Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সায়েন্স ফিকশন সমগ্র ৬ – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প1092 Mins Read0
    ⤶ ⤷

    ০৫. বাস থেকে নেমে সেরিনা

    বাস থেকে নেমে সেরিনা তার ব্যাগটা ঘাড়ে তুলে নিল। নার্গিস তার ব্যাগটা নিয়ে সেরিনার পাশে দাঁড়াল। জেলেপাড়ার দুটি মেয়ে গৌরি আর ললিতা তাদের ব্যাগ খুঁজে পাচ্ছিল না, শেষ পর্যন্ত তারাও তাদের ব্যাগ খুঁজে পেল তখন চারজন তাদের ব্যাগ নিয়ে নাজমা ম্যাডামের পিছু পিছু সিঁড়ি দিয়ে বিল্ডিংটার উপরে উঠে যায়। এটা মেয়েদের একটা হোস্টেলে মত, সারা দেশ থেকে সাঁতার প্রতিযোগিতায় যে ।এসেছে তারা আগামী কয়েকদিন এখানে থাকবে।

    কালো মতন মোটা একজন মানুষ সবাইকে তাদের রুম নম্বর বলে দিচ্ছে। নাজমা ম্যাডাম মানুষটার কাছে থেকে সেরিনাদের রুম নম্বর জেনে নিলেন তারপর তাদেরকে গিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন, একেবারে একটা কোনার দিকে একটা বড় ঘর, সেখানে অনেকগুলো বিছানা সারি সারি সাজানো। নাজমা ম্যাডাম বললেন, “তোমরা তোমাদের পছন্দের বিছানা বেছে নাও। আর কেউ যখন এখনো আসে নি তোমাদের ফার্স্ট চয়েস।“

    নাজমা ম্যাডামের কথা শুনে মনে হল এটা বুঝি বিশাল একটা সুযোগ–আসলে সবগুলো বিছানা একই রকম, কাজেই আগে আর পরে বেছে নেওয়ার মাঝে কোনো পার্থক্য নেই। নার্গিস কোনার দিকে জানালার পাশে একটা বিছানার দিকে গিয়ে বলল, “এইটা আমার বিছানা।” তখন কাছাকাছি অন্য তিনটা বিছানা বাকী তিনজন দখল করে নিল।

    নাজমা ম্যাডাম বললেন “করিডোরের অন্য মাথায় বাথরুম আছে। নিচে ডাইনিং রুম।”

    সেরিনা বলল, “ঠিক আছে ম্যাডাম।”

    “টিচারদের জন্য আলাদা ব্যবস্থা। আমাদেরকে অন্য বিল্ডিংয়ে রাখবে। তোমরা নিজেরা নিজেরা থাকতে পারবে না?”

    মেয়েরা মাথা নাড়ল, সেরিনা বলল, “পারব।”

    “গুড। আমি তাহলে যাই, গিয়ে দেখি আমাদের জন্যে কী ব্যবস্থা করেছে।”

    নাজমা ম্যাডাম চলে যাবার পর সেরিনা তার বিছানায় বসে বলল, “আমার খিদে লেগেছে।”

    নার্গিস বলল, “চল নিচে গিয়ে খেয়ে আসি।”

    সেরিনা বলল, “আগে হাত মুখে ধুয়ে আসি।”

    গৌরী বলল, “এই এত বড় ঘরে খালি আমরা থাকব? আর কেউ থাকবে না?

    “মনে হয় থাকবে। অন্যেরা এখনো আসে নাই।”

    নার্গিস তার ব্যাগ থেকে একটা তোয়ালে বের করে বলল, “আমি হাত মুখ ধুয়ে আসি।” ও

    নার্গিসের সাথে সাথে অন্যেরাও গেল। হাত মুখ ধুয়ে তারা নিচে খেতে গেল। খাওয়া শেষ করে যখন তারা ওপরে নিজেদের রুমে ফিরে এসেছে তখন তাদের রুমের ভিতরে অনেক মেয়ে, মনে হল রীতিমত বাজার বসে গেছে। ওরা দেখল ফর্সা করে লম্বা মতন একজন মেয়ে গলা উঁচু করে বলছে, “থাকব না। আমি এখানে থাকব না। আই উইল নট স্টে হেয়ার।”

    সেরিনা একটু অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সমস্যাটা কী। মেয়েটা মেঝেতে পা ঠুকে বলল, “এ রকম নোংরা জায়গায় মানুষ থাকতে পারে? আমি নিজের চোখে একটা তেলাপোকা দেখেছি। এ ফ্যাট আগলি ককরো।”

    নাদুস নুদুস একটা মেয়ে বলল, “এই দেশের সব জায়গায় তেলাপোকা থাকে। প্রেসিডেন্টের বাড়ীতেও আছে।”

    ফর্সা মেয়েটা চোখ পাকিয়ে বলল, “তুমি আমার সাথে ঠাট্টা করছ? তুমি আমাকে চিনো?”

    নাদুস নুদুস মেয়েটা থতমত খেয়ে বলল, “সরি। আমি আসলে ঠাট্টা করছিলাম না। আমি বুঝতে পারি নাই।”

    ফর্সা মেয়েটার সাথে আরো কয়েকজন আছে তাদেরও মেজাজ খুব গরম দেখা গেল। চেহারা দেখে বোঝা যায় তারা এরকম হোস্টেলের মতো জায়গায় থেকে অভ্যস্ত না। এতোজন মানুষের সাথে একটা ঘরে থাকতে হবে চিন্তা করেই তারা খুব বিরক্ত হয়ে উঠছিল। তাদের দলের আরেকটা মেয়ে বলল, “আমরা এখানে কেমন করে ঘুমাব? প্রাইভেসি কোথায়?”

    ফর্সা মেয়েটা বলল, “আমি আগে জানলে আসতেই রাজী হতাম না। মনে আছে যখন আমরা নেপাল গিয়েছিলাম আমাদের ফাইভ স্টার হোটেলে রেখেছিল?”

    তার দলের মেয়েরা মাথা নাড়ল। একজন বলল, “এখন চিৎকার করে লাভ নাই, কাল সকালে দেখা যাবে

    ফর্সা মেয়েটা বলল, “আমি ডেফিনিটলি এখান থেকে বের হয়ে যাব। আই এম নট স্লিপিং উইথ ককরোচস।”

    বিছানা ভাগাভাগি করতে গিয়ে হঠাৎ করে তারা আবিষ্কার করল, যে তাদের একটা বিছানা কম। তখন তারা এমন চিৎকার করতে শুরু করল, যে নিচ থেকে একজন মানুষ উপরে উঠে এল। ফর্সা মেয়েটি পা দাপিয়ে বলল, “আমরা চারজন মানুষ, তিনটা বিছানা। কীভাবে ঘুমাব?”

    নিচ থেকে উঠে আসা মানুষটা মাথা চুলকে বলল, “আজকে রাতটা ম্যানেজ করে ফেল, কাল একটা ব্যবস্থা করে দেব।”

    “কীভাবে ম্যানেজ করব? একজন জেগে বসে থাকব? কালকে আমাদের কম্পিটিশান, রাত্রে না ঘুমিয়ে কম্পিটিউশনে যাব?”

    “ভাগাভাগি করে ঘুমিয়ে যাও!”

    মেয়েটা চিৎকার করে বলল, “হোয়াট? এক বিছানায় দুইজন? আর ইউ ক্রেজী?”

    গৌরী ফিসফিস করে সেরিনাকে বলল, “সেরিনা।”

    “কী হয়েছে?”

    “আমি আর ললিতা এক বিছানায় ঘুমিয়ে যাব। তুই বলে দে আমাদের একটা বিছানায় ওদের একজন ঘুমাতে পারবে।”

    সেরিনা ফিসফিস করে বলল, “তোদের অসুবিধে হবে না?”

    গৌরী হেসে ফেলল, বলল, বাড়ীতে কি আমার আলাদা বিছানা আছে নাকী? আমরা একসাথে ঘুমাই না? তাই নারে ললিতা?”

    ললিতা মাথা নাড়ল। সেরিনা তখন ফর্সা মেয়েটাকে বলল, “শোনো। আমরা চারজন তিনটা বিছানায় ঘুমাতে পারব। তোমরা আমাদের একটা বিছানা নিতে পার।”

    মেয়েটা কেমন যেন থতমত খেয়ে গেল। বলল, “আর ইউ শিওর?”

    সেরিনা মাথা নাড়ল, “শিওর।”

    এরকম জটিল একটা সমস্যার হঠাৎ করে এত সহজ সমাধান হয়ে যাওয়ায় মনে হল মেয়েটার একটু আশা ভঙ্গ হল। সে আসলে আরো কিছুক্ষণ চিৎকার করতে চাচ্ছিল। নিচ থেকে যে মানুষটা এসেছিল সে এবার বেশ কঠিন স্বরে বলল, “এবারে তোমার সমস্যা মিটেছে?”

    ফর্সা মেয়েটা গজগজ করতে থাকে। মানুষটা গলায় স্বর আরেকটু কঠিন করে বলল, “দেখো, সারা দেশ থেকে মেয়েরা আসছে। নানা ধরণের ব্যাকগ্রাউন্ড থেকে মেয়েরা আসছে। আগামী কয়েকদিন সবাই মিলে মিশে থাকবে এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। মনে করো না প্রতিযোগিতা করে পুরস্কার পাওয়াটা আসল উদ্দেশ্য। বুঝেছ?”

    ফর্সা মেয়েটা আসলে সব সময়েই চিৎকার চেঁচামেচি করেছে এবং সবাই সবসময় তাকে সমীহ করে এসেছে। সে কোনো কিছু নিয়ে অভিযোগ করবে আর তাকে একজন উল্টো উপদেশ দেবে এরকম কিছু সে মোটেও অভ্যস্ত নয়। রাগে মেয়েটার মুখ থম থম করতে লাগল।

    রাতে ঘুমানোর সময় গৌরী আর ললিতা এক সাথে শুয়ে ফিস ফিস করে কথা বলছিল। সেরিনা বলল, “তোরা কী নিয়ে কথা বলিস?”

    গৌরী বলল, “কিছু না।”

    ললিতা বলল, “গৌরী বলছিল তার বাড়ীর জন্যে মন খারাপ লাগছে।”

    গৌরী লজ্জা পেয়ে বলল, “মোটেই বলি নাই।”

    সেরিনা বলল, “আমি আগে কোনোদিন আমার আব্বুকে ছাড়া একা থাকি নাই। আমারও আব্বুর জন্যে একটু একটু মন খারাপ করছে।”

    নার্গিস হি হি করে হেসে বলল, “ধূর গাধা। আমরা কালকে যদি হেরে যাই তাহলে পরশুদিন বাড়ী যাব। তোদের এতো মন খারাপ করার কী আছে?”

    গৌরী বলল, “প-র-শু দি-ন? এতো দিন পরে?”

    তার বলার ভঙ্গী শুনে অন্যেরাও হেসে উঠল। ঠিক এই সময় ফর্সা মেয়েটা খুবই কায়দার একটা ঘুমের কাপড় পরে তাদের পাশের বিছানায় ঘুমাতে এল। মেয়েটা তাদের বয়সী, খুব বেশী হলে হয়তো এক বছর বেশী বয়স হবে। কিন্তু মেয়েটার ভায় ভঙ্গি দেখে মনে হয় যে বুঝি তাদের থেকে অনেক বড়। ঠিক সেরকম ভাব করে তাদের দিকে তাকাল, বলল, “তোমরা ঘুমাবে না?”

    সেরিনা বলল, “ঘুমাব?”

    “কখন?”

    “এই তো এখন।” ‘ঘুমের কাপড় পরবে না?”

    ওরা একে অন্যের দিকে তাকাল। আলাদা করে যে ঘুমের কাপড় পরে ঘুমাতে হয় সেটাও তারা জানে না।

    নার্গিস বলল, “এইটাই আমাদের ঘুমানোর কাপড়।”

    মেয়েটা খুবই অবাক হল এবং সেটা গোপন রাখার চেষ্টা করল না। জিজ্ঞেস করল, “তোমরা কোন স্কুল থেকে এসেছ?”

    সেরিনা তাদের স্কুলের নাম বলল। মেয়েটা তখন জানতে চাইল সেটা কোথায়? তারা সেটাও বলল কিন্তু মেয়েটা জায়গাটা চিনল বলে মনে হল না। সেটা নিয়ে সে অবশ্যি মাথা ঘামাল না জিজ্ঞেস করল, “তোমাদের স্কুলের সুইমিং পুলটা কী রকম?”

    সেরিনা নার্গিস গৌরী আর ললিতা আবার একজন আরেকজনের মুখের দিকে তাকাল। নার্গিস বলল, “আমাদের স্কুলে কোনো সুইমিং পুল নাই।”

    মেয়েটা হকচকিয়ে বলল, “সুইমিং পুল নাই? তাহলে তোমরা কোথায় প্র্যাকটিস কর?”

    “পুকুরে।

    “পুকুরে?” মেয়েটা এতো জোরে চিৎকার করে উঠল যে শুনে মনে হল তারা পুকুরে’ বলে নি বলছে ‘আলকাতরায়।

    সেরিনা গৌরী আর ললিতার দিকে দেখিয়ে বলল, “এরা দুইজন নদীর ধারে থাকে। এরা নদীতে সাঁতরায়”

    মেয়েটা খানিকক্ষণ ওদের মুখের দিকে তাকিয়ে থাকল। মনে হল ব্যাপারটা সে বুঝতেই পারছে না। খানিকক্ষণ পর জিজ্ঞেস করল, “যদি তোমাদের সুইমিং পুল নাই তাহলে তোমরা কেমন করে প্র্যাকটিস করেছ? কীভাবে টাইমিং করেছ? কালকে কেমন করে কম্পিটিশনে পার্টিসিপেট করবে?”

    সেরিনা হাত নেড়ে বলল, “করব কোনো রকম ভাবে।”

    মেয়েটার কাছে পুরো ব্যাপারটাই মনে হল খুবই আজব লেগেছে তাই সে একটু পরে উঠে তার দলের অন্য যে মেয়েরা আছে তাদের কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলতে লাগল, মাঝে মাঝে আঙ্গুল দিয়ে সেরিনাদের দেখাতে লাগল, তারপর হেসে কুটি কুটি হতে লাগল।

    নারগিস বলল, “দেখ! আমাদের নিয়ে হাসাহাসি করছে।”

    সেরিনা বলল, “করুক।”

    গৌরী বলল, “আমার বাড়ীর জন্যে মন খারাপ লাগছে।”

    ললিতা বলল, “আমারও।”

    .

    পরদিন সকালে নাস্তা খাবার পর বড় একটা বাস এসে সবাইকে স্পোর্টস সেন্টারে নিয়ে গেল। সেখানে সেরিনাদের দলের সবাই জীবনের প্রথম একটা সুইমিং পুল দেখল। কী সুন্দর টলটলে নীল পানি, দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। সাঁতার দেয়ার জন্যে আলাদা আলাদা লেন, সেখানে একেকজন একেকটা লেনে সাঁতার কাটবে।

    নাজমা ম্যাডাম তাদেরকে নিয়ে গেলেন রেজিস্ট্রেশন করানোর জন্যে, তাদেরকে একটা নম্বর দেয়া হল, সাতার কাটার সময় সেটা বুকে লাগিয়ে রাখতে হবে। একেকজন দুইটা ইভেন্টে অংশ নিতে পারবে। সেরিনারা ফ্রী স্টাইল আর রিলে সাতারে নাম দিয়েছে। সকালে ফ্রী স্টাইল বিকেলে রিলে সাঁতার।

    সেরিনাদের দল দ্বিতীয় রাউন্ডে হেরে গেল। গৌরী প্রাণপণ চেষ্টা করল, আরেকটু হলে সে এর পরের রাউন্ডে উঠতে পারত কিন্তু শেষ পর্যন্ত পারল না। ফর্সা মেয়েটা চাম্পিওন হল। তার দলের অন্যেরাও অন্যান্য ইভেন্টে খুব ভালো করল। তাদের স্কুলের টিচার মহা খুশী। নাজমা ম্যাডাম মুখ শুকনো করে ঘুরাঘুরি করতে লাগলেন। মাঝে মাঝে এসে তাদের বলে যেতে লাগলেন, “তোমরা মন খারাপ করো না। কম্পিটিশনে জেতা বড় কথা না, অংশ নেয়া হচ্ছে বড় কথা।”

    সেরিনা কিছু বলল না, সে তো আর নাজমা ম্যাডামকে বলতে পারে যে আসলে তাকে খুব সাবধানে সারাতে হচ্ছে যেন কোনোভাবে কোনো পুরস্কার না পেয়ে যায়। কোনো ভাবে কেউ যেন সন্দেহ করতে না পারে যে পানির সাথে তার অন্য এক ধরণের সম্পর্ক! সেরিনা ইচ্ছে করলেই এখানে যারা আছে তাদের যে কাউকে যে কোনো সময়ে হারিয়ে দিতে পারে। কিন্তু সেটা যেন না করে ফেলে সেটা নিয়েই সাবধান থাকতে হয়। চেষ্টা করে তাকে হেরে যেতে হয়!

    দুপুরের পরে রিলে সাঁতার। সেরিনাদের জন্যে তিন নম্বর ট্র্যাক, চার নম্বর ট্র্যাকে সেই ফর্সা মেয়েটির দল। সেরিনাদের দেখে মেয়েটি খিল খিল করে হেসে ফেলল, বলল, “তোমাদের সুইমিং কস্টিউটম নেই?”

    সেরিনা মাথা নাড়ল, বলল, “না নেই?”

    “এই টি শার্ট পরে সাঁতরাবে।”

    সেরিনা মাথা নাড়ল। মেয়েটা বলল, “সুইমিং কস্টিউম ছাড়া একজন কেমন করে সারায়? কিনে নাও না কেন?”

    নার্গিস বলল, “আমাদের থাকলেও কেউ পরতে রাজী হবে না।”

    “কেন?”

    গৌরী বলল, “লজ্জা করবে।”

    মেয়েটা আবার খিল খিল করে হাসল, তারপর বলল, “তোমাদের মাথাতে ক্যাপ নেই? চোখে গগলস নেই?”

    সেরিনা আবার মাথা নাড়ল, বলল, “না, নেই।”

    “চুল তোমাদের ডিস্টার্ব করে না।“

    “করে না। আমাদের অভ্যাস আছে।”

    ফর্সা মেয়েটা বলে, “তোমাদের আসলে পানিতে নামাই ঠিক হয় নাই।”

    সেরিনা ভুরু কুঁচকে বলল, “কেন?”

    “পানিতে মানুষ সাঁতার কাটে। সাঁতার কাটার নিয়ম আছে। স্টাইল আছে। তোমরা তো কিছু জান না।”

    নার্গিস চোখ পাকিয়ে মেয়েটির দিকে তাকাল। মেয়েটা বলল, “সাতারের মাঝে হাইজিনেরও ব্যাপার আছে। ভাগ্যিস এই পানিতে ক্লোরিন দেওয়া থাকে। তা না হলে তোমরা কোথা থেকে কী ব্যাকটেরিয়া নিয়ে আসতে কে জানে!”

    গৌরী ফিস ফিস করে সেরিনাকে জিজ্ঞেস করল, “মেয়েটা কী বলছে রে?”

    “মেয়েটা বলছে, আমাদের শরীরে জীবানু থাকলেও সমস্যা নাই। সুইমিং পুলের পানিতে ক্লোরিন থাকে।”

    গৌরী ফিস ফিস করে বলল “ইচ্ছে করছে মেয়েটার মুখে খামচি দিয়ে চোখ তুলে নেই।”

    সেরিনা বলল, “আমারও।”

    .

    এরকম সময়ে নাজমা ম্যাডাম এসে বললেন, “সেরিনা তুমি প্রথম শুরু কর যদি ভালো একটা শুরু হয় অন্যেরা উৎসাহ পাবে।”

    সেরিনা বলল, “না ম্যাডাম আমি সবার শেষে।”

    “সবার শেষে?”

    “হ্যাঁ ম্যাডাম।”

    “তাহলে প্রথম কে?”

    “নার্গিস থাকুক।”

    নার্গিস একটু ইতস্তত করে রাজী হল। নাজমা ম্যাডাম ঠিক করে দিলেন নার্গিসের পর গৌরী। গৌরীর পর ললিতা, ললিতার পর সেরিনা। নাজমা ম্যাডাম যে সাঁতারের কায়দা কানুন খুব ভালো জানেন তা নয়, তারপরেও কিছু গাধা উপদেশ দিলেন। তখন সবাই সাঁতারের রিলের জন্যে রেডী হল। সুইমিং পুলের এক পাশে নার্গিস আর ললিতা অন্যপাশে গৌরি আর সেরিনা। নার্গিস ব্যাটন নিয়ে সুইমিং পুলের উপরে রেডি হল, ললিতা এক পাশে সরে নার্গিসের জন্যে জায়গা করে দিল।

    সবাইকে প্রস্তুত করানোর জন্যে হুইসেলের একটা লম্বা শব্দ হল। সবাই মাথা নিচু করে রেডি হল। এইবারে একটা তীব্র শব্দ হতেই সবাই নিজের ট্র্যাকে লাফিয়ে পড়ল। পানি ছিটিয়ে সবাই সাঁতরাতে থাকে। গৌরী উত্তেজনায় ছটফট করতে থাকে। সেরিনা গৌরীকে শান্ত রাখার চেষ্টা করে–“ঘাবড়াবি না গৌরী, একটুও ঘাবড়াবি না। তোকে শুধু ব্যাটনটা ঠিক করে নিতে হবে–ব্যাটনটা ফেলিস না তাহলেই হবে।”

    গৌরী আশে পাশের ট্র্যাকের দিকে তাকাল, তাদের পাশের ফর্সা মেয়ের দলের মেয়েটা এর মাঝে পৌঁছে গেছে সাত নম্বর ট্র্যাকও চলে এসেছে। গৌরীর মনে হতে থাকে নার্গিস বুঝি পৌঁছাবেই না। শেষ পর্যন্ত পানি ঝাঁপটে নার্গিস পৌঁছালো, গৌরী ব্যাটনটা প্রায় ছিনিয়ে নিয়ে উল্টো দিকে যেতে থাকে। ট্র্যাকের দড়ি ধরে ফর্সা মেয়েটা জোরে জোরে কয়েকটা নিশ্বাস নিয়ে আড় চোখে সেরিনার দিকে তাকিয়ে একবার মুচকি হাসে। সেরিনাও মেয়েটির দিকে তাকিয়ে হাসল–যেন খুব মজার একটা ব্যাপার। হয়েছে।

    গৌরী সুইমিং পুলের আধাআধি হতেই ফর্সা মেয়ের দলের মেয়েটি গন্তব্যে পৌঁছে পরের জনকে ব্যাটল দিয়ে দিয়েছে। গৌরী পৌঁছে ললিতাকে ব্যাটন দিতে গিয়েও একটু সমস্যা করে ফেলল, হাত থেকে ছুটে যেতে যেতে শেষ পর্যন্ত ব্যাটনটা ললিতা ধরতে পারল। তখন ললিতা সাঁতরে আসতে থাকে।

    ফর্সা মেয়েটা সেরিনাকে জিজ্ঞেস করল, “তোমরা কতো পজিশন পাবে বলে মনে কর?”

    সেরিনা জিজ্ঞেস করল, “তোমরা কতো পজিশন পাবে?”

    “চ্যাম্পিওন, আবার কী? দেখছ না তাকিয়ে!”

    সেরিনা বলল, “তাই নাকি?”

    “হ্যাঁ। ফর্সা মেয়েটা বলল, তোমাদের পজিশন কী হবে আমি বলব?”

    “বল।”

    “লাস্ট।”

    সেরিনা উত্তর না দিয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। এরকম সময়ে সেরিনা কেন মিষ্টি করে হাসছে ফর্সা মেয়েটা বুঝতে পারল না।

    ফর্সা মেয়েটা যখন ব্যাট হাতে সুইমিং পুলের মাঝামাঝি পৌঁছে গেছে তখন ললিতা সেরিনার হাতে ব্যাটনটি দিল। সেরিনা ব্যাটনটি নিয়ে ললিতার পিঠে থাবা দিয়ে বলল, “সাবাস ললিতা?”

    সেরিনা ললিতা ঠিক বুঝল না এতো দেরী করে পৌঁছানোর কোন জায়গাটা সাবাস।

    সেরিনা পানিতে ডুব দিল, তারপর দুই পা দিয়ে পানিটা ধাক্কা দিয়ে হঠাৎ করে নাচের ভঙ্গীতে পা দুটো নাড়াতে থাকে, হাত দুটো সামনে ধরে রেখেছে সাতারের ভঙ্গীতে কিন্তু পানি কেটে আনার চেষ্টা করছে না। যারা সাঁতার কাটে তারা তাদের হাত আর পা ব্যবহার করে সেরিনা আপাত দৃষ্টিতে তার হাতগুলো ব্যবহার পর্যন্ত করল না, সারা শরীর একটা তরঙ্গের মতো ঝাঁকুনি দিয়ে নিয়ে গেল একটি বার মাথাটা পানির ওপরে না তুলে সে একটা তীরের মতো এগিয়ে গেল, ফর্সা মেয়েটি গন্তব্যে প্রায় পৌঁছে গিয়েছিল সেরিনা তাকে পিছনে ফেলে একটা বিদ্যুৎ ঝলকের মতো সামনে এগিয়ে গেল। গন্তব্য পৌঁছে সে একটা ডিগবাজী দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ফর্সা মেয়েটির জন্যে অপেক্ষা করতে থাকে।

    ফর্সা মেয়েটি হঠাৎ করে সেরিনাকে দেখতে পায়, গন্তব্যে পৌঁছে শান্ত মুখে তার জন্যে অপেক্ষা করছে, সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, বড় বড় নিশ্বাস নিতে নিতে কোনো মতে বলল, “তুমি-তুমি-তুমি?”

    সেরিনা কিছু বলল না, মেয়েটার দিকে মিষ্টি করে হাসল।

    মেয়েটি আবার বলল, “তু-তু-তুমি কেমন করে?”

    সেরিনা বলল “আমাদের শরীরের ব্যাকটেরিয়া!”

    সেরিনার দল যখন মেডেল নিচ্ছে তখনও ফর্সা মেয়েটা সেরিনার দিকে তাকিলে রইল। বুঝতে পারছে না এটি কীভাবে সম্ভব।

    .

    দুই দিন পর খাবার টেবিলে শামীম সেরিনাকে বলল, “তোকে এতো করে করলাম কারো চোখে পড়বি না আর তুই এমন একটা নাটক করে ফেললি?

    সেরিনা বলল, “আন্ধু তুমি হলে আরো বেশী করতে। তুমি জান ঐ পাজী মেয়েটা আমাদেরকে কীভাবে টিটকারী মারছিল? উচিৎ শিক্ষা হয়েছে। মুখটা এই রকম হা হয়ে গেছে!” কথা শেষ করে সেরিনা মুখটা হা করে দেখাল।

    শামীম সেরিনার হা করা মুখটা দেখে হেসে ফেলল কিন্তু আবার হাসি বন্ধ করে গম্ভীর হয়ে বলল, “কিন্তু তুই যে আসলে সাঁতরাসনি তুই যে আসলে পানির টর্পেডো হয়েছিলি সেটা কেউ লক্ষ্য করে নি মনে করিস? কোথাও ভিডিও হয়ে গেছে হয়ত।”

    “না আব্বু। এতোজন পানি ঝাঁপটে সাঁতার দিচ্ছে কেউ আমাকে লক্ষ্য করে নি।”

    না করলে ভালো, কিন্তু এ-রকম একটা জিনিষ কী লক্ষ্য না করে থাকা সম্ভব?”

    সেরিনা বলল, “লক্ষ্য করলেও ভেবেছে আমি খুব ভালো সাঁতার কাটি। তার বেশী কিছু না। কেউ বুঝে নি যে আমি ফুসফুস দিয়ে নিশ্বাস নিই নি।”

    শামীম বলল, “সেটা অবশ্যি ঠিক। কেউ তো জানে না তুই ফুসফুস দিয়ে নিশ্বাস না নিয়েও থাকতে পারিস। তাই সেটা কারো সন্দেহ করার কথা না। তারপরেও সেরিনা ভবিষ্যতে আর কখনো যেন এরকম না হয়।”

    “হবে না আব্বু।”

    “আমাকে ছুঁয়ে বল আর কখনো এরকম করবি না।”

    সেরিনা শামীমকে ছুঁয়ে বলল, “আর কখনো করব না। আব্বু।”

    তারপর হাসি হাসি মুখ করে বলল, “কিন্তু আলু তুমি যদি ঐ পাজী মেয়েটার মুখটা দেখতে

    শামীম বলল, “আমার দেখতে হবে না, আমি খুব ভালো করে বুঝতে পারছি।”

    সেরিনা শামীমকে ধরে আনন্দে হি হি করে হাসতে লাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রডিজি – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article ভূতের বাচ্চা সোলায়মান – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }