Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সংশয়ী রচনাবলী – আহমদ ছফা

    লেখক এক পাতা গল্প296 Mins Read0
    ⤶ ⤷

    ১৩. সমাজে স্বাধীনতার পরিধি

    সামাজিক মানুষের জন্য কি পরিমান স্বাধীনতার প্রয়োজন এবং কতোদূর স্বাধীনতা সমাজে আচরনকরা সম্ভব এ সাধারন সমস্যাটি হলো আমার আলোচনার বিষয়।

    ‘স্বাধীনতা‘ এমন একটি শব্দ যাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। বিভিন্ন রকমের সংজ্ঞার মধ্যে যুক্তিসহকারে আলোচনা করে লাভবান হতে হলে একটি বিশেষ সংজ্ঞার ওপর আমাদের নির্ভর করতে হবে। সুতরাং স্বাধীনতার সংজ্ঞাসমূহের সম্বন্ধে আমাদের আলোচনা শুরু করা অধিকতর সুবিধাজনক হবে। ‘সমাজ’ শব্দটির মধ্যে দু রকমের কোন অর্থ নেই। কিন্তু তার সংজ্ঞায়ন প্রচেষ্টার মধ্যে যে কোন রকমের গলদ থাকতে পারেনা এমন কোন কথা নেই।

    আমিও শব্দগুলোকে মামুলি অর্থে ব্যবহার করা উচিত মনে করি না; দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে, হেগেল এবং তার শিষ্যবেন্দর ধারনা ছিল, পুলিশের হুকুম যা তারা নৈতিক আইনে মনে করত, তামিল করার অধিকারের মধ্যেই সত্যিকারের স্বাধীনতার পুরোপুরি তাৎপর্য বিদ্যমান। অবশ্য পুলিশকেও বাধ্যতামূলক ভাবে তাদের উচ্চপদস্থ অফিসারদের মেনে চলতে হয়। সরকারের কি কর্তব্য এ সংজ্ঞার মধ্যে তার কোন সুনির্দিষ্ট সীমারেখা ব্যক্ত করা হয়নি। প্রচলিত মতানুসারে এ মতবাদের সঙ্গে সংশ্লিষ্ট যে বক্তব্য সে অনুসারে রাষ্ট্র হলো সংজ্ঞামতে নিরংকুশ নিষ্পাপ একটি প্রতিষ্ঠান। যে দেশে গণতন্ত্র এবং পার্টি সরকার বর্তমান সেখানে এ সংজ্ঞা বলতে গেলে অচল। কেননা ওসব দেশে অর্ধেক মানুষ সরকারকে মন্দ বলে বিশ্বাস করে। সুতরাং আমরা ওপরে বর্ণিত সত্যিকারের স্বাধীনতাকে স্বাধীনতার বদলে গ্রহণ করে সন্তুষ্ট থাকতে পারিনা।

    মূলতঃ বিমূর্ত অর্থে আকাঙ্খর রূপায়নে বাহ্যিক বাধার অভাবকেই স্বাধীনতা বোঝায় এ বিমূর্ত অর্থ মেনে নিলে ক্ষমতা বৃদ্ধি করে অথবা অভাব কমিয়ে স্বাধীনতার হ্রাস বৃদ্ধি ঘটান সম্ভবপর। একটি পতঙ্গ কয়েকদিন জীবন ধারণ করে ঠাণ্ডায় মারা গেলে উল্লেখিত সংজ্ঞানুসারে বলতে হবে তার পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে। শীতের কারণে মারা গেলে পতঙ্গের সকল ইচ্ছার পরিসমাপ্তি ঘটবে, তখন অসম্ভবকে সম্ভব করা তার দ্বারা হয়ে উঠবে না। মানুষ এ পদ্ধতি অনুসরণ করে স্বাধীনতা অর্জন করতে পারেনা। একজন রাশিয়ান, অভিজাত যিনি সাম্যবাদী হওয়ার পর লাল ফৌজের কমিশনার নিযুক্ত হয়েছিলেন আমার কাছে ব্যখ্যা করেছিলেন, ইংরেজদের রাশিয়ানদের মতো বাহ্যিক কোন সোজা জ্যাকেট পরতে হয় না; যেহেতু তাদের আত্মা সকল সময় মানসিক জ্যাকেটের আবরণে আবৃত থাকে। সম্ভবতঃ এ বক্তব্যের মধ্যে কিছুটা সত্যতা আছে। ডষ্টয়েভস্কির উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে আসল রাশিয়ানদের কোনও সাদৃশ্য নেই; কিন্তু ওসব চরিত্রগুলো আবিষ্কার একমাত্র রাশিয়ানদের দ্বারাই সম্ভব হয়েছিল। তাদের আশ্চর্য দুর্দান্ত সকল রকমের মারাত্মক আকাঙ্খ রয়েছে, অন্ততঃপক্ষে সচেতনভাবে গড়পড়তা ইংরেজেরা যার থেকে মুক্ত। সুতরাং যে সমাজের সকল মানুষ একে অন্যকে হত্যা করতে চায় সে সমাজের মানুষ শান্ত ইচ্ছাসমপন্ন সমাজের মানুষ থেকে বেশি পরিমাণে স্বাধীনতা ভোগ করতে পারে না। ক্ষমতার বৃদ্ধি সাধন করার মতো আকাঙ্খকে বিশুদ্ধ করে নেয়ার মধ্যেই স্বাধীনতা ভোগ করার অধিকাংশ সুযোগ সুবিধা নিহিত।

    এ পরিপ্রেক্ষিতে বিচার করার ফলে যে আরেক রকমের প্রয়োজন আমরা অনুভব করি সব সময় রাজনৈতিক চিন্তা ধারার আলোক সম্পাতে তা সন্তুষ্টি বিধান করা যায় না। আমি সে প্রয়োজন সমূহের কথাই বলছি যেগুলোকে মনস্তাত্ত্বিক গতিবিজ্ঞান বলা যেতে পারে। বাহ্যিকভাবে যে অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, তার মানে রাজনীতির স্বীকৃত সত্য তার সঙ্গে মানুষের প্রকৃতির কোন মিল নেই। কিন্তু বাহ্যিক অবস্থা যে মানুষের আকাঙ্খকে পরিশুদ্ধ করে এটা স্বীকৃত সত্য। বাহ্যিক অবস্থা এবং মানব প্রবৃত্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সঙ্গতি রক্ষা করা হয়। একজন মানুষকে তার চির পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে হঠাৎ অচেনা পরিবেশে ফেলে দেয়া হলে কিছুতেই স্বধীনতা অনুভব করবেনা। কিন্তু তা সত্ত্বেও নতুন পরিবেশে অভ্যস্থ মানুষ স্বাধীন অনুভব করতে পারে। সুতরাং নতুন পরিবেশের ফলে মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষার মধ্যে যে পরিবর্তন আসে তা স্মরনে না রেখে আমরা স্বাধীনতার সম্পর্ক আলোচনা করতে পারি না। এর অনেকগুলো ক্ষেত্রে স্বাধীনতা অর্জন অত্যন্ত কষ্টসাপেক্ষ, কেননা নতুন পরিবেশ পুরনো আকাঙ্ক্ষার সন্তুষ্টি বিধান করে কিন্তু নূতন জাগা আকাঙ্ক্ষাগুলো অপরিতৃপ্ত থেকে যায়। শিল্পায়নের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার ফলে এর অনেকগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু তা আবার অনেকগুলো নতুন স্বভাবের জন্ম দিয়েছে। যেমন একজন মানুষ মোটর গাড়ি কিনতে পারেনা বলে অসন্তুষ্ট এবং খুব শিগগির ব্যক্তিগত এ্যারাপ্লেন পেতে চাইবে। আবার একজন মানুষ তার অবচেতন মনের অভাব বোধের জন্য অসন্তুষ্ট হতে পারে। উদাহরণ স্বরূপ আমেরিকানদের প্রয়োজন বিশ্রাম, কিন্তু বিশ্রাম কি জিনিস তা আমেরিকানরা জানেনা। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রের যে অপরাধের ঢেউ এসেছে তার প্রধান কারণ অস্থিরতা।

    যদিও মানুষের আকাঙ্খার মধ্যে বিভিন্নতা আছে তবুও কতিপয় মৌলিক প্রয়োজন রয়েছে যে গুলোকে সার্বজনীন অভাবের পর্যায়ে দেখা যায়। খাদ্য, পানীয়, স্বাস্থ্য পোশাক, বাসস্থান, যৌন প্রয়োজন এবং পিতৃত্ব ইত্যাদি তার মধ্যে প্রধান। (গ্রীষ্মমণ্ডলীয় দেশ সমূহে পোশাক এবং বাসস্থানের অভাব এত তীব্র এবং প্রখর নয়, বিষুবীয় অঞ্চল ছাড়া অন্যান্য দেশের মানুষের প্রয়োজনের তালিকায় এ দুটোকেও অন্তর্ভুক্ত করতে হবে।) স্বাধীনতা বলতে যাই বোঝাক না কেননা; ওপরের তালিকায় যে সকল প্রয়োজনের কথা বলা হয়েছে, কোন মানুষ তার একটি থেকে বঞ্চিত হলেও তাকে স্বাধীন বলা যায় না; যেহেতু উপরের তালিকার মধ্যে স্বাধীনতার ন্যূনতম প্রয়োজনের কথাই বলা হয়েছে।

    এজন্যে আমাদের সমাজের সংজ্ঞায় ফিরে আসতে হয়। ওপরে যে ন্যূনতম স্বাধীনতার কথা বলা হলো রবিনসন ক্রুশোর মতে নির্জন বাসের চাইতে সামাজিক জীবনে তার রূপায়ন অধিকতর সহজ। যৌন প্রয়োজন এবং পিতৃত্ব এ উভয় প্রয়োজন নিতান্তই সামাজিক। একদল মানুষ কতেক নির্দিষ্ট উদ্দেশ্যে পরস্পরের সাথে সহযোগিতার ফলশ্রুতিই যে সমাজ, যে কোন লোক সমাজের এ সংজ্ঞায়নই দান করবে। মানুষের আদিমতম সামাজিক সংগঠন হলো পরিবার। অর্থনৈতিক সামাজিক সংগঠনের উৎপত্তিও আদিম যুগে হয়েছিল। আপাততঃ দৃষ্টিতে দেখা যায় যে সকল সংগঠন যুদ্ধ করার জন্যে পরস্পরের সঙ্গে সহযোগিতা করে তার উৎপত্তি তত আদিম কালে নয়। আধুনিক যুগে অর্থনীতি এবং যুদ্ধ হলো সামাজিক সংঘর্ষের প্রধান কারণ। পরিবার এবং গোত্রের চাইতে বৃহত্তর সামাজিক সংগঠন না থাকলেও আমরা সকলে আমাদের শারীরিক প্রয়োজন খুবই ভালোভাবে মিটাতে পারত। ঐ অর্থে সমাজ আমাদের স্বাধীনতা বৃদ্ধি করার কাজে নিয়েজিত রয়েছে। সুসংগঠিত রাষ্ট্রে বসবাস করলে আমাদের শত্রু কর্তৃক নিহত হওয়ার সম্ভাবনা খুবই কম, তা হলো একটি সন্দেহজনক বক্তব্য।

    একজন মানুষের আকাঙ্খা সমূহকে যদি আমরা সত্য বলে গ্রহণ করি তার মানে, তার মনস্তাত্ত্বিক গতিবাদকে অস্বীকার করি তাহলে তার স্বাধীনতার দুরকম প্রতিবন্ধক আমরা স্পষ্টভাবে দেখতে পাব; সেগুলো তার শারীরিক এবং সামাজিক প্রতিবন্ধক। স্কুল দৃষ্টান্তের সাহায্যে তা দেখানো যায়, যেমন, পৃথিবী তার বেঁচে থাকার মতো খাদ্য উৎপাদন করে অথবা অন্য মানুষ তার খাদ্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়ায়। সমাজ স্বাধীনতার শারীরিক বাধায় অবসান ঘটিয়ে সামাজিক বাধার সৃষ্টি করেছে। সে যাহোক, এখানে আমরা আকাঙ্খর ওপর সামাজিক প্রভাবের প্রতিক্রিয়া সম্পর্কে সবিশেষ ওয়াকেবহাল না হলে ভুল পথে যেতে বাধ্য হব। একজন মানুষ ধরে নিতে পারে যে, পিঁপড়ে এবং মৌমাছি যদিও সংঘবদ্ধ সমাজে বাস করে তবুও স্বতঃস্ফূর্ত ভাবে সামাজিক কর্তব্য করে যায়। উন্নত শ্রেণীর প্রাণী যেগুলো সমাজবদ্ধভাবে বাস করে, তাদের প্রত্যেকটি সম্বন্ধে একই কথা সত্য। রিভার্সের মতে কম বুদ্ধিবৃত্তিসম্পন্ন মানুষের সম্পর্কেও একই কথা প্রযোজ্য। তা আবার দেখা যায় অধিক পরিমাণ ইঙ্গিতময়তার উপর নির্ভরশীল কম বেশি ইন্দ্রজালে যা ঘটে থাকে সে সমস্ত উপাদানের সমগোত্রীয়। এ ভাবে মানুষের সমাজ গঠিত হলে মানুষ পরস্পরের সঙ্গে স্বাধীনতা বিসর্জন না দিয়ে সহযোগিতা করতে পারে এবং আইনের খুব বেশি প্রয়োজন পড়ে না। কি আশ্চর্য যদিও সভ্য মানুষের অসভ্যদের থেকে অধিকতর উন্নত সামাজিক সংগঠন রয়েছে, কিন্তু প্রবৃত্তির দিক দিয়ে তাদেরকে অসভ্য মানুষের তুলনায় কম সামাজিক আচরণ করতে দেখা যায়, যা তাদের উপর সমাজের প্রতিক্রিয়া অসভ্যদের তুলনায় অধিকতর বাহ্যিক এবং পোশাকী। সে কারণে তাদেরকে স্বাধীনতার সমস্যা সম্পর্কে আলোচনা করতে হয়।

    সবচেয়ে সভ্য সম্প্রদায়েও সামাজিক সহযোগিতার মর্মমূলে যে প্রবৃত্তিগত ভিত্তি বর্তমান তা আমি তা স্বীকার করতে চাইনে। মানুষ প্রতিবেশীকে ভালোবাসতে এবং তাদের ভালোবাসা পেতে আগ্রহ পোষণ করে। তারা পরস্পরের অনুকরণ করে এবং ইঙ্গিত মারফত মনোভাব বুঝতে পারে। তা সত্বেও সভ্য হওয়ায় চরিত্রের এ উপাদান নিচয় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। স্কুলের ছাত্র থাকার সময়ে তাদের যে পরিমান শক্তি তাদের থাকে না, সামগ্রিকভাবে কম বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষের ওপর তারা ক্ষমতা বিস্তার করে সামাজিক সহযোগিতার ফলে যে সুবিধা পাওয়া যায়, ক্রমশঃ জ্যান্ত প্রবৃত্তির ঢিলে ঢালা স্তর অতিক্রম করে বিচার বুদ্ধির উপর নির্ভর করতে শুরু করছে। অসভ্যদের সমাজে ব্যক্তি স্বাধীনতার কোন প্রশ্ন জাগতে পারে না। যেহেতু তারা এর কোন প্রয়োজনীয়তা অনুভব করে না। সভ্য মানুষেরা আরো সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি স্বাধীনতার প্রয়োজনীয়তা তীব্র হতে তীব্রতর রূপে অনুভব করেছে। একই সঙ্গে মানুষের জীবন নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সরকার শারীরিক প্রতিবন্ধকতা থেকে যে আমাদের স্বাধীনতাকে মুক্ত করতে পারে আগের তুলনায় তা অধিকতর স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং সামাজিক স্বাধীনতা সমস্যার দিকে নজর দেয়া খুবই প্রয়োজনীয় হয়ে উঠছে, তা না হলে আমরা অধিকতর সভ্য হয়ে উঠতে পারব না।

    এ কথাও পরিস্কার যে শুধু মাত্র সরকারি শাসনের কড়াকড়ি হ্রাস করে স্বাধীনতা বৃদ্ধি করা যাবে না। একজন মানুষের আকাঙ্ক্ষা অন্য একজন মানুষের আকাক্ষার সঙ্গে মিলে না। সে জন্য অরাজকতা বলতে বেঝায় শক্তিমানের স্বাধীনতা এবং দুর্বলের দাসত্ব। আজকে পৃথিবীর যে জনসংখ্যা সরকারি শাসন না থাকলে অনাহার এবং শিশুমৃত্যুর ফলে, দশভাগের এক ভাগও থাকত কিনা সন্দেহ। শারীরিক দাসত্বের স্থলে সভ্য সমাজ স্বাভাবিক অবস্থায়ও যে জঘন্য সামাজিক দাসত্বের প্রবর্তন করেছে তা আরো ভয়াবহ এবং মারাত্নক। এখন আমাদের যে সমস্যাটি বিবেচ্য, তা হলো কি করে সরকার ছাড়া চলতে হয় তা নয়, বরঞ্চ স্বাধীনতার ওপর বিন্দুমাত্র হামলা না হয় মতো এর সুবিধা গুলো ভোগ করা। তাহল শারীরিক এবং সামাজিক স্বাধীনতার মধ্যে সামাঞ্জস্যবিধান করা। সুলভাবে দেখতে হলে তা এই দাঁড়ায় যে, বেশী খাদ্য এবং ভালো স্বাস্থের জন্য আমরা কি পরিমান সরকারি চাপ সহ্য করতে রাজি থাকব?

    এ প্রশ্নের জবাব বাস্তবে দিতে গেলে একটা সহজ বিবেচনা আমাদের করতে হবে; আমাদের কি খাদ্য এবং স্বাস্থ্য দুটোই চাইতে হবে না কোন বিশেষ একটি চাইলে আমাদের চলবে? কোন লোক বন্দী অবস্থায় অথবা ১৯১৭ সনের ইংল্যান্ডে মানুষ যে কোন ধরনের সরকারি চাপ সইতে রাজি ছিল, কেননা স্পষ্টতঃ তা ছিল সকলের স্বার্থের অনুকুলে। কিন্তু কাউকে যদি সরকারি চাপ সহ্য করতে হয় এবং কাউকে যদি খাদ্য গ্রহণ করতে হয়, তাহলে প্রশ্নটা দাঁড়ায় সম্পূর্ন ভিন্ন রকম। এতে আমরা সমাজতন্ত্রবাদ এবং ধনতন্ত্রবাদের মাঝামাঝি এক অবস্থার সম্মুখনি হই। ধনতন্ত্রের সমর্থকরা স্বাভাবিক ভাবেই স্বাধীনতার পবিত্র নীতির নামে আবেদন করবে যার সবটুকু একটি মাত্র নীতিবাক্যের অন্তরালে নিহিত। নীতিবাক্যটি হলো, “ভাগ্যবানদেরকে হতভাগ্যদের ওপর অত্যাচার করতে অবশ্যই বাধা দিতে হবে।”

    এই নীতির ওপর প্রতিষ্ঠিত স্বাধীনতাই হলো হস্তক্ষেপহীন অবাধ স্বাধীনতা, তাকে কোনমতেই অরাজকতা বলে গ্রহন করা চলে না। হস্তক্ষেপহীন স্বাধীনতা আইন বলে খুন-জখম দমন করে এবং দুর্ভাগাদের সশস্ত্র বিপ্লব দমন করতে যত কাল পর্যন্ত সাহস করছে ততকাল টেড ইউনিয়ন করতে বাধা দান করছে। এই ন্যূনতম সরকারি সুবিধা ছাড়া বাদবাকিগুলো অর্থনৈতিক ক্ষমতার দ্বারা পূরণ করাই ছিল অভীষ্ট লক্ষ্য। স্বাধীনতার সুযোগ নিয়ে একজন মালিক কর্মচারীদের বলতে পারে, “তোমরা তিলে তিলে অনাহারে মরবে।” কিন্তু স্বাধীনতা এমন কোন সুযোগ কর্মচারীদের দেয়নি যার ফলে তারা দাঁতভাঙ্গা জবাব বলতে পারে মালিককে,”তার আগে তোমাকে আমাদের গুলিতে মরতে হবে। কোন রকমের আইনের পাণ্ডিত্যের কচকচি ছাড়া এ দুপ্রকার ভীতির মধ্যে কোনরকম ইতর বিশেষ করা অনেকটা হাস্যাস্পদ। দুটোর প্রত্যেকটাই স্বাধীনতার ন্যূনতম প্রয়োজনকে সংকুচিত করে রাখে, এতে শুধু একটা নয় দু’টা কারণই সক্রিয় সমানভাবে। একমাত্র অর্থনৈতিক দিগন্তে এ অসাম্য সীমাবদ্ধ নয়। স্বাধীনতার পবিত্র নীতি স্বামীকে স্ত্রীর ওপর পিতাকে পুত্রের ওপর নির্যাতন করার আইনতঃ অধিকার দান করেছে, কিন্তু প্রচার করেছে স্বাধীনতা অবশ্যই সর্বপ্রথম এ বিরোধ সমূহের নিস্পত্তি করবে। কারখানাতে কাজ করতে বাধ্য করতে পুত্রের পিতা যে নির্যাতন করেছে উদারনৈতিকদের উপস্থিতি সত্ত্বেও তার ফয়সালা হয়ে গেছে।

    কিন্তু বিষয়টি হলো আলোচিত, সে জন্যে আমি এর ওপর বিশেষ কিছু বলে সময় নষ্ট না করে সাধারণ প্রশ্নের প্রতি আলোকপাত করতে চাই তাহলো সমাজ কতকাল ব্যক্তির ওপর, ব্যক্তির কারণে নয় সামাজিক কারণে হস্তক্ষেপ করবে? এবং কি উদ্দেশ্যের জন্য হস্তক্ষেপ করবে?

    শুরুতেই আমাদের বলা উচিত, স্বাধীনতার ন্যূনতম প্রয়োজন খাদ্য, পানীয়, স্বাস্থ্য, বাসস্থান, পোশাক জৈবিক প্রয়োজন এবং পিতৃত্বের দাবিকে অন্যান্য সকল রকমের দাবীর উর্ধ্বে স্থান দিতে হবে। ওপরে বর্ণিত ন্যূনতম প্রয়োজন সমূহ মানুষের জৈবিক প্রয়োজন এবং পিতৃত্বের দাবিকে অন্যান্য সকল কর্মের দাবীর উর্ধ্বে স্থান দিতে হবে। ওপরে বর্ণিত ন্যূনতম প্রয়োজন সমূহ মানুষের জৈবিক বেঁচে থাকার জন্য অপরিহার্য। একটু আগে যে সকল বিষয়ের কথা বলেছি সেগুলো প্রয়োজনীয়তার বাইরে যে বিষয় সমূহ আছে সেগুলো অবস্থানুসারে স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতার পর্যায়ে পড়ে। একজন মানুষকে স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে অন্য একজন মানুষের প্রয়োজনে সাড়া দেয়াকে আমি প্রাথমিকভাবেই যুক্তিযুক্ত মনে করি। কোন বিশেষ সময়ের পরিপ্রেক্ষিতে কোন বিশেষ সমাজে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থানুসারে তা হয়ত প্রয়োগক্ষম নাও হতে পারে। কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে তা কখনো আপত্তিজনক নয়। একজন মানুষকে তার প্রয়োজনীয় দাবি থেকে বঞ্চিত করলে তার স্বাধীনতার ওপর যে হস্তক্ষেপ করা হয়, বাড়তি দাবি থেকে বঞ্চিত করা হলে ব্যক্তি স্বাধীনতার ওপর তার চেয়ে বেশি হস্তক্ষেপ করা হয়।

    যদি একথা স্বীকার করে নেয়া হয়, তাহলে তা আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। দৃষ্টান্ত স্বরূপ স্বাস্থ্যের কথা ধরা যাক ব্যুরো কাউন্সিলের নির্বাচনের সময় সরকারি অর্থের কি পরিমাণ জনস্বাস্থ্য, প্রসূতি সদন এবং শিশু মঙ্গলের কাজে ব্যয়িত হবে, সে প্রশ্ন খুবই উল্লেখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। হিসাব করে দেখা গেছে এ সকল কাজে ব্যয়িত অর্থ জীবন রক্ষার কাজে প্রচুর উপকারে আসে। লণ্ডনের প্রায় প্রত্যেক ব্যুরোর ধনীরা একযোগে এসবে যাতে ব্যয় বৃদ্ধি না হয়, বরঞ্চ ব্যয় সঙ্কোচের জন্য উঠে পড়ে লেগেছে। তাদের অভিপ্রায় হলো, হাজার হাজার মানুষকে মৃত্যু গহবরে ঠেলে দিতে তারা প্রস্তুত যার বদৌলতে তারা মোটর গাড়িতে চড়তে পারে এবং নৈশভোজের ব্যবস্থা করতে পারবে। তারা সমস্ত সংবাদ পত্র নিয়ন্ত্রণ করবে বলেই তাদের কীর্তি কলাপের কাহিনী তারা যে সকল মানুষকে নির্যাতন করে তারা জানতে পারে না। মনঃসমীক্ষকদের কাছে পরিচিত এমন এক পদ্ধতি অবলম্বন করে তারা নিজেরাও সত্যকে এড়িয়ে যায়। তাদের কার্যকলাপের মধ্যে বিস্মিত হওয়ার কোন কিছু নেই; সকল যুগের অভিজাতদের এইই পরিচয়। আমার যা বক্তব্য তা হলো স্বাধীনতার প্রশ্নে তাদের সকল কীর্তি কলাপ কোন ক্রমেই সমর্থন যোগ্য নয়।

    আমি যৌন প্রয়োজন এবং পিতৃত্বের অধিকার সম্বন্ধে কোন আলোচনা করব না। আমি শুধু বলব যে দেশে নরনারীর মধ্যে এক শ্রেণী অন্য শ্রেণীর তুলনায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠ, প্রচলিত ব্যবস্থা মতে কদাচিত যৌন প্রয়োজন এবং পিতৃত্বের দাবি মিটানো যায় সে দেশে, তদৃপরি কঠোর খ্রিষ্ঠান ঐতিহ্যের অশুভ প্রতিক্রিয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করে না। রাজনৈতিকদের পক্ষে মানব প্রবৃত্তি সম্পর্কে অবগত হওয়ার কোন সময় নেই যে বিশেষ বিশেষ আকাঙ্খ সাধারণ নরনারীকে চালিত করে সে বিষয়ে তাদরেকে একেবারে অজ্ঞই বলতে হবে। রাজনৈতিক পার্টির নেতাদের সামান্য মাত্র মনস্তাত্ত্বিক জ্ঞান থাকলেও তারা সমগ্র দেশকে পরিষ্কার অনাচারমুক্ত করে গড়তে পারত।

    সকলের জৈবিক প্রয়োজন সরবরাহ করার জন্যে সমাজ ব্যক্তির ওপর যে হস্তক্ষেপ করে বিমূর্ত ভাবে তা স্বীকার করলেও একজন মানুষ অন্যজনের বদৌলতে কিছু অর্জন করলে তার ওপর যে সমাজ হস্তক্ষেপ করবে, এটা আমি স্বীকার করতে পারি নে। আমি এসকল বিষয়কে মতামত, জ্ঞান এবং শিল্পের বিষয়বস্তু হিসেবে চিন্তা করি। যেহেতু অধিকাংশ মানুষ অন্যের অধিকারের যা আছে তার ওপর যে মতবাদ হস্তক্ষেপ করে না সে মতবাদকে পছন্দ করেনা। সমাজের অধিকাংশ মানুষ কতেক বিষয় সম্বন্ধে জানতে অনাগ্রহী, কিন্তু যারা জানতে চায় তাদেরকে কারাগারে প্রেরণ করার কোন অধিকার তাদের নেই। আমি একজন মহিলাকে জানি যিনি টেক্সাসের পারিবারিক জীবনের ওপরে একটি বই লিখেছেন এবং বইটিকেও আমি সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে খুবই প্রয়োজনীয় মনে করি। ব্রিটিশ পুলিশ মনে করে যে কোন বিষয়ের সত্য জানার কারো অধিকার নেই, সুতরাং ডাক যোগে ঐ বই প্রেরণ করাকে বেআইনী ঘোষণা করল। সকলেরই জানা কথা অনেক সময় মনঃসমীক্ষকেরা অন্তরের মধ্যে চীর ধরা অবদমিত স্মৃতিকে জাগরিত করে রোগীকে আরোগ্য করে তোলে। সমাজও কিছু অংশে মনোবিকল রোগীর এত। কিন্তু অরোগ্য লাভ করার চাইতে যে চিকিৎসকেরা অপ্রিয় সত্যকে দিনের আলোকে প্রকাশ করে, সে চিকিৎসকদেরকে কারারুদ্ধ করে রাখে। স্বাধীনতার ওপর এ হামলা কোনক্রমেই সমর্থন করা যায় না। একই যুক্তিতে ব্যক্তিগত নৈতিকতার উপর হস্তক্ষেপ করা হয়, যেমন একজন মানুষ যদি দুটি স্ত্রী গ্রহণ করতে চায় অথবা একজন স্ত্রীকে দু’জন স্বামী, এটা তার বা তাদের ব্যক্তিগত ব্যাপার, এর বিরুদ্ধে কারো কোন ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়ে না।

    এতক্ষণ পর্যন্ত বিমূর্ত যুক্তির আলোকে স্বাধীনতার ওপর ন্যায় সঙ্গত হস্তক্ষেপের সীমারেখা সম্পর্কে আলোচনা করেছি, এখন আমি কতকগুলো অধিকতর মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা করব।

    আমরা দেখেছি, স্বাধীনতার প্রতিবন্ধক দুরকমের। সামাজিক এবং শারীরিক। বাধা তা সামাজিক এবং শারীরিক যে রকমই হোক না কেননা স্বাধীনতার ঘাটতি হলো প্রত্যক্ষ ফলশ্রুতি। কিন্তু সামাজিক বাধা অধিকতরো ক্ষতিজনক কেননা এর ফলে অতৃপ্তির সৃষ্টি হয়। একটা ছেলে গাছে চড়তে চায়, আপনি তাকে বারণ করলে সে ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠবে; কিন্তু যদি তার শারীরিক কারণে চড়তে না পারে তাহলে সে শরীরকেই দোষী করবে। সময়ে গীর্জায় যাওয়া; সেগুলো করতে দেয়া উচিত। অতৃপ্তিকে অবদমন করার জন্যে সরকার দুর্ভাগ্যের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের যোগসুত্র আবিষ্কার করে এবং অতৃপ্তি সৃষ্টি করার জন্যে বিরোধীদলীয় মানুষের কাজকেই দায়ী করে। রুটির দাম বেড়ে গেলে সরকার বলে খারাপ শস্যোৎপাদনের কারণে হয়েছে, বিরোধীদল বলে মুনাফাখোরদের চক্রান্তেই রুটির দাম বেড়েছে। শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষ মানুষের অসীম শক্তিতে বিশ্বাসী হয়ে উঠেছে। তারা ভাবে, প্রাকৃতিক দুর্যোগ নিরসন করার জন্যে মানুষ যা করতে পারে তার কোন সীমারেখা নেই। সমাজতন্ত্রও ঠিক তেমনি এক ধরণের বিশ্বাস, দারিদ্র্য, আল্লাহতাআলা প্রেরণ করে বলে আমরা মনে করি না, বরঞ্চ মনে করি মানুষের নিষ্ঠুরতা এবং বোকামির ফল। এই বিশ্বাস সঙ্গতিবানদের প্রতি সর্বহারার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। মানুষের অসীম ক্ষমতাকে অনেকদূর নিয়ে বেশী বড় করে দেখানো হয়েছে। ভূতপূর্ব স্বাস্থ্যমন্ত্রী সহ অনেক সমাজতন্ত্রী বিশ্বাস করেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক মানুষ প্রচুর খেতে পাবে, যদি ভূ-পৃষ্ঠে জনসংখ্যা প্রবলভাবে বেড়ে যায় তবুও কেনো খাদ্য ঘাটতি হবে না। এরকমের বাড়াবাড়িকে আমি ভয় করি। সে যাহোক, মানুষের অসীম শক্তিতে আধুনিক কালে যে বিশ্বাস জন্মেছে, পরিস্থিতি খারাপ দিকে মোড় নিলে তা অতৃপ্তিকে আরো বাড়িয়ে তুলবে। দায়ী করার উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও এখন দুর্ভাগ্যের জন্য প্রকৃতি এবং খোদা ইত্যাদিকে দায়ী করা হয় না। তার ফলে অতীতের সমাজকে যত সহজে শাসন করা যেতো বর্তমান সমাজকে তত সহজে শাসন করা যায় না; এর কারণ হলো শাসক শ্ৰেণী অত্যধিকভাবে ধার্মিক এবং তাদের কৃত অপরাধের ফলে যে দুর্ভাগারা ভোগে তাদের তারা আল্লাহর নির্দেশ বলে চিহ্নিত করে। আধুনিক যুগে পূর্বকালের এত নূন্যতম প্রয়োজনীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যুক্তিসঙ্গত তা প্রমাণ করা যাবে না, কেননা হস্তক্ষেপ ক্রিয়াকে অপরিবর্তনীয় আইনের ছদ্মবেশ পরিয়ে আত্নগোপন রাখা সম্ভব নয়। তা সত্ত্বেও পুরাতনেরা প্রত্যেকদিন দৈনিক টাইমসে চিঠি লিখে এ পুরনো পদ্ধতি টিকিয়ে রাখার চেষ্টা করে। তা ছাড়াও আরো দুটো কারণে সামাজিক স্বাধীনতার বিরোধিতা করা হয়। প্রথমটা হলো মানুষ অন্যের উন্নতি কামনা করে না বরং দ্বিতীয়টি হলো কিসে পরের উন্নতি হয় তা তারা জানে না। বোধহয় মূলতঃ দুটো কারণই, একটি কারণের এপিঠ ওপিঠ। যখন আমরা আন্তরিকভাবে কোন মানুষের ভালো কামনা করি তখন আমরা তার আসল অভাব কি সে সম্বন্ধেও অবগত হই। মানুষ প্রতিহিংসা বশতঃ ক্ষতি করুক অথবা অজ্ঞতার কারণেই ক্ষতি করুক বাস্তবে তা একই রকমের ফলদান করে। সুতরাং আমরা একসঙ্গে দুটো কারণকে নিয়ে বলতে পারি একটি মানুষকে অন্য একটি মানুষের একটি শ্রেণীকে অন্য একটি শ্রেণীর স্বার্থের সংরক্ষক বলে এখনো বিশ্বাস করা যায় না। অবশ্য গণতন্ত্রের ভিত্তি এ যুক্তির ওপরেই প্রতিষ্ঠিত। কিন্তু আধুনিক রাষ্ট্রের গনতন্ত্রকে বিভিন্ন কর্মচারীর মাধ্যমে কাজ করতে হয় বলে ব্যক্তিসাধারণের কাছে এর আবেদন অপ্রত্যক্ষ এবং ভাসাভাসা।

    কর্মচারীদের নিয়ে আবার বিশেষ ধরণের বিপত্তি হতে পারে, কারণ সাধারণতঃ তারা যে সকল লোককে নিয়ন্ত্রণ করে তাদের থেকে দূরে অফিসে বসে কাজ করে। শিক্ষার কথাই ধরা যাক না কেননা, শিক্ষকেরাই সর্বাঙ্গীনভাবে ছেলেমেয়েদের সঙ্গে দীর্ঘকালের মেলামেশার পর তাদেরকে বুঝতে পারে এবং তাদের সম্পর্কে যত্নবান হতে পারে। তাদেরকে যে সরকারি অফিসারেরা নিয়ন্ত্রণ করে তাদের কোনও বাস্তব অভিজ্ঞা নেই এবং তাদের কাছে শিশুরা নোংড়া ছোকরা ছাড়া আর কিছু নয়। সুতরাং শিক্ষকদের স্বাধীনতার ওপর অফিসারদের হস্তক্ষেপ ক্ষতিজনক। সব ব্যাপারে ক্ষমতা তাদের হাতেই কুক্ষিগত যাদের টাকা আছে কিন্তু তাদের হাতে নয় যারা কোথায় টাকা খরচ করতে হবে তা ভালোভাবেই জানে। সুতরাং যাদের হাতে ক্ষমতা আছে সাধারণতঃ তারা অজ্ঞ এবং প্রতিহিংসাপরায়ন; তাদের হাতে যত কম ক্ষমতা থাকে ততই মঙ্গল।

    যেখানে বাধতামূলকভাবে নৈতিক স্বীকৃতি আদায় করা যায়, সেখানে বাধ্যতার শক্তিও খুব প্রচণ্ড; যদিও সম্ভব হলে যা তার কর্তব্য বলে ধরে দেয়া হয়, সে ইচ্ছা করলে, তা ফাঁকি দিতে পারে। কোন খোলা পথ না পেলে আমরা বরঞ্চ কর দিতে রাজি হই, যদিও কর আদায়কারী যাদু-মন্ত্র বলে আমাদেরকে উপেক্ষা করে চলে যায়, তখন আমাদের অনেকেই তাকে আমাদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেবার প্রয়োজনীয়তা পর্যন্ত অনুভব করিনা। এ সকল ক্ষেত্রে আমরা কোকেন বন্ধের জন্য তাড়াহুড়া করি, যদিও সময়-সময়ে তারা বিদ্রোহের খেলা খেলতে ভালবাসে। ছেলেদের অনুপম বৈশিষ্ট্য হলো তাদের ওপর যাদের শাসন চলে তাদেরকে তারা ভালোবাসে মাঝে মাঝে; যেখানে এ অবস্থা, সেখানে শিশুরা সাধারণতঃ শাসনকর্তাদের সম্পর্কে কোন অশ্রদ্ধা পোষণ করেনা, যদিও তারা মাঝে মাঝে তাদের বিরোধিতা করে থাকে। শিক্ষাবিভাগীয় কর্তাদের শিক্ষকদের মত এ গুণ নেই। তারা যেভাবে রাষ্ট্রের ভালো হবে মনে করে সেভাবে দেশপ্রেম শিক্ষা দিয়ে শিশুদের কোরবান করে। তাহলে সামান্যতম কারণে হত হওয়ার এবং হত্যা করার ইচ্ছাকে শাণিয়ে তোলা। যারা শাসিতদের হিত কামনা করে তাদের হাতে ক্ষমতা থাকলে তুলনামূলকভাবে কম ক্ষতি সাধিত হতো। কিন্তু এ ব্যাপারে সফলতা লাভ করার কোন পদ্ধতি আমাদের জানা নেই।

    শাসিতেরা যখন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আইনের বলে তাদেরকে শাসন করা হচ্ছে তা দূরভিসন্ধিমূলক এবং ক্ষতিকর, তখন বাধ্যবাধকতার বিষময় ফল হবে। একজন মুসলমানকে শুকরের মাংস অথবা একজন হিন্দুকে গোমাংস বাধ্য করে খাওয়ান সম্ভব হলেও কাজটা যে চূড়ান্ত ঘৃণ্য হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা টিকা দেওয়া অন্যায় মনে করে তাদেরকে টিকা নিতে বাধ্য করাও উচিত নয়, তবে প্রশ্নটা স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত নয়, কেননা দু’ব্যাপারে কোনটাতেই তাদের সঙ্গে আলোচনা করা হয় না। প্রশ্নটি পিতামাতার সঙ্গে রাষ্ট্রের কোন সাধারন নীতি অনুসারে তা সমাধান করা যাবেনা। যে পিতামাতার সন্তানকে শিক্ষা দেয়ার বিরুদ্ধে সুচিন্তিত মতবাদ রয়েছে, তাদের শিশুদেরও অশিক্ষিত করে রাখবার কোন অধিকার নেই। তার পরেও সাধারণ নীতি যতদূর যায়, দুটি ব্যাপারই পরস্পর সাদৃশ্যাত্মক।

    একজন মানুষ যে জিনিস সমূহ অন্যের বদৌলতে লাভ করে এবং একজনের যে জিনিস লাভের ফলে পরের কোন অনিষ্ট হয় না, এ দুয়ের মধ্যবর্তী প্রভেদটুকুই হলো স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত প্রয়োজনীয়। আমি যদি খাদ্যদ্রব্যের ন্যায্য অংশের চাইতে বেশি দাবি করি তাহলে অন্য একজন মানুষকে সেজন্য উপোষ করতে হবে, কিন্তু যদি আমি অসাধারনভাবে গণিতশাস্ত্রে আত্ননিয়োগ করি তাহলে শিক্ষাব্যবস্থাকে সুযোগ সুবিধা একচেটিয়া না করে ফেললে কারো কোন ক্ষতি করবে না। এখানে আরো একটি প্রসঙ্গ রয়ে গেছে খাদ্য, বাসস্থান এবং পোষাক হলো জীবনের জন্য প্রয়োজনীয়, সে ব্যাপারে একজন মানুষের সঙ্গে অন্য মানুষের বিশেষ কোন মতভেদ নেই। সুতরাং গণতন্ত্রে সরকারি কার্যপরিচালনার পক্ষে সেগুলো খুবই উপযুক্ত এবং প্রয়োজনীয়। এসব ব্যাপারে ন্যায়বিচার শাসনতান্ত্রিক রীতি হওয়া উচিত। একটি আধুনিক গণতান্ত্রিক দেশে ন্যায়বিচারের অর্থ হলো সমতা। কিন্তু যে দেশে উত্তরাধিকারসূত্রে শ্রেণীসমূহের পরম্পরা বর্তমান, উচ্চ-নীচ সকলের দ্বারা স্বীকৃত সে দেশে ন্যায়বিচারের অর্থ সমতা নয়। এমনকি ইংল্যাণ্ডের অধিকাংশ মজুরদের কাছেও যদি বলা হয় তাদের এত রাজারও কোন জাকজমক থাকা উচিত নয়, তাহলে তারা মূচ্ছা যাবে। সুতরাং একেবারে কম ঈর্ষার সঞ্চার করে মত ন্যায় বিচারের সংজ্ঞায়ন করতে চাই। কুসংস্কার, মুক্ত সমাজে সমতাই হলো ন্যায়বিচার, কিন্তু যে সমাজ দৃঢ়ভাবে সামাজিক অসামোর উপর বিশ্বাস প্রবণ সে সমাজে নয়।

    কিন্তু নীতি, চিন্তা, শিল্প ইত্যাদির দিক নিয়ে একজন মানুষ অন্যের বদৌলতে, নিজের অধিকার অর্জন করতে পারে না। অধিকন্তু এ ক্ষেত্রে কোনটা ভালো তাও যথেষ্ট সন্দেহজনক। কেননা কেউ পোলাও-কোর্মা খায় আর কেউ পান্তাভাতও খেতে পায় না। যদি সুখি পোলাও কোরমা খাওয়া মানুষ দারিদ্রের সুফল প্রচার করে তখন তাকে একজন কপট ভাবা হবে। যদি আমি অঙ্ক পছন্দ করি এবং অন্য একজন মানুষ গান পছন্দ করে, তখন আমরা পরস্পরের ওপর কোন হস্তক্ষেপ করিনা, যখন আমরা পরস্পরের প্রশংসা করি তখন আমরা পরস্পরের প্রতি ভদ্রতা পোষণ করি। মতামতের ক্ষেত্রে স্বাধীন প্রতিযোগিতা হলো সত্যে পৌঁছুবার একমাত্র পন্থা। প্রাচীন উদারনৈতিক নীতি বাক্যগুলো অর্থনীতির ক্ষেত্রে প্রয়োগ করে অপব্যবহারই করা হয়েছে। মানসিক ক্ষেত্রেই সেগুলো সত্যিকারভাবে প্রযোজ্য। আমরা ব্যবসায়ে নয় আদর্শের ক্ষেত্রেই স্বাধীন প্রতিযোগিতা কামনা করি। মুশকিল হলো, ব্যবসায়ের ক্ষেত্রে স্বাধীন প্রতিযোগিতা মারা গেলে বিজয়ীরা মানসিক ও নৈতিক ক্ষেত্রে উত্তরোত্তর অর্থনৈতিক ক্ষমতা বিস্তার করে এবং সৎচিন্তা এবং সজীবনধারণের নামে সকলকে মজুর বানিয়ে ছাড়ে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কেননা চিন্তার অর্থ হলো কপটতা এবং সৎজীবন ধারণের অর্থ হলো বোকামি। সমাজতন্ত্র অথবা গণতন্ত্রে শ্রেষ্ঠতম বিপদ হলো, অর্থনৈতিক নির্যাতনের জন্য সর্বপ্রকার মানসিক এবং নৈতিক উন্নতি উভয় পদ্ধতির মধ্যেই অসম্ভব। কোন মানুষের ধর্ম যতক্ষণ পর্যন্ত ব্যক্তিস্বাধীনতার প্রতি হস্তক্ষেপ শ্রদ্ধা পোষণ করা উচিত। তা না হলে আমাদের নির্যাতনকারী প্রবৃত্তিসমূহ ষোড়শ শতাব্দীর স্পেনের মতো একটি ছাঁচে ঢালা সমাজের সৃষ্টি করবে। বিপদ সত্যিকার এবং সন্নিকট। আমেরিকা দ্রুত অগ্রসর হচ্ছে সত্যিকার অর্থে স্বাধীনতার মূল্য না বুঝতে পারলে আমাদের ইংল্যাণ্ড ও আমেরিকাকে অনুসরণ করতে বাধ্য হবে। সে স্বাধীনতা আমাদের চাওয়া উচিত তা অপরকে অত্যাচার করার অধিকার নয়, আমাদের পছন্দ এবং ধারণা অনুসারে জীবনধারণ করার অধিকার যা জীবনধারণ করতে বাধা দান করে না।

    উপসংহারে মনস্তাত্ত্বিক গতিবাদ যে শব্দটি ব্যবহার করেছিলাম শুরুতে, সে সম্বন্ধে আমি কিছু বলতে চাই। যে সমাজে একজাতীয় চরিত্রের মানুষ অধিক, সে সমাজ বিভিন্ন জাতীয় চরিত্রের সমবায়ে গঠিত সমাজ থেকে বেশি স্বাধীনতা ভোগ করে। মানুষ এবং বাঘে মিলে যে সমাজ গঠিত সে সমাজে অধিক স্বাধীনতা থাকতে পারে না, মানুষকে অথবা বাঘকে অবশ্যই দাসত্বের শৃঙ্খল পরতে হবে। সুতরাং পৃথিবীর যে অঞ্চলের মানুষ কৃষ্ণকায়দের শাসন করে সেখানে কোন স্বাধীনতা থাকতে পারে না। অধিক পরিমাণ স্বাধীনতা অর্জন করতে হলে, শিক্ষার সাহায্যে চরিত্র গঠনের প্রয়োজন, যাতে করে মানুষ যে সব কাজ নির্যাতনমূলক নয় তার মধ্যে সুখের সন্ধান করতে পারে। জীবনের প্রথম ছ’ বছরে চরিত্র গঠন যখন হয় তখনই এই শিক্ষা দিতে হয়। ডেপটফোর্ডে মিস ম্যাকমিলান ছেলেদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, তার ফলে শিশুরা একটি স্বাধীন সম্প্রদায় গঠন করতে সক্ষম হয়েছে। তাঁর পদ্ধতি অনুসারে ধনী দরিদ্র সকলকে শিক্ষা দান করা যায়, তাহলে এক পুরুষকালে আমাদের সামাজিক সমস্যা সমাধান করার পক্ষে যথেষ্ট। শিক্ষার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় কি তার অবিচার না করে পদ্ধতির ওপর, জোর দেয়ার দিকে সকল পার্টি অন্ধ হয়ে উঠে-পড়ে লেগেছে। পরবর্তী বছরগুলোতে অনেক আকাঙ্ক্ষার মূলতঃ পরিবর্তন না করে নিয়ন্ত্রণ করা যাবে না, সেজন্য শৈশবাবস্থায় বাচ এবং বাঁচতে দাও এ শিক্ষা শিশুদেরকে অবশ্যই দিতে হবে। যে সকল জিনিষ অন্যের ক্ষতি করা ছাড়া অর্জন করা যায় না; অনাগ্রহী নর-নারীকে সে সকল জিনিস দেয়া হোক। সামাজিক স্বাধীনতার প্রতিবন্ধক দ্রুত অপসারিত হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসূর্য তুমি সাথী – আহমদ ছফা
    Next Article সাম্প্রতিক বিবেচনা : বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস – আহমদ ছফা

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }