Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগুনবেলা – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প575 Mins Read0
    ⤶ ⤷

    কাঠকয়লার আগুন – ১৭

    সতেরো

    বাস থেকে নেমে রিকশা নিতে যাচ্ছিলেন বনবিহারী, পেছন থেকে কেউ ডাকল, ‘ডাক্তারবাবু।’ বনবিহারী পেছন ফিরে দেখলেন বছর বাইশের একটি ছেলে তাঁর দিকে এগিয়ে আসছে।

    তিনি বললেন, ‘ঠিক চিনতে পারছি না ভাই?’

    ছেলেটি বলল, ‘আপনি আমাকে কী করে চিনবেন? আমি আপনাকে দেখেছি। আপনি আগে যেখানে থাকতেন সেখানে আমার মাসিমার বাড়ি। একবার মেসোমশাইকে দেখতে মাসিমার বাড়িতে এসেছিলেন। আপনার ওষুধে সেরে গিয়েছিলেন মেসোমশাই।’

    অস্বস্তি শুরু হয়ে গেল বনবিহারীর। এখন পর্যন্ত কেউ তাঁকে তাঁর আগের জায়গার উল্লেখ করে কথা বলেনি। মামণিকে নিয়ে উধাও হয়ে যাওয়ার পর আর ওখানকার সঙ্গে সম্পর্ক রাখেননি। নিশ্চয়ই তাঁর সম্পর্কে অনেক প্রশ্ন ওখানকার মানুষের মনে অতীতে পাক খেয়েছে। ভেবেছেন, সময় সব চাপা দিয়ে দেয়, এতদিনে তাই হয়েছে। এই ছেলে আবার কোত্থেকে ভূতের মতো উদয় হল।

    বনবিহারী হাসলেন, ‘ও। তা হবে। বয়স হয়েছে আর তখন তুমি বেশ ছোট ছিলে বলে মনে পড়ছে না।’

    ‘সেটাই স্বাভাবিক। আপনি কি এখন ওপারের গঞ্জ থেকে আসছেন?’

    ‘হ্যাঁ। কেন?’

    ‘আপনি কি কিছু শুনে এসেছেন?’

    ‘কী ব্যাপার বলো তো?’

    ‘ওখানকার পুলিশ নাকি দুজন ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। একটু আগে খবরটা এল। এখনও পুলিশ এরকম বর্বর আচরণ করছে ভাবতে খারাপ লাগছে। বিশ্বাস হচ্ছে না। আপনি কি কিছু শুনেছেন?’

    ছেলেটির মুখের দিকে তাকিয়ে মাথা নাড়লেন বনবিহারী, ‘কানে এসেছে কথাটা। অত ভোরে সত্যি না মিথ্যে তা যাচাই করার সময় পাইনি। আচ্ছা, চলি।’

    রিকশায় বসার পর অস্বস্তিটা বেড়ে গেল। এই ছেলেটা কে? তাঁকেই বা দুম করে এমন প্রশ্ন করল কেন? তা ছাড়া পুলিশের গুলিতে দুজন মারা গিয়েছে, এই খবরটা এত তাড়াতাড়ি এখানে পৌঁছে গেল? বনবিহারীর মনে হল, এই ছেলেটি ওই দলের একজন নয় তো!

    হোস্টেলের সুপার স্কুলেরই একজন শিক্ষক। কাল রাত্রে বড়বাবু বাড়িতে এসে যা বলে গিয়েছিলেন তিনি সেই একই কথা বললেন।

    বনবিহারী বিরক্ত গলায় বললেন, ‘আপনার হোস্টেলের একটি ছেলে কার সঙ্গে মিশছে সে-খবর আপনি রাখবেন না?’

    ‘দেখুন, এই হোস্টেল তো জেলখানা নয়। বিকেলে স্কুলের মাঠে ছেলেরা যখন খেলা করে তখন কেউ যদি গোপনে সরে পড়ে তাহলে তাকে ধরব কী করে? সে তো ফিরে আসছে ঠিক সময়ে, অন্য ছেলেদের সঙ্গে হোস্টেলে ফিরছে।’ সুপার বললেন।

    ‘কোথায় যেত সে?’

    ‘পাশেই নদীর ধারে একটা পোড়ো মন্দির আছে। স্কুলের মালি ওকে সেখানে বয়সে বড় ছেলেদের সঙ্গে ঢুকতে দেখেছে। তারপর ওকে অনেক প্রশ্ন করেছি, বলেছে নদী দেখতে নাকি ওর ভালো লাগে, তাই দেখতে যায়। কিন্তু গতকাল সকাল থেকে ও খায়নি। কারণ এখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন দুষ্কৃতি মারা গিয়েছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, একজন সমাজবিরোধীর মৃত্যুতে তুমি উপোস করছ?’

    ‘কী বলল সে?’

    ‘উলটে আমাকে জিজ্ঞাসা করল, আপনি কী করে জানলেন যে সে সমাজ বিরোধী?’

    ‘এরকম প্রশ্ন করতে সাহস পেল সে?’ বনবিহারী প্রশ্ন করলেন বেশ অবাক হয়ে।

    ‘হ্যাঁ।’ সুপার মাথা নাড়লেন, ‘আমি প্রিন্সিপালকে ব্যাপারটা জানালাম। কাল রাত্রে তিনি নিজে এসে ওর সঙ্গে কথা বলেছেন। ওর ঘর সার্চ করে একটা ডায়েরি পেয়েছেন। সেটা দেখে আপনাকে আসার জন্য খবর পাঠিয়েছেন।’

    ‘কী লেখা আছে ডায়েরিতে?’

    ‘ভয়ংকর লাইন। ও এখন সদ্য কিশোর। কিন্তু এইসব লেখার জন্য গভর্নমেন্ট ওকে দশ বছরের জেল দিতে পারে।’ সুপার খুব গম্ভীর গলায় বললেন।

    বনবিহারী চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলেন। কেবলই তাঁর মনে হচ্ছিল তিনি হেরে গেছেন। চোখ খুলে বললেন, ‘ডায়েরিটা দেখতে পারি?’

    সুপার তাঁর ড্রয়ার খুলে একটা পুরোনো ডায়েরি বের করে সামনে রাখলেন। ওটাকে চিনতে পারলেন বনবিহারী। প্রতি বছর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা কিছু না কিছু গিফট দিয়ে যায়। ডায়েরি ব্যবহার করেন না বনবিহারী। তিন-চার বছর আগেকার একটা ডায়েরি যে সন্তান নিয়েছে তা জানা ছিল না তাঁর।

    ডায়েরির পাতা খুললেন বনবিহারী। তৃতীয় পাতায় বড় বড় অক্ষরে লেখা, ‘আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে,/দানবের সাথে আজ সংগ্রামের তরে।’

    পরের পাতায়, ‘শোন রে মজুতদার,/ ফসল ফলানো মাটিতে রোপণ/করব তোকে এবার।’

    মুখ তুললেন বনবিহারী, ‘এই লাইনগুলোর কথা বলছেন?’

    ‘হ্যাঁ। আপনার কি মনে হয় না একজন ছাত্র এসব লেখা লিখলে তাকে দেশদ্রোহী বললে মিথ্যে বলা হবে?’ সুপার চোখ ছোট করলেন।

    ডায়েরিটা ফিরিয়ে দিলেন বনবিহারী, ‘আপনাদের প্রিন্সিপাল সাহেবও কি একই কথা বলেছেন?’

    ‘না। তিনি কিছু বলেননি, শুধু আপনাকে খবর দিতে বলেছেন।’

    ‘আপনি সুকান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন?’

    ‘তার মানে?’

    ‘একটি ছেলে যে মাত্র কুড়ি বছর নয় মাস বয়সে যক্ষ্মায় মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে সে কিছু কবিতা লিখেছিল। সেটা সাতচল্লিশ সালের মে মাস। প্রায় তেষট্টি বছর আগের কথা। তেষট্টি বছর পরে একটি কিশোর যদি তার ডায়েরিতে সুকান্তর লাইনগুলো লিখে রাখে তাহলে বলতেই হবে কবির কবিতা লেখা সার্থক। আপনি যদি সুকান্ত ভট্টাচার্যকে দেশদ্রোহী বলেন—।’

    বনবিহারীকে থামিয়ে দিয়ে সুপার প্রশ্ন করেন, ‘এই লাইনগুলো সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন?’

    ‘আপনার বোধহয় বাংলা সাহিত্য ভালো করে পড়া নেই।’ উঠে দাঁড়ালেন বনবিহারী, ‘যাহোক, সন্তান নিশ্চয়ই হোস্টেলের নিয়ম ভেঙে অন্যায় করেছে। আমি তার সঙ্গে কথা বলতে চাই।’

    ‘আপনি তার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করুন।’ ঘড়ি দেখলেন সুপার, ‘আর মিনিট পনেরো অপেক্ষা করতে হবে আপনাকে।’

    ঠিক পনেরো মিনিট পরে প্রিন্সিপালের মুখোমুখি হলেন বনবিহারী।

    প্রিন্সিপাল স্পষ্ট বললেন, ‘আপনি যদি সন্তানের ভালো চান তাহলে ওকে এখান থেকে নিয়ে যান। আমি স্বীকার করছি এখানে আমরা যতটা কেয়ার নেওয়া দরকার ততটা নিতে পারছি না।’

    বনবিহারী বললেন, ‘আমি বুঝতে পারছি না ওর অপরাধ কী? সুপার আমাকে এই ডায়েরি দেখালেন। ওঁর ধারণা ছিল তাতে লাইনগুলো সন্তানই লিখেছে। অথচ সেগুলো বহু বছর আগে সুকান্ত ভট্টাচার্যের লেখা। অল্পবয়সে আমরাও সুকান্তর কবিতার লাইন মুখস্থ করে রাখতাম। একধরনের সাময়িক উত্তেজনা হত।’

    প্রিন্সিপাল হাসলেন, ‘সুপার সম্ভবত সুকান্ত পড়েননি। না, ওই লেখাগুলোর জন্যে আমি কিছু বলছি না। যারা বলবে তারা সুকান্তকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজে হাস্যাস্পদ হবে। আমার অভিযোগ ও খেলার নাম করে নদীর ধারের শিবমন্দিরে কাদের সঙ্গে আড্ডা মারতে যেত? তারা তো শুনেছি বয়সে অনেক বড়। তাদের একজন গতকাল পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছে। কোনও শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে কি পুলিশের সঙ্গে সংঘাতে যাবে? আর সেই ছেলে মারা গিয়েছে বলে সন্তান তার প্রতি সহানুভূতিতে অনশন করবে? তার একটাই অর্থ, সে যে কোনওদিন পুলিশের বিরুদ্ধে কাজ করতে পারে! ওর এই আচরণ দেখে যদি আরও কিছু হোস্টেলের ছেলে উৎসাহিত হয় তাহলে আমাদের অবস্থা কী হবে তা বুঝতে পারছেন? আমি কি ভুল বলেছি?’

    বনবিহারী মাথা নাড়লেন, সমর্থনের।

    ‘আমি ওর টান্সফার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ওকে বাড়িতে রেখে স্কুলের শেষ পরীক্ষায় বসতে দিন নয়তো বহু দূরের কোনও হোস্টেলে পাঠিয়ে দিন যেখানে ও এসব করার সুযোগ পাবে না।’ বেল টিপলেন প্রিন্সিপাল।

    ‘ওকে এখানে ডেকে পাঠাবেন? আমি কথা বলব।’ বনবিহারী বললেন।

    বেলের আওয়াজ পেয়ে বেয়ারা ঘরে ঢুকতেই প্রিন্সিপাল তাকে বললেন হোস্টেল থেকে সন্তানকে নিয়ে আসতে।

    বেয়ারা চলে গেলে বনবিহারী অনুনয় করলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলি। ওকে ভালো করে বোঝাই। যদি দেখি ও ভুল বুঝতে পারছে তাহলে আপনাকে অনুরোধ করব আর একবার ওকে সুযোগ দিতে। কারণ আমার বাড়িতে রেখে ওকে পড়ানো এখন একদম সম্ভব নয়।’

    প্রিন্সিপাল কাঁধ নাচালেন, মুখে কিছু বললেন না।

    একটু পরে বেয়ারা সন্তানকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকলে প্রিন্সিপাল পাশের দরজা দেখিয়ে বললেন, ‘আপনি ওর সঙ্গে ওই ঘরে বসে কথা বলতে পারেন।’

    বনবিহারী উঠে পাশের ঘরে গেলেন। ঘরটি ছোট। দুটো চেয়ার রয়েছে, কোনও টেবিল নেই। চারপাশের আলমারিতে প্রচুর বই।

    চেয়ারে বসতেই সন্তান ঘরে এল।

    বনবিহারী বললেন, ‘বসো।’

    সন্তান বসল। ওকে একটু রোগা এবং লম্বাটে বলে মনে হল বনবিহারীর।

    ‘আমি কেন এসেছি তা জানো?’

    ‘বুঝতে পারছি।’

    ‘তুমি নাকি একজন সমাজবিরোধী মারা গিয়েছে বলে অনশন করেছ?’

    ‘ক্ষুদিরাম, বাঘাযতীন, সূর্য সেনকে আমরা কী বলি?’

    অবাক হলেন বনবিহারী। বললেন, ‘ওঁদের শহিদ বলা হয়। স্বাধীনতার জন্যে ওঁরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।’

    ‘ইংরেজরা ওদের উগ্রপন্থী, সমাজবিরোধী বলত।’

    ‘এসব কথা তোমাকে কে শেখাল?’ উত্তেজিত হতে গিয়েও সামলে নিলেন বনবিহারী।

    ‘কে শেখাবে? বই পড়লেই জানা যায়।’

    ‘দ্যাখো, এসব নিয়ে ভাবনাচিন্তা করার জন্যে পরে অনেক সময় পাবে। তোমার একমাত্র কাজ পড়াশুনা করা। ভালোভাবে পাশ করে জয়েন্ট পরীক্ষায় বসবে যাতে তুমি ডাক্তারিটা পড়তে পারো। এদেশের গরিব মানুষদের একমাত্র ডাক্তাররাই সাহায্য করতে পারে। তোমাকে মানুষ করার চেষ্টা করেছি, সেই চেষ্টা বৃথা হোক আমি চাই না।’ বনবিহারী শ্বাস নিলেন, ‘তুমি যাদের সঙ্গে গোপনে মেলামেশা করো তারা তোমার থেকে বয়সে অনেক বড়। তাদের একজনকে পুলিশ মেরে ফেলেছে। যা হওয়ার তা হয়ে গেছে। স্কুল চাইছে তোমাকে টান্সফার সার্টিফিকেট দিয়ে দিতে। আমি চাই তুমি আবার আগের মতো পড়াশুনায় মন দাও।’

    ‘আমি পড়াশুনায় ফাঁকি দিই না।’

    ‘জানি। কিন্তু অন্যদিকে মন দিও না।’

    সন্তান জবাব না দিয়ে ছাদের দিকে তাকাল।

    ‘সুকান্ত ভট্টাচার্যের কবিতার বই কেউ কি তোমাকে দিয়েছে?’

    ‘হ্যাঁ।’

    ‘কে?’

    ‘সেটাও কি অপরাধ?’

    ‘একদম নয়।’

    ‘নতুন স্যার। সুজয়বাবু!’

    ‘আচ্ছা! ওঁর সঙ্গে কী করে দেখা হল?’

    ‘উনি কদিন আগে হোস্টেলে এসে দেখা করেছিলেন। তখন ওঁর হাতে বইটা ছিল। আমি চেয়ে নিয়েছি।’

    ‘কবিতাগুলো তোমার ভালো লাগে?’

    ‘হ্যাঁ। ব্রিটিশ আমলে শোষকদের বিরুদ্ধে লেখা কবিতাগুলোকে এখনও সত্যি বলে মনে হয়।’

    ‘তাহলে তুমি কি আমাকে কথা দিচ্ছ?’

    বনবিহারীর প্রশ্নের জবাব প্রথমে না দিয়ে সন্তান তাঁর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর বলল, ‘ঠিক আছে।’

    খুশি হলেন বনবিহারী, ‘আমি এখনই প্রিন্সিপালকে অনুরোধ করব। আমি আশা করব তুমি কথার খেলাপ করবে না।’

    ‘একটা কথা জিজ্ঞাসা করতে চাই!’ হঠাৎ যেন সন্তানের কণ্ঠস্বর বদলে গেল।

    ‘নিশ্চয়ই, বলো।’

    ‘আপনি আমাকে কোত্থেকে পেয়েছিলেন?’

    ‘মানে?’

    ‘আপনি আমাকে আগে বলেছেন আমার বাবা-মাকে ভগবান নিয়ে গেছেন। তখন তাই বিশ্বাস করতাম। কালীচরণদা বলত আমার বাবা অল্প বয়সে মারা গিয়েছেন। মা তাঁর শোকে কোথাও হারিয়ে গিয়েছেন। এতদিন আমি ওঁদের নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু এখন বুঝতে পারছি সত্যি কথাটা আমাকে বলা হয়নি।’

    বুকের ভেতর আচমকা চাপ অনুভব করলেন বনবিহারী। তিনি জানতেন এই প্রশ্নটা তাঁকে কোনও না কোনওদিন সন্তান করবেই। কিন্তু সেটা এত তাড়াতাড়ি তা কল্পনা করেননি। এখন ও যে পরিস্থিতিতে আছে তাতে সব কথা বলা যাবে না। খুব দ্রুত ভেবে নিয়ে বনবিহারী বললেন, ‘কালীচরণ কিছুই জানে না। তোমার বাবা-মায়ের দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম। তোমাকে নিয়ে এসেছিলাম আমার কাছে। তখন তোমার কয়েকমাস বয়স। হাঁটতেও পারতে না।’

    ‘আপনি সত্যি কথা বলছেন না।’

    ‘এ কথা তোমার কেন মনে হচ্ছে?’

    ‘আপনি যখন সুন্দরবনে চলে গিয়েছিলেন তখন আমি ছাড়া আপনার সঙ্গে একজন মহিলা ছিল। সেখান থেকে সেই মহিলা কোথাও চলে যাওয়াতে আপনি আমাকে নিয়ে নতুন জায়গায় চলে আসেন। সেই মহিলা কে?’

    ‘এসব কথা তোমাকে কে বলেছে?’ সোজা হয়ে বসলেন বনবিহারী।

    এই সময় বেয়ারা এসে দাঁড়াল দরজায়, ‘আপনাদের এঘরে ডাকছে।’

    কয়েক সেকেন্ড উত্তরের জন্যে অপেক্ষা করেও না পেয়ে বনবিহারী আবার প্রিন্সিপালের ঘরে এলেন। দেখলেন প্রিন্সিপাল একা নন, তাঁর সামনে বসে আছেন একটি প্রৌঢ় ভদ্রলোক।

    প্রিন্সিপাল বললেন, ‘ইনি ডক্টর বনবিহারী। বসুন ডাক্তারবাবু।’

    ভদ্রলোক হাতজোড় করলেন, ‘নমস্কার।’ তারপর একটু দূরে দাঁড়ানো সন্তানের দিকে তাকিয়ে বললেন, ‘তোমার নাম সন্তান? এরকম নাম আমি প্রথম শুনলাম।’

    প্রিন্সিপাল বললেন, ‘ডাক্তারবাবু, ইনি রমেন দত্ত। আমাদের থানার সেকেন্ড অফিসার।’

    রমেন দত্ত বললেন, ‘সন্তানকে আমি একটু থানায় নিয়ে যাচ্ছি।’

    বনবিহারী চমকে উঠলেন, ‘কেন?’

    ‘এমন কিছু নয়। ওর বিরুদ্ধে আপাতত আমাদের কোনও অভিযোগ নেই। কিন্তু ওর কাছে কিছু তথ্য থাকতে পারে যা জানলে আমাদের উপকার হতে পারে।’

    ‘আপনি কি ওকে অ্যারেস্ট করছেন?’

    ‘না, না। একদম নয়। শুধু জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যাচ্ছি।’

    ‘তেমন কিছু ব্যাপার হলে সেটা তো আপনি এখানেই করতে পারেন!’

    ‘না। তা পারি না। গতকালের ব্যাপারটা নিশ্চয়ই শুনেছেন। তার সঙ্গে জড়িত কয়েকজনকে আমরা ধরেছি। তাদের সামনেই ওকে প্রশ্ন করতে চাই।’ উঠে দাঁড়ালেন রমেন দত্ত, ‘এসো সন্তান।’ ভদ্রলোক এগিয়ে গিয়ে সন্তানের কনুই ধরে বললেন, ‘চিন্তা করবেন না, মনে হয় বিকেলের মধ্যেই ও ফিরে আসবে।’

    বনবিহারী উঠে দরজায় গিয়ে দেখলেন রমেন দত্ত সন্তানকে জিপের পেছনে সেপাইদের জিম্মায় দিয়ে নিজে সামনে বসলেন। জিপ চলে গেল।

    প্রিন্সিপাল বললেন, ‘এরপরে আপনি কী আশা করছেন?’

    বনবিহারী বললেন, ‘কিন্তু ও আমাকে কথা দিয়েছে, মন দিয়ে পড়াশুনা করবে। হোস্টেলের বাইরে যাবে না। ওকে আর একটা সুযোগ দিন, প্লিজ।’

    প্রিন্সিপাল গম্ভীর হলেন, ‘এখন আর আমার হাতে নেই। স্কুলকমিটিকে জানাতে হবে। তাঁরা যা সিদ্ধান্ত নেন তা আপনাকে জানিয়ে দেব।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৫ – সমরেশ মজুমদার
    Next Article বুকের ঘরে বন্দি আগুন – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }