Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সায়েন্স ফিকশন সমগ্র ৬ – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প1092 Mins Read0
    ⤶ ⤷

    ০১. লিডিয়া কাফেটেরিয়ার এক কোনায়

    এনিম্যান – মুহম্মদ জাফর ইকবাল

    উৎসর্গ

    গণজাগরণ মঞ্চের তরুণ তরুণীদের। যারা মুক্তিযুদ্ধের জয় বাংলা শ্লোগানটি আবার নূতন করে আমাদের উপহার দিয়েছে।

    ০১.

    লিডিয়া কাফেটেরিয়ার এক কোনায় বসে তার কফির কাপে চুমুক দিয়ে চারপাশের মানুষগুলোকে লক্ষ্য করে। বাইশ বছরের একটা মেয়েকে সুন্দরী বলার জন্যে তার ভেতরে যে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় লিডিয়ার মাঝে তার সবগুলোই আছে কিন্তু তবুও কেউ কখনো তাকে সুন্দরী হিসেবে বিবেচনা করেনি। অন্য কেউ সেই কারণটা না জানলেও লিডিয়া জানে। কারণটা একটু বিচিত্র, একজন মানুষের ভেতরটুকু সুন্দর না হলে তার বাইরের সৌন্দর্যটুকু ঠিক করে প্রকাশ পায় না। লিডিয়ার ভেতরটুকু অসুন্দর, এবং কদর্য। সে অসম্ভব বুদ্ধিমতী একটি মেয়ে কিন্তু তার ভেতরে বিবেক বলে কিছু নেই। মনোবিজ্ঞানীরা লিডিয়াকে নিয়ে গবেষণা করার সুযোগ পেলে তাকে নিশ্চিতভাবেই সাইকোপ্যাথ বলে চিহ্নিত করতো। লিডিয়া কখনো কোনো মনোবিজ্ঞানীর কাছে যায়নি, যাবার প্রয়োজন হয়নি। সে খুবই সাধারণ একটা পরিবারে জন্ম নিয়ে স্বাভাবিক একটা পরিবেশে বড় হয়েছে। খুব অল্প বয়সেই তার মা প্রথমে লিডিয়ার ভেতরকার অস্বাভাবিকতাটুকু ধরতে পেরেছিলেন। তিনি কাউকে সেটি বলেন নি। একটু বড় হয়েই লিডিয়া তার পরিবারকে পরিত্যাগ করে নিজে একা একা বড় হয়েছে। একজন মানুষের মাঝে যখন কোনো ভালোবাসা, মায়া মমতা নীতি কিংবা বিবেক থাকে না তখন তার বেঁচে থাকা খুব সোজা। লিডিয়া তার অস্বাভাবিক বুদ্ধিমত্তা নিয়ে খুব সফলভাবে বড় হয়েছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে। বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তার ভেতরে কোনো ভাবালুতা নেই। এই মূহুর্তে সে তার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার এক কোনার একটি টেবিলে বসে কফির কাপে চুমুক দিতে দিতে চারপাশের ছাত্র-ছাত্রীদের এক ধরনের কৌতুকের দৃষ্টিতে লক্ষ্য করছে। ছাত্র-ছাত্রীদের উচ্ছাস আগ্রহ, উৎসাহকে তার কাছে শিশুসুলভ ছেলেমানুষী মনে হয়।

    লিডিয়া তার কফির কাপে চুমুক দিয়ে সামনে তাকাতেই একজন মধ্যবয়স্ক মানুষকে খাবারের ট্রে নিয়ে এগিয়ে আসতে দেখল। কেউ বলে দেয়নি কিন্তু সাথে সাথে লিডিয়া বুঝে যায় মানুষটি তার কাছে আসছে। লিডিয়া ইচ্ছে করে দৃষ্টি ফিরিয়ে নেয় এবং সরাসরি না তাকিয়েই বুঝতে পারে মানুষটি এগিয়ে এসে তার টেবিলের সামনে দাঁড়িয়েছে। পর মুহূর্তে সে মানুষটির গলা শুনতে পেল, “আমি কী তোমার টেবিলে বসতে পারি?”

    লিডিয়া এবারে ঘুরে মানুষটির দিকে তাকাল, বড় কোম্পানীর ম্যানেজারের মতো চেহারা, দামী স্যুট, সুন্দর টাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যাফেটেরিয়াতে এরকম পোষাক পরা মানুষেরা খেতে আসে না। লিডিয়া মানুষটির দিকে তাকাল, বলল, “অনেক খালি টেবিল আছে। তোমার এখানেই বসার কোনো প্রয়োজন নেই। তারপরও যখন এই টেবিলে বসতে চাইছ তার মানে তুমি নিশ্চয়ই আমার কাছে এসেছ?”

    “লিডিয়া?”

    “হ্যাঁ।”

    “তাহলে আমি তোমার কাছেই এসেছি। ছবি দেখে মানুষের চেহারা বোঝা যায় না। তোমার ছবিতে তুমি অন্য রকম।”

    এই কথাটি লিডিয়া অনেকবার শুনেছে। কথাটির প্রকৃত অর্থটিও সে জানে, প্রকৃত অর্থ হচ্ছে ছবিতে তোমাকে সুন্দরী একটি মেয়ে বলে মনে হয়। বাস্তবে তুমি মোটেও সুন্দরী নও।

    মানুষটি টেবিলে খাবারের ট্রে টা রেখে লিডিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, “আমার নাম রিকার্ডো।”

    লিডিয়া খানিকটা অনিচ্ছা নিয়ে রিকার্ডো নামের মানুষটির হাত স্পর্শ করল, সে যে রকম অনুমান করেছিল ঠিক সেরকম তার হাত ভেজা এবং নরম। ভেজা হাতের মানুষের করমর্দন করতে লিডিয়ার এক ধরণের ঘৃণা হয়।

    “তুমি আমার কাছে কেন এসেছ?”

    মানুষটি তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করল, “থিসিস জমা দিয়েছ?”

    লিডিয়া মাথা নাড়ল। রিকার্ডো তার পেটের রোস্ট বীফের টুকরোটির ওপর মরিচের গুড়ো ছিটাতে ছিটাতে বলল, “থিসিসটি তুমি নিজে লিখলে কেন? তুমি নিজে লিখলে আরো অনেক ভালো থিসিস লিখতে পারতে।”

    লিডিয়া ভয়ংকরভাবে চমকে উঠলেও বাইরে সেটা প্রকাশ করল না। বিদ্যুৎ ঝলকের মতো তার মাথায় অনেকগুলো চিন্তা খেলে গেলো। একটি মেধাবী ছেলের সাথে অন্তরঙ্গতায় ভান করে সে তাকে দিয়ে থিসিস লিখিয়ে নিয়েছে। এ কথাটি সত্যি সে নিজে আরো ভালো লিখতে পারত কিন্তু এই ধরণের আনুষ্ঠানিক কাজে সে কোনো আগ্রহ পায় না। কাজ শেষ হবার পর মেধাবী ছেলেটিকে সে অত্যন্ত নিষ্ঠুরভাবে পরিত্যাগ করেছে। তার প্রয়োজন ছিল, ছেলেটি মানসিক ভারসাম্যহীন হয়ে হারিয়ে গেছে। কিন্তু এই বিষয়টি কেউ জানে না বলে লিডিয়ার ধারণা ছিল, দেখা যাচ্ছে ধারণাটি সত্যি নয়। এই মানুষটি সেই ছেলেটির কেউ নয়, লিডিয়া জানে ছেলেটির কেউ নেই। মানুষটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আসে নি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে এই বিষয়টি নিয়ে কিছু করার ক্ষমতাও নেই। মানুষটি পুলিশ বা ডিটেকটিভ এজেন্সী থেকে হতে পারে, সেটি ঘটবে যদি মানসিক ভারসাম্যহীন মেধাবী ছেলেটি নির্বুদ্ধিতা করে আত্মহত্যা করে থাকে এবং মৃত্যুর কারণ হিসেবে এই ঘটনাটির কথা লিখে গিয়ে থাকে। ছেলেটি ভীতু প্রকৃতির ছিল তার পক্ষে আত্মহত্যার মতো সাহসের কাজ করা সম্ভব বলে মনে হয়নি। যেটাই ঘটে থাকুক লিডিয়াকে সতর্ক থাকতে হবে। সে তার জীবনে এই প্রথম নিজের ভেতর এক ধরণের ভীতি অনুভব করল।

    রোস্ট বীফের একটা টুকরো মুখে ঢুকিয়ে মানুষটা হঠাৎ শব্দ করে হাসতে শুরু করে। হাসতে হাসতে লিডিয়াকে আংগুল দিয়ে দেখিয়ে বলল, “তোমার ভয় পাবার কিছু নেই। আমি পুলিশ থেকে আসিনি।”

    লিডিয়া বলল, “আমি ভয় পাইনি।” কথাটি বলতে গিয়ে লিডিয়া এক ধরণের অপমান অনুভব করে। তার জীবনে সে সবসময় অন্য মানুষকে নিয়ন্ত্রণ করেছে, অন্য মানুষেরা কখনো তার জীবনকে নিয়ন্ত্রণ করেনি। লিডিয়া তার জীবনকে একটা দুর্ভেদ্য দেয়াল দিয়ে আড়াল করে রেখেছে। সে কখনো ভাবেনি কেউ সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে তার জীবনের ভেতরে উঁকি দিতে পারবে। দেখা যাচ্ছে তার জীবনের ভেতর কেউ না কেউ উঁকি দিয়েছে। মানুষটি যদি তার থিসিস লিখিয়ে নেওয়ার ব্যাপারটি জানে তাহলে সম্ভবত আরো অনেক কিছু জানে। লিডিয়ার জীবনে অনেক ঘটনা আছে যেগুলো জানাজানি হলে তাকে দীর্ঘ দিন জেলখানায় জীবন কাটাতে হবে।

    রিকার্ডো নামের মানুষটি লিডিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, “আমরা দীর্ঘদিন থেকে তোমার জন্যে অপেক্ষা করে আছি। তুমি তোমার থিসিস জমা দিয়েছ এখন কাজ শুরু করতে পারবে। আমি তোমাকে একটা চাকরী দিতে এসেছি।”

    লিডিয়া একটু অবাক হয়ে মানুষটার দিকে তাকাল। মানুষটা বেশ তৃপ্তি নিয়ে রোস্ট বীফের টুকরোটা চিবুতে চিবুতে বলল, “আমরা তোমার লেখাপড়ার ক্ষতি করতে চাইনি, তাই আগে আসিনি। এখন এসেছি।”

    লিডিয়া তার কফির মগটি টেবিলে রেখে বলল, “তোমরা কারা?”

    “বলছি। আগে বলি কেন তোমার কাছে এসেছি।”

    লিডিয়া শান্ত মুখে রিকার্ডো নামের মানুষটির দিকে তাকিয়ে রইল।

    রিকার্ডো বলল, “বছর তিনেক আগে আফ্রিকার একটা দেশে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের কারণ ছিল জনসংখ্যা। তখন তুমি একটা প্রবন্ধ লিখে সমস্যাটার সমাধান দিয়েছিলে, মনে আছে?”

    লিডিয়া কোনো কথা বলল না। কথাটি সত্যি যে জনসংখ্যা এবং দুর্ভিক্ষের সে একটি অত্যন্ত সহজ সমাধান দিয়েছিল। প্রবন্ধটি যে সে লিখেছে সেটি কারো জানার কথা নয়। মানুষকে যে গবাদি পশুর মতো খাবারের উৎস হিসেবে বিবেচনা করা যেতে পারে পৃথিবীর মানুষ সেই সত্যটি গ্রহণ করার জন্যে প্রস্তুত নয়। জনসংখ্যাই হচ্ছে সমস্যা, খাবার হিসেবে ব্যাবহার করে সেই জনসংখ্যাই কমিয়ে দেয়া যায় সেটি কেন কারো চোখে পড়েনি সেটি লিডিয়া কখনো বুঝতে পারেনি। পৃথিবীর মানুষ লিডিয়ার সমাধানটি গ্রহণ করেনি কিন্তু সেটি নিয়ে সারা পৃথিবীতে প্রচণ্ড আলোড়ন হয়েছিল। প্রবন্ধটি কে লিখেছিল সেটি কেউ জানতে পারেনি অন্ত ত লিডিয়া তাই ভেবেছিল। এখন দেখা যাচ্ছে আর কেউ না জানলেও এই মানুষটি জানে।

    রিকার্ডো বলল, “তুমি যে পদ্ধতিতে তোমার পরিচয়টি গোপন রেখেছিলে সেটি অসাধারণ। কিন্তু দেখতেই পাচ্ছ আমরা জানি। কীভাবে জানি সেটাও তোমাকে বলতে পারি–আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হয়েছে। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা সুপার কম্পিউটার আছে, সেটা ব্যবহার করে তোমার লেখার স্টাইল শব্দচয়ন বাক্যগঠন এই সবকে প্যারামেট্রাইজ করেছি। তারপর পৃথিবীর সকল প্রকাশিত লেখার সাথে মিলিয়ে দেখেছি। সেখান থেকে শর্ট লিস্ট করে তাদের খুটিয়ে খুঁটিয়ে দেখে তোমাকে আলাদা করেছি। তুমি জান না, আমরা দুইবার তোমাকে বিপদ থেকে রক্ষা করেছি। একটু অসাবধান থাকার কারণে দুইবারই তুমি আইনী ঝামেলায় পড়ে যেতে পারতে।”

    লিডিয়া প্রায় নিঃশ্বাস বন্ধ করে রিকার্ডোর দিকে তাকিয়ে থাকে। তারপর আবার জিজ্ঞেস করে, “তোমরা কারা?”

    মানুষটি পকেট থেকে একটা প্লাস্টিকের কার্ড বের করে টেবিলে রাখে। তারপর একটা টোকা দিয়ে সেটাকে টেবিলের অন্যপাশে লিডিয়ার দিকে পাঠিয়ে দিল। কার্ডের ওপর ছোট করে লেখা এপসিলন। লিডিয়া কখনো এই প্রতিষ্ঠানের নাম শুনেনি।

    রিকার্ডো বলল, “এপসিলনের নাম সারা পৃথিবীর খুব বেশী মানুষ জানে না। এপসিলন যেসব কোম্পানীর মালিক, কিংবা পরিচালনা করে তার নাম কিন্তু সবাই জানে। যুদ্ধ জাহাজ থেকে ভাইরাসের প্রতিষেধক সবকিছু আমরা তৈরি করি। সারা পৃথিবীতে আমাদের ব্যবসা। সত্যি কথা বলতে কী রাষ্ট্র নাম দিয়ে আমরা পৃথিবীর মাঝে যে বিভাজন করেছি সেটি আমাদের কাছে হাস্যকর একটি বিভাজন! আমরা রাষ্ট্রের ওপরের স্তর। পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ছোটখাটো রাষ্ট্রের পরিবর্তন করতে চাইলে আমরা এক সপ্তাহে করতে পারি। খুব বড় রাষ্ট্র হলে বছরখানেক লাগতে পারে।”

    “তুমি আমাকে এসব কেন বলছ?”

    “তোমাকে দলে টানার জন্যে!”

    “তাতে তোমাদের লাভ?”

    “আমরা আমাদের সাম্রাজ্য গড়ে তুলেছি তোমাদের মত কিছু মানুষ দিয়ে।”

    লিড়িয়া ভুরু কুঁচকালো, “আমাদের মত?”

    রিকার্ডো মুখে আরেকটা বড় রোস্ট বীফের টুকরো ঢুকিয়ে খুব তৃপ্তির সাথে চিবুতে চিবুতে গলা নামিয়ে বলল, “হ্যাঁ। তোমাদের মত মানুষ। যাদের অসাধারণ বুদ্ধিমত্তা, যারা অসম্ভব সৃজনশীল, যাদের উচ্চাকাংখার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু যাদের ভেতর কোনো মানবতা নেই তাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। কারণ তাদের ভেতর বিবেক বলে কিছু নেই। তারা বিন্দুমাত্র অপরাধবোধ ছাড়া যে কোনো ধরণের অন্যায় করতে পারে! তুমি হচ্ছ সেরকম একজন মানুষ।”

    লিডিয়া স্থির চোখে রিকার্ডোর দিকে তাকিয়ে রইল, এর আগে কেউ তাকে এতো সোজাসুজি এই কথাগুলো বলেনি। রিকার্ডো হাসার মত ভঙ্গী করে বলল, “তুমি যদি এপসিলনের কোর টিমে যোগ দাও তাহলে হয়তো তুমি বেঁচে যাবে, কারণ আমরা তোমাকে নিরাপত্তা দেব। যদি যোগ না দাও আজ হোক কাল হোক তুমি কোনো একটা ভুল করবে, ধরা পড়বে তারপর বাকী জীবনটা জেলখানায় কাটিয়ে দেবে।”

    লিডিয়া এবারেও কোনো কথা বলল না। রিকার্ডো ন্যাপকিন দিয়ে মুখ মুছে নিচু গলায় বলল, “সাধারণ একজন মানুষ তার জীবনে কী চায়? একটা ভালো চাকরী, ভালো বেতন, একটা পরিবার, ছেলেমেয়ের লেখাপড়া, একটা বাড়ী, গাড়ী এইসব। আবার কিছু মানুষ কী চায়? খ্যাতি। বড় অভিনেতা, গায়ক, ফুটবল প্লেয়ার, লেখক, শিল্পী। আবার কিছু মানুষ কী চায়? নেতৃত্ব। যাদের কথায় অন্য মানুষেরা উঠবে বসবে।”

    রিকার্ডো এক মুহূর্ত চুপ করে সোজাসুজি লিডিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, “আর তুমি কিংবা তোমার মত মানুষ কী চায়?”

    লিডিয়া শীতল চোখে রিকার্ডোর চোখের দিকে তাকিয়ে রইল তারপর বলল, “তুমিই বল। আমি তোমার মুখ থেকেই শুনি।”

    “তোমরা চাও চ্যালেঞ্জ। কিন্তু তোমরা যে চ্যালেঞ্জ চাও সেই চ্যালেঞ্জ কেউ দিতে পারে না।”

    রিকার্ডো বুকে হাত দিয়ে বলল, “আমরা পারি।”

    লিডিয়া তার কফির মগে একটা চুমুক দিয়ে বলল, “আমি যদি এপিসিলনে যোগ দিই আমাকে কী করতে হবে?”

    “সেটা নির্ভর করবে তোমার ওপরে। তুমি যদি রাজনীতিতে আনন্দ পাও তাহলে আফ্রিকা এশিয়ার দেশগুলোর সরকার পতন করাতে পার। যদি ব্যবসাতে আনন্দ পাও তাহলে পৃথিবীর বড় বড় কোম্পানীকে কেনা বেচা করতে পার। যদি বিজ্ঞানে আনন্দ পাও নূতন কিছু তৈরী করে বাজারজাত করতে পার। এটা পুরোপুরি তোমার ইচ্ছের উপর নির্ভর করে। আমি শুধু বলতে পারি যে বিষয়েই তোমার আগ্রহ থাকুক তুমি সেটা এখানে খুঁজে পাবে।”

    “আমি কার সাথে কাজ করব?”

    রিকার্ডো হাত নেড়ে পুরো বিষয়টা উড়িয়ে দিল, বলল, “ডিটেলস। তুমি নিশ্চিত থাক এগুলো কোনো সমস্যা নয়। যে যেভাবে কাজ করতে চায় সে সেভাবে কাজ করবে। তোমাকে আমাদের সাথে তাল মিলাতে হবে না। আমরা তোমাদের সাথে তাল মিলাব।”

    লিডিয়া কোনো কথা বলল না, তার ভেতরে যে শেষ প্রশ্নটি ছিল রিকার্ডো নামের মানুষটা নিজেই তার উত্তর দিল, বলল, “আমরা কখনো কারো সাথে বেতন নিয়ে কোনো কথা বলিনি কারণ সেটা ইস্যু না। তোমাকে যে প্লাস্টিকের কার্ডটা দিয়েছি সেটা একটা ক্রেডিট কার্ড। তুমি যত ইচ্ছা টাকা খরচ করতে পার।”

    “যত ইচ্ছা?”

    “হ্যাঁ। যত ইচ্ছা। আমার কথা বিশ্বাস না করলে এখান থেকে বের হয়ে বি.এম. ডব্লিউয়ের শো রুমে গিয়ে একটা গাড়ী কিনে দেখতে পার।”

    লিডিয়ার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল, সে হাসতে অভ্যস্ত নয় তাই তার হাসিটিতে কোনো আনন্দের চিহ্ন নেই। লিডিয়া প্লাস্টিকের কার্ডটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে আবার টেবিলে রেখে দিল।

    রিকার্ডো বলল, “আমি চাই তুমি একটা গাড়ী কিনো। তাহলে বুঝব তুমি এপসিলনে যোগ দেবে বলে ঠিক করেছ।”

    লিডিয়া বলল, “তুমি যা যা বলতে এসেছ তার সবকিছু কী বলে ফেলেছ?”

    “না। দুটি জিনিষ এখনো বলা হয়নি।”

    “কোন দুটি জিনিষ?”

    “যিনি এপসিলনকে গড়ে তুলেছেন তার কথা বলা হয়নি। খুব বেশী মানুষ তাকে দেখেনি। তিনি কিন্তু সবাইকে দেখেন। এপসিলনে তুমি যদি যোগ দাও আর তুমি যদি খুব গুরুত্বপূর্ণ কাজ করতে পার তিনি হয়তো সরাসরি তোমার সাথে দেখা করবেন। তার সাথে হয়তো তোমার দেখা হবে।”

    লিডিয়াটা জিজ্ঞেস করল, “আর দ্বিতীয়টি।”

    “দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এপসিলন কিন্তু একমুখী রাস্তা। তুমি এখানে যোগ দিতে পারবে কিন্তু কখনো এপসিলন ছেড়ে যেতে পারবে না।”

    “ছেড়ে যেতে পারব না?”

    “না।” এই প্রথম রিকার্ডোর মুখটা কঠিন হয়ে যায়, প্রায় শোনা যায় এরকম গলায় বলল, “কেউ যে কখনো ছেড়ে যায়নি তা নয়। ছেড়ে গিয়েছে। তারা এপসিলন আর পৃথিবী এক সাথে ছেড়ে গিয়েছে।”

    লিডিয়া কয়েক মুহূর্ত রিকার্ডোর দিকে তাকিয়ে রইল তারপর তার হাতের প্লাস্টিকের কার্ডটি রিকার্ডোর দিকে এগিয়ে দিয়ে বলল, “আমি এপসিলনে যোগ দিতে চাই না।”

    রিকার্ডো হা হা করে হেসে উঠল, বলল, “যোগ দিতে না চাইলে দিও। কিন্তু কার্ডটা রেখে দাও। কাজে লাগবে। তা ছাড়া–”

    “তাছাড়া কী?”

    “আমরা যখন কাউকে আমাদের কার্ড দিই আমরা সেটা আর ফিরিয়ে নিই না।”

    “তার মানে—”

    রিকার্ডো হাত তুলে লিডিয়াকে থামাল। বলল, “তোমাকে মুখ ফুটে কিছু বলতে হবে না। সাধারণ মানুষেরা মুখ ফুটে কথা বলে। তোমার আমার মত মানুষের মুখ ফুটে কথা বলতে হয় না। কথা না বলেই আমার তথ্য আদান প্রদান করতে পারি।” রিকার্ডো লিডিয়ার দিকে তাকিয়ে রইল। কথা না বলে তথ্য আদান প্রদান বলতে কী বোঝানো হয় বিষয়টা হঠাৎ করে লিডিয়া বুঝতে শুরু করে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রডিজি – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article ভূতের বাচ্চা সোলায়মান – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }