Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ২৩

    ২৩

    আগন মাসে মাগন নাই
    মাঠে সুনার ধান।
    গোলার ঘরে ইন্দুরে লয়
    ধানের সন্ধান॥
    ভরা ধানের লাখান মাইয়া
    পথ চাইয়া রয়।
    রাঙ্গা জামাই ধইরা আনো
    ভাইরে গিয়া কয় ॥
    ভাই কইসে যামু গো বুইন
    ধান না তুলি আগে।
    রাঙ্গা জামাই আনতে ম্যালা
    কড়ি ফেলন লাগে ॥

    কেঁপে উঠল তুলতুলি। হালকা লালের আভা পড়ল তার গালে। এদিক-ওদিক তাকিয়ে সে অনির্বাণকে ঠেলে দিয়ে বলল— অসভ্য! কেউ দেখলে কী হবে!

    —কে দেখবে?

    —ওই দেখো। বসে আছে। ঠিক দেখেছে। ইস্! তুমি যে কী করো!

    —ও তো মোবারক আলি। জেলেপাড়ায় থাকে। চেনো না?

    —দেখেছি। নাম জানি না। কিন্তু মোবারক আলি কি চোখে দেখতে পায় না?

    —পায় তো?

    —তা হলে?

    —তা হলে কী? আমার বউকে আমি যা খুশি করব। কার কী?

    —বউ হইনি এখনও অনুদা।

    —হওনি। হবে।

    তুলতুলি উদাসী হয়ে যায়। মুখের লালিমা মুছে গিয়ে আশঙ্কার বিবর্ণতা জাগে। বাতাসের শিরশিরানি তার মেরুদাড়া সম্বল করে বয়ে যেতে চায়। বাইরের শান্ত ভাবের তলায় তলায় সে পাগল-পাগল অস্থির-অস্থির! যত দিন যাচ্ছে, তত সে শঙ্কিত, ত্রস্ত। সে বলে—কী জানি! হব কি না!

    অনির্বাণ আহত হয় এ কথায়। তার মুখের তারল্য অন্তর্হিত হয়। সে গম্ভীর গলায় বলে— আমাকে বিশ্বাস করিস না? তুলতুলি?

    —ছিঃ! বিশ্বাস করব না কেন?

    —তা হলে যে বললি?

    —তোমাকে বিশ্বাস না করলে পৃথিবীতে আর কাকে বিশ্বাস করব বলো তো!

    সে অনির্বাণের হাত নিজের হাতে নেয়। চাপ দিয়ে ছেড়ে দেয় আবার। ছাড়তে তার ইচ্ছে করে না। কিন্তু কেউ যদি দেখে ফেলে! গ্রামে অনির্বাণের সঙ্গে দেখা করতে তার ভয় লাগে। কিন্তু অনির্বাণ চাইলে না করতে পারে না। আর অনির্বাণ তার অস্বস্তি জেনেও গ্রামের মধ্যেই তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। হাত ছেড়ে দিয়ে সে বলে—আসলে সবকিছু তো আমাদের হাতে থাকে না অনুদা।

    — তা ঠিক।

    —অনুদা।

    —বল।

    —এখানে আমাদের বসা ঠিক হচ্ছে না।

    —বড্ড ভয় পাস তুই তুলি।

    —পাই তো। সেদিন বলাইকাকা আমাদের দেখে ফেললেন। কী ভাবলেন বলো তো! অনির্বাণ শব্দ করে হাসে। বলে—কী আবার ভাববেন! ভাববেন আজকালকার ছেলেমেয়েগুলো কী পাকা! আমরা এরকম ছিলাম না। অথচ দেখ তুলি, আগেকার দিনের মানুষেরা কত তাড়াতাড়ি বিয়ে করতেন! ইস! কেন যে রেওয়াজটা চলে গেল! এতদিনে তিন ছেলের বাবা হয়ে যেতাম।

    ধুর! তোমার খালি ফাজলামো! শোন অনুদা, কেউ যদি দেখে আমার বাবাকে বলে দেয়, আমি কিন্তু পিটুনি খাব।

    —ইস! আমার বউয়ের গায়ে হাত তুলুক তো দেখি!

    —কী করবে?

    —তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব।

    বিয়ের প্রসঙ্গে তুলি উদাস হয়ে গেল আবার। অনির্বাণ তার একখানি হাত নিজের হাতে তুলে নিল। তুলতুলি শাড়ির আঁচল অন্য হাতে নিয়ে খেলতে খেলতে বলল— হুঁ! বিয়ে! মা আমার সম্বন্ধ দেখছে অনুদা। তুমি যদি তাড়াতাড়ি কিছু না করো, অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আমার।

    অনির্বাণ তুলির হাত ছেড়ে দিল। অগ্রহায়ণের শান্ত নদীও বুঝি উদাসী হল তাদের সংলাপ শ্রবণ করে। এমন কত সংলাপ সে শুনে আসছে জীবনভর। তার পাড়ে পাড়ে কত জনপদে রচিত হয়েছে এমনই প্রেমকাহিনি। কখনও প্রেমিকযুগল মিলিত হয়েছে, কখনও নিদারুণ বিচ্ছেদযন্ত্রণা সয়ে চোখের জল মুছতে মুছতে ভেসে গেছে দু’দিকে দু’জন। কতজন আত্মাহুতি দিয়েছে এই নদীতেই। নদী আর কী বলে! সে তার নিজের ভাষায় বাতাসে বাতাসে ছড়িয়ে দিল আশীর্বাদ। মঙ্গল হোক। ওদের মঙ্গল হোক। অনির্বাণের বুকে তার পরশ পৌঁছল না। সে বলল—আমাকে ছাড়া অন্য কারওকে বিয়ে করতে পারবে তুমি তুলি?

    তুলতুলি মুখ ঢাকল দু’হাতে। অনির্বাণ দেখল তার নুয়ে পড়া শরীর। বেঁকে-চুরে যাওয়া পিঠ। সেই পিঠে লম্বা বিনুনি। ঘাড়ের কাছে নরম কুচো কুচো চুল। তার কানে সোনার ক্ষুদ্র বলয় লতিতে ঠেকে গেছে। ছোটবেলায় পরা গয়না। পরনের শাড়িখানি তার অতি সাধারণ। সুতির ওপর ফুলছাপা। গভীর মায়ায় টনটন করছিল অনির্বাণের বুক। এই মেয়েটি, এই নরম শান্ত মধুরা মেয়েটি তাকেই অবলম্বন করে স্বপ্নে ভরিয়েছে মন। সমস্ত প্রেম সাজিয়ে নিবেদন করেছে তাকেই। সেও তার সকল প্রেমে, পরিপূর্ণ ভালবাসায় এই মেয়েটিকে সিক্ত করে দিতে চায়। সে উপলব্ধি করছে। তার কিছু করা দরকার। যদিও পৈতৃক ব্যবসার দেখাশোনাই তার ভবিতব্য বলে সে জেনেছে, কিছু শুরুও করেছে সে কাজ। বহরমপুরে চালের আড়ত দেখাশোনা করে সে এখন। মাঝে মাঝে সে যায় চালকলে। চাকরির ভাবনা তার কল্পনাতেও আসে না। সুকুমার পোদ্দারের একমাত্র সন্তান সে। পৈতৃক সম্পদ আরও সমৃদ্ধ করাই তার কাজ।

    তুলতুলি চেয়েছিল অনির্বাণ একটা চাকরি খুঁজে নিক। বাবার ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে গেলে সময় লাগে। তাদের মিলনের পক্ষে সেই দীর্ঘ সময় বড় বাধা-ব্যবধান। কিন্তু চাকরি কি চাইলেই পাওয়া যায়? সাধারণ স্নাতক সে। কোনও মতে পেরিয়েছে শেষ পরীক্ষা! পড়াশোনা করে প্রতিযোগিতায় নেমে চাকরি অর্জনের কোনও উৎসাহই তার নেই, কারণ তার প্রয়োজনও নেই।

    যদিও তুলতুলির এই ইচ্ছার পেছনে আড়াল করা আছে অনেকগুলি বাস্তব সমস্যা। তুলতুলির বাবা সহদেব দাস একজন সাধারণ কৃষক। সুকুমার পোদ্দারের পক্ষে তুলতুলিকে বধূ হিসেবে মেনে নেওয়া কঠিন। অনির্বাণ বাবার ওপর নির্ভরশীল থাকলে স্বাধীন সিদ্ধান্ত নেবে কী করে! আর স্বাধীন সিদ্ধান্ত নেবার ক্ষমতা না থাকলে অনির্বাণের সঙ্গে তুলতুলি মিলিত হতে পারবে না কিছুতেই।

    অনির্বাণের বুক মুচড়ে ওঠে। এই মেয়েটিকে ছাড়া নিজের জীবন কাটানোর কথা ভাবতেও পারে না সে। কীভাবে বাবার কাছে তুলতুলির কথা বলবে সে জানে না। আর জানে না বলেই ইদানীং গ্রামের মধ্যেই সে তুলতুলির সঙ্গে ঘনিষ্ঠতা প্রদর্শন করছে। সে চাইছে কেউ গিয়ে এই ঘনিষ্ঠতার কথা তার বাবাকে বলুক এবং সুকুমার পোদ্দার নিজে এই প্রসঙ্গ উত্থাপন করুন। নিজে থেকে এ বিষয়ে তার বাবাকে কিছু বলার কথা সে ভাবতেও পারে না। তাকে জিগ্যেস করলে সে বলবে। নিশ্চয়ই বলবে। কিন্তু কী বলবে? ‘আমি তুলতুলিকে ভালবাসি। আর ওকেই বিয়ে করব।’ একথা কি সুকুমার পোদ্দারকে বলা যায়?

    তুলতুলির থেকে চোখ ফেরাচ্ছিল না সে। মায়াময় হৃদয় হতে সে চাইছিল তুলতুলিকে ভরসা দিতে। পিষে ফেলতে বুকের সঙ্গে। কিন্তু মোবারক আলি এখনও এদিকেই তাকিয়ে বসে আছে। সে জোর করে তুলে দিল তুলতুলির মাথা। দেখল, তার গাল ভিজে গেছে। নাকের ডগা লাল। আঠা লাগানো ছোট নীল টিপ স্থানচ্যুত হয়ে নেমে এসেছে। সেই নীলাভ নাসিকার লালাভার ওপর যেন রামধনু রচনা করছে। বড় অসহায়, অভিমানী লাগছে তুলতুলিকে। কিন্তু বড় আদরণীয়াও লাগছে। এই অসহায়তাই তুলতুলির চূড়ান্ত সমর্পণের অভিব্যক্তি। সে তুলতুলির হাতখানি হাতে নিয়ে ধরা গলায় বলল—এই, কাঁদিস না তুলি। তুই কাঁদলে আমার খুব খারাপ লাগে!

    তুলতুলি ভরসা পেতে পারে, এরকম কোনও কথা সে গুছিয়ে বলতে পারল না। তুলতুলি বলল—তোমাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতে পারি না অনুদা। আমার যদি অন্য কোথাও বিয়ে হয়, আমি ঠিক মরে যাব।

    বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করল অনির্বাণ। দাঁতে দাঁত চাপল সে। চোখের জলের সঙ্গে মৃত্যুকামনা মিশিয়ে ফেলেছে মেয়েটা। সে লঘুভাবে তা উড়িয়ে দিতে পারে না। কোনও কিছুকেই পারে না তাচ্ছিল্য করতে। নিজেকে অসহায় ও অক্ষম লাগে তার। রাগ হয় নিজের ওপর। কেন সে বাবাকে বা মাকে বলতে পারছে না? কেন এই সাহস নেই তার? সে তো কোনও অন্যায় দাবি করছে না।

    তবু, তবু সে হেরে যেতে থাকল নিজের ভেতর। সকল প্রস্তাবসহ পিতার মুখোমুখি হওয়ার সাহস তার নেই। তার অন্তরের অন্ধকারে কঠিন প্রশ্ন নিয়ে এসে দাঁড়াচ্ছে কেউ। বলছে— কীসের ভয় তোমার অনির্বাণ?

    জানি না।

    তিনি হয় হ্যাঁ বলবেন, নয়তো না বলবেন। তার বেশি তো কিছু হবে না।

    জানি তো।

    তা হলে?

    জানি না। জানি না।

    তুমি কি মনে করো, ওই প্রস্তাব উত্থাপন করলে সুকুমার পোদ্দার তোমাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন?

    সম্পত্তি? না না। সম্পত্তি নিয়ে আমি ভাবিনি।

    তা হলে? তুমি কি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে?

    না! না!

    নাকি তোমার মধ্যে সেই ব্যক্তিত্বের অভাব যা নিজস্ব সিদ্ধান্ত নিতে বাধা দেয়!

    ওঃ! ভগবান!

    তুলতুলিকে কতখানি চাও?

    চাই! চাই! চাই!

    মানবহৃদয়ে প্রেম যুক্তি বিচার করে উৎসারিত হয় না কখনও। পাত্র বিচার করেও হয় না। সাহসী পুরুষই প্রেমিক নয় শুধু। বরং এমন হয়ে থাকে, প্রেম কাপুরুষের সাহস সঞ্চার করে। নারীও তার ব্যতিক্রম নয়। পাত্রাপাত্র ভেদ নেই বলেই, সম্পদশালীর সঙ্গে কপর্দকহীনের প্রেমও ভালরকম জমে ওঠে, ধর্মাধর্ম ভেদ ঘুচিয়ে জমে ওঠে, রূপ-গুণের বিচারও প্রেমের সয় না। এবং এমত ধর্মের জন্যই প্রেমের একই কাহিনি এ জগতে পুনর্নির্মিত হয়।

    এই অসহায় সমস্যাকে বুঝে যদি অনির্বাণ বা তুলতুলি তাদের প্রেম বিনিময় করতে বসত, তা হলে বিনিময় ঘটার আগেই তাদের জাগ্রত বোধ তাদের নিরস্ত করত। পৃথিবীর সকল প্রেমিক যুগলের ক্ষেত্রেই ঘটত এমন এবং প্রেম এমনই বর্ণময় হয়ে, বেদনাতুর কিন্তু বৈপ্লবিক হয়ে জীবনকে করে তুলত না মধুর। মানবহৃদয় হত না সেই মধুর অভিলাষী।

    মিলন নয়, বিচ্ছেদ নয়, প্রেমের সৌকুমার্য তার সঞ্চারে। এর স্পর্শেই রক্ত-মাংসের হৃদকমল প্রাণভরে আলোর দল মেলে।

    সে তুলতুলির নাকে নেমে আসা ছোট্ট টিপ আঙুলে চেপে তুলে দিল যথাস্থানে। তারপর ফিরে তাকাল। মোবারক বসে আছে আগের মতোই। সে তাকাল জলের দিকে। ভাগীরথীর জল নেমে এসেছে। স্পষ্ট হয়ে উঠেছে পেতনির চর। এ নদী এতদিন তাদের পালন-পোষণ করেছে। দিয়েছে শস্য। দিয়েছে ফল। মাছ। দিয়েছে শীতল বায়ু। এখন সে পাড় ভাঙছে। সে জানে তাদের আমবাগান বাঁচানোর চেষ্টা হচ্ছে খুব। বাবার দুশ্চিন্তা সে অনুমান করতে পারে। নদী এখন ভাঙছে অল্পে অল্পে। কিন্তু কখন কতদূর সে গ্রাস করে নেয়—তার ঠিক কী! এই সময় বাবাকে সে বিবাহের কথা কী করে বলতে পারে!

    সে কোনও উপায় খুঁজে পাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এবং পেয়ে যায়। যদি কাগজে-কলমে বিয়েটা সেরে রাখে তারা তা হলে সংসার শুরু করার কোনও ব্যস্ততা থাকে না। তারা নিশ্চিন্তে কিছুটা গুছিয়ে নিতে পারে। সে উজ্জ্বল চোখে তুলতুলির দিকে তাকায়। তৎক্ষণাৎ বুকের মধ্যে যে মর্মর জাগে, তাকে সে চিনতে পারছিল ভালবাসা বলে। এই মেয়েটিকে সত্যিই সে বড় ভালবাসে! তুলতুলির হাতে চাপ দিয়ে সে বলল-তুলি, রেজিস্ট্রি বিয়ে করবি?

    তুলতুলি হাঁ করে তাকিয়ে রইল অনির্বাণের দিকে। এই প্রস্তাব হৃদয়ঙ্গম করতে কিছুক্ষণ সময় নিল সে। তারপর বলল—রেজিস্ট্রি? কেউ যদি জানতে পারে?

    —কী করে জানবে? আমরা বহরমপুরে রেজিস্ট্রি করে নেব।

    —বহরমপুরে জেঠুর কত চেনা লোক।

    —সবাই তো চেনা নয়।

    —আমার ভয় করে অনুদা। বাবা-মায়ের আশীর্বাদ না নিয়ে বিয়ে করলে সে বিয়ে সুখের হয় না জানো?

    —কিছু তো একটা করতে হবে তুলি? আশীর্বাদ পরে পাব আমরা। তা ছাড়া অত ভাবলে কি চলে?

    —তাই বলে লুকিয়ে চোরের মতো বিয়ে করতে হবে?

    —এ ছাড়া আর কী পথ আছে?

    —তুমি সরাসরি জেঠুকে বলো। যা হবার হবে। আমি আর ভাবতে পারছি না।

    —তুই কলেজটা পাশ করে নে তুলি। সহদেবকাকা এটুকু সময় কি তোকে দেবেন না?

    —কেন দেবেন? আমাদের মতো ঘরে ভাল সম্বন্ধ এলে কেউ ছাড়ে বলো? তা ছাড়া আমার পড়ার পেছনে কত খরচ! রোজ বাসে যাওয়া-আসা! বই-খাতা! বাবা আর পারছেন না আমি বুঝি।

    —রেজিস্ট্রি করা ছাড়া কোনও পথ নেই তুলি।

    —রেজিস্ট্রিটাও কোনও পথ নয়। আমাদের কলেজে পড়ে ময়ূরীর দিদির রেজিস্ট্রি করা বিয়েটাও ভেঙে দেওয়া হয়েছে। একটি মুসলমান ছেলের সঙ্গে ওর দিদি রেজিস্ট্রি বিয়ে করেছিল এই ভেবেই, যদি বিয়েটা কারও বাড়িতে মেনে না নেয়। শেষ পর্যন্ত মানেনি তা বটেই, ওদের ডিভোর্স করিয়ে ছেড়েছে। এরকম হলে আমবাগানে গলায় দড়ি দেওয়া বা গঙ্গায় ডুবে মরা ছাড়া আর কোনও উপায় থাকবে আমার? বলো?

    —তুলি!

    অনির্বাণ মুখ ফেরাল। দু’জন লোক হেঁটে আসছে এদিকেই। সে লক্ষ করল, মোবারক আলির মুখও ওদিকে ফেরানো। হঠাৎ মোবারক আলি হাত-ইশারা করল তাদের। যেন চলে যেতে বলছে সে। অনির্বাণ দেখল, দু’জনের মধ্যে একজন তুলতুলির বাবা সহদেব দাস। সে উত্তেজিতভাবে বলল—তুলি! তোর বাবা!

    —বাবা!

    এক ঝটকায় উঠে দাঁড়াল তুলি। এ সময় তার বাবা কলাবাগানের দিকে কেন আসছেন সে বুঝতে পারল না। অনির্বাণ বলল—চল, কলাবাগানের ওপাশ দিয়ে নয়াকলোনির রাস্তা ধরি।

    দ্রুত অদৃশ্য হল তারা। তুলতুলি কাঁপা গলায় বলল—তোমার কি মনে হয়, বাবা দেখতে পেয়েছেন?

    —দেখতে পাবার কথা।

    নয়াকলোনির মধ্যে এসে আলাদা হয়ে গেল দু’জনে। দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরল তুলি। খুব লজ্জাও করছিল তার। সরাসরি বাবার মুখোমুখি পড়ে যাবার লজ্জায় গরম হয়ে যাচ্ছিল তার কর্ণমূল। বাবার চেয়ে মার্কেই তার বেশি ভয়। সে একটি ভীত পাখির মতো এসে বসে রইল ঘরের কোণে। হাতে নিল তর্কশাস্ত্রের বই। ভাব করল যেন কত পড়ছে। কিন্তু একটি বর্ণও তার মাথায় ঢুকছিল না।

    আর ভয়মিশ্রিত আনন্দ হল অনির্বাণের। সে যা চাইছিল তা হতে চলেছে। যদি সহদেব দাস তাদের দেখে থাকেন তা হলে তার উদ্দেশ্য সফল হতে পারে। সুকুমার পোদ্দারের সঙ্গে তুলির বিষয়ে কথা বলার একটি পথ তৈরি হলেও হতে পারে এবার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }