Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৬৪

    ৬৪

    শাউন মাসে ফতেমা গো
    ফজরে জাগিলাম।
    ইলাইদার ইলাইদার পানি দেও মাগো
    অজু করিবাইন॥
    অজু করিয়া মাগো
    ডাইনে বাঁয়ে চায়।
    আগুনেরই কুঁয়া জ্বলে
    ফতেমারই গায়॥
    হায় হায় রে—

    .

    তিনি বসেছিলেন মাঝখানে। তাঁর দু’পাশে দু’জন। সুমি আর তীর্থ। কাছাকাছি মায়া। এ এক সুনিবিড় অপরাহ্ণবেলা।

    সম্পাদক চলে গেছেন। রেখে গেছেন একটি আনন্দসন্ধ্যার সম্ভাবনা। মায়া পত্রিকাটি হাতে নিয়ে দেখছেন। সামান্য লেখাপড়া ছিল তাঁর। কোনওমতে বাক্যগঠন করার মতো অশুদ্ধ বানানে। সেই অপূর্ণ শিক্ষার পরিমার্জনা করেছেন তিনি। স্বামীকে এতখানি পুস্তকঘন হতে দেখে নিজেও নিয়মিত পড়েছেন নানা বই। পড়তে পড়তেই পড়া সহজ হয়ে আসে। শব্দবন্ধে নিহিত অর্থ আপনি এসে ধরা দেয়। কিন্তু এত করেও কবিতার নাগাল পাননি তিনি। ছোটবয়সে তীর্থ যে-সব পড়ত, সুমি যে-সব পড়ে, ছন্দে ছন্দে পল্লির হাটের বর্ণনা—দূরে দূরে গ্রাম দশবারোখানি, মাঝে একখানি হাট, কিংবা শালবনে হুল্লোড় ওই এল ঝড়… গ্রামের পরিচিত দিগন্তরেখা কিংবা ঝড়ের মাতন—সেইসব বোঝেন বরং। কিন্তু অসুবিধা হয়নি কোনও সৃজনশীল স্বামীর প্রতি তাঁর প্রগাঢ় শ্রদ্ধা আছে। স্বামীকে নিয়ে গর্ব আছে। আজ সেই গর্ব যেন উপচে পড়ছে। স্বামীর নাম, স্বামীর লেখা তিনি উলটে-পালটে পড়ছেন।

    বলাই মণ্ডল এখনও দেখেননি খুলে। সংকোচে হাত গুটিয়ে আসছে। তবু মনে আনন্দ ফুটে আছে। সে-আনন্দধারা প্রকাশিত কবিতার জন্য। এবং সহকারবৃক্ষগুলির জন্যও আশায় বুক বাঁধতে পারা সম্ভব। আনন্দ তাঁর দৃষ্টিতে প্রকাশিত। আনন্দ তাঁর করতলে। দেহে।

    এমন বিরল এবং অচিন্তনীয় মুহূর্তে খেতের মাটির বুকে মুখ রাখতে ইচ্ছে করে। আমের বনে প্রিয় বৃক্ষগুলিকে আলিঙ্গন করতে ইচ্ছে করে। আর ভেসে যেতে প্রাণ চায় সেই নারীতে যে, এই পৃথিবীতে, শুধু বলাই মণ্ডল নামের মানুষটির জন্য নদী হতে চায়। সকল আনন্দ দৃষ্টিতে রেখে তিনি ধরা দিয়েছেন মায়ার কাছে। আজ দেহ ডুবে যেতে চাইছে দেহে। আনন্দের কল্লোল হয়ে মিশে যেতে চাইছে অন্য দেহের অণুতে অণুতে। মায়া তা বুঝেছেন। তাঁর দৃষ্টিতে প্রগাঢ় প্রশ্রয়। তাঁর মুখ-চোখ বলছে, হাতের নড়া বলছে, দেহের ভঙ্গি বলছে—এসো। কাছে এসো। বুকে ধরি তোমায়। আমার গর্বের ধন তুমি। আমার ইহকাল-পরকাল তুমি। তোমাকে আমি জন্ম-জন্মান্তরে চাই গো।

    এই সমস্ত কথা নিরুচ্চারে চলে। এই দীর্ঘ বৎসরকালের শান্তিময় প্রেমময় দাম্পত্যে কোনও ইচ্ছা পরস্পরের অগোচর থাকে না। এখানে একজনকে ছাড়া অপরজনের জীবনধারণ নিরর্থক। শ্বাসে-প্রশ্বাসে মিশে যাওয়া দুটি সত্তার এই দাম্পত্যকে যারা জীবনে অচ্ছেদ্যরূপে মিলায়— তারা ধন্য। কিন্তু সংসার একার নয়। ফলবতী এ সংসারে দু’জনের কাছে আসার সুযোগ মেলা ভার। সে-সুযোগ কি হবে আজ? এই রাত্রে?

    তীর্থ জানতে চাইছে সম্পাদক কী বললেন। আর কী কী বললেন। বই করার প্রস্তাবে সে আনন্দে উত্তেজনায় অস্থির। বলছে—তোমার এত কবিতা, তার থেকে ষাট-সত্তরখানা বাছবে কী করে?

    –বেছে দেব। দিলেই তো হল।

    —তাড়াতাড়ি দিয়ে দাও।

    —তাড়া কী! দেব।

    –বইয়ের একটা নাম দিতে হবে।

    –হুঁ। দেব।

    –কাকে উৎসর্গ করবে বাবা? —উৎসর্গ?

    —হুঁ। দেখোনি, উৎসর্গ করা থাকে? মাকে করো বাবা।

    —মাকে? হ্যাঁ। তোর মা যদি রাজি হয়।

    মায়া হাসেন। সলাজ মুখে বলেন—ওমা! আমার আবার রাজি-অরাজি কী! তুমি যা ভাল বুঝবে, তাই করবে।

    বারান্দায় কার পায়ের শব্দ হল। মায়া উঠলেন।

    —দেখি কে এল।

    কানাই মণ্ডলের গলা পাওয়া গেল তখন।

    —দাদা।

    বলাই মণ্ডল ডাকলেন—আয়।

    বেশ কয়েকদিন পর এল কানাই। বলাই মণ্ডল নিস্পৃহ চোখে তাকালেন। ভেতরে কষ্ট হল তাঁর। কানাইকে দেখে স্নেহ উদ্ভাসিত হয়ে ওঠে না আর। সে-উচ্ছ্বাস মরে গিয়েছে। তিনি ভাবতে থাকেন, হৃদয় যেখানে জাগে না, যে-সম্পর্কের মধ্যে হিম হয়ে পড়ে থাকে আবেগ, সে সম্পর্ক কি মৃত? ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কও তবে মরে যায়? নাকি এ এক সাময়িক শীতলতা! তিনি যদি দেখেন কানাই কষ্টে আছে, যন্ত্রণায় আছে, তা হলে কি শোণিতে জেগে উঠবে না স্নেহ?

    কানাই বলে তখন—আমগাছগুলো কেটে দেব কাল।

    বলাই মণ্ডল নীরবে তাকিয়ে থাকেন। এ কথা শুনে শুনে সয়ে গিয়েছিল। কাল কাটা হবে শুনে নতুন করে যন্ত্রণার সূচনা হল। কিন্তু কিছুই বলার নেই তাঁর। কানাইয়ের গাছ, কানাইয়ের সম্পত্তি। তাঁর কী বলার আছে! তিনি তো নিরস্ত করতে পারবেন না।

    কানাই বলে চলে—ও জমি এবার যাবেই। তোমার কথা শোনার চেষ্টা করেছিলাম। কিন্তু এবার যে অবস্থা, আর রাখা যাবে না।

    যেন এইসব কৈফিয়ত তার দেবার আছে বলাই মণ্ডলকে। যদিও কেউ কোনও কৈফিয়ত তার কাছে দাবি করেনি। প্রত্যাশা করেনি। হতে পারে, তার নিজের মনেই রয়েছে কোনও অপরাধবোধ। কানাই মণ্ডলের জন্য তারও প্রয়োজন ছিল না কোনও। বিষয়কে বিষয় বলেই শুধু ভাবলে আর গোলমাল থাকে না। তার মধ্যে প্রাণপ্রতিষ্ঠা করে দিলেই বিপদ। অনেক দিনের পুরনো ঘড়িটি, আলমারি বা পালঙ্ক বাড়ির সদস্য হয়ে ওঠে। আবার কারও কাছে হয় আবর্জনা। যার চোখে এসব আবর্জনা ঠেকে, তার কোনও দায় থাকে না। বালাই হয় তারই, যে পালঙ্কেও পায় হৃদয়। ঘড়িতেও পায় স্নেহ। নিজের অস্তিত্বই যেন ওই সকল জড়িয়ে থাকে। কানাই মণ্ডল যেন সেই পর্বে পৌঁছেও দাঁড়িয়ে পড়েছে ঠিক এক বিঘত দূরে। আবর্জনাবোধের নিকটতর, কিন্তু প্রাণবোধের বিপরীতবিন্দুতে নয়। এটুকু অতিক্রম করতে তার লেপে যাচ্ছে আটমাসকাল। সামান্য আবেগ যা তার চেতন মনের অতলে ছিল, কী বিপুল তার জোর! তাকে এনেছে এতখানি! কৈফিয়ত সাজাতে বাধ্য করেছে। অপরাধী করে তুলেছে তাকে নিজের কাছে সামান্য হলেও।

    কিন্তু অপরাধীর রকম হল, সে অপরাধের সঙ্গ চায়। নিজে যে কাজ করছে, চায় অপর একজনও তেমনই করুক। অপরাধচেতনা দ্বারা সে দল গড়তে চায়। যে শুদ্ধ, তাকে অশুদ্ধ করে তার স্ফুর্তি।

    কানাই মণ্ডল অতঃপর বলে—ভাল দাম পেয়েছি। ওই ক’টা গাছে পঁচিশ হাজার টাকা। তা বলছিলাম, তুমিও কাটিয়ে নাও।

    —না।

    একটিমাত্র শব্দে কানাইকে আটকে দেন বলাই মণ্ডল। কানাই চুপ করে থাকে কিছুক্ষণ। মায়া ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলেন চা খাবে?

    —দাও।

    ঘরে নীরবতা বিরাজ করে। সন্ধ্যার অন্ধকার গুঁড়ি মেরে ঘরে ঢুকে নীরবতাকে কঠিন রূপ দিতে চায়। সুমি উঠে ঘরের আলো জ্বেলে দেয়। মন খারাপ হয়ে গেছে তার। কী সুন্দর সময় তারা কাটাচ্ছিল। কাকা এসে পন্ড করে দিল সব। কাকা শুধু সেই কথাগুলোই এসে বলে, যা শুনলে বাবা গম্ভীর হয়ে যায়। বলাই মণ্ডলের গম্ভীর মুখ সুমি সহ্য করতে পারে না। বাড়ির কারও বেদনা ভারাতুর মুখ সহ্য হয় না তার। সে চায় সহজ আনন্দ। হাসি-খুশি দিন। যেমন সহজভাবে কুবো পাখি নেচে বেড়ায় আমগাছের ডালে।

    ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে চলে যায় সুমি। কানাইয়ের পাশেই পড়ে আছে পত্রিকাটি। সে তুলেও দেখে না। কিছুক্ষণ আঙুলের গাঁটগুলি মটকে নিয়ে বলে—একেবারে না করে দিয়ো না দাদা। ভেবে দেখো। অতগুলো টাকা। গাছগুলো গেলে এমনিতেও আম-বেচা টাকা পাবে না তুমি

    —না।

    —একটু বিষয়ী হওয়া কি ভাল নয়? তোমার একটা মেয়ে আছে। তাকে তো বিয়ে দিতে হবে। টাকাটা নিয়ে দশ বছরের জন্য ব্যাঙ্কে রাখো। সুমির বিয়ের সময় সাহায্য হবে।

    —না।

    –কী যে গোঁয়ারতুমি করছ দাদা, পরে ফল পাবে। টাকার প্রয়োজন হলে বুঝবে তখন।

    -–তোর কাছে চাইব না কানাই।

    —অ্যাঁ?

    —আমাকে নিয়ে দুর্ভাবনা করছিস কেন? তোর ব্যবসার কথা বল। ভাল চলছে তো?

    —হ্যাঁ। তা চলছে।

    কানাই কিছুক্ষণ গাল চুলকোয়। মাথা চুলকোয়। তীর্থ চুপ করে কাকার হাবভাব দেখছিল। তার মনে হচ্ছিল কানাই মণ্ডলের কিছু বলার আছে। কানাই বলে তখন—আসলে হাজার পঞ্চাশ টাকা দরকার আমার। তুমি গাছগুলো বিক্রি করলে তোমার থেকে পঁচিশ হাজার টাকা ক’দিনের জন্য ধার নিতাম।

    বলাই মণ্ডল বলেন—টাকার প্রয়োজন হলেও তো আমি তীর্থকে বিক্রি করব না কানাই।

    কানাই বোকার মতো তাকায়। বলে— তার মানে?

    মায়া চা নিয়ে ঢোকেন। সন্ধ্যার চা ইত্যাদির জন্য বলাই মণ্ডল তাঁকে কিনে দিয়েছেন একটি কেরোসিন স্টোভ। তাড়াতাড়ি হয়ে যায় তাই। তিনি শঙ্কিত হয়ে উঠছেন। বলাই মণ্ডলের উত্তেজিত মুখ তাঁর দৃষ্টি এড়ায়নি।

    বলাই মণ্ডল বলছেন—মানে বুঝতে পারছিস না কেন? আমি জমির দালাল নই কানাই আমি কৃষক। চাষ করা আমার বৃত্তি। ক্ষেত্রদেবতা আমার আরাধ্য। মাটি বুকে করে রাখা ধর্ম আমার। ধর্ম নষ্ট তো করতে পারব না আমি। তোকে আগেও বলেছি, আমগাছগুলি আমার পরমাত্মীয়। আমার পিতার মতো তারা, পুত্রের মতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখব সৎকার করব। কিন্তু পিতাপুত্রকে বেচতে পারব না।

    কানাই মণ্ডল ক্রুরভাবে বলে—তা হলে আমার হিসেব বুঝিয়ে দাও।

    বলাই মণ্ডল বিস্ময়ের গলায় বলেন— কীসের হিসেব? তোমার সমস্ত পাওনা তুমি বুঝে নিয়েছ। এমনকী ভিটেবাড়ির জন্যও টাকা নিয়েছ তুমি। আর কী চাও!

    কানাই মণ্ডল উত্তেজিতভাবে বলে—ষোলোবিঘা জমির ফসল বিক্রির টাকা, তার থেকে মোটা টাকা জমাওনি তুমি? তার অর্ধেক আমার প্রাপ্য। বউদির গয়না-টয়না গড়িয়েছ, সেসব তো ছেড়েই দিলাম।

    বলাই মণ্ডল ঠান্ডা গলায় বলেন—চাষের খরচ নেই? সংসার চালাতে হয়নি আমাকে? তোকে পড়াইনি? তোর বিয়ে দিইনি? আজ এ ব্যবসা, কাল ও ব্যবসা করে টাকা নিসনি তুই?

    —সে আর এমনকী টাকা!

    —হিসেব করে দেখ কানাই। হিসেব যখন এতদূর গেছে তোর, আমাকে যখন এত অবিশ্বাস, তখন পুরো হিসেব কর। আমিও করি।

    —তুমি বলতে চাও, টাকা জমাওনি?

    —যদি জমিয়ে থাকি, সে-টাকা আমার প্রাপ্য। দিনের পর দিন মাঠে পরিশ্রম করেছে কে? আমি করেছি। মুনিষদের সঙ্গে আমি খেটেছি। যদি জমিয়ে থাকি কিছু, সে আমার পারিশ্রমিক। তোমার কোনও অধিকার নেই তাতে।

    —তুমি তা হলে আমার প্রাপ্য আত্মসাৎ করলে!

    —যদি বলিস তাই, তবে তাই।

    কানাই তিক্ত হেসে বলে—সততার মুখোশ তোমার শেষ পর্যন্ত খুলে গেল দাদা।

    —হ্যাঁ। এতক্ষণ বিষয় বোঝাচ্ছিলিস আমাকে। এখন বিষয়ীর মুখ দেখ।

    কানাই উঠে পড়ল। তার জন্য আনা চা পড়ে পড়ে ঠান্ডা হয়ে গেল। কেউ তাকে চা খেয়ে যাবার জন্য অনুরোধ করল না। অন্ধকারে হাঁটতে লাগল সে। সে জানে বলাই মণ্ডলের কথা মিথ্যে নয়। এটা-ওটা করে প্রচুর টাকা সে নিয়েছে। এমনকী আম বিক্রয়ের টাকা নিজে বেশি নিয়ে কম দিয়েছে বলাই মণ্ডলকে। সে মিথ্যে বলেছে। বলাই মণ্ডল তা বিশ্বাস করেছেন। ফসল বিক্রির টাকায় ভালভাবে সংসার চলে যায়। কিন্তু সব বছর সমান ফসল হয় না। এক-দুই বৎসর অন্তর লেগে থাকে বন্যা। অনাবৃষ্টিতে ফসল ঝলসে যায়। প্রচুর টাকা বলাই মণ্ডল পাবেন কোথায়? কী যে এক বিষ উঠে এল তার মধ্যে, সে বলে ফেলল এসব। বলে ফেলল কারণ রানি দিবারাত্র এই বোঝাচ্ছে তাকে। আরও টাকা, আরও টাকা। রানির রূপকলা বিপণির টাকা কম পড়েছে। সারা দেওয়ালে আয়না লাগানো হয়নি। নরম গদি আঁটা ঘোরানো চেয়ার মাত্র একখানি, আরও দুটি অস্তুত দরকার। যন্ত্রপাতিও কম-কম। চোখ-ধাঁধানো আকর্ষণ গড়ে তুলতে হবে আগে, তারপর ব্যবসা আসবে। তখন টাকার পাহাড়ে বসে থাকবে তারা। কিন্তু এখন? অনেক টাকা চাই। যেন-তেল-প্রকারেণ। কিন্তু কী প্রকারে? বলাই মণ্ডল কিছুমাত্র সাহায্য করলেন না। কোনও প্রতিশ্রুতি দিলেন না। কানাইয়ের ক্রোধ জাগে। উন্মত্ত প্রতিহিংসায় হাত নিশপিশ করে। বারবার সে-ই ছোট হয়ে যায়। ক্ষুদ্র থেকে একেবারে কীটাণুকীট হয়ে যায় বলাই মণ্ডলের কাছে। নিজেকে সে সমর্থন করতে চায়। চেয়েছে বেশ করেছে। আছে। আরও প্রাপ্য আছে তার। ন্যায্য পাওনা চাইলেই লোকের রাগ হয়। ভাল সাজছেন! ভাল! এখন আর রামচন্দ্র জন্মায় না। লক্ষ্মণভাইও নেই আর। সকল লোকই সমান সেয়ানা। তার ইচ্ছে করে, রাতের অন্ধকারে বলাই মণ্ডলের আমগাছগুলি মুড়িয়ে কেটে দেয়।

    বলাই মণ্ডল স্তব্ধ হয়ে বসে ছিলেন। তাঁর মুখে পিতৃস্থানীয় অগ্রজের গাঢ় বেদনার ছায়া! তাঁর চোখে অভিমান ও হতাশার থমকানো স্তব্ধ মুহূর্ত! তাঁর হৃদয়ে এক শঙ্কিত বিপন্ন কবি, যিনি নিজেকে বিষয়বিষবিকার সর্বস্ব ভাবতে ঘৃণা বোধ করেন। এক আহত অসম্মানিত রাত্রির আসন্ন মুহূর্তে সকলেই মূক হয়ে ছিল। মায়া ভাবছিলেন, শেষ পর্যন্ত কি কানাইয়ের সঙ্গে সম্পর্কই রাখা যাবে না আর?

    বদরুদ্দিন এল তখন। সে আসায় ঘরের পরিস্থিতি কিছু স্বাভাবিক হল। আজ কথা বলার অনেক কিছু আছে। বদরুদ্দিনের আন্দোলন, বলাই মণ্ডলের কাছে উজ্জ্বল পরামানিকের আগমন ইত্যাদি। অতএব বলাই মণ্ডল কথায় ব্যাপৃত হলেন। একসময় মায়া এসে বললেন—সুমি তোমাদের চা করে দেবে। আমি একটু বেরুচ্ছি।

    —কোথায়?

    জিগ্যেস করলেন বলাই মণ্ডল। মায়া বললেন—থানে।

    —থানে? কেন?

    —বৃষ্টি হচ্ছে না। সতী মায়ের থানে বর্ষা আবাহন হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }