Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সায়েন্স ফিকশন সমগ্র ৬ – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প1092 Mins Read0
    ⤶ ⤷

    ১১-১২. নাকের হাড় ভেঙ্গেছে

    ১১.

    “এজেন্ট।”

    “ইয়েস স্যার।”

    “তোমার নাকের হাড় কেমন করে ভেঙ্গেছে? সাথে সামনের একটা দাঁত। আমাদের এজেন্সির একজন এজেন্টের এরকম ইনজুরী হবার কথা নয়।”

    “স্যার। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমি লোকাল রিসোর্সের ওপর নির্ভর করেছিলাম তারা ঠিকমত ম্যানেজ করতে পারে নি। একেবারে শেষ মুহূর্তে একটা বিপর্যয় হয়ে গিয়েছিল।”

    “কী বিপর্যয়?”

    “আমি আমার রিপোর্টে সেটা ডিটেল্‌স লিখেছি।”

    “আমি তোমার মুখ থেকে শুনতে চাই।”

    এজেন্ট অস্বস্তির সাথে বলল, “স্কুলের মেয়েরা ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল।”

    “তারা কেমন করে জড়িয়ে পড়ল এজেন্ট?”

    “সেটা একটা রহস্যময় ব্যাপার। আমি সেটা এখনো ভালো করে জানি না।”

    “তুমি জানো এই গুবলেট প্রজেক্টে তুমি এজেন্সির কতো টাকা নষ্ট করেছ?”

    “আই এম সরি স্যার। কিন্তু এটা ছিল একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি গ্যারান্টি দিচ্ছি পরের বার এটা হবে না।”

    “পরের বার? এই প্রজেক্টের পরের বার আছে?”

    “থাকা উচিৎ স্যার। আমি মেয়েটার শরীরে একটা ট্র্যাকিওশান ঢুকিয়ে এসেছি স্যার। সেটা নিয়মিত সিগন্যাল দিচ্ছে, আমরা মেয়েটাকে স্যাটালাইট দিয়ে ট্রাক করছি। আমরা জানি স্যার মেয়েটার শরীর থেকে ট্র্যাকিওশানটা বের করার চেষ্টা করেছে। পারে নাই। আমরা মেয়েটাকে চব্বিশ ঘন্টা ট্র্যাক করছি। স্যার।”

    “তুমি এখন কী করতে চাও এজেন্ট?”

    “আমি আবার চেষ্টা করতে চাই। লোকালদের ওপর নির্ভর না করে। এই মেয়েটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্যে কতো গুরুত্বপূর্ণ আমি জানি স্যার। আমি মেয়েটাকে নিয়ে আসব স্যার।”

    “তুমি পারবে?”

    “অবশ্যই পারব স্যার। এই প্রজেক্টটা আপনি পাস করে দিলেই পারব স্যার।”

    “ঠিক আছে আমি দেখি।”

    “আমি যাব স্যার?”

    “দাঁড়াও। যাবার আগে বলে যাও–”

    “কী বলব স্যার।”

    “তোমার নাকের হাড় কেমন করে ভাঙল সেটা এখানো বল নাই।”

    “একটা মেয়ে ঢিল ছুঁড়ে আমার নাকের হাড়টা ভেঙে দিয়েছে।”

    কমান্ডার শুকনো স্বরে হা হা করে হেসে উঠল। বলল, “পৃথিবীর সেরা এজেন্সির কমান্ডোর নাকের হাড় ভেঙে দিয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ছোট একটা মেয়ে?”

    “আমাকে সুযোগ দিন স্যার। এবারে মিশন হান্ড্রেড পার্সেন্ট সফল হবে স্যার।”

    “যাও এজেন্ট। আমি ভেবে দেখি।”

    .

    ১২.

    রেস্টুরেন্টটা খুব সাদামাটা কিন্তু তারপরেও খুব সুন্দর। মনে হয় এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায় তাই সাদামাটা হলেও এটাকে এতো সুন্দর দেখায়।

    সেরিনা আর শামীম সামনা-সামনি বসে আছে। রাতের খাবার খেয়ে যখন তারা উঠে যাবে তখন সেরিনা শামীমের হাত ধরে বলেছে, “আব্বু, আরো একটু বস।”

    শামীম বলল, “আরো একটু বসবি? ঠিক আছে।”

    শামীম চেয়ারে হেলান দিয়ে বলল “চা খাবি?”

    সেরিনা মাথা নাড়ল বলল, “না, আব্বু চা খাব না।”

    “আর কিছু খাবি?”

    “না আলু আর কিছু খাব না। তুমি আমার সামনে বসে থাকো, আমি তোমাকে কাছে থেকে একটু ভালো করে দেখি।”

    সেরিনার গলায় স্বরে কিছু একটা ছিল–হঠাৎ করে শামীম ভয়ানক চমকে উঠল, মুহূর্তে তার মুখ রক্তহীন হয়ে যায়। কাঁপা গলায় বলে, “তুই কি বলছিস সেরিনা?”

    “হ্যাঁ আব্বু। ওরা এসে গেছে। তুমি পিছন দিকে তাকিও না। তাহলে সন্দেহ করবে। তোমার দুই টেবিল পিছনে একজন লোক বসেছে, বসে টেলিফোনে কথা বলছে। এই মানুষটাকে আজকে অনেকবার দেখেছি। আমাদের সাথে সাথে থাকছে।”

    শামীম দুই হাতের উপর তার মাথা রাখল, মনে হল হঠাৎ করে তার শরীরের ভেতর থেকে পুরো জীবনীশক্তি বাতাসের মতো উবে গেছে।

    সেরিনা হাত দিয়ে শামীমকে স্পর্শ করল। নিচু গলায় বলল, “আব্বু তুমি এতো মন খারাপ করো না। তুমিও জান আমিও জানি একদিন এই দিনটা আসবে। অনেকদিন থেকে জানি। আজকে এই দিনটা এসেছে।”

    শামীম শূন্য দৃষ্টিতে সেরিনার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হলো সেরিনা কী বলছে বুঝতে পারছে না। সেরিনা নরম গলায় বলল, “আব্বু, তুমি আর আমি কতোদিন থেকে এই দিনটার জন্যে রেডি হয়েছি, মনে আছে?”

    শামীম মাথা তুলে সেরিনার দিকে তাকাল, বলল, “এই দিনটার জন্যে কখনো রেডি হওয়া যায়?”

    “যায় আব্বু। আমি হয়েছি। তুমি আমাকে রেডি করেছ। তুমি আমাকে সমুদ্রের কাছে এই সুন্দর দ্বীপটাতে নিয়ে এসেছ। যখন ওরা আমাকে ধরতে আসবে তখন আমি সমুদ্রের মাঝে লুকিয়ে যাব! পানির নিচে ওরা আমাকে খুঁজে পাবে না। বেশী দিন নয় আব্বু মাত্র এক বছর!”

    “মাত্র এক বছর?” শামীম কেমন যেন হাহাকারের মতো শব্দ করল।

    “হ্যাঁ, আব্বু এক বছর পর ট্রাকিওশানের ব্যাটারী ফুরিয়ে যাবে তখন আবার আমি ফিরে আসব। তখন তারা আর আমাকে ধরতে পারবে না।”

    শামীম কিছু না বলে সেরিনার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে রক্ষা করতে পারল না। পৃথিবীর দানবেরা তার এই ছোট মেয়েটিকে তার বুকের ভেতর থেকে কেড়ে নিল।

    সেরিনা শামীমের দিকে একটু ঝুঁকে নিচু গলায় বলল, “আব্বু তুমি আমাকে রেডি করেছ। আকাশের সব নক্ষত্র চিনিয়ে দিয়েছ যেন আমি রাতের আকাশ দেখে সময় বলতে পারি। পৃথিবীর কোথায় আছি জানতে পারি। তুমি আমাকে পৃথিবীর সমুদ্রের স্রোত শিখিয়েছ, জাহাজের পথ শিখিয়েছ। তুমি আমকে সমুদ্রের সব প্রাণীদের চিনিয়েছ–আলু বিশ্বাস কর

    আমি এখন খুব আগ্রহ নিয়ে সমুদ্রে ঝাঁপ দেবার জন্যে অপেক্ষা করছি।”

    শামীম জানে সেরিনা এই কথাগুলো বলছে তাকে শান্তনা দেবার জন্য কিন্তু তবুও সে কথাগুলো বিশ্বাস করতে চাইল। শামীম ফিস ফিস করে বলল, “আমি তোকে রক্ষা করতে পারলাম না মা। অনেক চেষ্টা করেছি মা–”

    “আমি জানি তুমি কতো চেষ্টা করেছ–কিন্তু তুমি আমাকে রক্ষা করেছ আব্বু–তারা আমাকে ধরে নিতে পারবে না। আমি সমুদ্রের মাঝে লুকিয়ে যাব! আর আমাকে খুঁজে পাবে না।”

    শামীম ফিসফিস করে বলল, “তুই আমাকে ক্ষমা করে দিস মা–”

    সেরিনা বলল, “তুমি এভাবে কথা বল না আব্বু। প্লীজ তুমি এভাবে কথা বল না। তাহলে আমি কিন্তু কাঁদতে আরম্ভ করব।”

    শামীম বলল, “না। তুই কাদিস না।”

    “আমার জন্যে তুমি একটুও চিন্তা করো না আব্বু। তুমি জান আমি মাটির ওপরে যতটুকু সহজে থাকতে পারি তার চাইতে অনেক সহজে পানির নিচে থাকতে পারি। একটা বিলের নিচেই কতো কী থাকে আর সমুদ্রের তলায় কতো কী থাকবে তুমি চিন্তা করতে পার আব্বু? তোমার জানতে ইচ্ছে করে না? এক বছর পর এসে আমি তোমাকে বলব! তখন তুমি আর আমি আবার একসাথে থাকব! মাত্র এক বছর আব্বু!”

    শামীম কোনো কথা না বলে সেরিনার দিকে তাকিয়ে রইল। আলেক্স তাকে বলেছিল সেরিনাকে যেন এক সাথে বেশীদিন পানির নিচে থাকতে না দেয় তাহলে ধীরে ধীরে সে ফুসফুস ব্যবহার করা ভুলে যাবে। এক বছর যদি পানির নিচে থাকে তাহলে কী সে আবার শুকনো মাটির ওপর ফিরে আসতে পারবে? শামীম জোর করে চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিল। কোনো কথা না বলে সেরিনার হাতটা শক্ত করে ধরে রাখল।

    সেরিনা নিচু গলায় বলল, আলু, “এই মাত্র আরেকজন মানুষ ঢুকেছে। মানুষটা আগের জনের সাথে বসেছে। আমাদের এখন উঠে যেতে হবে, আর দেরী করা যাবে না।

    শামীম উঠে দাঁড়িয়ে বলল, “আয় যাই।”

    দুজন যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল তখন তাদের টেবিল থেকে দুই টেবিল পিছনে বসে থাকা মানুষ দুজনও উঠে দাঁড়াল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তারাও সেরিনা আর শামীমের পিছু পিছু হটতে থাকে।

    এই দ্বীপটি নির্জন। শীতের কয়েক মাস অনেক পর্যটক এসে ভীড় করে তারপর হঠাৎ করে পর্যটকদের ভীড় কমে গিয়ে দ্বীপটা নির্জন হয়ে যায়। এখন দ্বীপটিতে বাইরের মানুষ বলতে গেলে কেউ নেই। বালু বেলায় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। অনেক দূরে কয়েকটা জেলে নৌকা সমুদ্রের ঢেউয়ে দোল খাচ্ছে। সূর্য ডুবে গেছে অনেক আগে কিন্তু পূর্ণিমার ভরা চাঁদ উঠেছে আকাশে, জোছনার আলোতে চারিদিক থই থই করছে।

    বালুতে পা গেঁথে যাচ্ছিল, তখন সেরিনা পা থেকে স্যান্ডেল খুলে নিল, তার আর স্যান্ডেলের দরকার নেই। পায়ের তলায় বালুর অনুভূতিটা অন্যরকম, সেরিনার বুকের ভেতর অতীতের এক ধরণের স্মৃতি নিয়ে আসে কিন্তু সেই স্মৃতিটা কবেকার সে মনে করতে পারে না।

    শামীম হাত দিয়ে সেরিনাকে ধরে রেখেছে, সেরিনাও তার হাত দিয়ে তার আবুকে ধরে রেখেছে। দুজনেই জানে একটু পর একজনের আরেকজনকে ছেড়ে দিতে হবে তারপর কেউ কাউকে দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কোনো কথা না বলে হেঁটে হেঁটে দুজন সমুদ্রের তীরে এসে দাঁড়ালো। জোয়ার শুরু হয়েছে, ঢেউগুলো একটু পর পর বালু বেলায় আছড়ে পড়তে শুরু করেছে।

    শামীম আর সেরিনা দাঁড়িয়ে গেল, বড় একটা ঢেউ এসে দুজনের পা ভিজিয়ে দিয়ে যায়। শামীম মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকায়, দূরে কয়েকটা ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। অনেক দূরে একটা চাপা গুঞ্জন, মনে হয় একটা হেলিকপ্টার। সাথে সাথে শক্তিশালী কয়েকটা ইঞ্জিনের গর্জন বাড়ছে কমছে, মনে হয় বেশ কয়েকটা স্পীড বোট

    এদিকে আসছে। আসুক–এখন আর কিছুতেই কিছু আসে যায় না।

    সেরিনা তার আব্বুকে ছেড়ে দিয়ে বলল, “আব্বু, আমি যাই?”

    শামীম বলল, “যাই বলতে হয় না মা। বলতে হয় আসি।”

    সেরিনা বলল, “আবু আমি আসি?”

    “আয় মা।” শামীম সেরিনাকে ছেড়ে দিল, হঠাৎ তার বুকের ভেতরে হাহাকার করে ওঠে কিন্তু সে সেরিনাকে বুঝতে দিল না। সেরিনা শেষবার তার আব্বুকে গভীরভাবে আলিঙ্গন করে ছেড়ে দেয়।

    শামীম ফিসফিস করে বলল, “মনে আছে তো মা, যখন সূর্য ডোবার। পর কালপুরুষ নক্ষত্রটা ঠিক মাথার উপর থাকবে তখন যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমি ঠিক এই জায়গায় তোর জন্যে অপেক্ষা করব। চাঁদের আলোতে এখানে বসে থাকব।”

    “মনে আছে আব্বু।”

    পিছনে হঠাৎ অনেকগুলো মানুষের পায়ের ধুপ ধাপ শব্দ শুনতে পায়, কিছু মানুষ ছুটে আসছে। শামীম পিছন ফিরে দেখার চেষ্টা করল না, কারা আসছে, কতজন আসছে তাতে এখন আর কিছু আসে যায় না। হেলিকপ্টারের শব্দটা এখন খুব কাছে, স্পীড বোটের গর্জন আরো বেড়ে গেছে, সেগুলো এখন আবছা দেখা যাচ্ছে, সমুদ্রের পানি কেটে তাদের দিকে ছুটে আসছে।

    তার মাঝে সেরিনা এক পা এক পা করে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, তার মাঝে কোনো ব্যস্ততা নেই। বড় একটা ঢেউ এসে সেরিনাকে আড়াল করে দিল, ঢেউটা সরে যেতেই আবার সেরিনাকে দেখা গেল, জোছনায় আলোতে সেরিনা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শামীম তাকিয়ে রইল, সেরিনা আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে আরো একটি বড় ঢেউ এল তারপর আর সেরিনাকে দেখা গেল না।

    অনেকগুলো মানুষের গলায় আওয়াজ শুনতে পেল শামীম, কেউ একজন খপ করে তার ঘাড়ে ধরেছে, “কোথায়? কোথায় গেছে মেয়েটা।”

    শামীম ঘাড় ধরে রাখা মানুষটার হাত সরিয়ে বলল “চলে গেছে।”

    “কোথায়? কোথায় গেছে মেয়েটা?”

    “সমুদ্রে।”

    “কখন আসবে?”

    “আর আসবে না।” বলে শামীম ক্লান্ত পায়ে হাঁটতে থাকে। ঠিক তখন বিকট গর্জন করে একটা স্পীডবোট পানি থেকে প্রায় লাফিয়ে বালুবেলায় উঠে যায়। সেখান থেকে বেশ কয়েকজন মানুষ লাফিয়ে নেমে শামীমের দিকে ছুটে আসতে থাকে। একজন চিৎকার করে বলল, “থাম।”

    শামীম থামল না। মানুষটা বলল, “না থামলে গুলি করে দেব।”

    শামীম হাঁটতে হাঁটতে বলল, “দাও। গুলি করে দাও। আমি চাই তোমরা কেউ একজন আমাকে গুলি করে দাও। আমার আর ভালো লাগছে না।”

    কেউ গুলি করল না। শামীম একবারও পিছনে না তাকিয়ে হেঁটে যেতে থাকল।

    .

    সেরিনা তখন সমুদ্রের গভীরে সাঁতরে যেতে থাকে। তার চোখের লোনা পানি সমুদ্রের লোনা পানির সাথে মিশে যাচ্ছিল।

    পুরো সমুদ্রটাই কী তার মতো দুঃখী মানুষের চোখের পানিতে তৈরী হয়েছে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রডিজি – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article ভূতের বাচ্চা সোলায়মান – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }