Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গণিকা-দর্শন – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প555 Mins Read0
    ⤶

    ২৫. গণিকাগমন এবং গনোরিয়া, সিফিলিস ও এইডস

    আগের অধ্যায়ে আলোচনা করেছি ব্রিটিশ-ভারতে অনিয়ন্ত্রিত যৌনজীবনে কীভাবে মানুষের মধ্যে যৌনরোগ ছড়িয়ে পড়েছিল। সে সময় যৌনরোগের এতটাই প্রাদুর্ভাব হয়েছিল যে, সকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। এই ধারা অব্যাহত ছিল ১৯৯০ সাল পর্যন্ত। ব্রিটিশ আমলের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে কি অবস্থা ছিল ওই সময়। দেবাশিস বসুর ‘কলকাতার যৌনপল্লী’ থেকে জানা যায়—১৮৫৩ সালে কলকাতা শহরে ৪০৪৯ টি গণিকালয় ছিল, যাতে বাস করছিলেন ১২,৪১৯ জন যৌনকর্মী। ১৮৬৭ সালে ছিল ৩০,০০০ জন। ১৯১১ সালের আদশুমারি অনুযায়ী ১৪২৭১ জন। ১৯২১ সালের আদমশুমারিতে অনুযায়ী ১০,৮১৪ জন যৌনকর্মী ছিল কলকাতায়। প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি হবে। বিনয় ঘোষ তাঁর কলকাতা শহরের ইতিবৃত্ত’-এ লিখেছেন—কলকাতায় খুবই রমরমা ছিল গণিকাদের জগৎ। গৃহস্থের বাড়ির পাশে গণিকা, ছেলেদের পাঠশালার পাশে গণিকা, চিকিৎসালয়ের পাশে গণিকা, মন্দিরের পাশে গণিকা। বিশেষ করে রামবাগান, সোনাগাছি, মেছোবাজার, সিদ্ধেশ্বরীতলা, হাড়কাটা, চাঁপাতলা, ইমামবক্স এগুলো ছিল গণিকাদের আখড়া। এমনকি কিছু গণিকা শহরে প্রকাশ্য রাজপথে নৃত্য পর্যন্ত করত। সাধারণ মানুষ পুলিশের কাছে আবেদন করা সত্ত্বেও এর কোনো প্রতিকার হয়নি। কারণ কলকাতায় পুলিশ ধনীদের তৈরি গণিকালয়গুলোতে হস্তক্ষেপ করতে সাহস পেত না। শুধুমাত্র দ্বারকানাথ ঠাকুর কলকাতায় একটি এলাকাতেই ৪৩টি গণিকালয়ের মালিক ছিলেন।

    অবাঞ্ছিত, অনিয়ন্ত্রিত যৌনজীবন অতিবাহিত করার ফলে যে যে যৌনরোগ ছড়িয়ে পড়ছিল, সেগুলি হল–গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস, এইডস, ক্লেমিডিয়া, শ্যানক্রয়েড, জিকা ভাইরাস ইত্যাদি।

    গনোরিয়া : গনোরিয়া আছে এমন কারোর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে গনোরিয়া হতে পারে। এই রোগে আক্রান্ত মা থেকে নবজাতকের শরীরে এই জীবাণু প্রবেশ করতে পারে। পুরুষ ও নারী, বিশেষ করে ১৫ থেকে ২৪ বছর বয়সিরা গনোরিয়ায় আক্রান্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিবারণ কেন্দ্র (সিডিসি)। গনোরিয়া হলে মূত্রত্যাগের সময় জ্বালাপোড়া ও যৌনাঙ্গ দিয়ে সাদা, হলুদ ও সবুজ স্রাব বের হতে পারে।

    সিফিলিস : গনোরিয়ায় মতো সিফিলিসের জীবাণুও মা থেকে নবজাতকের দেহে ঢুকতে পারে। চিকিৎসা না করালে সিফিলিস থেকে দীর্ঘমেয়াদে জটিল সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে সিডিসি। সিফিলিসের লক্ষণ প্রাথমিক পর্যায়ে যন্ত্রণা ও চুলকানিবিহীন ক্ষত হতে পারে, দ্বিতীয় পর্যায়ে মুখ, যোনি কিংবা মলদ্বারে ব্যাশ বা ক্ষত হতে পারে। শেষ পর্যায়ে প্যারালিসিস থেকে অন্ধত্ব, এমনকি মৃত্যুও হতে পারে।

    জেনিটাল হার্পিস : যৌনকাজে সক্রিয় যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্তদের অনেকের শরীরে এই রোগের লক্ষণ দেখা যায় না। অর্থাৎ কারও শরীরে এই রোগের লক্ষণ না-থাকলেও তিনি সঙ্গীর দেহে এটি ছড়িয়ে দিতে পারেন। লক্ষণগুলো হল–যৌনাঙ্গ, মলদ্বার ও মুখে একটি বা দুটি ফোস্কা পড়তে পারে। সেগুলো ভেঙে গিয়ে ব্যথা হতে পারে। সেই ব্যথা সারতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

    এইচআইভি/এইডস : যাঁদের সিফিলিস, গনোরিয়া ও হার্পিস আছে তাঁদের ভবিষ্যতে এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ রোগগুলো একইরকম যৌন আচরণের জন্য হয়ে থাকে। এইচআইভিতে আক্রান্ত হওয়ার অন্যতম দুটি কারণ হল কন্ডোম ছাড়া যৌনমিলন এবং একাধিক ও অপরিচিত কারও সঙ্গে মিলন। তবে এইচআইভিতে আক্রান্ত কোনো ব্যক্তি বা কোনো এইডস রোগীর রক্ত আপনার শরীরে ঢুকলেও এই রোগ হয়। এইডস (Acquired Immuno Deficiency Syndrome) বা অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণসমষ্টি হচ্ছে এইচ.আই.ভি. (Human Immunodeficiency Virus) তথা মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস’ নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগলক্ষণসমষ্টি, যা মানুষের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষপর্যন্ত তাঁর মৃত্যু ঘটাতে পারে।

    এইচ.আই.ভি. সংক্রমণের সঙ্গে সঙ্গেই সর্বদা এইডস হয় না। শুরুতে ক্ষেত্রবিশেষে ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ দেখা যেতে পারে। এরপর বহুদিন কোনো উপসর্গ দেখা যায় না। এইচ.আই.ভি. ভাইরাসের আক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের প্রতিরক্ষাতন্ত্র বা অনাক্রম্যতন্ত্র দুর্বল হতে থাকে এবং আক্রান্ত ব্যক্তি সাধারণ সংক্রামক ব্যাধি যেমন যক্ষ্মায় যেমন আক্রান্ত হতে পারেন, তেমনই সুযোগসন্ধানী সংক্রামক ব্যাধি এবং অবুদ বা টিউমারের শিকার হতে পারেন, যেগুলি কেবলমাত্র সেসব লোকেরই হয়, যাঁদের দেহের অনাক্রম্যতন্ত্র (বা রোগ প্রতিরোধ ব্যবস্থা) কাজ করে না। এইচ.আই.ভি. সংক্রমণের এই পর্যায়টিকেই এইডস বলা হয়। এই পর্যায়ে প্রায়শই রোগীর অনিচ্ছাকৃতভাবে ও অত্যধিক পরিমাণে ওজন হ্রাস পায়।

    যেহেতু একবার সংক্রামক এইচ.আই.ভি. শরীরে ঢুকলে তাকে পুরোপুরি দূর করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, তাই এইচ.আই.ভি. সংক্রমণ হলে এইডস প্রায় অনিবার্য। তবে বিনা চিকিৎসায় এইডস পর্যায়ে পৌঁছোতে যদি লাগে গড়ে দশ বছর, তবে চিকিৎসার দ্বারা তাকে আরও কিছু বছর পিছিয়ে দেওয়া যায়। কিন্তু ‘HAART নামে এইডসের যে সমন্বিত ওষুধ দ্বারা চিকিৎসা পদ্ধতি রয়েছে, তা অত্যন্ত খরচ সাপেক্ষ। ২০১৬ সালের হিসাব অনুযায়ী বিশ্বে প্রায় ৩ কোটি ৬৭ লক্ষ লোক এইচ.আই.ভি দ্বারা আক্রান্ত ছিল এবং ওই বছর এইডসের কারণে ১০ লক্ষ লোকের মৃত্যু হয়। তবে ২০১৬ সালে ২০১৫ সালের তুলনায় নতুন এইচআইভি সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ কম ছিল। বেশির ভাগ এইডস আক্রান্ত রোগীই সাহারা-নিম্ন আফ্রিকাতে বাস করে ১৯৮০-র দশকের শুরুতে রোগটি চিহ্নিত করার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বব্যাপী এইডস রোগে মোট আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ লোক মারা গেছে। এইডসকে বর্তমানে একটি মহামারী ব্যাধি হিসেবে গণ্য করা হয়, যা বিশ্বের বিশাল এক আয়তন জুড়ে বিদ্যমান এবং যা সক্রিয়ভাবে ছড়িয়ে পড়ছে। এইচআইভি ভাইরাসটি সম্ভবত ঊনবিংশ শতকের শেষভাগে বা বিংশ শতকের শুরুর দিকে পশ্চিম-মধ্য আফ্রিকাতে উৎপত্তিলাভ করে। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি সর্বপ্রথম রোগটি শনাক্ত করে এবং তার পরে ১৯৮০-র দশকের শুরুর দিকে এই রোগের কারণ হিসেবে এইচআইভি ভাইরাসকে শনাক্ত করা হয়। সিডিসির (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, যুক্তরাষ্ট্র সরকার) ২০১৭ সালের জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে এইচ.আই.ভি. আক্রান্তের ৭০ শতাংশই সমকামী এবং উভকামী পুরুষ।

    ক্লেমিডিয়া : পুরুষ ও নারীর উভয়েরই এটি হতে পারে। নারীর গর্ভধারণ ক্ষমতায় স্থায়ী সমস্যা তৈরি করতে পারে ক্লেমিডিয়া। এই রোগের একবার চিকিৎসা হলেও পরবর্তীতে আবারও এটি হতে পারে। এমনটি হল নারীদের ক্ষেত্রে অস্বাভাবিক অথবা অনিয়মিত ঋতুস্রাব, মূত্রত্যাগের সময় জ্বলাপোড়া হতে পারে। পুরুষের বেলাতেও প্রায় একই ধরনের লক্ষণ দেখা দেয়।

    শ্যানক্রয়েড : শ্যানক্রয়েডের ফলে যৌনাঙ্গে যন্ত্রণাদায়ক ঘা দেখা দেয়। যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগ ছড়ায়। উন্নয়নশীল দেশগুলোতে এটি বেশি দেখা যায়। এর সঙ্গে যৌনকর্মীদের একটি সম্পর্ক রয়েছে, কারণ দেখা গেছে যাদের শ্যানক্রয়েড হয়েছে তাঁরা কোকেন ব্যবহার করেছেন কিংবা গণিকালয়ে গেছেন। উপযুক্ত চিকিৎসা না-হলে রোগাক্রান্তদের পুরুষাঙ্গের ছিদ্র সরু হয়ে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।

    জিকা ভাইরাস : সাম্প্রতিক সময়ে আলোচিত এই রোগের জন্য সাধারণত মশা দায়ী। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসি বলছে, যৌন মিলনের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে।

    নাম ছিল বুলাদি। পদবির বালাই ছিল না মাঝবয়সি মহিলার। ১০৯৭ নম্বরে ফোন করলে কথা বলতেন তিনি। এক দশক আগে টিভি থেকে শুরু করে খবরের কাগজ কিংবা রেডিয়ো অথবা হোর্ডিং—সব ধরনের গণমাধ্যমে দেখা যেত বুলাদিকে। সরকারি এই অ্যানিমেটেড চরিত্রটি এইচআইভি আর এইডস সংক্রমণ নিয়ে অবিরাম সচেতনতার বার্তা বিলিয়ে চলতেন ১৯৯৮ সাল থেকে। গণিকালয়ে পৌঁছে যদি দেখত সঙ্গে কন্ডোম নেই, তাহলে যৌনকর্মীর কাছে না-গিয়ে বলা হচ্ছিল–“চলো, এক দান লুডো খেলি”। কিন্তু গত আট বছরে আর দেখা যায়নি তাঁকে। ২০০৮ থেকে আচমকাই গায়েব হয়ে গিয়েছেন ‘পাশের বাড়ির মেয়ে’-র মোড়কে পেশ করা রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতির (স্যাক্স) ওই দূতকে।

    ন্যাকো (ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন)-র এক কর্তার বক্তব্য, সরকারি হিসাব অনুযায়ী এ রাজ্যে ১.২৫ লক্ষ (দেশে ২১ লক্ষ) এইচআইভি পজিটিভ রোগী থাকার কথা। কিন্তু সরকারি খতিয়ান বলছে, এ যাবৎ মাত্র ৬২ হাজার রোগী চিহ্নিত হয়েছেন এবং তাঁদের মধ্যে ৫৬ হাজারকে আনা গিয়েছে সরকারি চিকিৎসার (অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি বা এআরটি) আওতায়। বাদ বাকি রোগীদের চিহ্নিত করে এআরটি-র আওতায় আনাই এখন প্রধান লক্ষ্য সরকারের। ওই কর্তার কথায়—নানা ফাঁকফোকরের কারণেই সব রোগীর নাগাল এখনও পাওয়া যায়নি। সেই ফাঁকগুলো মেরামত করে রোগী চিহ্নিত করার প্রক্রিয়াগুলো আরও জোরদার করতে চায় সরকার। হয়তো সেই কাজেই লাগানো হবে বুলাদিকে। স্যাক্সের প্রকল্প অধিকর্তা পৃথা জানান, ২০৩০-এর মধ্যে দুনিয়াকে এইচআইভি মুক্ত করার যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেইমতো সরকারের প্রাথমিক লক্ষ্য হল মা-বাবার শরীর থেকে সন্তানের রক্তে এইচআইভি সংক্রমণ ঠেকানোনা। কিন্তু নিজেরাই এইচআইভি সংক্রামিত, সেই তথ্যই যদি মা-বাবা নিজেরা না–জানেন, তা হলে সন্তানের শরীরে সংক্রমণ ঠেকানো মুশকিল। তাই যাঁদের এ রোগ হওয়ার ঝুঁকি রয়েছে, তাঁরা যাতে আইসিটিসি-তে (ইন্টিগ্রেটেড টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টার) নিজে থেকে গিয়েই রক্তপরীক্ষা করান, তার প্রচারে জোর দেওয়া হচ্ছে। অবশেষে কন্ডোমের প্রবেশ মানুষের যৌনজীবনে এনে দিল উদ্দাম বিলব। কন্ডোম (Condom) প্রধানত যৌনসঙ্গমকালে ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু। এটি মূলত গর্ভধারণ ও গনোরিয়া, সিফিলিস ও এইচআইভির মতো যৌনরোগের প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয়। এটি পুরুষদের উত্থিত পুরুষাঙ্গে পরানো হয়। রেতঃস্থলনের পর কন্ডোম যৌনসঙ্গীর শরীরে বীর্য প্রবেশে বাধা দেয়। এর ফলে সরাসরি যোনি ও লিঙ্গের চামড়ার সংস্পর্শ হয় না। কন্ডোমের উপাদান দুই শরীরের মাঝে সূক্ষ দেয়াল তুলে ধরে।

    আধুনিক যুগে কন্ডোম মূলত তরুক্ষীর থেকে প্রস্তুত করা হয়। তবে কনডম তৈরি ক্ষেত্রে অনেক সময় পলিআরথিন, পলিইসোথ্রিন বা ল্যাম্ব ইনসেসটাইনও ব্যবহৃত হয়। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবেই কন্ডোম আবিষ্কারের প্রধান উদ্দেশ্য। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এসে যা ভয়ংকর যৌনরোগ প্রতিরোধের জন্য আবশ্যিক হয়ে পড়েছে। কন্ডোম অত্যন্ত সুলভ, সহজে ব্যবহার্য, কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ও যৌনব্যাধি প্রতিরোধে সর্বাধিক কার্যকর।

    কন্ডোম প্রায় ৪০০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। ঊনবিংশ শতাব্দী থেকেই কন্ডোম ব্যবহার সর্বাপেক্ষা জনপ্রিয় জন্মনিরোধ পদ্ধতি। আধুনিক সমাজে কন্ডোমের ব্যবহার ব্যাপক মান্যতা লাভ করেছে। প্রাচীন সভ্যতাগুলিতে কন্ডোমের ব্যবহার প্রচলিত ছিল কি না তা নিয়ে পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ যথেষ্ট। প্রাচীন মিশর, গ্রিস ও রোমে গর্ভাধান রোধ নারীর দায়িত্ব হিসাবে পরিগণিত হত। এই সব দেশ থেকে সে সমস্ত সুলিখিত প্রাচীন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিবরণীগুলি পাওয়া গেছে, সেগুলিতে মূলত নারী-নিয়ন্ত্রিত গর্ভনিরোধ বস্তুগুলিরই উল্লেখ রয়েছে। পঞ্চদশ শতাব্দীর আগে কিছু শিশ্নাগ্র কনডমের ব্যবহারের কথা জানা যায়। এগুলি প্রধানত পুরুষাঙ্গের অগ্রভাগকে ঢেকে রাখত। কন্ডোমের প্রচলন মূলত সমাজের উচ্চশ্রেণির মানুষের মধ্যেই পরিলক্ষিত হত। চিনে শিশ্নাগ্র কন্ডোম তৈরি হত তৈলনিষিক্ত রেশমি কাগজ বা ভেড়ার অন্ত্র দিয়ে। জাপানে কন্ডোম তৈরি হত কচ্ছপের খোল বা জন্তুর শিং দিয়ে।

    ষোড়শ শতাব্দীর ইতালিতে গ্যাব্রিয়েলে ফ্যালোপিও সিফিলিস রোগের উপর একখানি গবেষণাগ্রন্থ রচনা করেন। সেই সময়কার লিখিত ইতিহাস থেকে জানা যায় যে ১৪৯০-এর দশকে সিফিলিস একটি ভয়ানক রোগের আকারে প্রকট হয়েছিল। রোগাক্রান্ত হওয়ার মাস কয়েকের মধ্যেই রোগীর মৃত্যু ঘটত। ফ্যালোপিওর গবেষণা গ্রন্থটি কন্ডোম ব্যবহারের প্রাচীনতম অবিতর্কিত বিবরণ। এই বর্ণনা অনুযায়ী, একটি ক্ষৌমবস্তুনির্মিত খাপকে একটি রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হত এবং ব্যবহারের পূর্বে সেটি শুকিয়ে নেওয়া হত। বর্ণনা অনুযায়ী এক কাপড়টি কেবলমাত্র শিশ্নাগ্রভাগকেই ঢেকে রাখত এবং একটি রিবন দিয়ে এটিকে বেঁধে রাখা হত। ফ্যালোপিও দাবি করেন, ক্ষৌমবস্ত্রাকার খাপের একটি পরীক্ষামূলক ব্যবহার ঘটিয়ে দেখেছেন যে এর মাধ্যমে সিফিলিস প্রতিরোধ করা সম্ভব।

    এর পর থেকে সমগ্র ইউরোপে বিভিন্ন গ্রন্থে বর্ণিত নানা রকম পুরুষাঙ্গ-আচ্ছাদনী রোগ প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হতে থাকে। ১৬০৫ সালে রচিত ‘De iustitia et iure’ (বিচার ও আইন প্রসঙ্গে) নামে একটি ধর্মীয় গ্রন্থের বক্তব্য থেকে জানা যায়, এই জাতীয় বস্তুগুলি রোগ প্রতিরোধের বদলে জন্মনিয়ন্ত্রক হিসাবেই বেশি ব্যবহৃত হত। এই গ্রন্থের লেখক ক্যাথলিক ধর্মতত্ত্ববিদ লেওনার্দাস লেসিয়াস এগুলিকে অনৈতিক বলে বর্ণনা করেছেন। ১৬৬৬ সালে ব্রিটিশ বার্থ রেট কমিশনের বক্তব্য থেকে জানা যায় যে এই সময় কন্ডোম ব্যবহারের ফলে জন্মহার হ্রাস পেয়েছে। ক্ষৌমবস্ত্রের পাশাপাশি রেনেসাঁর যুগে অন্ত্র ও মুত্রাশয় নির্মিত কনডমের ব্যবহারও প্রচলন লাভ করে। পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ওলন্দাজ বনিকেরা ভালো চামড়া’ নির্মিত কন্ডোম নিয়ে যায় জাপানে। এই অঞ্চলে পূর্বে ব্যবহৃত শিং-নির্মিত কন্ডোম শুধুমাত্র শিশ্নাগ্রভাগকেই ঢাকত। কিন্তু এই সমস্ত চামড়ার কন্ডোমে সমগ্র পুরুষাঙ্গকে ঢাকার সুবিধা পাওয়া যেত।

    অষ্টাদশ শতাব্দী থেকে আইনজ্ঞ, ধর্মতত্ত্ববিদ ও চিকিৎসকদের একটি অংশ কন্ডোম ব্যবহারের বিরোধিতা করতে থাকেন। সেসময় তাঁরা যে আপত্তিগুলি তোলেন, সেগুলির অনেকগুলি এসময় আজও তোলা হয়ে থাকে। যেমন—কন্ডোম গর্ভাধান সম্ভাবনা কমিয়ে দেয়, যাকে কেউ কেউ জাতির পক্ষে অনৈতিক ও অবাঞ্ছিত মনে করেন। এগুলি যৌনরোগ থেকে সম্পূর্ণ রক্ষা করতে অক্ষম, অথচ এদের রোগপ্রতিরোধ ক্ষমতায় বিশ্বাস রেখে মানুষ তাঁদের যৌন কার্যকলাপ বৃদ্ধি করে থাকে। তা ছাড়া অনেকেই নানা ব্যবহায় সংক্রান্ত সমস্যা, চড়া দাম ও ব্যবহারের ফলে কামোদ্দীপনা কমে যাওয়ার জন্য কন্ডোম ব্যবহার এড়িয়ে চলেন। কিন্তু কোনো কোনো মহলের বিরোধিতা সত্ত্বেও কন্ডোমের বিক্রি বাড়তে থাকে। অষ্টাদশ শতাব্দীতে বিভিন্ন মান ও আকারের কন্ডোম কিনতে পাওয়া যেত। এর মধ্যে যেমন রাসায়নিক মাখানো ক্ষৌমবস্ত্র নির্মিত কনডম ছিল, তেমনই ছিল ‘ত্বক’ ও (সালফার ও লাই মিশ্রিত নরম করা মুত্রাশয় বা তন্ত্র)। সমগ্র ইউরোপে ও রাশিয়ায় পাব, নাপিতের দোকান, ঔষধের দোকান, খোলাবাজার এবং নাট্যশালায় কন্ডোম বিক্রি হত। পরে এগুলি আমেরিকাতেও বিক্রি হতে শুরু করে। তবে সর্বত্রই চড়া দাম, সচেতনতা ও সঠিক যৌনশিক্ষার অভাবে কেবলমাত্র উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির একাংশের মধ্যেই কন্ডোমের প্রচলন সীমাবদ্ধ থাকল

    ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে জন্মনিরোধক পদ্ধতিগুলির সঙ্গে সমাজের দরিদ্র শ্রেণি পরিচিত হয়। এই সময়কার জন্মনিরোধক সম্পর্কিত লেখকেরা জন্মনিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতিগুলিকেই বেশি গুরুত্ব দিতেন। এযুগের নারীবাদীরা বলতেন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি একান্তভাবেই নারীর হাতে থাকা উচিত। তাঁরা কন্ডোম জাতীয় সকল পুরুষ-নিয়ন্ত্রিত জন্মনিরোধকের বিরোধী ছিলেন। অন্যান্য লেখকেরা লিখেছেন কন্ডোম ছিল দামী ও নির্ভরযোগ্যতাশূন্য। অভিযোগ ছিল এগুলি ছিদ্র হয়ে যেত, শরীরে বাইরে খুলে আসত বা ফেটে যেত)। তবে তাঁরা কতকগুলি ক্ষেত্রে কন্ডোমকে ভালো বিকল্প বলেছেন। যেমন রোগপ্রতিরোধের ক্ষেত্রে একমাত্র ব্যবহার্য ছিল কনডম। অনেকে আবার অবাঞ্ছিত সন্তান ও যৌনরোগের ভয়ে যৌনসঙ্গম পরিত্যাগ করার পথ বেছে নিতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনীয় কন্ডোম ব্যবহারকে সমর্থন করেনি; বরং এই জাতীয় পোস্টারের মাধ্যমে সবাইকে ব্রহ্মচর্য পালনকে উৎসাহিত করত।

    অনেক দেশে কনডম উৎপাদন বা গর্ভনিরোধ ব্যবস্থার প্রসার রোধ করার জন্য আইন পাস করা হয়। কিন্তু এত বাধা সত্ত্বেও ভ্রাম্যমাণ ভাষণ ও সংবাদপত্রের বিজ্ঞাপনের কন্ডোমের কথা প্রচারিত হতে থাকে। যে সমস্ত অঞ্চলে এই জাতীয় বিজ্ঞাপন আইনত নিষিদ্ধ ছিল সেখানে শালীনভাবে কন্ডোমের কথা প্রচারের ব্যবস্থা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘরে কি করে কন্ডোম তৈরি করা হয় তার নির্দেশিকা বিলি করা হত। সামাজিক ও আইনি প্রতিবন্ধকতা সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর শেষভাগে কন্ডোমই হয়ে ওঠে সর্বাপেক্ষা জনপ্রিয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

    ঊনবিংশ শতাব্দীর পরার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে যৌনরোগীর সংখ্যা অকস্মাৎ অত্যন্ত বৃদ্ধি পায়। ঐতিহাসিকরা এর জন্য আমেরিকার গৃহযুদ্ধের প্রভাব ও কমস্টক আইন কর্তৃক প্রচারিত প্রতিরোধ ব্যবস্থাগুলির প্রতি অজ্ঞতাকে দায়ী করেন। এই ক্রমবর্ধমান মহামারির সঙ্গে যুঝতে সরকারি বিদ্যালয়গুলিতে প্রথম যৌনশিক্ষা পাঠক্রম চালু করা হয়। এই পাঠক্রমের মাধ্যমে বিভিন্ন যৌনব্যাধি ও কেমন করে তা সংক্রমিত হয়, সেই সম্পর্কে পাঠদান দেওয়া হত। তবে যৌনব্যাধি নিয়ন্ত্রণে কন্ডোমের ব্যবহারকে উৎসাহিত করা হত না। কারণ সেযুগের চিকিৎসক মহল ও নৈতিকতার ধ্বজাধারীরা মনে করতেন, যৌনরোগ আসলে যৌন অসদাচারের শাস্তি। যৌনরোগে আক্রান্তদের প্রতি বিদ্বেষ এতটাই ছড়িয়ে পড়ে যে, অনেক হাসপাতাল সিফিলিস রোগে আক্রান্তদের চিকিৎসা করতে অস্বীকার করে।

    এদিকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে জার্মান সামরিক বাহিনীতে সেনা জওয়ানদের মধ্যে কন্ডোম ব্যবহারকে উৎসাহ দেওয়া হতে থাকে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে মার্কিন সামরিক বাহিনী কর্তৃপক্ষ একটি পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হন যে কন্ডোম ব্যবহারের ফলে সেনা জওয়ানদের যৌনরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। তবে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও (কেবলমাত্র যুদ্ধের সূচনাভাগে) ব্রিটেন যুদ্ধের সেনা জওয়ানদের মধ্যে কন্ডোম সরবরাহ বা কন্ডোম ব্যবহার উৎসাহিত করেনি, যুদ্ধের অংশগ্রহণকারী অন্যান্য সকল রাষ্ট্রই করেছিল।

    প্রথম বিশ্বযুদ্ধের পরও কয়েক দশক সমগ্র ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে কন্ডোম ব্যবহারে সামাজিক ও আইনগত বাধা থেকেই যায়। মনস্তত্ত্ব চর্চার প্রবর্তক সিগমুন্ড ফ্রয়েড এই মর্মে সমস্ত প্রকার জন্মনিয়ন্ত্রক পদ্ধতির বিরোধিতা করেছেন যে, সেগুলির ব্যর্থতার হার ছিল সুউচ্চ। ফ্রয়েড বিশেষভাবে কন্ডোম ব্যবহারের বিরোধিতা করেন। কারণ তিনি মনে করতেন কন্ডোম যৌন উত্তেজনা প্রশমিত করে দেয়। কোনো কোনো নারীবাদীও কন্ডোম সহ সব রকমের পুরুষনিয়ন্ত্রিত জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার বিরোধিতা করতে থাকেন। ১৯২০ সালে চার্চ অফ ইংল্যান্ডের ল্যামবেথ কনফারেন্সে সকল প্রকার ‘Unnatural means of conception avoidance’-এর বিরোধিতা করা হয়। লন্ডনের বিশপ আর্থার উইনিংটন-ইনগ্রাম অভিযোগ করেন যে, গলি ও উদ্যানগুলিতে বিশেষ করে সপ্তাহান্ত ও ছুটির দিনগুলিতে ব্যবহৃত কন্ডোম ছড়িয়ে থাকতে দেখা যায়।

    যদিও ইউরোপীয় সামরিক বাহিনীগুলি রোগ প্রতিরোধকল্পে নিজ সদস্যদের কন্ডোম সরবরাহ করত। এমনকি যেসব দেশে সাধারণের মধ্য কন্ডোমের ব্যবহার নিষিদ্ধ ছিল, সেইসব দেশেও সেনাবাহিনীতে কন্ডোম ব্যবহার করা যেত। ১৯২০-এর দশকে আকর্ষক নাম ও চকচকে মোড়ক ব্যবহার কন্ডোম ও সিগারেটের মতো পণ্য বিক্রির এক গুরুত্বপূর্ণ ব্যাবসায়িক কৌশল হয়ে ওঠে। মানপরীক্ষাও প্রচলন লাভ করে। চাপহীনতা পরীক্ষা করার জন্য অন্যান্য সব পদ্ধতির সঙ্গে কন্ডোমে হাওয়া ভরেও পরীক্ষা করা হত। ১৯২০-এর দশকে বিশ্বব্যাপী কন্ডোমের বিক্রি দ্বিগুণ হয়ে যায়।

    ১৯৩০ সালে অ্যাংলিকান চার্চের ল্যামবেথ কনফারেন্সে বিবাহিত দম্পতির ক্ষেত্রে জন্মনিরোধক ব্যবহারে অনুমোদন জানানো হয়। ১৯৩১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল কাউন্সিল অফ চার্চেস একটি অনুরূপ বক্তব্য জানায়। রোমান ক্যাথলিক চার্চ এর প্রতিক্রিয়ায় ‘Casti Connubii’ নামে একটি এনসাইক্লিকাল (সমগ্র বিশ্বে রোমান ক্যাথলিক বিশপদের প্রেরিত পোপের চিঠি) জারি করে সকল প্রকার জন্মনিরোধ ব্যবহারের বিরুদ্ধে রোমান ক্যাথলিক চার্চের কড়া অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়। এই চার্চ অদ্যাবধি এই অবস্থান থেকে সরে আসেনি। ১৯৩০-এর দশক থেকেই কন্ডোমের উপর থেকে আইনি বিধিনিষেধ শিথিল করা হতে থাকে। তবে ফ্যাসিবাদী ইতালি ও নাৎসি জার্মানিতে কন্ডোমের উপর বিধিনিষেধ বৃদ্ধি করা হয় (যদিও রোগ প্রতিরোধে কন্ডোমের ব্যবহার তখনও অনুমোদিত ছিল)। মহামন্দার সময় সৃক্সিডের কন্ডোম জনপ্রিয়তা অর্জন করে। স্ ডি সিমেন্ট-ডিপিং পদ্ধতিতে কন্ডোম প্রস্তুত করত। তরুক্ষীর কন্ডোমের তুলনায় এই জাতীয় কন্ডোমে দুটি অধিক সুবিধা পাওয়া যেত। প্রথমত, সিমেন্ট-ডিপড কন্ডোমের সঙ্গে তৈলমিশ্রিত লুব্রিকেন্ট ব্যবহার করা যেত এবং দ্বিতীয়ত পুরোনো রবারের কন্ডোম পুনর্ব্যবহারযোগ্য ছিল, যা সেই মন্দার বাজারে অনেকের ক্ষেত্রে আর্থিকভাবে সুবিধাজনক প্রতিপন্ন হয়। ১৯৩০-এর দশকে মানের দিকটিতেও গুরুত্ব দেওয়া শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেদেশে বিক্রিত কন্ডোমের মান নিয়মিত করতে শুরু করে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কন্ডোম শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর সেনা জওয়ানদের মধ্যে বিতরণই করা হয় না, বরং চলচ্চিত্র, পোস্টার ও লেকচারের মাধ্যমে কন্ডোমের ব্যবহারকে উৎসাহিত করা হতে থাকে। ইউরোপীয় ও এশীয় সকল পক্ষের সামরিক বাহিনীগুলি যুদ্ধ চলাকালীন আগাগোড়াই সেনাবাহিনীতে কন্ডোমের সরবরাহ অব্যাহত রেখেছিল। এমনকি জার্মানিতে ১৯৪১ সালে সকল নাগরিকের কন্ডোম ব্যবহার নিষিদ্ধ হয়ে গেলেও সেনা জওয়ানদের কন্ডোম ব্যবহারে ছাড় দেওয়া হয়। অন্যদিকে কন্ডোম সহজলভ্য ছিল বলে সেনারা যৌনসঙ্গম ছাড়াও অন্যান্য কাজে কন্ডোম ব্যবহার করতে শুরু করে। এই রকম কিছু ব্যবহার অদ্যাবধি প্রচলিত রয়েছে।

    যুদ্ধের পরেও কন্ডোমের বিক্রি বাড়তে থাকে। ১৯৫৫-১৯৬৫ সময়কালের মধ্যে আমেরিকার প্রজননশীল জনসংখ্যার ৪২ শতাংশই জন্মনিয়ন্ত্রণের জন্য কন্ডোমের উপর নির্ভর করতেন। ১৯৫০-১৯৬০ সময়কালের মধ্যে ব্রিটেনে ৬০ শতাংশ বিবাহিত দম্পতি কন্ডোম ব্যবহার করতেন। ১৯৬০ সালে বাজারে আসার সঙ্গে সঙ্গে জন্মনিয়ন্ত্রণ বড়ি জন্মনিয়ন্ত্রণের সর্বাপেক্ষা জনপ্রিয় পন্থায় পরিণত হয়। কিন্তু কন্ডোম শক্তিশালী দ্বিতীয় বিকল্প হয়ে থেকেই যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশানাল ডেভেলপমেন্ট উন্নয়নশীল দেশগুলিকে ‘বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি সমস্যা সমাধানার্থে কন্ডোম ব্যবহারের দিকে ঠেলে দিতে থাকে। ১৯৭০ সালের মধ্যে ভারতে লক্ষাধিক কন্ডোম প্রতি বছর ব্যবহৃত হতে থাকে। (সাম্প্রতিক দশকগুলিতে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে: ২০০৪ সালে ভারত সরকার পরিবার পরিকল্পনা ক্লিনিকে বিতরণার্থে ১.৯ বিলিয়ন কন্ডোম ক্রয় করে।)

    ১৯৬০ ও ১৯৭০-এর দশকে মানের ব্যাপারে কড়াকড়ি করা হয়। কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে আইনি বাধাগুলিও বহুলাংশে অপসারিত হয় এই সময়। ১৯৭৮ সালে আয়ারল্যান্ডে প্রথম আইনসম্মত কন্ডোম বিক্রি হয়। অবশ্য কন্ডোমের বিজ্ঞাপনের ক্ষেত্রে আইনি বাধা কিছু থেকেই যায়। ১৯৫০-এর দশকের শেষভাগে আমেরিকার ন্যাশানাল অ্যাসোসিয়েশন অফ ব্রডকাস্টার্স জাতীয় টেলিভিশনে কন্ডোমের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করে। এই নীতি ১৯৭৯ সাল পর্যন্ত বজায় ছিল।

    ১৯৮০-এর দশকে জানা যায় যে, এইডস একটি যৌনব্যাধিও হতে পারে। এরপর থেকেই এইচআইভি প্রতিরোধকল্পে কন্ডোমের ব্যবহারকে উৎসাহিত করা হতে থাকে। কিছু রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য ব্যক্তিত্বের বিরোধিতা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে জাতীয়স্তরে কন্ডোম ব্যবহারকে উৎসাহ দিতে প্রচারাভিযান চালানো হতে থাকে। এই সমস্ত প্রচারাভিযানের ফলে কন্ডোমের ব্যবহার বৃদ্ধি পায়। এই মুহূর্তে কন্ডোমের বাজার তুঙ্গে। আর এটা সম্ভব হয়েছে এইডস প্যানিককে সর্বোচ্চ মাত্রায় প্রোপাগান্ডার ফলেই, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে।

    ক্রমবর্ধমান চাহিদা ও বৃহত্তর সামাজিক স্বীকৃতির ফলে বিভিন্ন ধরনের পাইকারে দোকানে কন্ডোম বিক্রি শুরু হয়ে যায়। এই সব দোকানের মধ্যে সুপারমার্কেট ও ওয়াল-মার্টের মতো ডিসকাউন্ট ডিপার্টমেন্ট স্টোর বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯৪ সাল পর্যন্ত কন্ডোমের ব্যবহার বাড়তে থাকে। এরপরই গণমাধ্যমগুলি এইডস রোগাক্রান্তের সংখ্যাহ্রাসের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এরপরই রোগ প্রতিরোধক হিসাবে কন্ডোমের ব্যবহার আকস্মিকভাবে হ্রাস পায়। এই ঘটনাকে কন্ডোম অবসাদ’ বলে উল্লেখ করা হয়। পর্যবেক্ষকরা ইউরোপ ও উত্তর আমেরিকা উভয় অঞ্চলেই এই কন্ডোম অবসাদের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। এরপর থেকেই কন্ডোম উৎপাদকরা তাঁদের বিজ্ঞাপনের সুর বদলে ভয়াল বিজ্ঞাপনের বদলে মজার বিজ্ঞাপন প্রচার করতে থাকে। এরপর কন্ডোমের বাজারে বেশ কিছুটা নতুন উন্নতির ঘটনা ঘটে। ১৯৯০-এর দশকে ডুরেক্স কন্ডোমের উৎপাদক সংস্থা অবন্তী নামের ব্র্যান্ডে প্রথম পলিআরথিন কন্ডোম বাজারে ছাড়ে। ২০০৩ সালে দেফিট নামে প্রথম কাস্টম সাইজ-টু-ফিট কন্ডোম বাজারে আসে। মনে করা হচ্ছে সারা বিশ্ব কন্ডোমের ব্যবহার বাড়তেই থাকবে। একটি সমীক্ষার মতে ২০১৫ সালে উন্নয়নশীল দেশগুলির ১৮.৬ বিলিয়ন কন্ডোম প্রয়োজন হবে। বর্তমানে কন্ডোম আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে।

    ২০১০ সালের মার্চ মাসে সুইজারল্যান্ড সরকার ঘোষণা করেছে যে, তারা ১২-১৪ বছরের পুরুষের জন্য ছোটো আকারের কন্ডোম প্রস্তুত করবে। এই কন্ডোমের নাম রাখা হয়েছে হটশট। সেদেশের সরকারি গবেষণা থেকে দেখা গেছে, বারো থেকে চোদ্দো বছর বয়সি ছেলেরা যৌনসঙ্গমের সময় যথেষ্ট পরিমাণে প্রতিরোধক ব্যবহারের সুযোগ পায় না। একটি প্রমাণ আকারের কন্ডোমের ব্যাস ২ ইঞ্চি (৫.২ সেন্টিমিটার); কিন্তু হটশটের ব্যাস ১.৭ ইঞ্চি (৪.৫ সেন্টিমিটার)। তবে উভয় প্রকার কন্ডোমের দৈর্ঘ্য একই থাকবে–৭.৪ ইঞ্চি (১৯ সেন্টিমিটার)। একটি জার্মান সমীক্ষায় দেখা গেছে ১২,৯৭০ জন ১৩ থেকে ২০ বছর বয়সিদের দলে এক-চতুর্থাংশেরই বক্তব্য প্রমাণ আকারের কন্ডোম বেশ বড়ো। অন্যদিকে সুইজারল্যান্ডের সরকারি গবেষণা ও বাসেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডেভেলপমেন্ট পারসোন্যালিটি সাইকোলজির গবেষণাপত্রের ভিত্তিতে পরিবার পরিকল্পনা গোষ্ঠীগুলি এবং সুইস এইডস ফেডারেশন হটশট উৎপাদনের সপক্ষে প্রচার চালায়। কন্ডোম উপাদানের বিবর্তন—রবার ১৮৫৫, ল্যাটেক্স ১৯২০, পলিআরথিন ১৯৯৪, পলিআইসোপ্রিন ২০০৮। কন্ডোম বিজ্ঞানের একটা বড়ো এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা গনোরিয়া, সিফিলিস ও এইডসের মতো ভয়ংকর ধরনের যৌনরোগ থেকে মুক্ত পৃথিবী উপহার দিতে সক্ষম হয়েছে। বাধ্যতামূলকভাবে কন্ডোমের ফলে দুটি কারণে যৌনকর্মীদের বাজার এখন নিরাপদ ও রমরমা। (১) বাধ্যতামূলক কন্ডোমের ব্যবহারে ভয়ংকর যৌনরোগের সম্ভাবনা নেই বললেই চলে। এবং (২) গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনাও নেই। (সূত্র : উইকিপিডিয়া)

    ———–

    তথ্যসূত্র–(১) কলকাতা শহরের ইতিবৃত্ত—বিনয় ঘোষ, (২) সংবাদপত্রে সেকালের কথা—ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, (৩) রঙ্গালয়ে বঙ্গনটী—অমিত মৈত্র, (৪) সুকুমারী দত্তর অপূর্ব সতী’ নাটকের ভুমিকা—ড. বিজিতকুমার দত্ত (নাট্য আকাদেমি পত্রিকা, জানুয়ারি ১৯৯২, (৫) অন্য কলকাতা—বিশ্বনাথ জোয়ারদার, (৬) কলকাতা—শ্রীপান্থ। (৭) প্রসঙ্গ দেবদাসী—আরতি গঙ্গোপাধ্যায়, (৮) Prostitution and Its Impact on Society : A Criminological Perspective–Haveripeth Prakash, (৯) New Directions in Research on Prostitution–R. Weitzer, (১০) What makes a ‘Prostitute’ a Prostitute? Mordern Definitions and Ancient Meanings–Julia Assante, (১১) Painted Love : Prostitution French Art of the Impressionist Era–Hollis Clayson, (১২) The Sociology of Prostitution : Kingsley Davis, (১৩) Sexual Exploitation and Prostitution and its impact on Gender Equality–Erika Schulza, (১৪) Prostitution, Community and Civic Regulation in Early Modern Bologna–Vanessa Gillian McCarthy, (১৫) Trafficking in Women and Prostitution in the Baltic States : Social and Legal Aspects–International Organization for Migration, (১৬) Prostitution Online–Donna M. Hughes, (১৭) Race, Class, Gender and Deviancy : The Criminalization of Prostitution–Ann M. Lucas, (১৮) Reframing Prostitution : from discourse to description, from moralization to normalization?–Gert Vermeulen, (১৯) Decades of Reform : Prostitution, Feminists, and the War on White Slavery–Jodie Masotta, (২০) The History of Prostitution–William W. Sanger (২১) জাপানে গণিকা সংস্কৃতি–প্রবীর বিকাশ সরকার, (২২) গণিকা সম্বাদ ইতিহাস ও বহমানতা–সম্পাদনা অর্ক দেব, (২৩) উৎস মানুষ, আগস্ট ২০০৫, (২৪) টপ কোয়ার্ক, ডিসেম্বর ‘০৪–আগস্ট ‘০৫, (২৫) আনন্দবাজার পত্রিকা, ৬ এপ্রিল, ২০০৬, (২৬) বিকেলের প্রতিদিন, ১৮ সেপ্টেম্বর, ২০০৬, (২৭) সংবাদ এখন, ১৯ সেপ্টেম্বর, ২০১৪, (২৮) আনন্দবাজার পত্রিকা, ২৩ নভেম্বর, ২০১৪, (২৯) যৌনতা ও সংস্কৃতি—সুধীর চক্রবর্তী, (৩০) বেশ্যাসংগীত বাইজিসংগীত–দেবজিত বন্দ্যোপাধ্যায়, (৩১) খারাপ মেয়ের কথা–দুর্গাপদ চট্টোপাধ্যায়, (৩২) বেশ্যাপাড়ার পাঁচটি দুর্লভ গ্রন্থ–মৌ ভট্টাচার্য সম্পাদিত, (৩৩) সেকাল আর একাল–রাজনারায়ণ বসু, (৩৪) রামতনু লাহিড়ী ও তৎকালীন সমাজ–শিবনাথ শাস্ত্রী, (৩৫) হুতোম প্যাঁচার নকশা–কালীপ্রসন্ন সিংহ (৩৬) বিকিয়ে যাই–মালা দত্তরায়, (৩৭) স্নায়ুরোগ–সিগমুন্ড ফ্রয়েড, (৩৮) ফিরে দেখা–ফিরদৌস আজিম, মাহবুবা মাহমুদ, সেলিনা শেলী সম্পাদিত।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভারতে ইসলাম ভারতীয় মুসলিম – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    Next Article শিখণ্ডী খণ্ড – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }