Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তারার দেশের হাঁস – আলী ইমাম

    লেখক এক পাতা গল্প147 Mins Read0
    ⤶ ⤷

    ০৫. পৃথিবীর শেষ

    পৃথিবীর শেষ

    মাইকের বাড়িটা খুব সুন্দর। বাংলো ধাঁচের বাড়ি। সামনে বিরাট বাগান। পেছনে ঘন জঙ্গল। বাগানে অজস্র গাছ। বেশ কিছু দুষ্প্রাপ্য ফুলের গাছ রয়েছে। সবুজ ঘাসে বসে চমৎকার গল্পের আসর জমে। চাঁদনি রাতে ঐ বাগানটা অপরূপ হয়ে ওঠে। রুপোলি আলোতে বাড়িটা ফকফক করে।

    সে দিন সন্ধে বেলাতেও এমনি এক আসর বসেছে। মাইকের প্রিয় বন্ধুরা বিভিন্ন শহর থেকে এসেছে এই আসরে। বন্ধুদের সাথে রয়েছে তাদের স্ত্রীরা। নিককে খুব উচ্ছল দেখাচ্ছে। সে কমলার ঠাণ্ডা রস খেতে খেতে একটি অভিনব খবর জানাল।

    -জানো, গত সপ্তাহে আমরা কোথায় গিয়েছিলাম? দারুণ এক অভিজ্ঞতা হয়েছে আমাদের।

    -কোথায় গিয়েছিলে?

    -বিশ্বাস করবে? ঘুরে এলাম একেবারে পৃথিবীর শেষ থেকে।

    -কী বললে?

    -পৃথিবীর শেষ থেকে। নিকের চোখ দুটো যেন নতুন এক অভিজ্ঞতায় জ্বলজ্বল করছে।

    হেনরী অবাক হয়। হেনরীর স্ত্রী সিনথিয়া জিজ্ঞেস করে, তোমরা পৃথিবীর শেষ দেখতে গিয়েছিলে? গেলে কেমন করে?

    -কেন, এই আশ্চর্য, রোমাঞ্চকর ভ্রমণের কথাটা শোননি। গত মার্চ মাস থেকেই তো এটা শুরু হয়েছে। আমেরিকান এক্সপ্রেসের একটি বিভাগ চালাচ্ছে এটা।

    নিকের কথায় আসরের অনেকেই বেশ কৌতূহলি হয়ে ওঠে। নিক তাদের কাছে ঐ উত্তেজনাময় আশ্চর্য ভ্রমণের ব্যাপারটা বুঝিয়ে বলে।

    -এটা হলো চমৎকার এক যাত্রা। যথেষ্ট শিহরণমূলক। একটা ছোট্ট সাবমেরিনের মতো যন্ত্রের ভেতরে বসতে হয়। সামনে রয়েছে প্লাস্টিকের দেয়াল। তার উপরে হাতল। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সুইচ টিপে পাঠিয়ে দেয় ভবিষ্যতে।

    -এই যাত্রায় নিশ্চয়ই অনেক খরচ। জানতে চায় মারশা।

    -খরচ অবশ্য পর্যায়ক্রমে কমে আসছে। আরও কমবে। গত বছর তো শুধুমাত্র কোটিপতিরা এতে যেতে পেরেছিল।

    -এই যাত্রায় কী দেখতে পেলে তোমরা? হেনরী জানতে চায়। নিক একটু নড়ে বসে।

    -বেশ কিছু সময় তো কিছুই দেখা গেল না। ওধারে কেবল আবছা অন্ধকার। এক সময় ঝাপসা ভাবটা কেটে গেল। স্পিকারে শোনা গেল, আমরা এখন সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। পৃথিবীতে যখন প্রাণ আর জীবন টিকে থাকা অসম্ভব।

    আমরা দেখছিলাম সাবমেরিনের মতো যন্ত্রঘরে বসে। দেখছি সমুদ্রের তীরে এসে গেছি। কোথাও কেউ নেই। সমুদ্রের পানি কেমন ঘোলাটে। সেখান থেকে বেরোচ্ছে গোলাপি আভা। এরপর সূর্য উঠল। টকটকে লাল সূর্য। আকাশের মাঝামাঝি যাওয়া পর্যন্ত সূর্যটা লালই রইল। তারপর এক সময় কেমন থলথলে হয়ে গেল। দেখলাম সূর্যের ধারগুলো কেমন ঝুলে পড়ছে। দেখলাম তীরের বালি প্রবলভাবে উড়ছে। সমুদ্রের পানির রঙ কেমন ছাই ছাই ধরনের হয়ে গেল।

    নিকের স্ত্রী জেন বলল ওপাশ থেকে, কাঁকড়াটার কথা বলো। নিকের সাথে জেনও ছিল সেই যাত্রায়।

    ও হাঁ, সেই কাঁকড়াটার কথা তো বলতেই হবে। কাঁকড়া হলো পৃথিবীর শেষ জীবিত প্রাণি। ঠিক যে ধরনের কাঁকড়া আমরা চিনি সেটা কিন্তু ও রকম নয়। দুহাত চওড়া। একহাত উঁচু। শিঙ বাঁকানো। বারোটা পা। পিঠে চকচকে খোলস। ধীরে ধীরে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল প্রাণিটা। সূর্যাস্তের সময় মরে গেল। ওর শিংগুলো গেল নেতিয়ে। এরপর জোয়ারের সাথে প্রাণিটা সমুদ্রে ভেসে গেল। সূর্য ডুবে গেল। চাঁদ নেই। স্পিকারে ঘোষণা হলো, আপনারা এইমাত্র পৃথিবীর শেষ জীবিত প্রাণির মৃত্যু দেখলেন।

    নিকের কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। রকি জানতে চায়- কতক্ষণ ছিলে তোমরা?

    -তিন ঘণ্টা। তবে ইচ্ছে করলে কয়েকদিনও কাটানো যায়। এ জন্যে বেশি দামের টিকিট কাটতে হয়।

    টেবিলে খাবার দেয়া হয়েছে। নিকের কাছে ভালো লাগছে সে এই আসরের বন্ধুদের তার বিচিত্র ভ্রমণের কথা বলে বেশ অবাক করে দিতে পেরেছে। আজকাল আর মানুষ যেন সহজে বিস্মিত হয় না।

    নিক তাদের জানিয়েছে ঝুলে পড়া সূর্য, পৃথিবীর শেষ জীবিত প্রাণি বিরাট এক কাঁকড়ার কথা।

    এমন সময় ঘরে ঢোকে মাইকের বারো বছরের ছেলে টিম। সে ঢুকেই জানায়, এইমাত্র টিভির খবরে বলল সরকারি গবেষণা কেন্দ্র থেকে কতগুলো অ্যামিবা ছাড়া পেয়ে মিশিনগান হ্রদে নেমেছে। এই অ্যামিবাগুলোর উপর টিস্যু গলিয়ে ভাইরাস নিয়ে পরীক্ষা চলছিল। ঘোষণায় বলা হয়েছে আশপাশের সাতটি রাজ্যের সবাই যেন পুনরায় ঘোষণা না দেয়া পর্যন্ত পানি ফুটিয়ে খায়।

    টিম তাদের এ খবরটি দিয়ে চলে যায়।

    এমন সময় ঘরে প্রবেশ করে এডি আর ফ্র্যান।

    -ইস, তোমরা নিক আর জেনের আশ্চর্য ভ্রমণের গল্পটা শুনতে পেলে না। জানো, ওরা পৃথিবীর শেষ দেখে এসেছে।

    -আরে আমরাও তো গত বুধবার ঐ ভ্রমণ করে এসেছি। হাসিমুখে বলল এডি।

    নিক একটু হতাশ হলো। ও ভেবেছিল আসরের আর কেউ বুঝি এই বিচিত্র ভ্রমণে যায়নি।

    রকি জিজ্ঞেস করে এডিকে- তোমরা সব দেখেছ? বিশাল কাঁকড়া?

    -না তো। আমরা তো কাঁকড়া দেখি নি। পলা বলল, তাহলে ততক্ষণে ওটা বোধহয় মরে গিয়েছিল। নিক আর জেন তো সেটা দেখেছে।

    -তোমরা কত দিন আগে গিয়েছিলে? এডি জিজ্ঞেস করে নিককে।

    -রোববার বিকেলে।

    এডি বলে, খুব দারুণ রকমের অভিজ্ঞতা হয়। যখন শেষ পাহাড়টা সেখানে ভেঙে টুকরো টুকরো হয়ে সমুদ্রে পড়ে যায়।

    জেন বলল, কই, আমরা তো কোনো পাহাড়কে সেখানে ভেঙে পড়তে দেখিনি। তোমরা তাহলে কাঁকড়াটা দেখনি।

    মাইক এগিয়ে আসে। আচ্ছা, এডি, তোমরা কী দেখলে? তোমাদের অভিজ্ঞতার কথা শুনি।

    -আমাদের প্রথমে একটা ক্যাপসুলের ভেতরে পুরে দিল। তারপর আমাদের পাঠিয়ে দেয়া হলো একেবারে পৃথিবীর শেষ সময়ে। আমরা দেখলাম চারদিকে শুধু পানি আর পানি থইথই করছে। আকাশে দেখা যাচ্ছে একই সাথে সূর্য আর চাঁদ।

    -জেন বলল, কই, আমরা তো চাঁদ দেখিনি।

    এডি বলতে লাগল, সূর্যটা ছিল এদিকে আর চাঁদটা ওদিকে। চাঁদের যেখানে থাকা উচিত তার চাইতে অনেক বেশি কাছে ছিল। সমুদ্রের পানি শুধু বাড়ছিল। ফুলে ফেঁপে উঠছে। আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলাম। পানি ছাড়া আর কোনো কিছুই দেখলাম না। শুধু এক জায়গায় দেখি ঢিবির মতো উঁচু একটি স্থান। গাইড বলল ওটা হলো গিয়ে এভারেস্টের চুড়ো। মানুষের কত বুদ্ধি। এমন যন্ত্র তৈরি করেছে যাতে লক্ষ লক্ষ বছর সামনে পেছনে যাওয়া যায়। কিন্তু পৃথিবীর শেষ সময় গিয়ে কী দেখবে? শুধু থইথই পানি।

    -ভারি অদ্ভুত ব্যাপার। আমরাও সমুদ্র দেখেছি। কিন্তু তীরে বালি ছিল। তার উপর দিয়ে ঐ বিশাল কাঁকড়াটা চলছিল। সূর্যটা ছিল টকটকে লাল। তোমাদের সময় সূর্যটা দেখতে কেমন ছিল?

    -হালকা সবুজ। জানায় ফ্রান।

    এমন সময় ঘরে ঢোকে টম আর হ্যারিয়েট। এদের কথা শুনতে পেয়েছে ওরা।

    তোমরা কি পৃথিবীর শেষ সময়ের কথা বলছ? ও সে এক অদ্ভুত রোমাঞ্চকর দৃশ্য। টম বলে।

    -তোমরাও বুঝি দেখে এসেছ?

    -ঠিক। মাত্র দুই সপ্তাহ আগে।

    -তোমরা কি সমুদ্রের ধারে সেই বিশাল কাঁকড়াটা দেখতে পেয়েছিলে? নাকি শুধু পানি আর পানি।

    এর কোনোটাই না। আমরা দেখেছি বরফ যুগ। শুধু বরফ আর বরফ। সমস্ত পৃথিবীটা যেন ধপধপে শাদা বরফে ঢাকা। ফ্লাড লাইটের আলোতে দেখলাম ঝকঝক করছে। সূর্য ততক্ষণে নিভে গেছে।

    হ্যারিয়েট বলল, আমার মনে আছে তখনও সূর্যের রেশ ছিল।

    হেনরী জিজ্ঞেস করে, এটা কী করে হচ্ছে? প্রত্যেকে অন্যরকম দেখছে। পৃথিবীর শেষ একই রকমভাবে হওয়ার কথা।

    টম জানায়, সমস্ত ব্যাপারটাই বিশ্বাসযোগ্য। সূর্য নিভে গেছে। পৃথিবী ঢাকা বরফে। এমনিভাবেই শেষ হয়ে গেছে পৃথিবী।

    মাইকের আরও বন্ধুরা আসছে। ফিল আর ইসাবেল এলো। তারা এসে জানাল মাত্র গত পরশু দিনই তারা পৃথিবীর শেষ দেখে এসেছে।

    -দেখলাম সূর্য ফেটে গিয়ে চুরমার হয়ে যাচ্ছে। আমাদের যান গেল সূর্যের পাশ দিয়ে। ওরা আমাদের নিয়ে গেল বিস্ফোরণের দু’ঘণ্টা আগে। আজ থেকে লক্ষ লক্ষ বছর পরে। গাছগুলো সব আঁশওয়ালা। ডালগুলো দড়ির মতো পাকানো। জন্তুগুলো একপেয়ে। লাফিলে চলে। কোথাও কোনো জনপ্রাণি নেই। আমরা দেখলাম সূর্যটা ফুলে উঠতে শুরু করল। তারপর সূর্যটা বড় হতে লাগল। হঠাৎ বাঁ দিক থেকে হাতের মতো লম্বা কী একটা যেন বেরিয়ে এলো। সমস্ত আকাশজুড়ে সেই আনুনের হাত। কালো কাচের ভেতর দিয়ে দেখছি। এরপর ওরা আমাদের কয়েক বছর এগিয়ে দিল। সূর্য আবার ঠিক হয়ে গেছে। তবে আকারে ছোট হয়েছে। সারা পৃথিবীতে সব কিছু পুড়ে ছাই। পাহাড়গুলো গলে হয়েছে থিকথিকে সাদা। সমুদ্র শুকনো খটখটে। একপেয়ে জন্তুগুলো মরে গেছে।

    -আচ্ছা, প্রত্যেকেই কী করে আলাদা আলাদা ঘটনা দেখল? বরফ জমছে। পানিতে সব ঢাকা। সূর্য টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বিরাট কাঁকড়া। একপেয়ে জন্তু।

    নিক বলল, ভবিষ্যতের যে রূপ দেখলাম সব ক্ষেত্রেই তা ঠিক। মানে পৃথিবীতে নানা রকম বিপর্যয় হতে পারে। ঠিক একই রকমভাবে পৃথিবী যে শেষ হয়ে যাবে তা নাও হতে পারে।

    ভ্রমণ আয়োজকরা এক একটা দলকে এক এক রকম বিপর্যয় দেখাতে পাঠিয়েছে।

    মাইকের বন্ধুরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে। সবাই ভাবছে পৃথিবীর শেষ সময়ের কথা। তাদের অনেকেই দেখছে চাঁদকে ফেটে যেতে। পৃথিবীর খুব কাছে এসে পড়েছিল। বড় বড় টুকরো বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল। একটা তো যানের কাছেই এসে গিয়েছিল। ফ্রান বলল, আমাদের যাত্রাটা ছিল চমৎকার। কোনো ধরনের ভাঙচুর নয়। শুধু লাল টকটকে সূর্য আর জোয়ারের পানি। বিশাল বড় কাঁকড়া।

    টিভিতে দেখা যাচ্ছে সময় ভ্রমণ কোম্পানির এক কর্মকর্তার সাক্ষাৎকার। তিনি বললেন, এই যাত্রা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আগামী বছর সময় ভ্রমণ সবচাইতে দ্রুত বর্ধমান একটি শিল্প হয়ে উঠবে। পৃথিবীর অধিবাসীরা ভয়াবহ ভবিষ্যতের চেহারা দেখতে চাইছে।

    চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে আছে মাইকদের বাগানে। পেছনের জঙ্গল থেকে রাতচরা পাখিদের ডাক শোনা যাচ্ছে। ঐ আসরের উপস্থিত মানুষদের তখন মনে হলো, পৃথিবী নামের এই সুন্দর, সবুজ গ্রহটি একসময় ধ্বংস হয়ে যাবে। কোনো প্রাণি আর বেঁচে থাকবে না।

    রাতচর পাখিরা তখনও ডেকে চলছে।

    রবার্ট সিলভারবার্গ এর কাহিনি অবলম্বনে

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র ১ – আলী ইমাম
    Next Article দ্য উলফ লিডার – আলেক্সান্ডার দ্যুমা

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }