Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৬৫

    ৬৫

    এই মাস গেল কন্যা
    না পূরিল আশ।
    লহরী যৌবন ধরি
    নামিল শ্রাবণ মাস ॥
    শ্রাবণ মাসেতে কন্যা
    কিষাণে রোয় ওয়া।
    হাড়ি কোণে ধরিছে মেঘ
    গগনে বর্ষে দেওয়া ॥
    বর্ষেক রে বর্ষেক রে দেওয়া
    বর্ষেক পঞ্চধারে।
    আমার ঘরে নাই সাধু
    ফিরিয়া আসুক ঘরে ॥

    .

    প্রথমে মেঘারানির কুলো নামানো হবে। তারপর ভাঁজুই পুজো। ভাঁজুই পুজোর পালা চুকলে অন্ধকারে মেয়েদের নিজস্ব অনুষ্ঠান। মেঘারানি ইন্দ্রকে লোভ দেখিয়ে ভুঁয়ে নামাবে তখন। আর মেয়েরা ইন্দ্রকে লোভ দেখাতে পারে সহজেই, কেন-না ইন্দ্র চরিত্রহীন। কোনও যুগে কোনওকালে তাঁর চরিত্রের ঠিক ছিল না। এখনও নেই। যতদিন তিনি নারীদেহলোভী থাকবেন, ততদিন মেঘারানিরা তাঁকে প্রলুব্ধ করে আপন আকাঙ্ক্ষা সিদ্ধ করবে। এর মধ্যে দোষের কিছু থাকলেও থাকতে পারে। কিন্তু এই প্রলোভন-প্রয়াস যদি দেব ও মানবীর মধ্যে বন্ধন রচনা করে, তাহলে দোষের কিছু থাকে না। অতএব সৎ শুদ্ধ নারীকুলের সঙ্গেও ইন্দ্রের সম্পর্ককে সমাজ স্বীকৃতি দেয়।

    কাল গ্রামের এয়ো-স্ত্রীরা জড়ো হয়ে সতীর থানে শিব-পার্বতীর গড় পূজা করেছে। করেছে ইন্দ্রের পূজা। আজ সব ব্রতপালনের দিন। আগে ইন্দ্রপূজার পর আটদিন ধরে ভাঁজুই ব্রত হত। এখন লোকের সময় কমে গেছে। ব্রতবিধানও হয়ে এসেছে সংক্ষেপ। দরকারমতো কিছু কিছু পরিবর্তনও ঘটিয়ে নেওয়া হয়েছে।

    এমন অনাবৃষ্টির সম্ভাবনায় হিন্দু কুলবধূরা কেউ আর গৃহে বসে নেই। সকলেই সতীর থানে এসেছেন। আসেননি কেবল সুকুমার পোদ্দারের স্ত্রী সুমিত্রা এবং সহদেব দাসের স্ত্রী আশা। দু’জনেই ভেবেছেন, গেলে যদি তার সঙ্গে দেখা হয়ে যায়! এই দুই মহিলার মধ্যে সুমধুর সম্পর্ক হতে পারত, পরিবর্তে চিরকালের আড়ি রটে গেছে।

    সকল পূজার আগে প্রথমেই হয়েছে শিব ও পার্বতীর গড়পূজা। এ পূজায় আয়োজন অত্যল্প। কামনা আকাশ পরিমাণ। ফসলের কামনায় কানায় কানায় পূর্ণ হয়ে থাকে গ্রামবাংলার মন। আর ফসলের মধ্যে প্রধান ফসল ধান। ধানের ধন ছাড়া যে বাংলার প্রাণ বাঁচে না।

    শিব আর পার্বতী হলেন ধানের দেবতা। তাই তাঁদের পূজা সর্বাগ্রে। তাঁদেরই মধ্যে থেকে সৃষ্টি হয়েছিল ধান। এ নিয়ে যে-লোককাহিনী, কৃষিজীবী মানুষেরা তা বিশ্বাস করেন। এই বিশ্বাসের যুক্তিগ্রাহ্যতা প্রশ্নাতীত। বহু বিশ্বাস লোকজীবনের অঙ্গে অলংকারস্বরূপ হয়ে বেঁচে থাকে। তার কোনও বিচার হয় না। ধান সৃষ্টির আদি কাহিনী এমনই অলংকারস্বরূপ।

    .

    সহায়-সম্বলহীন দরিদ্র উদাসী ভোলা মহেশ্বরকে নিয়ে গৌরীর সংসার। দারুণ দারিদ্র্যে দিন আর চলে না। দু’বেলা দু’ মুঠো আহার জোটে না এমন অবস্থা। শিবের কোনও দিকে নজর নেই। কেবল দুটি ভিক্ষা জুটিয়ে আনেন আর গাঁজা-ভাঙ খেয়ে মৌজ করেন। গৌরীর আর সইল না। তিনি একদিন শিবকে বললেন—এমন সঙের মতো পড়ে না থেকে কিছু কাজ করলেও তো পারো।

    সদা প্রসন্ন শিব ঈষৎ হেসে বললেন—কাজ তো করছি। এই যে তোমার জন্য ভিক্ষে জুটিয়ে আনছি দু’বেলা, সে বুঝি কাজ নয়?

    গৌরী ঝঙ্কার দিয়ে ওঠেন—ছি ছি! ভিক্ষেকে বলো তুমি কাজ! মরণ হয় না কেন আমার! কী কুক্ষণে তোমার গলায় বৈঁচি ফলের মালা দিয়েছিলাম। তার চেয়ে যে আমার মরণ ভাল ছিল!

    তাঁর চোখ দিয়ে দু’ ফোঁটা জল গড়াল। গণেশ-কার্তিক ধূলিতে গড়াগড়ি দিয়ে মারপিট খেলছে। লক্ষ্মী-সরস্বতী বুঝি পাড়া বেড়াতে গেছে। রোজকার মতো আজও ঘরে সম্পদ বাড়ন্ত। রাজনন্দিনী গৌরী আরও কাঁহাতক সহ্য করেন। মহেশ্বর বড্ড আলোভোলা।

    গৌরীর দুঃখু শিব সইতে পারেন না। তাঁর চোখের জল মুছিয়ে শিব মধুর হেসে বললেন— রাগ করো কেন গৌরী। মরণের কথা মুখেও এনো না। তোমার জন্য হেন কাজ নেই যে আমি পারি না। বলো তুমি, কী করতে হবে বলো।

    গৌরী শিবের আপাদমস্তক দেখে বললেন—গেঁজেলের কথায় বিশ্বাস কী! ওই এক ষাঁড়ে চেপে ভিক্ষে করছ, আর গাঁজা-ভাঙ খাচ্ছ। ঘরে হাঁড়ির হাল। আমার আর সহ্য হয় না।

    শিব বললেন—প্রেয়সী। প্রসন্ন হও। কী করতে হবে বলো।

    গৌরী বললেন—চাষবাস করো না কেন?

    —চাষ? বেশ।

    শিব বেরিয়ে পড়লেন। সোজা গেলেন ইন্দ্রের কাছে।

    বললেন—আমাকে কিছু চাষজমি পাট্টা দেবে ভাই?

    ইন্দ্ৰ বললেন—নিশ্চয়ই দেব। কিন্তু চষবে কে?

    —আমি।

    ইন্দ্র বিস্মিত হলেন। তবে শিবের কথায় অবিশ্বাস করলেন না। পাগল দেবতা! কে জানে কী খেয়াল হয়েছে! তিনি বেশ অনেকখানি সুফলা জমি শিবের নামে লিখে দিলেন।

    এবারে শিব গেলেন কুবেরের কাছে। বললেন— ভাই কুবের, ইন্দ্র আমাকে দিয়েছে চাষজমির পাট্টা। তুমি কি আমাকে কিছু বীজ দেবে?

    কুবের বললেন—নিশ্চয়ই দেব। কিন্তু চষবে কে?

    —আমি।

    কুবেরও বিস্মিত হলেন ইন্দ্রের মতো। তবে কিনা শিবের অসাধ্য কিছু নেই। হতে পারে তাঁরই মাধ্যমে কুবেরের বিষয়-আশয় দ্বিগুণ হয়ে উঠল! জগৎ পেল নতুন নতুন সব অমৃত ভোগ শস্য! তিনি বেছে বেছে সুস্বাস্থ্য শস্যবীজ দিলেন শিবকে।

    ভীম ছিল শিবের ভৃত্য। শিব তাকে গিয়ে বললেন—বৎস ভীম। ইন্দ্র আমাকে দিয়েছে জমির পাট্টা। কুবের দিয়েছে বীজ।

    ভীম বলল—ভগবন! কী করবেন আপনি এ দিয়ে?

    —চাষ করব। তুমি কি যাবে আমার সঙ্গে?

    —নিশ্চয়ই যাব। কিন্তু ভগবন! জানতে ইচ্ছে করে, কেন আপনি হঠাৎ আবাদ করতে চাইলেন!

    শিব বললেন—পার্বতী আর ভিক্ষান্নে সুখী নন। তিনি চান আমি চাষাবাদে মন দিই। তা যাই। চাষাবাদ করি গে।

    ভীমকে সঙ্গে নিয়ে শিব ধরায় নেমে এলেন। শুরু করে দিলেন চাষ-বাস!

    পাগল ঠাকুর। যা নিয়ে মাতেন, তাতেই চিত্ত সমর্পণ করেন। ভীমের সহায়তায় কর্ষণ হল, বীজবপন হল, কচি চারাগাছের নয়নমোহন সবুজাভা দেখে নিজের আর দৃষ্টি ফেরে না। চাষের কাজে এমন মেতে উঠলেন শিব যে গৌরীর কথাই ভুলে গেলেন।

    গৌরী আর কী করেন! দিন যায়, মাস যায়, শিব আর ফেরার নামটি করেন না। স্বামীবিরহে গৌরী কাতর। ভাবছেন, কেন তাঁকে চাষ করতে বললাম? সবার দ্বারা কি সব হয়? দিব্যি ঘুরতেন, ফিরতেন, গাঁজা খেয়ে গান গাইতেন, ত্রিভুবন মোহিত হয়ে থাকত সুরে। আমিও দিব্যি আঁচলের কাছে তাঁকে রাখতে পারতাম! ভিক্ষান্নে কী বা খারাপ ছিলাম! এই তো আমার গণেশ। ত্রিজগতে কেউ বলবে, বাছার আমার রোগা দেহ? ভিক্ষান্নেই এমন নধরকান্তি! আর বাছা কার্তিক— তার দিকে তাকালে তো চোখই ফেরানো যায় না! মেয়ে দুটিও কচি চালকুমড়ো ডগার মতো ফনফনিয়ে উঠছে। শুধু শুধু কেন বুড়োটাকে কাছছাড়া করলাম!

    শেষে আর সহ্য করতে না পেরে মর্ত্যে উঙানি মশা পাঠালেন। বলে দিলেন—

    উঙানি মশা, উঙানি মশা
    ধরায় উড়ে যাও।
    হুলের জ্বালায় জ্বলুক বুড়ো
    ফুলিয়া উঠুক গাও ॥
    গৌরী বিনা কেমন চলে
    দেখব তখন বুড়োর।
    ঘরের পথ না ধরলে
    জ্বালব মুখে নুড়ো।

    মশা গিয়ে শিবের দেহ দংশন করতে লাগল। গৌরীকে তাঁর মনেও পড়ল না, শিব সারা গায়ে ভস্মের ওপর বেশ করে তেল মেখে নিলেন। মশা আর তাঁকে কামড়াতে পারল না।

    গৌরী এবার ডাঁশ ও মাছি পাঠালেন। বললেন—

    ডাঁশ ডাঁশ ডাঁশ
    মাছি মাছি মাছি
    বুড়ো গেছেন চাষ করতে
    বড় কষ্টে আছি।
    কামড়ে দিস তাঁকে
    দেহের জ্বালা জুড়াতে সে
    আমায় যদি ডাকে।

    ডাঁশ ও মাছি শিবকে কামড়াতে লাগল। শিব ভস্মের ওপর এবার ঘি লেপন করলেন। ডাঁশ ও মাছি পালাল। ঘিয়ের গন্ধে তারা টিকতে পারে না। এ হল খাঁটি গাওয়া ঘি। চাষ-বাসের সঙ্গে সঙ্গে ভীম খুব কুশলতায় গোপালন করছে। তার গোশালা দুগ্ধবতী গাভীতে ভরা। তাদের দুধ থেকে প্রস্তুত ঘি— প্রভু আর অনুচর নিত্য খাচ্ছেন। রমণীহীন সংসারে কোনও কিছুর অভাব নেই। কিন্তু ডাঁশের কামড়ে শিবের সর্বাঙ্গে ঘা হয়ে গেল। শিব তখন সারা গায়ে রসুন তেল মেখে মেখে সেরে উঠলেন। তবু গৌরীকে তাঁর মনে পড়ল না।

    গৌরী এবার পাঠালেন মশক। ধোঁয়া দিয়ে মশক তাড়ালেন শিব

    গৌরী পাঠালেন জোঁক। শিব চুন ও লবণ দিয়ে জোঁক মেরে ফেললেন।

    কিছুতেই কিছু হয় না দেখে বাগদি মেয়ের ছদ্মবেশে গৌরী নিজেই এলেন শিবের কুটিরে। ভীম বাগদি মেয়েকে কিছুতেই থাকতে দেবে না। এ নিয়ে দু’জনের মধ্যে তুমুল কলহ হল। কিন্তু বাগদি মেয়ে ছাড়বার পাত্রী নয়। সে সোজা গিয়ে শিবের সামনে দাঁড়াল। বাগদি মেয়ের অপরূপ সৌন্দর্য দেখে শিব মোহিত হলেন। ভীমকে বললেন—আহা! থাকতে চাইছে থাকুক না। অবলা মেয়েমানুষ!

    ফাঁক পেয়ে শিব বাগদি মেয়েকে নিজের মুগ্ধতার কথা জানিয়ে বসলেন। বললেন— চলো। দু’জনে ঘর বাঁধি।

    বাগদি মেয়ে রাজি নয়। সে বলে—মরণ! ঘর বাঁধতে বয়ে গেছে আমার। আমি মাছ ধরব।

    শিব তখন তাড়াতাড়ি মাঠে জল সিঞ্চন করতে লাগলেন। বাগদি মেয়ে জলে নেমে মাছ ধরতে লাগল। ভিজে বসনে তার যৌবন হয়ে উঠল মনোহর। শিবের আর সয় না। তিনি বললেন—ওগো, আমাকে আলিঙ্গন দাও।

    গৌরী বাগদি মেয়ের মুখ দিয়ে বললেন—এই দিলাম বলে। গায়ে কাদা লেগেছে। ধুয়ে নিই।

    কাদা ধোবার ছল করে গৌরী কৈলাসে চলে গেলেন। শিব অপেক্ষা করে আছেন। কখন বাগদি মেয়ে গা ধুয়ে আসে। কিন্তু অনুপল, পল, দণ্ড চলে যায়, বাগদি মেয়ে আর আসে না। শিব বুঝলেন, বাগদি মেয়ে তাঁকে ঠকিয়েছে। খুব দুঃখু পেলেন। ছল-চাতুরি তাঁর সয় না। ভোলা মহেশের সবই সোজাসাপটা। আনন্দে গীত, শান্তিতে গঞ্জিকা, ক্রোধে তান্ডব। কিন্তু দুঃখে কী করেন! কামপীড়িত শিবের কী যেন মনে পড়ি-পড়ি করেও পড়ছে না। অতৃপ্তিতে তাঁর হৃদি—মন ছেয়ে গেল।

    এদিকে শিবের ক্ষেত জুড়ে শস্য জন্মেছে। এমন ফলন কেউ কখনও দেখেনি। তাই দেখে গৌরী কৈলাস হতে বললেন—আই ঔ! কী ক্ষেতি ঔ!

    তাঁর উচ্চারণের সঙ্গে সঙ্গে মুখ থেকে দুটি অগ্নিপিণ্ড বেরিয়ে এল। এই আগুন শিবের শস্যে আগুন লাগিয়ে দিল। শিব পিনাক ধারণ করে আগুন নেভালেন। অগ্নিপিণ্ড দুটি বলল—আমাদের বাঁচান। আমরা শিবানীর মুখনিঃসৃত। আপনার সন্তান। শিবানীর নিষ্ঠীবন থেকে আমাদের জন্ম।

    শিব তখন একটি আগুনের পিণ্ডকে শস্যরসে রূপান্তরিত করে দগ্ধ শস্যের মধ্যে পুরে দিলেন। অন্যটিকেও একইভাবে রসে পরিণত করে অদগ্ধ শস্যে পুরে দিলেন। জগতে এক নতুন শস্যের জন্ম হল —তার নাম ধান।

    শিব বললেন, অদগ্ধ ধান হল শালিধান, আমনধান। আর দগ্ধ ধান হল আউশ ধান। এই দু’রকম শস্যই পৃথিবীতে ফলবে।

    এ ধরিত্রী শস্য পেল। সঙ্গে শিবানীপ্রেরিত মশা, মাছি, ডাঁশ, জোঁক প্রভৃতিও পেল যন্ত্রণাসমেত। শস্যক্ষেত্রের জন্য মারামারি, যুদ্ধ, বিবাদ এবং রক্তপাতও পেল। কিন্তু ধানের এমন মহিমা—এই দুঃখ-কষ্টের কথা কারও মনেই থাকল না।

    ইতিমধ্যে গৌরীর কথা শিবের মনে পড়ে গেছে। তিনি গৌরীকে দেখার জন্য ব্যস্ত হয়ে সকল শস্য ফেলে কৈলাসে ফিরে গেলেন।

    সেই থেকে হর-গৌরী হলেন ধানের জনক-জননী।

    .

    সেই হর-গৌরীর গড় পূজা হয়েছে কাল। ইন্দ্রের পূজা হয়েছে। এখন মেঘারানির কুলা নামাতে নামাতে চলেছে এয়োতিরা। কারও হাতে কুলা, কারও হাতে জলঘট। গৃহস্থের আঙিনায় এসে জল ছিটিয়ে দিচ্ছে তারা আর কুলোর বাতাস দিয়ে বলছে—

    বেঙা ছেড়ির বিয়া                   সোনার লাডুম দিয়া
    বেঙি লো মেঘ নামাইয়া দে
    মোড়লের বউয়ের দাঁত খোঁটা মেঘ পড়ে ফোঁটা ফোঁটা
    ছিটা পানি দে বেঙি লো
    মেঘ নামাইয়া দে
    কালামেঘা ধলামেঘা                       তোমরা দুটি ভাই
    এক ফোঁটা জল ঢালিয়া দাও
    সাইলের ভাত খাই
    ঘরে ভিজ্যা যাই
    চাচামিঞা কান্দন করে                  ক্ষেতের আইলে বইয়া
    বেঙি লো মেঘ নামাইয়া দে
    ক্ষেত খলা বিরাণ হইল
    জল না পাইয়া
    বেঙি লো মেঘ নামাইয়া দে

    পাঁচঘর ঘুরে এয়োতিরা গেল গঙ্গার পাড়ে। সকলের আগে শিখারানি। সতীর থানে সতী সে। তার ভর হয়। ঘট মাথায় দিয়ে সে আগে আগে চলল। জলে নেমে কোমর ডুবিয়ে স্নান করল প্রত্যেকে। তারপর ভেজা কাপড়ে ফিরে চলল। যে যার বাড়ি থেকে নিয়ে এসেছে চাল, ডাল, নারকোল, তেল। ভাঁজুই মায়ের সিধা। সিধা সাজিয়ে মাথায় ঘট নিয়ে বসল শিখারানি। তাকে ঘিরে বসল অন্যরা। ভরা ঘটে ফুল চাপিয়ে দেওয়া হল।

    শিখারানি চোখ বন্ধ করে বসে আছে ঘট নিয়ে। ভাঁজুই মা আসবেন কখন, আর ঘটের থেকে একটি ফুল অন্তত ফেলবেন। এই অপেক্ষার মধ্যে গানের সুরে সুরে শুরু হল আরাধনা। গ্রামের যাঁরা প্রবীণা, তাঁদেরই এ গান মুখস্থ।

    বেউল বাঁশে বাঁকখান
    তেউর লতার শিকে
    কেষ্টর কাঁধে ভর দিয়ে
    চলিল রাধিকে
    ও লাজের মাথা খাও ॥
    ভাঁজুই লো সুন্দরী
    মাটির লো সরা
    আমার ভাঁজুইকে দেব
    কোড়া পিঠের জোড়া
    পঞ্চফুলের মালা দেব
    আম থোকা থোকা
    ভাঁজুই মা কি আইলনি গো
    তেঁতুল ধরে বেঁকা
    ও লাজের মাথা খাও ॥
    আলুঙ্গার বিলেরে ভাই
    বগাবগি চড়ে
    শচী মাতার দুঃখ দেখে
    মন ছটফট করে
    ও লাজের মাথা খাও ॥

    ঘট হতে ফুল পড়ল এবার। সকলে উলু দিয়ে, শাঁখ বাজিয়ে নমস্কার করল। এবার লাজের মাথা খাওয়ার পালা। সকল আলো নিবিয়ে দেওয়া হয়েছে। সকল পুরুষ বিস্মৃত। শুখা, ফসলহীন আবাদি জমিতে এসে দাঁড়াল এয়োতিরা। নিশ্ছিদ্র অন্ধকার দেখে সকলে গোল হয়ে দাঁড়াল। সবচেয়ে যুবতী তিন নারী অনাবৃত হয়ে দাঁড়াল খোলা আকাশের তলায়, মানবীর ঘেরাটোপে। একজন শুয়ে পড়ল মাটিতে। চিৎ হয়ে। অন্য দু’জন ভাঁজুই মায়ের ঘটের জল ছিটিয়ে দিতে থাকল তার দেহে। এমনি করে একে একে তিনজনেই ভিজিয়ে ফেলল সর্বাঙ্গ।

    আকাশ হতে কামাতুর ইন্দ্র দেখলেন এই দৃশ্য। ছিটেফোঁটা মেঘ হয়ে তিনি জমে উঠলেন আকাশে। বৃষ্টি হয়ে ঝরে পড়বেন ধরণীতে। রমণ করবেন যুবতীদের।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }