Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    ড. পার্থ চট্টোপাধ্যায় এক পাতা গল্প412 Mins Read0
    ⤶ ⤷

    দুর্যোধন ধৃত

    সঞ্জয় আবার রথে উঠে হস্তিনাপুরের পথে যাত্রা শুরু করেছেন। অরণ্যপথ পার হয়ে জনপদ পড়তেই তিনি দেখতে পেলেন রাস্তায় বৃহৎ জনতা। তাদের সামনে সারি সারি রথ দাঁড়িয়ে আছে পথ রোধ করে। আর জনতা নেমে পড়েছে পথে। তারা চিৎকার করছে ‘মহারাজ যুধিষ্ঠিরের জয়’। আন্দোলিত করছে পাণ্ডবদের পতাকা।

    সারথি নেমে গিয়ে দেখতে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, সামনের রথগুলি হস্তিনাপুর যাচ্ছে। এতদিন যুদ্ধের জন্য রাজপথে সাধারণ যানবাহন চলাচল বন্ধ ছিল। শেষ হওয়ায় তখন তা খুলে দেওয়া হয়েছে। জনতা তল্লাশি চালাচ্ছে কোনো কৌরব সেনা এদের মধ্যে আছে কি না তা দেখার জন্য। বিশেষ করে তাদের কাছে খবর আছে মহারাজ দুর্যোধন ছদ্মবেশে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছেন। তাকে ধরতে পারলে প্রচুর পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারা খুঁজে খুঁজে দেখছে দুর্যোধন আছে কি না।

    সঞ্জয় রথ থেকে নেমে এগোতে লাগলেন। এটিও একটি ঘটনা। ধৃতরাষ্ট্রের কাছে এটি পেশ করতে হবে। আজ তো যুদ্ধের খবর কিছু নেই। তিনি এগোচ্ছেন। প্রতিটি রথ বিচিত্র বস্ত্রের দ্বারা আচ্ছাদিত। ভেতরে পাঁচজন করে আরোহী। তাদের দেখা যাচ্ছে না। কিন্তু ভেতর থেকে নারীকণ্ঠের কান্নার রোল আসছে। হয়তো যুদ্ধে নিহত বীরদের বিধবা রমণীরা কোনো কোনো রথে আছেন। তাঁরা শোক করছেন। তাঁরা আজ সবাই স্বামীহারা। তাদের সমবেত কান্নার রোল আর জনতার কোলাহল মিলে সমগ্র এক যোজন পথ জুড়ে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ভিড় ঠেলে এগিয়ে যেতেই কয়েকজন যুবক এসে সঞ্জয়কে আটক করল।

    —আপনি কে? আপনি কি কুরুক্ষেত্র থেকে আসছেন?

    —হ্যাঁ। আমার নাম সঞ্জয়। আমি মহারাজ ধৃতরাষ্ট্রের দ্বারা নিয়োজিত একজন বার্তাবহ। সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক এসে তার দুটি হাত ধরল। আপনি কৌরবদের লোক। আপনাকে আমরা ছাড়তে পারব না। সমস্ত কৌরব পুরুষকে আমরা বন্দি করব। আমরা পলাতক রাজা দুর্যোধনের সন্ধান চাই।

    সঞ্জয় বলল, আমি যোদ্ধা নই। কৌরবদের হয়ে লড়াই করিনি। আমি সমর সংবাদী। যুদ্ধের খবর যথাযথভাবে সংগ্রহ করে তা মহারাজার কাছে হুবহু বিবৃতি করা আমার কাজ। যাকে বলে বার্তাবাহকের কাজ। আমরা দূতের মতোই অবধ্য। তাছাড়া আমি তো গত সতেরো দিন ধরে এই পথ দিয়ে রোজ যাতায়াত করি।

    একজন বলল, আপনি কি জানেন না, কৌরবদের পতন হয়েছে। এই মুহূর্তে কৌরবরা আর রাজা নয়।

    সঞ্জয় বলল, হ্যাঁ, কুরুক্ষেত্রে কৌরবেরা হেরে গেছেন। কিন্তু এই সব রথে বিধবা পুরনারীরা রয়েছে। তারা সব কিছু হারিয়ে ঘরে ফিরে যাচ্ছে। আপনারা কি প্রতিটি রথ থেকে সমবেত ক্রন্দনধ্বনি শুনতে পাচ্ছেন না? এই শোকার্ত রমণীদের আটক করেছেন কেন?

    একজন বলল, আমরা অনুসন্ধান করে দেখব এই সব রথের মধ্যে কৌরবদের কোনও যোদ্ধা পালিয়ে যাচ্ছে কি না। পালিয়ে গেলে আমরা তাদের ধরে মহারাজ যুধিষ্ঠিরের হাতে তুলে দেব। অবশ্য রমণীদের কাউকে আমরা বিরক্ত করব না।

    সঞ্জয় যখন কথা বলছে তখন চার-পাঁচজন লোক একজন যোদ্ধাকে টানতে টানতে নিয়ে এল। তারা বলল, এই রথীকে আমরা একটি রথ থেকে পেলাম। ইনি কৌরবপক্ষের একজন কোনও সেনাপতি হবেন। এঁর পোশাকই সে পরিচয় বহন করছে।

    সঞ্জয় এক মুহূর্তে ওই বীর যোদ্ধার দিকে তাকিয়ে বললেন, এ আপনারা করেছেন কী? কাকে আপনারা বন্দি করেছেন? জানেন ইনি কে? ইনি ধৃতরাষ্ট্রের পুত্র যুযুৎসু। জনতা হইহই করে উঠল। আমরা ঠিক ব্যক্তিকেই ধরেছি। এই তো স্বয়ং কৌরব ভ্রাতাকে জীবন্ত পেয়েছি। ইনি যুদ্ধ অপরাধী। আমরা এঁকেও মহারাজ যুধিষ্ঠিরের কাছে পৌঁছে দেব।

    সঞ্জয় বললেন, আপনারা ভুল করছেন। যুযুৎসুই একমাত্র মান্য কৌরব যিনি যুদ্ধের প্রথম দিনই কৌরবপক্ষ ছেড়ে পাণ্ডবদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে ইনি গান্ধারীর পুত্র নন। দুর্যোধনের বৈমাত্রেয় ভ্রাতা। গত সপ্তদশ দিবস ধরে উনি ওঁর ভ্রাতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

    একজন বলল, তাহলে উনি পাণ্ডব শিবিরে থেকে বিজয় উৎসবে যোগ না দিয়ে হস্তিনাপুর ফিরে যাচ্ছেন কেন?

    সঞ্জয় বলল, রাজকুমার যুযুৎসু, আপনি বলুন কেন হস্তিনাপুর যাচ্ছেন?

    যুযুৎসু এতক্ষণ বেশ বিহ্বল হয়ে পড়েছিলেন। উন্মুক্ত জনতার হাতে পড়া তাঁর অভ্যাসে নেই। তিনি সশস্ত্র প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করতে শিখেছেন। কিন্তু উন্মত্ত জনতার রোয নিবারণের কোনও কৌশল তাঁর জানা নেই। সঞ্জয়কে দেখে তিনি একটু ভরসা পেলেন। বললেন, যুদ্ধ শেষ হয়ে গেলে আমি মহারাজ যুধিষ্ঠিরের কাছে অনুমতি চাইলাম। বললাম, মহারাজ, রাজা দুর্যোধন নিখোঁজ। আমিই জীবিত ধৃতরাষ্ট্রপুত্র। সমস্ত পুত্রের সংহারে মাতা গান্ধারী ও পিতা ধৃতরাষ্ট্র কী দারুণ শোকমগ্ন হয়ে পড়েছেন তা আমি বুঝতে পেরেছি। আমি ন্যায় ও ধর্মের সমর্থনে যুদ্ধের প্রথম দিনই যুধিষ্ঠিরের আহ্বানের সাড়া দিয়ে পাণ্ডবপক্ষে যোগ দিই। সেদিন আমার বিরুদ্ধে কৌরব সৈন্য ও আমার রথী-মহারথীরা সবাই আমায় ধিক্কার দিয়েছিলেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে ভ্রাতা বিকৰ্ণ যে দ্যূতসভায় দ্রৌপদীর অবমাননা দেখে একমাত্র প্রতিবাদের সাহস দেখিয়েছিল সেও কৌরবপক্ষ ত্যাগ করতে সাহস করেনি। দ্যূতসভায় আমি ছিলাম না। থাকলে আমি প্রতিবাদ করতাম। একথা বলতে আমার লজ্জা নেই যে আমার জ্যেষ্ঠভ্রাতা দুর্যোধন খুবই দুর্নীতিপরায়ণ ব্যক্তি। রাজা হিসাবে তিনি যে অসফল তা বলব না। তিনি অনেক উন্নয়ন করেছেন। তাঁর অনেক দান আছে। আইনশৃঙ্খলা ও তথা সাম দান দণ্ড ভেদ-প্রশাসনের এই চারটি স্তম্ভ তিনি ভালো বোঝেন। কিন্তু ব্যক্তি হিসাবে নীতি-জ্ঞান বর্জিত, ক্রোধী, দুর্মুখ ও অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী। তিনি কপট দ্যূতক্রীড়ায় পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছেন। তাঁদের ন্যূনতম দাবি পাঁচটি গ্রামও দিতে চাননি। সুতরাং এই যুদ্ধ ধর্মযুদ্ধ মনে করে আমি ধর্মের পক্ষে ছিলাম। যুদ্ধ শেষে আমি যুধিষ্ঠিারের কাছে অনুমতি চাইলাম, এইবার আমার বিদায় দিন। আমি স্বগৃহে ফিরে যাই। আমাকে দেখে অন্তত এক পুত্র জীবিত আছে মনে করে মাতা সান্ত্বনা পাবেন।

    তখন যুধিষ্ঠির বললেন, তাহলে এক কাজ করুন। আমি কৌরব পুরনারীদের মুক্তি দিচ্ছি। শুধু তাদের দাসীরা আমাদের নারীদের সেবা করার জন্য থাকবে। তুমি এদের সঙ্গে করে হস্তিনাপুর পৌঁছে দাও। সেই মতো চারশো অশ্বযান প্রস্তুত করা হল। আমি আমার রথে চেপে যাত্রা শুরু করলাম। সারা পথ নারীরা ক্রন্দন করতে করতে এসেছে। এছাড়া তাদের অলংকার আভরণ সব পাণ্ডবরা রেখে দিয়েছে। এতেও ওরা শোকার্ত। ভোরে ওরা যাত্রা শুরু করে। কিন্তু এই জনপদের কাছে এসে আমরা আটকে আছি। সূর্য এখন মধ্যগগনে। এতক্ষণ আমরা পৌঁছে যেতাম। এই সব নারীদের মধ্যে অনেকের শিশুরাও আছে। তারা ক্ষুধার্ত। অথচ আপনারা শোকার্ত নারীদের আটক করে রেখেছেন। এটি মানবতা বিরোধী কাজ।

    সঞ্জয় বললেন, আপনারা যে রাজা বদলে খুশি হয়েছেন ও ধর্মপুত্র যুধিষ্ঠিরকে নতুন রাজা হিসাবে মেনে নিয়েছেন এতে আমি খুশি। তবে যুদ্ধ শুরুর সময় আমি কিন্তু নগরবাসীদের সবাইকে দুর্যোধনকে সহায়তা করতে দেখেছিলাম। যুদ্ধের যাবতীয় সরবরাহ তাঁরা সংগ্রহ করে দিয়েছেন। পাণ্ডবদের এই রসদ সংগ্রহ করতে বিশেষ বেগ পেতে হয়েছে। এখন আপনাদের কাছে অনুরোধ আমাদের যেতে দিন। অবরোধ তুলে নিন। বুঝতেই পারছেন, এই রাষ্ট্রবিপ্লবে দেশে আরক্ষা ব্যবস্থা বলতে কিছুই নেই। সন্ধ্যার মধ্যে না পৌঁছতে পারলে এই পুরনারীরা পথে নানা বিপদে পড়তে পারেন। এদের সুরক্ষা দেবার মতো সঙ্গে কোনো সশস্ত্র প্রহরার ব্যবস্থা নেই। শুধু আমি ও আমার দেহরক্ষীরা আছি। তারা কয়েকজন মাত্র।

    এমন সময় অশ্বপৃষ্ঠে এক ব্যক্তি এসে খবর দিল, রাজা দুর্যোধন ধরা পড়েছে।

    —কোথায়? সবাই প্রশ্ন করল।

    —বেশি দূরে নয়। মাত্র এক ক্রোশ দূরে দ্বৈপায়ন হ্রদে লুকিয়ে ছিল দুর্যোধন। পাণ্ডবরা গিয়ে তাকে বন্দি করেছে। দলে দলে গ্রামবাসী দ্বৈপায়নে জড়ো হচ্ছে। তোমরা সেখানেই যাও।

    অশ্বারোহী লোকটি গ্রামের একজন নেতৃস্থানীয় কেউ বলে মনে হল। সে বলল, তোমরা এত রথ আটক করেছ কী ব্যাপার?

    তারা বলল, আমরা ভেবেছিলাম এই সব রথের মধ্যে দুর্যোধন লুকিয়ে পালাচ্ছে। এই তোমরা অবরোধ তুলে নাও। সবাই দ্বৈপায়নে চলো।

    মুহূর্তের মধ্যে পথ ফাঁকা হয়ে গেল। যুযুৎসু সঞ্জয়কে আলিঙ্গন করলেন। বললেন, চলুন, আমরা একই রথে একসঙ্গে কথা বলতে বলতে যাই। আপনি তো এতদিন ধরে যুদ্ধের সবটুকু দেখলেন। আমার সঙ্গে আপনার অভিজ্ঞতা বিনিময় করুন।

    সঞ্জয় বললেন, বিদায় রাজকুমার। আমি সংবাদ প্রতিবেদক। আমার দায়িত্ব একটু বেশি। আপনারা নির্বিঘ্নে চলে যান। আর কোনো বিপত্তি হবে না। আমি চললাম।

    যুযুৎসু বললেন, আপনি কোথায় যাবেন? আপনি হস্তিনানগর যাবেন না?

    সঞ্জয় বললেন, না। দুর্যোধন বন্দি হয়েছেন। এটি বিরাট সংবাদ। আমাকে মহারাজের কাছে এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হবে। আপনার সঙ্গে আগামিকাল হস্তিনানগর প্রাসাদে দেখা হবে।

    যুযুৎসু বললেন, আপনাকে আর একটা সংবাদ দিই। আগামিকাল বাসুদেব স্বয়ং হস্তিনানগর আসছেন। তিনি আমার বাবা-মা উভয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    সঞ্জয় বললেন, আপনি ভালো সংবাদ দিলেন। আমি আজ রাতেই মহারাজকে এই খবরটা দেব। আচ্ছা বিদায়।

    সঞ্জয় সারথিকে তার রথের গতি আবার দ্বৈপায়নের দিকে ঘোরাতে বললেন।

    এইবার দ্বৈপায়নে যাওয়ার পথে সঞ্জয় দেখলেন, মুহূর্তের মধ্যে সংবাদটি কীভাবে চালু হয়ে গেছে। এখানে প্রতি জনপদেই বৃত্তিধারী বার্তাবাহরা আছেন। তাঁদের কাজ বিভিন্ন এলাকার যাবতীয় ঘটনাবলি কানে আসামাত্র তা গিয়ে প্রত্যক্ষ করে আসা এবং অতি দ্রুত রাজপুরুষদের সে সম্পর্কে অবহিত করা। এরা খুবই সজাগ ও সচেতন।

    সঞ্জয় দেখলেন দ্বৈপায়নের চারপাশে জনতার ভিড় জমে গেছে। সারি সারি রথ দাঁড়িয়ে। সারথি অশ্বদের জলপান করাচ্ছে। কুরুক্ষেত্রে বড় জলাভাব। তারা অশ্বদের জলপানের সুযোগ পেয়েছে।

    সঞ্জয় রথ রাখার জায়গা পেলেন না। তাঁর রথ অনেক দূরে রেখে তাঁকে অনেকটা হেঁটে দ্বৈপায়ন হ্রদের তীরে পৌঁছতে হয়েছে। তাড়াতাড়ি ছুটলেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির তখন হ্রদের পশ্চিম তীরে দাঁড়িয়ে দুর্যোধনকে আহ্বান জানাচ্ছেন জল থেকে উঠে আসার জন্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026
    Our Picks

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }