষ্ট হয় না বলেন? নিজের বিবির ওপর চড়তে গেলে যদি অন্যের সাহায্য লাগে, তবে কষ্ট হয় না?

    মাতিন শেখের মুখ-চোখ রীতিমতো কাতর। তবু, এ কথায় হাসি পেল সিদ্ধার্থর। সে হাসি চেপে বলল—দেখো, মাতিনভাই, বৃষ্টি ধরল কি না। এবার যেতে হবে।

    মাতিন শেখ তৎপর হয়ে উঠল এবার। বলল—অনেক সময় নিয়ে নিলাম সিধুদা আপনার।

    —ঠিক আছে। সময় হাতে আছে আমার।

    —কতদিন ভেবেছি আপনার সঙ্গে কথা বলব। সাহস হয় না। আজ ডেকে ফেললাম।

    —বেশ করেছ।

    —একটা কথা বলব?

    —বলো।

    —মোহনদা তো আপনার বন্ধু, না? জিগরি দোস্ত।

    —নিশ্চয়ই।

    —কিন্তু মোহনদার খুব রাগ আপনার ওপর। আপনি সি পি এম পার্টি ছেড়ে দিয়েছেন, তাই সিদ্ধার্থ হাসল। বলল—তা তো হতেই পারে মাতিনভাই। বন্ধু বন্ধুর ওপর রেগে যায় না?

    —যায়। কিন্তু আমার ঠিক লাগে না।

    —কী ঠিক লাগে না?

    প্রশ্নটা করার আগে সামান্য দ্বিধান্বিত হল সিদ্ধার্থ। মোহনলাল তার বিষয়ে কী ভাবছে তা জানার জন্য সে মাতিন শেখের সাহায্য নেবে কেন? এটা কি নীচতা নয়? অনৈতিক নয়? যাই ঘটুক না কেন, মোহনলাল তার বন্ধু তো নিশ্চয়ই!

    কিন্তু পরক্ষণেই একজন রাজনীতিকের মন ও যুক্তিবোধ সরিয়ে দিল দ্বিধাকে। তারা বলল, শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়। শুধু আবেগ দিয়ে নয়। আবেগ এবং বুদ্ধি দিয়ে গড়ে নিতে হয় সামনের পথ। আগামীর সিদ্ধান্ত। আর পাঁচটা সাধারণ মানুষের মতো হলে চলে না একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ন্যায়-নীতি।

    অতএব, সে মাতিন শেখের জবাবের প্রতীক্ষা করল। মাতিন শেখ বলল-আপনার মিছিলে যেতে বারণ করেছিল মোহনদা।

    —কাকে?

    —সবাইকে। চমকেছিল। যে যাবে, তার ভাল হবে না। তা সত্ত্বেও যারা গিয়েছে, তাদের প্রতি মোহনদার দারুণ রাগ। একদিন শোধ তুলবেই। দেখবেন। ক্ষমতা আসুক। আসলে মোহনদার খুব তেল বেড়েছিল।

    —কীসের?

    —মোহনদা বলতে শুরু করেছিল, মোহনদাকে না জিগ্যেস করে এ গ্রামের একটা পাতাও নড়ে না। তা এখন গাছপালা মোহনদাকে জিগ্যেস না করেই হেঁটে-চলে বেড়ালে রাগ হবে না? হেঁ-হেঁ।

    সিদ্ধার্থ বলল—তুমি আমাকে এত কথা বললে কেন মাতিনভাই? তুমি তো মোহনের লোক, তাই না? এটা তো গদ্দারি করলে তুমি?

    শক্ত হয়ে গেল মাতিন শেখের মুখ। চোখদুটি জ্বলে উঠল তার। বলল—কীসের গদ্দারি? এক আনার নিমক যদি খেতাম আমি মোহনদার তো বলতে পারতেন আপনি গদ্দারি, নিমকহারামি! কিন্তু আমি কারও ধারি না। শালা হাত কাটা মাতিন শেখ এক পয়সা পরের খায় না।

    সিদ্ধার্থ বলল—ঋণ তো বহুরকম মাতিনভাই। শুধু টাকা নেওয়াই কি ঋণ? মোহন তোমাকে থানা থেকে ছাড়িয়ে আনেনি?

    —এনেছে তো কী?

    মাতিন শেখ দারুণ বেগে কাটা হাত দোলায়। গরগর করে। রাগী হিংস্র দেখায় তাকে। খাড়া হয়ে ওঠে তার চিবুকের কয়েকগাছি নুর। সে বলে—এমনি এমনি করেছে নাকি মোহনদা? আমাদের ছাড়া মোহনদার এত রোয়াব হত? যা বলেছে তাই করেছি। এখন মোহনদার হাত বেড়েছে। কী আর বলব আপনাকে? কত বলব? রেশমকুচির নুর মহম্মদের ঘর পোড়াল কে? জব্বারকে কে গোমাংস খাওয়াল? নতুন পয়োস্তি নিয়ে লোককে ভয় দেখিয়ে মত আদায় করেছিল কে? আর রাস্তা বানানোর টাকা? কত বলব সিধুদা? কত বলব? আরও আছে। এই এক বছরে মোহনদাকে মোহনদা বানিয়েছে কে? আমরা। এখন মোহনদা বড় নেতা হয়ে গেছে। কিন্তু সেটা কথা না। তার জন্য আমি আপনাকে এসব বলছি না। আপনাকে দেখলে, সব কথা বলতে মন চায়। সত্যি। বিশ্বাস করেন। বিশ্বাস করলেন তো?

    —করলাম।

    —কী বলব,

    —আমার একটা কথা আছে। মানে, কী বলব, সিধুদা, আপনাকে ভালবাসি বলে বলছি।

    —বলো মাতিনভাই।

    —একটা প্রতিবন্ধী সার্টিফিকেট দেবেন আমাকে? আর প্রতিবন্ধী কোটায় একটা চাকরি? দেবেন করে সিধুদা? এই জীবন আর ভাল্লাগে না। চোরাই মাল পাচার না করলে না খেয়ে মরব।

    সিদ্ধার্থ বলল—তুমি হাঁস-মুরগি পালতে পারো না? ছোট করে শুরু করতে পারো।

    —হাঁস মুরগি? ভাল্লাগে না। তা ছাড়া সব তো অসুখে মরে যায়।

    —কেন? পঞ্চায়েত থেকে তো টিকা দেবার কথা।

    —দেয়। মাঝে মাঝে। তাতে হয় না। তা ছাড়া আমার ওতে মন লাগে না। চাষবাসে মন লাগে না। কী জানেন, লাইনের কাজ করে করে অভ্যেস খারাপ হয়ে গেছে। বাবুয়ানির চোখ হয়ে গেছে সিধুদা।

    সিদ্ধার্থ বলে—সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। করে দেব। কিন্তু চাকরির বিষয়ে কথা দিতে পারলাম না। তবে মনে রাখব আমি।

    —ব্যস! ওইটুকুই! আপনি মনে রাখবেন বললেই অনেক।

    —কিন্তু একটা কথা।

    —কী সিধুদা?

    —পুলিশের খাতায় নাম লেখালে চাকরি হবে না মাতিন ভাই।

    —হবে না, না?

    —না।

    —সিধুদা আমি চেষ্টা করব অন্য কিছু করার, যতদিন আপনি না ডাকেন।

    সিদ্ধার্থ চুপ করে রইল কিছুক্ষণ। ভাবল। গাছের ডাল ধরে ঝুলছে অন্ধকার। এখুনি নামবে ঝুপ করে। আর এক মুহূর্ত বুঝি। মাতিন শেখ দেশলাই জ্বালল। চৌকির তলা থেকে টেনে নিল লণ্ঠন। সিদ্ধার্থর মনে হল, একটা চাকরি, সামান্য চাকরিই একজন প্রায় নিরক্ষর লোকের জন্য, প্রতিবন্ধী শংসাপত্র থাকলে, পাওয়া যেতে পারে। পারেই। কিন্তু সে এখন কাকে বলবে? তার পক্ষে ব্যবস্থা করে দেবার উপযুক্ত সময় এ নয়। তবে, সে রাসুদার কাছে পাঠাতে পারে একে। সে নিশ্চিত, সে পাঠালে, রাসুদা একেবারে ফিরিয়ে দেবেন না। হতে পারে, একটি চাকরি, একটি সামান্য চাকরি, এই ছেলেটিকে সৎ পথে ফিরিয়ে দিতে পারে।

    মাতিন শেখ বলল তখন—রাগ করলেন, না সিধুদা?

    —না তো।

    —আপনি ভাবলেন, এই চাওয়ার জন্যই ডেকেছি আপনাকে?

    —তা যদি হয়, তাতেই বা কী? হতে পারে আমি একদিন তোমার সাহায্য চেয়ে তোমাকে ডেকে নিলাম। তাতে কি অন্যায় হবে?

    —হেঃ! কী যে বলেন! আমি হলাম গিয়ে নালির পোকের সমান। আমাকে আপনার কী কাজে লাগে?

    —মানুষের কাজে মানুষ লাগে মাতিনভাই।

    —মানুষের কাজে মানুষ, না? মানুষের কাজে মানুষ?

    অপলক চেয়ে থাকে মাতিন শেখ কিছুক্ষণ। যেন এবম্বিধ বাক্য সে শোনেনি কখনও। ভাল হাত দিয়ে কাটা হাতে হাত বোলায় সে। বলে-চা খান। করতে বলি?

    —বলো।

    মাতিন শেখ ঘর হতে নিষ্ক্রান্ত হয়। কাঁচা ঘরে চলে যায় মাকে চা করতে বলার জন্য। জলজ বাতে লণ্ঠন দপদপ করে। মাতিন শেখ ফিরে আসে। সিদ্ধার্থ বলে—তুমি আগামী সপ্তাহে চলে যেয়ো বহরমপুর মাতিনভাই।

    মাতিন শেখ হাসে। বলে—যাব সিধুদা।

    তার হৃদয় জুড়ে আলোর শিখা দপদপ করে। একা পেলেই ছুঁয়ে ফেলার জন্য অপরূপ স্বপ্নরা তাকে ঘিরে ধোঁয়াটে পাক খায়। সে এক আনন্দ-সম্ভাবনায় বুঁদ হয়ে যেতে যেতেও হয় না শেষ অবধি। থমকায় কী যেন ভেবে। তার চোখের স্বপ্নিল আভাস উধাও হয়ে চিকচিক করে কালো মণি। সে বলে-– সিধুদা!

    —বলো।

    —একটা কথা এখনও পুরো করে বলা হয় নাই আমার।

    —বেশ তো। বলো।

    —কোন কথা, বলেন?

    —তোমার আচরণকে কেন মোহনের প্রতি বিশ্বাসঘাতকতা বলা যাবে না।

    —জি! একেবারে ঠিক! বলি তবে? বলি?

    —বলো।

    —সিধুদা, মোহনদা যেভাবে ব্যবহার করেছে আমাকে, যেভাবে অপমান করেছে, কুত্তাকেও কেউ করে না।

    সিদ্ধার্থ শুনছে। কথা বলছে না। এ সময় কথা বলা তার রীতিবিরুদ্ধ। মানুষ যখন স্বতঃপ্রণোদিত হয়ে কিছু বলতে চায়, তখন তাকে বলতে দিতে হয়, খোলা, প্রশ্নহীন। অতএব মাতিন শেখ বলে যায়।

    —বাইকটা কিনেছি, তা ধরেন দু’মাস হল। মোহনদা বলল, ‘এই টাকায় এত ভাল জিনিস আর পাবি না।’ ঠিক। পাব না। মোহনদারা পয়সাওলা লোক। ছাড়তে পারে। ছেড়েছে। আমি তো দাম বলিনি। মোহনদাই বলেছিল।

    —আচ্ছা!

    —ধরেন বৈশাখের শুরুর দিকে।

    —বেশ!

    —জ্যৈষ্ঠ থেকে বৃষ্টি শুরু হয়েছে না এবার?

    —হ্যাঁ। মোটামুটি তাই।

    —এক বর্ষার রাত্রে, আমি ঘুমিয়েছি, দরজায় শব্দ।

    উঠে গেল মাতিন শেখ। চা নিয়ে এল দু’গ্লাস। সঙ্গে ময়দা ও সুজির পিঠৌ সিদ্ধার্থর সামনে রেখে বলল—খান। আমার মা এটা খুব ভাল বানায়।

    সিদ্ধার্থ তুলে নিল একটি। চায়ের গ্লাস নিল অন্য হাতে। মাতিন শেখ বলল—দরজা খুললাম। দেখি মোহনদা। পেছনে একটি মেয়েমানুষ। মুখ ঢাকা। মোহনদা বলল, ‘কিছুক্ষণ তোর ঘরটা আমার চাই।’ আমি বললাম, ‘আমি কোথায় যাব এই বৃষ্টিতে?’ বলল, ‘যাঃ! শুয়ে পড় বিছানার নীচে। আমি না ডাকা পর্যন্ত বেরুবি না।’ চলে গেলাম নীচে। ঠান্ডা মাটির মেঝেতে শুয়ে থাকলাম। আর বিছানায় সব চলতে লাগল। হয়ে গেলে, চলে গেল ওরা। যাবার আগে বলল, ‘কেউ জানতে পারলে বাকি হাতটাও যাবে তোর মাতিন।’ ওই শুরু। এ পর্যন্ত ওরা এসেছে দশদিন। মেয়েমানুষটাকে চিনে নিয়েছি আমি। ওই আখড়ার মেয়েছেলে! তখন বুঝলাম আখড়ার গোলমাল কেন ঠেকিয়েছিল মোহনদা। সে যা হোক, মোহনদার ব্যাপার মোহনদা বুঝবে। আমার সহ্য হচ্ছে না আমার ঘরে এইসব। আমার যদি আর একটা ঘর থাকত তা হলে কিছু ভাবতাম না। আসছে, করছে, ঠিক আছে। কিন্তু আমাকে বিছানার নীচে রেখে ওপরে নাদানাদগি, এসব কী! আর কারও ঘরে তো যেতে পারল না? কেন? না ওদের বিবি-বাচ্চা আছে। ওদের শরীর আছে। আর আমার শালা শরীর নেই! আমি শালা একটা কুত্তার অধম আছি। ঘরে কুকুর থাকলেও তো মানুষ সমঝে চলে, নাকি? বলেন? আমার সামনে মেয়েছেলেকে লাগানো যায়! আমার অপমান লাগে না? বলেন? আমাকে একটা… আমাকে একটা… মানুষের মর্যাদা দিল না মোহনদা! হ্যাঁ? বলেন?

    সিদ্ধার্থ পিঠে নামিয়ে রেখেছে। খেতে পারছে না। চায়ের কাপ নামিয়ে রেখেছে। খেতে পারছে না। মাতিন শেখ হাঁপাচ্ছে। তার চোখ জ্বলছে। তার কাটা হাত দুলছে অবিরত। সে বলছে—রাতে ঘুম হয় না। শরীরে জ্বালা-যন্ত্রণা হয়। মাথায় জ্বালা-যন্ত্রণা হয়। বারে বারে কুকর্ম করি। আপনার কাছে লুকোব না। কুকর্ম করি। আমি তো একটা মানুষ। একটা জোয়ান পুরুষ তো আমি। জেগে থাকি। কখন ওরা আসে। এলে ঘুম হয় না, না এলেও ঘুম হয় না। ইচ্ছে করে নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে দিই। ভেঙে ফেলি সব শালার ইট।

    বজ্র-বিদ্যুতে ভরে গেল আকাশ। মৃত্তিকা বুঝি-বা লজ্জাশীলা। শ্যাওলার আবরণে ঢেকে ফেলল মুখ। বহুক্ষণ পর একটা সিগারেট ধরাল সিদ্ধার্থ। ধোঁয়া ছাড়ল অন্যমনস্কভাবে। খুব নিচু স্বরে, প্রায় ফিসফিস করে বলল— নিষেধ করে দিতে পারছ না?

    —না। পারছি না

    বিকৃত শোনায় মাতিন শেখের স্বর।

    —বারণ করলে আমি জেলে যেতে পারি। এই গ্রাম থেকে আমাদের বাস উঠতে পারে। আগুনে পুড়ে মারাও যেতে পারি সবাই।

    সিদ্ধার্থ বলে—এ বিষয়ে মোহনকে কিছু বলতে তো পারব না আমি।

    —জি না। আপনাকে এত কথা বললাম, আমার বুক সাফা হল। আমি বেঁচে গেলাম। না হলে পাগল হয়ে যাচ্ছিলাম সিধুদা। আর, আমি যে নিমকহারামি করিনি, তা জানাবার জন্যও বললাম। আমি, একটা পৌনে পাঁচ ফুটিয়া মাকুন্দে লোক, কিন্তু আমারও তো ইমান আছে সিধুদা। বলেন?

    —আছেই তো।

    সিদ্ধার্থ সিগারেট শেষ করে। ঠান্ডা চায়ের সঙ্গে শক্ত পিঠে খায়। তারপর উঠে পড়ে। বলে—তুমি যেয়ো তা হলে। সামনের সপ্তাহে থাকব আমি। যদি না আসতে পারো তো পরে সুবিধেমতো যেয়ো।

    —জি সিধুদা! আমার মনটা আজ ভরে গেল জানেন। এতক্ষণ কথা বললেন আপনি আমার সঙ্গে! আমি আজ অন্য মানুষ হয়ে গেলাম!

    —আসি মাতিনভাই!

    —আপনাকে এগিয়ে দিয়ে আসি?

    —না না। আমি চলে যাব।

    আখড়ায় আর যাওয়া হল না। বাড়ির পথ ধরল সিদ্ধার্থ। অন্ধকার রাস্তায় একবার পেছনে তাকাল সে। দেখল অন্ধকারে মিশে গিয়ে, তার সঙ্গে দূরত্ব বাঁচিয়ে হাঁটছে একজন। সে চিনতে পারল। সফি। মির্জার ছেলেরা কর্তব্যে ভুল করে না। মির্জার প্রশিক্ষণ-ক্ষমতাকে সালাম জানায় সে মনে মনে। সম্পূর্ণ বেআইনি এবং অসৎ বিবিধ কর্মের হোতা মির্জাকে সে তার দেখা প্রথম সারির মানুষের মধ্যে রাখে। মির্জা তার অন্যতম শক্তি। অন্যতম ভরসাস্থল। অথচ ন্যায়ত, মির্জার কাজকর্মগুলি তার সমর্থন করার কথা নয়। জীবনের এই বৈচিত্রের দিকে চেয়ে সে বিস্মিত হয়ে যায় বারংবার! সত্য সরল, তবু জটিল। সত্য স্বচ্ছ, তবু দুর্বোধ্য!

    সে কাঁধ তুলে ঘাড় দিয়ে ছাতার বাঁট চেপে ধরে। একটা সিগারেট ধরায়। ডপ্ ডপ্ শব্দে গাছ হতে জল পড়ে বড় বড় ফোঁটায়। সে সিগারেটে টান দিতে দিতে এক আশ্চর্য দেশের স্বপ্ন দেখে। যে-দেশ তারা গড়ে তুলবে একদিন। যে-দেশে মির্জার মতো মানুষকে চোরাচালানের আশ্রয় নিতে হবে না। যে-দেশে মির্জা তার অসামান্য পরিচালন-ক্ষমতাকে প্রয়োগ করতে পারবে অনেক বড় কাজে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }