Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ১১৭

    ১১৭

    এ যুগে এখন ঢের কম আলো সব দিকে, তবে।
    আমরা এ পৃথিবীর বহুদিনকার
    কথা কাজ ব্যথা ভুল সংকল্প চিন্তার
    মর্যাদায় গড়া কাহিনীর মূল্য নিংড়ে এখন
    সঞ্চয় করেছি বাক্য শব্দ ভাষা অনুপম বাচনের রীতি।

    .

    শ্মশানের কাছে পড়েছিল দেহ তার। নলি কাটা। ওই অপরূপ সুদর্শনে প্রহারের চাকা চাকা দাগ। এমনকী পেটেও আমূল বদ্ধ ছুরি। ঊর্ধ্বাঙ্গে পোশাক ছিল না কোনও।

    বাড়িতে থেকেই সে এ খবর পেয়েছিল। বাড়িতে থেকেই, কেননা বোধিসত্ত্ব শয্যা নিয়েছেন। শয্যাপার্শ্ব হতে সে উঠছিল না একেবারে। আজ অবধি তারও দেহে লেগে আছে প্রহারের চাকা চাকা দাগ। কিন্তু নওয়াজের বিরুদ্ধে তার অভিযোগ ছিল না কোনও। সে স্বীকার করে, ওইভাবে হঠকারী আক্রমণ করা উচিত হয়নি তার! ক্রোধ জমিয়ে রাখতে হয়। সে জানে। ক্রোধ থেকে বেরিয়ে আসে সূক্ষ্মতর কর্তব্যের পথ। কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলেছিল। সংযম হারিয়ে ফেলেছিল। এমনকী মিহির রক্ষিত তাকে পুলিশে সমর্পণ করতে পারতেন। বলতে পারতেন সে হত্যা করতে উদ্যোগী হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে তিনি করেননি তেমন। বলেছেন—ছেড়ে দিন। সিধু আবেগপ্রবণ। মানুষের কষ্ট দেখে মাথা ঠিক রাখতে পারেনি। নওয়াজ, সিদ্ধার্থ—সবার তরুণ রক্ত! গরম মস্তিষ্ক! সহজেই ভুল করে।

    মিহির রক্ষিতকে এত মহান সে কখনও দেখেনি! বরং সে মনে করছে, এর আড়ালে কিছু আছে। কোনও উদ্দেশ্য, স্বার্থ কোনও, যার নাগাল সে পাচ্ছে না! হ্যাঁ, নওয়াজের ওপর তার রাগ আছে। কিন্তু সে নিজের জন্য নয়। তৌফিকের জন্য। নওয়াজ তৌফিককে লাথি মেরেছিল, এ তার সহ্য হয়নি। যতবার ওই দৃশ্য তাকে তাড়া করেছিল, সে, দাঁতে দাঁত চেপে শোধ তুলবার কথা চূড়ান্ত ভেবেছে। কিন্তু মৃত্যু সে কামনা করেনি। নওয়াজের মৃত্যু সে কামনা করেনি। এভাবে কে মারল তাকে? কেন মারল?

    সে যায়নি দেখতে। যায়নি কেন না বোধিসত্ত্বকে ছেড়ে সে এখন যাবে না কোথাও! যদিও বোধিসত্ত্ব বলছেন—তোমার জন্য পড়ে আছে হাজার কাজ! তুমি কাজ না করলে কষ্ট পাব আমি!

    তবুও যায়নি সে। তার কাছে তৌফিক এসেছিল। মির্জা এসেছিল। বসির খান। এসেছিল দুলুক্ষ্যাপা তেকোনার সমস্ত সংবাদ নিয়ে। তেকোনায় যাওয়া হয়নি কতদিন!

    একটি নির্দিষ্ট সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করছে সে। এবার তার বহু কাজ। বহু বহু কাজ। কিন্তু ফোন পেয়ে সে স্তব্ধ হয়ে গেল। ফোন করেছিলেন রাসুদা!

    এখন ভাবছে সে। রাসুদার কথাগুলি নিয়ে দ্রুত ভাবছে। নওয়াজের মৃত্যুর অভিযোগ তার দিকে। তার জন্য এসে গেছে গ্রেপ্তারি পরোয়ানা। সে স্তম্ভিত হয়ে আছে। তার মনে হচ্ছে অঙ্কের শেষটুকু মিলে এল প্রায়। কী নিদারুণ পরিকল্পনা! কী জঘন্য চক্রান্ত! হাজার হাজার লোক সাক্ষী আছে নওয়াজ সিদ্ধার্থকে মেরেছিল! এ জন্যই মিহির রক্ষিত ক্ষমা করেছিল তাকে। ধৈর্য ধরেছিল। রাজনীতির স্বতঃসিদ্ধ চাল। নির্ভুল ঐতিহাসিক চক্রান্ত!

    এত রাতে একমাত্র মির্জাকেই খবর দিয়েছে সে। দিতে পেরেছে। কারণ অন্য কারও ফোন নেই। সে সফিকে পাঠিয়েছে মির্জার কাছে। আর এই মুহূর্তে রাসুদা তাকে বেরুতে বারণ করেছেন। সে, মির্জা আসার আগে, কথাগুলো ভেবে নিচ্ছে। কী করবে সে? কী করবে?

    বোধিসত্ত্ব বলছেন—আমাকে বলো! কী হয়েছে!

    সে বিহ্বল হয়ে যাচ্ছে। বলছে— দাদু! তুমি সুস্থ নও!

    বোধিসত্ত্ব বলছেন—আমি বেঁচে আছি দাদুভাই। আমার প্রাণকে অস্বীকার কোরো না। আমার চেতনাকে অসম্মান কোরো না।

    —না দাদু না!

    —তা হলে বলো!

    তখন মির্জা এসে যাচ্ছে তার দরজায়। সে মির্জাকে এবং বোধিসত্ত্বকে বলছে সব। যা বলেছেন রাসুদা। সবটুকু! চাপাস্বরে, ধীরে, জোর দিয়ে দিয়ে—সিধু! যা বলছি মন দিয়ে শোন!

    —বলুন রাসুদা!

    —নওয়াজের খুনের জন্য তোকে দায়ী করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা এসে গেছে। সাক্ষীসাবুদ সমস্ত তৈরি। তোকে পালাতে হবে!

    সে বিস্মিত বলেছে—পালাতে হবে? কোথায়?

    —তোকে ঠিক করতে হবে সেটা! তার মানে একা একা এখুনি বেরিয়ে পড়িস না! তোর বাড়ির আশেপাশে গুন্ডা রাখা আছে। খুন হয়ে যাবি।

    —রাসুদা!

    —যা বলছি শোন! ভালভাবে পরিকল্পনা করে নে। কোথায় যাবি, কার সাহায্যে যাবি। আমি বেশি কিছু করতে পারব না রে!

    —রাসুদা! আমি পালাব কেন? আমি খুন করিনি তো!

    —আমি জানি! কিন্তু একবার পুলিশের খপ্পরে গেলে তোর ওপর একটার পর একটা কেস দেবে। দোকানে হামলা চালানো, আড়তে লুঠপাট, মারামারি, খুন! তুই বেরুতেই পারবি না। তোর অনেক শক্তি! তোর সামনে অনেক কাজ! এভাবে নষ্ট করবি?

    —পালিয়ে কী করব আমি?

    —এখানে থাকলে তুই হয় খুন হয়ে যাবি, নয়তো জেলে পচবি। তুই বুঝতে পারছিস না কেন, তোকে সরাতে পারলে অনেকের লাভ! পালাতে হবেই তোকে। দূরে গিয়ে সময় নে। আত্মগোপন করে ধীরে ধীরে নিজেকে তৈরি কর।

    —রাসুদা! দাদু অসুস্থ! যে কোনওদিন…

    তার স্বর কেঁপে গিয়েছিল। কণ্ঠ কামড়ে ধরেছিল কঠিন যন্ত্রণা!

    রাসুদা বলেছিলেন—সিধু! রাজনৈতিক মানুষের কোনও ব্যক্তিজীবন নেই! দাদুর অসুস্থতা দুঃখজনক। কিন্তু অনিবার্য। আমি ছাড়ছি। সময় নেই রে! ভাল থাকিস। আমাকে ভুল বুঝিস না!

    সাবিত্রী বসেছিলেন বোধিসত্ত্বের পায়ের কাছে। বোধিসত্ত্ব বললেন – সাবিত্রী! আলমারি খোলো! দেখো একটা নীল ব্যাগ আছে। দাও।

    আলমারি খুলে নীল ব্যাগ এনে দিলেন সাবিত্রী। বোধিসত্ত্ব সেই ব্যাগ সিদ্ধার্থর হাতে দিয়ে বললেন—রাখো!

    সিদ্ধার্থ জিগ্যেস করল— কী? দাদু?

    —কিছু টাকা আছে। সামান্যই। আর ব্যাঙ্কের বই। দরকার মতো তুলে নেবে। সব তোমার-আমার নামে আছে।

    —দাদু! কী বলছ!

    —বেরিয়ে পড়ো দাদুভাই! বেরিয়ে পড়ো! আমার কথা ভেবো না।

    —অসম্ভব!

    —আমি থাকব দাদুভাই! তোমার কাছে-কাছে। তুমি চাইলেই আমাকে দেখতে পাবে।

    সাবিত্রী ফুঁপিয়ে উঠলেন। সিদ্ধার্থ বোধিসত্ত্বের হাত চেপে ধরল। মির্জা বলল— উনি ঠিকই বলেছেন। সিধুভাই। এখুনি তোমাকে এই জায়গা ছাড়তে হবে। তুমি কোথায় যেতে চাও বলো!

    সিদ্ধার্থ দাঁতে দাঁত চাপছে। স্থির হওয়ার চেষ্টা করছে সে! শান্ত হওয়ার চেষ্টা করছে। সে বুঝতে পারছে, পালানো ছাড়া তার উপায় নেই! একটি সুন্দর দেশ, এক সমৃদ্ধ স্বয়ংসম্পূর্ণ ভারতবর্ষ গড়ার স্বপ্ন নইলে অধুরা থেকে যাবে। পচে মরবে জেলে। খুন হয়ে যাবে।

    চোখ বন্ধ করল সে। তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে! বোধিসত্ত্বের জন্য গঙ্গারই মতো আগ্রাসী হয়ে উঠছে যন্ত্রণা তার। সে চোখ বন্ধ রেখে এই বিশাল বিপুল পৃথিবীতে খুঁজছে আপনার নিরাপদ স্থান! সেই বন্ধ চোখের পাতায় একের পর এক ভেসে উঠছে গ্রাম—সরাল, তেকোনা, পেতনির চর, গোমুণ্ডি, বাঘান, ধুলামাটি, ধুলামাটির বিকলাঙ্গ মানুষগুলি, রেজাউলের মৃত সন্তান, আধা-সৎ আধা-অসৎ বাঁচা অগণিত মানুষের অশেষ মিছিল! সেই মিছিলের শেষ মানুষ, এখন, মুস্তাকিম। মৃত সন্তানকে বুকে নিয়ে সিদ্ধার্থ যার অভিন্নহৃদয় বান্ধব!

    মির্জা কাঁধে হাত রাখছে তার। বলছে—দাদুর জন্য আমরা রইলাম। ভেবো না সিধুভাই।

    সিদ্ধার্থ তাকাচ্ছে মির্জার দিকে। বলছে—ধুলামাটি গ্রাম। ওখানেই আপাতত

    —বেশ।

    .

    বোধিসত্ত্বর পাশে বসল সিদ্ধার্থ। বোধিসত্ত্ব হাসলেন। শান্ত, মধুর হাসি। শুধু তাঁর চোখের জ্যোতি ঠিকরে উঠল। তিনি বললেন—অনেক বড় হবে তুমি। তোমার জন্য প্রতীক্ষা করে আছে দেশ। জাতি। সমস্ত ভারতের মন-প্রাণ-হৃদি-আত্মা! ঈশ্বর এই ছোট শহর থেকে তোমাকে বের করে নেবার জন্য এই ছলনা করলেন।

    — দাদু!

    —সিরাজদ্দৌলা! সিরাজদ্দৌলা!

    —দাদু!

    —সকলেই তাঁকে ছেড়ে গিয়েছিল। রায়দুর্লভ, ইয়ার লুফ খাঁ, মীরজাফর দাঁড়িয়ে আছে পুতুলের মতো। ওই দেখা যাচ্ছে পলাশি গ্রাম! মীরজাফরের কুষ্ঠ হয়েছিল! মিরণ বজ্রাঘাতে মারা গিয়েছিল! স্ক্রাফটন মরেছিল জাহাজডুবি হয়ে। ওয়াটসের অসম্মান হয়েছিল কোম্পানির হাতেই। আর ক্লাইভ, রবার্ট ক্লাইভ, কোম্পানির একান্ত আস্থাভাজন, বাংলার দণ্ডমুণ্ডের কর্তা, মারা গেলেন, আত্মহত্যা করলেন গলায় ক্ষুর চালিয়ে। ক্ষমা নেই। কারও ক্ষমা নেই। তোমাকে যারা সপ্তরথে আক্রমণ করেছে তাদের অভিশাপ লেগে যাবে। গঙ্গা! গঙ্গার শাপ!

    ফোঁটা ফোঁটা জল পড়ছে সিদ্ধার্থর চোখ থেকে। জলে ভরে উঠছে বোধিসত্ত্বের দু’চোখের কোল। তিনি বলছেন—এসো! কখন কী হয়ে যায়! তোমার পাশে এখন কোনও পার্টি নেই। কিন্তু তুমি জয়যুক্ত হবে। হবেই। আমি বলছি, মনে রেখো।

    — দাদু! ও দাদু!

    সিদ্ধার্থ বোধিসত্ত্বের বুকে মুখ ঘষে। শিশুবেলাকার মতো অশ্রু নিঃসরণে বুক ভিজিয়ে দেয়। বোধিসত্ত্ব মাথায় হাত রাখেন। বলেন—এসো! এ মায়ার তল নেই! এ এমনি করেই টানে!

    সে উঠে দাঁড়ায়। কী মনে হয় তার, সাবিত্রীকে প্রণাম করে। সাবিত্রী ডুকরে কাঁদেন আবার। বলেন—আর জন্মে আমার ছেলে ছিলে তুমি। তোমার সব রইল। ফিরে এসো।

    সে ম্লান হাসে। দাদুর চোখে চোখ রাখে একবার। তারপর বেরিয়ে যায়। পিছু ফিরে তাকায় না আর। মির্জার গাড়িতে ওঠে। বীরা আর সফি তাকে ঘিরে রাখে। তাদের হাতে উদ্যত অস্ত্র। কেউ এলে তারা লড়ে যাবে। মির্জা জানালার কাচ তুলে দেয়। সে বলে – মোল্লাগেড়ের বস্তিতে চলো আগে।

    মির্জা বলে—কেন?

    —তৌফিককে নিতে হবে। আমাকে না পেলে ওকে খুন করে ফেলবে সব।

    পথে যেতে যেতে মির্জা বলে-তোমার সঙ্গে দেখা করবে একজন।

    —কে?

    —নীলমাধব। গণসংঘ পার্টির নেতা।

    সিদ্ধার্থর ভ্রূ কুঁচকে গেল। সে বলল— তুমি তাকে চেনো?

    মির্জা বলল—চিনেছি। আট-নয় মাস হল।

    —কী করে?

    —তুমি তো জানো আমার ব্যবসা।

    —ওই জিনিস অত আর কে নেয়! ডাকাত গুণ্ডারা হল খুচরো ক্রেতা। বড় বড় কেনে ওরাই। ওদের মতো দল।

    সিদ্ধার্থ অন্যমনস্ক হয়ে গেল। নীলমাধব তার সঙ্গে দেখা করবে। সে সম্মুখে দেখতে পাচ্ছে অন্য দিগন্ত এক। অচেনা। অনচ্ছ।

    সে বলল—আগে তো বলোনি?

    —বলতাম। আজ-কাল। তুমি দল ছাড়ার পর থেকেই ওরা চাইছিল।

    —সিধুভাই!

    —বলো।

    —নীলমাধব লোক খাঁটি। তুমি আমাকে বিশ্বাস করো তো?

    —করি।

    মির্জা একটি ঠান্ডা ধাতব বস্তু গুঁজে দিল তার হাতে। সে কোনও কথা বলল না। নীল ব্যাগ খুলে চালান করে দিল। মির্জার হাত হাতে নিয়ে বলল— সাবধানে থেকো। তেকোনা গ্রামে আছেন দুলু বাউল। বৈরাগী ঠাকুর। তিনি যোগাযোগ রাখতে পারবেন। আর বসির খান রইল। দেখো তাদের। সবাইকে দেখো। নিজের খেয়াল রেখো। মির্জা, জেনো, তোমার এ সিধুভাই তোমার ওপর নির্ভর করে।

    মির্জা সিদ্ধার্থকে আলিঙ্গন করল। বলল—আমি আছি। থাকব। তোমাকে আমরা চাই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }