Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৩৪

    ৩৪

    তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিল
    সবচেয়ে আগে; জানি আমি।
    সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই।
    তুমি যে এ-পৃথিবীতে রয়ে গেছো
    আমাকে বলেনি কেউ।

    .

    তৃষ্ণা সত্ত্বেও সে প্রতীক্ষা করেছিল। যদি বিবাহের আদেশ খামখেয়াল হয় মৌসুমির, যদি তিনি ভুলে যান বা প্রত্যাহার করেন। কিন্তু সে হয়নি। মৌসুমি অনড়। উন্মত্ত আবেগে ভেসে যেতে যেতে এবং চূড়ান্ত উৎকর্ষে পৌঁছবার মুহূর্তে সংযতাপ্রবাহিনী হয়ে প্রতিদিন বলছেন তাকে— তুই বিয়ে কর। তাড়াতাড়ি বিয়ে কর।

    সে পাত্রী খুঁজছে তাই। কীভাবে খুঁজবে, কী করে খুঁজতে হয়, সে জানে না। এখানে তার বন্ধু সিদ্ধার্থ। তারও এসব বিষয়ে কোনও ধারণা নেই। সে অতএব, তার বয়ঃজ্যেষ্ঠ সহকর্মী নিখিলেশকেই বলল একদিন—বাড়ি থেকে চাপ দিচ্ছে খুব বিয়ের জন্য।

    নিখিলেশ অবাক। বললেন— এখনই? মাত্র তো তিন মাস হল যোগ দিয়েছিস।

    সে বলল—একা থাকি তো। বাবা-মা’র ইচ্ছে নয়।

    আবারও প্রত্যুৎপন্নমতি হয়ে উঠল সে। সত্যের সম্পূর্ণ বিপরীত বিবৃতি কোনও প্রস্তুতি ছাড়াই দিয়ে ফেলল।

    নিখিলেশ বললেন—তা কেমন পাত্রী চাও?

    সে হাসল। বলল—এমনভাবে বলছেন নিখিলেশদা যেন নানারকম পাত্রী আপনার তৈরি আছে।

    —তা তো আছেই। অনেক না হোক, একজন আছে। তাকে তোমার অপছন্দও হবে না। কিন্তু আগে জানতে হবে তুমি কী চাও।

    —কী চাই আমি নিজেও তো জানি না। তবে বাড়িতে স্বজাতি না হলে আপত্তি করবে।

    —জাতে মিলবে। আর?

    —আর কী! একটু শিক্ষিত, মানে….

    —গ্র্যাজুয়েট চলবে?

    –চলবে।

    —তা হলে দিন ঠিক করো। দেখতে নিয়ে যাব।

    —কোথায়?

    —ধুলিয়ান।

    —বেশ। কবে যাবেন বলুন।

    —তুমি বলো। এসব বিষয়ে পাত্রপক্ষের অগ্রাধিকার। সঙ্গে মা-বাবা-ভাই-বোন কাকে নিয়ে যাবি, বলিস।

    —আরে ধুর। কী যে বলেন! আপনি বলুন নিখিলেশদা। যে-কোনও দিন যাব আমি। একাই যাব।

    নিখিলেশদা বললেন— সে কী রে! এরকম তো দস্তুর নয়! দস্তুরমতো প্রথমে আসবেন পাত্রের বাবা, মা, কাকা। পরের কিস্তিতে মামা, মামি, বোন। তার পরের কিস্তিতে দিদি-জামাইবাবু, দাদা-বউদি। এতগুলো কিস্তি পার হলে শেষবার পাত্র একবার আসতে চাইবে বন্ধুদের নিয়ে। এখানেই কিস্তিমাত পর্ব!

    হারাধন হাসছিল। এবার বলল— না, না। আমাদের বাড়িতে সেরকম কিছু নেই। আমার পছন্দই সবার পছন্দ হবে।

    নিখিলেশদা খুশি। বললেন— ভালই বলতে হবে।

    দপ্তরে নিখিলেশদা জনপ্রিয়। উৎসাহী এবং বন্ধুবৎসল মানুষ তিনি। যে-কথা নিখিলেশদাকে বলতে পেরেছে সে, সে-কথা এত সহজে অন্য কারওকে বলতে পারত না। নিজের জন্য পাত্রী দেখার কথা বলা সহজ নয়। এমনকী এই এক বছর আগেও সে কখনও ভাবেনি বিবাহ ইত্যাদি বিষয়ে সে উদ্যোগী হবে। এখন রীতিমতো ভাবনা-চিন্তা করছে। করছে কারণ মৌসুমিকে সে মান্য করছে মাত্র। যদিও নিজের কাছে এ আড়াল আর নেই যে, সে চায় এক সম্পূর্ণ নারী। সে শরীরীভাবে চায়। আর কিছু নয়। এই আকাঙ্ক্ষা সে এমনকী পূর্ণ করতে পারত কোনও বেশ্যালয়ে গিয়েও। কিন্তু সেখানে যাবার সাহস তার নেই। প্রবৃত্তি নেই, তা সে জোর দিয়ে বলতে পারছে না। বর্ধমানে থাকাকালীন তার বন্ধুদের অনেকেই নিয়মিত বেশ্যালয়ে যেত। যাবার গভীর তাড়না থাকলেও তার একমাত্র বাধা ছিল সাহস। সে নীলছবি দেখেছে এবং দেখে হস্তমৈথুন করেছে, যৌনপত্রিকা দেখে চোখ ফেরাতে পারেনি, কিন্তু সে তবু এক সম্পূর্ণ পুরুষ হওয়ার জন্য প্রতীক্ষা করছে বিবাহের।

    সে মৌসুমি-মাকে কখনও বলেনি সে দেখেছে নীলছবি বা যৌনপ্রক্রিয়া। বলেনি কেন-না যৌনতা বিষয়ে কোনও কথাই তাদের হয় না। শুধু মাকে জড়িয়ে গভীর আশ্লেষে পড়ে থাকার সময় তার ইচ্ছে হয়েছে নগ্ন পিঠ দেখার। নগ্ন জানু জঙ্ঘা যোনি শ্রোণী দেখার। সেইসব ইচ্ছে সে প্রকাশ করেনি। ঠেলে দিয়েছে ভিতরে। ইদানীং সে প্রত্যহ উন্মুক্ত করছিল মায়ের বুক এবং বৃত্তে ঠোঁট রেখেও অতৃপ্ত হয়ে থাকছিল পূর্বাপর। গত সপ্তাহে মা তাকে জামা খুলতে দেননি। কেন সে বোঝেনি। সে তার সকল চাঞ্চল্য সমেত শুধু ছুটে ছুটে গেছে। মা তাকে টানেন এবং ঠেলে দেন। চরম উন্মত্ত করে বেঁধে ফেলেন শাসনে। সে মায়ের দ্বারা পীড়িত হয়, শাস্তিও লাভ করে। অর্ধ-উন্মোচিত তাদের এ সম্পর্কের সমূহ উদ্দামতা তাকে ক্রমশ ঠেলে দিচ্ছে বিবাহ- পরিণতির দিকে। সে সম্মোহিতের মতো মৌসুমি-মায়ের শর্ত পালন করছে কোনও পরিণতি না জেনেই। কিংবা, হতে পারে, মৌসুমির আদেশকে আশ্রয় করে আছে তারই উন্মাদ জৈব তাড়না!

    কাল শনিবার। অর্ধেক দিনের কাজ। ছুটির পর সে নিখিলেশের সঙ্গে পাত্রী দেখতে যাবে। সে কাজ করছিল। নিখিলেশ সামনে এসে বললেন—কাজ শেষ হলেই পালিয়ো না। কথা আছে।

    সে থেকে গেল তাই ছুটির পরেও। তাদের কাজ কখনও ফুরোয় না। যদি সারাদিন সারারাত জেগে কাজ করা যায় তবুও ফুরোয় না কোনও দিন। সে দেখল একটি একটি করে খালি হয়ে যাচ্ছে চেয়ার। সে একা হয়ে গেল যখন, নিখিলেশ এলেন। বললেন—তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। মানে ভেবেছিলাম পরে বলব। কিন্তু আমার শ্যালিকা অর্থাৎ মেয়ের মা…

    —তোমার শ্যালিকা?

    –হুঁ! আমার স্ত্রীর পিসতুতো দিদি হলেন পাত্রীর মা। তা তিনি বললেন সব জানিয়ে তবেই পাত্রী দেখানো দরকার।

    নিখিলেশ সিগারেট ধরালেন। ধোঁয়া ছাড়লেন লম্বা করে। ভ্রূ কোঁচকানো। বড় বড় দুটি চিন্তামগ্ন চোখ। পুরো মাথায় কেশবিচ্ছেদ ঘটেছে তবু নিখিলেশকে দেখায় আকর্ষণীয়। হারাধন অপেক্ষা করছিল। সে বুঝতে পারছিল না কী এমন কথা হতে পারে। তখন নিখিলেশ বললেন—হারাধন, যা বলার পরিষ্কার বলে নেওয়া ভাল। আমার শ্যালিকা মানুদি স্বামী-পরিত্যক্তা।

    নিখিলেশের দিকে অপলক তাকিয়েছিল হারাধন। কী বলতে হয় এ ক্ষেত্রে, সে বুঝতে পারছিল না। একটু থেমে নিখিলেশ আবার শুরু করলেন—মানুদি প্রাইমারি স্কুলে পড়ান। কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন। কিন্তু একটা লোকের অন্যায়ের বোঝা এখনও বয়ে বেড়াচ্ছেন। কোনও কিছু গোপন করে মেয়ের সম্বন্ধ করতে উনি রাজি নন।

    হারাধন চুপ করে বসে রইল কিছুক্ষণ। সে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না। সে কি না বলে দেবে? সে নিখিলেশের মুখের দিকে তাকাল। নিখিলেশ তীব্রভাবে তার দিকে তাকিয়ে আছেন। তার মুখে না এল না। না তো পরেও বলা যায়। বলা যায় পাত্রী পছন্দ হয়নি। কিন্তু এই মুহূর্তে না বলে দিলে যে ভীরুতা, যে অনৌদার্য প্রকাশ পাবে, তাতে তার মাথা নত হয়ে যাবে নিখিলেশদার কাছে। যে-নারীকে স্বামী পরিত্যাগ করেছে, সে-নারী কষ্ট করে সন্তানকে লালন-পালন করেছেন, তিনি মহীয়সী। তাঁর দোষ কোথায়? সে বলল—কাল যখন যাব বলেছি, যাই।

    নিখিলেশ সিগারেট ফেললেন মেঝেয়। পা দিয়ে ডলে বললেন—বেশ। তুমি সিদ্ধান্ত নিতে সময় নাও। সেটাই ভাল।

    বেরিয়ে এল তারা। নিখিলেশ চলে গেলেন। সে এলোমেলো হাঁটল কিছুক্ষণ। আজ সে মায়ের কাছে যাবে না। অতিথি এসেছে সেখানে। যদিও ও-বাড়ির আত্মীয়স্বজনের কাছে সে পরিচিত, তবু মাকে একান্তে না পেলে তার মন খারাপ হয়ে যায় বলে সে যাওয়া স্থগিত রাখছে। অথচ নিখিলেশদার কথাগুলো নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করতে পারলে ভাল হত। সিদ্ধার্থের কথাও মনে হল তার। কিন্তু সিদ্ধার্থ ব্যস্ত হয়ে উঠেছে এখন। নির্বাচন এগিয়ে আসছে। সে অতএব একা একাই লালদিঘির পাড়ে একটি বেঞ্চে এসে বসল। নতুন করে উল্টে-পাল্টে দেখল কিছুক্ষণ আগেকার ভাবনা। তখনকার ভাবনা ছিল তাৎক্ষণিক। জলের তলা হতে উঠে আসা বুদ্বুদেরই মতো। এখন ভাবনাটি হাতে নিয়ে সে নেড়ে চেড়ে দেখতে চাইল।

    নিখিলেশের মানুদি স্বামী-পরিত্যক্তা। একজন স্বামী-পরিত্যক্তা মহিলার মেয়েকে বিয়ে করা অনৈতিক নয়। বরং ঔদার্যের সঙ্গেই তা করা উচিত। কিন্তু এ-ধরনের পারিবারিক জটিলতার মধ্যে জেনেশুনে ঢুকে পড়ার মধ্যে মূর্খামিও আছে। সে কি এতখানি মূর্খামি করবে? সে বিবাহের সম্বন্ধ তৈরি করছে। সেই সম্বন্ধ নিটোল হওয়াই বাঞ্ছনীয়। আজ যদি সে হত কোনও স্বামী-পরিত্যক্তার সন্তান, তা হলে কি নিখিলেশদা তার সঙ্গে আত্মীয়ার বিবাহ দিতে চাইতেন? তা ছাড়া, সে ভাবতে থাকে, ওই মানুদিকে তাঁর স্বামী কেন ছেড়ে দিয়েছিলেন তা সে জানে না। সৌজন্যবশত সে নিখিলেশদাকে এ প্রশ্ন করতেও পারবে না কখনও। সে যদি ধরেও নেয়, ভদ্রলোকই অপরাধী, তবু, তাঁদের কন্যাটিকে গ্রহণ করতে সে বাধ্য থাকে না।

    সে নিজের ভিতরকার অনুদারতাকে অনায়াসে প্রশ্রয় দিয়ে ফেলে। কিন্তু ভাবতে ভাবতে তার মনে হয়, মাকে নিখিলেশদার দিদির কথা বলা তার উচিত হবে না। সে শুধু বিবাহেছু বলেই একটি পরিবারের গোপন যন্ত্রণার কথা জেনে ফেলেছে। যেহেতু সে সিদ্ধান্ত নিয়েছে, ওই মেয়েটির সঙ্গে সম্বন্ধ না-ই ঘটাবার, সেহেতু সে কোনও আলোচনার সুযোগই রাখতে চাইল না। স্থির করল, নিখিলেশের সঙ্গে যাবে সে এবং ফিরে এসে জানাবে, পাত্রী পছন্দ হয়নি। হয়তো নিখিলেশও এমনই প্রত্যাশা করছেন।

    সে তার মেসে ফিরে আসে এবং রাত্রি বইয়ে দেয়। সকালে কোনও অতিরিক্ত পারিপাট্যের মধ্যে গেল না সে। যেখানে সে অসম্মতই হবে, সেখানে বিশেষ আয়োজন বাহুল্য মাত্র। অতএব দাড়ি কাটল না, ধোপদুরস্ত হল না, অন্যান্য দিনের মতোই বেরিয়ে এল। বেরিয়ে একটিবার মায়ের কাছে যাবার জন্য অস্থির হল মন। কখনও কখনও এই অস্থিরতা অপ্রতিরোধ্য হয়ে যায়। একটি রিকশা নিল সে। মায়ের বাড়ির কাছাকাছি পৌঁছে তৃষ্ণার্ত চোখে দেখল বাড়িটিকে। কিন্তু ভিতরে গেল না। রিকশা ঘুরিয়ে চলে গেল কর্মক্ষেত্রে।

    ছুটি হওয়ার একটু আগে-আগেই বেরিয়ে পড়ল তারা। এবং ধুলিয়ানে মানুদির বাড়ি পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। ছোট স্যাঁতসেঁতে পুরনো বাড়ি। তবু, হারাধনের মনে হল, তার পেতনির চরের বাড়ি থেকে তো ভাল। অনেক সমৃদ্ধ। অন্তত দেওয়াল ইটের। ছাতে ঢালাই। তাদের বাঁশের বেড়ার বাড়িতে থাকা বাবা-মা এই বাড়ি পেলেই ধন্য হয়ে যেত। সে নিখিলেশের সঙ্গে বারান্দায় দাঁড়াল। দরজা খুলে দিলেন যে-ভদ্রমহিলা তাঁর পরিধানে চওড়া সবুজ পাড়ের সাদাখোল তাঁতের শাড়ি। চোখে চশমা। গড়ন সামান্য ভারীর দিকে। হারাধন দেখল, তাঁর সিঁথির কোনায় সামান্য নির্লিপ্ত সিঁদুর।

    ভদ্রমহিলা অভ্যর্থনা জানাতে তারা ঘরে এল। সাদামাটা একখানি ঘর। তাতে দুটি কাঠের চেয়ার, একখানি টেবিল। কোণের দিকে নিচু টেবিলে একটি টেলিভিশন সেট। ছোট। এবং একপ্রান্তে একটি ছোট শয্যা পাতা। সাধারণ কিন্তু পরিপাটি ঘর। এবং এই ভদ্রমহিলাই মানুদি। নিখিলেশ পরিচয় করিয়ে দেবার পর জানতে পারল সে। প্রণাম করল। এবার ঘরে এলেন আরও তিনজন। একজন বৃদ্ধা। তিনি মানুদির মা। এবং আর দু’জন মানুদির দাদা ও বউদি।

    এতজনের উপস্থিতি আশা করেনি হারাধন। যদিও কেন আশা করেনি তা-ও তার কাছে স্পষ্ট নয়। সে কি ভেবেছিল মা ও মেয়েই থাকবে শুধু, তাদের জীবনযাত্রার মতোই নির্বান্ধব? তার ভুল হয়েছিল। এখন বুঝতে পারছে সে। পাত্রী দেখাবার আয়োজনে আত্মীয়-পরিজনের উপস্থিতি অনেক বেশি যুক্তিসঙ্গত। সে কিছু স্নায়ুদুর্বল হল। কিছু বিপন্ন। গোপন অসম্মতি নিয়ে সে এসেছিল। সেই অসম্মতি লজ্জিত করছে তাকে।

    নিখিলেশ কথা বলছিলেন। সে চুপ করে ছিল। টুকিটাকি প্রশ্নের জবাব দিচ্ছিল মাঝে-মধ্যে। নিখিলেশদা বললেন-দিদি, আমাদের ফিরতে হবে কিন্তু।

    —হ্যাঁ, হ্যাঁ এই তো।

    ব্যস্ত পায়ে ভেতরে গেলেন মহিলারা। সে টের পেল তার হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠেছে। করতল স্বেদযুক্ত। গলা শুকিয়ে উঠছে। মনে মনে খারিজ করে দেওয়া একটি মেয়েকে দেখতে এসে, যাকে দেখেনি তারই সন্দর্শন-সম্ভাবনায় স্বাভাবিকের চেয়ে অধিকতর স্নায়ুদৌর্বল্য অনুভব করছিল সে।

    তখন ঘরে ঢুকল মেয়েটি। শাড়ি-পরা। হাতে মিষ্টির পাত্র সাজানো। সে দেখল। গোল মুখ। গোলগাল শরীর। বড় বড় দুটি চোখ। মাজা রং। শান্ত। শ্রীময়ী। মেয়েটিকে বসতে বলা হল। মুখ নিচু করে বসল সে। হারাধন লক্ষ করল মেয়েটির হাত কাঁপছে। সে নিখিলেশের দিকে তাকাল। নিখিলেশ বললেন—নে। কিছু কথা বল। দিদি, দিদি…

    ডাকতে ডাকতে উঠে গেলেন নিখিলেশ। উঠে গেলেন মানুদির দাদা ভদ্রলোক। হারাধন একটু জল খেল। মেয়েটি মুখ নিচু করে বসে আছে। আঙুলে জড়াচ্ছে শাড়ির কোণ। হারাধন কী বলবে ভেবে পেল না। তার সামনে বসে আছে এক খারিজ হয়ে যাওয়া মেয়ে। কতবার খারিজ হয়ে যাওয়া? কতবার মিষ্টির পাত্র নিয়ে এভাবে এসে বসেছে সে? অনেকবার? নাকি এই প্রথম? কত গ্লানি, কত অপমান মাখা আছে প্রতিবার সেজেগুজে নিজেকে দেখানোর মধ্যে! সম্বন্ধ স্থির করার এই পদ্ধতির প্রতি বিদ্বিষ্ট হয়ে উঠল হারাধনের মন। সে, একটু সহজ হওয়ার ইচ্ছেয় জিগ্যেস করল—উনি বুঝি আপনার মামা?

    মাথা নাড়ল মেয়েটি। মুখ তুলল না। হারাধন বলল—আমার নাম হারাধন। হারাধন বসাক। আপনার নাম কী?

    —মৌসুমি। মৌসুমি দত্ত।

    —কী! কী নাম বললেন!

    একটু বেশিই উত্তেজিত হয়ে উঠেছিল সে। বেশিই প্রকাশ করেছিল বিস্ময়। মেয়েটি মুখ তুলে তাকাল তার দিকে। বলল— মৌসুমি দত্ত।

    সারা শরীরে কাঁপন লাগল তার। বুকের মধ্যে তোলপাড় করা কষ্ট। এমন কেন হল! কেন হয়! তার প্রথম সম্বন্ধের পাত্রীটি, তার মনে মনে খারিজ করে রাখা পাত্রীটিরই নাম মৌসুমি হয় কেন? হায়! এই নামের মধ্যে যে তার সকল শ্রদ্ধা, সকল ভালবাসা নিবেদিত। এই নামকে সে কীভাবে প্রত্যাখ্যান করবে?

    তার বুকের তলায় উঠে এল সেই প্রিয় মুখ। তার মা। তার মৌসুমি। মধ্যচল্লিশের এক অপূর্ব রমণী। যে তাকে প্রাণ দিয়ে ভালবাসে। উন্মাদিনীর মতো ভালবাসে। এবং যাকে সেও ভালবেসে পাগল হয়ে যায়। এত এত এত ভালবাসা তাদের দুটি হৃদয়ে ছাড়া আর কোথাও নেই।

    সে মনস্থির করে ফেলল। যা হয় হবে। সে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারবে না। নিখিলেশ এলেন তখন। দরাজ কণ্ঠে বললেন—কী? আলাপ পরিচয় হল?

    সে তাকাল নিখিলেশের দিকে। বলল—আমরা এবার উঠব তো নিখিলেশদা?

    —হ্যাঁ। মৌ তা হলে আসুক এবার?

    —হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই।

    মৌসুমি নামের মেয়েটি উঠে দাঁড়াল তখন। নমস্কার জানিয়ে ভেতরে চলে গেল। সপরিবারে মানুদি প্রবেশ করলেন আবার। মিষ্টি খাওয়ালেন অনুরোধ-উপরোধ করে। উঠে পড়ল তারা। পথে বেরিয়ে হারাধন বলল— নিখিলেশদা, আমি এখানেই বিয়ে করতে চাই। এবার আপনারা জেনেশুনে নিন।

    —হারাধন!

    পথেই তাকে বুকে জড়িয়ে ধরলেন নিখিলেশ।

    —আমি জানতাম ওটা তোর কাছে কোনও ব্যাপার হবে না। অনেক বড় তোর হৃদয়। মেয়েটা বড় ভাল রে।

    গলা ধরে এল নিখিলেশদার। কিছুক্ষণ নীরবে পথ চলল তারা। একসময় হারাধন বলল—বহরমপুরে একবার ফোন করব নিখিলেশদা।

    —করবি? আচ্ছা বাসস্ট্যান্ডের দিকে চল। এখন তো পাবলিক বুথ হচ্ছে চারদিকে। নিশ্চয়ই পেয়ে যাব।

    পেয়েও গেল তারা। একটি মিষ্টির দোকানের সংলগ্ন বুথ। সে ফোন করার ছোট্ট ঘেরাটোপে দাঁড়াল। সামান্য কাচ, যা এক আঘাতে চূর্ণ হয়ে যায়, আড়াল করে দাঁড়াল তাকে। ডায়াল করছে সে। বুক কাঁপছে তার। হাত কাঁপছে। গ্রাহকযন্ত্র তুলে নিচ্ছে সে। ওপারে মৌসুমির স্বর। সে গাঢ় গলায় বলল— আমি বলছি মা।

    —তুই কাল আসিসনি কেন? হারাধন? আমি যে আর থাকতে পারছি না।

    —আমারও কষ্ট হচ্ছে মা। খুব কষ্ট হচ্ছে।

    সে জানে না কেন তার গলা ধরে আসছে। চোখ ভরে যাচ্ছে জলে। দুর্বোধ্য আবেগ তাকে ভাসিয়ে দিতে চায়। সে ঠোঁট চেপে ধরছে ঠোঁটে। মৌসুমি বলছেন—চলে আয়। আমার কাছে চলে আয় তুই।

    —মা। আমি ধুলিয়ানে।

    —ও। দেখতে গিয়েছিলি না?

    —হ্যাঁ। মা। আমি পছন্দ করেছি।

    –করেছিস? বাঃ! খুব ভাল!

    –কেন পছন্দ করলাম জানতে চাইবে না মা?

    —ও খুব সুন্দর?

    —ভাল। কিন্তু তার জন্য নয়।

    —তবে?

    —ও যদি কুৎসিত কদাকার হত, পঙ্গু হত, প্রতিবন্ধী হত, তা হলেও ওকে প্রত্যাখ্যান করা সম্ভব হত না মা আমার পক্ষে।

    —কেন হারাধন?

    —মা। ওর নাম মৌসুমি। তোমার নাম মা। ওর নামের মধ্যে যে তোমাকেই খুঁজব আমি। তোমাকেই পাব। তোমাকে আমি, তোমাকে আমি…

    —হারাধন!

    —মা!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }