Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৬৯

    ৬৯

    ভাদো মাসে শাছরো মতে
    বিয়াশাদি মানা।
    কিওর লাগি মানা তা
    কেউঅই জানে না।।
    বিয়াত সামান্যি কথা
    দেপ্তাপূজা সইত।
    এ মাসে করইন্না কাম
    হক্‌কোলি রইত।।
    দেশজুড়ি হক্‌কোল মানে
    তুমি না মানবায় কিলা।
    আচার-বিচার চল আছে
    যে দেশো যিলা।।

    .

    পোদ্দার-গৃহিণীর মতো শাঁসাল খদ্দের পেয়েছে শিখারানি। অনাবৃষ্টিতে চাষ-বাসের অনিশ্চয়তায় সতীর থানে পূজাও পড়ছে ভাল। কিন্তু শিখারানির মনে সকল সুখ গিয়েছে। সেই যখন তার স্বামী অমর ঘোষালের বাতিলযোগ এসেছিল, এ যেন তখনকার মতো হাহাকার। তখনকার মতো একেলাপন।

    স্বামী যার থেকেও নেই, তার মতো দুখী মেয়ে পৃথিবীতে আর কেউ হয় না। দুখীর দুখী অনন্ত দুখী সে। ভগবান তাকে সন্তানও দেননি। দেননি ধনধান্যের সুখ। লোক ঠকিয়ে চলে তার। হাজার দুর্বলতাকে ব্যবহার করে হাজার মিথ্যের বুনটে তার জীবনধারণ। কিন্তু দুখীকেও তো কিছু আঁকড়ে বাঁচতে হয়। খুঁজে নিতে হয় জীবনের অবলম্বন! অলক হয়ে উঠেছে শিখারানির সেই অবলম্বন। তার উন্মাদ যৌনতা, পাশবিক যৌনতা সত্ত্বেও অলকই তার সঙ্গী। তার দুঃখের সঙ্গী। পূজার সঙ্গী। তার পরামর্শদাতা বন্ধু। এবং অলক তার পাপের সঙ্গী। পুণ্যের সঙ্গীকে অবহেলায় ছাড়া যায়। কিন্তু পাপের সঙ্গী ঘনিষ্ঠতম। তাকে অধিকার করা যায়। তার সঙ্গে মারামারি খুনোখুনি করা যায়। কিন্তু ছাড়া যায় না। অলক এবং শিখারানি এমনই চির-আলিঙ্গনে পরস্পরের সঙ্গে আছে। পরস্পরকে অধিকার করে আছে। কিন্তু ঈশানের মেঘের মতো ধীরে ধীরে জুটে যাচ্ছে আকাশের ভাগীদার।

    টের পাচ্ছে শিখারানি, ইদানীং অলক সরে যাচ্ছে। শরীরে সে ঝাঁপ দেয়। চাকুম চুকুম করে চেটে-পুটে খায় তাকে। কিন্তু দীর্ঘ সহবাসে পরস্পর চেনা হয়ে গেলে নর-নারী শুধু অভ্যাসের তাড়নাটুকু বুঝতে পারে। ওইটুকু ছাড়া অলক শিখারানিকে নিয়ে চিন্তিত হয় না। আগে সারাক্ষণ সে শিখারানির গায়ে গায়ে ঘুরঘুর করত। এখন তেমন কাছ ঘেঁষে না। মুখ গোঁজ করে পূজার কাজ করে। গম্ভীর অন্যমনস্ক থাকে। অনেক সময় বেরিয়ে যায়। পূজার কাজের বেলা বয়ে যায়, অলক ফেরে না। শিখারানি একা-একা কাজ সারে।

    টাকা-পয়সা যা আয় হয়, সব অলকের হেপাজতেই থাকে বরাবর। আগে শিখারানি কিছু চাইলে সঙ্গে সঙ্গে এনে হাজির করত। অনেক সময় না চাইতেই কিনে আনত এটা-ওটা। এখন কিছু চাইলেই হাজার কৈফিয়ত। এই তো এনে দিলাম। এত তাড়াতাড়ি ফুরোয় কেন! পয়সা কি শস্তা?

    ‘আমায় দেখিয়ে রোজগার করবি, আবার আমাকেই হিসেব দেখাবি?’ শিখারানি মনে মনে ফোসে। ইদানীং অলকের চোখ এড়িয়ে টাকাটা-সিকিটা সরাচ্ছে শিখারানি। মানুষের মন না মতি। নিজের একটা সংস্থান থাকা ভাল। কিন্তু লুকোয় কোথায়? স্বামীর ঘরে গিয়ে বলে— সরো তো একটু।

    অমর ঘোষাল ঘোলাটে চোখ মেলে তাকান। ঘষে ঘষে শরীরটা ঠেলে দেন দেওয়ালের দিকে। তাঁর শিয়রের বালিশে একটি আলগা খোল পরিয়েছে শিখারানি। বালিশে করেছে ছোট ফুটো। সেই ফুটোয় পয়সা গলিয়ে দেয়। ফুটোর মুখ বেঁধে দেয় দড়ি দিয়ে। তুলো বেরুতে পারে না। খোলের জন্য এই ব্যবস্থা আড়ালে থাকে।

    কিন্তু এ আর এমন কী টাকা! অলক শকুনের নজরে ভক্তির পয়সা আগলায়।

    অশোকও শিখারানির শরীরের ভাগ নেয়। এবং অশোকের যৌনতায় কোনও জান্তব বিস্তার নেই। তবু অশোককে অবলম্বন করেনি শিখারানির মন। হতে পারে, অশোক তার চেয়ে বয়সে ছোট বলে, তার আছে অশোকের প্রতি বাৎসল্য। যেমন ছিল সহদেবের প্রতি দ্রৌপদীর। তা ছাড়া অশোক তার সর্বক্ষণের সঙ্গী নয়। বাইরে-বাইরে ঘোরা ছেলে সে। দুটি রঙ্গ-রসিকতা করা, দুটি সুখ-দুঃখের কথা শোনা, কী পাড়া-প্রতিবেশী নিয়ে আলোচনার সময় কোথায় তার। দূরের সম্পর্ক এক জিনিস, কাছের সম্পর্ক আর এক জিনিস। শিখারানির মন তাকেই সঙ্গী চায়, যে সহজলভ্য। এমনকী এ-ও হতে পারে, অলকের সঙ্গে তার স্বামীর চরিত্র কোথাও মেলে। এই মিলই তাকে অলক ঘোষালকে অধিকার করার প্ররোচনা দেয়। যার যেথা ভজে মন। অলক কেমন—এ বিচার শিখারানি করেনি। সে যেমন, তেমনই গৃহীত। জীবনধারণের তাগিদ, শরীরের তাগিদ ছাপিয়ে অলক শিখারানির হৃদয়ে অধিকৃত।

    কারণ যা-ই হোক, শিখারানি অলকের ওই দিন নেই রাত নেই পূর্ণ চক্রবর্তীর বাড়ি গিয়ে পড়ে থাকা পছন্দ করছে না। একদিন বলেছিল সে—আনবাড়ি গিয়ে এমন পড়ে থাকো কেন? কী ভাবে তারা?

    অলক বলেছিল—কী ভাববে! পূর্ণ চক্রবর্তী গুণী লোক। তার কাছে শিখি।

    শিখারানি ঘোর গলায় বলেছিল—হুঁ। পূর্ণ চক্রবর্তী গুণী লোক আর তাঁর মেয়েটি যুবতী।

    অলক একটু তুতলে গিয়েছিল—ত-তাতে কী! আমি কী ওই ম-মেয়ে দেখতে যা-যাই ভাবো?

    শিখারানির আর সন্দেহ ছিল না অলক মজেছে। ভাল রকমই মজেছে। তার ভেতরটা জ্বালা করে উঠেছিল। কানাঘুষো পৌঁছয় তার কাছে। অকারণেই অলকের সঙ্গে ঝগড়া করে সে। অলকও তেরিয়া জবাব দেয়। কিন্তু এভাবে দিন ভাল যায় না। হাজার অশান্তিতে ঝগড়ার অশান্তি মন বিকল করে দেয়। মনে হয়, কী হবে এই পূজা-পাতি করে! সব মিথ্যে! সত্যের দেবতার নীচে মিথ্যের দেবতার অন্ধকার আর ঘাঁটতে ইচ্ছে করে না।

    মন্দিরের দাওয়ায় বসে চুপচাপ ভাবছিল শিখারানি। সকালের পূজা-পর্ব সেরে রাঁধাবাড়া করে রেখেছে। দুপুরের খাওয়া হলে খাওয়ার বাসন মাজা ছাড়া আর কোনও কাজ নেই। বাকি সময় তার অবসর। তাদের বাড়ির পাশে এক ফালি ফাঁকা জমি। ছোট ছোট মেয়েরা রোজ সকালে এখানে খেলা জমায়। স্কুলে যাবার তাগিদ যাদের নেই, কেবল গেরস্থালির কাজ সম্বল করে বেঁচে থাকবে যারা, তাদের দল। কেউ নিতান্ত বালিকা। কারও বুক গুটি পাকিয়েছে। এই সময় ছেলেদের সঙ্গে খেলা চলে না আর। তা ছাড়া এ গাঁয়ে ছেলেরা প্রাইমারি অবধি যায়। নিয়মিত না হোক অনিয়মিত। দু’-এক ক্লাস পাশ করে ছেড়েও দেয় অনেকে। ক্ষেতি-জমির কাজে লেগে পড়ে। ঘাস কাটে। অবসর সময় হাতে গুলতি নিয়ে ঘুরে বেড়ায়। পাখি মারে। ফল-পাকুড় অবধি পেড়ে নেয় গুলতি ছুড়ে।

    কাজের অবসর হলেই শিখারানি এখানে বসে খেলা দেখে মেয়েদের। তার নিজের শৈশব মনে পড়ে যায়। কখনও মনে হয়, এই মেয়ের দলে তার নিজেরও তো একটা থাকতে পারত। মেয়ে চাই না, ছেলে চাই, এমন কোনও বায়নাক্কাই ছিল না তার। সন্তান হলেই সে সুখী হত। মানুষ করত বুকে চেপে

    সে মাঝে মাঝে এই ছোট মেয়েদের চালকলা মেখে প্রসাদ দেয়। বাতাসা নকুলদানা দেয়। কারও কপালে এসে পড়া চূর্ণ কুন্তল সরিয়ে দিয়ে স্নেহভরে বলে—ওমা! কী রুক্ষ চুল! মা বুঝি তেল দিয়ে দেয় না!

    মেয়েরা হি-হি করে হাসে। তার চুলের দিকে দেখিয়ে বলে—আর তোমার? তোমার চুলে জটা।

    কুচোকাঁচাগুলো লাফায় আর চিৎকার করে—জটা! জটা! জটা!

    কে তাদের শিখিয়েছে এক ছড়া। চালকলা বা বাতাসা খেতে খেতে তারা পরমানন্দে লাফায় আর ছড়া কাটে—

    এক যে ছিল জটাবুড়ি।
    চুলগুলো তার শনের নুড়ি।।
    শনে ফুলকি পড়ল।
    বুড়ি পুড়ে মরল।।

    সে রাগ করে না। হেসে বলে—এই আমি বুড়ি? কই, আমার পাকা চুল?

    মেয়েরা পালায় তখন। হেসে হেসে এ ওর গায়ে ঢলে পড়ে। তারপর আপন খেলায় মেতে যায়। সে বসে বসে খেলা দেখে। কেউ পড়ে গেলে তুলে ধুলো ঝেড়ে দেয়। হাত-পা ছড়ে গেলে লাগিয়ে দেয় গাঁদা পাতার রস। বারোটা নাগাদ শিশুরা চলে যায়। চারপাশ নিঝুম লাগে তখন। শূন্য লাগে। সে যখন এমন পূজারিণী হয়ে ওঠেনি, তখনও এই শিশুদের খেলা তার চোখেই পড়ত না। সকল আঘাত-প্রতিঘাত সামলাতে সামলাতে কখন তার নিজস্ব চাওয়া-পাওয়া তৈরি হল, কবে গড়ে উঠল এক একান্ত জগৎ সে বুঝতেও পারেনি। এখন তার মনে হয়, এই স্বামী-দেবর-ভর-ভড়ং নিয়ে সে যে শিখারানি, সে অন্য কেউ। সে যখন একা, তখন সে আর এক মানুষ। তখন সে সত্য। শুদ্ধ। তার কামনাগুলির মধ্যে তখন এতটুকু মিথ্যে নেই। মাতৃত্বের আকাঙ্ক্ষায় পৃথিবীর পবিত্রতমা সে।

    কতরকম খেলে ওরা। ওই মেয়েরা। এইসব খেলা শিখারানিও খেলেছে। এলাটিং বেলাটিং, হাডুডু, উপেনটি বায়োস্কোপ, বুড়োবুড়ি। আজ তারা লাগিয়েছে বুড়োবুড়ি খেলা। একটি মেয়ে

    হয়েছে বুড়ো, অন্যজন সেজেছে বুড়ি। বুড়ো-বুড়িকে বলয়ে ঘিরে রেখেছে বাকিরা। হাতের শৃঙ্খলে তৈরি এ বলয়। বলয়ের এক কোণে বুড়ি জবুথবু হয়ে বসে আছে।

    বুড়ো বলল— ভাত রাইন্ধ্যা দ্যাও তুমি।
    হাল বাইতে যাইবাম আমি।

    বুড়ি বলল— ভাত রান্ধইতে পারি না আমি,
    বাপের বাড়িত যাইবাম আমি।

    বুড়ো— বাপের বাড়িত যাইবা তুমি,
    চুল ধরইয়া আনবাম আমি।

    বুড়ি একটি করে কথা বলছে আর ব্যাঙের মতো লাফিয়ে স্থান পরিবর্তন করছে। তার উদ্দেশ্য সুযোগমতো হাতের শৃঙ্খল গলে বেরিয়ে যাওয়া। বুড়ার কথার জবাবে সে এবার বলল—

    চুল ধরইয়া আনবা তুমি,
    লেছুর দিয়া থাকবাম আমি।

    বুড়া— লেছুর দিয়া থাকবা তুমি,
    কান্ধে করইয়া আনবাম আমি।

    বুড়ি— কান্ধে করইয়া আনবা তুমি,
    থুথু দিয়া পলাইবাম আমি।

    বুড়া— থুথু দিয়া পলাইবা তুমি
    গঙ্গার নদীত ধুইবাম আমি।

    বুড়ি— গঙ্গার নদীত ধুইবা তুমি,
    জলের তলে পলাইবাম আমি।

    বুড়া— জলের তলে পলাইবা তুমি,
    জাল দিয়া ছাঁকবাম আমি।

    বুড়ি—  জাল দিয়া ছাঁকবা তুমি,
    কাঁকড়ার গাথায় পলাইবাম আমি।

    বুড়া— কাঁকড়ার গাথায় পলাইবা তুমি,
    কোদাল দিয়া তুলবাম আমি।

    বুড়ি— কোদাল দিয়া তুলবা তুমি,
    ছনক্ষেতে পলাইবাম আমি।

    বুড়া—  ছনক্ষেতে পলাইবা তুমি
    আগুন দিয়া পুড়ব আমি।

    বুড়ি— আগুন দিয়া পুড়বা তুমি,
    তোমারে থুইয়া মরবাম আমি।

    বুড়া—আমারে থুইয়া মরবা তুমি,
    তোমার লগে যাইবাম আমি।

    তবে রে—বলে বুড়ি হাতের শৃঙ্খল গলে পালায়। বুড়া তাকে ধরতে যায়, কিন্তু বুড়ি শৃঙ্খলের বলয়ে প্রবেশ করে আবার। বুড়া প্রবেশ করতে চাইলে বাধা পায়। বলয় তার প্রতি সদয় নয়। অনেকক্ষণ এমন লুকোচুরি চলতে চলতে বুড়ো হাঁপাতে হাঁপাতে বুড়িকে ধরে দেয় বেদম মার। মারের চোটে বুড়ি কাঁদতে বসলে বুড়ো তার কান্না থামানোর জন্য একে একে এনে দিল কানের দুল, নাকের নথ, পায়ের মল, হাতের কাঁকন, গলার হার। সারা শরীর অলংকারে ভরে উঠলে সকলে মিলে গাইতে লাগল—

    তোমরা হাইস্য নাকো বাবুরা
    বুড়া আমায় মারিসে
    বুড়া আমায় মারিসে
    কান আমার কাটিসে
    কাটা কানেতে আবার দুল পিন্দাইসে।

    এইভাবে একে একে সকল অঙ্গ ঘুরে খেলা শেষ হবে। শিখারানি গালে হাত দিয়ে গান শুনছিল। অলক ঢুকল বাড়িতে। শিখারানিকে উঠতে হল। স্নান করেই খেতে চাইবে অলক। অমর ঘোষালকেও খেতে দেবে এইবেলা। দাওয়ায় পিঁড়ি পেতে, জলের ছিটে দিয়ে খাবার ঠাঁই করল সে। দু’জনের থালা দিল। কলতলায় ঝপাঝপ জল ঢালছে অলক। আসার সময় দু’খানি বালতি ভরে আনবে।

    পিঁড়ি পাতা দেখেই অমর ঘোষাল বসে পড়ল। শিখারানি বলল—অলক আসুক, দিচ্ছি।

    অমর ঘোষাল ভাষাহীন ঘোলাটে চোখে তাকাল শিখারানির দিকে। মাথার চুল প্রায় সব পেকে গেছে। গালে খোঁচা খোঁচা সাদা দাড়ি। গায়ের ত্বক খড়ি-ওঠা। হাড়ের সঙ্গে সেঁটে আছে। শিখারানির বুকের মধ্যে কেমন করে উঠল। এই লোকটা তার স্বামী। তার সব। এখন ঠুনকো তোবড়ানো টিনের পাত্রের মতো পড়ে আছে সংসারে। অমর ঘোষাল থালা নিয়ে খেলছেন। আঙুলের ডগায় থালা তুলছেন আর ফেলে দিচ্ছেন। শিখারানি এই লক্ষণ চেনে। এর অর্থ, তিনি অধৈর্য হয়ে উঠছেন। এখুনি ভাত না দিলে তিনি পাত্রত্যাগ করে উঠে যাবেন। হাজার সাধাসাধিতেও আর তাঁকে খাওয়ানো যাবে না! সে অলকের অপেক্ষা না করে তাড়াতাড়ি ভাত বেড়ে দিল। আয়োজন সামান্য। ধুঁধুল ভাজা আর আলু-কুমড়োর তরকারি। ধুঁধুল আর কুমড়ো তাদের ঘরের সবজি। বেড়ার ওপর ধুঁধুল গাছ আপনজালা জন্মেছে। কুমড়োর একটা চারা রাস্তার ধার থেকে তুলে এনে পুঁতেছিল শিখারানি।

    খাবার দেওয়া মাত্র বড় বড় গ্রাসে গবগব করে খেতে থাকলেন অমর ঘোষাল। যেন তাঁর জঠর জুড়ে বিশ্বগ্রাসী ক্ষুধা। মুখের চারপাশে লেগে যাচ্ছে ভাত। ছুড়ে দেওয়া গ্রাসের কিছু মুখের ভিতরে যাচ্ছে, কিছু ঝরে পড়ছে। বিশ্রী লাগে এমন খাওয়া দেখতে। কিন্তু এই খাওয়ার ধরন রোজকার নয়। অমর ঘোষালের মস্তিষ্ক চঞ্চল হওয়ার পূর্বলক্ষণ এটি। শিখারানি লক্ষ করছিল সব। অলক আসতে না আসতেই উঠে পড়লেন অমর ঘোষাল। শিখারানি এঁটো পাত তুলতে তুলতে অলককে বলল— আজ ওষুধটা বাড়িয়ে দিতে হবে।

    —বাড়ছে?

    জিগ্যেস করল অলক।

    –হুঁ।

    ছোট করে বলল শিখারানি। এঁটো থালা রেখে হাত ধুয়ে অলককে খেতে দিতে বসল। নিজের খাবারও বেড়ে নিল থালায়। নীরবে খাওয়া শেষ করল দু’জনে। ইদানীং হচ্ছে এরকম। দু’জনের এঁটো তুলছে শিখারানি, দূর থেকে ডাক ভেসে এল-শাঁ-আ-খা-আ লাগে এ-এ-এ! শাঁখা-আ-আ।

    এই ভরদুপুরে রোদ্দুর মাথায় করে হাঁক দিয়ে যাচ্ছে শাঁখারি। শিখারানি নিজের হাতের দিকে তাকাল। দু’হাতে প্লাস্টিকের নকল শাঁখা। কতদিন সত্যিকারের শাঁখা পরেনি সে। আজ বড় সাধ হল মনে। অলককে বলল—কটা টাকা দাও না, একজোড়া শাঁখা পরি।

    অলক সঙ্গে সঙ্গে বলল —টাকা কোথায় পাব?

    —এই তো ক’দিন আগে পাঁচশো টাকা পেলে। দাও না।

    —টাকা দেখলেই শুধু খরচের চিন্তা।

    –দাও না। সধবা মানুষ। একজোড়া শাঁখা পরব। না বোলো না।

    —ওঃ! একেবারে সতী-লক্ষ্মী! সধবার তিন ডবল! কার ধব্য কোন শাঁখায় রাখবে শুনি?

    মুখ বিকৃত করল অলক। গজগজ করতে করতে টাকা এনে দিল শিখারানির হাতে। অলকের মন্তব্যে শিখারানির কান-মাথা ঝাঁ-ঝাঁ করছিল। একবার মনে হল, ছুড়ে ফেলে দেয় টাকাটা। কিন্তু পরক্ষণেই ভাবল, এ তো অলকের টাকা নয়। এতে তারও সম্পূর্ণ অধিকার আছে। টাকাটা নিল সে। কিন্তু দাঁতে দাঁত পিষল। ওই মন্তব্য অলক যৌনোন্মত্ততায় করে থাকে, কিন্তু অন্যসময় কখনও করেনি। শিখারানি অতএব, লুফে নিল অপমান। ‘যার জন্য করি চুরি, সে-ই বলে চোর’ ভাবতে ভাবতে শাঁখারিকে ডাকতে বেরিয়ে এল সে।

    চোখে পুরু কাচের চশমা পরা, শীর্ণ আধবুড়ো মানুষটি। হাতে ছোট বাক্স। একটি রং-চটা পুরনো তালি-মারা ছাতা মাথায় ধরে আছেন। এ গ্রামে মাঝে মাঝে আসেন তিনি। শাঁখা বিক্রি করে যান। গ্রামের বউ-ঝিদের চেনা মানুষ। শাঁখার বাক্সে মুসলমান রমণীদের জন্য থাকে কিছু কাচের চুড়িও। হিন্দু মেয়ে-বউদেরও সে চুড়ি কম পছন্দ নয়। শিখারানি শাঁখারিকে ডাকে—ও শাঁখারি!

    শাঁখারি পা টেনে টেনে সতীমন্দিরের দাওয়ায় এসে বসেন। ছাতা ভাঁজ করে রাখেন পাশে। পুরু কাচের চশমার আড়ালে তাঁর চোখদুটি অস্বাভাবিক বড় দেখায়। সেই বৃহৎ দুটি চোখ মেলে তিনি বলেন—একটু জল পাব মা?

    মানুষটিকে দেখে কষ্ট হয় শিখারানির। সে মন্দির হতে চারটি প্রসাদী বাতাসা আনে, জলের সঙ্গে দেয়। বাতাসা মুখে দিয়ে জল পান করেন শাঁখারি। তাঁর সন্তর্পণ চিবুনো ও মুখের মধ্যে বাতাসার নড়াচড়া দেখে বেদনায় বুক টসটস করে শিখারানির। আহা! মানুষটার হয়তো খাওয়া জোটেনি সকাল হতে! কী-ই বা খেতে দেয় সে। তার মনে পড়ে সন্ধ্যায় ঠাকুরের বৈকালি দেবার জন্য এনে রাখা আছে শশা ও কলা। তার থেকে একটা শশা কি দেবে এই শাঁখারিকে? অলক জানতে পারলে অনর্থ করবে। মাপা হিসেব তার। মাপা খরচ। হোক গে। তাপক্লিষ্ট মানুষটিকে শশা দিতে ইচ্ছে করে তার প্রবলভাবে। ইদানীং স্বাধীন কর্মের ইচ্ছা জাগে তার। স্বাধীনতার ইচ্ছা, যাকে কারও কারও চোখে স্পর্ধা বলা যায়। বৈকালির শশা শাঁখারিকে দিয়ে দেবার পরিণতি ভাবতে ভাবতে দ্বিধাজড়ানো স্বরে সে বলে ফেলে—একটা শশা কেটে দিই শাঁখারি?

    —না, না।

    শাঁখারি মাথা নাড়েন।

    —আমি খেয়েছি মা, খেয়েছি। রোদ্দুরে গলা শুকিয়ে গিয়েছিল। সতীমায়ের প্রসাদ পেলাম, এই তো আমার ভাগ্যি।

    —এই রোদ্দুরে বেরিয়েছ কেন শাঁখারি?

    শিখারানি স্বরে মায়া মেখে প্রশ্ন করে। শাঁখারি বলেন না বেরুলে চলবে কেন মা? সামান্য যে দু’ ছটাক জমি, অনাবৃষ্টিতে ফসল ধরল না। অগত্যা বেরুতে হল। পেট তো মানে না। কী বৃষ্টি, কী রোদ—সংসারে সাতটা পেট, তার জোগান চাই যে!

    শিখারানি দীর্ঘশ্বাস ফেলে। জঠরযন্ত্রণা জানা আছে তার। বস্তুত, এ পৃথিবীর বহু যন্ত্রণাই তার জীবন জুড়ে রয়েছে। তাকে নিশ্চুপ দেখে শাঁখারি বলে—সতীমাকে বোলো মা। আর বছর যেন বৃষ্টি দেন। এ বছর তো বর্ষা ফুরল।

    —বলব শাঁখারি। কী এনেছ আজ?

    —সব আছে মা। কাচের চুড়ি, গালার চুড়ি, শাঁখা। কী পরবে? আ ছি ছি। মায়ের হাতে প্লাস্টিকের শাঁখা কেন? এই হাতে কি নকল শাঁখা মানায় মা?

    —তা কী করব বলো! শাঁখার যা দাম হয়েছে!

    —তা ঠিক। সব জিনিসই তো আগুন মা। তা শাঁখা বার করি?— করো।

    শাঁখারি বাক্স খোলে। এর আগে শিখারানি নিজের জন্য কখনও শাঁখারিকে ডাকেনি। পরের বাড়ি গিয়ে দেখে চোখের সাধ মিটিয়েছে। আজ বাক্স খোলার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধিয়ে গেল তার। গালার ওপর আয়না বসানো চুড়িগুলোয় আলো ঠিকরোচ্ছে। বড় ইচ্ছে হল, ওই বস্তুও কেনে একজোড়া। কিন্তু পয়সা নেই। সতীর ভর পাওয়া নারী শাঁখা ফেলে গালার চুড়ি কিনবে, তাও শোভন দেখায় না। সে অতএব শাঁখার দিকে মন দেয়। শাঁখারি বলেন —কী দেব বলো মা, লিচুকাটা নেবে? পলকাটা? নাকি সাবুদানা? না হলে এই বরফিটা নাও। তোমার হাতে মানাবে ভাল।

    শিখারানি বাছাবাছি করে। সাদা শাঁখাগুলি জোড়া জোড়া করে সরু নীল সুতোয় বাঁধা। সরু মোটা নানানরকম। দাম কুড়ি টাকা জোড়া থেকে শুরু করে একশো দেড়শো টাকা জোড়া পর্যন্ত। অবশেষে শাঁখারি শিখারানির ক্ষমতা বুঝে একটি লিচুকাটা শাঁখা তুলে নেন। বলেন—এই পরো মা। তোমার গোল হাতে দিব্যি লাগবে।

    বাছাবাছি করে অবশেষে শাঁখারির ইচ্ছেই মেনে নেয় শিখারানি। হাত বাড়িয়ে দেয় সে। শাঁখারি অভ্যস্ত হাতে চেপে চেপে খুলে নেন প্লাস্টিকের চুড়ি। বলেন—হাতে আঁচল চাপা দাও মা। সধবার হাত শাঁখা ছাড়া দেখতে নাই।

    শিখারানি হাতে আঁচল বাঁধে। শাঁখারি হাত টিপে টিপে, চেপে চেপে শাঁখা পরাতে থাকেন। বলেন—লক্ষ্মীমন্ত হাত তোমার মা। অক্ষয় হবে তোমার শাঁখা। মাগো, তোমার এই দাওয়া কী ঠান্ডা! কী শাস্তি! একটু জিরোতে প্রাণ চায়।

    —তা জিরোও না। রোদের তাত একটু কমলে নয় বেরিয়ো আবার।

    —তা সে একটু। বিক্রি-বাটা করে ফিরতে হবে তো। এয়োস্ত্রীর শাঁখা পরার নিয়ম কী করে হল জানো তো মা?

    শাঁখা পরিয়ে, দাম নিয়ে, বাক্সের ডালা বন্ধ করে, গল্প ফেঁদে বসেন শাঁখারি। শিখারানি বসে বসে শোনে। ক’টা এঁটো বাসন মাজা ছাড়া তো আর কাজ নেই। সে করে নেবে পরে। সে গল্পের মধ্যে ঢুকে যায়।

    .

    শিবের গৃহিণী পার্বতী স্বপ্ন দেখলেন, তাঁর হাত ঘিরে আছে শুভ্র শঙ্খবলয়। এমনই তার চমৎকারিত্ব যে অন্য সব অলংকারকে তা ম্লান করে দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে পার্বতী শিবের কাছে একজোড়া শঙ্খবলয় চাইলেন। শিব বিস্মিত হয়ে বললেন –শঙ্খবলয়? শাঁখা? সমুদ্রের শঙ্খ কেটে বানানো অলংকার?

    পার্বতী জেদ করে বললেন—হ্যাঁ। সে আমার চাই।

    —সে তো জেলের বউরা পরে। তুমি তা নিয়ে কী করবে?

    —আমি পরব। আমায় এনে দাও একজোড়া।

    শিব বললেন—দেখো গৌরী, অলংকার পরতে সাধ হয়, সোনা-রূপা পরো। অসময়ে বিক্রয় করে দু’টি পয়সা পাওয়া যাবে। রাঙা হাতে শাঁখা পরে হবে কী!

    গৌরী বললেন—সোনা পরলে গায়ে ব্যথা করে। রুপো পরলে গায়ে ফোস্কা পরে। আমার বাপ রাজা-গজা পুরুষ। তাঁর সোনা-রুপার অভাব কী ছিল? শাঁখা আমার চাই চাই চাই।

    —সে আমি এনে দিতে পারব না। তোমার বাবা ধনী মানুষ, তাঁর কাছে গিয়ে আবদার করো গে যাও।

    পার্বতী বেজায় চটে গেলেন শিবের ওপর। ভস্মমাখা, গাঁজাখোর, নির্বোধ পতিকে ফেলে গৌরী গণেশের হাত ধরে সোজা চলে গেলেন বাপের বাড়ি। যারার আগে গালি দিলেন— বউকে একজোড়া শাঁখা জোগাতে পারো না ছাইমাখা বুড়ো? তা তোমার বিয়ে করা হয়েছিল কেন শুনি?

    শিব তখন সিদ্ধির মৌতাতে ঢুলুঢুলু। অতশত শোনেননি। শুনলেও পাত্তা দেননি। আকাঙ্ক্ষিত বস্তু না পেলে কোন স্ত্রী স্বামীকে গঞ্জনা না দেয়। ওসব গায়ে মাখতে নেই। কিন্তু মৌতাত টুটলে শিব মুশকিলে পড়লেন। গৌরী ছাড়া তাঁর যে একদণ্ড চলে না। কী করা যায়, গালে হাত দিয়ে বসে বসে ভাবছেন। এই ভাবনায় নেশাও জমছে না। বউ গোঁসা করে বাপের বাড়ি গেল যেই, অমনি জামাই তাকে আনতে ছুটলে লজ্জায় মাথা হেঁট হয়। শিব অকুল পাথারে পড়লেন।

    তখন সেখানে এলেন নারদ। তিনি পরামর্শ দিলেন—মহাদেব। আপনি কেন না শাঁখারি সাজেন?

    মহাদেব বললেন—সে না হয় সাজলুম। তারপর?

    —কেন? শাঁখারি সেজে গিরিরাজের গৃহে যাবেন আপনি। কৌশলে গৌরীকে সঙ্গে আসতে অনুরোধ করবেন।

    এই পরামর্শ খুব মনে ধরল শিবের। তিনি গরুড় পাখিকে ডেকে বললেন—ভাই গরুড়, কিছু শঙ্খ এনে দাও আমায় সমুদ্দুর থেকে।

    গরুড় বলল— তা দেব এনে। কিন্তু শঙ্খ দিয়ে হবে কী?

    শিব বললেন— শাঁখা পরতে চেয়েছিলেন শিবানী। দিতে পারিনি বলে গোঁসা করে পিত্রালয়ে গেছেন। তুমি শঙ্খ এনে দিলে শাঁখা গড়াব বিশ্বকর্মাকে দিয়ে। তারপর নারদের পরামর্শমতো শাঁখারি সেজে যাব পার্বতীকে আনতে।

    গরুড় শঙ্খ এনে দিল। শিব শঙ্খগুলি নিয়ে বিশ্বকর্মার কাছে গিয়ে বললেন—ভাই বিশ্বকৰ্মা! কিছু শাঁখা গড়ে দাও আমায়।

    বিশ্বকর্মা বললেন— তা দেব। কিন্তু মহেশ্বর, আপনার শাঁখায় কী প্রয়োজন?

    শিব বললেন— শাঁখা পরতে চেয়েছিলেন শিবানী। দিতে পারিনি বলে গোঁসা করে পিত্রালয়ে গেছেন। গরুড় সমুদ্দুর থেকে এনে দিয়েছে শঙ্খ। তাই দিয়ে তুমি বানাবে শাঁখা। তারপর নারদের পরামর্শমতো শাঁখারি সেজে যাব পার্বতীকে আনতে।

    বিশ্বকর্মা মুচকি হাসলেন। বুঝলেন গৌরী বিহনে শিবের দুর্দশা। কিন্তু যেখানেই নারদ, সেখানেই বিপত্তি। তাই বললেন— দেখবেন ঠাকুর। ধরা পড়লে কিন্তু লজ্জায় মাথা কাটা যাবে।

    শিব হেসে বললেন— নিশ্চিন্তে থাকো!

    বিশ্বকর্মা সঙ্গে সঙ্গে শাঁখা গড়তে বসে গেলেন। অপূর্ব মনোহর নকশা তুলে নানারকম শাঁখা গড়লেন তিনি। সাদা গুঁড়োর পাহাড় জমে উঠল। শাঁখের গুঁড়ি দেখে মহাদেবের ভস্মের কথা মনে হল। তিনি সেগুলি বেশ করে অঙ্গে মাখলেন। শাঁখাঘষা কড়ি নিলেন ডান বগলে। বাঁ বগলে নিলেন সিদ্ধির ঝোলা ও গাঁজার কলকে। শঙ্খের পসরা নিলেন মাথায়। বিশ্বকর্মা, নারদ, গরুড় সব দেখে তো অবাক। তাঁরা বললেন— দেবাদিদেব, আপনাকে যে চিনে ফেলবে।

    —ফেলবে বুঝি?

    সরলভাবে বললেন মহাদেব।

    —তা কী করা যায়?

    বিশ্বকর্মা বললেন-আসুন আপনাকে সাজিয়ে দিই।

    নকল গোঁফ লাগিয়ে, পাগড়িতে জটাজুট ঢেকে, সভ্য ভদ্র পোশাক পরিয়ে বুড়ো শিবকে একেবারে নব্য বণিক যুবা করে দিলেন বিশ্বকর্মা। এবার শিব শাঁখার পসরা নিয়ে চললেন। গিরিরাজের দেউড়িতে এসে হাঁকলেন—শাঁখা চাই শাঁখা—আ আ

    শিবের মধুনিন্দিত কণ্ঠ গৌরীর কানে পৌঁছল। তিনি জানালায় উঁকি মেরে দেখলেন, ও মা, এ কে! এ যে অন্য লোক! কিন্তু গলা যেন তাঁর!

    এদিকে শিবের মনোহর রূপ দেখে, চিত্তবিবশকারী স্বর শুনে যত পুর-স্ত্রী সব হুড়োহুড়ি করে বেরিয়ে এসেছেন। মাথায় ঘোমটা অবধি তাঁরা তোলেননি। যদিও শিবকে চিনতে পারছেন না কেউ। তাঁরা তরুণ রূপবান শাঁখারির দিকে বাড়িয়ে দিচ্ছেন হাত। শিবও জমিয়ে বসে, সকলের হাত টিপে-টুপে, প্রয়োজনের চেয়ে অধিক সময় নিয়ে সবাইকে শাঁখা পরাতে লাগলেন।

    একে একে সকলের শাঁখা পরা হল। সবার শেষে এলেন গৌরী। সোনার খাটে বসে রুপার খাটে পা দিয়ে তিনি শাঁখা পরতে বসলেন। শিব বললেন—

    যাবার সময় যাবি শঙ্খ নড়িয়ে চড়িয়ে।
    আসবার সময় আসবি না শঙ্খ বজ্রাঘাত পড়িলে ॥

    গৌরী বললেন—তা শাঁখারি, এ কথার মানে কী।

    শিব বললেন—এ হল শাঁখারির গোপন মন্ত্ৰ।

    গৌরী বললেন—তা শাঁখারি, তোমার পরিচয় কী!

    শিব বললেন—সূর্যপুর থাকি আমি ইন্দ্রপুর ঘর। আমার নাম দেব শাঁখারি পিতা সদাগর ॥ এর থেকেও কিছু বোঝা গেল না। তখন গৌরী নীরবে শাঁখা পরতে লাগলেন। কিন্তু বিষম গোলমাল বাঁধল। গৌরীর হাতে কোনও শাঁখাই পরানো যায় না। যে শাঁখাই পরাতে যান, মট করে ভেঙে যায়।

    তখন দক্ষের ঘরের বধূরা বলতে লাগলেন—

    ফুলের মতো নরম গৌরী তুলোর মতো হাত।
    ও শাঁখারি এ শাঁখা কেমন, শুধুই ভাঙার ধাত।।

    শিব বললেন— শাঁখা আমার খারাপ নয় ভালমানুষের ঝি।
    তোমাদের সব হাত গলালাম তখন ভাঙল কি!

    মেয়েরা তখন ব্যস্ত হয়ে পড়ল শাঁখা ভাঙার কারণ জানতে।

    শিব বললেন—গৌরী নিশ্চয়ই তার স্বামীর মনে দুঃখ দিয়েছে, তাই এ দশা।

    সকলে বলল—ও মা! কী হবে!

    শিব বললেন—গৌরী বলুক, আজই স্বামীর কাছে ফিরে যাবে। তবেই হাতে শাঁখা লাগবে।

    গৌরী এতক্ষণে তাঁর স্বামীকে চিনেছেন। ওই স্বর, ওই চোখ, ওই মৃদু মধুর হাসি, ত্রিভুবনে আর কার আছে! তিনি তিন সত্যি করলেন— যাব, যাব, যাব!

    শিব গৌরীর হাতে, সবচেয়ে সুন্দর শাঁখাজোড়া পরিয়ে উধাও হলেন। দু’হাতে শাঁখা পরে পার্বতী আবার গণেশের হাত ধরে ফিরে এলেন স্বামীগৃহে। দু’জনে পরম সুখে বসবাস করতে লাগলেন। এক ফাঁকে, শিব গৌরীর গাল টিপে বললেন—শাঁখা পরার শখ মিটল?

    গৌরী বললেন—না। মেটেনি।

    —মেটাচ্ছি।

    এই বলে শিব সকল সধবাকে স্বপ্নাদেশ দিলেন, স্বামীর কল্যাণে শাঁখা পরতেই হবে।

    গৌরীর সাধ মিটল। দেশে শাঁখার প্রচলন হল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }