Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026

    শিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়

    July 2, 2026

    ডঃ ডেথ – সায়ন্তনী পূততুণ্ড

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়

    নির্বাণ রায় এক পাতা গল্প212 Mins Read0
    ⤶ ⤷

    বেঞ্জামিন মুডির রোজনামচা

    ।। বেঞ্জামিন মুডির রোজনামচা ।।

    শিমুলগাছা গ্রামস্থিত সাবেক নীলকর সাহেব বেঞ্জামিন মুডি’র রোজনামচা হইতে উদ্ধৃত (১৮৬০)

    “তাহারা আমাকে নিষ্ঠুর বলিয়া ডাকে, কারণ তাহারা দুর্বল।

    আমি পথ দিয়া যাইলে গ্রামবাসীগণ নতশিরে ভূমিতে লুটাইয়া পড়ে। ধুলায় রগড়াইতে থাকে তাহাদের কপাল। তাহাদের ললাট লিখন আমার হাতে। তাহাদের পৃষ্ঠদেশ পরাজিত পশুর ন্যায় বাঁকা। তাহারা জানে আমার আদেশের ব্যত্যয় হইলেই রহিম তাহাদের ক্রূরতার সহিত দমন করিবে।

    এই ভূমি এখনও বিদ্যমান কারণ আমি তাহা অনুমোদন করিয়াছি। তাহাদের সন্তানগণ অন্ন গ্রহণ করে কারণ আমি তাহার অনুমতি দিই।

    তথাপি তাহারা ফিসফিস করে। তথাপি তাহারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাহারা মনেপ্রাণে আমার ক্ষতি চায় এবং তাহারা সেই সুযোগের অপেক্ষাতেই রইয়াছে।

    ক্ষমতা সম্পূর্ণরূপে অধিগ্রহণ করিতে হয়।

    লাতিন ভাষায় আমি ইহা পাঠ করিয়াছি। হিব্রু ভাষায়ও। কলিকাতা হইতে নিষিদ্ধ গ্রিমোয়ার ছিন্ন পৃষ্ঠা যাহারা গোপনে বহন করিয়া আনিয়াছিল— সেই সকল ব্যক্তি আমার কর হইতে অর্থ গ্রহণ করিবার সময়ও ভয়ে কাঁপিতেছিল।

    গ্রিমোয়াতে প্রাপ্ত লেখাতেও ইহাই লিখিত। ক্ষমতা কাহাকেও দান করা যায় না। ক্ষমতা আহ্বান করিতে হয়।

    রহিম ইহা বুঝে। রহিমের জিহ্বা নাই। আমি নিজ হস্তে তাহা অপসারিত করিয়াছি।

    শাস্তির নিমিত্ত নহে। সাবধানতার নিমিত্ত। সে অতিরিক্তই জানিয়া ফেলিয়াছে। অতিরিক্ত দেখিয়া ফেলিয়াছে।

    কিন্তু তাহার ন্যায় আনুগত্য দুর্লভ। তাহার জিহ্বা কর্তনকালে সে চিৎকার করে নাই।

    রক্তক্ষরণ বন্ধ করার কোনোরূপ প্রচেষ্টা করে নাই। সমগ্র প্রক্রিয়াকালে তাহার দৃষ্টি আমার চক্ষু ত্যাগ করে নাই।

    কার্য সমাপ্ত হইলে কেবল সে ভূমিতে কপাল ঠেকাইয়া নিঃশব্দে ক্রন্দন করিয়াছিল।

    ইহাই ভক্তি।

    রহিমের সহায়তায় আমি জ্ঞানরাজ পাইমনের জন্য বৃত্ত প্রস্তুত করিয়াছিলাম। পাইমন, যাঁহার কণ্ঠ মানবমনকে চালনা করে। অতি যত্নসহকারে চিহ্নাঙ্কন করিতে করিতে আমার আঙুল অবশ হইয়া গিয়াছিল। আমার ভাণ্ডারের মেঝে পুরাতন রক্ত ও নূতন দ্রাক্ষারসে আঠালো হইয়া উঠিয়াছিল। মেষচর্বির প্রদীপ ছিল প্রস্তুত, পুস্তকসমূহ উন্মুক্ত।

    সহসাই আজ বিপদ আসিয়া উপস্থিত হইল।

    পশুর ন্যায় উন্মত্ত জনতা আজ সন্ধ্যায় সহসা পাথর ও ধারালো অস্ত্র লইয়া আক্রমণ করিয়া বসিল। নীলের ভাঁড়ারের নিকট তাহারা রহিমকে ঘিরিয়া ফেলিল।

    অন্যান্য ভৃত্যরা যখন তাহাকে উদ্ধার করিয়া আমার দ্বারে আনিয়া ফেলিল, তাহার দেহ ভিজা মাংসের একখানি বস্তার ন্যায় হইয়া গিয়াছিল। শ্বাসপ্রশ্বাস ভগ্ন হাপরের ন্যায় শব্দ করিতেছিল।

    তাহারা ভাবিয়াছিল, আমি তাহাকে মরিতে দিব।

    তাহারা আমাকে চেনে না।

    যে রহিম আমাকে নরকরাজ পাইমনের আরাধনায় সহযোগিতা করিবার জন্য প্রস্তুত হইয়াছিল, গ্রামবাসীরা তাহাকে আমার নিকট হইতে ছিনাইয়া লইবার চেষ্টা করিয়াছিল।

    দেখিলাম রহিম মরিতে বসিয়াছিল। অতএব আমি সমীকরণ পরিবর্তন করিলাম।

    আমি নিজ হস্তে তাহাকে বৃত্তের মধ্যে টানিয়া আনিলাম। তাহার রক্ত চিহ্নগুলিকে মলিন করিয়া দিল, ঝাপসা করিয়া দিল। প্রদীপগুলি যেন লজ্জাবশত একে একে নিভিয়া গেল।

    আমি অগ্নি প্রজ্বালন করিলাম।

    সেই অগ্নি অন্ধকার ছিল। কালো নহে— অন্ধকার। সে আলো উৎপন্ন করে নাই; বরং আলো গ্রাস করিয়াছিল। ছায়াসমূহ ভিতরের দিকে ঝুঁকিয়া পড়িল। বায়ু ভারী হইয়া উঠিল। আমি লৌহ, পচন ও আরও প্রাচীন কিছুর গন্ধ পাইয়াছিলাম— মিষ্ট, অথচ বিকৃত— যেন গ্রীষ্মকালে দীর্ঘকাল পরিত্যক্ত কসাইখানার মেঝে।

    গ্রিমোয়া খুলিয়া মন্ত্রোচ্চারণ আরম্ভ করিলাম। মেঝে কাঁপিয়া উঠিল। উত্তর আসিল।

    কোনো আকার নহে। কোনো দেহ নহে। অন্ধকার অগ্নি হইতে তাহা স্খলিত হইয়া আসিল — যেন মস্তিষ্ক হইতে পলায়নকারী একখানি চিন্তা। একখানি সাপের ন্যায় সর্পিল মাংসপিণ্ড। ভিজা। ভারী। জীবিত।

    একখানি জিহ্বা।

    আমার বাহুর চেয়েও দীর্ঘ। শিরায় ভরা। স্পন্দিত। অগ্রভাগ বিভক্ত হইয়া পুনরায় যুক্ত হইতেছিল, যেন বায়ুর স্বাদ গ্রহণ করিতেছে। তাহা কোনো বাক্য উচ্চারণ করে নাই, কোনো নিশ্বাসও নহে— তাহার শরীরে ছিল তীব্র ক্ষুধা।

    রহিম খিঁচুনিতে আক্রান্ত হইল।

    বস্তুটি লাফাইল।

    সে রহিমের জিহবাহীন মুখগহ্বরের মধ্যে বলপূর্বক প্রবেশ করিল, যেখান হইতে মাংস অপসারিত ছিল সেখানেই গর্ত করিয়া বসিল।

    তাহার চোয়াল চিরিয়া বিস্তৃত হইল। বৃত্ত জুড়িয়া রক্ত ছিটাইয়া পড়িল। সেই জিহ্বা তাহার অবশিষ্ট জিহ্বার সহিত সংযুক্ত হইয়া, একীভূত হইয়া উঠিল।

    অতঃপর সে উঠিয়া দাঁড়াইল।

    কাষ্ঠল শব্দে তাহার মেরুদণ্ড সোজা হইল। তাহার চক্ষু উন্মুক্ত হইল— কালো, প্রতিবিম্বিত, অনুগত।

    আমি হাসিলাম। অট্টহাসি থামাইতে পারিলাম না

    এখন তাহারা আমাকে মানিবে। রহিমের অন্তরে অবস্থিত বস্তুটি আমার কণ্ঠের স্বাদ গ্রহণ করিল এবং তাহা স্মরণে রাখিল।”

    ফাইলটা বন্ধ করল বৃষ্টি।

    শিমুলগাছা লাইব্রেরির পুরোনো কাঠের টেবিলে ঘুণ ধরেছে। খোলা জানলা দিয়ে অনাহূত অতিথির মতো উত্তুরে শুকনো হাওয়া এসে এলোমেলো করে দেয় জমে থাকা ধুলো, পুরোনো ছেঁড়া পাতা।

    বিকেলের আলোয় ধুলোর কণা ভাসছিল মরা পোকামাকড়ের শুকনো দেহাবশেষের মতো।

    “খানিকটা পড়ে শোনালাম… আরও ডিটেইলে আছে…” বৃষ্টি শান্ত গলায় বলল।

    একটু দূরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে তেন্ডুয়া। এই ছ্যাঁকছ্যাকে ঠান্ডাতেও তার গায়ে একটা হাতাকাটা সাদা গেঞ্জি– নরম আলোতে চওড়া কাধ আর গোল ডেল্টয়েড স্পষ্ট।

    পিকু বসে রয়েছে বৃষ্টির গা ঘেঁষে— তার চোখ আবদ্ধ বইয়ের পাতাতে।

    আবির আর বিশু বসে আছে গলা জড়াজড়ি করে। আবিরের গায়ে হাতকাটা সোয়েটার। বিশুর মাথায় গুটিয়ে পরা হনুমান টুপি।

    তানিয়ার মাথা পাপানের কাঁধে। তানিয়ার কাঁধের পাশ দিয়ে নেমে এসে বুকের ওপর ছড়িয়ে আছে লম্বা চুলের গোছা।

    পাপানের চোখ দুটো কোটরে বসে গেছে। একবারও কথা বলেনি সে। টেবিলের কানা চেপে ধরা আঙুলগুলো ফ্যাকাশে, দুর্বল।

    “এগুলো আগামীর সূর্যতে প্রকাশিত একটা ধারাবাহিকের অংশ— একশো বছরেরও বেশি আগে লেখা। লিখেছিলেন এক স্থানীয় ইতিহাসবিদ প্রাণকৃষ্ণ সমাদ্দার। বেঞ্জামিন মুডির ভিটে ভেঙে পড়ার পর তিনি মুডির ব্যক্তিগত কাগজপত্রের টুকরো-টাকরা খুঁজে পান।”

    হলদে পাতাগুলোর ওপর টোকা দিল সে।

    “এর কিছু অংশ বাংলায় অনুবাদ করে তিনি ‘আগামীর সূর্য’ পত্রিকায় ছাপেন।”

    বিশু ফস করে বলে বসল, “রূপকথা…”

    আবির তাল দিল, “পক্ষীরাজ…”

    “ঘ্যাঁঘাসুর…”

    দলে পড়ে চ্যাংড়ামি মারার লোভ সামলাতে পারল না পিকুও। ফিক করে হেসে ফেলে বলল, “কী জানি বোধহয় স্যান্টাক্লজও…”

    “না,” বৃষ্টির কণ্ঠে দৃঢ়তা।

    “সমাদ্দার এটা লিখেছিলেন কারণ তখনও একই জিনিস ঘটছিল শিমুলগাছায়। মানুষ উধাও হচ্ছিল। মানুষ মেরে জিভ উপড়ে নিচ্ছিল কেউ একটা। পুরোনো কাগজের আর্কাইভ ঘেঁটে আমি দেখেছি।”

    নীরবতা নেমে এল কড়িকাঠ বেয়ে।

    “পুরোনো বই, কাগজ, দস্তাবেজ ঘেঁটে প্রথম ঘটনাটার সূত্র তিনি খুঁজে পান ১৮৬২ সালে। সাহেবের মৃত্যুর কয়েক বছর পরে। প্রায় ত্রিশ জন মানুষ নিহত। তাদের কারও মুখে জিভ ছিল না।”

    ঢোক গিলল পিকু। বলল, “সেই প্রথম?”

    “হুঁ,” বলে চলল বৃষ্টি, “পরের ওয়েভ শুরু হয় ১৮৯২ সালে।” আবির সোজা হয়ে বসে বলল, “তিরিশ বছর…”

    “বাহ! কী ফাটাফাটি বুদ্ধি রে তোর আবির!” বেঁকিয়ে হাসল তানিয়া। “সমাদ্দার ঘটনাটা লিখেছিলেন ১৯২২ সালে…” বৃষ্টি বলল।

    “তারপর?” ফিসফিসিয়ে জিজ্ঞেস করল তানিয়া।

    বৃষ্টি তাকাল পিকুর দিকে। বলল, “তারপর ১৯৫২…” পিকু বলল, “তারপর ১৯৮২…”

    “তারপর এখন…” অস্ফুটে বলে উঠল পাপান।

    খানিকক্ষণ সবাই থম মেরে বসে রইল। বাইরে একটা দাঁড়কাক ডেকে উঠল।

    নীরবতা ভাঙল তেন্ডুয়া— “সবই বুঝলাম। কিন্তু এর সলিউশনটা কী?”

    ঠোঁট উলটে দু’দিকে মাথা নাড়ল বৃষ্টি।

    “জানি না। আরও পড়তে হবে। লাইব্রেরিতে আরও অনেক পুরোনো নথি আছে। ব্রিটিশ আমলের মামলার নথি। পুরোনো খবরের কাগজ। চিঠিপত্র।”

    হঠাৎ বিকট শব্দে চেয়ারটা পিছিয়ে দিয়ে উঠে দাঁড়াল পাপান।

    “ও আমাকে ডাকছে… রোজ রাত্তিরে ডাকে। তিতলি নয়। অন্য কেউ। অন্য কিছু।”

    হাতের মুঠো শক্ত হল পাপানের। দাঁতে দাঁত চিপে সে বলল, “ও শালাকে মারব আমি…”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleডঃ ডেথ – সায়ন্তনী পূততুণ্ড
    Next Article সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026
    Our Picks

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026

    শিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়

    July 2, 2026

    ডঃ ডেথ – সায়ন্তনী পূততুণ্ড

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }