Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ২৬

    ২৬ 

    লাড়িতে চাড়িতে ধান
    পউষের আধা যায়।
    বিয়ার আলাপ কে করিত
    তার দিশাদারা না পায়॥
    আট মাস মেনোথ করি
    তবে লইছে ঘর।
    বিয়াশাদির নাম করিতে
    কে এমুন অফসর॥
    পউষ মাস মেঘ করিলে
    ধানঘর হয় তুষ।
    এর লাগি এ মাসো নাই
    বিয়ার সন্তুষ ॥

    নদীর ওপর কুয়াশা কাটে দেরিতে। আজ যখন ন’টা বেজে গেলেও কুয়াশা কাটল না তখন আকবর আলি বুঝল কুয়াশার আড়ালে মেঘ জমে আছে। পৌষের বৃষ্টি চাষিদের পক্ষে ক্ষতিকর। সে আকাশকে বুঝতে চেষ্টা করল। থম মেরে আছে কালচে মেঘের দল। নড়ছে না, চড়ছে না। সে-মেঘের কালো ছায়া পড়েছে জলে আর নদীকেও করে তুলেছে বিষণ্ণ। তার সঙ্গে বিষাদে ভরে গেছে আকবর আলিরও মন। আজ প্রথম খেপের জালে ভাল মাছ পড়েনি। দ্বিতীয়বার জাল ফেলে অপেক্ষা করছে তারা। এর মধ্যে বৃষ্টি নামলে তাড়াতাড়ি জাল গুটিয়ে ফিরতে হবে। পৌষের বৃষ্টিতে ভিজলে সকলের নিউমোনিয়া হয়ে যাবে একেবারে।

    হতে পারে এই মেঘ বৃষ্টি নামাবে না। কেবল শীত বাড়াবে। সে মনে মনে প্রার্থনা করে তা-ই যেন হয়।

    লগার সঙ্গে জাল বেঁধে দেওয়া আছে। হালে বসে আছে প্রকাশ। গুনগুন করে গান গাইছে। চমৎকার গলা ওর। তা ছাড়া গান বিনা ও থাকতে পারে না। গুনগুনানি শুনতে শুনতে আকবর আলি পাটাতনের ওপর দাঁড়িয়ে লুঙ্গি তুলে প্রস্রাব করতে করতে বলে— তুই কি হাগতে হাগতেও গান গাস নাকি রে প্রকাশ?

    প্রকাশ দাঁত বার করে হাসে। নৌ-চালনায় দক্ষ সে। সে মাছ ধরায় যেমন, তেমনি নৌ-চালনায়ও আকবর আলির সঙ্গী। বাইচের জন্য সে একজন গুরুত্বপূর্ণ লোক। তাদের সঙ্গে আছে যে ইসমাইল সে বয়সে প্রকাশ ও আকবর আলির চেয়ে ছোট। তবু বিড়ির নেশা বা রসালাপের সঙ্গী হওয়ার অধিকার তার আছে।

    প্রকাশের হাসি দেখে আকবর আলি বলল— তুই কি মাগকে ইয়ে করতে করতেও গাস?

    প্রকাশ একইভাবে হাসল। বলল—না। ইয়ে করার আগে গাই। তখন তো মুখে অন্য জিনিস।

    এ মন্তব্যে তিনজনই হা-হা করে হাসে। হাসি থামিয়ে আকবর আলি বলে – বাব্বা! কী আওয়াজ! হাসির চোটে মাছ পালাবে। ইসমাইল বিড়ি বার কর।

    ইসমাইল গেঁজে থেকে বিড়ি আর দেশলাই বার করে আকবর আলিকে দিল। আকবর আলি বলল— তা গান শুনে তোর বিবির গা গরম হয় তো?

    —তা হয়। তোমার বিবিকে শুনিয়ে আসব একদিন, দেখবে।

    আকবর আলি কপট ক্রোধ দেখায়। বলে শালা! মারব পাছায় লাথি।

    ইসমাইল খিক খিক করে হাসে। আকবর আলি তাকে গালি পাড়ে। প্রকাশ বলে—আকাশটা ছিমড়ে আছে কেন বলো দেখি! এ যেন শাশুড়ির মুখে ঝাল পান।

    আকবর আলি বলে—শাশুড়িদের মুখ চিরকালই এমনি থাকে। বউকে সোনায় মুড়ে দিলেও পৃথিবীর সব শাশুড়ি বলবে, মেয়ে আমার কী দুখী! তা প্রকাশ, তুই শাশুড়িকে গান শোনাস?

    —শোনাই।

    —কী শোনাস? বউকে যে গান গেয়ে গরম করিস সে গানই শাশুড়ির জন্যও গাস নাকি?

    —তা বলতে পারো। আমার শাশুড়ির জোয়ানি আছে এখনও।

    —শোনা না দেখি কী গান। গলা খোল। এ শালার ভ্যাটকা আকাশ মন খারাপ করে দিচ্ছে। বাতাস দিচ্ছে দেখো।

    তাদের রসালাপের মানা নেই। নিজের মা-বোন বাদ দিয়ে পৃথিবীর যে কোনও সম্পর্কিতা তাদের রসালাপের বস্তু। মা-বোন তোলে তারা ক্রুদ্ধ হলে। সে নিয়ে হাতাহাতি হয়। লাঠালাঠি অবধি গড়ায় মা-বোন তোলা গালির উপসংহার।

    ইসমাইল বলল—আরে প্রকাশভাই গান করবে কী! এই হাওয়ায় তো দাঁতে খটাখটি লেগে যাবে।

    —আরে শীতে গান গাইলে গা গরম হয়। তা ছাড়া ও তো গাইবে ওর বিবি গরম করা গান। শুনলে তোর ল্যাওরা খাড়া হয়ে যাবে শালা।

    তীব্র পচা গন্ধে বাতাস ভারী হয়ে গেল তখন। অদূরে ভেসে চলেছে গলিত গাভীর শব। কয়েকটি কাক উড়ে উড়ে তার উপর বসছে আর খুবলে নিচ্ছে মাংস। খানিকক্ষণ ওই শবের ওপরেই বসে ভেসে চলেছে। এই মুহূর্তে শবই তাদের খাদ্য, শবই অবলম্বন। আকবর আলি আকাশের দিকে তাকাল। কোনও বিন্দু নেই। আজকাল আর শব ভক্ষণ করার জন্য শকুন নেমে আসে না। এলেও দেখা যায় কালে-ভদ্রে। আগে নদীপাড়ে এক-একটা গাছ ভরে থাকত শকুনে শকুন মেরে তাই দিয়ে যৌনতা বৃদ্ধির তেল বানাত বেদেরা। ধনী বৃদ্ধেরা কিনত সেই তেল বহু মূল্য দিয়ে।

    দুর্গন্ধ অগ্রাহ্য করার আগে প্রকাশ মুখভর্তি থুতু ফেলল জলে। তারপর জোর গলায় ধরল গান। এই শীতে মুখ-মাথা চাদরে জড়ানো। মুখের চাদর সরিয়ে নিল সে।

    চান্দের সমান মুখ করে ঝলমল।
    সিন্দুর রাঙিয়া ঠোঁটে তেলাকুচা ফল ॥
    জিনিয়া অপরাজিতা শোভে দুই আঁখি।
    ভ্রমর উড়িয়া আসে সেই রূপ দেখি॥
    আষাঢ় মাইস্যা বাঁশের কেরুল মাটি ফাইট্যা উঠে।
    সেইমতো পাও দু’খানি গজন্দমে হাঁটে॥
    শ্রাবণ মাসেতে যেন কাল মেঘ সাজে।
    দাগল দীঘল কেশ মাথাতে বিরাজে॥
    হিরামোতি জ্বলে কন্যা যখন যখন হাসে।
    সুজাতি বর্ষার জলে যেমন পদ্মফুল ভাসে॥
    পদ্মের সমান কন্যার যেমন মুখখানি।
    চক্ষু দুইটি দেখি ভাল নাচয় খঞ্জনি ॥

    কেয়াবাত বলল তারা। বাহবা জানাল। তারা জাল টানল এবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছেরা রোদ পোহাতে উঠে আসে ওপরের দিকে। কিন্তু আজ রোদ্দুর ওঠেনি। তা ছাড়া মাছ আর এমন কোন তলানিতে লুকোবে! পলি পড়ে পড়ে ভাগীরথীর নাব্যতা যে কতখানি কমে এসেছে, তা জানে জেলেরা। শীতে এমনও হতে পারে যে তাদের নৌকা জলের আড়ালে লুকনো চরায় আটকে গেল।

    কয়েকটি কুচো মাছ ছাড়া জালে পড়েনি কিছু। আকবর আলির ভাগ্য আজ প্রসন্ন নয়। মনে জেদ চেপে বসছে তার। এ প্রায় খালি হাতে ফিরে যাবার সমান। কিন্তু সে আবার চেষ্টা করবে। ভাটির সময় হয়ে এসেছে প্রায়। সে আগ ভাটিতে জাল ফেলবে। ভাটিতে জাল ফেললে জালের ক্ষতি হয়। স্রোতের শক্তি চাপ বাড়ায় জালে। জাল ছিঁড়ে যায়। তবু সে শূন্য হাতে ফিরতে চাইল না ঘরে। দক্ষিণে নৌকা টানতে বলে দিল প্রকাশকে। দূরে দূরে আরও নৌকা আবছা হয়ে আছে। হু-হু হাওয়াকে পরোয়া না করে তারা দাঁড়ে বসল। সেচ দপ্তরের লঞ্চ চলে গেল একটা পাশ কাটিয়ে। জল দুলে উঠল। নৌকাও হল টালমাটাল। এসব তার অভ্যাস। কুশলী হাতে তারা সামলে নেয় সমস্ত দুলুনি। বর্ষায় ঝোড়ো হাওয়ায় ঢেউ ওঠে যখন, তা-ও তারা সামলে নেয়। মৎস্যজীবীর জীবনে ঝঞ্ঝার সম্ভাবনা সবসময় থাকে। কারণ ঝড় খুব বেশি পূর্বাভাস দিয়ে আসে না। অভিজ্ঞ মাঝি ঝড়ের মেঘ চিনে নেয় ঠিকই কিন্তু মাঝদরিয়ায় থাকলে সে-চেনা আর না-চেনায় তফাৎ কী!

    বর্ষায় তারা সাধারণত বেতারে বলা আবহাওয়ার খবর শোনার চেষ্টা করে। কিন্তু বেতারের খবর মূলত সমুদ্রকেন্দ্রিক। অবশ্য আবহাওয়া ভেবে জলে নামার মতো অবস্থা আকবর আলির মতো জেলের নেই। দরিদ্র, ঋণী মৎস্যজীবী সব। একদিন মাছ না উঠলে খোরাকিতে টান পড়ে। তা ছাড়া আছে ঋণের জ্বালা। নৌকা মেরামতের ঋণ, জাল কেনার ঋণ, সংসারে কারও বিয়ে-সাদি লাগলে ঋণ। ঋণের আর শেষ নেই। মাছ ধরে জেব এমন ভর-ভরতি হয় না যে বাড়তি খরচের ধাক্কা ঋণ না নিয়েও সামলে দেওয়া যায়। তার ওপরে আছে ঋণের সুদ। চড়া হারে সুদ দেবার লোক গ্রামে ঘোরাফেরা করে। সুকুমার পোদ্দারের ঋণে সুদের হার কম। ব্যাঙ্কের হারে তিনি সুদ টানেন। সেদিক থেকে কুসীদজীবী বলা যাবে না তাঁকে। এইসব দরিদ্র জেলেরা ঋণ পায় না ব্যাঙ্ক থেকে। তিনি এ গ্রামে ব্যাঙ্কার হয়ে আছেন। তবে সারা গ্রামের ঋণের চাহিদা মেটাবেন, তাঁর সাধ্য কী! অতএব ঋণ দেবার আগে তিনি বাছ-বিচার করেন। পাত্রের যোগ্যতা বিচার করে নেন অভিজ্ঞ চোখে। যাঁরা তাঁর এই পবিত্র সহায়তা থেকে বঞ্চিত হয়, তাদের মহাজন ভরসা।

    কুড়ি-পঁচিশ বছর আগেও কাবুলিওয়ালারা গ্রামে সুদে ধার দিত। এখন তাদের জায়গা নিয়েছে দেশিরাই। ঘরের লক্ষ্মী পরকে দেওয়া কেন! নৌকার মহাজন, মাছের আড়তদার- যে- কেউ হতে পারে ঋণদাতা।

    আড়তদারকে জেলেরা বলে নিকারি। নিকারিরা পয়সাওয়ালা। তারা নাকি সোনা দিয়ে দাঁত বাঁধায়। তারা জেলেদের মারে দু’ভাবে। মাছের দামে আধখানা মারে, ঋণ দিয়ে সুদ টেনে মারে আরও আধখানা।

    জেলেরা বলে— এ আর নতুন কী! চিরকালের এ নিয়ম।

    সরকারি সমবায় মৎস্যচাষ প্রকল্প ছাড়া, প্রকল্পের বাইরের মৎস্যজীবীর জীবন এমনই। তারা বলে—

    জেলের পোঁদে টেনা।
    নিকারির দাঁতে সোনা ॥

    সুতরাং তাদের নির্ভর করতে হয় মা-বোন-বিবির রোজগারের ওপর। এভাবে নির্ভরশীল হতে হতে এমনকী অলস হয়ে যায় কোনও কোনও পরিবারের পুরুষ।

    আলস্য ঘৃণা করে আকবর আলি। তা ছাড়া তার অলস হওয়ার কোনও উপায় নেই। তার আছে পোদ্দারবাবুর থেকে নেওয়া ঋণের দায়। আছে নতুন একটি নৌকার স্বপ্নের দায়। এবং দায় তার সংসারের প্রতি। সে বুঝতে পারছে, আফসানা রোগগ্রস্ত হয়ে পড়ছে বিড়ি বাঁধতে গিয়ে। কিন্তু সে কিছুই করতে পারছে না। তার ওপর পাড় ভাঙছে চতুষ্কোনার প্রাপ্ত জুড়ে। নদীর ভাঙাগড়ায় আপাতচক্ষে মৎস্যজীবীর কোনও হিস্যা নেই। সে জলের প্রাণী। জলই তার জীবিকা। কিন্তু তলিয়ে দেখলে জল তার সম্পূর্ণ জীবন নয়। জলচর মানুষেরও থাকে ডাঙার প্রতি টান। কারণ তার জীবন বাঁধা থাকে সেখানেই। কাজের অবসরে যে-ঘরে তারা ফেরে, যেখানে থাকে তাদের সন্ততি, প্রিয়া। সেই ভিটের আনাচে-কানাচেই তাদের প্রাণভোমরা ঘুরপাক খায়। ডাঙায় ওই টানের জায়গাটি থাকে বলেই জলে যাবার তাগিদ থাকে তাদের। পাড় ভাঙলে ভিটে তলিয়ে যাবার ভয় থাকে। একবার ঘর গেলে, জমি গেলে, তারা মাথা গুঁজবে কোথায়?

    নৌকা চতুষ্কোনার সীমা পেরিয়ে গেছে। আকবর আলি এক জায়গার জল লক্ষ করে জাল ফেলার তোড়জোড় করল। আকাশে মেঘ। তবু এ মেঘ বর্ষার নয়। আহা! বর্ষায় মাছ ধরে যত সুখ তত সুখ আর কিছুতে নেই। তখন ধরা পড়বে কত ইলিশ! সেসব মহাজনেরা কিনে নেবে। কিনে নেবে আড়তদার। তার কিছু বেচবে। কিছু তুলে রাখবে হিমঘরে। ইলিশের মরশুম ফুরোলে হিমঘর থেকে বার করবে জ্যান্ত লাশের মতো ইলিশ। বিক্রি করবে চড়া দামে। সে দামের কণামাত্র পৌঁছবে না জেলের ঘরে।

    আকবর আলি শুনেছে, আগে ধরা পড়ত যত ইলিশ, এখনকার তুলনায় তা অনেকগুণ বেশি। তখন তার বাপ মহম্মদ আলিরও জন্ম হয়নি। এত ইলিশ উঠত তখন যে, ইলিশ খেয়ে খেয়ে কলেরা ধরে যেত গ্রামে-গঞ্জে। সরকার তখন বাজারের সব ইলিশ বাজেয়াপ্ত করে মাটির তলায় পুঁতে ফেলত। সমুদ্র উপকূলের জেলেরা রাশি রাশি তৈরি করত নোনা ইলিশ। কোথায় গেল সেইসব দিন! ইলিশের সংখ্যা কমেছে? নাকি খাবার মুখ বেড়েছে? লোকসংখ্যা তখনকার কালে ছিল একালের অর্ধেকেরও কম। এই গ্রামেই দেখতে দেখতে কত লোক বেড়ে গেল। গ্রাম ক্রমশ জনবহুল হয়ে উঠছে। সীমান্ত পেরিয়ে আসা কত লোক বসত গড়ছে তার হিসেব নেই। আকবর আলি দীর্ঘশ্বাস ফেলে। এ কালে ওই পরিমাণ ইলিশ পেলেও কিছুই পড়ে থাকত না। সব চালান হয়ে যেত ভাল দামে।

    মেঘ কিছু ফিকে হয়েছে এতক্ষণে। মেঘ সরে গেলেই হাওয়া আরও কনকনে হয়ে বিঁধবে। এখন তাদের অপেক্ষা করতে হবে ঘণ্টা আড়াই। ইসমাইল হাতে হাত ঘষছে। বলছে—মনে হয়, বাঘা শীতে মাছগুলা বরফ হয়ে গেছে।

    আকবর আলি মেঘ নিরিখ করে। রোদ্দুর আর একটু তীব্র হলেই মাছ পাবার আশা বাড়বে। তার মন প্রসন্ন হয়ে আসতে থাকল। ক্ষিদে অনুভব করল সে। অন্য সবার পেটেও তাত লেগেছে নিশ্চয়ই। সে বলল— চল এইবেলা খেয়ে নিই।

    খাবার কথায় সকলেরই মনে স্ফুর্তি আসে। একে একে যে-যার পাত্র খুলে, ছাঁদা খুলে ভাত খেতে বসে। জলভাত। ভাতের সঙ্গে পেঁয়াজ পোড়া কিংবা শুঁটকির তরকারি। আকবর আলির সঙ্গে আছে মাছ-ভাজা। তারা খাচ্ছে, এমন সময়ই রোদ্দুর উঠল তেজি হয়ে। আকবর আলি বলল— আর একটা গান কর প্রকাশ। রোদ্দুরটা জমুক আরও।

    প্রকাশ বলল— তোমাকে কি আজ গানে পেল আকবর ভাই?

    — কথা না বলে গান কর। ফিল্মের গান নয়। তোর গান।

    —নিজের গান আর কোথায়? সবই শেষ।

    —এ বড় আশ্চর্য বটে প্রকাশ।

    —কী আকবর ভাই?

    —এত গান তুই শিখলি কোথায়? একসঙ্গেই তো বড় হলাম সব। এত গান কখন তোর মধ্যে ঢুকে পড়ল বল দেখি!

    —আমার বাপ আলকাপের দলে ছিল জানো তো? গান গাইত।

    —তা জানি।

    —সংসার দেখত না। খালি ওই ছিল নেশা।

    প্রকাশ উদাস হয়ে রইল কিছুক্ষণ। সম্ভবত পিতৃস্মৃতি ভারাক্রান্ত করেছে তাকে। গান গাইত আর মদ খেত লোকটা। সংসার সম্পর্কে ছিল সম্পূর্ণ উদাসীন। অথচ প্রকাশকে খুব ভালবাসত। তার মা ঢেঁকি পাড় দিয়ে, মুড়ি ভেজে রোজগার করত। এখন বর্ধিষ্ণু গ্রামগুলিতে ঢেঁকি নেই বললেই চলে। ভিতরের গ্রামে তবু পাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা যেখানে অনুন্নত, জমির আল ছাড়া কোনও পথ নেই, সেখানে ধানের বস্তা ঘাড়ে করে লোকে আর কোন চালকলে ধান ভানতে যাবে। সেসব জায়গায় আজও ঢেঁকি সম্বল। গ্রামে ঢেঁকি আছে মাত্র সুকুমার পোদ্দারের বাড়ি। সেখানে নিয়ম করে ধান ভানা হয়। ব্যবসায়ের ধান। শহরের বাজারে ঢেঁকি-ছাঁটা চালের কদর এখন আভিজাত্যের পর্যায়ে চলে গেছে।

    প্রকাশের মায়ের এখন আর ঢেঁকিতে পাড় দেবার শক্তি নেই। কিন্তু সে মুড়ি ভাজে এখনও। খই ভাজে।

    আকবর আলি প্রকাশের উদাসী হওয়া লক্ষ করে বলে—চাচার গলাটা ছিল মিঠা। আমার মনে আছে! সব গান চাচার থেকেই শিখলি?

    —না। সব না। কিছু। তা ছাড়া যেখানে যেমন শুনি, তুলে নিই।

    —গা একখানা গা।

    উত্তুরে হাওয়ার চাপে নৌকা ধীরে দক্ষিণমুখী সরে সরে যায়। আকবর আলি ডাকে— ইসমাইল।

    —জি।

    —নৌকা লাগা ভাল করে।

    —জি।

    প্রকাশ একটা বিড়িতে সুখটান দেয়। বলে- বোকার গান শুনেছ কখনও?

    —বোকার গান? সে কীরকম?

    সে শুরু করে—

    বোকার মধ্যে বোকা বলো বোকা হল এক।
    বামুনকুলে জন্ম লিয়া যেজন লিল ভেক॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল দুই।
    সমস্ত ঘর ছাইয়া যেজন ঘরের না মারে টুই॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল তিন।
    নিজের টাকা দিয়া যেজন পরের করে ঋণ॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল চার।
    নিজে না করে উপায় বউয়ের উপায় খায়॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল পাঁচ।
    পরের পুকুর যেজন ভাগে ছাড়া দেয় মাছ॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল ছয়।
    নিজের টাকা লিয়া যেজন পরের বাড়ি থোয়॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল সাত।
    নিজের বাপরে ভাত দেয় না শ্বশুররে দেয় ভাত॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল আট।
    স্বামী বর্তমানে মাগি করা দেয় হাট ॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল নয়।
    বউ মারা গ্যালেও যেজন শ্বশুরবাড়ি রয়॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল দশ।
    নিজের জমি থুইয়া যে দেয় পরের জমি চাষ॥
    বোকার মধ্যে বোকা বলো বোকা হল এগারো-
    এগারো নম্বর বোকা রে ভাই তার কিবা দশা।
    দুই মাস দুই জনার চলত দশমাস খায় বস্যা॥

    সমবেত হাসির দমকে দুলে উঠল নৌকা। আকবর বলল—যা একখান শুনাইলি প্রকাশ, অখন চুতমারানি মিঞা ছায়েরা ভাবতে বইব কে কুন লম্বরের বুকা!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }