Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৪৬

    ৪৬

    বৈশাখ মাসে ফতেমা গো
    কি করুইন বসিয়া।
    তোমার যাদু কান্দন করে
    কাডা শির লইয়া।।
    ডাইন হস্তে কঙ্কনা বান্ধ্যা
    বাম হস্তে বালারে।
    আড়াই দিন আছলাইন মাগো
    ইল্লালার দরবারে।।
    হায় হায় রে—
    ফাতেমা যে বলে জবরিল
    তুমি আমার ভাই।
    আইজকা অইতে ইমাম উছেন
    রইল কোন ঠাঁই॥
    আইন্যা দেও আইন্যা দেও ভাইরে
    বলি যে তোমারে।
    নয়নেরই পুতলি আমার
    আইন্যা দেও আমারে।
    হায় হায় রে—

    .

    সকাল হতে গ্রীষ্মের কাঠিন্যে বন্ধ হয়ে গেছে পাখির গান। দারুণ দাহে পশু-পাখি-মানুষের গলা শুকিয়ে উঠছে। শিশুরাও এমনকী দামালপনা করছে না, বরং পাথরগুটি খেলছে দাওয়ায় বসে। ভৈরবের জলধারা সরু হয়েছে আরও। আরও শীর্ণ। তবু সেই জল স্নিগ্ধ। শীতল। ভোর হতে নদীর পাড়ে লোক। সুযোগ পেলেই একটু গা ভিজিয়ে নিচ্ছে। রৌদ্রপোড়া থমথমে দিবসে কচি বৃক্ষপত্রগুলি কাতর। সতৃষ্ণ।

    মানুষের তবু কাজের বিরাম নেই। বরকত আলির ঘরে আজ গ্রাম সংসদের বিশেষ সভা তিনটে নাগাদ সভা বসবে। তিনি উদ্বিগ্ন হয়ে আকাশের দিকে দেখছেন। প্রকৃতির ভাব দেখে মনে হচ্ছে আজ ঝড় উঠবে।

    দুপুর-দুপুর এসে গেল লোকজন। বরকত আলি যাদের খবর দিয়েছিলেন তারা এল। মোহনলাল এল। এতদিন গ্রাম সংসদের সভায় সভা-ভাষ্য নথিবদ্ধ করত যুধিষ্ঠির সেনের মেয়ে কবিতা। এবার ডাকা হয়নি তাকে। মোহনলাল নিজেই লিখে দেবে যা লেখার। নতুন করে আলোচনার কিছু ছিল না। কিন্তু শেষ পর্যন্ত চর-বণ্টনের তালিকা থেকে বাদ গেল আইনুল মোল্লার নাম। এ ছাড়া পথ তৈরির পরিকল্পনা ও আনুমানিক ব্যয়ের খসড়া বিষয়ে একমত হল সকলে। মোহনলাল লিখছিল—

    আজ বিকেল তিনটেয় তেকোনা গ্রামের জনাব বরকত আলির গৃহপ্রাঙ্গণে জনাব বরকত আলির সভাপতিত্বে তেকোনা গ্রাম সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়। সরকারি অনুদানের অর্থ কীভাবে ব্যয় করা হবে তার পরিকল্পনার জন্য এই সভা আহ্বান করা হয়েছে।

    এই পরিকল্পিত কর্মসূচি নিম্নে লিখিত হল।

    ১. তেকোনায় প্রবেশের পথে মাটি ফেলা ও ইটের টুকরো বসানো।

    ২. বাউলের আখড়া থেকে ইদরিশ আলির বাড়ি পর্যন্ত একইভাবে পথ তৈরি।

    ৩. হোসেনুর বিশ্বাসের বাড়ি থেকে করম মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি।

    ৪. জহরুদ্দিনের বাড়ির সামনে নালার ওপর ছোট পুল তৈরি। পুলের উপকরণ হবে কাঠ।

    ৫. নদী পারাপারের বাঁশের সাঁকো মেরামত এবং বাৎসরিক ঠিকাদার নির্বাচন।

    ৬. পাড় থেকে নদীতে নামার জন্য ইটের ধাপ নির্মাণ।

    ৭. নতুন চর বণ্টন। চরের জমি পাবে হোসেনুর বিশ্বাস, জহরুদ্দিন, আনসারি মিঞা, কাদের মিস্ত্রি, ফকরু মিস্ত্রি।

    সমগ্র কর্ম সম্পাদনের জন্য অনুদানে প্রাপ্ত তিন লক্ষ টাকা ধার্য হল। এই কাজে গ্রামের বেকার যুবকরা অংশ গ্রহণ করতে পারবে। তাদের নির্দিষ্ট হারে মজুরি দেওয়া হবে। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রাম রেশমকুচি থেকেও কয়েকজনকে সুযোগ দেওয়া হবে। এই কাজ সম্পাদনা ও পরিচালনার জন্য একটি সমিতি নির্মাণ করা হল। সমিতির প্রধান হিসেবে থাকছেন মোহনলাল চট্টোপাধ্যায়। তাঁকে সাহায্য করবেন হোসেনুর বিশ্বাস, সমিরুদ্দিন, মাতিন শেখ, মফিজ মিঞা।

    .

    কেউ আঙুলের ছাপ দিল। কেউ স্বাক্ষর করল। যারা স্বাক্ষর করল তাদের মধ্যে মোহনলাল বাদে বাকিরা কেবল কোনও ক্রমে স্বাক্ষরটুকুই শিখে রেখেছে।

    মোহনলালই সঙ্গে এনেছিল সমিরুদ্দিন, মাতিন শেখ, মফিজ মিঞার দলটিকে। বরকত আলি তাদের ডাকেননি। সভা শেষ হয়ে গেলে গোটা দলটিকে নিয়ে বেরুল মোহনলাল। এখন তার অনেক কাজ। জব্বার নামের লোকটাকে ধরতে হবে। দলে টানতে হবে। রেশমকুচির নুর মহম্মদকে ছেঁটে দিতে হবে। দল বাড়াতে হবে। এবং শুধু এই পঞ্চায়েতের নয়। অন্যান্য পঞ্চায়েতগুলিতে নিজের প্রসার ঘটাবে সে। দ্রুত, খুব দ্রুত করতে হবে এইসব। এর সঙ্গে হরিহরপাড়ার চাকরিটা যদি পেয়ে যায়, তা হলে হরিহরপাড়াতেও আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠা করবে। এসব কাজে সমিরুদ্দিনের দলটিকেই সে মনে করছে উপযুক্ত। কারণ তারা বেপরোয়া। সীমান্ত বন্দোবস্তের পেশা তাদের মধ্যে গড়েছে এক দুরন্ত স্বভাব। মোহনলাল তাকেই কাজে লাগাতে চায়। ভালমানুষের ছেলেকে দিয়ে সব কাজ সবসময় হয় না। সে জানে, এই সমিরুদ্দিন, মাতিন শেখরা একটি রাজনৈতিক দলের অনুগ্রহ পেতে কতখানি কাতর। সে দেবে এই অনুগ্রহ। বিনিময়ে এদের সম্পূর্ণ ব্যবহার করবে। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য হাতিয়ার বানিয়ে নিতে হয়। প্রয়োজন ফুরোলে হাতিয়ার ছুড়ে ফেলে দেওয়াই তো যায়।

    সে জানে না তাকে কতদূর যেতে হবে। কিন্তু সে প্রস্তুতি নিয়ে চলেছে। দেখেছে সে, দলের আশ্রয়ে পুষ্ট উদ্দাম সমাজবিরোধীর দাপুটে খেলা। যাকে আশ্রয় দিয়ে দল হল শক্তিমান, অবশেষে পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তোলার পালা এলে, দল তাকেহ ঝেড়ে ফেলে দিল। দাপুটে লোকটা কোণঠাসা হয়ে গিয়ে হাজার শত্রুর হাতে ক্রীড়নক।

    এ-ও এক অস্ত্র বটে। এই গড়ে তোলা, ছুড়ে ফেলা, গড়ে তোলা এবং ছুড়ে ফেলা ফের। এই অস্ত্র সে-ও নেবে না কেন? বহু খ্যাত নেতৃত্বের প্রতিষ্ঠা হয়েছে এমত পথেই।

    সে বরকত আলির বাড়ি থেকে বেরিয়ে সমিরুদ্দিন ও মফিজ মিঞাকে বাইকে তুলে নিল। তখন মাতিন শেখ তার বাইকে হাত দিয়ে বলল—এরকম একটা গাড়ি কিনতে কত লাগে?

    শব্দ করে হেসে উঠল সবাই।

    —তুই কিনবি? তুই কিনবি?

    মাতিন শেখের উচ্চতা চার ফুটও নয়। একটি হাত কবজি থেকে কাটা। গোরুর জন্য খড় কাটতে গিয়ে হাতসুদ্ধু নামিয়ে দিয়েছিল। মাতিন শেখের স্বরও সরু। দাড়ি গজায়নি ভাল। বলা চলে হাফ-মাকুন্দে। তার শখ, সে একটি মোটরবাইক কিনবে। গোপনে টাকা জমাচ্ছে সে। কেউ জানে না।

    সমিরুদ্দিন বলল—তুই বাইকের খবর নিয়ে কী করবি? তোর তো বাইকে উঠতে গেলে মই লাগবে।

    আবার হেসে উঠল সবাই। এবার মোহনলাল বলল—কিনলে বোলো পনেরোয় ছেড়ে দেব। আমি নতুন কিনব একটা।

    ধুলো উড়িয়ে চলে গেল সে। মাতিন শেখ ওই ধুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলল। ছোট বাড়ি তাদের। বাঁশের বেড়ায় গোবরমাটির চাপড়া দেওয়া। উঠোনের পাশে একখানি ঘর ইটের। মাতিন শেখ বানিয়েছে উপার্জন করে। জমিজমা নেই তাদের। যা ছিল, চার বোনের বিয়ে দিতে বিক্রি করে দিয়েছে তার বাবা কিসমত আলি। মুসলমানের বিবাহে বরপণ ছিল না। কিন্তু চালু হয়ে গেছে অলিখিতভাবে। ভিটেটুকু ছাড়া এক অর্থে কিসমত আলি ভূমিহীন। গোরু চরিয়ে সামান্য উপার্জন করে। চরের জমির ভাগ দাবি করার উপায় নেই তাদের, কারণ তাদের জমি নদীগর্ভে যায়নি। তাদের পরিবার এখন তার উপার্জনের ওপরেই বেশি নির্ভরশীল। কিন্তু মাতিন শেখের উপার্জন অনিয়মিত। সীমান্তে পাখি মারার কাজে এখন বহু লোকের লাইন। বরাদ্দ অর্থের পরিমাণও কমে এসেছে। তা ছাড়া তারা মালের বাহক মাত্র। বিক্রয় করে না। নির্দিষ্ট জায়গায় মাল পৌঁছে দেওয়া তাদের কাজ। লাভ বেশি থাকে তাদের, যারা বিক্রি করে। সবচেয়ে বেশি লাভ সোনার বিস্কুট ও মাদক আনতে পারলে। ফিকির খুঁজছে তারা। অন্তত মাদকের লাইনটা যদি ধরা যেত। সোনার বিস্কুটের জন্য প্রধানত কাজ করে মেয়েরা। পেট কাপড়ে বেঁধে তারা মাল পাচার করে। দেখতে লাগে যেন ছ’মাসের পোয়াতি। বেটাছেলে মানুষ তারা, পোয়াতি সাজা তাদের কম্মো নয়। শুধু যদি মাদকের লাইনটা একবার ধরতে পারে!

    তবু, এই অনিয়মিত, অনিশ্চিত আয় হতেই মাতিন শেখ টিপে-টিপে টাকা জমাচ্ছে গোপনে। ওই ইটের ঘরে আছে এক তালাবন্ধ তোরঙ্গ। তারই মধ্যে রাখে সে টাকা। রাখে জমি কেনার অভিলাষে নয়, গাই-বলদ কেনার অভিলাষে নয়, তার স্বপ্ন ওই। সে কিনবে একখানা মোটর বাইক। মোটর বাইকে চেপে হু হু হাওয়া কাটিয়ে শাহেনশার মতো চলবে সে। ওঃ! চুল উড়বে তার। একখানা গগলস্ কিনবে। নীলরঙের জ্যাকেট একটা কিনে রেখেছে ইতিমধ্যেই। সেই জ্যাকেট গায়ে চাপিয়ে বাইক হাঁকাবে সে। ওঃ! কতদিনের স্বপ্ন তার। কতদিনের!

    নিজের ঘরে এসে দরজা বন্ধ করে সে। কোমরে বেঁধে রাখা চাবি দিয়ে তোরঙ্গের তালা খুলে অনিমেষ চেয়ে থাকে লুকনো সম্পদের দিকে। কত টাকা আছে? শেষ গুনেছিল চার হাজার সাতশো নব্বই। তার পরেও তোরঙ্গে এসেছে আরও টাকা। সে টাকাগুলি বার করে। গোছগাছ করে সাজায়। গান্ধিবাপুর মুখগুলি একদিকে করে। আলাদা আলাদা করে একশো টাকা, পঞ্চাশ, দশ, পাঁচ এমনকী দু’ টাকার নোট। চারখানা পাঁচশো টাকার পাত্তিও সে সরিয়ে রাখে সযত্নে। গুনবে এবার। কত হল? কত হলে একখানা বাইক কেনা যায়? কত বলল মোহনবাবু? পনেরো। পনেরো হতে আর কত বাকি?

    হঠাৎ দমকা হাওয়া এসে ছড়িয়ে দিল, উড়িয়ে দিল টাকা-কড়ি। সে ঝাঁপিয়ে পড়ল টাকার ওপর। বুকে চেপে সরীসৃপের মতো ঘষে ঘষে সংগ্রহ করল ছড়িয়ে পড়া টাকা। কিছু দাঁতে কামড়াল। আবার এক দমকা হাওয়া। সে টাকাগুলি তোরঙ্গে রেখে দরজা খুলে বাইরে এল। ঈশান কোণ থেকে দ্রুত ধেয়ে আসছে কালো মেঘ। সঙ্গে ঝোড়ো বাতাসের ঝাপট। চারপাশ অন্ধকার হয়ে আসছে দ্রুত। হাওয়ার জোর বাড়ছে। কালবৈশাখী আসছে। কালবৈশাখীর মাতন দেখতে দেখতে, হাওয়ার দাপট দেখতে দেখতে খুশি হয়ে উঠল তার মন। ধুলো উড়ল মেঘের মতো। আর কুটোকাটা এসে লাগল তার গায়ে। সে কাটা হাতখানি চুলকে নিল ভাল হাতখানি দিয়ে। তারপর চোখ আড়াল করল। হাওয়া তাকে ঠেলতে লাগল এবার। তার মা এসে দাঁড়াল পাশে। বলল—এই ঝড়ে গোরু-বাছুর নিয়ে কোথায় গেল মানুষটা!

    হাওয়া আর ধুলো তাদের জিভ জড় করে দিল। ঘরে এল তারা। মা গেল মাটির ঘরে। মাতিন শেখ এল ইটের ঘরে। কালবৈশাখীর ঠাসা অন্ধকারে হাতড়ে হাতড়ে তোরঙ্গে তালা দিল। গোনা হল না কত আছে। দুপদাপ শব্দ হচ্ছে এখন। আম পড়ছে। কাটা হাতে মাথা রেখে নড়বড়ে বিছানায় শুয়ে পড়ল সে। কালো কুচকুচে মুখে ছোটছোট চোখ তার। চিবুকের কাছে ছুঁচল একগোছা দাড়ি। এটুকুই সে লালন করছে সযত্নে। গলার স্বরও তার ভারী নয়। সরু কিন্তু মেয়েলি নয়। বরং খ্যানখেনে। ঝড়ের তাণ্ডব দেখতে দেখতে সে প্রথমে বাইকের কথা ভাবে। তারপর বাইকের ওপরে নিজেকে চালকের আসনে বসায়। অতঃপর সংগোপনে বার করে আনে সেই স্বপ্ন। তার স্বপ্নাধিক স্বপ্ন। পেছনে বসে আছে একটি মেয়ে। সুন্দরী য়ে। তাকে জাপটে ধরে আছে। সে রীতিমতো সেই মেয়ের বুকের চাপ অনুভব করে পিঠে। তার ঠোঁট ফাঁক হয়ে যায়। স্বপ্নাবেশে অবুঝ লালা ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে আসে। দলের মধ্যে একমাত্র তারই একটা বিবি মেলেনি এখনও। বন্ধুরা বলে—তোর জন্য অর্ডারি মাল আনতে হবে শালা। আল্লার কাছে মোনাজাত দিতে হবে তোর উপযুক্ত বিবি পাঠাবার জন্য।

    সে জানে, বিবির অভাব হবে না, যদি পকেটে রেস্ত থাকে। এই যদি তার দালান থাকত, বিঘে ছয়েক জমি থাকত, আর সেইসঙ্গে বাইক থাকত একটা তবে তার এই কাটা হাতেই মেয়ে দেবার জন্য দরজায় লোক লাইন দিয়ে দিত। সে স্বপ্ন দেখে, প্রথমে বাইক, তারপর বিবি। করবেই, করবেই, করবেই সে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }