Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সায়েন্স ফিকশন সমগ্র ৬ – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প1092 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. রিকার্ডো লিডিয়ার দিকে চোখ

    রিকার্ডো লিডিয়ার দিকে চোখ মটকে বলল, “তুমি বলেছিলে তুমি এপসিলোনে যোগ দেবে না।”

    লিডিয়া কোনো উত্তর দিল না। রিকার্ডো সহৃদয়ভাবে হেসে বলল, “আমার ধারণা শেষ পর্যন্ত মত পরিবর্তন করে এখানে যোগ দেয়াটা তোমার জন্যে খুব চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে।”

    লিডিয়া হিংস্র মুখে বলল, “তুমি যখন আমার সাথে দেখা করতে গিয়েছিলে তখন যদি পরিষ্কার করে সত্যি কথাটা বলে আসতে তাহলে

    আমার সিদ্ধান্ত নেওয়াটা আরো সহজ হতো।”

    রিকার্ডো অবাক হবার ভান করে বলল, “কোন সত্যি কথাটা তোমাকে বলা হয়নি?”

    “তোমার সাথে দেখা হওয়ার দুই সপ্তাহের মাঝে বিশ্ববিদ্যালয় আমার থিসিস নিয়ে তদন্ত কমিটি বসিয়েছে, তিন সপ্তাহের মাঝে ইনকাম ট্যাক্স অফিস থেকে চিঠি এসেছে, চার সপ্তাহের মাঝে এফ বি আই কথা বলতে এসেছে–এগুলো কী এমনি এমনি হয়েছে?”

    “তুমি যখন একটা বি.এমডব্লিউ গাড়ী কিনে আমাদের সিগন্যাল দিয়েছ যে তুমি আমাদের সাথে যোগ দেবে তখন কী ম্যাজিকের মতো সব যন্ত্রণা মিটে যায়নি?”

    “গিয়েছে।”

    “তাহলে আমরা তোমার ভালো চাই লিডিয়া। তুমি একা একা থাকলে আগে হোক পরে হোক বিপদে পড়বে। আমাদের সাথে থাকো তুমি জীবনের চ্যালেঞ্জগুলো পাবে, কিন্তু কখনো বিপদে পড়বে না। আমরা তোমাকে রক্ষা করব। আর যদি না থাকো–”

    “আর যদি না থাকি?”

    রিকার্ডো হা হা করে হাসল, “আর যদি না থাকো তাহলে কী হতে পারে সেটা তো দেখেছই। সেটা এখন অতীত। এখন তুমি আমাদের এসসিলনের একজন সম্মানীত গবেষক। এপসিলনে তোমাকে স্বাগত জানাই।”

    লিডিয়া জিজ্ঞেস করল, “এখন আমাকে কী করতে হবে?”

    “তোমাকে আলাদা করে কিছুই করতে হবে না। আমাদের কাজকর্মের সাথে পরিচিত হও, দেখো কী ধরণের কাজ তোমার ভালো লাগে। সেটা করো।”

    “ঠিক আছে।”

    রিকার্ডো উঠে দাঁড়িয়ে বলল, “চল, তোমাকে আমাদের অফিসটা ঘুরিয়ে দেখাই। তোমার ভালো লাগবে।”

    রিকার্ডো তখন লিডিয়াকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাল। বড় লাইব্রেরী, বড় ডাটা সেন্টার, নানা ধরনের ল্যাবরেটরি। সবচেয়ে দর্শনীয় বিষয়টি হচ্ছে ক্র্যাগনন নামে একটা বিশাল সুপার কম্পিউটার। সারা পৃথিবীতেই মনে হয় এই মডেলের কম্পিউটার খুব বেশী নেই। ছোট ছোট অফিস ঘরে টেবিলে ঝুঁকে মানুষজন কাজ করছে। মানুষগুলোর চেহারার মাঝে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ আছে কিন্তু কোনো কমনীয়তা নেই। চেহারার মাঝে এক ধরনের অস্বাভাবিকতা রয়েছে সেটা কেন বোঝা যায় না শুধু অনুভব করা যায়।

    সবকিছু ঘুরিয়ে দেখিয়ে যখন অফিসের শেষ প্রান্তে চলে এসেছে তখন লিডিয়ার চোখ পড়ল একটা নোটিস বোর্ড–সেখানে আলাদা আলাদাভাবে বেশ কিছু মানুষের ছবি। মানুষগুলোর সবাই কম বয়সী। লিডিয়া জিজ্ঞেস করল, “এগুলো কাঁদের ছবি?”

    রিকার্ডো বলল, “সেটা তোমার এখনই জানতে হবে না।”

    “আমি জানতে চাই।”

    “বেশ। তাহলে শোনো–এরা আমাদের প্রাক্তন গবেষক।”

    “প্রাক্তন?”

    “হ্যাঁ।”

    লিডিয়া ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, “এখন কোথায়?”

    “নেই।”

    “নেই মানে?”

    “মারা গেছে।”

    “কীভাবে?”

    রিকার্ডো কাঁধ ঝাঁকিয়ে বলল, “কেউ একসিডেন্টে, কেউ সুইসাইড, কেউ ড্রাগ ওভারডোজ।”

    লিডিয়া ধীরে ধীরে রিকার্ডোর দিকে তাকাল। জিজ্ঞেস করল, “কেন?”

    “এরা সবাই এপসিলন ছেড়ে চলে গিয়েছিল। এপসিলনের কাজ করার পদ্ধতি তাদের পছন্দ হয়নি। চাকরী ছেড়ে দেবার পর হতাশায় ডুবে গিয়ে এভাবে মারা গেছে।”

    লিডিয়া ফিস ফিস করে বলল, “আসলে, তোমরা এদের সবাইকে মেরে ফেলেছ, তাই না?”

    রিকার্ডো কোনো উত্তর দিল না। হাসার মত ভঙ্গী করল। লিডিয়া গলা আরেকটু নামিয়ে বলল, “তারপর এই ছবিগুলো এখানে টানিয়ে রেখেছ, সবাইকে মনে করিয়ে দিচ্ছ, কেউ যদি এপসিলনের সাথে বেইমানী করে তাহলে তার অবস্থাও হবে এরকম। তাই না?”

    রিকার্ডোর মুখে হাসিটুকু আরো বিস্তৃত হল, বলল “কফি খাবে? আমাদের কাফেটারিয়াতে অসাধারণ কফি পাওয়া যায়।”

    .

    এক সপ্তাহ পর লিডিয়া রিকার্ডোর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, “এই যে নাও। এর ভিতরে একটা সিডি আছে। সিডির ভেতরে আমি একটা প্রজেক্ট সম্পর্কে লিখেছি।”

    রিকার্ডো খুশি হওয়ার ভান করে বলল, “চমৎকার। সাধারণত এতো তাড়াতাড়ি কেউ কোনো আইডিয়া দিতে পারে না।”

    লিডিয়া কোনো উত্তর না দিয়ে লাইব্রেরীর দিকে হেঁটে গেল। ঘণ্টাখানেক পর রিকার্ডো তাকে খুঁজে বের করে বলল, “তোমার প্রজেক্টটা পড়েছি।”

    লিডিয়া তার মনিটরের দিকে তাকিয়ে রইল রিকার্ডোর কথায় কোনো উৎসাহ দেখাল না। রিকার্ডো বলল, “আমি বসের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার ধারণা–”

    লিডিয়া এবারেও রিকার্ডোর কথায় কোনো উৎসাহ দেখাল না। তার মনিটরের দিকে তাকিয়ে রইল। রিকার্ডো হাসার চেষ্টা করে বলল, “আমার ধারণা তোমার বক্তব্য পুরোটা এক ধরনের পাগলামো। অবাস্তব পাগলামো।”

    লিডিয়া কোনো কথা বলল না।

    পরদিন ভোরবেলা রিকার্ডো উত্তেজিত ভাবে লিডিয়াকে খুঁজে বের করল। গলা নামিয়ে বলল, “ তোমাকে এখনই নিউইয়র্ক যেতে হবে।”

    “এখনই?”

    “হ্যাঁ। বস তোমার সাথে কথা বলতে চাইছেন।”

    লিডিয়া বলল, “পরের ফ্লাইট কখন?”

    “ফ্লাইটে যেতে হবে না। আমাদের কোম্পানীর নিজের জেট আছে। তুমি রেডি হও।”

    “আমি রেডি।”

    রিকার্ডো উত্তেজিত গলায় বলল, “আগে কখনো এরকম ঘটেনি। বস কখনো এতো জুনিয়র মানুষের সাথে দেখা করতে চাননি।”

    লিডিয়া কিছু বলল না। রিকার্ডো বলল, “তোমার প্রজেক্ট! নিশ্চয়ই তোমার প্রজেক্টটা নিয়ে বস কিছু বলবেন। আমার কাছে মনে হয়েছে পাগলামো, কিন্তু বসের কাছে পাগলামো মনে হয়নি। বস নিশ্চয়ই এর মাঝে কিছু একটা দেখেছেন যেটা আমি দেখিনি।

    লিডিয়া বলল, “বসের সাথে কথা বলার জন্যে আমার কী আলাদা কিছু জানা থাকতে হবে?”

    “তাকে নাম ধরে ডাকবে না। স্যার বলবে। তোমাকে নাম ধরে ডাকার অনুমতি দিলেও নাম ধরে ডাকবে না। তোমাকে বসার অনুমতি না দেয়া পর্যন্ত বসবে না।”

    “আর কিছু?”

    “তোমাকে কিছু খেতে দিলে না করবে না। খাবে, অপছন্দ হলেও খাবে।”

    “আর কিছু?”

    “সোজাসুজি চোখের দিকে তাকাবে না।”

    লিডিয়া বলল, “ঠিক আছে।”

    .

    ঠিক ছয় ঘন্টা পর একটা কালো গাড়ী লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে লিডিয়াকে তুলে নিয়ে গেল। ম্যানহাটনের মাঝামাঝি একটা বিল্ডিংয়ের সামনে গাড়ীটা দাঁড়াতেই একজন দরজা খুলে বলল, “লিডিয়া?”

    লিডিয়া মাথা নাড়ল। মানুষটি বলল, “আমার সাথে এসো। বস তোমার জন্য অপেক্ষা করছেন।”

    ছিয়াশি তালায় লিফট থেমে গেল, লিডিয়া তখন মানুষটির পিছনে পিছনে লিফট থেকে বের হয়ে আসে। দরজার সামনে দাঁড়াতেই ভারী দরজাটা খুলে যায়। দুজনে ভেতরে ঢুকে গেল। সামনে আরেকটা ভারী দরজা। সেটাও খুলে গেল। মানুষটা একটা লম্বা করিডর ধরে হেঁটে হেঁটে একেবারে শেষ মাথায় পৌঁছে একটা দরজার সামনে দাঁড়িয়ে বলল, “লিডিয়া, বস এখানে তোমার জন্য অপেক্ষা করছেন।”

    লিডিয়া দরজা খুলে ভেতরে ঢুকে গেল। বিশাল একটা আলোকোজ্জ্বল ঘর। ঘরের শেষ মাথায় একটা বড় টেবিলের পিছনে একজন মানুষ তার দিকে পিছন দিয়ে একটা কাগজের দিকে তাকিয়ে আছে। লিডিয়ার পায়ের শব্দ শুনে মানুষটি ঘুরে তাকাল। মানুষটির চুল ধবধবে সাদা, চোখ দুটো আশ্চর্য রকম নীল। মুখে বয়সের বলি চিহ্ন। তার বয়স কতো অনুমান করা কঠিন। সাদা রংয়ের শার্ট সাদা টাই সাদা স্যুট। জুতো দেখা যাচ্ছে না কিন্তু লিডিয়া অনুমান করতে পারল সেগুলোও নিশ্চয়ই ধবধবে সাদা। লিডিয়ার দিকে তাকিয়ে ভারী গলায় বলল, “এসো লিডিয়া।”

    লিডিয়া এগিয়ে যায়। কাছে না গিয়েও বুঝতে পারে এই মানুষটি ভয়ংকর। একদিন সে কী এই মানুষটির মতো হতে পারবে?

    লিডিয়া কাছাকাছি পৌঁছানোর পর মানুষটি বলল, “বস।”

    লিডিয়া একটা চেয়ার টেনে বসে। চেয়ারটি সুন্দর কিন্তু আরামদায়ক নয়। ইচ্ছে করে এরকম রাখা হয়েছে, এই ঘরে নিশ্চয়ই কাউকে আমন্ত্রিত অনুভব করতে দেয়া হয় না।

    মানুষটি বলল, “চা, কফি কিছু খাবে।” লিডিয়া চোখের কোনা দিয়ে আগেই দেখেছে ঘরের কোনায় একটা কফি মেশিনে কফি রাখা আছে। পাশে বেশ কয়টা মগ। তাই সে বলল, “একটু কফি খেতে পারি। ব্ল্যাক।”

    মানুষটি নিজেই উঠে গেল কফি আনতে। মানুষটি লম্বা, হাঁটে সোজা হয়ে। পায়ের জুতো সাদা, ঠিক যে রকম অনুমান করেছিল। মানুষটি দুটি মগে কফি ঢেলে তার দিকে এগিয়ে আসে। লিডিয়ার সামনে একটা কফির মগ রেখে সে আবার তার চেয়ারে গিয়ে বসল। লিডিয়ার দিকে তাকিয়ে বলল, “আসতে কোনো অসুবিধা হয়নি তো?”

    “না। কোনো অসুবিধে হয়নি।” লিডিয়া কফির মগে চুমুক দিয়ে বুঝতে পারল পৃথিবীতে এর চাইতে ভালো কফি হওয়া সম্ভব নয়।

    “আমার নাম উইলিয়াম ম্যাকেঞ্জী। আমাকে বিল বলে ডাকতে পার।”

    রিকার্ডো বলেছিল তাকে নাম ধরে না ডাকতে, কিন্তু লিডিয়া নাম ধরে ডাকল, বলল, “তোমাকে ধন্যবাদ বিল।”

    রিকার্ডো বলেছিল সরাসরি তার চোখের দিকে না তাকাতে, কিন্তু লিডিয়া সরাসরি উইলিয়াম ম্যাকেঞ্জীর চোখের দিকে তাকাল, এতো নীল। চোখ সে আগে কখনো দেখেনি।

    উইলিয়াম ম্যাকেঞ্জী তার কফি মগে চুমুক দিয়ে বলল, “আমি তোমার রিপোর্টটা দেখেছি। তোমার চিন্তার স্টাইলটা আমার পছন্দ হয়েছে। তুমি কী আমাকে তোমার মত করে বোঝাতে পারবে মানুষ কেন পোষা কুকুরের বদল পোষা মানুষের বাচ্চা রাখবে?”

    লিডিয়া একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, “মানুষ পোষা পশুপাখী রাখে সঙ্গ পাবার জন্যে। যে প্রাণী যত বুদ্ধিমান সে তত ভালো সঙ্গ দিতে পারে। মানুষ থেকে বুদ্ধিমান আর কোন প্রাণী আছে? তাই মানুষের বাচ্চা সবচেয়ে ভালো সঙ্গ দিতে পারবে। তুমি নিশ্চয়ই লক্ষ করেছ আমার রিপোর্টে আমি পরিষ্কার করে বলে দিয়েছি এই মানুষের বাচ্চাগুলো আইন মাফিক বাজার থেকে কেনা যাবে কারণ এরা পুরোপুরি স্বাভাবিক বাচ্চা হবে না। জিনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই বাচ্চা গুলোর মাঝে কিছু পরিবর্তন করে কংগ্রেস থেকে পাস করিয়ে নিতে হবে যে দেখতে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ প্রজাতি নয়। এরা মানুষ এবং পশুর কাছাকাছি একটা প্রাণী। এরা হাসিখুশি হবে কিন্তু কোনো কথা বলবে না। এদের বুদ্ধিমত্তা হবে সীমিত, স্মৃতিশক্তি হবে দুর্বল। এদের আয়ু হবে সর্বোচ্চ দশ বছর। যারা এতোদিন বাসায় কুকুর পুষছে তারা এখন মানুষের বাচ্চা পুষবে।”

    “তুমি কেন মনে কর কংগ্রেস থেকে এই প্রজাতিকে মানুষ নয় সেটা পাশ করিয়ে নেয়া যাবে?”

    “আমি জানি তোমার অনেক ক্ষমতা। তাছাড়া কংগ্রেসম্যান আর সিনেটরদের টাকা দিয়ে কেনা যায়। আমরা কাজটা সহজ করে দেব বিজ্ঞানীদের সাহায্য নিয়ে।”

    উইলিয়াম ম্যাকেঞ্জী তীক্ষ্ণ চোখে লিডিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, “তুমি কীভাবে বিজ্ঞানীদের সাহায্য নেবে?”

    “আমরা বলব এই মানুষের বাচ্চাগুলো আসলে কোনো মায়ের গর্ভে জন্ম নেয় না। এরা জন্ম নেয় ল্যাবরেটরির কৃত্রিম পরিবেশে?”

    “এটা কী সত্যি?”

    “না। কিন্তু আমরা পৃথিবীর একাধিক ল্যাবরেটরিতে এটা করে দেখাব। যখন দেখানো হবে একটা স্তন্যপায়ী প্রাণী ল্যাবরেটরির কৃত্রিম পরিবেশে জন্ম নেয়ানো সম্ভব হয়েছে তখন সবাই মেনে নেবে এই প্রযুক্তি আছে। জার্নালে প্রকাশিত তথ্য কে অবিশ্বাস করবে?”

    “একটা মিথ্যা গবেষণার ফল কীভাবে জার্নালে ছাপাবে?”

    লিডিয়া শব্দ করে হাসল, বলল “আমার যে দুটি গবেষণা দিয়ে আমি বিজ্ঞানী মহলে পরিচিত হয়েছি দুটিই ভূয়া। রাজনীতিবিদদের যেভাবে কেনা যায় বিজ্ঞানীদেরও সেভাবে কেনা যায়। সবারই একটা মুল্য থাকে–সেই মূল্য দিতে রাজী থাকলে এগুলো খুব সহজ।”

    “মানুষের যে বাচ্চাটকে পোষা প্রাণী হিসেবে বিক্রি করতে চাও সেটা দেখতে কেমন হবে তুমি ভেবেছ?”

    লিডিয়া মাথা নাড়ল, বলল, “ভেবেছি। তবে আমার ভাবনটাকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। আমরা এটার জন্যে অনেকগুলো জরীপ নিতে পারি।”

    উইলিয়াম ম্যাকেঞ্জী বলল, “তবু তোমার ভাবনাটা শুনি।”

    “বড় বড় চোখ। চাপা নাক। মুখে হাসি। মানুষ থেকে আলাদা করার জন্যে দুই পায়ে দাঁড়া করানোর প্রয়োজন নেই। গায়ে পশম। নিউট্রাল জেন্ডার অর্থাৎ ছেলেও না মেয়েও না। এরা মানুষের প্রজাতির না সেটা প্রমাণ করার জন্যে বাড়তি কিছু ক্রমোজম দেয়া যেতে পারে।”

    “আর কিছু?”

    “কখনো চেহারার মাঝে দুঃখ বেদনায় ছাপ পড়বে না। যখন কষ্ট পাবে তখনও হাসবে। যন্ত্রণা পেলেও হাসবে। মানুষ কখনোই জানবে না তার ভেতরে কষ্ট আছে।”

    উইলিয়াম ম্যাকেঞ্জী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “এই মানুষের বাচ্চার ব্যবসা করে কতো বিলিওন ডলার আসতে পারে তার যে হিসেবটি দিয়েছ সেটা আমি পরীক্ষা করে দেখেছি। সঠিক হিসেব। ভালো কাজ হয়েছে।”

    “ধন্যবাদ।”

    “আমি যদি তোমার এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে চাই কতোদিন লাগবে?”

    “তুমি কী পরিমাণ অর্থ ব্যয় করতে চাও তার উপর নির্ভর করবে। যদি টাকা পয়সা কোনো সমস্যা না হয় তাহলে দুই বছর।”

    “ঠিক আছে মেয়ে, আমি তোমাকে দুই বছর সময় দিচ্ছি।”

    “ধন্যবাদ।”

    “তুমি এখন যেতে পার।”

    লিডিয়া উঠে দাঁড়ল, বলল, “শুভ রাত্রি।”

    “শুভ রাত্রি।”

    লিডিয়া যখন ঠিক ঘর থেকে বের হয়ে যাবে তখন উইলিয়াম ম্যাকেঞ্জী তাকে থামাল, বলল, “তুমি কী এই পোষা মানুষের বাচ্চার কোনো নাম ঠিক করেছ?

    “করেছিলাম।”

    “কী?”

    লিডিয়া একটু ইতস্তত করে বলল, “এটাকে এনিম্যান বলা যায়। এনিম্যালের এনি এবং হিউমানের ম্যান। এনিম্যান।”

    “ঠিক আছে লিডিয়া, তোমার এনিম্যান প্রজেক্ট সফল হোক।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রডিজি – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article ভূতের বাচ্চা সোলায়মান – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }