Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগুনবেলা – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প575 Mins Read0
    ⤶ ⤷

    কাঠকয়লার আগুন – ১৫

    পনেরো

    ছেলেটি দ্রুত মাথা নেড়ে অন্যদিকে দৌড়ে চলে গেল। সুজয় মুখ ফিরিয়ে আর কালীচরণকে দেখতে পেল না। বটগাছের পাশ দিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়াল সে। একতলা বাড়ি। দরজার ওপর লেখা বিউটি পার্লার। দরজা খোলা, পর্দা ঝুলছে।

    সে গলা তুলে জিজ্ঞাসা করল, ‘বলাইচাঁদবাবু আছে কি?’

    ভেতর থেকে একটি মেয়ের গলা ভেসে এল, ‘উনি যে শয্যাশায়ী তা সবাই জানে, আপনি জানেন না? আশ্চর্য!’

    ‘আমি এখানে নতুন এসেছি। আর কেউ আছেন যাঁর সঙ্গে কথা বলতে পারি!’

    সঙ্গে সঙ্গে চিৎকার হল, ‘বউদি, ও বউদি, কে এসেছে দ্যাখো।’

    তারপরেই পাশের টিনের দরজা খুলে গেল। একটি বৃদ্ধ কাজের লোক জিজ্ঞাসা করল, ‘কোত্থেকে এসেছেন? মা জিজ্ঞাসা করলেন।’

    ‘আমি স্কুলের চাকরি নিয়ে এসেছি।’

    লোকটা চেঁচিয়ে জানাল, ‘স্কুলের মাস্টার এসেছে।’

    ‘ও পাশের ঘরে নিয়ে গিয়ে বসা।’ মহিলার গলার স্বর প্রায় পুরুষদের মতন।

    লোকটা উঠোনের পাশের ঘরে নিয়ে গিয়ে বসাল সুজয়কে। তারপর চলে গেল। প্রায় দশ মিনিট অপেক্ষার পর গৃহকর্ত্রীর দর্শন পেল সুজয়। মহিলা খুবই স্বাস্থ্যবতী, গায়ের রং শ্যামলা, পরনে গোড়ালি ঢাকা ম্যাক্সি, চুল চুড়ো করে ওপরে তোলা।

    দরজায় দাঁড়িয়ে যেভাবে চোখ ঘুরিয়ে তিনি সুজয়কে দেখলেন তাতে মনে হল কিছুই আর অজানা থাকল না তাঁর কাছে। একটা চেয়ার টেনে নিয়ে পায়ের ওপর পা তুলে বললেন মহিলা, ‘আপনি স্কুলে মাস্টারি করেন?’

    ‘করব। এসে অসুস্থ হয়ে পড়েছিলাম বলে জয়েন করতে দেরি হয়ে গেল।’

    ‘কী জন্যে এসেছেন বলুন, আমার তাড়াহুড়ো আছে, দুজন বড় কাস্টমার আসবে।’

    ‘কাস্টমার?’

    ‘আমার যে বিউটি পার্লার আছে তা দ্যাখেননি?’

    ‘ও হ্যাঁ। দেখুন, আমি একটা থাকার জায়গা খুঁজছি। ঘর, রান্নাঘর আর বাথরুম ল্যাটিন হলেই চলে যাবে।’

    ‘ম্যারেড?’

    ‘না।’

    ‘হু। এখানে এসে অসুস্থ হয়েছিলেন?’

    ‘হ্যাঁ।’

    ‘কোথায় ছিলেন? সেখানে থাকতে পারা যাচ্ছে না কেন?’

    ‘আমি সদানন্দবাবুর বাড়িতে ছিলাম, ওই যে, যাঁর হোটেল আছে।’

    ‘চিনি, চিনি। এখানকার সব মিঞার নাড়িনক্ষত্র জানি। কিন্তু সদানন্দবাবু ব্যাচেলারকে থাকতে দেওয়ার লোক নয়। বউটাকে অসূর্যম্পশ্যা করে রেখেছে এতদিন। কোনও গোলমাল হয়েছিল নাকি?’ মহিলা চোখ ছোট করলেন।

    ‘না, না। উনি আর বাড়ি ভাড়া দেবেন না।’

    ‘শুনুন, আমার এখানে ঘর খালি আছে। আমার আবার উলটো। আমি ম্যারেড লোকদের ঘর ভাড়া দিই না। মেয়েমানুষকে ভাড়াটে হিসেবে রাখা মানেই রোজ একটা না একটা সমস্যা তৈরি করা। কিন্তু আমার এখানে ভাড়াটে হয়ে থাকতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে।’ ভদ্রমহিলা মোটা গলায় বললেন।

    ‘বলুন।’

    ‘আমার বিউটি পার্লারের দিকে একদম ঘেঁষবেন না। ওই টিনের দরজা দিয়ে মাথা নীচু করে যাতায়াত করবেন। পার্লারে যে মেয়েটা কাজ করে তার আবার একটু ছোঁক ছোঁক বাতিক আছে। একদম কথা বলবেন না।’

    ‘ঠিক আছে।’

    ‘নেশা করা চলবে না। সিগারেট ঘরে বসে খেতে পারেন। অন্য নেশা একদম নয়। রাত দশটার মধ্যে ফিরতে হবে, তারপর টিনের দরজায় তালা দেওয়া হয়।’

    ‘বেশ, তাই হবে।’

    ‘আর হ্যাঁ, বাড়িতে ব্যাটাছেলে এক-আধজন আসতে পারে কিন্তু কোনও মেয়েছেলেকে নিয়ে আসবেন না।’ মহিলা চোখ ঘুরিয়ে বললেন।

    ‘এখানে তেমন পরিচিত কেউ নেই।’

    ‘বাঃ। ভালো কথা। এখন বাড়ি ভাড়ার কথা। আপনি যখন স্কুলের মাস্টার তখন বেশি চাইব না। মাসে দুশো টাকা দিলেই হবে, একমাসের টাকা আগাম।’

    ‘একটা অনুরোধ করছি। আমি জয়েন করার পর স্কুল থেকে আগাম নিয়ে আপনাকে দিতে পারি, যদি এটুকু মেনে নেন—!’

    ‘দেখুন, লোকে আমার ভালোমানুষির সুযোগ নিয়ে অনেক ঠকিয়েছে। বাড়ির কর্তা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। অবলা মেয়ে বলে যে পারে সে-ই ঠকাতে চায়।’

    হাতজোড় করল সুজয়, ‘বিশ্বাস করুন, আমি সেরকম মানুষ নই।’

    ‘রান্নাবান্না করবে কে?’

    ‘আমাকেই করতে হবে। বাসন, উনুন কিনতে হবে।’

    ‘তার দরকার নেই। আগের ভাড়াটে ভাড়া দিতে পারেনি বলে রান্নাঘরের জিনিসপত্র রেখে গেছে। যা যা দরকার, সব। ওতেই হয়ে যাবে। ওহো, নামটা জানা হল না!’

    ‘সুজয়।’

    ‘ইচ্ছে হলে আজ বিকেলেই চলে আসবেন। এখন আসুন আমার সঙ্গে।’ উঠে দাঁড়ালেন মহিলা। তারপর উঠোন পেরিয়ে সামনের দিকের একটা ঘরে সুজয়কে নিয়ে যেতে যেতে বললেন, ‘বাড়ি ভাড়া নিচ্ছেন, বাড়ির মালিকের সঙ্গে দেখা করে যান।’

    একটা ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে চেঁচিয়ে বললেন, ‘শুনছ?’

    সুজয় দেখল এক প্রৌঢ়, মুখে দাড়ির জঙ্গল, বিছানার সঙ্গে প্রায় মিশে শুয়ে রয়েছেন। চোখ কোটরে। মুখ ঘুরিয়ে তাকালেন, সঙ্গে সঙ্গে শব্দগুলো ছিটকে বের হল, ‘মর, মর মাগি। মর না।’

    মহিলা হাসলেন, ‘ওই এক কথা হয়েছে। যখন যা মনে আসে বলে ফেলে। রোগে ভুগে মাথাটা গেছে। এই যে, দ্যাখো, এঁর নাম সুজয়বাবু, স্কুলের মাস্টার, তোমার বাড়িতে ভাড়াটে হিসেবে আসছে।’

    সুজয় দেখল প্রৌঢ়ের চোখ তার দিকে ঘুরল। সে হাতজোড় করে নমস্কার জানাল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেল প্রৌঢ়ের।

    মহিলা বললেন, ‘চলুন, পরিচয় হয়ে গেল আপনাদের। কখন আসবেন?’

    ‘চেষ্টা করব আজ বিকেলেই চলে আসতে।’

    ‘বেশ। ও হো, একটা কথা বলা হয়নি। আলোর জন্যে প্রতিটি পয়েন্ট পিছু দশ টাকা দিতে হবে। আপনি একা মানুষ, দুটোর বেশি জ্বালার কী দরকার!’

    সুজয় মহিলার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি থেকে বের হচ্ছে তখন তার চোখ বিউটি পার্লারের দিকে গেল। জানলায় অ্যাপ্রন পরা এক যুবতী তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। সেটা গ্রাহ্য না করে রিকশায় উঠল সে।

    ‘ঘুরিয়ে নেব বাবু?’ রিকশাওয়ালা জিজ্ঞাসা করলে হ্যাঁ বলতে গিয়েও কালীচরণের কথা মনে পড়ায় সুজয় বলল, ‘না। এখান থেকে ফরেস্ট কতদূরে?’

    ‘বেশি নয়। পাঁচ মিনিট লাগবে।’

    ‘চলো, একবার ঘুরে আসি।’

    রিকশাওয়ালার আপত্তি করল না। একটু বাদেই জায়গাটা শুনসান হয়ে গেল। বাঁক ঘুরতেই আচমকা জঙ্গল ভেসে উঠল। বিশাল জঙ্গল, এখান থেকে অন্ধকার অন্ধকার বলে মনে হচ্ছে। একটা সাঁকোর ওপর রিকশা উঠতেই থামতে বলল সুজয়। নীচে এক কোমর জলের নদী গম্ভীরভাবে বয়ে যাচ্ছে। সে জিজ্ঞাসা করল, ‘এখানে লোকজন কোথায় থাকে?’

    ‘আপনাকে নদীর ধার দিয়ে ওই যে পায়ে চলা রাস্তা, ওটা ধরে হেঁটে যেতে হবে। ফরেস্টের বাইরে খাস জমির ওপর ওখানে একটা বসতি হয়েছে।’

    ‘তোমাকে ছেড়ে দিলে তো হেঁটে ফিরতে হবে।’

    ‘আর আটকাবেন না বাবু।’

    কালীচরণের বাসস্থান দেখার ইচ্ছে হচ্ছিল সুজয়ের। ওখানে নিশ্চয়ই দুশো টাকার অনেক কমে ঘর ভাড়া পাওয়া যাবে। কিন্তু দুবেলা রিকশা ভাড়া দিতে হলে সেটা আর কম থাকবে না। এই সময় সুজয় ছেলেটাকে দেখতে পেল। একটি যুবক ওপাশের জঙ্গল থেকে অন্যমনস্কভাবে বেরিয়ে এসেই তাদের দেখতে পেয়ে দ্রুত জঙ্গলে ঢুকে গেল। ও যে সামনে আসতে চায় না এটা পরিষ্কার। যুবকের পরনের প্যান্ট খানিকটা গোটানো, এটুকুই চোখে পড়েছিল। সে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, ‘নতুন বসতিতে কারা থাকে?’

    ‘গরিব মানুষেরা। যারা মাল বয়, কুলির কাজ করে। কেউ কেউ রাজমিস্ত্রির জোগাড়ে।’

    ‘কিন্তু একটা ছেলেকে এই মাত্র দেখলাম, ওরকম কাজ করে বলে মনে হল না।’

    ‘আপনি কি আমাকে ছেড়ে দেবেন?’

    ‘নাঃ। চলো, ফিরেই যাই।’

    অনেকটা দূরে ফিরে এসে রিকশাওয়ালা বলল, ‘আপনি যাকে দেখলেন তাকে নিয়ে মাথা ঘামাবেন না বাবু। ওরকম বেশ কিছু পালিয়ে বেড়ানোছেলে জঙ্গলে আছে। শুধু ছেলে নয়, আমি নিজের চোখে দেখেছি একটা মেয়েমানুষ শার্টপ্যান্ট পরে ওদের সঙ্গে থাকে।’

    ওরা কারা?’

    ‘জানি না। তবে পুলিশ প্রায়ই ধরপাকড় করে।’

    ‘তুমি যে দেখেছ তা পুলিশকে বলেছ?’

    ‘মাথা খারাপ নাকি! বললে তারা হাজারটা প্রশ্ন করবে। আমাকে বলবে, চল, কোথায় তুমি দেখেছ তা আমাদের দেখাও। ব্যস, হয়ে যাবে!’

    ‘কী হয়ে যাবে?’

    ‘তারপর থেকে এদিকে ভাড়া খাটা বন্ধ হয়ে যাবে আমার। পুলিশের কাছে চুকলি কেটেছি তা ওরা ঠিক জানতে পারবে। সেজন্যে শাস্তি দেবে না? কী দরকার এসবের সঙ্গে জড়াবার? আমাকে পুলিশ জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি কিছুই দেখিনি।’

    কথাগুলো শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সুজয়। এদের কথা সে এখানে আসার আগে শোনেনি।

    আজ চেম্বারে ভিড় নেই। শেষ রুগিকে দেখে প্রেসক্রিপশন লিখে দক্ষিণা নেওয়ার পর বনবিহারী ভাবলেন আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। ঠিক তখন তিনি সুজয়কে দেখতে পেলেন। চেম্বারে ঢুকে সুজয় নমস্কার করে সামনের খালি চেয়ারে বসে পড়ল।

    ‘শরীর কেমন আছে?’

    ‘ভালো। আপনাকে একটা উপকার করতে হবে।’

    ‘কীরকম?’

    ‘দুটো লাইনে লিখে দেবেন আমার কী অসুখ হয়েছিল এবং এখন কাজে যোগ দেওয়ার মতো সুস্থ হয়েছি।’ সুজয় বলল।

    ‘নিশ্চয়ই। এটা তো আমার কর্তব্য।’

    নিজের প্যাড টেনে নিয়ে লেখা শুরু করেই থামলেন বনবিহারী, ‘এখনও সদানন্দর বাড়িতেই থাকা হয় তো?’

    ‘অ্যাদ্দিন ছিলাম। কাল রবিবার নতুন ঠিকানায় যাব।’

    ‘এখানে কী অসুবিধে হল?’

    ‘ওঁদের বোধহয় অসুবিধে হচ্ছে। আজ একটা ঘর দেখে ফাইনাল করেছি। কাল রবিবার সকালে ওখানে চলে যাব।’ সুজয় যতটা সম্ভব সংক্ষেপে জানাল।

    ‘বেশ। নতুন ঠিকানাটা কী?’

    ‘বাড়িটা বলাইচাঁদবাবুর। ওঁর স্ত্রী বিউটি পার্লার চালান।’

    ‘ও! বলাইচাঁদবাবু কেমন আছেন? দেখা হয়েছে?’

    ‘হ্যাঁ। মনে হল খুবই অসুস্থ।’

    ‘প্রথমদিকে ওঁর স্ত্রী চেয়েছিলেন আমি চিকিৎসা করি। তারপর সম্পূর্ণ অজ্ঞাত কারণে যোগাযোগ বন্ধ করলেন। জানি না এখন কীরকম চিকিৎসা হচ্ছে।’

    বনবিহারী সার্টিফিকেট লিখে দিলেন। সেটা পকেটে ভরে সুজয় জিজ্ঞাসা করল, ‘কত দিতে হবে?’

    বনবিহারী হাসলেন, ‘আমি প্রেসক্রিপশন লেখার জন্যে দক্ষিণা নিই, রোগমুক্তির সার্টিফিকেট লেখার জন্যে নয়।’

    উঠতে গিয়ে মনে পড়ল সুজয়ের, ‘আচ্ছা, কালীচরণ কি আপনার কাছে থাকে না?’

    ‘এই প্রশ্নের কারণ?’

    ‘তার সঙ্গে আমার দেখা হয়েছিল!’

    ‘আচ্ছা, কোথায়?’

    ‘আমি রিকশা নিয়ে বলাইচাঁদবাবুর বাড়ি খুঁজতে যাচ্ছিলাম। তখন দেখলাম কালীচরণ থলে হাতে জঙ্গলের দিকে হাঁটছে। ওর কাছেই শুনলাম জঙ্গলের গায়ে যে নতুন বসতি হয়েছে সেখানেই সে থাকে। আমি অবাক হয়ে ওকে প্রশ্ন করার আগেই ও হন্তদন্ত হয়ে চলে গেল।’ সুজয় বলল।

    গম্ভীর হলেন বনবিহারী, ‘সে আমার কাছে ছুটি চেয়েছিল দেশে যাবে বলে। জঙ্গলের পাশেই যে ওর দেশ তা আমার জানা ছিল না।’

    ‘কালীচরণ আমাকে এড়িয়ে যেতে চাইছিল কেন কে জানে। আচ্ছা! চলি।’

    সুজয় চলে যাওয়ার পর চেম্বার বন্ধ করলেন বনবিহারী। বাইরে পা রাখতেই বুঝতে পারলেন আকাশে মেঘ জমছে। বেশ কালচে দেখাচ্ছে ওপরটা। দ্রুত বাড়ির পথ ধরলেন তিনি। কিন্তু কালীচরণের কথাটা কাঁটার মতো বিঁধছিল মনে। এতদিনের বিশ্বাসী লোকটা এরকম মিথ্যাচরণ করতে পারে তা তিনি ভাবতেও পারছেন না।

    বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে জলের স্পর্শ। যে-কোনও মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। আর এখানে বৃষ্টি নামলে আর দেখতে হবে না। বাড়ির সামনে পৌঁছতেই ঘটনাটা ঘটল। হঠাৎ অন্ধকার ফুঁড়ে ছিটকে এল শরীরটা, এসে তাঁর পায়ের ওপর পড়ে হাউমাউ শব্দে কাঁদতে লাগল। বেশ হকচকিয়ে গিয়েছিলেন বনবিহারী, চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, ‘কে? কে?’

    কান্না জড়ানো গলায় জবাব এল, ‘আজ্ঞে, আমি কালীচরণ।’

    বাড়ির সামনে আলো জ্বলছে না। অন্ধকারে আবছা দেখা যাচ্ছিল। বনবিহারী কোনওরকমে উচ্চারণ করলেন, ‘কী ব্যাপার?’

    কান্না গলায় জড়িয়ে ছিল, কালীচরণ বলল, ‘আমায় মাপ করে দিন বাবু, আমি খুব অন্যায় করেছি, আপনার কাছে মিথ্যে কথা বলেছি!’

    ‘ওঠো! উঠে দাঁড়াও।’ বনবিহারী এবার নিজেকে ফিরে পেলেন।

    উঠে দাঁড়াল কালীচরণ, ‘আমাকে মাপ করুন বাবু।’

    ‘জেনেশুনে তুমি মিথ্যে বলে এখানেই থেকে গেছ, হঠাৎ আসার দরকার হল কেন?’

    ‘আমি আর পারছিলাম না।’

    ‘এই রাত্রে আমি কোনও কথা শুনতে চাই না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে কাল সকালে এসে বোলো। সরে যাও।’

    ‘তাই আসব।’

    ‘সরে যাও।’

    কালীচরণ সরে দাঁড়ালে বনবিহারী পা বাড়ালেন।

    বারান্দায় উঠতে না উঠতেই বিদ্যুৎ চমকাল বেশ জোরে। বনবিহারী মুখ ফিরিয়ে দেখতে পেলেন, কালীচরণ চলে যাচ্ছে। কিন্তু একটা সাইকেল বেশ জোরে এগিয়ে আসছে।

    ‘কে?’

    ‘আমি ভোলা। বউদিদি পাঠিয়ে দিলেন।’

    ‘কে বউদিদি?’

    ‘সদানন্দবাবুর বউ।’ সাইকেল দাঁড় করিয়ে একটা টিফিন ক্যারিয়ার হাতে এগিয়ে এল লোকটি। বারান্দায় সেটাকে রেখে ভোলা বলল, ‘আগের বাটিগুলো যদি দেন—।’

    ফেরত দিতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু পারলেন না বনবিহারী। ক্যারিয়ার ভেতরে নিয়ে গিয়ে খাবারগুলো বাড়ির পাত্রগুলোতে রেখে জলে ধুয়ে আগেরটার সঙ্গে রাত্রে আনাটিকেও ফেরত দিলেন ভোলাকে, ‘দুটোই নিয়ে যাও। ওদের বলে দিও কাল থেকে যেন আর না পাঠায়। পাঠালে আমি ফেরত দিতে বাধ্য হব।’ ভোলা চলে গেল।

    দরজা বন্ধ করে ভেতরে ঢুকে দেখলেন আলো জ্বলছে কিন্তু বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না। বাথরুম থেকে বেরিয়ে আসা মাত্র বৃষ্টি নামল হুড়মড়িয়ে। মাঝখানের ঘরে আসা মাত্র কাছাকাছি বাজ পড়ল। তখনই তীব্র চিৎকার করে পাশের ঘর থেকে ছুটে এল মামণি। এসে দু-হাতে জড়িয়ে ধরল বনবিহারীকে। মেয়েটার শরীর থরথরিয়ে কাঁপছে। বনবিহারী হেসে ফেললেন, ‘এই সাহস নিয়ে বিপ্লব করতে গিয়েছিলে?’ মামণি তাঁকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। বনবিহারী বিহ্বল হয়ে পড়লেন। কোনও নারী সমস্ত শরীর দিয়ে তাঁকে কখনও এভাবে জড়িয়ে ধরেনি!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৫ – সমরেশ মজুমদার
    Next Article বুকের ঘরে বন্দি আগুন – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }