Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৯৬

    ৯৬

    চৈত্রে চাতক পাখি
    ডাকে পিয়া পিয়া।
    বিধাতা বঞ্চিত কৈল
    হাতে নিধি দিয়া ।।
    পলাশ কাঞ্চন যত
    বিকশিত ফুল।
    আর নি প্রাণের নাথ রে
    আসিবে গোকুল ॥

    .

    দশদিন বহরমপুরের যক্ষ্মা হাসপাতালে কাটিয়ে এসেছে আফসানা। সামান্য স্বাস্থ্য ফিরেছে তার। এখনও রোগা-ভোগাই দেখতে লাগে তাকে। তবু, একেবারে হাড়-কাঁকলাস অর্ধচেতন অবস্থা হতে ফিরেছে সে।

    দশদিনের জন্য দুধের শিশুটিকে শাশুড়ির কাছে রেখে গিয়েছিল। তাদের পড়শি নুরুল মাঝির বউ তারই সঙ্গে সঙ্গে পোয়াতি হয়েছিল। কোলে তারও শিশু থাকায়, এই দশদিন খালেদা নুরুল মাঝির বউ ইমতিয়ানার কাছেই বারবার নিয়ে গিয়েছিলেন আফসানার শিশুটিকে। আপন সন্তানের সঙ্গে সঙ্গে আফসানার সন্তানকেও স্তন্য দিয়েছে ইমতিয়ানা।

    আফসানা শিশু ফেলে যেতে চায়নি। এমনকী আকবর আলি প্রথম যেদিন তাকে শহরের হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেদিনও তীব্র আপত্তি করেছিল। বলেছিল— আমার অসুখ আপনি সারবে। এখন এই খরার সময়, রোজগারপাতি বন্ধ, এখন কেন আমায় নিয়ে হাসপাতালে যাও!

    ধুঁকতে ধুঁকতে বলেছিল সে। কাশতে কাশতে বলেছিল। রোগা হাড়-কাঁকলাস শরীরের খাঁচা বেঁকে-চুরে যাচ্ছিল ওই কাশির দমকে।

    বুঝি-বা কিছু করুণাও হয়েছিল আকবর আলির। মায়া হয়েছিল। নরম পেলব তুলোর মতো মায়াটান ফুটেছিল চোখে তার। সে বলেছিল—এমুন কথা কয়ো না বিবি। তুমি না আমার আসমানের চান্দ! চান্দের এমুন ক্ষয়া ক্ষয়া দশা দেখলে পরানে বড় বাজে।

    আফসানা গলে যাচ্ছিল। ভেসে যাচ্ছিল। আঃ! কতদিন, কতদিন পর এমন বুক জুড়ানো প্রাণ জুড়ানো কথা। যেমন শৈশবে, মোটা মোটা গুলঞ্চের শাখা ধরে দোল খেত সে, তেমনি ওই কথাগুলোই বুকে আঁকড়ে আবেশে দোল খেয়েছিল সেদিন। গায় পাখি-ই, যায় পাখি-ই, ওড়ে পাখি-ই, ঘোরে পাখি-ই। গায় পাখি-ই, যায় পাখি-ই, ওড়ে পাখি-ই, ঘোরে পাখি-ই!

    অতএব, ধুঁকতে ধুঁকতে, টলতে টলতে সে গিয়েছিল। বাসরাস্তা অবধি গিয়েছিল কোনও মতে।

    কতদিন পর এই বেরুনো তার। কতদিন পর এই পথ-ঘাট দেখা। রোগ ভুলে সে কেবলই দেখছিল চেয়ে। বাসের জানালা হতে পিছলে চলে যাচ্ছে দৃশ্যপট। ওই একটা গোরু। আহা নধর। গলায় কাঠের ঘণ্টা দোলে। তার শব্দ শুনতে পেল না আফসানা, তবু সে জানে, শব্দ উঠছে ঠাপ ঠাপ, ঠপ-ঠরর।

    ওই পথের ধারে ধারে কত ঘর-উঠোন। ন্যাংটো শিশুরা গড়াচ্ছে ধুলোয়। আহা, বৃষ্টিহীনতার ধু-ধু মাঠ। রোদ্দুরে শুকোচ্ছে ঠিলা। জোড়া বলদ নিয়ে রাস্তা দিয়ে চলেছে একজনা। কে জানে, দারিদ্র-পীড়নে বিক্রি করে দেবে কি না।

    এবং একসময় শহর ধরা দিয়েছিল চোখে। সে, আকবর আলির সঙ্গে পৌঁছে গিয়েছিল হাসপাতাল। তারপর আবার যাওয়া গ্রামে, শিশুটিকে রেখে হাসপাতালে আসা ফের। ডাক্তার বলেছিলেন, সাত থেকে দশদিনের জন্য ভর্তি হতে হবে। মাত্রই সাত থেকে দশ দিন। কিন্তু তার মনে হচ্ছিল, সে চিরকালের জন্য শিশুটিকে ছেড়ে যাচ্ছে। তীব্র বিচ্ছেদযন্ত্রণায় সে কাঁদাকাটা করেছিল। খালেদা তার অবস্থা দেখে বলেছিলেন—কত বড় নসিব তোমার! এমন স্বামী পেয়েছ! জেলেপাড়ার কটা বিবির অসুখ করলে হাসপাতালে নিয়ে যায় বলো তো! খোদার নাম করে যাও। রোগ সারিয়ে এসো। এ যা রোগ, এবার সারা বাড়িতে ছাইবে। আর শোনো, তোমার এঁটো পানি দিয়ো না কারওকে বাপু। থাল-বাসন সব আলাদা থাকবে তোমার। জুঠা খাবার-দাবার দিয়ো না সন্তানগুলিকে। আর চুমা খেয়ো না। ছোটটাকে শুধু বুকের দুধ দেবার সময় কাছে নেবে। অন্য সময় দূরে রাখবে। ছেলের জন্য অমন হেদিয়ে মোরো না। ছেলে চিরকাল কোলের থাকে? কথায় বলে—

    ছোট ছেলে বড় হলে কী করবে মায়।
    বর্ষা বাদল শুকিয়ে গেলে কী করবে নায়

    কোল থেকে যত তাড়াতাড়ি নামাতে পারবে ততই স্বস্তি।

    গিয়েছিল সে। সেখানে চিকিৎসা হয়েছিল তার। তার বুকের অসুখ। এ রোগ মারণ রোগ। ছোঁয়াচে। সেই বুকের অসুখের চিকিৎসা করিয়ে ফিরেছিল। ওষুধ-বিষুধ নিয়ে, প্রতি মাসে একবার করে ডাক্তার দেখিয়ে যাবার নিদানসমেত ফিরে এসেছিল। শিশুটিকে দেখার জন্য, ছোঁবার জন্য, হৃদয় উথালি-পাথালি করছিল তার। আকবর আলি তাকে বাড়ির নিকট অবধি পৌঁছে দিয়ে বলেছিল—তুমি যাও। আমি একটু কাজ সেরে আসছি।

    সে একাই এসেছিল গৃহে। গৃহের নিকট হতেই সে শুনতে পাচ্ছিল খালেদার স্বর। সে বুঝতে পারছিল, কাজ করতে করতে ছড়া শোনাচ্ছেন খালেদা। কিন্তু শোনাচ্ছেন কাকে? সে ছাড়া ধৈর্যশীল শ্রোতা খালেদা কাকেই বা পান!

    এই ছড়া শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তারও। ধীর পায়ে, ধুঁকতে ধুঁকতে সে হাঁটে আর ভাবে। মুসলমানের ঘরে সম্বৎসরের উৎসবাদির কাল ধরা আছে এতে।

    মহরমে ডাহের চাঁদ দশ দিনে খানা,
    শফর তেজির চাঁদ ত্রিশ দিনে মানা।
    রবিয়ল আওয়ালের ওয়াকতের চাঁদ বারো দিন বাতি,
    রমজানের চার চাঁদে করিবেক শাদি।
    শাবানে সোবরাতের চাঁদ চৌদ্দ দিনে বাতি,
    রমজানেতে রোজা আর শওয়ালেতে ঈদ।
    জেলকদেতে কাম নাই জেলহজ্বে বকরিদ।

    উঠোনে পা রাখতেই সে দেখেছিল শাশুড়ি খালেদা বিড়ি বাঁধছেন। তাঁর পাশে, আফসানার শিশুটি কোলে করে বধূবেশে বসে আছে মায়মুনা। আফসানাকে দেখেই দৃষ্টি নত করেছিল সে। আফসানা খুশি হয়ে বলেছিল—অ মা! মায়মুনা! তুমি বুঝি বিয়ে বসেছিলে? কবে গো? কই আগে কিছু বলো নাই? কার সঙ্গে হল?

    কথা বলতে বলতে শিশুটির দিকে হাত বাড়িয়েছিল সে। ওই দুধের শিশুও, কী এক অভিমানে, কেঁদে উঠেছিল, ক্ষুদে ক্ষুদে হাত-পা নেড়ে কান্নার ভাষায় বলেছিল—মা, আমাকে ফেলে তুমি কোথায় গিছিলে?

    আফসানা মায়া ভরে বলেছিল— আসো ধন, আসো।

    তারও চোখে জল এসেছিল প্রায়। তখন ধমক দিয়েছিলেন খালেদা—এ কী! হাসপাতালের কাপড় ছাড়া নাই, হাত-পা ধোয়া নাই। বাচ্চা নিচ্ছ! বাচ্চা কি পালিয়ে যাবে? মায়মুনাও তো ওর আরেক মা, নাকি?

    আরেক মা! সে থমকে গিয়েছিল! আরেক মা মানে কী! মায়মুনা কথা বলে না কেন? তবে কি ও আকবর আলির…না না! সে কী করে হবে? সে কি জানত না তবে? সেদিনও তো তাকে আসমানের চান্দ বলল আকবর আলি! যত্ন করে শহরে নিয়ে গেল চিকিৎসা করাতে। তা হলে কি মোবারক আলিই বিয়ে করে আনল মায়মুনাকে?

    এমত ভাবনায় খুশি হয়ে উঠেছিল সে। বলেছিল—অ মা! আমি নাই! আর মোবারকভাই বিবি নিয়ে এল! এ কিন্তু ঠিক হল না!

    —মোবারক না।

    খালেদা যান্ত্রিকভাবে বললেন।

    —ও তোমার ঘরের শরিক আফসানা। তোমার বুইন। আকবর নিকে করেছে ওকে!

    কাঁপতে কাঁপতে বসে পড়েছিল আফসানা আঙিনায়। নিকে করেছে! নিকে! আকবর আলি নিকে করেছে! ঘামে ভিজে যাচ্ছিল তার শরীর। মায়মুনা শিশুটিকে নিয়ে উঠে গিয়েছিল সামনে থেকে। তার মনে হচ্ছিল সে মরে যাবে। মরে যাবে নির্ঘাৎ। অকথ্য যন্ত্রণা হচ্ছিল। সারিয়ে আসা বুক ফেটে যাচ্ছিল চড়-চড়-চড়াৎ শব্দে, যেভাবে বরফ ফাটে পাহাড়ে পাহাড়ে। প্রাণবায়ু কণ্ঠের কাছে এসে পাখা ঝাপটাচ্ছিল যেন বনবেড়ালের দাঁতে ঝুলে আছে জীবন্ত শালিক। তবু সে মরে গেল না। তবু সে ভাবল, নিকে করল তার অনুমতি বিনাই! এ কি অধর্ম করল না আকবর আলি? অ মিঞাছায়েব, আমারে কইলা না ক্যান? নিকা করবা বইলাই আমারে হাসপাতালে নিছ? অ মিঞাছায়েব…

    খালেদা বলছিলেন—তা কী আর করা! তুমি তো বাপু মড়া হয়ে আছ! কত বড় প্রাণ বলো আমার ছেলেটার। তালাক দিয়ে তোমার এই কালরোগসহ তোমাকে বাপের বাড়িতে তো পাঠাবার কথা ভাবেনি। এমনকী নিকেও করতে চায়নি প্রথমে। কিন্তু জোয়ান ছেলের চলে কী করে বলো? কথায় বলে—

    মাগমরা মিনসের কোথা ঘরে থাকে আঁটুনি।
    গুজর ঘাটের জল শুকালে জবাব পান পাটুনি

    আফসানা নিথর বসেছিল কত দীর্ঘ সময়। নাকি সামান্যক্ষণ মাত্র। তার সময়ের বোধ চলে গিয়েছিল। খালেদা বলেছিলেন—ওঠো আফসানা। স্বামীর ভাগ কারওকে দেবে না এমন নসিব করে আসে ক’জনা? জেলেপাড়ার ঘরে ঘরে দেখছ না! মেয়েদের মূল হল গতর! যতক্ষণ গতর ততক্ষণ কদর। তা, আকবর নিকে করেছে এ বরং ভাল। নইলে কোন আঘাটে-কুঘাটে যেত। সে কি ভাল হত? কথায় বলে—

    নারীর দোষে পুরুষ নষ্ট
    সংসার নামায়।
    রাজার দোষে রাজ্য নষ্ট
    প্রজা কষ্ট পায় ।।

    এক বুক দীর্ঘশ্বাস ফেলেছিল আফসানা। রোগ নয়, দারিদ্র নয়, পরিশ্রম নয়—এসবের কোনও কিছুকেই আফসানা ভয় করেনি। সে শুধু স্বামীকে ভাগ করে নিতে রাজি ছিল না। হায়! সেই সাধও ভেসে গেল কোথায়! কিছুই রইল না তার। চারিপাশ শূন্য হয়ে গেল। বেঁচে থাকা বিস্বাদ হয়ে গেল তার। অ মিঞাছায়েব, আশমানের চান্দ কইছিলা তুমি আমারে? কইছিলা, চান্দ কয়খান হয়? একখানৈ! অ মিঞাছায়েব…

    কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়েছিল সে। কাঁদেনি। শুধু ভেবেছিল, এরা তাকে বলল না কেন? আকবর আলি বলল না কেন? কেন লুকিয়ে নিকে করল? অ মিঞাছায়েব…

    ধীর পায়ে ঘরে গিয়েছিল সে। তাদের শোবার ঘরে নয়। সে বুঝেছিল, ওই ঘর, অনেক দিনের জন্য মায়মুনার। কিংবা হয়তো চিরকালের জন্যই। সে গিয়েছিল তার ছোট ঘরটিতে। কাপড় ছাড়তে ছাড়তে নিজের হাড়-কাঁকলাস চেহারার দিকে দেখে দেখে ভাবছিল, খালেদার কথাই ঠিক। মেয়েমানুষের কী বা দাম এ সংসারে! আকবর আলি যে তাকে তালাক দেয়নি, এই জন্যই তার কৃতজ্ঞ থাকা উচিত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }