Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ২

    ২

    মাতঃ শৈলসুতাসপত্নি বসুধা-শৃঙ্গারহারাবলি
    স্বর্গারোহণবৈজয়ন্তি ভবতীং ভাগীরথীং প্রার্থয়ে।
    ত্বত্তীরে বসতত্ত্বদম্বু পিবতত্ত্বদ্বীচিমুৎপ্রেক্ষতঃ
    স্বপ্নাম স্মরতত্ত্বদর্পিতদৃশঃ স্যাম্মে শরীরব্যয়ঃ ॥

    —মা, তুমি শৈলসুতা পার্বতীর সপত্নী। পৃথিবীর বিলাসহারস্বরূপা। তুমি স্বর্গারোহণের বিজয়পতাকা। হে ভাগীরথি, তোমার কাছে এই প্রার্থনা—আমি যেন তোমার তীরে বাস করতে পারি। তোমারই জল যেন পান করতে পারি। তোমার তরঙ্গ দেখতে দেখতে, তোমার নাম উচ্চারণ করতে করতে, তোমাতেই দৃষ্টি নিবদ্ধ রেখে যেন আমার শরীরব্যয় হয়।

    সেই জটা-নিঃসৃত গঙ্গা আজও বয়ে চলেছেন। গঙ্গার যত কথা পুরাণে আছে তার একটির সঙ্গে অন্যটির মিল ও অমিল দুই-ই পাওয়া যায়। কারণ কোথাও বলা হয়েছে গঙ্গা ব্রহ্মার কমণ্ডলু থেকে বেরিয়েছেন।

    এই গঙ্গা হিমালয় ও মেনকার প্রথম কন্যা। দেবগণের চেষ্টায় মহাদেবের সঙ্গে তার বিবাহ হয়। এদিকে মেনকা মেয়েকে খুঁজে খুঁজে হয়রান হয়ে ক্রোধান্বিতা হলেন এবং গঙ্গাকে অভিশাপ দিলেন যে গঙ্গা জলে রূপান্তরিতা হবেন। মাতৃশাপ বিফল হওয়ার নয়। গঙ্গা জলে পরিণত হয়ে ব্রহ্মার কমণ্ডলুতে আশ্রয় গ্রহণ করলেন। কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এলেন। মহাদেব গঙ্গার বেগ মস্তকে ধারণ করলেন। মহাদেবের জটা থেকে নিঃসৃত হয়ে গঙ্গা বিন্দুসাগরে গিয়ে পড়লেন। সেখান থেকে সৃষ্টি হল তাঁর সপ্তধারা। হ্লাদিনী, পাবনী, নলিনী, সীতা, সিন্ধু, কুচক্ষু ও ভাগীরথী। প্রবাহপথে জহ্নু মুনির যজ্ঞক্ষেত্র বিধৌত করলে ঋষি গঙ্গাকে উদরস্থ করলেন। শেষ পর্যন্ত রাজা ভগীরথের অনুরোধে ঋষি আপন জানু হতে মুক্তি দিলেন গঙ্গাকে। তখন গঙ্গার আরও এক নাম হল জাহ্নবী।

    সঠিক কত বৎসর পূর্বে ভগীরথ গঙ্গা আনয়ন করেছিল তা বলা যায় না। তবে এ-কাল তার বিজ্ঞানমনস্কতা দিয়ে পুরাণের এই কাহিনিকে দিতে চেয়েছে এক নতুন ব্যাখ্যা। সে-ব্যাখ্যায় বলে, রাজা ভগীরথ নদীবিজ্ঞান জানতেন। গোমুখ থেকে বেরিয়ে স্বচ্ছতোয়া নদীটি হরিদ্বারে প্রশস্তা হয়েছিল, তাকে আপন রাজ্যের সেচকর্মের সুবিধায় প্রয়োগ করেছিলেন ভগীরথ। প্রতীকী কাহিনির অন্তরালে হয়তো লুকিয়ে আছে এমনই সত্য।

    গঙ্গা সদা মান্য করেনি ভগীরথের শাসন। শোনেনি শিবের উপদেশ। সৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্বংসের শক্তিও সে প্রয়োগ করেছে পুরোপুরি। গোমুখ থেকে সাগর পর্যন্ত যে সুদীর্ঘ অববাহিকা—তার একটি মোটামুটি স্থিতি থাকলেও চলতে চলতে গঙ্গা তার পুরনো পথ ফেলে নগর বন্দর ধানক্ষেত ভেঙে তৈরি করেছে নতুন পথ। অর্থাৎ নতুন নতুন জনপদের জন্ম যেমন দিয়েছে দুই তীরে, তেমনই ধ্বংসের ইতিহাসও সে রচনা করেছে। মানুষ কখনও মেনে নিয়েছে নদীর খেয়াল, কখনও বাঁধ দিয়ে নদীকে বেঁধেছে কঠিন শাসনে। কিন্তু বাঁধের বন্ধনে দেবতার অভিপ্রায় সিদ্ধ হয় না। তাঁর হাতে বেড়ি পড়ে। দেবতার হাতে বেড়ি পরিয়ে ধরে রাখবে, মানুষের তা সাধ্য কী। তার চেয়ে ভাল বেড়ি খুলে দেওয়া। কিন্তু বেড়ি যিনি পরেন তিনি সঙ্কটমোচনের পরিবর্তে স্বয়ং এসে সঙ্কট হয়ে দাঁড়ান—তাঁকে প্রমাণ করবে কে? মানুষের শুভবুদ্ধি তার নাগাল পায় না। কলিকালে দেবতারাও সেই যে লুকোলেন, আর তাঁদের সাড়া নেই। শাসনে অদৃশ্য, পূজনেও। সুতরাং এ কালে অবিসংবাদী সত্যের দেবতা বলে আর রইল না কিছু। বিজ্ঞানী জ্ঞানের অহংকারে ভাবলেন— আমি শাসক হলাম।’ প্রযুক্তিবিদ পারদর্শিতার অহংকারে ভাবলেন, ‘আমি প্রকৃতি যন্ত্রে বাঁধলাম মানুষেরই কল্যাণে।’ সেখানে মানুষের যতখানি সাধ্য তার মধ্যে রইল কল্যাণ। কিন্তু সাধ্য অতীত হলে কল্যাণ প্লাবিত হল।

    .

    মানুষের অভিজ্ঞতা নবতম যে উপলব্ধি দেয়, তার দ্বারা তৈরি হয় নতুনতম জ্ঞান। নতুন জ্ঞান পুরনো জ্ঞানকে অপসারিত করে। কিন্তু গঙ্গা যেমন এক দিনে হিমালয় হতে উৎসারিত হয়ে সাগরে আসেনি, তেমনই মানুষের জ্ঞানও এক দিনে তৈরি হয় না। বরং আহৃত জ্ঞান প্রযুক্ত হতে লাগে সুদীর্ঘ সময়। এই সময়ে বয়ে যায় কত কাল, কত যুগ। এক জ্ঞান হতে অন্য জ্ঞানে উপনীত হওয়ার মধ্যবর্তী সময়ে তৈরি হয় সাধারণ মানুষের ইতিহাস।

    নদীর ইতিহাস ও মানুষের ইতিহাস সমান্তরাল। এই যে বঙ্গদেশের এই গাঙ্গেয় ব-দ্বীপ—এর ইতিহাসের ব্যবস্থা করলেই ব-দ্বীপের প্রাচীন জনপদের ইতিহাস উঠে আসবে পাশাপাশি। আবার ভৌগোলিক আলোড়ন ও গঠনের বিষয়ে অবহিত না থাকলে ইতিহাস হয়ে যাবে অসম্পূর্ণ। ইতিহাস ভৌগোলিক অবস্থান দ্বারা নিয়ন্ত্রিত। যেমন এই গাঙ্গেয় ব-দ্বীপ। ভূ-ত্বকের অন্তরালে এর ভূ-গাঠনিক প্রক্রিয়া আজও সক্রিয়। এই ব-দ্বীপ ধীরে ধীরে পূর্ব দিকে হেলে যাচ্ছে। তার ফলে নদীগুলিও তার খাত এবং অভিমুখ পাল্টাচ্ছে। আর নদীর অববাহিকার পরিবর্তন তৈরি করছে জনপদ ভাঙা ও গড়ার নিত্যনতুন ইতিহাস।

    পশ্চিমে ভাগীরথী, উত্তরে ও পূর্বে পদ্মা-মেঘনা এবং দক্ষিণে বঙ্গোপসাগর—এই ত্রিভুজাকৃতি ভূখণ্ডই গঙ্গার ব-দ্বীপ। গঙ্গার যে-অংশ থেকে ভাগীরথী উৎপন্ন হয়েছে, সেই স্থানটি গঙ্গা-বদ্বীপের উচ্চতম অঞ্চল। ভাগীরথীর প্রবাহ উচ্চভূমি বরাবর। গঙ্গার এই দ্বিধা হওয়া, গঙ্গার এই ভাগীরথী ও পদ্মায় বিভাজিত হওয়া ঘটেছে দেশ ভারতবর্ষের সুজলা সুফলা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের প্রাচীন জেলা মুর্শিদাবাদে। সমগ্র ভারতের ভূগোল হতে চোখ তুলে এই প্রাচীন জেলাটির দিকে তাকালে মুহূর্তেই তা অসামান্য হয়ে ওঠে ইতিহাস ও ভূগোলের বৈশিষ্ট্য সমন্বয়ে। সারা মুর্শিদাবাদ জুড়ে রয়েছে গঙ্গার বহু উপনদী আর শাখানদী।

    সম্রাট ঔরঙ্গজেব নিয়োজিত বঙ্গের দেওয়ান মুর্শিদকুলি খাঁ হয়তো এই নদীর টানেই এসেছিলেন এ অঞ্চলে। তখন মুর্শিদাবাদের নাম ছিল মখসুদাবাদ। আর মুর্শিদকুলির নাম করতলব খাঁ। অবশ্য মখসুদাবাদ অঞ্চলে করতলব খাঁয়ের আগমনের হেতু হিসেবে রাজনৈতিক পরিস্থিতিও কম গুরুত্বপূর্ণ ছিল না। বঙ্গের তৎকালীন সুবাদার, ঔরঙ্গজেবের নাতি আজিম-উস-শানের ঈর্ষাগ্নির কোপ থেকে দূরে থাকতেও করতলব খাঁ মখসুদাবাদকে কর্মকেন্দ্র হিসেবে পছন্দ করেছিলেন। আর মখসুদাবাদকেই পছন্দ করার প্রথম কারণ, করতলব খাঁ তখন মখসুদাবাদের ফৌজদার। সেই শক্তি তাঁর পক্ষে সহায়ক ছিল। আর দ্বিতীয় কারণ, নদীবেষ্টিত এই শ্যামল ভূখণ্ড যার নিকটে, ভাগীরথীর তীরে, জায়গায় জায়গায় গড়ে উঠেছিল ফরাসি, ব্রিটিশ, আর্মানিদের কুঠি।

    করতলব খাঁ প্রচুর রাজস্ব তুলে দিয়ে তুষ্ট করেছিলেন সম্রাট ঔরঙ্গজেবকে এবং সম্রাটের কাছ থেকে মুর্শিদকুলি উপাধি পেয়েছিলেন। অবশ্য তাঁর ওই করতলব খাঁ নামটিও সম্রাটপ্রদত্ত ছিল। তার আগে মুর্শিদকুলির নাম ছিল মহম্মদ হাদি। এবং এখানেই শেষ নয়। এরও আগে মুর্শিদকুলির একটি হিন্দু নাম ছিল। সে নাম ইতিহাস জানে না। কারণ যে-পিতা বালক মুর্শিদকুলিকে এক মুসলমান বণিকের কাছে বিক্রয় করে দিয়েছিলেন, তাঁরও সন্ধান ইতিহাস মনে রাখেনি। মুর্শিদকুলি খাঁ নিজের নামে তাঁর কর্মকেন্দ্রের নাম রেখেছিলেন মুর্শিদাবাদ এবং এই কেন্দ্র বঙ্গের রাজধানীতে পরিণত হয়েছিল। রাজধানীর সে-গৌরব আজও ভগ্ন অবস্থায় লেগে আছে ইটে, পাথরে, মসজিদের কারুকার্যে।

    মুর্শিদকুলির রাজত্বের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়েছিল নদীপথ, তা অনস্বীকার্য। আসলে এই অঞ্চলের ওপর গঙ্গা-পদ্মা-ভাগীরথীর গভীর প্রভাব। এমনকী গঙ্গার শাখানদী এবং উপনদীগুলিও এ অঞ্চলের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভাগীরথী। কারণ এই নদী মুর্শিদাবাদ জেলাকে দ্বিখণ্ডিত করেছে। পূর্বপারের নাম বাগড়ি। ত্রিভুজাকৃতি বক্রদ্বীপ থেকে হয়েছে বাগড়ি। কেউ বলেন, এই অঞ্চলের নাম ছিল ব্যাঘ্রতটী। তার থেকে বাগড়ি। আর ভাগীরথীর দক্ষিণপার রাঢ় অঞ্চল। শোনা যায়, ভারতবর্ষের ষোড়শ জনপদের এক জনপদ লাঢ়া ছিল এ অঞ্চলেই। লাঢ়া থেকেই বাচনসূত্রে রাঢ়া বা রাঢ়।

    খ্রিস্টীয় সপ্তম শতাব্দী নাগাদ গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল ধীরে ধীরে গড়ে উঠেছিল। নদীর প্রবাহই গড়ে তোলে ব-দ্বীপ। অতএব গঙ্গার প্রাচীন প্রবাহপথ ব-দ্বীপ নির্মাণের কাজে সক্রিয় ছিল। সেই আদি ধারা বঙ্গে প্রবেশ করার পূর্বে কৌশিক ও মগধ রাজ্যে প্রবাহিত ছিল। কৌশিক ও মগধ পার হয়ে গঙ্গা বিন্ধ্যপর্বতের গায়ে প্রতিহত হয়। অতঃপর সে ব্রহ্মোত্তর, বঙ্গ এবং তাম্রলিপ্ত দেশের মধ্যে দিয়ে আপনার পথ করে নেয়।

    কৌশিক এখনকার উত্তর বিহার। আর মগধ দক্ষিণ বিহার। বিন্ধ্যপর্বত হল সম্মিলিত রাজমহল, সাঁওতালভূম, ছোটনাগপুর, মানভূম ও ধলভূমের পাহাড়শ্রেণি। গঙ্গা এই সকলই অতিক্রম করেছিল এবং রাজমহল পার হয়ে কিছুদূর পর্যন্ত পূর্বে প্রবাহিত হয়ে সে উত্তরে বাঁক নেয়। এই সময় গৌড়কে পশ্চিমে রেখে সে রাঢ়বঙ্গে প্রবেশ করে। এবং দক্ষিণে প্রবাহিত হয়। কিন্তু এর পর সহস্র বৎসর ধরে গঙ্গা ধীরে ধীরে তার পথ বদলেছে। পুরনো পথের চিহ্ন হিসেবে রেখে গেছে বহু বিল, ঝিল, অশ্বক্ষুরাকৃতি পুকুর। নিম্নজলাভূমিময় বিস্তৃত অঞ্চল। এই সমস্ত জলাভূমি সংযুক্ত করে একটি কাল্পনিক রেখা টেনে দিলে সেই রেখা এক নদীর প্রবাহপথকে চিহ্নিত করবে।

    কিন্তু পথ যতই বদলাক, জনমানসে গঙ্গা আজও ধ্বংসরূপিণী নয়। ভাঙা কুলো দিয়ে কেউ তাকে বিদায় করতে তৎপর নয়। বরং গঙ্গার প্রতি ভক্তি জনমানসে আজও অবিচল।

    গঙ্গা গঙ্গেতি যো ব্রূয়াৎ যোজনানাং শতৈরপি।
    সর্ব-পাপ-বিনিমুক্তো বিষ্ণুলোকম সা গচ্ছতি ॥

    এই কলুষনাশিনী মুক্তিদায়িনী গঙ্গার বিপুল জলরাশি তার বৈভব একা রচনা করেনি। গঙ্গায় যুক্ত হয়েছে বহু উপনদীর জল। আবার গঙ্গা তার প্রবাহকে বিভিন্ন শাখা-প্রশাখায় ছড়িয়েও দিয়েছে। রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, গণ্ডক, বাগমতী, কামলা, কোশী, বুড়িগণ্ডক, টনস, শোন, কর্মনাশা প্রভৃতি নদীর জলে সমৃদ্ধ গঙ্গা আবার সৃষ্টি করেছে ভাগীরথী, জলঙ্গী, শিয়ালমারি, ভৈরব প্রভৃতি বহু শাখানদী।

    ভাগীরথী নিয়ে এক দ্বন্দ্ব তা হলে রয়েই যায়। জন্মলগ্নেই যে-গঙ্গা ভগীরথদুহিতা ভাগীরথী—সে-ই আবার ভাগীরথী নামে শাখানদী হয় কেন!

    এর কোনও সদুত্তর নেই। কেউ বলে পদ্মাই গঙ্গার মূল স্রোতের অধিকারিণী, কারও মতে ভাগীরথীই মূল। পবিত্রতার অধিকারও সে-ই পেয়েছে। গোমুখ থেকে সাগরদ্বীপ পর্যন্ত পুরোটাই গঙ্গা। তবে কোথাও তার ডাকনাম হুগলী, ভাগীরথী—এইরকম।

    ভৈরব গঙ্গার এক শাখানদী। কেননা ভৈরব বেরিয়ে এসেছে পদ্মা থেকে। পদ্মার পূর্বপারে এসে মিশেছে মহানন্দা। আর ঠিক উল্টোদিকে পদ্মার পশ্চিমপার থেকে উৎসারিত নদ ভৈরব। পদ্মার খাত আশ্রয় করে যখন গঙ্গা তার জলস্রোত বইয়ে দেয়নি তখন মহানন্দাই স্বয়ং ভৈরবের অববাহিকায় প্রবাহিত হত। পরে পদ্মাই যখন গঙ্গার মূল প্রবাহপথ হয়ে উঠল তখন মহানন্দা ও ভৈরব হয়ে গেল দুই বিচ্ছিন্ন নদ-নদী। যেন কোনও তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ দাম্পত্যে ঘটিয়ে দিল বিচ্ছেদ।

    ফরাক্কার পঁচিশ মাইল দক্ষিণে গঙ্গা থেকে ভাগীরথীর জন্ম। উৎপত্তিস্থল হতে প্রায় দু’ মাইল পর্যন্ত ভাগীরথী পদ্মার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে চলেছে। যেন ভগীরথের সেই কাহিনির পরিচয় বহন করছে সমান্তরাল এই প্রবাহ। যেন পদ্মার শঙ্খধ্বনি শুনে এখানেই পথ ভুলেছিল গঙ্গা। আর প্রত্যাবর্তন করেছিল ভাগীরথী খাতে। পদ্মা ভগিনীর টানে সমান্তরাল ছুটেছিল প্রায় মাইল দুয়েক। শেষ পর্যন্ত বোনের সঙ্গে গলাগলি হতে পারল না যখন, ক্ষুব্ধ পদ্মা মুখ ফেরাল আর তীব্র রোষে মাঠ, ঘাট, পথ, জনপদ ভেঙে গুঁড়িয়ে চলতে চলতে নাম নিল কীর্তিনাশা। আর শুধু তা-ই নয়, গঙ্গার মূল স্রোতকে সবলে নিজের কাছে টেনে এনে ভাগীরথীকে করে দিল ক্ষীণকায়া।

    অবশ্যই এর আছে এক ভৌগোলিক ব্যাখ্যা। ভাগীরথীর তুলনায় পদ্মার অববাহিকা নিম্নভূমিতে। ফলে গঙ্গার জলস্রোত পদ্মার দিকে গড়িয়ে যেতে চায়। আর ভাগীরথীর উৎসমুখে ক্রমশ পলি জমে। শেষ পর্যন্ত ভাগীরথীর অপুষ্টি সারিয়ে তোলার জন্য ফরাক্কা ব্যারেজ থেকে আটত্রিশ কিলোমিটার দীর্ঘ একটি জলভরনি খাল কাটা হল। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে নয়। গঙ্গা হতে ভাগীরথীর জলপ্রবাহের ধারা অবধারিত করল মানুষ। ভাগীরথী আবার পেল পর্যাপ্ত জল। তবু অববাহিকায় চর জাগে। জেগে ওঠা বালুপৃষ্ঠে পলি পড়ে চাষের উপযুক্ত হলেই দলে দলে মানুষ এসে চরে বসবাস করে। যেমন বহরমপুর শহরের অদুরে ভাগীরথীর বুকে জেগে উঠেছে পেতনির চর। চরের পঞ্চাশ মাইল পূর্বে চালতিয়া বিল। এই পেতনির চরে মানুষ বাস করে। যেমন শহর-গাঁয়ের মানুষ তেমনই সেই চরের মানুষ

    গোটা গঙ্গা-পদ্মা-ভাগীরথীর পাড়ে অনেক গ্রাম-গঞ্জ-শহর-নগর। তেমনই ছোট ছোট নদীগুলির পাড়েও। হয়তো নগর নয়। হয়তো শহর। ছোট ছোট গঞ্জ। গ্রাম। তবু গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আছে মানুষের বসবাস। যেমন ভৈরবের পাড়ে তেকোনা গ্রামে। যেমন ভাগীরথীর পাড়ে চতুষ্কোনায় আর পেতনির চরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }