Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৬১

    ৬১

    ভুলে যাই ওর কথা— আমার প্রথম মেয়ে সেই
    মেঘ দিয়ে ভেসে আসে যেন
    বলে এসে: ‘বাবা, তুমি ভাল আছ? ভাল আছ?— ভালবাসো?’
    হাতখানা ধরি: ধোঁয়া শুধু কাপড়ের মতো শাদা মুখখানা কেন!
    ‘ব্যথা পাও? কবে আমি মরে গেছি— আজো মনে কর?’
    দুই হাত চুপে চুপে নাড়ে তাই
    আমার চোখের ‘পরে, আমার মুখের ‘পরে মৃত মেয়ে,
    আমিও তাহার মুখে দু’ হাত বুলাই;
    তবু তার মুখ নাই—চোখ চুল নাই।

    .

    অসহ্য এ নির্জন ঘোর। অসহ এ নিদ্রাবিহীনতা। এ দু’দিন যাবৎ ঘুম নেই খর চোখে। যেন আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত চক্ষুদ্বয় হয়ে গেছে চিরনিদ্রাহারা। অথচ সে চাইছিল ঘুমিয়ে পড়তে চাইছিল পোড়া দগ্ধ দৃশ্যগুলি থেকে মুক্তি পেতে এক মুহূর্তের জন্য হলেও। কিন্তু ভাপ লাগছিল তার। সর্বাঙ্গ জুড়ে ভাপ লাগছিল। যেন ওই শিশুদেহগুলির সেঁকা মাংস এখনও তার গায়ে লেপ্টে আছে।

    বোধিসত্ত্ব সারাক্ষণ বসে আছেন কাছে। চাইছেন নিরাময় তার। দগ্ধ ক্ষতগুলি খুঁজে খুঁজে অতি যত্নে লেপে দিচ্ছেন ঔষধ। গায়ে পোশাক রাখতে পারছে না সে। কারণ কোথাও কোথাও চামড়া পুড়ে খাক। এর যন্ত্রণা কিছুই নয় তার তুলনায়, যা তার হৃদয়ে ঘটে যাচ্ছে। কী করে সম্ভব! কার পক্ষে সম্ভব এই কাজ!

    তীব্র ঘৃণাবোধে বিকৃত হয়ে যাচ্ছে তার মুখ, কারণ এক কুটিল সন্দেহ ঘনিয়ে উঠেছে তার চেতনায়। ওই সন্দেহ হুতাশনের মতোই পুড়িয়ে দিচ্ছে তার অন্তর।

    তার ঘৃণাবিকৃত মুখকে যন্ত্রণাদীর্ণতা বোধ করে বোধিসত্ত্ব ঝুঁকে পড়ছেন তার ওপর–কষ্ট হচ্ছে ছোটবাবু? জ্বালা করছে?

    সে ভাষাহীন তাকাচ্ছে বোধিসত্ত্বের দিকে। বলছে—দাদু, আমাকে ভুলতে হবে।

    –কী ভুলতে হবে ছোটবাবু?

    —ওই দৃশ্য! তা ছাড়া… তা ছাড়া… কী এক সন্দেহ হচ্ছে আমার!

    —কী সন্দেহ?

    —পরে বলব তোমাকে দাদু।

    —ছোটবাবু, সন্দেহ ব্যাপারটা বিশ্রী। তুমি এটা প্রশ্রয় দিয়ো না।

    —শুধু সন্দেহ নয় দাদু। অনুমান।

    —হ্যাঁ। অনুমানের মধ্যে বরং থাকে কিছু যুক্তির শৃঙ্খলা। সেসব পরে ভেবো। এখন ঘুমোতে চেষ্টা করো তুমি।

    —ঘুম আসছে না।

    বোধিসত্ত্ব চুপ করে থাকেন। সে-ও চুপ করে যায়। ভাবে। এ কি সত্যি হতে পারে? কেন নয়? লোভ মানুষকে নরকের শেষ দ্বারে টেনে নিয়ে যায় না?

    ফায়ার ব্রিগেড তদন্ত করে বলেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের তারই আগুন লাগার কারণ। ঘরে বৈদ্যুতিক তারে বিস্ফোরণ হয়েছিল আর অগ্নিময় হয়ে গিয়েছিল ঘুরন্ত পাখা। দেওয়াল। টেবিল। বেঞ্চ।

    এই ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা না বলে ষড়যন্ত্রমূলক হিসেবে বিবৃতি দিয়েছে পুলিশ। যদিও প্রথমে তারা সম্পূর্ণ দুর্ঘটনাই বলেছিল। কিন্তু শিশুরা কিছু সুস্থ হয়ে উঠলে যে-বিবৃতি দেয়, তাতে তাদের বক্তব্য পরিবর্তন করতে বাধ্য করেন পরমেশ্বর সাধুখাঁ। প্রকৃত তদন্তের দাবিতে থানা ঘেরাও করেছিলেন তিনি।

    শিশুরা বলেছে যতখানি সম্ভব। প্রচণ্ড আতঙ্কের মধ্যে ভয়ে ভয়ে, থেমে থেমে।

    .

    সিঁড়ি লাগিয়ে কাজ করছিল কাকুরা। আমরা দেখছিলাম। দুটো তারে ঘষে ঘষে আগুন জ্বালাচ্ছিল। আমরা বললাম—কী করে পারলে?

    কাকুরা বলল—ম্যাজিক!

    আমরা বললাম—আরও ম্যাজিক দেখাও।

    কাকুরা বলল—আরও ম্যাজিক? তা হলে জানালা বন্ধ করে দাও।

    হুড়োহুড়ি করে জানালা বন্ধ করে দিলাম আমরা। একজন কাকু বলল—দরজাও বন্ধ করতে হবে।

    সায়ন ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল।

    কাকু বলল—ছিটকিনি লাগাও। ওটাই তো ম্যাজিক!

    —কী ম্যাজিক?

    —আমরা এই মইয়ের ওপর দাঁড়িয়ে মন্ত্র বলব, ওমনি ছিটকিনি খুলে যাবে।

    —কিন্তু ছিটকিনি লাগাব কী করে? আমাদের হাত যায় না যে। দিদিমণিকে ডাকি?

    কাকু বলল—মাথা খারাপ? দিদিমণি এলে ম্যাজিক দেখতেই দেবে না। তোমরা এক কাজ করো।

    কাকু যেরকম বলল, আমরা সেরকমই করলাম।

    চার-পাঁচজন মিলে দিদিমণির টেবিল তারা নিয়ে গিয়েছিল ঠেলে ঠেলে দরজার কাছে। তার ওপর ধরাধরি করে তুলেছিল দিদিমণির চেয়ার। সায়ন সবচেয়ে ডানপিটে। সে-ই টেবিল বেয়ে চেয়ার বেয়ে উঠেছিল এবং ছিটকিনি আটকেছিল।

    কাজটা সহজ ছিল না তাদের পক্ষে। কিন্তু সায়ন বলেছিল—আমি পারি। আমি বাড়িতে আটকাই।

    তার বন্ধু রেজাউল বলেছিল—আমিও পারি। দেখবি?

    একটা কাকু বলেছিল—এবার চেয়ার-টেবিল ঠিক জায়গায় রাখো তো। না হলে দিদিমণি বকবে কিন্তু।

    এক কাকু ছিল ওপরের ধাপে। তার কাঁধের কাছে মাথা তুলেছিল আর একজন। সে বলেছিল—এতটা দরকার ছিল না হাফি।

    হাফি বলেছিল—চুপ কর। হাসিল করতে হবে। তুই নিজে জানিস না?

    –লাগিয়ে চলে আয়।

    —না। কেউ এসে পড়লে?

    —ওদের বেরুতে দিতে হবে।

    —কী? মুরগিগুলোকে? পরে বের করব। তুই নেমে যা বাপি। মই ধর। হেলছে।

    তারা আবার ঘষে ঘষে নামিয়েছিল চেয়ার। ঠেলে ঠেলে নিয়ে গিয়েছিল টেবিল। ম্যাজিক দিয়ে ছিটকিনি খোলার দৃশ্য দেখতে আর তর সইছিল না। তাদের টিফিন পড়ে ছিল। শুধু শান্তশিষ্ট ববিতা, কাজল আর নিহারুল টিফিন খাচ্ছিল জায়গায় বসে।

    হাফিকাকু—দেখো ম্যাজিক—বলতেই আগুনের ঝলক দেখতে পায় তারা। ধোঁয়ায় ভরে যায় ঘর। মাথার ওপর পাখাটাও জ্বলছিল দাউদাউ করে। তারা চিৎকার করছিল। একমাত্র দিদিমণির চেয়ারের দিকেই আগুন ছিল না। তারা ভয় পেয়ে সেইখানে জড়ো হয়েছিল। কিন্তু কাজল, ববিতা, নিহারুল ওই জ্বলন্ত পাখার তলা দিয়ে আসতে পারছিল না। তারা ডেকেছিল কত—কাকু! ছিটকিনি খুলে দাও। খুলে দাও।

    .

    কারা এই হাফি আর বাপি? তারা কেন এসেছিল? বিদ্যুৎবিভাগ বলেছে তারা ওইদিন, ওই রাস্তায় কোনও মিস্ত্রি পাঠায়নি। স্কুল থেকে অল্প দূরেই পড়ে ছিল মই। সে-মই তাদের নয়। কী হাসিল করার কথা বলেছিল হাফি? কে তাদের নিয়োগ করেছিল? কেন করেছিল?

    সিদ্ধার্থ আগুন-জ্বলা উত্তপ্ত মাথায় নিজের মতো করে সমাধান সন্ধান করে। নিবেদিতা বাগচীর স্কুল পণ্ড হলে কার লাভ? কার?

    অন্য আর একটি স্কুলের। যাদের ছাত্রসংখ্যা কমে আসছিল। তা হলে কি… তা হলে কি….

    নিবেদিতা বাগচীকেই দোষারোপ করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছে বামদলগুলি। তাদের বক্তব্য, অরক্ষিত পরিকাঠামোয় এতগুলি শিশুর জীবন নিয়ে ছেলেখেলা করেছে নিবেদিতা বাগচী। বিদ্যুতের কাজ করতে আসা লোকগুলির কথা উড়িয়ে দিচ্ছে তারা। এই বাড়ির কোনও কাজেই হয়তো লাগান হয়েছিল তাদের। এখন অস্বীকার করা হচ্ছে।

    অতএব নিবেদিতা বাগচীকে মাঝখানে রেখে যুযুধান হয়ে উঠেছে দুই রাজনৈতিক দল। সিদ্ধার্থ উপস্থিত না হলে একটি শিশুকেও বাঁচানো যেত না, এমনও দাবি করছে তাদের দল। এমনকী খবরের কাগজের পাতায় উঠে এসেছে শিরোনাম—সি পি এম যুবনেতার সাহসী উদ্ধার।

    মিহির রক্ষিত বিবৃতি দিয়েছেন, তাঁদের দলীয় কর্মীরা সবসময়েই সামাজিক কল্যাণ বিধানের জন্য জীবন তুচ্ছ করে।

    সেই মুহূর্তে কি মনে ছিল তার জীবনের কথা? তার মনে পড়ে না কিছু। তার মস্তিষ্ক জুড়ে শুধু চিৎকার। আ-আ-আ-আ।

    সে যখন ঢুকল ভিতরে, প্রথমে আগুনের ঝলকে ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল দৃষ্টি। কিন্তু দৃষ্টি ছাড়াও মানুষের আছে আরও নানাবিধ প্রখরতা, তীব্র অনুভূতির। তার দ্বারা সে টের পেয়েছিল, তার বামদিকে আগুনের হলকা কম। সে অন্ধের মতোই হাতড়ে বাঁ দিক বরাবর এগিয়ে গিয়েছিল। তার পিঠ পুড়ছিল। কাঁধ পুড়ছিল। চোখ জ্বলছিল। দম আটকে আসছিল ধোঁয়ায়। তারই অবসরে সে আবছা দেখেছিল তাদের। দেওয়ালে পিঠ দিয়ে, গায়ে গা লাগিয়ে একদলা কীটের মতো জড়ামড়ি করে ছিল তারা। সে সামনে পেয়েছিল যাকে, তুলে বেরিয়ে এসেছিল। দ্রুততার কাছে হার মানে আগুনের দহন ক্ষমতা। এবং চেতনায় ছিল না সে। প্রায় হতচেতন অবস্থায় কোনও অপরাজেয় শক্তি তাকে চালিত করেছিল। জল পড়ে আগুন ধ্বস্ত হতে থাকলে তার কাজ কিছু সুবিধাজনক হয়। এবং তৌফিক ঢুকে গেলে ত্বরান্বিত হয়ে যায়।

    সে অস্থির বোধ করে। ছটফট করে একা-একাই। বহু লোক দেখতে এসেছিল তাকেই। যেন সে-ই শিশু এক। পুড়ে গেছে।

    এই ক্ষত, এই অসহনীয় দৃশ্যাবলী কোনও দিন যাবে তার স্মৃতি থেকে? আর কত অপমৃত্যুর সাক্ষ্য দেবে সে! তার অন্তরাত্মা সকল অপঘাত মৃত্যুর বেদনায় কান্না জমে জমে ওঠা মুক্তোবিন্দুর মালা গাঁথে!

    .

    সে জানে না, তখন বহরমপুর শহর থেকে দূরে, মুর্শিদাবাদ জেলার পশ্চিমপ্রান্তে একটা লোক একটি শিশুকে আদর করছিল। শিশুটির বয়স তিন-চার বছর। লোকটি বছর ছাব্বিশের। সে বলছিল— আমার চাঁদ কে?

    শিশুটি বলল—আমি।

    —আমার সোনা কে?

    —আমি!

    —আমার সোনার গলায় দেব কী?

    —সাতনলি হাল।

    —আমার চাঁদের গলায় দেব কী?

    —নত্তমালা।

    —কানে দেব…

    —মাকলি …

    —হাতে দেব…

    –করুন।

    —পায়ে দেব…

    —পুল।

    —নূপুরে থাকবে…

    —দুনি জুমকো।

    —আমার সোনার বিয়ে হবে কার সঙ্গে?

    —নবাজাদা ছাহেনছার ছঙ্গে।

    —আমার সোনা কী করে?

    —ফলিং ধলে। ঘুলে ঘুলে। কোলে চলে। আদল কলে।

    —আমাকে একটু আদর করো তবে।

    শিশুটি ছটফট করল এবার—ছাল আব্বু! আমি খেলতে দাব।

    —যা।

    ছেড়ে দিল লোকটা। শিশুটি ছাড়া পেয়ে নাচতে নাচতে ছুটল।

    এইসব কাণ্ড এতক্ষণ ধরে দেখছিল একজন। সে লোকটিও ওই বছর ছাব্বিশের। সে বলল—একটা কথা মনে হচ্ছে বারবার।

    –কী?

    জিগ্যেস করল প্রথম লোক।

    —আগুনে পুড়িয়ে এলি যাদের, তাদের বয়স এই চাঁদের মতোই।

    —আমি একা পোড়ালাম? তুই পোড়াসনি?

    —হ্যাঁ, আমিও ছিলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল না।

    —ইচ্ছা ছিল না? বায়না কি আমি একা নিয়েছিলাম শুয়োরের বাচ্চা?

    —গালি দিস না হাফি। উপরে থুকলে নিজের গায়েই লাগবে। বায়না আমিও চেয়েছিলাম। তাতে কী? ওই কথা তো ছিল না। তুই বাড়াবাড়ি করলি।

    —কী বাড়াবাড়ি করলাম অ্যাঁ? আগুন লাগাবার কথা ছিল না?

    —ছিল। কিন্তু দরজার ছিটকিনি তুলে দগ্ধে মারা? এ কাজ তো করতে বলা হয়নি।

    —কিছু বোঝো তুমি? বাল-বিচি বোঝো! মুখে কেউ বলে না। বুঝে নিতে হয়। আগুন দিলাম আর কুচো শয়তানগুলো বেরিয়ে গেল। বালতি করে জল এনে নিভিয়ে দিত। এতে লাভ কী হত? ত্রিশ হাজার টাকা সুপারি নিয়েছি কি মুখ দেখাব বলে।

    —পাপ হয়ে গেছে আমাদের হাফি! দারুণ গুনাহ্ করেছি আমরা! আমি সারাক্ষণ বাচ্চাদের কান্না শুনতে পাচ্ছি কানে।

    —হাসালি। যেন এই প্রথম মাল ঝটকালি তুই। জানে মারিসনি যেন আগে কারওকে শালা।

    —সেগুলো বড় মছলি ছিল ভাই।

    —বড় মছলি আর কুচো…. এসব ভেবে লাভ আছে? কাজ হল কাজ। বড়দের জান কি জান নয়? একটা বাচ্চাকে খাইয়ে-দাইয়ে পাকিয়ে বড় করতে কত মাল লাগে জানিস? কাজটা নামিয়েছি কিন্তু নিখুঁত। কোনও কথা হবে না।

    —তোর মধ্যে দিল নেই রে। বাচ্চার বাপ হয়ে একথা কী করে বলছিস তুই? মানুষের জান পাথর হয়ে গেছে তোর। ওই হাতে আর চাঁদকে আদর করিস না।

    —কী বললি তুই? কী বললি?

    হাফি উত্তেজিত হয়ে ওঠে। তার চোখে আগুন জ্বলে। হাতে সে মুঠো পাকায়। বলে— আমার বাচ্চা আমার। তার সঙ্গে অন্যের কী তুলনা! শালা, দুনিয়ার বাচ্চা কি আমার বিবি পয়দা করেছে? বাইরের ময়লা বাইরেই ধুয়ে আসা ভাল বাপি। অত দর্দ মাড়াতে হয় তো বিবির শায়ার তলে মুখ গুঁজে বসে থাক।

    বাপি কোনও কথা বলে না। হাফি তার কাছে এগিয়ে যায়। দেখে বাপির মুখ বেঁকে-চুরে যাচ্ছে। চোখ ফেটে জল নামছে তার। হাফি বিরক্ত হয়ে ওঠে। বলে—আরে! তোর হল কী! তুই কি মেয়েছেলে হয়ে গেলি নাকি?

    বাপি নিজেও এমনকী বিরক্ত হয়ে ওঠে নিজের ওপর। এই ভাবালুতা তাকে মানায় না। পেশাদার লোকের বিচলিত হতে নেই। কিন্তু সে কী করে! তার মাথার মধ্যে ঘুণপোকা কুট-কুট করে নিরন্তর কাটছে। ঘুমোতে পারছে না। কিছুতেই ঘুমোতে পারছে না। নিজেরই হৃদয়বৃত্তির কাছে পরাজিত হয়েছে তার পেশাদারি নিষ্ঠুরতা। সে নিরুপায়। হঠাৎ বড় আবেগে সে হাফির হাত চেপে ধরে। বলে—চল হাফি আমরা এ কাজ ছেড়ে দিই।

    —পাগল হলি নাকি?

    হাফি একটি সিগারেট ধরিয়ে বলে। হাফির বিবি মাংস রাঁধছে। তার সুবাস ছড়িয়ে যাচ্ছে ঘরময়। বাপি বলে—পাগল না। ঠিক বলছি। বেঁচে থাকার জন্য এত নীচে নামতে হয় যদি, তা হলে বেঁচে থেকে কী লাভ?

    —কী করবি?

    হাফি সিগারেটে টান দিয়ে বলে।

    —সে ভেবে দেখব।

    —এ কাজ ছেড়ে দিলে আমরা আর বেঁচে থাকব? যত লোকের কাজ করেছি সবাই একসঙ্গে খুন করবে আমাদের।

    —পালাব।

    —কোথায় পালাব?

    বাপি নিজের চুল ধরে টানে। উত্তর দিতে পারে না। হাফি বলে—মাল খাবি?

    —বার কর।

    দু’জনে বোতল খুলে বসে। বিলিতি মদের মধুগন্ধ ঘরে ছড়িয়ে যায়। বাপি অনেকখানি খেয়ে ফেলে একসঙ্গে। এবং কাঁদে। মাতালের কান্না নয়। এতটুকুও মাতাল হয়নি সে। একেবারে আসলি অশ্রু তাকে বেসামাল করে দেয় কেবল। সে বিড়বিড় করে—ওঃ! কী পাপ! কী পাপ করলাম!

    হাফি ধীরে ধীরে পান করে। লক্ষ করে বাপিকে। ভাবে। ঠান্ডা, শান্ত ইস্পাতের মতো ধাতব চিন্তার মধ্যে মাদক পড়ে ফোঁটায় ফোঁটায়। সে বলে – কাঁদিস না।

    বাপি কাঁদে তবু।

    —আচ্ছা একটু কেঁদে নে।

    বাপি তখন মদে দ্বিতীয় চুমুক দেয়। সিগারেট ধরায় একটা। কথা বলে না। হাফি তাকে তীব্র চোখে নজর করে চলে। বোঝার চেষ্টা করে, এর মনের গতি কোনদিকে! তারা দু’জন একসঙ্গে জন্মেছে। একসঙ্গে বড় হয়েছে। এ কাজে পেশাদারিত্ব অর্জন করেছে একসঙ্গে। পার্থক্য শুধু, হাফি বিয়ে করে বাপ হয়েছে। বাপি বিয়ে করেছিল। কিন্তু তার বউ মারা গেছে। কিন্তু এ পর্যন্ত পরস্পরকে বুঝতে কোনও অসুবিধে হয়নি। তাদের নাড়ির স্পন্দন হুবহু এক ছিল। তাদের ক্ষুধা পেত একই সময়। তাদের গোপন ভরসা ও ভোগবৃত্তিতে কোনও পার্থক্য ছিল না। তারা পরস্পরকে জেনেছে প্রতিবিম্বের মতো। এই প্রথম হাফির মনে হচ্ছে, বাপি যেন কীরকম আচরণ করছে। সে ধরতে পারছে না। তার অসুবিধে হচ্ছে। ক্রমশ নানাবিধ জটিল সন্দেহ পাক খাচ্ছে তার মাথায়। যেরকম করছে বাপি, পুলিশে গিয়ে সব বলে দেবে না তো? এইরকম চলতে থাকলে বাপি তাদের অনেকের পক্ষে বিপজ্জনক। সে ঠান্ডা ইস্পাতের মাথায় হিসেব কষে। বাপিকে নজরে রাখতে হবে। সেরকম হলে, সেরকম হলে …

    সে মদে চুমুক দেয়। দ্বিতীয় সিগারেট ধরায়। ভাবে, আপনি বাঁচলে বাপের নাম। স্বার্থ সবার আগে। সেখানে ভাই ভাই নয়। বন্ধু বন্ধু নয়।

    সে হাসি মুখে বলে—পাপ তোর কিছু লাগবে না। যা লাগবে আমার।

    —লাগবে, লাগবে। এই পাপ আমাদের জন্মে ছাড়বে না। দেখিস।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }