Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026

    হায়নার গুহা – সৈয়দ মুস্তাফা সিরাজ

    July 13, 2026

    কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)

    July 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হামারটিয়া – শাক্যজিৎ ভট্টাচার্য

    শাক্যজিৎ ভট্টাচার্য এক পাতা গল্প191 Mins Read0
    ⤶ ⤷

    হামারটিয়া – ১২

    ১২

    বাজেশিবপুরের এই পাড়া এখনও প্রাচীন অবশেষকে নিজের শরীরে ধরে রেখেছে। পোড়োমন্দির জুড়ে বটের চারা। তার পাশ দিয়ে বেঁকে যাওয়া ছায়াচ্ছন্ন রাস্তার দু-পাশে বড়ো বড়ো গাছ। প্রাচীন বাড়িদের সমাহার। ঝিমোনো চায়ের দোকান। একটা কুকুর অচেনা আগন্তুক দেখে ভৌ শব্দে প্রতিবাদ জানাল।

    জাভেদ আর ইম্যানুয়েল ঠিকানা মিলিয়ে যে বাড়িটার সামনে এসে দাঁড়ালেন তার গা জুড়ে অজস্র ফাটল। সেখানে হরেকরকম পোস্টার পড়েছে, নির্বাচন থেকে ডি. কে. লোধ। তিনতলা বাড়ির দরজা বন্ধ, পেছন দিয়ে ঘোরানো রাস্তা শেষ হয়েছে একটা পানাপুকুরে। এক স্ত্রীলোক একরাশ বাসন-কোসন গামলায় চাপিয়ে সেখান দিয়ে হেঁটে আসছিলেন। দাঁড়িয়ে পড়লেন ইম্যানুয়েলদের দেখে। প্রদীপ বটব্যালের নাম করাতে দরজা খুলে ভেতরে নিয়ে গেলেন।

    সার সার ঘরে ভাড়াটেদের বাস। অন্ধকার প্যাসেজে দড়িতে টাঙানো জামা, আন্ডারওয়্যার। বাসি মাছ ভাজার গন্ধ ভেসে আসছে একটা ঘর থেকে। শিশুকণ্ঠের কান্না। কোনার ঘরের দরজা খুলে বছর পঞ্চাশেক বয়েসের এক ভদ্রলোক উঁকি মারলেন। গামছা পরা খালি গা। দড়ি পাকানো চেহারা, চোখের কোলে কোলেস্টেরলের ছাপ।

    ‘হ্যাঁ, হ্যাঁ, আপনার সঙ্গে কথা হয়েছিল। এক মিনিট, আসছি।’ দরজা বন্ধ হল। মিনিটখানেক পর খুলল যখন, গামছার বদলে পাজামা এসেছে, ঊর্ধ্বাঙ্গে একটা ছেঁড়াফাটা গেঞ্জি। মাথার অল্প চুলে চিরুনি বোলানোর চেষ্টা নজরে পড়ে। ইম্যানুয়েলদের ছাদে নিয়ে গেলেন। চিলেকোঠার ঘর।

    ‘শরিকি বাড়ি। বিক্রি করা যাচ্ছে না মিউটেশনের ঝামেলার কারণে। তাই সব শরিক নিজেদের অংশে ভাড়া বসিয়েছে। এখানে একমাত্র থাকত কাকা, মানে, অনিরুদ্ধ সান্যাল। বাকি শরিকরা সবাই ছড়িয়ে-ছিটিয়ে, কেউ দেশের বাইরে।’

    ‘আপনি?’

    ‘আমি প্রথম যুগের ভাড়াটে। সাতাশ বছর হয়ে গেল। এ বাড়িতে আমার মেয়ে জন্মেছে। শেষদিকে কাকার দেখাশোনা আমিই করেছি।’

    প্রদীপবাবু চিলেকোঠার ঘর খুলে আলো জ্বালালেন। অনাড়ম্বর। একটা খাট, একটা টিনের টেবিল, চেয়ার, কেরোসিন কাঠের আলমারি। টেবিলে কিছু বই গুছিয়ে রাখা। খাটের বালিশে তেলচিটে ওয়াড়। দেওয়ালে স্বামী বিবেকানন্দর ছবি। গত বছরের ক্যালেন্ডার একটা। ঘরের একপাশে সিমেন্টের স্ল্যাবে গ্যাসের ওভেন। সিলিন্ডারের জায়গা ফাঁকা। হাতে-গোনা কয়েকটা থালা, বাসন একপাশে রাখা। ছাদের অন্যপ্রান্তে একটা ছোটো ঘরের দরজা বন্ধ। দেখে বোঝা যায়, টয়লেট। ইম্যানুয়েল বইগুলো উলটেপালটে দেখলেন। গ্রিক নাটকের কালেকশন। ‘আনা কারেনিনা’। ‘ডিভাইন লাইফ’ এক কপি। আর, ‘পোয়েটিক্স’। ‘পোয়েটিক্স’-এর হলুদ হয়ে যাওয়া পাতায় পাতায় হাতে লেখা ফুটনোট। কভার ছেঁড়াখোড়া। স্পাইন খুলে আলগা হয়েছে। ১৯৭০ সালের পেঙ্গুইন এডিশন, সম্ভবত অনিরুদ্ধর কলেজ-বেলার টেক্সট বই। শেষপাতায় হাতে-লেখা নোট, ‘ A likely impossibility is preferable to an uncon- vincing possibility’। কথাটা ‘পোয়েটিক্স’-এ ছিল কি? নাকি, অনিরুদ্ধর নিজের? ইম্যানুয়েল মনে করতে পারলেন না।

    ‘সব মিটে যাবার পর আমি ঘর পরিষ্কার করে তালা লাগিয়ে দিয়েছিলাম। এই ঘরেই কাকা মানে—’

    ‘বডি কে আবিষ্কার করে?’

    ‘আমাদের এক ভাড়াটের মা। তিনি ছাদে কাপড় মেলতে গিয়ে দেখেন, ঝুলছে। ফ্যানের ব্লেড বেঁকে গিয়েছিল।’ ইম্যানুয়েল মাথা তুলে দেখলেন, ফ্যানের আংটা খাঁ-খাঁ। ‘কাকা এই ঘর থেকে নীচে বিশেষ নামত না, দরকার না-পড়লে। বিকেলে ছাদে হাঁটত।’

    ‘ওঁর চলত কী করে?’

    ‘কাকার অংশে একটা ভাড়াটে ছিল। দুটো ঘর নিয়ে। সেই টাকা ছিল। নিজের জমানো টাকা, সে খুবই সামান্য। মাসে হাজার টাকাও ইন্টারেস্ট হত না। বছর পাঁচেক আগে টিউশনি করবে বলে ভাবছিল। দু-জন ছেলেও জোগাড় হয়। কিন্তু, তারপর তাদের বাপ-মায়েরা শুনল কাকা জেলফেরত আসামি। ছাড়িয়ে নেয়। কাকা আর চেষ্টা করেনি। একটা চেনা এজেন্সি ছিল। ওরা কাকাকে দিয়ে টুকটাক কনটেন্ট লেখাত। তার জন্য অল্পস্বল্প দিত। এই যা!’

    ইম্যানুয়েল খাটে বসলেন। ঘামছিলেন, কারণ ফ্যান নেই। জাভেদ ছাদের দিকে চলে গেলেন।

    ‘কখনো আপনার সঙ্গে অনিরুদ্ধ সান্যালের কেস নিয়ে কথা হয়েছিল?’

    ‘আমি জানতে চাইনি। কী হবে পুরোনো ঘা খুঁচিয়ে! তবে, কাকা দুয়েকবার বলেছিল, তাকে ফাঁসানো হয়েছে।’

    ‘জানতে চাননি, কে, কেন ফাঁসাল?’

    ‘চেয়েছিলাম। কাকা বলেনি। মাথা নাড়ত আর বিড়বিড় করত নিজের মনে। আমিও সাত কাজে ব্যস্ত থাকি বলে আর মাথা ঘামাইনি। বড়োবাজারে একটা গদিতে বসি। দোকান বন্ধ করে বাড়ি ফিরতে সাড়ে ন-টা বেজে যায়। এসব ভাবার সময় কই!’

    ‘আচ্ছা, অনিরুদ্ধবাবু কারোর সঙ্গে মিশতেন না?’

    ঘোমটা পরা এক মধ্যবয়সি মহিলা একটা প্লেটে তিনটে কাপ নিয়ে এলেন। সঙ্গে থিন অ্যারারুট। জাভেদ তন্ময় হয়ে প্রকৃতি দেখছেন।

    চায়ে চুমুক দিয়ে প্রদীপবাবু বললেন, ‘কাকাকে পাড়ার মানুষ সহজ চোখে দেখত না। জেলখাটা আসামি বলে শুধু না। মানে, কাকারা তো ঠিক আমাদের মতো মানুষ ছিল না! অত পড়াশোনা করেছে, ওরকম চাকরি করত, অন্য ধরনের জীবনযাত্রা। এখানকার সঙ্গে মেলে না। কাকিমাকে তো আমি চোখেই দেখিনি। শুনেছি তাঁরও খুবই হাইফাই ব্যাপার ছিল। তো, এমন মানুষ স্বাভাবিকভাবেই কাছের হয় না। সেই মানুষ যদি পাকেচক্রে কাদায় পড়ে, অনেকে আনন্দ পাবে, বুঝলেন কিনা? সহানুভূতিও জানাবে। কিন্তু, কাছে ঘেঁষবে না। অবশ্য, কাকাও ঘেঁষতে চাইত না।’

    ‘কিন্তু, আপনি তো ঘনিষ্ঠ ছিলেন।’

    ‘তেমন কিছু নয়। তবে, আমায় অল্পবয়েস থেকে দেখে আসছিল তো, কিছু কথা-টথা বলত। এমনিতেই জেল থেকে আসার পর কথা কমে যায়। কলকাতার

    ফ্ল্যাট নাকি বিক্রি হয়ে গিয়েছিল ধারদেনা, লোন এসব মেটাতে। এখানে এসে চুপচাপ থাকত, ঘাড় গুঁজে। দরকারে-অদরকারে আমায় জানাত। সেই থেকে একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। আমার বউ, এই দেখলেন, চা দিয়ে গেল, প্রথমে ‘কিন্তু, কিন্তু’ করেছিল বটে। ছেলেপুলে নিয়ে ঘর করি, এমন মানুষের সঙ্গে কে আর সম্পর্ক রাখতে চায়! তবে, পরে সহজ হয়ে গিয়েছিল। নির্বিবাদী মানুষটাকে দেখে বুঝেছিল, ক্ষতিকর নয়। কাকাকে চা পৌঁছে দেওয়া, কখনোও ভালো-মন্দ রান্না হলে দিয়ে আসা, ও-ই করত।’

    জাভেদ ফিরে এসেছেন। চায়ের কাপ হাতে তুলে জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা, ওঁকে কখনো রাগতে দেখেছেন? মানে, রেগে গিয়ে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছেন, এমন?’

    ‘হ্যাঁ, সে একবার দেখেছি বটে। বছর দশেক আগে ক্লাবের ছেলেরা কালীপুজোর চাঁদা চাইতে এসেছিল। এক-শো টাকা চেয়েছিল, কাকা তিরিশ টাকার বেশি দিতে রাজি হচ্ছিল না। সেই নিয়ে কথা কাটাকাটি। ফস করে একটা ছেলে বলে বসল, ‘এত ফটফট করবেন না, দাদু। সব হিস্ট্রি জানি। ভদ্রলোকের পাড়ায় থাকতে দিয়েছি ভাগ্য, জেনে রাখুন।’ কাকার মুখ লাল হয়ে গিয়েছিল। হাত মুঠো, কপালের শিরা ফুলে উঠেছে। ফর্সা মানুষ তো, নীল শিরা দপদপ করছিল, বোঝা যায়। দাঁত বার করে গরগর করছিল গলার ভেতর, সেই দেখে ছেলেরাই ঘাবড়ে যায়। তারপর হঠাৎ দেখি কাকা একটা রড তুলে নিয়েছে আমি তখন ছাদে। অমন হিংস্র চেহারা আমি আগে দেখিনি। ছেলেগুলো ‘কী হচ্ছে, কী হচ্ছে’ বলে পিছিয়ে আসে। কাকা এগোয়নি। রডটাকে শুধু কাঁধের কাছে তুলছিল। আমি ভয় পেয়ে দৌড়ে আসি, কিন্তু কাকার চোখ দেখে কাছে এগোতে সাহস হয়নি। খ্যাপাটে চোখ ওরকম হয়। বিপদ বুঝে লোকজন ক্লাবের অন্যদের ফোন করে। বয়স্করা কাছেপিঠেই ছিল। দৌড়ে এসেছিল। চিৎকার, চেঁচামেচি হয়। সেই ছেলেটাকে ধমকধামক দিয়ে পরিস্থিতি সামলায় সবাই। কাকা থমথমে মুখে দাঁড়িয়ে ছিল, তবে বুঝছিলাম আস্তে আস্তে রাগ কমছে। ওরা কাকাকেও চমকেছিল— হাতে রড তুলে নিলে অন্যরাও নেবে, মেশিন সবার কাছেই আছে, মাথাগরম ছেলেছোকরাদের ঘাঁটাতে নেই, এসব। তবে অভদ্রতা করেনি, বুঝেছিল এই মানুষকে না-ঘাঁটানো ভালো। ওরা চলে যাবার পর কাকা দরজা বন্ধ করে দিয়েছিল। পরদিন দুপুরের আগে খোলেনি। আমি একটা দরকারে কাকার কাছে এসেছিলাম। দরজায় ধাক্কা দেবার পর ভেতর থেকে রাগী কণ্ঠে আমাকে চলে যেতে বলে। সেই একবারই, আর কখনো অমন মূর্তি দেখিনি।

    জাভেদ আর ইম্যানুয়েল পরস্পরের দিকে তাকালেন। মালিনী কি এরকম অনিরুদ্ধকে দেখেছেন?

    ‘ওঁর ক্যান্সার কতটা ছড়িয়েছিল?’

    ‘কিছুই জানি না। কাকা কখনো বলেনি আমাদের কিছু। খুব কাশত আর হাঁপাত শেষের দিকে। আমি বুকে মালিশের তেল এনে দিয়েছিলাম আমাদের সত্যেন কবিরাজের কাছ থেকে। কিন্তু, এমন কিছু যে ঘটবে— মানে, কাকার চলে যাওয়া এভাবে হবে, আমি ভাবিইনি। তারপর থেকে অনেকদিন ভাড়াটেরা ভয়ে ছাদে ওঠেনি। বাচ্চারা বলত, খুনিদাদু নিজের ঘরেই এখনও বসে আছে। অভিশপ্ত জীবন!’

    ‘খুনিদাদু?’

    ‘পাড়ার বদমাশ বাচ্চারা নাম দিয়েছিল।’

    ‘মারা যাবার পর ফ্যামিলির কেউ এসেছিলেন?’

    ‘এক জামাই। কাকা একটা কাগজে লিখে গিয়েছিল, ব্যাঙ্কের লকার, অ্যাকাউন্ট নাম্বার এসব। হয়তো কিছু জমানো থাকতে পারে। এ ছাড়া, ডেথ সার্টিফিকেট বার করা, ইলেকট্রিক বিলের নাম কাটানো, এসব কাজও ছিল। তা, ছেলেটা এসেছিল। বেশ ভদ্র। আমার সঙ্গে টুকটাক কথা বলল। তবে, থাকেনি বেশিক্ষণ। আমি শ্মশানে গেছিলাম। হাতে-গোনা দু-তিনজন ছিল, তার মধ্যে জামাই ছিল। মেয়েও নাকি এসেছিল একবার, কিন্তু আগেই বেরিয়ে যায়। শুনেছি, এই মেয়ে আর জামাই নাকি দিল্লিতে থাকে। খবর পেয়ে মায়ের কাছে এসেছিল।’

    জাভেদরা নীচে এলেন। প্রদীপ বটব্যাল রাস্তা পর্যন্ত এলেন তাঁদের এগিয়ে দিতে। টোটো ধরে বাসরাস্তা যেতে হবে। জাভেদ হাত বাড়ালেন, ‘অনেক ধন্যবাদ। আপনি না-থাকলে অনিরুদ্ধবাবুর শেষজীবন সম্পর্কে জানতেই পারতাম না।’

    ‘কিন্তু, আপনারা এতদিন পরে আবার— মানে, কাকা কি তাহলে খুনটা সত্যিই করেনি? সত্যিই কেউ ফাঁসিয়েছিল?’

    ‘না, না, তেমন কিছু নয়। আমরা নিজেদের ইন্টারেস্ট থেকে একবার রিভিজিট করছি। কিন্তু, অনিরুদ্ধবাবু নির্দোষ প্রমাণিত হলে আপনি খুশি হবেন?’

    কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নাড়লেন প্রদীপ বটব্যাল, মুখে দুর্লভ এক হাসি। ‘যে মানুষটার সঙ্গে এতদিন কাটালাম, তাকে খুনি ভাবতে কার ভালো লাগে, বলুন? খুশি হব, সত্যিই হব।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশব্দ পড়ে টাপুর টুপুর – নবনীতা দেবসেন
    Next Article কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026
    Our Picks

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026

    হায়নার গুহা – সৈয়দ মুস্তাফা সিরাজ

    July 13, 2026

    কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)

    July 13, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }