Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাতকাহন ২ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প725 Mins Read0
    ⤶ ⤷

    ২০. ইন্টারভিউ কেমন হল

    ইন্টারভিউ কেমন হল নিজেই ঠাওর করতে পারল না দীপাবলী। দেশ-বিদেশের তথ্য জানতে চাওয়া অথবা তার পঠিত বিষয় নিয়ে প্রশ্ন করলে সে বুঝতে পারত সঠিক উত্তর দিতে পেরেছে কিনা। এ একরকম ব্যক্তিগত আলোচনা এবং সেটা করতে গিয়ে সে একজন প্রশ্নকর্তাকে নিশ্চয়ই বিরূপ করেছে। এক্ষেত্রে তার পক্ষে নির্বাচিত হওয়া অসম্ভব। কিংবা এমনও হতে পারে বোর্ড স্থির করেছিলেন যে কোনও মেয়েকে নির্বাচিত করবেন না এবং সেই কারণেই সিরিয়াস প্রশ্ন করার প্রয়োজন বোধ করেননি।

    দীপাবলী কালীবাড়িতে ফিরে এল বেশ হতাশ হয়েই। আসবার পথে দিল্লির রাজপথে লাগানো বড় বড় হোর্ডিং দেখতে দেখতে ওর শ্রীবাস্তব সাহেবের কথা মনে পড়ে গেল। নেখালি গ্রামে শুটিং-এর সময় ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। সারা ভারতবর্ষের একটি জনপ্রিয় বিজ্ঞাপনসংস্থার তিনি মালিক। কিছুই যখন হল না তখন ওঁর কাছে গেলে কেমন হয়? বেঁচে থাকতে গেলে তার এখনই একটা চাকরি দরকার। কিন্তু সরকারি চাকরি করাকালীন ভদ্রলোকের সঙ্গে যোগাযোগের যে সুবিধে পাওয়া গিয়েছিল এখন একজন সাধারণ মানুষ হিসেবে সেটা পাবে কি?

    কালীবাড়িতে পৌঁছে অফিসঘরে ঢুকেই দীপাবলী দেখতে পেল সেই কিশোরীটি বসে আছে। তার সঙ্গে মধ্যবয়সি একজন পরিচারিকা। তাকে দেখে মেয়েটি বলল, ‘ঠাকুমা আপনাকে নিয়ে যেতে বলেছে।’

    আজ সকাল থেকে একটা উত্তেজনায় কেটেছে। গতরাত্রের প্রস্তাব নিয়ে ভাবার অবকাশ পায়নি। এবং এই মুহূর্তে দীপাবলীর একদমই যেতে ইচ্ছে করছিল না। সে মাথা নাড়ল, ‘এবার থাক। তুমি তোমার ঠাকুমাকে বুঝিয়ে বোলো, আবার যদি কখনও দিল্লিতে আসি নিশ্চয়ই ওঁর সঙ্গে দেখা করব।’

    মেয়েটি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে হাত ধরল, ‘না না। আমি কোনও কথা শুনব না। আপনি না গেলে আমি হেরে যাব। ঠাকুমাই আসছিল আমি জোর দিয়ে বলে এসেছি আপনাকে নিয়ে যাবই। প্লিজ, চলুন।’

    অফিসে যাঁরা বসে ছিলেন তাঁরা কৌতূহল নিয়ে দৃশ্যটি দেখছিলেন। অগত্যা দীপাবলীকে মত পালটাতে হল। কালীবাড়ির পাওনাগন্ডা মিটিয়ে জিনিসপত্র নিয়ে সে গাড়িতে উঠল মেয়েটির সামনে। পরিচারিকা বসল ড্রাইভারের পাশে।

    দীপাবলী জিজ্ঞাসা করল, ‘তোমাদের বাড়ি এখান থেকে কত দূরে?’

    ‘কুড়ি-পঁচিশ মাইল।’

    ‘এত দূরে!’

    ‘ওমা, দূর কোথায়? এক্ষুনি পৌঁছে যাব।’

    দীপাবলী সেটা বুঝল। চওড়া ফাঁকা রাস্তা। কলকাতার মতো বিভিন্নরকমের যানবাহন বা মানুষ পথে নেই। দিল্লিটাকে মাঝে মাঝেই বিদেশ বলে মনে হচ্ছিল।

    গাড়ি থেকে নামতেই মুখার্জিগিন্নি দরজা ছেড়ে এগিয়ে এসে গেট খুলে দাঁড়ালেন, ‘এসো এসো। আমি তো ভাবছিলাম নাতনির কথায় তুমি এলে হয়।’

    নাতনি বলে উঠল, ‘আসতে চাইছিলেন না, আমি জোর করে নিয়ে এলাম।’

    দীপাবলীকে বলতে হল, ‘না, মানে, আপনাদের ঝামেলায় ফেলতে চাইছিলাম না!’

    ‘ওমা!’ মুখার্জিগিন্নি চোখ বড় করলেন, ‘গায়ে পড়ে গিয়ে আলাপ করে নিয়ে আসতে নাতনিকে পাঠালাম যখন তখন ঝামেলা তো আমরাই চাইছি।’ তিনি দীপাবলীকে হাত ধরে বারান্দায় তুলতেই আর একজন মধ্যবয়সিনী বেরিয়ে এসে মিষ্টি গলায় বললেন, ‘আসুন।’

    ‘আমার বউমা। শকুন্তলা। ওর মা। আর এই হচ্ছে দীপাবলী।’

    দীপাবলী নমস্কার করতেই শকুন্তলা সেটা ফিরিয়ে দিল। মুখার্জিগিন্নি তাকে ভেতরের ঘরে নিয়ে আসতেই পরেশবাবুর দেখা পাওয়া গেল। সোফার ওপর সোজা হয়ে বসে ছিলেন, ‘এসো এসো। কেমন ইন্টারভিউ হল?’

    দীপাবলী দাঁড়িয়ে পড়েছিল, বলল, ‘বুঝতে পারলাম না। ইন্টারভিউয়ের মতো ক্রমাগত প্রশ্নের তির কেউ ছোড়েননি। আমার কতটা বিশ্বজ্ঞান আছে সেই পরীক্ষাও করলেন না।’

    মুখার্জিগিন্নি ধমকে উঠলেন, ‘মেয়েটা ঘরে ঢোকামাত্র প্রশ্ন করতে শুরু করলে! তোমার স্বভাব আর এ-জীবনে পালটাবে না। বোসসা তো তুমি।’

    দীপাবলী উলটোদিকের সোফায় বসতেই পরেশবাবু বললেন, ‘ওরকম স্টিরিওটাইপ প্রশ্ন তো এরা করে না। দেখতে চায় তুমি যেটা জানো সেটা কত ভালভাবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারো। কথা বলার সময় ইতস্তত করোনি তো?’

    ‘না। তা করিনি। কিন্তু মনে হয়েছে সবই আমার ব্যক্তিগত ব্যাপার।’

    হঠাৎ মুখার্জিগিন্নি জিজ্ঞাসা করলেন, ‘তুমি এই চাকরি করবেই?’

    ‘ঠিক কী চাকরি পাই তার ওপর নির্ভর করছে।’

    পরেশবাবু জানতে চাইলেন, ‘তোমার প্রেফারেন্স লিস্টে কী আছে?’

    দীপাবলীর উত্তর দিতে ভাল লাগছিল। ফর্ম জমা দেবার পর থেকে কেউ তার সঙ্গে এ-বিষয় নিয়ে এমন অন্তরঙ্গ আলাপ করেনি। এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইন্টারভিউ দিয়ে সে নিজের বাড়িতেই ফিরে এসেছে। সে বলল, ‘প্রথম অ্যাডমিনিস্ট্রেশন, তারপর ফরেন সার্ভিস, পুলিশ সার্ভিস এবং সবশেষে রেভিনিউ সার্ভিস। তবে এ নিয়ে ভেবে কিছু লাভ নেই, একজন ইন্টারভিউয়ার খুব চটেছেন আমার ওপর। অতএব হবে না।’

    মুখার্জিগিন্নি যেন খুশি হলেন মন্তব্য শুনে। তিনি তার বউমাকে ইঙ্গিত করতে ভদ্রমহিলা ভেতরে চলে গেলেন। মেয়েটিও তাঁকে অনুসরণ করল। মুখার্জিগিন্নি এবার মাঝখানের সোফায় বসে বললেন, ‘তা তোমাকে আজই চলে যেতে হবে?’

    ‘হ্যাঁ। সেইমতো টিকিট করে রেখেছি।’

    মুখার্জিগিন্নি জিজ্ঞাসা করলেন, ‘তুমি এর আগে দিল্লিতে আসোনি তো! এবার শহরটার কিছু দেখে যাও। কুতুবমিনার না দেখে দিল্লি ছাড়বে?’

    পরেশবাবু হাসলেন শব্দ করে, ‘তোমার মাসিমার ওই এক বাতিক। এখানে এত ভাল ভাল জিনিস থাকতে যে-কেউ এলে তাকে কুতুব না দেখিয়ে ছাড়বে না। অবশ্য কথাটা ঠিকই, দিল্লিতে দেখার জিনিস অনেক। আগ্রাও বেশি দূরে নয়। ক’টা দিন থেকে সব দেখে যেতে পারো। আমি অবশ্য জানি না কলকাতায় তোমার কোনও জরুরি কাজ আছে কিনা!’

    দীপাবলীর মনে লোভ আসছিল। কিন্তু সেইসঙ্গে সদ্য পরিচিত একটি পরিবারের আতিথ্য নিয়ে দিল্লি দেখার সংকোচ কাজ করছিল। শেষপর্যন্ত লোভটাকে সরাতে পারল সে, এবং বাধ্য হল একটা অর্ধসত্য বলতে, ‘আসলে কলকাতায় ফিরেই আমি একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করব। তিনি কলকাতার এক বিখ্যাত অড এজেন্সির মালিক।’

    ‘ও।’ পরেশবাবু মাথা নাড়লেন, ‘চাকরির চেষ্টা করছ বুঝি খুব?’

    ‘হ্যাঁ। আমার চাকরির খুব প্রয়োজন।’

    এইসময় চা-জলখাবার এল। পরিমাণে প্রচুর। অনেক আপত্তি সত্ত্বেও দীপাবলীকে তার সিংহভাগ

    খেতে হল। এবার মুখার্জিগিন্নি তাকে ভেতরে নিয়ে গেলেন। সুন্দর সাজানো বাড়ি। বাড়ি দেখিয়ে নিজের শোওয়ার ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ‘তোমার চাকরি করা কি খুব প্রয়োজন?’

    দীপাবলী মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ!’

    ‘কলকাতায় তোমার সঙ্গে কারা থাকেন?’

    ‘কেউ না। আমি একা।’

    ‘সেকী?’

    এঁদের সঙ্গ খুব ভাল লাগছিল দীপাবলীর। এমন পারিবারিক উত্তাপ সে অনেকদিন পায়নি। অতএব অকপটে সে নিজের কথা বলে গেল। বলতে বলতে নিজে এমন একমুখী হয়ে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল ব্যক্তিগত বিষয় নিয়ে এতদিন কারও সঙ্গে কথা বলতে পছন্দ করেছে। কিন্তু আজ যতদূর সংক্ষেপে নিজের কথা বলে দেখল অনেকটা হালকা লাগছে। সব শুনে মুখার্জিগিন্নি বললেন, ‘কিন্তু তুমি তো রক্ত মাংসের মানুষ, তাই না?’

    ‘তার মানে!’

    ‘তুমি এমনভাবে জীবনযাপন করছ যা খুবই অস্বাভাবিক। লেখকরা তোমার মতো চরিত্র গল্পে লিখলে আমরা পড়ে বলব বানানো।’

    দীপাবলী কী বলবে বুঝে পেল না। মুখার্জিগিন্নি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ‘আচ্ছা, এতদিন তো কলকাতায় একা আছ, কারও প্রেমে পড়োনি?’

    মুখে রক্ত জমল দীপাবলীর, ‘ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না।’

    ‘ওমা, একী কথা! এত জানো এত পড়াশুনা করেছ আর এটা জানো না!’ কথাগুলো বলেই হেসে ফেললেন তিনি, ‘ভালই হয়েছে। তোমাকে একা পাওয়া গেল।’

    গল্পে গল্পে সময় এগোল। পরেশবাবুর পুত্রবধূ এবং নাতনির সঙ্গেও জমে গেল সে। পুত্রবধূ দিল্লিরই মেয়ে। কথায় একটা অবাঙালি টান আছে। মাঝে মাঝে হিন্দি শব্দ স্বচ্ছন্দে জুড়ে দিচ্ছে সে। কিন্তু ব্যবহার খুবই আন্তরিক। দীপাবলীর খুব ভাল লাগছিল। এই পরিবেশ তার মনে মলমের কাজ করছিল। বিকেল শেষ হলে মুখার্জি পরিবারের বড়পুত্র এলেন। সুখীসুখী চেহারা। আলাপ করিয়ে দেওয়া হল। দেখা গেল তিনিও ইন্টারভিউয়ের কথা জানেন। সে ব্যাপারে কিছু কথা বলে নিজের ঘরে চলে গেলেন। দীপাবলীর খুব মজা লাগছিল। এঁরা কেউই জানেন না সে সত্যি কথা বলেছে কিনা। তার অতীত এবং বর্তমানের সঙ্গে সম্পর্কিত কোনও মানুষের সঙ্গে এঁদের বিন্দুমাত্র যোগাযোগ নেই। শুধুমাত্র মৌখিক পরিচয়ে ভাললাগা তৈরি হওয়ায় এরা তাকে এত আদর যত্ন করছেন। কথাটা সে মুখার্জিগিন্নিকে বলেই ফেলল। তিনি হতভম্ব। কিন্তু তাঁর পুত্রবধূ বললে, ‘ভাই দীপাবলী, তুমি যদি ফালতু লোক হবে তবে আই এ এস ইন্টারভিউ কী করে দিতে পারবে? গভর্নমেন্ট তো তোমার আইডেন্টিটি ভেরিফাই করবে।’

    মুখার্জিগিন্নি বললেন, ‘ঠিক কথা। এ কী মেয়েরা বাবা! নিজের বিরুদ্ধে কথা বলে। আর বউমা, এতদিনেও তোমার বাংলা আমাদের মতো হল না! কানে বড় লাগে!’

    ‘আমি তো কৌশিস করি!’ পুত্রবধূর মুখ থেকে শব্দটি বের হতেই সবাই হেসে গড়িয়ে পড়ল। এমনকী দীপাবলীও। পরেশবাবু তখন ঘরে ঢুকছিলেন। হাসির কারণ জানার পর তিনি দীপাবলীকে দেখিয়ে স্ত্রীকে বললেন, ‘কী গো! খুব তো বলছিলে, আই এ এস দিচ্ছে যে মেয়ে সে গোমড়া মুখের হবে। তুমিও ওই বয়সে এভাবে হাসতে পারতে না!’

    সন্ধে সাড়ে ছ’টায় মুখার্জিদের ছোটপুত্র এলেন। লম্বা ছিপছিপে এবং সপ্রতিভ। মুখার্জিগিন্নি তাকে ডাকলেন, ‘অলোক এদিকে আয়। এর সঙ্গে আলাপ কর।’

    অলোক মুখার্জি এগিয়ে এসে চেয়ারে বসল, আমার নাম তো শুনলেন। কাল রাত্রে বাবার কাছে আপনার নাম শুনেছি। ইন্টারভিউ কেমন হল?’

    ‘যেমন হয়। রেজাল্ট না দেখলে বোঝা যায় না।’

    ‘কলকাতার মেয়েরা আই এ এস দিচ্ছে এমন ঘটনা খুব কম ঘটে।’

    ‘এর আগেও ঘটেছে। হয়তো এখন থেকে বেশি সংখ্যায় ঘটবে।’

    ‘আপনি কোন সার্ভিসে যেতে চাইছেন?’

    ‘প্রথমটাকেই প্রেফার করেছি।’

    ‘এই চাকরিতে তো আপনাকে অনেক জায়গায় ঘুরতে হবে। একটা জায়গায় স্থির হয়ে বসার সুযোগ পাবেন না। অসুবিধে হবে না?’

    ‘এক জায়গায় স্থির না হয়ে বসা এতদিনে অভ্যেস হয়ে গিয়েছে।’

    অলোক বলল, ‘ঠিক বুঝলাম না।’

    দীপাবলী হেসে মাথা নাড়ল, ‘এটা আপনার বোঝার কথা নয়।’

    সবাই মিলে কথা হচ্ছিল। দীপাবলী দেখল অলোক প্রায় প্রতিটি ব্যাপারেই স্বচ্ছন্দ। এবং কখনই সে নিজেকে জাহির করতে চায় না। খড়্গপুর থেকে বি ই করে একটা বড় কোম্পানিতে ওপরতলার চাকরিতে আছে তা নিজের মুখে প্রকাশ করতে ইচ্ছুক ছিল না। তার বউদির কাছে জানা গেল। অলোক বলল, ‘এটা এমন কিছু নয়। টাকা রোজগার করার জন্যে পড়াশুনা করেছিলাম। একটু বুদ্ধি আর পরিশ্রম করলে ডিগ্রিটা ভালভাবে পাওয়া যায়। তারপর তারই দৌলতে যে-চাকরি পেলাম সেখানে আর যাই লাগুক ওই পড়াশুনাটা কাজে লাগছে না। আমার যা কিছু ব্যাপার তা নিজের স্বার্থ জড়িয়ে। কিন্তু আপনারা চাকরি করতে যাচ্ছেন দেশের জন্যে। আপনাদের কাজকর্মের ওপরে দেশের ভবিষ্যৎ জড়িয়ে থাকবে।

    কথাগুলো শুনতে খুব ভাল লাগছিল। এবং সেইসঙ্গে অলোকের প্রতি শ্রদ্ধাও জমছিল। দিল্লিতে থেকে এখানকার জীবনের সঙ্গে মিশে গিয়েও একটা লোক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া পড়ে উৎফুল্ল হয় যখন তখন তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। বোধহয় এইজন্যেই ঋত্বিক ঘটক ওর খুব প্রিয় পরিচালক।

    আজ মুখুজ্যেবাড়িতে তারই কারণে তাড়াতাড়ি রাতের খাওয়া সারা হল। এখান থেকেই স্টেশন চলে যাবে দীপাবলী। সে চাইছিল একাই অটো নিয়ে যাবে। কিন্তু মুখার্জিগিন্নি তীব্র আপত্তি করলেন, ‘পাগলামি কোরো না এটা দিল্লি। সন্ধের পরে মেয়েরা একা বিপদে না পড়লে রাস্তায় বের হয় না। অলোক তোমাকে পৌঁছে দিয়ে আসবে। এখান থেকে বেশি সময় লাগবে না।’

    বেরোবার আগে ভদ্রমহিলা আচমকা তাকে ডেকে নিজের ঘরে নিয়ে গেলেন। একটু কিন্তু কিন্তু করে শেষপর্যন্ত বলেই ফেললেন কথাগুলো, ‘গতকাল উনি তোমার সঙ্গে কথা বলে এসে আমাকে পাঠিয়েছিলেন। তোমার বাড়ি সম্পর্কে কিছুই জানি না। কিন্তু আজ এতক্ষণ কথা বলে আর আমার কোনও দ্বিধা নেই। আমি যদি তোমাকে আমার বাড়ির বউ করে আনতে চাই তুমি আসবে?’

    দীপাবলী কেঁপে উঠল। আজ পর্যন্ত কোনও নারী তাকে এমন প্রস্তাব দেয়নি। সে মুখ নিচু করল। এতগুলো বছরের যন্ত্রণা এবং তার সঙ্গে ক্রমাগত যুদ্ধ করতে করতে ভেতরে যে-ক্ষয় শুরু হয়েছিল আচমকা তার ওপর প্রলেপ পড়ল যেন। এই প্রস্তাব গ্রহণ করা মানে সমস্ত যন্ত্রণার অবসান। মুখার্জিগিন্নি তার হাত ধরে আছেন। হঠাৎ ভয় এল মনে। সে মুখ তুলল, ‘কিন্তু আমি তো আই এ সার্ভিস করব ঠিক করেছি।’

    ‘তা করেছ। কিন্তু এই চাকরি যারা করে তারাও তো অবিবাহিত থাকে না।’

    ‘আমাকে একটু ভাবতে সময় দিন।’

    ‘সে তো নিশ্চয়ই। আমরা চাইছি মানেই তুমি আমাদের পছন্দ করবে এমন তো না-ও হতে পারে। তবে আমাদের সংসার তো দেখে গেলে, এর বাইরে কিছু নেই।’

    ‘আপনারা তো আমার মুখ থেকে সব শুনেছেন। কিন্তু—’

    ‘হ্যাঁ। সে কথা বলতে পারো। এভাবে ধরে এনে দুম করে বিয়ের প্রস্তাব দেওয়া হয়তো ঠিক নয়। তবে কী জানো সম্বন্ধ করে যখন লোকে ছেলেমেয়ের বিয়ে দেয় তখন কারও না কারও মুখে শুনেই দেয়। সত্যমিথ্যে যাচাই করার অবকাশ ক’জন পায়! ছেলের বা মেয়ের চরিত্র কেমন তা সে ছাড়া তো অন্য কেউ পুরোটা জানতে পারে না। এ ক্ষেত্রে তুমি নিজের মুখে বলেছ। অন্যের মুখে আমাদের শুনতে হয়নি। মিথ্যে বললে পরে তোমাকেই জবাবদিহি করতে হবে। তাই না?’

    ‘আমার বৈধব্য নিয়ে আপনার ছেলের আপত্তি থাকতে পারে।’

    ‘ও আমাদের মানসিকতাই পেয়েছে। ব্যাপারটা শুনে যখন আমাদের কোনও প্রতিক্রিয়া হয়নি ওরও হবে না।’

    হঠাৎ কেঁপে উঠল দীপাবলী। ভিজে গলায় বলল, ‘আপনি আমাকে লোভ দেখাবেন না। আমি— আমি—।’ তার গলা রুদ্ধ হল।

    মুখার্জিগিন্নি বললেন ‘ঠিক আছে। এখন কিছু বলতে হবে না। তুমি কী ঠিক করলে তা আমাদের জানিয়ো। জানার পর তোমার মা ঠাকুমার সঙ্গে উনি গিয়ে দেখা করবেন। হাজার হোক এখনও বেঁচে আছেন।’

    নিজেকে স্থির করতে একটু সময় নিল দীপাবলী। মুখার্জিগিন্নি তাকে বাইরের ঘরে নিয়ে এলেন। তার জিনিসপত্র ইতিমধ্যেই গাড়িতে তোলা হয়ে গিয়েছে। কিছুতেই আর আগের মতো স্বচ্ছন্দ হতে পারছিল না সে। এখন এই বাড়ির প্রত্যেকে বারান্দায় এসে দাঁড়িয়েছে। পরেশবাবু বললেন, ‘একা যাচ্ছ, সাবধানে যাবে। এই কাগজটা রাখো। আমার ঠিকানা লেখা রয়েছে। গিয়েই চিঠি দেবে। অলোক, ওকে ট্রেনের ভেতর বসিয়ে দিয়ে তবে আসবি।’

    মুখার্জিগিন্নি হাসলেন, ‘দীপাবলী কি আমাদের মতন? ও একা যেভাবে এসেছে তাতে ফিরে যেতে কোনও অসুবিধে হবে না।’

    পরেশবাবু বললেন, ‘ঠিক আছে। তবু সাবধানের মার নেই।’

    দীপাবলীর মনে হল যাওয়ার আগে এঁদের প্রণাম করা উচিত। অন্তত এই অল্প সময়ের মধ্যেই যে স্নেহ ভালবাসা সে পেল তা কত বছর কেউ দেয়নি। এটুকুর জন্যেই মাথা নোয়ানোনা যায়। তার পরেই মনে হল প্রণাম করলে এঁরা ভাববেন যে প্রস্তাবে আপ্লুত হয়ে গেছে। একটা দ্বিধা মাঝখানে এসে দাঁড়াল। সে মুখ নামিয়েই বলল, ‘চলি।’ তারপর ধীরে ধীরে গেট পেরিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়াল। অলোক দরজা খুলে দিতে সে একবার মুখগুলোর দিকে তাকিয়ে মাথা নিচু করে গাড়িতে উঠে বসল।

    গাড়ি চলতে শুরু করামাত্র দীপাবলী আড়ষ্ট হল। সে বাঁদিকে মুখ ঘুরিয়ে বাইরে তাকাল। এমন অস্বস্তি এবং সংকোচ সে জীবনে বোধ করেনি। হাত-পা ভারী হয়ে আসছে। কিছুতেই সহজ হতে পারছে না। দীপাবলী সোজা হয়ে বসল। নিজের এ কী চেহারা দেখছে সে? এমন তো কখনও হয়নি! বড় রাস্তায় গাড়ি এনে অলোক জিজ্ঞাসা করল, ‘কী ব্যাপার? এত চুপচাপ কেন?’

    দীপাবলী মুখ ফেরাল না। কী জবাব দেবে? তাকে মুখার্জিবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল যে-কারণে তা অবশ্যই ওই ভদ্রলোক জানেন। এই যে স্টেশনে পৌঁছে দেবার জন্যে এমন ব্যবস্থা করা সেটাও নিশ্চয়ই আগে থেকে ভেবে নেওয়া। আচমকা হেসে ফেলল সে। তার মতো মেয়ের এমন বিড়ম্বিত হওয়া মোটেই মানায় না।

    অলোক বলল, ‘যাক, তবু শেষপর্যন্ত হাসলেন! কিন্তু ব্যাপারটা কী?’

    ‘কিছুই না। দিল্লির রাত দেখছি।’ গলা স্বাভাবিক করার চেষ্টা করল দীপাবলী।

    ‘ও। এখন তো শূন্য রাজপথ।’

    ‘আমার শূন্যতাই ভাল লাগে। চার ধার শূন্য হয়ে গেলে নিজেকে মূল্যবান মনে হয়।’

    ‘যাচ্চলে! এ তো স্বার্থপরের মতো কথা হয়ে গেল।’

    ‘আমরা কে স্বার্থপর নই বলুন? কেউ কম কেউ বেশি।’

    ‘হয়তো! কিন্তু কেউই নিজেকে স্বার্থপর ভাবতে চাই না।’

    ‘এটাই তো মুশকিল।’

    ‘ফের দিল্লিতে কবে আসছেন?’

    ঠোঁট কামড়েই আবার স্বাভাবিক হল দীপাবলী, ‘যদি কপালে লেখা থাকে তা হলে ডাক পাব। আর তখন এদিকে আসতেই হবে।’

    ‘তার মানে সরকারি ডাক ছাড়া আসছেন না। তা কলকাতায় গেলে যদি আপনার সঙ্গে দেখা করতে যাই তা হলে দেখা করবেন তো?’

    ‘নিশ্চয়ই।’ বলামাত্র দীপাবলীর খেয়াল হল মুখার্জি পরিবারের কেউ তার ঠিকানা চেয়ে নেয়নি। মুখার্জিগিন্নি অমন উৎসাহ দেখালেন অথচ যোগাযোগের কোনও ব্যবস্থা রাখেননি। নাকি উনি ভেবেছেন সে নিজেই চিঠি লিখে জানাবে বিয়ে করতে রাজি এবং সেই চিঠিতে ঠিকানাটা জানিয়ে দেবে! অদ্ভুত ব্যাপার তো!

    অলোক জিজ্ঞাসা করল, ‘আবার চিন্তায় ডুবে গেলেন। ঠিক আছে, গিয়ে বিরক্ত করব না।’

    দীপাবলী মুখ ফেরাল, ‘দেখা যে করবেন ঠিকানা পাবেন কোথায়? আপনারা কেউ আমার ঠিকানা জানেন না। তাই না?’

    ‘জানি। বাবা গতকালই আপনার ঠিকানা পেয়েছেন।’

    ‘সেকী? কী করে?’

    ‘কাল রাত্রে যেখানে ছিলেন সেখানে আপনাকে ঠিকানা লিখতে হয়েছিল।’

    দারুণ লজ্জা পেল দীপাবলী। এবং খুব খারাপ লাগল। আজকাল অল্পে সে মানুষকে সন্দেহ এবং অবিশ্বাস করতে শুরু করেছে। আগে কখনই এমন ভাবনা মাথায় আসত না। ওই চাকরিজীবন কি তার মানসিকতাই পালটে দিল? যদি এখন মুখার্জিগিন্নি তার মনের চেহারাটা দেখতে পেতেন—! সে চপ করে রইল। ভাগ্যিস অলোক আর কথা বাড়ায়নি।

    প্ল্যাটফর্মে তখনও ট্রেন আসেনি। অলোক জিজ্ঞাসা করল, ‘আপনি ভাল বলতে পারবেন? টেনে ভাল খাবার পাওয়া যায় আজকাল?’

    ‘যা যায় তাতেই ম্যানেজ করে নিতে পারি।’

    যাত্রীর ব্যস্ততা, মাইকের আওয়াজ, কে বলবে এখন বেশ রাত। দীপাবলীর মনে পড়ল, আসার সময় এই স্টেশনে ট্রেন থেকে নেমে কীরকম একলা লেগেছিল। তখন দিল্লিটাকে একটুও সহজ জায়গা বলে মনে হয়নি। এখন অলোক পাশে দাঁড়াতে সেসব অনুভূতি আর হচ্ছে না। অলোক অনেকক্ষণ কথা বলছে না, এবং বলছে না বলেই তার ভাল লাগছে। হঠাৎ সে বলল, ‘রাত হয়ে গেছে। আপনাকে ফিরতেও হবে অনেকটা।’

    অলোক ঘাড় নাড়ল, ‘অসম্ভব। মায়ের আদেশ, আপনাকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে।’

    ‘বাবাঃ, আপনি দেখছি খুব মাতৃভক্ত।’

    ‘সময় বিশেষে। বলেই হেসে উঠল অলোক, আমার উপস্থিতি ‘আপনার পছন্দ হচ্ছে না!’

    ‘এ মা! আমি তাই বলেছি?’ দীপাবলী প্রতিবাদ করল।

    ‘কলকাতায় গিয়ে কী করবেন? মানে এখনকার পরিকল্পনা কী?’

    ‘অপেক্ষা করা?’

    ‘অপেক্ষা? কীসের?’

    ‘ডাকের। যার পরীক্ষা গিয়ে গেলাম।’

    ‘ও। তাই বলুন।’

    গাড়ি এল। দীপাবলীকে তার জায়গায় বসিয়ে অলোক বলল, ‘পৌঁছোন-সংবাদ না পাওয়া পর্যন্ত মা-বাবা অস্বস্তিতে থাকবেন। ওটা দয়া করে দেবেন।’

    দীপাবলী ঘাড় নাড়ল। অলোক কামরা থেকে নেমে জানলার গায়ে এল, ‘প্রার্থনা করছি সরকার আপনাকে ডাকবেন এবং আমরা একজন ভাল প্রশাসক পাব।’

    দীপাবলী হেসে ফেলল। খানিকটা দূরে সরে দাঁড়াল অলোক। এবং শেষপর্যন্ত ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। হঠাৎ বুক খালি করে স্বস্তির নিশ্বাস বেরিয়ে এল। অদ্ভুত ভদ্রতা দিয়ে নিজেকে মুড়ে রাখতে পারল অলোক। একবারের জন্যেও এমন কথা বলেনি যার জবাব দিতে সে অস্বস্তিতে পড়ত। অন্তত এই একটি পরিবারের প্রতিটি মানুষ তার দেখা অনেক চরিত্র থেকে ব্যতিক্রম। এইরকম সম্ভ্রম রেখে যাঁরা মেলামেশা করতে পারেন, আচমকা অর্জুন নায়েকের কথা মনে পড়ে গেল তার। লোকটার যত দুর্নামই থাকুক কোনওদিন তাকে অসম্মান করেনি। তবু অলোকের সঙ্গে লোকটার কত তফাত! অলোককে বন্ধু ভাবতে বিন্দুমাত্র কষ্ট হয় না।

    কলকাতায় দিন কাটছিল একই তালে। কোনও বৈচিত্র্য নেই। শুধু বিজ্ঞাপন দেখে যাওয়া। মাঝে মাঝে মনের মতো কিছু পেলে দরখাস্ত। ফিরে এসে সে মিসেস মুখার্জিকে পৌঁছসংবাদ জানিয়েছে। তার উত্তরও লিখেছিলেন তিনি। এবং সেই চিঠিতে প্রস্তাব-বিষয়ক কোনও কথাবার্তা নেই। খুব স্নেহমাখানো ছিল সেটা। দীপাবলীর ভাল লেগেছিল। কিন্তু কী উত্তর লিখবে ভেবে না পাওয়ায় রেখে দিয়েছিল। তারপরে সময় গিয়েছে কিছুটা।

    সর্বভারতীয় পরীক্ষায় কৃতকার্য হবেই ধরে নিয়ে বসে থাকা নিতান্ত বোকামি তা বুঝতে দীপাবলীর অসুবিধে হয়নি। তার বিশ্বাস ছিল ডাক আসবেই, কিন্তু বিশ্বাস থাকা এবং সেটা বাস্তবে হওয়া এক না-ও হতে পারে। অতএব অন্য চাকরি দরকার। তার মনে পড়ল সুবিনয় সেনের কথা। ভদ্রলোক দীননাথ শ্রীবাস্তবের সঙ্গে একদিন আলাপ করিয়ে দিয়েছিলেন। ইংরেজি বাংলা যে-কোনও কাগজের বড় বড় বিজ্ঞাপনগুলোর নীচে দীননাথজির বিজ্ঞাপনসংস্থার নাম সংক্ষেপে ছাপা হতে দেখেছে সে। ভদ্রলোকের সঙ্গে দেখা করলে কীরকম হয়! যদিও সে বিজ্ঞাপনের কাজকর্ম সম্পর্কে কিছুই জানে না তবু সুযোগ পেলে শিখে নিতে নিশ্চয়ই পারবে। একটা ব্যাপার সে প্রায়ই ভাবে। এতগুলো বছর কেটে গেল, ঠিকঠাক পড়াশুনা করল, কিন্তু কোনও বিষয়েই নিজেকে যোগ্য করতে পারল না। সে গলা তুলে বলতে পারবে না এই বিষয়টা আমি জানি এবং তা থেকে আমি অর্থ রোজগার করতে পারব। একজন ইলেকট্রিক মিস্ত্রি বা ট্যাক্সি ড্রাইভারের যে-যোগ্যতা আছে এবং তা নিয়ে যে-কোনও জায়গায় যে দাবি সে করতে পারে তার বিন্দুমাত্র সে এতদিন অর্জন করেনি। শুধু সে নয়, পশ্চিমবাংলার নব্বইভাগ ছেলেমেয়ে একই অপরিকল্পিত শিক্ষাব্যবস্থার ফসল। ফলে ভিক্ষে চেয়ে কাটাতে হবে জীবন, দাবি করার জোর থাকবে না।

    মায়া কলকাতায় নেই। এক তরুণ পরিচালকের ছবিতে অভিনয় করতে দার্জিলিং-এ গিয়েছে। মাসিমাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি রাজি হননি। মেয়েটা ক্রমশ ফিল্ম লাইনে জায়গা করে নিতে পারবে বলেই মনে হয়। নায়িকা নয়, পার্শ্বচরিত্রে এর মধ্যে অনেকগুলো কাজ পেয়ে গিয়েছে।

    সকাল দশটায় মোটামুটি ভদ্র হয়ে দীননাথ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করবে বলে দীপাবলী বাড়ি থেকে বের হচ্ছিল। দরজা থেকে নামতেই সে একটা পুলিশভ্যান দেখতে পেল। ভ্যান থেকে একজন পুলিশ অফিসার কাউকে যে-ঠিকানা জিজ্ঞাসা করছেন সেটা তাদেরই। দীপাবলী এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, ‘আপনি কাকে খুঁজছেন?’

    ভদ্রলোক নেমে এলেন গাড়ি থেকে, ‘মায়াদেবী আপনার কেউ হন?’

    ‘কেন বলুন তো?’

    ‘একটা দরকারি খবর দেওয়ার আছে।’

    ‘আমাকে বলতে পারেন। আমরা এক বাড়িতেই থাকি।’

    ‘ও। আমরা একটু আগে দার্জিলিং থেকে খবর, পেয়েছি। কাল রাত্রে শুটিং-এর সময় ওঁর অ্যাকসিডেন্ট হয়। কন্ডিশন খুব খারাপ।’

    ‘কী অ্যাকসিডেন্ট হয়েছে?’

    ‘তা আমাদের জানানো হয়নি। ঠিক আছে, চলি।’

    ভ্যানটা বেরিয়ে যাওয়া সত্ত্বেও নড়লে পারল না দীপাবলী। মায়ার অ্যাকসিডেন্ট হয়েছে! সে কী করবে বুঝতে পারছিল না। এর মধ্যে পুলিশ দেখে যে ভিড় জমে গিয়েছিল তার এক অংশ খবরটা ছড়িয়ে দিয়েছে। সে ভেতরে পা দেবার সঙ্গে সঙ্গে মাসিমা তিরের মতো ছুটে এলেন, ‘হ্যাঁরে, যা শুনছি তা সত্যি?’

    মাথা নাড়ল দীপাবলী, হ্যাঁ। মাসিমা মুখে আঁচল চেপে ডুকরে কেঁদে উঠলেন। দীপাবলী তাঁকে জড়িয়ে ধরল। ভিড় জমে গেল দরজা খোলা থাকায়। মায়াকে সবাই চেনেন। এ-পাড়ার ডানপিটে মেয়ে হিসেবে তার প্রচার ছিল ছেলেবেলায়।

    দীপাবলী কোনওমতে মাসিমাকে ভেতরে নিয়ে এসে বলল, ‘আপনি ভেঙে পড়বেন না মাসিমা। অ্যাকসিডেন্ট হয়েছে কিন্তু ও এখনও বেঁচে আছে। আমাদের এখনই দার্জিলিং-এ যাওয়া উচিত। আপনি তৈরি হন আমি ব্যবস্থা করছি সব।’

    মাসিমা মাথা নাড়লেন কাঁদতে কাঁদতে, ‘আমি যাব না। যাওয়ার সময় যেতে বলেছিল তবু যাইনি। গেলে হয়তো এমন হত না।’

    ‘আশ্চর্য, যাননি বলে বিপদের সময় যাবেন না?’

    দীপাবলী বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সুদীপকে খবর দিল। সুদীপ তখনও বাড়িতে ছিল। খবরটা শুনে ঠোঁট কামড়াল। দীপাবলী তাকে বলল, ‘আজ সন্ধের ট্রেনে মাসিমাকে নিয়ে আমাদের যাওয়া উচিত সুদীপ।’

    ‘ভিড় বাড়িয়ে কী হবে? আমি একাই যাচ্ছি।’ সুদীপ গম্ভীর গলায় বলল।

    ‘তুমি একা ম্যানেজ করতে পারবে?’

    ‘হসপিটালে ম্যানেজ করার কিছু নেই। তা ছাড়া ওকে দেখাশোনা করার জন্যে শমিত আছে। ওই শুটিং পার্টিতে সে-ও ছিল।’

    ‘শমিত একই ছবিতে অ্যাক্টিং করছে?’

    ‘হ্যাঁ। ঠিক আছে। তুমি মাসিমাকে বললা তৈরি হতে, আমি বিকেলে স্টেশনে যাওয়ার সময় ওঁকে তুলে নেব।’

    দীপাবলীর কিছু ভাল লাগছিল না। আজ দীপাবলীর ওখানে যাওয়ার মনটাও নেই। কেবলই মায়ার মুখ মনে পড়ছিল। অন্যরকম হয়ে বেঁচে থাকার উৎসাহ পেয়েছিল সে মায়াকে দেখে, কলকাতায় পড়তে এসে৷ সেই মায়া এখন হাসপাতালে। কিন্তু শমিত সঙ্গে আছে। এ-কথা যাওয়ার আগে মায়া তাকে বলে যায়নি। সুদীপ জানত। আর সুদীপ এখন বলল না তাকে সঙ্গী হতে। সত্যি তো, অনর্থক ভিড় বাড়িয়ে লাভ কী! ক্লান্ত পায়ে বাড়িতে ফিরতেই সে ডাক পিয়নের দেখা পেল। তার চিঠি এসেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকার্ভালোর বাক্স – সমরেশ মজুমদার
    Next Article সাতকাহন ১ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }