Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সায়েন্স ফিকশন সমগ্র ৬ – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প1092 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. স্কুলের এসেমব্লিতে বড় আপা

    স্কুলের এসেমব্লিতে বড় আপা লম্বা বক্তৃতা দিতে ভালোবাসেন। এই দেশের মেয়েরা কীভাবে পুরো দেশটাকে পাল্টে দেবে সেটা তার প্রিয় একটা বিষয়। প্রত্যেকদিনই রোদের মাঝে দাঁড়িয়ে স্কুলের মেয়েদের এই লম্বা বক্তৃতা শুনতে হয়। বড় আপা একেকদিন একেকজন বিখ্যাত মহিলা নিয়ে বক্তৃতা দেন। আজকে কাকে নিয়ে বক্তৃতা দেবেন সেটা জানার জন্যে যখন সবাই এক ধরণের কৌতূহল নিয়ে অপেক্ষা করছে তখন বড় আপা বললেন, “প্রিয় মেয়েরা। আর দুই সপ্তাহ পরে স্কুল স্পোর্টস। ক্রীড়া প্রতিযোগিতা!”

    লেখাপড়া ছাড়া অন্য সবকিছুতে মেয়েদের উৎসাহ, তাই সবাই আনন্দে চিৎকার করে উঠল। বড় আপা বললেন, “লেখাপড়ার পাশাপাশি দরকার খেলাধূলা। সুস্থ মন থাকতে পারে শুধু সুস্থ শরীরে। তোমাদের যেন সুস্থ শরীর, সুস্থ দেহ থাকে সেজন্যে আমরা ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করি। এই বছর দৌড় ঝাপের সাথে একটা নতুন বিষয় যোগ হচ্ছে যেটা আগে কখনো হয় নি। সেটা হচ্ছে–” বলে বড় আপা একটু থামলেন, সব মেয়েরা এই নূতন বিষয়টা শোনার জন্যে কান পেতে রইল।

    বড় আপা তখন হাত তুলে ঘোষণা করলেন, “সাঁতার।”

    মেয়েরা শুনে খুব চমৎকৃত না হলেও চিৎকার করে আনন্দ প্রকাশ করল। বড় আপা জিজ্ঞেস করল, “তোমরা কারা কারা সাঁতার জানো?”

    সবাই হাত তুলল। শুধু ছোট ক্লাশের কয়েকটা মেয়ে হাত তুলল না। তারা হয় সাঁতার জানে না, না হয় বড় আপা কী বলছেন সেটা বুঝতে পারে নি। গ্রামের প্রায় সব মেয়ে বড় হতে হতে সাঁতার শিখে যায়। সেরিনা ইচ্ছে করে হাত তুলে নি, পানির সাথে তার যে একটা বাড়াবাড়ি বন্ধুত্ব আছে সেটা সে সব সময় গোপন রাখার চেষ্টা করে তাই সে নিজে থেকে এটা কাউকে বলে না।

    বড় আপা বললেন, “সরকার থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর মেয়েদের সাঁতার প্রতিযোগিতা হবে। আমাদের স্কুল থেকেও আমরা টিম পাঠাব। তোমরা কারা কারা অংশ নিতে চাও?”

    এবারেও প্রায় সব মেয়ে হাত তুলল, সেরিনা এবারও হাত তুলল না। সে কোনো সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে চায় না। বড় আপা বললেন, “তোমরা যারা সাঁতার প্রতিযোগিতায় নাম দিতে চাও তারা নাজমা ম্যাডামের কাছে নাম দিবে।” নাজমা ম্যাডাম স্কুলের স্পোর্টস টিচার, শুকনো, খিটখিটে এবং বদরাগী। বড় আপা বললেন, “আর তোমরা যারা দৌড় ঝাপে নাম দিতে চাও তারা ক্লাশ টিচারের কাছে নাম দিবে।”

    স্কুলে বার্ষিক প্রতিযোগিতার জন্যে প্রতিদিন দুপুরের পর ক্লাশ ছুটি দিয়ে দেয়া হল। মেয়েরা তখন স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করে। হাই জাম্প, লং জাম্প দেয়। যারা কখনো দৌড়াদৌড়ি করে না তারা আছাড় খেয়ে পড়ে হাঁটু আর কনুইয়ের ছাল তুলে ফেলতে লাগল। সাঁতার নিয়ে বড় আপার অনেক বক্তৃতা দেবার পরেও খুব বেশী মেয়ের সাঁতারে উৎসাহ দেখা গেল না জেলেপাড়ার দুটি মেয়ে আর ডানপিটে ধরণের কয়েকটা মেয়ে ছাড়া সাঁতার প্রতিযোগিতায় বেশী মেয়ে পাওয়া গেল না।

    স্কুলের সীমানার ভেতরে একটা পুকুর রয়েছে, বহু বছর আগে একটা মেয়ে ডুবে মারা যাবার পর এখন কাউকে সেখানে যেতে দেয়া হয় না। স্কুলের সবচেয়ে দুষ্টু মেয়েটিও পুকুরের কাছে যেতে সাহস পায় না। স্কুল কর্তৃপক্ষ পুকুরে মাছের চাষ করে, বাইরের লোকজন এই পুকুর লিজ নিতে খুবই আগ্রহী, তার প্রধান কারণ মেয়েদের স্কুল বলে কেউ মাছ চুরি করে নেবে সেরকম ভয় নেই।

    সাঁতার প্রতিযোগিতার জন্যে পুকুরের এক পাশের জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। মেয়েরা এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাবে। আগে থেকে এই প্রতিযোগিতাটি সেরে রাখা হচ্ছে, মূল স্পোর্টসের দিনে শুধু পুরস্কার দেয়া হবে। নাজমা ম্যাডাম প্রত্যেকদিন শাড়ি পরে স্কুলে আসেন, আজকে সাঁতার প্রতিযোগিতার জন্যে সালওয়ার কামিজ পরে এসেছেন। নিজে পুকুরে নেমে মেয়েগুলোকে সারি বেঁধে দাঁড় করিয়ে দিলেন। পুকুরের মাঝামাঝি একটা বাঁশ ভাসিয়ে রাখা হয়েছে, মেয়েগুলো সঁতরে এসে এই বাঁশটাকে ছুঁবে, কে আগে ছুঁয়েছে কে পরে ছুঁয়েছে সেখান থেকে প্রথম দ্বিতীয় ঠিক করা হবে।

    সাঁতার প্রতিযোগিতা দেখার জন্যে স্কুলের অনেক ছাত্রী পুকুর পাড়ে হাজির হয়েছে। তাদের মাঝে সেরিনাও আছে। নাজমা ম্যাডাম প্রথমে সবাইকে বলে দিলেন কী করতে হবে। একবার বাঁশী বাজিয়ে প্র্যাকটিস করা হল। তারপর যারা সাঁতার দেবে তারা পুকুর পাড়ে সারি বেঁধে দাঁড়াল। নাজমা ম্যাডাম বাঁশী বাজাতেই সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণপণে সাঁতার দিতে শুরু করল। পুকুর পাড়ে দাঁড়িয়ে সবাই গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, গৌরী আর ললিতা নামে জেলে পাড়ার দুটি মেয়ে সবার আগে, তার কিছু পিছনে নার্গিস নামে একজন ডানপিটে মেয়ে। অন্যেরা অনেক পিছনে।

    পানি ছিটিয়ে সাঁতার কেটে একে একে সবগুলো মেয়ে বাঁশ পর্যন্ত পৌঁছাল তখন তাদেরকে পুকুর পাড়ে নিয়ে এসে কে প্রথম কে দ্বিতীয় হয়েছে নাজমা ম্যাডাম তাদের নাম লিখে নিতে শুরু করল।

    যখন সবাই পুকুরের এই পাড়ে সাঁতার প্রতিযোগিতার জন্যে ভিড় করেছে তখন পুকুরের অন্য পাড়ে একটা বিপদজনক ঘটনা ঘটতে শুরু করেছে। নিচু ক্লাশের ছোট একটা মেয়ে পুকুরের অন্য পাড়ে একা একা নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে পুকুরের মাঝে কিছু একটা দেখে দাঁড়িয়ে গেল। যেটা দেখে সে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই তার জন্যে যথেষ্ট কৌতূহলী কিছু, কারণ দেখা গেল সে ধীরে ধীরে পুকুরের পানির দিকে নামতে শুরু করেছে। পানির খুব কাছাকাছি এসে সে নিচু হয়ে পুকুর থেকে কিছু একটা তোলার চেষ্টা করতে থাকে এবং ঠিক তখন পুকুরের অন্য পাড় থেকে কেউ একজন প্রথমবার তাকে দেখতে পায়।

    উঁচু ক্লাশের বড় একটা মেয়ে চিৎকার করে বলল, “এই মেয়ে? তুমি কী কর? পানিতে পড়ে যাবে তো?”

    মেয়েটি তখন সত্যি সত্যি পানিতে পড়ে গেল। সবাই দেখল মেয়েটি পানিতে একটু হাবুডুবু খেলো তারপর পানিতে তলিয়ে গেল। পুকুরের পানিতে ছোট মেয়েটির কোনো চিহ্ন নেই।

    এক সাথে সবাই চিৎকার করে ওঠে, কয়েক মুহূর্ত কেউ কে কী করবে ঠিক করে বুঝতে পারে না। তারপর সবাই পুকুরের তীর ধরে দৌড়াতে শুরু করে। বিশাল পুকুর, এক পাশ থেকে দৌড়ে অন্য পাশে যেতে সময় লাগবে। পুকুরের অন্য পাশে পৌঁছানোর পরেও কেউ বাচ্চাটাকে তোলার জন্যে পানিতে ঝাঁপিয়ে পড়তে পারবে না, মাছ চাষিরা পুকুরের চারপাশে গাছের ডাল, বাঁশ পুঁতে রেখেছে। মেয়েদের আতংকিত চিৎকারে মুহূর্তে পুরো এলাকাটা ভয়ংকর হয়ে উঠে।

    সেরিনা এক মুহূর্ত চিন্তা করল, আর আব্বু অসংখ্যবার তাকে মনে করিয়ে দিয়েছে কেউ যেন পানির নিচে নিশ্বাস নেবার বিস্ময়কর ক্ষমতার কথা জানতে না পারে। সে কখনো কাউকে জানায় নি, কিন্তু সে এখন নিজের চোখের সামনে একটা বাচ্চাকে পানির নিচে নিশ্বাস নিতে না পেরে মারা যেতে দিতে পারবে না।

    তাই সবাই অবাক হয়ে দেখল হঠাৎ সেরিনা পুকুরের তীর ধরে ছুটে এসে পানিতে ঝাঁপিয়ে পড়েছে। পুকুরের পানিতে এতোটুকু ঢেউ না তুলে একটা তীরের মতো তার পুরো শরীরটা পানির ভেতর ঢুকে গেল। তারপর কোথাও কিছু নেই, একটা নিস্তরঙ্গ পুকুর, তার নিচে কী আছে কেউ জানে না।

    দুই হাতে পানি কেটে সেরিনা সামনে এগিয়ে যায়, অসংখ্য বড় বড় মাছ সরে গিয়ে তাকে জায়গা করে দেয়, ঘোলা পানি আর শ্যাওলা, বেশি দূর দেখা যায় না। তার মাঝে সেরিনা দ্রুত এগিয়ে গেল। পরিষ্কার কিছু দেখা না গেলেও পানির ভেতর সে ছটফট করে নাড়াচাড়া করার শব্দ শুনতে পাচ্ছে।

    চোখের পলকে সে শিশুটির কাছে পৌঁছে গেল, পানির নিচে গাছের ডালের সাথে তার কাপড় আটকে গেছে সেখান থেকে ছুটতে পারলেও সে ভেসে উঠতে পারবে না। এই বাচ্চাটি সাঁতার জানে না।

    বাচ্চাটির বুকের ভেতর বাতাস দরকার। সেরিনা বাচ্চাটির নাক চেপে ধরে মুখের ভেতর ফুঁ দিয়ে খানিকটা বাতাস ঢুকিয়ে দেয়। তারপর কাপড়টি হঁচকা টানে ছুটিয়ে আনে। বাচ্চাটি পাগলের মতো সেরিনাকে জাপটে ধরল, অন্য কেউ হলে সেটা বড় সমস্যা হয়ে যেতো, সেরিনার জন্যে কোনো সমস্যা নয়, সে পানির নিচে যতক্ষণ খুশী যেভাবে ইচ্ছে থাকতে পারে। কিন্তু বাচ্চাটি যেন নিজে থেকে নিশ্বাস নিতে পারে সেজন্যে তাকে ওপরে তুলতে হবে। সেরিনা পায়ে ধাক্কা দিয়ে মুহূর্তে পানির ওপর ভেসে উঠল, আর সাথে সাথে পুকুর ঘিরে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছাত্রী, শিক্ষক আনন্দে চিৎকার করে উঠল।

    ঘোট শিশুটি খক খক করে কাশছে, বুকের ভেতর মনে হয় পানি ঢুকে গেছে কিন্তু সেটা নিয়ে সেরিনা মাথা ঘামলি না, বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলল, “ভয় নাই, তোমার কোনো ভয় নাই।”

    বাচ্চাটা পাগলের মতো তাকে জাপটে ধরে রেখেছে, ভয়ে আতংকে থর থর করে কাঁপছে, তার মনে হচ্ছে সেরিনাকে ছেড়ে দিলেই বুঝি সে আবার ডুবে যাবে।

    সেরিনা বাচ্চাটিকে পিঠে নিয়ে সাঁতার কেটে পুকুর পাড়ে হাজির হতেই একসাথে অনেক মেয়ে বাচ্চাটাকে ধরে উপরে তুলে আনে। বাচ্চাটি আতংকিত মুখে কাশতে থাকে, হাউ মাউ করে কাঁদতে থাকে।

    সেরিনা নিজেও উপরে উঠে আসে আর সবাই তাকে ঘিরে ধরে। তার ক্লাশের একটি মেয়ে সেরিনাকে জাপটে ধরে কেঁদে ফেলল, বলল, “তুই কেমন করে করলি? কেমন করে করলি?”

    সেরিনা হাসার চেষ্টা করে বলল, “আমাকে ছাড়, তুই ভিজে যাচ্ছিস।”

    “ভিজলে ভিজব। তুই এতো ভালো সাঁতার কাটতে পারিস?”

    সেরিনা উত্তর দিল না, আরেকজন বলল, “তুই নিশ্বাস না নিয়ে পানির নিচে এতোক্ষণ কেমন করে থাকতে পারলি? কেমন করে?”

    সেরিনা এবারেও কোনো উত্তর দিল না। আরেকজন বলল, “তুই না থাকলে বাচ্চাটা আজকে নির্ঘাত মরে যেতো। নির্ঘাত মরে যেতো।”

    সেরিনা এবারেও কোনো কথা বলল না।

    .

    রাত্রিবেলা খাবার টেবিলে সেরিনা বলল, “আব্বু, আমার কিছু করার ছিল না।”

    শামীম বলল, “অবশ্যই তোর কিছু করার ছিল না। তুই ছাড়া আর কেউ এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারতো না।”

    “কিন্তু এখন সবাই জেনে গেছে।”

    “কী জেনে গেছে?”

    “আমি পানির নিচে থাকতে পারি।“

    শামীম মাথা নাড়ল, বলল, “উহুঁ”। সেটা মনে হয় এখনো কেউ ধরতে পারে নি। সবাই ভেবেছে তুই খুব ভালো সাতার কাটতে পারিস। এই পর্যন্তই। কিন্তু তুই যে আসলে সাঁতার কাটিস না, তুই যে পানির নিচে মাছের মতো ঘুরে বেড়াস সেটা কেউ ধরতে পারে নাই, কারণ সেটা কেউ একবারও চিন্তা করে নাই।”

    সেরিনা মাথা নাড়ল, বলল, “হ্যাঁ, সবাই জিজ্ঞেস করেছে কেমন করে এতে ভালো সাঁতার কাটতে শিখেছি।”

    শামীম বলল, “যাই হোক যেটা হয়ে গেছে ভালো ভাবেই হয়েছে। একটা বাচ্চাকে প্রাণে বাঁচিয়েছিস। সেটা নিয়ে বেশি হইচই হয় নি। এখন থেকে খুব সাবধান। তোর যে একটা অস্বাভাবিক ক্ষমতা আছে সেটা কেন কেউ জানতে না পারে।”

    সেরিনা বলল, “কেউ জানবে না আব্বু। তুমি নিশ্চিন্ত থাক।”

    .

    কিন্তু এতো নিশ্চিন্ত থাকা গেল না, কারণ পরের দিনই বড় আপা ক্লাশের মাঝখানে সেরিনাকে ডেকে পাঠালেন। বড় আপার অফিসে ঢুকে সেরিনা দেখল সেখানে তাদের স্পোর্টস টিচার নাজমা ম্যাডাম ছাড়াও আর দুই একজন স্যার ম্যাডাম আছেন। বড় আপা সেরিনাকে ডেকে একেবারে তার নিজের কাছে নিয়ে গেলেন, তার মাথায় গায়ে হাত বুলিয়ে বুকের মাঝে একটু জড়িয়ে ধরলেন, তারপর বললেন, “সেরিনা, মা, তোমাকে যে আমি কী বলে কৃতজ্ঞতা জানাব বুঝতে পারছি না। তুমি না থাকলে কী সর্বনাশ যে হয়ে যেতো, চিন্তা করলেই আমার হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছে।”

    সেরিনা কিছু বলল না। বড় আপা বললেন, “সবাই যেটা বলছে সেটা বিশ্বাস করার মতো না, কিন্তু এতোজন মানুষের সামনে পুরো ব্যাপারটা ঘটেছে আমি ব্যাপারটা অবিশ্বাস করি কেমন করে? তুমি এতো ভালো সতার দেয়া কেমন করে শিখলে?”

    সেরিনা আমতা আমতা করে বলল, “এইতো মানে ইয়ে—“

    “আমরা ঠিক করেছি স্কুলের পক্ষ থেকে আমরা তোমাকে একটা পুরস্কার দেব। অ্যানুয়েল স্পোর্টসের দিনে তোমাকে সেই পুরস্কার দেওয়া হবে।”

    সেরিনা শুকনো গলায় বলল, “থ্যাংক ইউ ম্যাডাম।”

    নাজমা ম্যাডাম বড় আপাকে বললেন, “আপা, আপনি তো আসল কথাটাই বললেন না।”

    বড় আপা বললেন, “আপনি বলেন।”

    নাজমা ম্যাডাম তখন তার খনখনে গলায় সেরিনাকে বললেন, “তুমি এতো ভালো সাঁতার জানো কিন্তু তুমি আমাদের সাঁতার প্রতিযোগিতায় যোগ দিলে না কেন?”

    সেরিনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সে এই প্রশ্নের কী উত্তর দেবে?

    “যাই হোক, আমরা ঠিক করেছি তুমি প্রতিযোগিতায় যোগ না দিলেও তোমাকে আমাদের টিমে নিয়ে নেব। ন্যাশনাল কয়েকটা ইভেন্ট আছে সেইখানে আমরা অংশ নেব। তুমি হবে আমাদের টিম লিডার।”

    সেরিনা ভয় পাওয়া গলায় বলল, “না!”

    “কেন না? তুমি এতো ভালো সাঁতার জান, তুমি কেন অংশ নেবে।”

    সেরিনা কী উত্তর দিবে বুঝতে পারল না, আমতা আমতা করে বলল, “না ম্যাডাম না। আমি পারব না।”

    “তুমি কী পারবে না?”

    “আমি সাঁতারের টিমে থাকতে পারব না।”

    “কেন পারবে না?”

    সেরিনার কোনো ভালো উত্তর নেই, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বড় আপা জিজ্ঞেস করলেন, “কেন পারবে না?”

    সেরিনা অসহায় ভাবে বলল, “আমার আব্বু বলেছে আমি যেন কোথাও না যাই।”

    বড় আপা হাসি মুখে বললেন, “এই সমস্যা? আমি নিজে তোমার আব্বুর সাথে কথা বলে পারমিশন নিব তুমি নিশ্চিন্ত থাক।”

    .

    সত্যি সত্যি বড় আপা নাজমা ম্যাডামকে নিয়ে একদিন বাসায় হাজির হয়ে গেলেন। শামীমের তখন আর কিছু বলার থাকল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রডিজি – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article ভূতের বাচ্চা সোলায়মান – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }