Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ১৩

    ১৩

    কার্তিক মাসেতে আইব
    কার্তিক সমান বর।
    আশায় আশায় রহিল কন্যা
    জ্বলে গো অন্তর।।
    অন্তরের জ্বালা কত
    সহিবে কার্তিকে।
    কলঙ্ক রটিল কন্যার
    দশ দিকে দিকে।।

    নয়াঠাকুমা বলেছেন—লোকে অমন কত আকথা কুকথা কয়। ওতে কান দিতে নেই বোষ্টুমি। কথায় বলে, মেয়ে হল ফেলি, পরে নিলেও গেলি, যমে নিলেও গেলি। তা সেই ফেলা ধনে দাগ লাগানো সোজা। ওসব গায়ে মাখতে নেই।

    কিন্তু ময়না বৈষ্ণবীর মন মানে না আর। গোটা একটা দিন চাটুজ্যেবাড়ির একতলার ঘরে সে স্তব্ধ হয়ে রইল। নয়াঠাকুমার তাড়ায় নাইল খেল। কিন্তু গান যার গলার মালা সে টু শব্দটি করল না।

    সিদ্ধার্থকে সে বলেছিল— আমার আবার মান-অপমান কী!’ সে ছিল তঞ্চকতা একরকম। নিজেকে লুকনো। তার যে কেবল ওই জোরই ছিল, সম্মানের জোর, ওইটুকু নিয়েই যে সে নির্ভীক ঘোরাফেরা করত সর্বত্র, ঘনিষ্ঠ হত বিবিধ গৃহস্থালীর সঙ্গে, তা সে আগে এমন করে বোঝেনি। তার ভগবান ছিল প্রত্যক্ষভাবে। কিন্তু লুকনো গর্ব হয়ে ছিল ওই সম্মান।

    তার সম্মান কি গেল? কেউ যদি মিথ্যে করে কলঙ্ক রটায় তা হলেও কি সম্মান যায়? হায়, চরিত্রের সত্য আর মিথ্যা সে প্রমাণ করবে কার কাছে! সে ক্রমশ উপলব্ধি করছে, সম্মান শুধু নিজের কাছে নিজেরই নয়, এ যেন অপরের কাছে হাত পেতে নেওয়া একপ্রকার মাধুকরী। সুতরাং আপন সত্যের মুখোমুখি হয়েও তার হৃদয় তপ্ত হয়ে আছে। যে-মুখ এই আতপতাপে তাকে শান্তি দিতে পারত, সে আজ কাছে নেই। মর্মে লুকনো আছে তার স্পর্শ—যার দ্বারা এক পাগল-পাগল অস্থিরতাকে সে সামাল দিতে পারছে।

    সারাক্ষণ একটি কথাই তার মনে ঘুরছে—ভগবানের এ কেমন মার! জ্ঞানত স্বামী ছাড়া জীবনে দ্বিতীয় কোনও পুরুষকে সে প্রশ্রয় দেয়নি। তার জন্য তাকে কঠোর সংযম অভ্যাস করতে হয়েছে। কৃষ্ণভজনায় সে বইয়ে দিয়েছে সমস্ত আবেগ। তবু কেন এমন হল! এই কলঙ্ক রটনা তাকে ছাড়বে না আর সারাজীবন।

    কোনও কিছুই তার ভাল লাগল না। সে ইচ্ছা করল কিছু-বা কীর্তন গেয়ে হৃদয়কে শীতল করতে। কিন্তু কণ্ঠে সুর জাগে না। সে বড় বেদনায় কুঁকড়ে আছে। বলরাম বাবাজির নিষ্ঠুরতায় বিদ্ধ হয়ে সে কেবল ছটফট করে মরছে। লোকটা কি মানুষ, না সাপ! সে ভাবছে। না, সাপের সঙ্গে মানুষের তুলনা করা অন্যায়। সাপের পক্ষে অন্যায়। ময়না বৈষ্ণবী অনুভব করছে, মানুষের তুলনায় অন্যান্য প্রাণী অনেক বেশি অসহায়। অনেক নিরীহ।

    চাটুজ্যেবাড়ির একতলায় আধো অন্ধকার ঘরের দেওয়াল তাকে বহুবিধ লজ্জা ও অবমাননার কথা মনে করিয়ে দিতে থাকল নিরন্তর। নিত্য বসবাস নেই এ ঘরে, তাই ঘরের কোণে মাকড়সার জাল। সেই জাল ক্রমে বড় হতে থাকল, মোটা হতে থাকল তার তন্তুগুলি। ময়না বৈষ্ণবীকে তা ঘিরে ফেলল আপাদমস্তক। তার শরীর ছেয়ে গেল ক্লেদবোধে। মন ছেয়ে গেল আতঙ্কে। সে অস্থির-অস্থির হল। পাগল-পাগল হল। এতগুলি মানুষের সামনে ওই পাপকথা! ওই মন্তব্য! ছিঃ ছিঃ ছিঃ! ঘাড় মটকে যাওয়া কপোতের মতো সে বেঁকেচুরে গেল যন্ত্রণায়!

    সে দু’চোখে হাত চাপা দিল। আর তার সামনে এসে দাঁড়াল সিদ্ধার্থ নামের মানুষটি। সিদ্ধার্থ, নাকি তার স্বামী! আঃ আঃ! সে ভাবতে থাকে—তুমি কী চাও, কোথায় আছ, কেন ওই ছোট ছেলেটাকে দেখে আমার মনেতে ঢেউ জাগল! আর জাগল যদি, তবে এ পাঁকের মধ্যে তার সঙ্গে দেখা হল কেন! সে কে? সে কি আমার স্বামী! সে কি তুমি গো? তুমি? কাল সে আমাকে স্পর্শ করেছিল। আমার মনে হল, সে তোমার হাত। কবে তুমি আমাকে ছেড়ে গেছ! তুমি কি, আমারই টানে, জন্ম নিয়েছ ফের? কিন্তু এ কলঙ্ক, হ্যাঁ গো, এ কলঙ্ক তুমি বিশ্বাস কোরো না। বিশ্বাস কোরো না।

    যাবার আগে সিদ্ধার্থ এসেছিল তার কাছে। বলেছিল— আপনি কিন্তু কোথাও যাবেন না। এ গ্রামের বাইরে যাবেন না। আপনাকে আমাদের দরকার।

    কোথায় আর যাবে সে! ঘুরে ঘুরে এখানেই আসবে আবার। সে ভেবেছে—একবার ফাঁকি দিয়েছ। এতগুলি বছর তোমায় ছাড়া। এবার যখন দেখা দিয়েছ ফের, আর ছাড়ছি না। শুধু তুমি ওই কলঙ্ক নিয়ো না সত্যি ভেবে! ওগো! এ বয়সে আমি তোমায় দেখব শুধু। দু’চোখ ভরে। আর কোনও কামনা নাই।

    অতএব ঘুরে ঘুরে আসবে। যেখানেই যাক ঘুরে ঘুরে আসবে। না হয় যাবে বহরমপুর। এ জগৎ অতি ছোট, অতি সামান্য। এই সামান্যের মধ্যে সে সামান্যতর। একটি তিলবিন্দুর মতোই ক্ষুদ্র। অপ্রয়োজনীয়। তাৎপর্যহীন। সে এ জগতে আছে এক থাকামাত্র হয়েই। কোনও কাজে লাগছে না। প্রভুর কৃপাধন্য হয়ে সে আছে। নইলে তার থাকা না-থাকায় কার কী এসে যায়। কিন্তু প্রভু তার প্রতি অকরুণ হয়েছেন। কেন, কোন পাপে, সে জানে না। সে ছিল, ছিল আপন শুদ্ধতার অহঙ্কারে আপনি মাতোয়ারা, সে যে কোনও বাবাজির নৈবেদ্য হয়ে শয্যা পাতেনি— এ এক অহংকার, সে নিবেদন করেছিল দেবতারই পায়ে! কিন্তু এ কী হল!

    তার ইচ্ছে করল সকল লোকের থেকে দূরে কিছুটা সময়, সকল কথার থেকে দূরে। এক দূরের বাঁশির ধ্বনি সে শুনতে পেল ফিকে ও মধুর। আর তার মনে পড়ল কালান্তরের বিল। হায়! সে তো গিয়েছে কতবার! এখন বরষা নেই। তবু সেই উদার একাকী বিস্তারের বাঁশি বাজে। সে দেখল, বেলা হয়ে গেছে। আজ আর যাওয়া যাবে না। সে তখন পরবর্তী ভোরের বেলা বেরিয়ে যাবার সংকল্প করে। নয়াঠাকুমার থেকে পাঁচটি টাকা চেয়ে নিলে ভোর ভোর সে ঘোড়ার গাড়ি ধরে চলে যেতে পারবে কালান্তর বিল। আবার বিকেল বিকেল না হয় ঘোড়ার গাড়ি ধরেই ফিরে আসবে এখানে। তবু তাকে যেতে হবে। যেতেই হবে। এই বদ্ধ ঘরে দম আটকে আসছে তার। মনে বেদনা জাগছে। মনকে শমে আনতে তার প্রয়োজন ওই উদারকে। ওই বিশালকে। কালান্তর টানছে তাকে। কতকাল সে যায়নি ওখানে। যাবে সে। যাবে। গিয়ে দাঁড়াবে ওই অনুর্বর কর্দমযুক্ত জলাভূমির কাছে। হতে পারে, সেখানেই সে মনের সব গ্লানি মুক্ত করে দেবে। সে যাবে। সে ভাবতে থাকল—যখন তুমি থাকো না, আমি প্রকৃতির কাছে চলে যাই। তুমি আর তোমার প্রকৃতি—এর বাইরে আমার আর কী আছে ঠাকুর!

    তখন সে শুনতে পেল—কেন, তোমার সম্মানের অহং আছে। তাকে তুমি ধরেছ আমাকে ধরার চেয়েও অধিক শক্ত করে।

    .

    পরদিন সূর্য ওঠার আগে জেগে উঠল সে। সারা বাড়িতে এইসময় জাগেন একমাত্র নয়াঠাকুমা। সে আগের রাত্রেই বলে রেখেছিল যাবে। চেয়ে নিয়েছিল পাঁচটি টাকা। নয়াঠাকুমা বলেছিলেন—যাবে কোথায়?

    —একটু ঘুরে আসব ঠাকরেন।

    —সিদ্ধার্থ তোমাকে কোথাও যেতে বারণ করে গেছে।

    —যাব আর আসব গো। ঘুরে বেড়ানো মানুষ আমি। ঘরে মন লাগছে না।

    ঝোলাঝুলি নেয়নি সে। ফিরে আসবে বেলাবেলি। তাই নেয়নি। এই কাকভোরে এই গ্রাম থেকে কোনও ঘোড়ার গাড়ি পাওয়া যাবে না। সে হাঁটছে তাই। হালকা চাদর জড়িয়েছে গায়ে কেন-না এই কার্তিকেই হিম পড়ছে প্রভাত জুড়ে। হেঁটে হেঁটেই সে পৌঁছে যাবে হরিহরপাড়া আর কালান্তর যাবার জন্য ঘোড়ার গাড়ি নেবে। ফিরে আসবে বেলাবেলি। ফিরে আসবে কেন না সিদ্ধার্থর তাকে দরকার। সে কাজে লাগবে। ভাল মানুষের ভাল কাজে লাগবে। আর তার জন্য হয়তো-বা, ভবিষ্যে, তার চরিত্র নিয়ে সাজানো আছে আরও আরও কটুভাষ্য।

    হরিহরপাড়ায় যখন পৌঁছল সে তখন প্রভাত পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে সূর্যোদয়। বাজারের দিকটায় যেতে যেতে শব্দ পেল সে। নাম সংকীর্তন করে নগর পরিক্রমায় বেরিয়েছে মঠের সব। সপ্তাহে তিনদিন তারা এ কাজটি করে। এক জায়গায় সে দলটির মুখোমুখি হল। কেশব বাবাজি, সাধন বাবাজি, শিবু বাবাজি, প্রমি ও কেতকী এই দলে আছে। সে দাঁড়াল এক মুহূর্ত। দল তার দিকে দৃকপাত করল না। সে দেখল, মুখগুলি তাকে দেখে হয়ে গেল শক্ত। বিবর্ণ। যেন ময়না বৈষ্ণবীর সঙ্গে এই সকালবেলায় দেখা হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত শুধু নয়, আসন্ন যুদ্ধের পূর্বাভাস। শত্রুপক্ষের মানুষকে হঠাৎ সামনে পেয়ে যাওয়া।

    এই পরিস্থিতি ময়না বৈষ্ণবীর পক্ষে সহন নয়। সে দু’হাত কপালে ঠেকিয়ে বলল— জয় রাধে।

    সংকীর্তন চলেছে। খোল, করতাল, হারমোনিয়াম থামেনি। তবু দল থেকে বেরিয়ে এল কেশব বাবাজি। বলল—জয় রাধে। কাল মঠে এসে ফিরে গেলে বোষ্টুমি। বলরাম বাবাজি দুঃখ করছিলেন। তা কাল রাত্রে ছিলে কোথায়? এত সকালেই বা কোথায় যাচ্ছ?

    ময়না বৈষ্ণবীর মনে হল, কাল রাত্রে সে কোথায় ছিল এ প্রশ্নের মধ্যে লুকনো আছে তার চরিত্রের প্রতি কটাক্ষ। সে জবাব দিল—বলরাম বাবাজিকে বোলো আমার জন্য দুঃখ করার দরকার নাই। আমার থাকার জায়গায় অভাব কী!

    —আরে বোষ্টুমি, অত চটো কেন? যাক, কোথায় চললে বলো।

    —কালান্তরের দিকে যাব।

    —কোন গ্রাম?

    —দেখি। যেদিকে দু’ চোখ যায়। গোমুন্ডির দিকে যেতে পারি।

    —জয় রাধে।

    —জয় রাধে।

    তারা দু’জনে দু’দিকে চলে গেল। কেশব বাবাজি এত কথা বলল, আর অন্যরা বলল না কেন! সে তো অন্যদের কোনও ক্ষতি করেনি! ভাবতে ভাবতে চলল সে। আর তার জন্য অপেক্ষা করে রইল কালান্তর।

    .

    জেলা মুর্শিদাবাদের দক্ষিণ-পূর্বে বাগড়ি অঞ্চলের ক্রমপ্রসারিত অংশই কালান্তর। ভাগীরথী একসময় কালান্তরের পথ ধরেই সাগরে গিয়ে পড়ত। পরে সে ক্রমে খাত পরিবর্তন করলে কালান্তর নিম্নভূমি বিলের রূপ নিল। বর্ষায় এই বিল এক ভয়ংকর। তার বিস্তার তখন সমুদ্রের মতো বিশাল। আতঙ্কসঞ্চারী। কালো কর্দমযুক্ত হওয়ায় এই বিলের রংও কালচে। অপলক তাকালে মনে হয়, এখানে পৃথিবীর শেষ। এখানেই জমে আছে একখণ্ড অমোঘ অন্ধকার। এই হেমন্তে কালান্তরের জল নেমে গেছে অনেকখানি। তবু সে যেন বুক চিতিয়ে পড়ে থাকা দৈত্যের চোখ। হরিহরপাড়ার শেষ প্রান্ত থেকে শুরু করে পলাশি পর্যন্ত ভৈরব ও ভাগীরথীর মধ্যবর্তী এই নিম্ন জলাভূমি। কালান্তর ছাড়াও এই গোটা জলাভূমিতে আছে আরও সব ছোট-বড় বিল। যেমন-পাট, ধান্দার, হর্মা, শালমারা, সইচান্দি, কমরি প্রভৃতি।

    স্বাস্থ্যকর নয়, আবাদযোগ্য নয়, তবু এইসব বিলের চারপাশে গড়ে উঠেছে গ্রাম। যেমন গোমুন্ডি, বাপান, কলাবিবি। আর কলাবিবির বন পেরিয়ে নদিয়া ও বর্ধমানের সীমান্তে আছে ধুলামাটি। দরিদ্র গ্রাম সব। এই কর্দমাক্ত জমিতেই শীতের আবাদ করে, গ্রীষ্মের আবাদ। বড় কষ্টসাধ্য সে কাজ। অনিশ্চিতও। ফসল যা মেলে তার থেকে সম্বৎসরের খরচ ওঠে না। বর্ষায় এই গ্রামগুলি থেকে শহরে ভিক্ষেয় যায় কেউ। কেউ হয় ফন্দিবাজ। গঞ্জের হাটে-বাটে চুরি-ছিনতাই করে। তবু বাঁচে। বেঁচে থাকে। ধুঁকতে ধুঁকতে বাঁচে। আধা বছর সৎ খায়। আধা বছর অসৎ। এইসব গ্রামের অন্ধিসন্ধি চেনে সে। শিরা-উপশিরা চেনে।

    ঘুরে ঘুরে কমরির ধারে গিয়ে দাঁড়াল ময়না রৈষ্ণবী। কমরির সঙ্গে কমলির নাম বড় মিলে যায়। কোথায় গেল ওই কমলি নামের মেয়েটা? সে কেমন আছে, সে জানে না কমলিকে নিয়ে এতখানি ভাবছে কেন সে। কমলি তার কে? কতখানি?

    কোনও কোনও বেদনা ও অপমান এক নারী ভাগ করে নেয় অপর এক নারীর সঙ্গে। এ কেবল তাদেরই উপলব্ধির বস্তু। পুরুষ তার তল পায় না। সেইসব বেদনায় এক নারীর অশ্রু অন্য নারীর চোখকে আর্দ্র করে। অনিবার্য সেই ভাগাভাগি। সেই সহমর্মিতা। ময়না বৈষ্ণবী প্রেমময়ী মানুষ, সে কমলির মতো মেয়েদের বেদনা বড় প্রাঞ্জল করে বুঝেছে। আর মানুষ মাত্রেরই চেতনায় রাখা থাকে যে-বিদ্রোহ, তার স্ফুরণ ঘটিয়েছে। সে যা করেছে, যতদূর, তার বেশি সে আর কীই-বা করতে পারত!

    সে আঁচলে মুখ মোছে। আঁচলের খুঁটে বাঁধা চারটে টাকা। ফেরার পথে কাজে লাগবে। এক টাকা দিয়ে সে এসেছে গোমুন্ডির নিকটবর্তী সড়ক অবধি। তারপর হাঁটা। হাঁটা তাকে ক্লান্ত করে না। তবু এক অবসাদ সে সঙ্গে করে নিয়ে এসেছে আজ।

    জায়গায় জায়গায় কলাগাছের ঝোপ। কিছু বাবলা আর নাম না-জানা নানারকম বুনো গাছ। দূরে দূরে খণ্ড খণ্ড জমিতে মাথা তোলা সবুজ। ময়না বৈষ্ণবী জানে, আরও দূরে আছে ওই কলাবিবির বন। ঘন গাছপালা ও লতাগুল্মে ঢাকা জলাজমি পেরুলে গ্রাম ধুলামাটি। যমুনাবিলের অনুর্বর ভূমি আঁকড়ে পড়ে থাকা গ্রাম। কত দূর সে পথ! জঙ্গলের মধ্যে দিয়ে এক প্রাচীন শ্মশান ওই গ্রাম ঘেঁষে। যমুনা বিলের সখা যেন ওই শ্মশান। এমন ঘন বন সারা মুর্শিদাবাদ ছুঁড়লে আর পাওয়া যাবে না। সেখানে ঢুকলে গা ছমছম করে। শ্মশানের কাছে দাঁড়ালে স্তব্ধতায় দম বন্ধ হয়ে আসতে চায়। অনেককাল আগে ওই জঙ্গলে ছিল অঘোরপন্থী সাধুদের আস্তানা। অঘোরপন্থীরা নরমাংসভুক। আর ধুলামাটি এক ডাকাতিয়া গ্রাম। সাধারণ মানুষ আজও সেখানে যেতে চায় না। লোকে বলে সে গ্রাম আজ পাপে ভারী। দরিদ্রতম। কেউ বলে, ডাকাতির সম্পদে ধুলামাটির ঘরে ঘরে সোনারুপোর ছড়াছড়ি। ময়না বৈষ্ণবী জানে, এই সকল কথাই সত্যি-মিথ্যে মেশা। এক সামান্য তথ্যকে লোকে জল্পনার দ্বারা জটিল করে দেয়।

    আশেপাশে কোনও মানুষ নেই। এই সকালে মানুষের কাজ ঘর-গেরস্থালিতে। জমিজমায়। এই বিলের ধারে মানুষের কাজ নেই এখন। বড় নিশ্চুপ, বড় স্থির এই জায়গা। দু-একটি পাখি কেবল ডেকে যাচ্ছে একটানা।

    ময়না বৈষ্ণবী একটি বাবলা গাছের তলায় বসল। এখান থেকে একটি সরু পথরেখা নেমেছে বিল পর্যন্ত। হয়তো আশে-পাশের জমিতে যারা চাষ করে, তারা এসে হাতে-মুখে জল দিয়ে যায়। হয়তো ছিপ ফেলে বা খাপলার জাল ফেলে মাছ ধরতে নামে। মানুষের পায়ের চিহ্ন পড়ে বলেই এখানে আগাছা কম। সে তাকিয়ে থাকে জলের দিকে। কালো, জমাট জলের দিকে। জলে শুকনো পাতা পড়ে। হাওয়ায় মৃদু কম্পন জেগে রয়। বুড়বুড়ি তোলে মাছ ইত্যাদি জলচর। আর পতঙ্গ উড়ে উড়ে যায়। কিন্তু সে কেবল দেখে জল। কালো জল। আর ভাবে। তার বাবা-মায়ের কথা, ছোটবেলায় যেত বাউলের আখড়ায়, তার কথা। পঞ্চবুধুরি শ্রীপাটের কথা। স্বামীর কথা। এবং সিদ্ধার্থর কথা। হায়, কেন সিদ্ধার্থর সঙ্গে দেখা হল তার! কেন! যদি জন্ম নিল সে ফিরে, তবে কেন স্বামী হয়ে জন্ম নিল না! নাকি এ তার ভ্রম! কেবল ভুলবশত, বিকারগ্রস্ত সে ভুলে যাচ্ছে ঈশ্বর!

    প্রগাঢ় মানসিক ক্লান্তিতে তার ঘুম পায়। সে ঘাসপাতা, বুনোগাছের ওপর আঁচলের প্রান্ত বিছিয়ে শোয়। তার চোখের পাতা বন্ধ হয়ে আসে। চোখের তলায় রঙিন মাছের মতো ঘোরাফেরা করে নানা গ্রামের নানারকম মুখ। কত লোকের কত কষ্ট। কত বৃত্তান্ত। গাছপালার তাজা ঘ্রাণ তার নাকে লাগে। কালান্তর বিলের কালো কঠিন বিস্তার, বুনো গাছের সতেজ গন্ধ সব মিলেমিশে তার অন্তরে আলোড়ন গড়ে দেয়। সহসা তার নয়নজুড়ে স্বামীর অবয়ব। সে ঠাহর পায় না এ কে! তার স্বামী, না সে কৃষ্ণ, না সিদ্ধার্থ সে! শুধু তার মনে আনন্দ ফিরে আসতে থাকে। শক্তি ফিরে আসতে থাকে। নিজেকে আর অশুচি লাগে না। সে নিজে জানে সে কী! এক লোকের কথায় কী এসে যায়! এই জীবন নিয়ে একা একা বইয়ে দিল কতকাল। তার তো নিজের কাছে ছাড়া আর কোথাও কোনও কৈফিয়ত দেবার নেই। মহাপ্রভুর অগোচর কিছু নেই। তবু সে কেন এমন কাতর হয়ে উঠল! সে উপলব্ধি করল, তার কৃত কোনও কর্মের জন্য তার কোনও অনুশোচনা নেই। সে কেবল গান গাইবে। ঈশ্বরের ভজনা করবে। আর গান গাইতে গাইতে পেরিয়ে যাবে ইহকাল এবং সকল গুরুর মহাগুরু স্বয়ং শ্রীকৃষ্ণের পদতলে সংস্থাপিত হবে। সে বন্ধ করে চোখ, শিথিল করে দেহ, একাগ্র করে মন এবং গাইতে থাকে—

    জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে।
    রতির আলিসে নিশি জাগরণে ঘুমাওল ব্রজরাজে।।
    অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন
    চমকি চুম্বি চঞ্চরি পদুমিনিক সদন সাজে।
    কি জানি সজনি রজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘোর
    গতহি যামিনী জিতদামিনী কামিনী কুল লাজে ॥

    তখন তার গানের ভিতর দিয়ে ঘটে যায় কিছু নিঃশব্দ পদসঞ্চার। তবু বন্ধ চোখের পাতায় আলোছায়ার খেলায় গান বন্ধ করে সে নয়ন মেলে। নয়ন মেলে এবং দৃষ্টিপাত করে চমকে উঠে বসতে চায়। একটি সবল মানুষ এক লাফে তার বুকের ওপর চড়ে বসে তখন। হাত দিয়ে মুখ চেপে ধরে। বৈষ্ণবীর চোখ বিস্ফারিত হয়ে যায়। ভয় আর বিস্ময় সেই চোখের মণিতে লেগে থাকে। অন্য একজন তার হাত দুটি বাঁধে। বস্ত্রখণ্ড দ্বারা বাঁধে তার মুখ। আর বন্ধনকালে সে পায় সেই হাতে লেগে থাকা চন্দনের গন্ধ। টান লেগে তার শ্রীকণ্ঠ জড়িয়ে থাকা তুলসীর মালা ছিন্ন হয়ে যায়। তার দু’চোখ এখন ত্রস্ত। সেই ত্রাসের ওপর পুরুষটির তুলসীর মালা দোলে। এবং পরমুহূর্তে যন্ত্রণাময় হয়ে যায় তার ভুবন। কেন-না লোকদুটি তাকে ছেঁড়ে। তৎপর বিবস্ত্র করে তাকে। সৎ দেহখানির বাঁকে বাঁকে ফুটে ওঠে দাঁত ও নখরের হিংস্র রাগ। সে অসহায় গাভীর মতো পা দাপায়। তখন একজন তার পা চেপে ধরে। অন্যজন বিদ্ধ করে তাকে এবং চরম উল্লাসে দাঁত দ্বারা তার স্তনবৃত্ত ছিঁড়ে নেয়। যন্ত্রণায় জ্ঞানাহত হয় ময়না বৈষ্ণবী। তার স্বেদচর্চিত দেহ থরথর করে কাঁপে। রক্তস্রোত নেমে এসে ঢেকে দিতে চায় খোলা বুক। আর মানুষটি ছেঁড়া বৃত্ত হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। যেন এক অকিঞ্চিৎকর বস্তু। দেহ থেকে আলাদা করে নিলে এর আর কোনও মূল্য থাকে না। অন্যজন তাড়া দেয় তাকে। সরে যেতে আদেশ করে প্রায় এবং সে সরে যেতেই দ্বিতীয়জন ঝাঁপিয়ে পড়ে। বিনা আয়াসে শরীরে ঢুকে যায়।

    নির্জনতায় নির্বিঘ্নে তারা নাশ করে ময়না বৈষ্ণবীকে। দু’হাতে তার নাক টিপে ধরে। কিছুক্ষণ। খোলা আকাশের নীচে ময়না বৈষ্ণবী পড়ে থাকে উলঙ্গ, একা, ধর্ষিত ও মৃত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }