Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প1633 Mins Read0
    ⤶ ⤷

    রাজপাট – ৯৭

    ৯৭

    চৈত মাসে চৈতী হাওয়া
    কুকিলায় ধরে তান।
    ঘরে বইস্যা গায় কন্যা
    গুনগুনাইয়া গান ।।
    গানের কলিতে কন্যার
    আকাশ ভরিল।
    এই মাস গেল কন্যার
    বর না জুটিল ।।

    .

    যতক্ষণ সে বাড়িতে থাকছিল, ততক্ষণই মায়মুনার দিকে চোখ চলে যাচ্ছিল তার। সে কী করবে? অবাধ্য চোখ তার! অবাধ্য হৃদয়!

    কিন্তু সে, ইতিপূর্বে কখনও ন্যায়-নীতির পরোয়া করেনি, এমন মানুষ সে, তবু ভাবতে বাধ্য হচ্ছে, এ অপরাধ। বড়ভাইয়ের স্ত্রীর দিকে এভাবে তাকানো অপরাধ।

    আর মায়মুনা? তার ভিতরে কী হয়? চোখে চোখ পড়লেই সে ঠোঁট কামড়ে ধরে। পালিয়ে যায় দ্রুত। এমনকী কখনও চায়ের গেলাস এনে দিলে মুখ ফিরিয়ে হাত বাড়িয়ে দেয়। তার ইচ্ছে করে হাতখানি হাতে নিতে। বুকভরা ভালবাসা নিয়ে ডাকতে একবার— মায়মুনা! মায়মুনারে!

    ঠোঁটে জিভে এই নাম বহুবার নাড়াচাড়া করে সে। ইচ্ছে হয়, মায়মুনাকে জিগ্যেস করে একবার—এইখানেই বিয়া বসতে রাজি হলে কেন তুমি মায়মুনা? তুমি যে কথা দিয়েছিলে আমাকে…

    না। সরব উচ্চারণে মায়মুনা কোনও কথা দেয়নি মোবারক আলিকে। কিন্তু কথা কি মানুষ শুধু মুখেই দেয়? চোখে চোখে দেয় না?

    গোবর কুড়োতে কুড়োতে সেই যে অপলক মুহূর্ত কিছু, তার ভাষা জানে মোবারক আলি। জানে। জানে এই যে মায়মুনা বলেছিল—মিঞা, আমি তো তুমারৈ। আমারে ঘরে নিয়া চলো মিঞা!

    অসহ দহনে বুকের মধ্যে জ্বালাপোড়া করে মোবারক আলির। এবং সে রুষ্ট হয়। বাপের প্রতি রুষ্ট হয়। ভাইয়ের প্রতি রুষ্ট হয়। মায়মুনার বাপ খোদাবক্সের প্রতি রুষ্ট হয়। আপাদমস্তক এক যন্ত্রণাময় রোগ তাকে ঘিরে ফেলে। তাপিত হৃদয় হতে উঠে আসা তাপ শরীরের কোণে কোণে ফোস্কা ফেলে দেয়। ওঃ! কোনও ওষুধে এই রোগ সারে না। কেবল যদি মায়মুনা তাকে স্পর্শ করত! একবার, অন্তত একবার হাত রাখত তার জর্জরিত পাঁজরগুলির ওপর, জ্বালা জুড়ত। সারা জীবন এইটুকুই সম্বল করে বেঁচে থাকতে পারত সে। ওঃ ওঃ ওঃ! মোবারক আলি এক দারুণ প্রেমিক পুরুষ! যথার্থ প্রেমিকের মতোই সে উদাসী থাকে। উচাটন থাকে। তার অর্থের লোভ ছাপিয়ে গিয়ে তার ভাবন অধিকার করে মায়মুনা। কিছু টাকা সে পেয়েছে। তাই দিয়ে একখানি শাড়ি মায়মুনাকে খরিদ করে দিতে সাধ যায়। সংসারে অভাব, তবু সে হাতে তুলে সংসারে কিছু দিতে পারেনি এখনও। দিত, অর্ধেকই দিয়ে দিত সে, নয়তো অর্ধেকের বেশিই দিয়ে দিত, যদি মায়মুনা তারই বিবি হয়ে আসত এ সংসারে।

    ইদানীং রাত্তিরে সে জেগে থাকে অনেকক্ষণ। আবার ভোরের আগেই তার ঘুম ভেঙে যায়। উদাস একেলা সে বসে থাকতে চায়। যদিও অপার সময় নেই তার আগেকার মতো। এখন সে প্রভূত কাজ করে। কারণ অনির্বাণ পোদ্দার সে দায়িত্ব দিয়েই শুধু নিশ্চিন্ত থাকে না। কাজ বুঝে নেয়। খোঁজ রাখে সর্বাংশে। ইদানীং বিবাহ করে সে খুশি। তবু উদ্বেগ আছে তার। অস্বস্তি আছে। কারণ বোল্ডার দিয়ে পাড় বাঁধাবার অনুমতি মেলেনি এখনও। সকলেই রয়ে গেছে বর্ষার অপেক্ষায়।

    .

    চৈত্রের বিভ্রান্ত দুপুরে, যত দূরে চোখ যায় রৌদ্রের ঝিলিমিলি, মাটি হতে উঠে আসছে পোড়া- পোড়া গনগনে তাপ, সে এসে বসেছিল বলাই মণ্ডলের আমবাগানে।

    নদী খেয়ে নিচ্ছে বাগান। তবু এ বাগান কী স্নিগ্ধ! কচি-কচি আমের কুশিতে সেজে আছে গাছগুলি। মুকুলের গন্ধ, বউলের গন্ধ এখনও বাতাস ভরেছে। কেননা কিছু গাছ এখনও মুকুলিতই শুধু। ফল ধরে নাই তাতে। এরা আগফলনের গাছ নয়। আর সমস্ত শাখাপ্রশাখার অগ্রভাগে চকচকে গোলাপি পাতা সাজানো থরে থরে। হঠাৎ দেখলে যেন মনে হয় উত্থিত শিশুভাগ!

    সে গাছে ঠেস দিয়ে দেখছিল। চেয়েছিল নদীপানে। জোয়ার লেগেছে। নাকি ভাটির মুহূর্ত এসে পড়ল! জোয়ারের জল টেনে টেনে নিয়ে যাবে সমুদ্দুরে। সে দেখছে। ভাবছে। জেলেঘরে জন্ম হয়েও সে জেলে নয়। জানে না কিছুই সে জলবিজ্ঞান।

    তখন কারও হেঁটে যাওয়া শুনল সে। আমবাগানের মধ্যে দিয়ে জেলেপাড়ায় অহরহ যায় লোক। সে তবু, কৌতূহল বিনাই, তাকাল গাছের আড়াল হতে। কেননা এ-ও ঠিক, এ আমবাগান, নানাবিধ রহস্য ঘিরে রাখে। লিখে রাখে, বহু প্রেমিক ও প্রেমিকার বিধিলিপি-সংবাদ।

    সে তাকাল! আর স্তম্ভিত হয়ে গেল! হৃদক্রিয়া উথালি দিল বুকের খাঁচায়! ও কে? ও কে? ও যে মায়মুনা! হ্যাঁ হ্যাঁ মায়মুনা! এই নির্জন দুপুরে, চৈত্রের ঝাঁ-ঝাঁ আমবাগানে কেন এল মায়মুনা? একলা এল কেন?

    তার ভুবন টালমাটাল হল। অস্তিত্ব টালমাটাল হল। অনিবার ইচ্ছা চালিত করল তাকে! একবার, মাত্র একবার কাছে পেতে পারে না সে? এই নির্জনে? কে জানবে? যদি দেখে ফেলে কেউ? কে দেখবে এই উন্মত্ত দুপুরে?

    সে সকল সম্ভাবনা ঠেলে-ঠেলে দেয়। ইচ্ছাশক্তির দ্বারা তামাম দুনিয়াকে আমবাগানের বাইরে প্রতিহত রাখে। নিষেধের তর্জনী তুলে বলে—দাঁড়াও! খবরদার! এক পা এগোবে না! আমার মেয়েমানুষটাকে একবার ছুঁয়ে দেখতে দাও তোমরা! সে ইচ্ছার তীব্র পীড়নে পায়ে পায়ে এগোয় মায়মুনার দিকে। কী যেন খুঁজছে মায়মুনা। কী খুঁজছে?

    সে পিছনে দাঁড়ায়। ডাকে। কেঁপে যায় স্বর তার—মায়মুনা!

    চমকে ফিরে তাকায় মায়মুনা। দু’চোখে ত্রাস, লজ্জা, বিহ্বলতা মেশামিশি তার। সম্পর্কে দেবর-ভাজ। তবু এত কেন লজ্জা মেয়েটির? তার নিজেরও অন্তরে অরুণবর্ণ প্ৰণয় আছে বলেই তো? সে অনড় দাঁড়িয়ে থাকে। চোখের পলকও ফেলতে ভুলে যায়। কী এক ঘোরের মধ্যে মোবারক আলি বলে – মায়মুনা, মায়মুনা…

    তার কথা হারিয়ে যায়। কতবার মনে মনে বলা সংলাপ এলোমেলো হয়ে যায়। সে ভেঙে ভেঙে থেমে থেমে বলে—তুমি আমার….বুকের…তুমি আমার… আকাশের চান্দ…মায়মুনা…

    —না না না!

    মায়মুনা দু’ হাতে কান চাপা দেয়। পালিয়ে যেতে চায়। তার পলায়নপর হাত ধরে ফেলে মোবারক। মায়মুনার ঘোমটা খসে পড়ে। খোঁপা ভেঙে চুল ছড়িয়ে পড়ে পিঠময়। মোবারক প্রলাপের মতো বলে—একবার! মায়মুনা! একবার! আর না! একবার!

    —না না না! আমারে ছাড়িয়া দ্যাও মিঞা! ছাড়িয়া দ্যাও আমারে!

    মায়মুনা কাতরায়। তবু যেন ঘন হয়ে আসে। দূরে যাবার তরে আকুলতা দর্শায়, তবু যেন নিবিড় হয়ে আসে। কাঙ্ক্ষিতের সমীপে আসার ক্ষুধিত লুক্কায়িত কামনা, সাধ, তাকে ঠেলে ঠেলে দেয়…এবং সহসা বজ্রপাত হয়। মাটি ফাটিয়ে, আকাশ বিদীর্ণ করে, চিৎকার বাজে— মায়মুনা! ছেনাল মাগি! তোর মনে মনে এত!

    মোবারক আলির হাত খসে যায়। মায়মুনা এক ঝলক তাকিয়ে সাদা হয়ে যায়। বিশাল বিপুল পাহাড়ের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আকবর আলি। পাশে ইসমাইল। প্রকাশ

    হায়! কোথায় গিয়েছিল তারা? এ সময়ই এল কেন আমবাগানে? জীবনে অভিসারের এই শ্রেষ্ঠ সময়!

    মায়মুনা ছুট লাগাতে চায়। পালিয়ে যেতে চায় দুরে। ইসমাইল ঝাঁপিয়ে পড়ে তার ওপর। এলোপাথারি কিল-চড় মারতে থাকে। প্রকাশ কোনও কথা না বলে উল্টোদিকে চলে যায়। আকবর আলি বলে—ওকে ছেড়ে দে ইসমাইল।

    ছাড়া পেয়ে আর দৌড়য় না মায়মুনা। ধীর পায়ে হাঁটে। উপলব্ধি হয়ে গেছে তার। অযথা পলায়নে কী বা লাভ! সে রক্তহীনের দৌর্বল্যে, দৃষ্টিহীনের শূন্যতায় শ্রান্ত ক্লান্ত অবসন্ন পায়ে হাঁটে। আকবর আলি মোবারক আলির দিকে আগুন-চোখে তাকায়। তারপর মায়মুনাকে অনুসরণ করে।

    মোবারক আলি চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সে-ও চলতে থাকল ঘরমুখো। তার সকল বুদ্ধি গুলিয়ে গিয়েছে। সে জানে না কী হবে! তবু, এমত পরিস্থিতিতে মায়মুনাকে একা সে ছেড়ে দিতে পারে না! অতএব চলেছে সে ভূতগ্রস্তের মতো।

    গৃহে ফিরে ঠা-ঠা রোদ্দুরে আঙিনায় বসে পড়ল মায়মুনা। যেন খোলা আকাশের নীচে পিঠ পেতে দিল। কত মারবে ওরা? মারুক। সে সহ্য করবে। সকল মার সে সয়ে যাবে নীরবে। কিন্তু আকবর আলি তাকে মারল না। নীরবে দেখল কিছুক্ষণ। ইসমাইল দাওয়ার এক কোণে বসে আছে মুখ নিচু করে। বোনের এ অপরাধে গ্লানিময় মুখ তার।

    আকবর আলির চোয়াল শক্ত। চোখ রক্তবর্ণ। সে ডাকল মহম্মদ আলিকে। ডাকল খালেদাকে। আফসানাও এসে দাঁড়াল পায়ে পায়ে। কী হয়েছে? কী হয়েছে? প্রশ্ন সকলের। আকবর আলি বলল—ছোটবিবিকে তালাক দেব আমি।

    —কী!

    মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে শুরু করল আফসানা। তার দুঃখ হয়েছিল আকবর আলি নিকে করেছিল বলে। কিন্তু এমন সর্বনাশা দণ্ড তো মাঙেনি সে খোদাতায়ালার কাছে!

    ইসমাইল ত্রস্তে তাকাল আকবর আলির দিকে। অস্ফুটে বলল—দুলাভাই!

    মহম্মদ আলি বললেন—কী হয়েছে কী?

    গোটা গোটা অক্ষরে, স্পষ্ট উচ্চারণে, যা দেখেছে সবিস্তার বলে গেল আকবর আলি। তার স্বর কাঁপল না। ঝাঁ-ঝাঁ রোদ্দুরেও কণ্ঠ শুকিয়ে গেল না!

    খালেদা অবাক গলায় বললেন – মায়মুনা তো তেমন মেয়ে নয়। কী রে মায়মুনা? কেন গিয়েছিলি আমবাগানে? বল তো মা?

    মায়মুনা নীরব। মোবারক আলি এসে দাঁড়িয়েছে তখন। সে বলল—মায়মুনার দোষ নেই। আমিই ওর হাত ধরে টেনেছিলাম!

    ক্রুদ্ধ হয়ে উঠল সকলের চোখ-মুখ। আকবর আলি বলল—মায়মুনা নিজে তা বলুক। বলুক ও কেন গিয়েছিল। কী হয়েছিল।

    খালেদা তাড়া দেন—বল, মায়মুনা, বল।

    আফসানা জড়িয়ে ধরে মায়মুনাকে। কথা বলতে প্ররোচিত করে তাকে। কিন্তু মায়মুনা নীরব নিথর থাকে আগাগোড়া।

    আকবর আলি বলে—ও নষ্ট ছেনাল মেয়ে। আব্বা, ওকে তালাক দেওয়াই সাব্যস্ত হল তা হলে?

    মোবারক আলি এগিয়ে এল তখন। দাঁড়াল আকবর আলির মুখোমুখি। বলল—একটা নিষ্পাপ মেয়েকে গালি দিয়ো না বড়ভাই! অত তালাক-তালাক ভয় দেখাচ্ছ নাকি? দাও তালাক! আমি বিয়ে করব ওকে। কী ভেবেছ? ওর যাবার ঠাঁই হবে না?

    মায়মুনা কেঁপে ওঠে আফসানার দুর্বল আলিঙ্গনে। নিষ্ঠুর হাসে আকবর আলি। বলে—তাই নাকি? এই তা হলে মতলব তোর? মোবারক? তা হলে তো ছাড়া যায় না ওকে। কী বল? তালাক তো দেওয়া যায় না তা হলে?

    মোবারক আলি নির্বোধ চেয়ে থাকে আকবর আলির দিকে। তখন মহম্মদ আলি একটি বাঁখারি তুলে নেয়। ‘পাজি নচ্ছার হারামজাদা, আপনা ভাবি মা সমান, তার দিকে তুই নজর দিস’ বলতে বলতে পিটতে থাকেন মোবারক আলিকে। মোবারক আলি প্রতিরোধ করে না। মার খায়। মারের চোটে গায়ে দাগ পড়ে এবং বাঁখারি টুকরো টুকরো হয়ে যায়। মোবারক আলিকে আড়াল করার জন্য আসে না একজনও। একসময় ক্লান্ত হয়ে পড়েন মহম্মদ আলি নিজেই। ধাক্কা দেন তিনি মোবারক আলিকে। বলেন—বেরো। বেরিয়ে যা। এ বাড়িতে তোর জায়গা নাই। দোজখের পোকা তুই! সংসারের বিষ! এ বাড়িতে তুই কোনওদিন ঢুকবি না!

    মোবারক আলি ঘরে গেল। দু-চারটে জামাকাপড় তার নিয়ে, বেরিয়ে পড়ল চুপচাপ ফিরেও তাকাল না। শুধু তার দুই চোখে জ্বলতে লাগল আগুন॥

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকয়েদি – তিলোত্তমা মজুমদার
    Next Article বসুধারা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }