Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৯৪

    ৯৪

    শতাব্দীর সন্ধিপথে আজ মানুষের
    আধো-আলো আধো-আশা অপরূপ অধঃপতনের
    অন্ধকারে অবহিত অন্তর্যামীদের মতন ভোরের সূর্য;
    দূরতর সমুদ্রের হাওয়া এসে ছুঁয়ে কিছু ভালো ব’লে যেতে চায়;
    নগরীর বিদগ্ধ লোকেরা কথা ভেবে ব’লে
    প্রেরণা জাগাতে চায়;
    সহজ ত্যাগীরা কাজ করে,
    রক্তে দেশ অন্ধকার হয়ে পড়ে;
    কথা ভাষা স্বপ্ন সাধ সংকল্পের ব্যবহারে
    মানুষেরা মানুষের প্রিয়তর না হয়ে শুধু দূরতর হয়;

    .

    এমনই ফাল্গুনরাত্রি এই, বসন্ত এমনই তীব্র, যখন পথে পথে ফাগের বদলে, গুঁড়ো গুঁড়ো আবিরের পরিবর্তে পড়ে আছে তাজা রক্তের রং। সে-রক্তের আঁশটে অসহ গন্ধ তাড়া করে ফিরছে এই নগরবাসীকে। আর সিদ্ধার্থ স্তম্ভিত বসে আছে একা। একা। আজ এ নগরের লোক, ঘুমোবে না।

    ঘরে ফিরে, সিদ্ধার্থ এমনই বসে আছে ঠায় কতক্ষণ, যেন কত কত নম্বর যুগ, জানে না সে।

    গত চারমাসে তার আর বিশ্রাম ছিল না। ছিল না নিজের পরিকল্পনার তরে রাখা একটু সময়। নির্বাচনের প্রস্তুতির জন্য সে সকলই দিয়েছিল। তার বোধ, বুদ্ধি, শ্রম ও সময়। বিচারও করেনি, যিনি প্রতিনিধি তাদের, তাঁর প্রতি তার হৃদয়ের সমর্থন আছে কি না। সে তো জানতই, দাঁড়াবেন মিহির রক্ষিত। সে সর্বাংশে মেনে নিয়েছিল। কিন্তু এ কী? এ কী!

    পরাজয়ে প্রতিহিংসা হতে পারে এত? এত ক্রোধ, দুরন্ত অপ্রতিরোধ্য?

    অপলক সে চেয়ে থাকে গভীর শূন্যতায়। হে শূন্যতা! সে-ই তাকে দিক কোনও সিদ্ধান্ত নেবার ক্ষমতা! হে শূন্যতা! সে-ই তাকে দিক পথ!

    সে চেয়ে থাকে। এবং, কঠিন কঠিন কঠিনতম সংকল্প নেয়। দলত্যাগ করবে! দলত্যাগ! তার প্রিয়, আকৈশোর জড়িয়ে থাকা দল সে ছেড়ে যাবে।

    এরপর?

    জানে না সে!

    এই দলেই সে শিখেছিল, জনগণই আমাদের শক্তি। সে শিখেছিল। বিশ্বাস করেছিল। এই বিশ্বাস তাকে দেখিয়ে দেবে পথ। এবং শেষ পর্যন্ত মানুষের জন্যই সে থেকে যাবে নিশ্চিত। মানুষের জন্য এক মানুষ হয়ে থাকা, তার জন্য রাজনীতি কি খুবই প্রয়োজন?

    হায়! সে অসহায় বোধ করে। জীবনের কোনও কিছুই, কোনও দিকই আর রাজনীতি-বহির্গত নয়। গণতান্ত্রিক এ দেশে সকল গণসিদ্ধান্তই হয়ে ওঠে রাজনৈতিক। এ এক এমন পৃথিবী, যখন সমাজ ও রাজনীতি, কে কার প্রতিবিম্ব আর পৃথক করা যায় না। সমাজ রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং রাজনীতিও, অবশ্যই, সমাজের দ্বারা। এমন কি কোনও কাল ছিল, যখন সমাজ রাজনীতি দ্বারা কোনও ভাবে প্রভাবিত হত না? না। ছিল না। রাজনীতি ও সমাজের সহগমন সম্ভবত, মানুষের সামাজিক সভ্যতার এক আদিতম শর্ত।

    সে কি তবে রাজনীতিকেই ঘৃণা করে বসল? জানে না সে। জানে না। রাজনীতি মানে কী কী হতে পারে? ক্ষমতা দখলে রাখবার কূটকৌশল। জনশাসনের রীতিপদ্ধতি। অথবা রাজনীতি মানে, হতে পারে, মানবকল্যাণ।

    কল্যাণ কে করতে পারে?

    ঈশ্বর।

    যার হাতে অশেষ ক্ষমতা।

    মানুষ ঈশ্বর হতে পারে না?

    সে হাতের আঙুলগুলি পাকে পাকে জড়িয়ে নেয়। দৃঢ়বদ্ধ করে ঠোঁট। ভাবে। মানুষের কাছে দেবত্ব প্রার্থনা করা অন্যায়। তাতে মানবিকতাকে খাটো করা হয়।

    কিন্তু মানুষকে মানুষ হতে হবে না কি? সেইখানে এত বাধা কেন? কেন?

    সে অস্থির হয়ে ওঠে। অশান্ত উন্মত্ত হয়ে ওঠে। সে দুই হাতে মাথা চেপে ধরে। তার মাথার অসীম শূন্যতায় আঘাত করে কথা। কথার পর কথার পর কথা। আমার জীবনে লভিয়া জীবন জাগো রে সকল দেশ। জাগো! জাগো! জাগো! ভোরের সূর্যের মতো জাগো। যোগী ঋষির মতো জাগো। জাগো মহাবল মহাচেতনাধর।

    পাগলেরই মতো সে একবার স্থির হয়। একবার ছটফট করে। তাকে তাড়িত করে! পীড়িত করে! তাকে অসহায় অন্ধকারে ছুড়ে ফেলে দেয়। আবার তাকে প্রাণিত করে বুঝি! তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয়। জাগো! জাগো! আমার জীবনে লভিয়া জীবন জাগোরে সকল দেশ।

    সে উঠে বসে। সিগারেট ধরায়। ঘন ঘন দিতে থাকে টান। এবং পূর্বাপর তার বিস্বাদ লাগে তামাকের প্রিয় স্বাদের মুহূর্ত। সিগারেট সে ছুঁড়ে ফেলে দেয়। শুয়ে পড়ে। প্রশ্ন তোলে— তা হলে?

    তা হলে একটাই।

    দল সে ছেড়ে দেবে।

    আরও বেশি ক্লেদাক্ত হওয়ার আগে ছেড়ে যাবে।

    তার নাকে রক্তের গন্ধ এসে লাগে। মস্তিষ্কে ঝিম ধরে যায়। দক্ষিণ পবনের ভাষা দুর্বোধ্য ঠেকে কোষকলাসমূহের নিকট। মৃত্যুর বিষয়ে তার কোনও দুর্বলতা নেই। বহুতর মৃত্যুকে সে দেখেছে। সয়েছে তীক্ষ্ণ বেদনায়। যতেক মৃত্যুর যন্ত্রণা তাকে ছিঁড়ে-খুঁড়ে ফেলেছে বারংবার, তেমন সুলভ নয় সকল জীবনে। তবু মৃত্যুর বিধান সে দেয়। দিয়েছে। কিন্তু এ কী? এ কী!

    আদি থেকে উত্তেজনা তুঙ্গে ছিল এবার। সি পি আই এম-এর মিহির রক্ষিত, আর এস পি-র নিখিলেশ চৌধুরীর পাশাপাশি দাঁড়িয়েছিলেন কংগ্রেসের আসাদুর রহমান। দু’জন হিন্দু প্রার্থীর পাশাপাশি একজন মুসলমান প্রার্থী।

    মুর্শিদাবাদ মুসলমান-প্রধান জেলা বলে এমন হওয়ার মধ্যে কোনও বৈচিত্র্য ছিল না। কোথাও এর বিপরীত চিত্রও দেখা যেতে পারে এমনকী। এর মধ্যে কোথাও কোনও অসুবিধে ছিল না। কিন্তু কংগ্রেস চোরাভাবে মুসলমান জনগণের সমর্থন টানার চেষ্টা করছিল। মোল্লাগেড়ের বস্তি বা মসজিদবাড়ি এলাকায় কংগ্রেস প্রচারকরা ঘুরছিল এমন যেন চেনা লোকের ঘরে দু’দণ্ড বসার জন্য যাওয়া। নির্বাচনী প্রচারের মতো উচ্চকিত নয়, যেন-বা কথোপকথনের ঢঙে কুশলের আলাপচারিতায় তারা বোঝাতে চেয়েছিল, একজন মুসলমানই একমাত্র ভাববেন মুসলমানের উন্নয়নের কথা!

    সারা ভারতের ইতিহাসের পরিপ্রেক্ষিতে এবং মুর্শিদাবাদের ঐতিহ্যেরও পরিপ্রেক্ষিতে এই বাচন ছিল অসত্য। অন্যায়। এবং সকল অনৃতভাষণের চেয়ে বৃহৎ অপরাধ, এই প্রচার সম্পূর্ণ সংবিধান-বিরোধী।

    .

    বিভেদনীতি দ্বারা কিছু সুবিধা লাভ করার প্রচেষ্টা পৃথিবীতে রয়ে গেছে চিরকাল। ধর্মবোধের শর্তে বিদ্বেষ রোপণ করে দেওয়া, এ-ও নতুন নয়। এ সময় কিছুই করার থাকে না, একমাত্র জনগণের শুভবুদ্ধির ওপর, সুচেতনার ওপর আস্থা তৈরি করা ছাড়া।

    এ জেলা এক চিরবিস্ময়। কারণ নবাবি শাসনের আমলে যেমন হিন্দুদের উচ্চপদাধিকারী হওয়ার কোনও বাধা ছিল না, তেমনি মুর্শিদাবাদকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার ব্রিটিশ চক্রান্তও সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল শুভবুদ্ধিসম্পন্ন হিন্দু ও মুসলমানের ঐকান্তিক ইচ্ছায়। কোনও বিশেষ ধর্মের সংখ্যাগরিষ্ঠতাকে প্রধান করতে চেয়েছিল যে স্বার্থপরতা শঠতার শক্তি, শেষ পর্যন্ত শুভবোধের কাছে তা পরাস্ত হয়েছিল।

    উনিশশো সাতচল্লিশ সালের পহেলা জুন বহরমপুরের একটি সভায় মহারাজ শ্রীশচন্দ্র নন্দী একটি ভাষণে বলেছিলেন—বর্তমান তথাকথিত গণতন্ত্রের ভিত্তিই হল সংখ্যা অর্থাৎ জনসংখ্যা। কাজেই কথা উঠেছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়েই জাতীয় বঙ্গের প্রতিষ্ঠা হবে। কিন্তু এ সম্পর্কে আমাদের দাবি জানানোর পূর্বে একটি কথা বলতে চাই। শুধু সংখ্যাই কি সব? শিক্ষা, সংস্কৃতি, বিদ্যা, বুদ্ধি, ঐশ্বর্য, বিত্ত এসব কিছুই নয়? যেখানে সরকারি তহবিলের অধিকাংশই আসে আমাদের ধনভাণ্ডার হতে, যেখানে দেশের শিক্ষামন্দিরের প্রায় প্রত্যেকটি আমাদের অর্থসাহায্যে প্রতিষ্ঠিত, বাংলার সংস্কৃতি এখনও যেখানে আমাদেরই প্রতিভার গৌরবময় দানে প্রধানত পরিপুষ্ট, সেখানে আমাদের এ সকল দানের কি কোনও স্বতন্ত্র মূল্যই নির্দিষ্ট হবে না? সেখানেও কি আমরা শুধুই সংখ্যালঘিষ্ঠতার অপরাধে সর্বপ্রকার অবিচার অত্যাচার মাথা পেতে সহ্য করব? তবুও আজ আমরা কোনও অন্যায় বা অযৌক্তিক দাবি জানাতে চাই না। আমরা শুধু চাই বর্ধমান ও প্রেসিডেন্সি বিভাগ, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা এবং উত্তরবঙ্গের মালদহ দিনাজপুরের কতক অঞ্চল নিয়ে জাতীয় বঙ্গের প্রতিষ্ঠা হোক

    সেই সময় এক জটিল পরিস্থিতি ছিল বাংলার রাজনৈতিক জগতে। মুসলিম লিগ ছিল দেশবিভাগের পক্ষে কিন্তু প্রদেশ ভাগের বিপক্ষে। অন্যদিকে হিন্দু মহাসভা ছিল দেশভাগের বিপক্ষে কিন্তু প্রদেশভাগের পক্ষে। কংগ্রেস প্রথমে ছিল দেশবিভাগের বিপক্ষে। কিন্তু পরে মুসলিম লিগের সঙ্গে পাল্লা দিয়ে তারাও চাইল দেশবিভাগ হোক। কিন্তু বাংলা ও পঞ্জাবের হিন্দুপ্রধান অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখা হোক।

    এই সময় সার্বভৌম অখণ্ড বাংলার প্রস্তাবও উঠেছিল। এই প্রস্তাবের হোতা ছিলেন শরৎচন্দ্র বসু এবং আবুল হাশিম। পরে কিরণশঙ্কর রায় এবং সুরাবর্দিও এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন। আর কমিউনিস্ট পার্টির প্রাদেশিক কমিটি ঘোষণা করেছিল বঙ্গভঙ্গ চাই না। সুরাবর্দি সাহেবের বৃহত্তর বঙ্গও চাই না। কারণ তা সাম্প্রদায়িক সমস্যার সমাধান না করে সাম্প্রদায়িক দাঙ্গাকে স্থায়ী করবে।

    এমতাবস্থায় অস্থায়ী বিভাজনে মুর্শিদাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হল। কংগ্রেস এবং হিন্দু মহাসভা উভয়েই মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবি তুলল। এই যৌথ উদ্যোগের পাশাপাশি যিনি মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য দারুণভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন, তিনি মুর্শিদাবাদের নবাব বাহাদুর ওয়াসিফ আলি মির্জা। খান বাহাদুর মহব্বত জঙ্গ, আমির-উল-উমরা, রইস-উদ্দৌলা, সুজা-উল-মুলক, নবাব বাহাদুর অব মুর্শিদাবাদ।

    লোকে বলে, মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় তিনি সারা রাত্রি ঘুমোননি। অত্যন্ত উচ্চশিক্ষিত এই মানুষটি নিরন্তর নিজেকে প্রশ্ন করেছিলেন—কে আমার জন্মভূমি, কে আমার দেশ?

    তাঁর হৃদয়ে একই জবাব উঠেছিল—ভারত ভারত, তোমার ভারতবর্ষ।

    .

    শেষ পর্যন্ত মুর্শিদাবাদ ভারতবর্ষেই ফিরে এসেছিল। সাময়িক তিক্ততা এবং অবিশ্বাসের পর্ব বিস্মৃত হয়ে এ জেলার মানুষ হিন্দু-মুসলমান ধর্ম নির্বিশেষে পাশাপাশি গলাগলি বসবাস করে আসছে। ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া কোনও ব্যাপক হানাহানির ইতিহাস এ জেলায় নেই। এই সৌহার্দ্য এ জেলার সম্পদ। এ জেলার ঐতিহ্য।

    আসাদুর রহমান এই ঐতিহ্য ভাঙতে চেয়েছিলেন। এবং মিহির রক্ষিত চেয়েছিলেন কৌশলের জয়লাভ। চুরির জয়। ছলনার জয়

    কবে থেকে এই কৌশলের সূত্রপাত? কংগ্রেসের আমল থেকেই কি নয়? জোর খাটাবার এ প্রক্রিয়া, গণতন্ত্রের গলা টিপে নির্বাচন প্রক্রিয়াকে পঙ্গু করে দেবার যতেক কারুকর্ম বর্ষ বর্ষ ধরে মানুষ কি শেখেনি কংগ্রেসের কাছেই!

    মিহির রক্ষিত যা করতে চেয়েছিলেন, তা অন্যায় ছিল, কিন্তু নতুন ছিল না। জোচ্চুরির এই সকল পদ্ধতিই আদিম।

    নিজস্ব প্রভাবসম্পন্ন নির্বাচনকেন্দ্রগুলিতে পোষা গুন্ডাদের ছড়িয়ে দেওয়া হবে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীগুলি প্রাণসংশয়ে হয়ে থাকবেন নির্বাক। নিশ্চুপ। একই লোক বিভিন্ন নামে বারবার এসে দাঁড়াবে লাইনে। অন্যান্য দলের পোলিং এজেন্টরাও এমনকী প্রশ্ন তুলতে সাহস পাবে না।

    আর তুললেই বা কী! প্রশ্নের সমাধান করার জন্য শুরু হবে তর্ক-বিতর্ক, ততক্ষণ নির্বাচন স্থগিত থাকবে, এদিকে নিশ্চিত ভোটগুলি পড়ে যাবে সকাল-সকাল। সাধারণ ব্যক্তিবর্গ, গৃহবধু বা বয়স্ক মানুষ, যাঁরা নানা কাজ সামলে দেরিতে আসবেন ভোট দিতে, তাঁদের নামে নামে ভোট পড়ে যাবে আগেই কিংবা ভোটার নয় এমন লোক দাঁড় করিয়ে লাইন দীর্ঘ করে, তর্কাতর্কি করে বুথ জ্যাম করে ফেলতে পারলেই অর্ধেক কাজ শেষ হয়ে যায়। কেউ বিরক্ত হয়ে ফিরে যান, কেউ হতাশ হয়ে।

    ইতিমধ্যে, নিজেদের নিশ্চিত ভোটগুলি পড়ে গেছে জানলে কিছু-বা হাতাহাতি গণ্ডগোল ঘটিয়ে দেওয়া যায়। সঙ্গে, পূর্বপরিকল্পিতভাবে বোমা ফাটিয়ে দেওয়া যায় যদি, সঙ্গে সঙ্গে এসে যাবে পুলিশ। বুথ জ্যাম করার উদ্দেশ্য সম্পূর্ণ সফল হবে তখন। আর এ তো চিরকালের নিয়ম, পুলিশ শাসকদলের সুবিধার দিকে নজর রাখে আগাগোড়া।

    এই হল নিয়ম। এই হল প্রক্রিয়া। নিজের এলাকায় এই প্রক্রিয়ার নিপুণ পরিকল্পনা করেছিলেন মিহির রক্ষিত। কিন্তু পরমেশ্বর সাধুখাঁ এবার বিদ্রোহী হয়ে উঠলেন। সন্দেহজনক কেন্দ্রগুলিতে তিনি ঘুরতে লাগলেন সাংবাদিক এবং আলোকচিত্রীদের সঙ্গে করে। টেলিভিশনের ক্যামেরাও তাঁর সঙ্গে সঙ্গে ফিরতে লাগল।

    প্রাথমিক কাজ তিনি সুচারুভাবে সম্পন্ন করেছিলেন। এলাকার কংগ্রেসি কর্মীরা লাইনে দাঁড়ান বহিরাগত এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করে সাংবাদিকদের সামনে প্রশ্ন তুলেছিল।

    গোলমাল উঠল তখন। নিজস্ব ভাবমূর্তির স্বার্থে পুলিশ সচকিত হল। ভোটে প্রক্রিয়া কতখানি অনাবিল, তা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ল রাজনৈতিক দলগুলি। এবং তার ফলশ্রুতি হিসেবে আর এস পি-র নিখিলেশ চৌধুরী, খুব সামান্য ব্যবধানে হলেও, কংগ্রেসের আসাদুর রহমানকে হারিয়ে জয়লাভ করলেন। পেশিশক্তির বিপুল আয়োজন থাকা সত্ত্বেও, প্রথম স্থান দূরের কথা, দ্বিতীয় স্থানও পেল না সি পি আই এম, এই বহরমপুর কেন্দ্রে।

    একের পর এক কেন্দ্রে হানা দিয়ে, সমস্ত জোচ্চুরি বানচাল করে, জননায়ক হয়ে উঠলেন পরমেশ্বর সাধুখাঁ।

    শ্রদ্ধেয় মানুষ তিনি। প্রবীণ কংগ্রেস কর্মী। সর্বজনমান্য। কিন্তু এই ভূমিকায় কেউ তাঁকে দেখবেন, বহরমপুরের মানুষ তা কল্পনাও করেননি। বহু জনহিতকর কাজের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটি, প্রকৃত গণতান্ত্রিক উপায়ে ভোট হোক, এমনটাই চেয়েছিলেন। না হলে, তাঁর উদ্যোগ না থাকলে, সুদূর কলকাতা হতে ক্যামেরা আসত না শহর বহরমপুরের বিধানসভা নির্বাচন-কেন্দ্রে।

    কংগ্রেস হেরে যাওয়ায় তাঁর দুঃখ ছিল না। কিন্তু ভোট যথাযথভাবে হতে পেরেছে, এতেই তাঁর সন্তোষ ঘটেছিল। তিনি প্রকাশ্যে বলেছিলেন—প্রত্যেকটি দলই চাইলে জনহিতকর হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি প্রায় একই হয়ে দাঁড়ায়। উন্নয়ন। কর্মসংস্থান। শিক্ষার অগ্রগমন। স্থানীয় সমস্যাগুলির আশু সমাধান ইত্যাদি ইত্যাদি। এই বিজ্ঞপ্তি যেমনই হোক না কেন, প্রতিশ্রুতি যা-ই হোক না কেন, নির্বাচনের ভার, এই গণতান্ত্রিক দেশে, স্বচ্ছভাবে জনগণের হাতে তুলে দেওয়া উচিত।

    দল নির্বিশেষে প্রত্যেকেই তাঁর এই উদ্যোগ এবং বিবৃতিকে সাধুবাদ জানিয়েছিল। কিন্তু এরই মধ্যে সবটুকু শেষ হয়ে গেল না। প্রতিহিংসার আগুন ধিকি ধিকি জ্বলতে লাগল কোথাও। ভোটের সময় পুলিশের অকর্মণ্যতার এবং কংগ্রেসি সন্ত্রাসের জিগির তুলে একটি প্রতিবাদ মিছিল বার করল সি পি আই এম। মিহির রক্ষিত এ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু রাসুদার এতে সমর্থন ছিল না। এবং সিদ্ধার্থ নিজেও রাসুদাকেই অনুসরণ করেছিল। সে বা তৌফিক, কেউ-ই ওই মিছিলে যোগ দেয়নি। রাসুদা, তাঁর স্বভাব এবং কৌশলবিরোধীভাবেও খুব প্রকাশ্য রেখেছিলেন এই অসমর্থন।

    কেন?

    সিদ্ধার্থ উপলব্ধি করার চেষ্টা করছে এখন, রাসুদা কি অনুমান করেছিলেন এমন কিছু ঘটতে পারে? যদি অনুমান করেইছিলেন, তা হলে প্রতিরোধ করলেন না কেন?

    সে জবাব পায় না। চেয়ে থাকে শূন্যে, শূন্যেই কেবল। আর ভাবে। ভেবে চলে নিরন্তর। আপামর মুর্শিদাবাদবাসীর মতোই সাধুখাঁ পরিবারের প্রতি তারও আছে গভীর শ্রদ্ধা।

    আজই, আজই সন্ধ্যায়, পুরোভাগে মিহির রক্ষিতকে নিয়ে বেরিয়েছিল সেই মিছিল। সারা শহর ঘুরে মিছিল চলেছিল সাধুখাঁদের বাড়ির সামনে দিয়ে। পরমেশ্বর সাধুখাঁ বাড়িতে ছিলেন তখন। তাঁর স্ত্রী ছিলেন। আর দুটি ছেলে। ছিলেন দেবেশ্বর সাধুখাঁরও পরিবার এবং সম্ভতিবর্গ। কেবল দেবেশ্বর নিজেই ছিলেন না।

    মিছিল চলেছে সাধুখাঁদের বাড়ির সামনে দিয়ে। চলেছে। স্লোগান দিতে দিতে। স্লোগান দিতে দিতে। মিহির রক্ষিতকে সঙ্গে নিয়ে পেরিয়ে গেল অগ্রভাগ। মধ্যভাগ পেরিয়ে গেল। শেষভাগও পেরিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়াল হঠাৎ। কয়েকজন, হতে পারে দশ, হতে পারে বারো বা পনেরো, দারুণ রোষে, অতর্কিতে ঢুকে পড়ল সাধুখাঁদের বাড়ি। পাঁচজন ঘিরে ধরল পরমেশ্বর সাধুখাঁকে। কেউ কিছু বোঝার আগেই থেঁতলে দিল মুখ। গলার নলি কেটে দিল ক্ষুর দিয়ে। পেটে বুকে জানুতে দিল কোপের পর কোপ। স্ত্রী ছুটে আসছিলেন। এক হাত দূর থেকে গুলি করল একজন। এবং পালাল। কেউ কিছু বোঝার আগেই। লোক ছুটে আসার আগেই। শহরের রাস্তায় রক্তমাখা পদচ্ছাপ ফেলে ফেলে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }