Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    বিশ্বাসঘাতকের সন্ধানে – অভীক দত্ত

    July 4, 2026

    কেউ কেউ কথা রাখে – মোহাম্মদ নাজিম উদ্দিন

    July 4, 2026

    জোনাকির রঙ – সায়ক আমান

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়

    নির্বাণ রায় এক পাতা গল্প212 Mins Read0
    ⤶ ⤷

    পুত্রস্নেহ বড়ো বিষম

    ।। পুত্রস্নেহ বড়ো বিষম ।।

    “ডিসেম্বর, ১৯৮২, শিমুল গাছা।

    স্নেহের প্রবীর,

    এই লেখাটা আমি লিখছি সজ্ঞানেই। আমি জানি যে একদিন হয়তো এই পাতাগুলো আমি নিজে আর পড়ব না। পড়বে আমার ছেলে।

    প্রবীর, আমাকে ক্ষমা করিস বাবা। এই ডায়রি তুই পড়ছিস মানে আমি যা শেষ করতে চেয়েছিলাম, তা পারিনি।

    আমি এসব ব্যাপারে পুলিশের নথি ঘেঁটে প্রায় কিছুই জানতে পারিনি। যা জেনেছি তা সেসব বই থেকে, যেগুলোর গায়ে স্যাঁতসেঁতে সিন্দুক আর জমাট রক্তের গন্ধ লেগে ছিল। জেনেছি সেই সব পাণ্ডুলিপি থেকে, যেগুলো উদ্ধার করা হয়েছিল প্রাচীন মন্দিরের চোরাকুঠুরি থেকে, আর কিছুটা ছিল ঔপনিবেশিক জরিপ-রেকর্ডে— যেগুলো ব্রিটিশরা পুরোপুরি ধ্বংস করতে পারেনি।

    শিমুলগাছাতে যে জিনিসটা শিকার করে, তা মানুষ নয়। গ্রামবাসীরা যেমন ভাবে, তেমন কোনো দানবও নয়। ওটা আসলে এক ধরনের পরজীবী। অন্য এক সমান্তরাল জগতের বাসিন্দা। এক ব্যর্থ আচার থেকে জন্ম নেওয়া, আমাদের জগতে আটকে পড়া এক আদিম সত্তা। পুরোনো লেখাগুলোতে পাইমন নামের এক দানবরাজের কথা আছে। যারা জ্ঞান চায়, মানুষের আনুগত্য চায়, তারা পাইমনের উপাসনা করে। কিন্তু এই জিনিসটা পাইমন নয়। এটা তখনই এসে হাজির হয় যখন পাইমনকে করা আহ্বানে কিছু ভুলচুক হয়। এ হল এক ছায়া, যা আসে যখন উপাসনায় খুঁত থাকে।

    ওর জিভ শুধুই একটা মাংসখণ্ড নয়। ওটা একটা বাঁধন। ওটাই সেই নোঙর, যা তাকে এই পৃথিবীর সঙ্গে বেঁধে রাখে।

    ও জিভ নেয়, কারণ সেটা নেওয়া তার প্রয়োজন। নক্ষত্রের অবস্থান বদলালে সে যা হারায়, তা পূরণ করতেই ওকে নিতেই হয়। ও ঘুমোয় কখনও তিরিশ বছর, কখনও কম, কখনো বেশি। আর যখন জাগে, তখন সে ক্ষুধার্ত থাকে।

    পদ্ধতিটা আমি পেয়েছিলাম এক প্রাচীন সংস্কৃত পুঁথিতে, ১৮৯১ সালে এক উত্তর ভারতীয় পণ্ডিত ল্যাটিন থেকে সেটাকে নকল করেছিলেন। আরেকটা উল্লেখ পেয়েছি গোয়ায় বাজেয়াপ্ত হওয়া এক পর্তুগিজ ডেমনোলজি বইয়ে। দুটোই একই কথা বলে— এই সত্তাকে মুখোমুখি দ্বন্দ্বে থামানো যায় না। ওকে ভুল পথে চালনা করতে হয়। জিভে আঘাত পড়লেই সে দিশা হারায়। ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না।

    সেটাই মোক্ষম সময় তাকে আঘাত করার

    আমি ওটাকে শেষ করতে চাই।

    পরিকল্পনাটা সহজ। আমি নিজেই টোপ হব। দানবটা আক্রমণ করলেই লোহার হুক গিঁথে দেব ওর জিভের মাঝে

    ওকে টানব দক্ষিণের জঙ্গলঘেঁষা ইটভাটার কাছে। যেখানে মাটি ভঙ্গুর, দুর্বল, আর নীচে থাকা সুড়ঙ্গগুলো সহজেই ধসে পড়ে। আমি ব্যর্থ হলে, মাটিই আমাদের দুজনকে গ্রাস করবে।

    তোর বয়স এখন বেশি না। হ্যারিকেন জ্বেলে পড়তে বসে তুই সেদিন আমাকে জিজ্ঞেস করলি— মানুষ হঠাৎ উধাও হয়ে যায় কেন? সেদিন আমি উত্তর দিতে পারিনি।

    আমি তোকে এমন এক শহরে একা রেখে যেতে পারি না, যে শহর নিজের সন্তানদেরই খেয়ে ফেলে। তাই আমি অপেক্ষা করেছি। আজ রাতে একটা হেস্তনেস্ত হবেই।

    আমি যদি ব্যর্থ হই, অনুরোধ— আমার ভুলটা তুই করিস না। দেরি করিস না। ক্ষতকে জয় ভেবে ভুল করিস না। ভুল আঘাত শুধু ওকে সাবধান করে দেয়।

    আর যে সত্তা ব্যথা মনে রাখতে পারে, সে নতুনভাবে শিকার করতে শেখে।

    আমার চেয়ে বুদ্ধিমান হও, আর এই বোঝাটা তোমার কাঁধে চাপিয়ে যাওয়ার জন্য আমাকে ক্ষমা কোরো।

    –জয়রাম মুখার্জি।
    সুপারিনটেনডেন্ট অব পুলিশ
    (শিমুলগাছা)

    পুনশ্চ: যদি কখনও শহর আর নিজের সন্তানের মধ্যে বেছে নিতে হয়— সন্তানকেই বেছে নিও। শহর আবার গড়ে তোলা সম্ভব। সন্তানকে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না।”

    .

    আজ পূর্ণিমার রাত। শিমুলগাছা ভেসে যাচ্ছে দুধসাদা জ্যোৎস্নায়। থমথম করছে শহরটা। রাত মোটে সাড়ে দশটা। কয়েকমাস আগেও বাজারের ফাস্ট ফুডের দোকানগুলোতে ভিড় দেখা যেত।

    মনসাতলা স্টেশনের শেষ লোকালে নেমে সাইকেল চালিয়ে খোশগল্পে মেতে বাড়ি ফিরত চাকুরের দল। কোচিঙের লাস্ট ব্যাচ ফেরত ছেলেমেয়েদের হাহা হিহি-তে গমগম করত গলিগুলো।

    পাড়ার মোড়ে মোড়ে চলত বাল্ব ঝুলিয়ে ক্যারাম-তাসের আড্ডা। শিমুলগাছা এত তাড়াতাড়ি কক্ষনো ঘুমোয় না।

    কিন্তু আজ শহরটা যেন শ্মশানপুরী। রাস্তায় একটা কুকুরেরও দেখা নেই। অন্ধকার বাড়িগুলো থমথমে হয়ে দাঁড়িয়ে রয়েছে।

    সবাই যেন দোর এঁটে নিশ্বাস বন্ধ করে তার পায়ের শব্দ শোনার চেষ্টা করছে। প্রার্থনা করছে আরও একটা রাত যেন নিরাপদে কাটিয়ে দিতে পারে।

    জানলার নীচে বা পাঁচিলের পেছনে সে যেন বিনবনিয়ে কেঁদে হারানো স্বজনের গলায় ডেকে না ওঠে— সে ডাক যে বড়ো ভয়ংকর। যাকে ডাকে সে উন্মাদের মতো ছোটে।

    হারিয়ে ফেলা মানুষটাকে আরেকটিবার চোখের দেখা দেখবে বলে, তাকে ফিরে পাবে বলে। তারপর সেও হারিয়ে যায়। ক্রুর আততায়ীয়ের থাবার নাগাল এড়ানো যে বড়ো শক্ত।

    কিন্তু একটা ছেলে আজ একাই হেঁটে চলেছে। বাজারের সীমানা পেরিয়ে, মেটেগির্জা, কালীতলা, দুলেপাড়া একে একে ছাড়িয়ে সে হেঁটে চলেছে। গুনগুনিয়ে গান ধরেছে সে।

    ওই তো খালধার। ওপরে ইটের পোল। পেরোলেই বিশাল মাঠ, যার পেছনেই অপেক্ষা করে রয়েছে কালান্তক দক্ষিণের জঙ্গল।

    বিশু না? হ্যাঁ, বিশুই তো। শিমুলগাছার প্রতিটা শিশুও জানে যে এখন রাতে বাড়ি থেকে বেরোনো আত্মহত্যার সামিল। তাও বিশু অবিচল। পোলের কাছে এসে দাঁড়াল সে। চারিদিকে একবার তাকিয়ে নিল। খালের জল কলকলিয়ে বয়ে চলেছে।

    মাথার ওপর দিয়ে ডানা ঝাপটে একটা বাদুড় বোধহয় উড়ে গেল। ঝিঁঝি ডাকছে। জ্যোৎস্নারাতে দক্ষিণের মাঠের মাঝেমধ্যে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে বিশালাকায় দৈত্যের মতো দেখাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পোল পেরিয়ে মাঠের দিকে পা বাড়াল সে।

    দক্ষিণের মাঠে যাওয়ার দু’টো রাস্তা আছে। একটা দুলেপাড়ার পর ইটের পোল পেরিয়ে, আর একটা প্রায় এক কিলোমিটার পশ্চিমে কাঠের পোল পেরিয়ে।

    সে রাস্তাতেও একজন চলেছে। উত্তরের ব্রিজের মুখ থেকে হাঁটতে শুরু করে বাজার, ঘোষপুকুর, মুখার্জিপাড়া, পুরোনো রেলইয়ার্ড পেরিয়ে কাঠের পোলে পা রেখেছে সে।

    সে হাঁটা শুরু করেছে সাড়ে দশটার পর। প্রায় আধা শহর অতিক্রম করে ফেলেছে সে। এখন ক’টা বাজে? বারোটা? সাড়ে বারোটা? একটা? অনেকটা হাঁটা হয়েছে। ক্লান্তিতে, ভয়ে শরীর ঘেমে নেয়ে গ্যাছে।

    তাও সে থামেনি। অনেক হয়েছে। এর একটা বিহিত করতেই হবে। শিমুলগাছার মানুষ ভেড়ার পাল নয়। যখন খুশি নেকড়ে এসে চুঁটি ধরে তুলে নিয়ে যাবে? এ হতে দেওয়া যায় না। পাপানের জন্য, আবিরের জন্য এটুকু ঝুঁকি তাকে নিতেই হবে।

    বুড়ো বটের ঝুরিগুলো হাতে করে সরিয়ে খানিকটা এগিয়ে গাবগাছের কাছে দাঁড়াল বিশু।

    এখানেই পাপানকে পাওয়া গিয়েছিল। ভাবতেই তার চোয়াল শক্ত হয়ে এল। হাত মুঠো। আর খানিক এগোলেই শুরু হয়েছে ঝোপঝাড়

    তাদের পেছনেই মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে রয়েছে দক্ষিণের জঙ্গল। আরও কয়েক পা এগিয়ে যেতেই ডান দিকের একটা ঝোপ থেকে খড়খড় শব্দ পেল সে।

    বুকটা ধক করে উঠলেও সে জানে শেয়াল বা ভামের কমতি নেই এখানে। জুতোর ফিতেটা আলগা হয়ে গ্যাছে। বেঁধে নেওয়ার জন্য হাঁটু গেড়ে বসল সে।

    বসতেই ডানদিকের সেই ঝোপের পেছন থেকে অবিকল আবিরের গলায় কেউ বলে উঠল, “জঙ্গলে এসো না, জঙ্গলে আসবে?”

    বিশুর শরীর জমে গেছে। তার কান ভোঁ ভোঁ করছে। সত্যিই তো আবিরের গলা। বুদ্ধি লোপ পেল তার। তবে কি আবির বেঁচে আছে?

    “এসো না…”

    আবিরই তো। কিন্তু, কিন্তু আবিরের লাশ নিজের চোখে দেখেছে বিশু। “আসবে জঙ্গলে? আমার বড়ো বিপদ…” বিশুর ঘোর লেগে যায়। সে উঠে দাঁড়ায়…”

    ঝিঁঝির ডাক থেমে গেছে। ডানদিকের ঝোপ থেকে সাঁৎ করে কী একটা কাছের ঝোপটার পেছনে এগিয়ে আসে। “বড়ো বিপদ গো আমার…”

    মন্ত্রমুগ্ধের মতো ঝোপের দিকে এগোয় বিশু। পাপানের বিপদ, সে না গিয়ে পারে? ঝোপের ভেতর দু’টো জ্বলজ্বলে চোখ অপেক্ষা করছে। শিকার নাগালের মধ্যে। চামড়া পচা গন্ধে তার ফুসফুস জ্বলে ওঠে।

    একটা চাপা শিসের শব্দ।

    ঘোর কাটে বিশুর। হে ভগবান! সে কী করছে? মৃত্যুর মুখে ঝাঁপ দিতে চলেছে সে। বুড়ো বটের ওপর থেকে প্রত্যয় শিস না দিলে…

    হাতের শিকার ফসকে ঝোপের মধ্যে থেকে একটা ক্রুদ্ধ চাপা গর্জন শোনা যায়। বিশু নড়ে না। সে জানে প্রত্যয়ের রাইফেলের রেঞ্জের মধ্যেই সে রয়েছে।

    কিন্তু আক্রমণ আসে না। ঝোপগুলোতে আলোড়ন ওঠে। পরপর ঝোপগুলোকে এলোমেলো করে দিয়ে পশ্চিমের দিকে ছুটে চলেছে সেই অদৃশ্য বিভীষিকা।

    সাক্ষাৎ যমের হাত থেকে বেঁচে গিয়ে বুক থেকে একটা ভারী নিশ্বাস বেরিয়ে আসে তার। ধপ করে মাটিতে বসে পড়ে বিশু।

    বট গাছ থেকে লাফিয়ে নামে একজন কনস্টেবল। ভারী চেহারা নিয়ে তাড়াহুড়ো করে গাছ থেকে নামতে বেশ বেগ পেতে হয় থানার মেজোবাবুকে। উর্দি ঘামে ভেজা। উত্তেজনায় হাঁপাচ্ছেন।

    ততক্ষণে পাশের ঝোপে শুইয়ে রাখা বাইকটা খাড়া করে ফেলে স্টার্ট মেরেছে কনস্টেবল। ঘড়ঘড় শব্দে স্টার্ট নিয়েছে সেটা। পোলের ধারের ইটের পাঁজার আড়াল থেকে বেরিয়ে এসেছে আরও কয়েকজন পুলিশ।

    নেমে এসেছে প্রত্যয়— বিশু জানে সে দুরন্ত শুটার। রাজ্যস্তরে বেশ কয়েকবার সোনা জিতেছে। অন্যের ছেলেকে টোপ করে পাঠিয়ে নিজের ছেলেকে ঘরে লুকিয়ে রাখার মতো মানুষ বড়োবাবু নন। তাই প্রত্যয়ও রাইফেল নিয়ে শিকারের সঙ্গী হয়েছে।

    রাইফেলটা কাঁধে ঝুলিয়ে বিশুর হাত ধরে টেনে তোলে প্রত্যয়, “ওঠ বিশু। কুইক। বসে থাকার সময় নেই। পশ্চিমে ছুটেছে শয়তানটা। ওদিকে পিকু…”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleডঃ ডেথ – সায়ন্তনী পূততুণ্ড
    Next Article সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিশ্বাসঘাতকের সন্ধানে – অভীক দত্ত

    July 4, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিশ্বাসঘাতকের সন্ধানে – অভীক দত্ত

    July 4, 2026
    Our Picks

    বিশ্বাসঘাতকের সন্ধানে – অভীক দত্ত

    July 4, 2026

    কেউ কেউ কথা রাখে – মোহাম্মদ নাজিম উদ্দিন

    July 4, 2026

    জোনাকির রঙ – সায়ক আমান

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }