Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026

    নিশিডাকিনী – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিশিডাকিনী – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    তৌফির হাসান উর রাকিব এক পাতা গল্প380 Mins Read0
    ⤶ ⤷

    কুকুর – ডা. রেজা আহমদ

    কুকুর

    কিছুদিন যাবৎ লক্ষ করছি, রাকিব সাহেবের বাসার লাইট সারারাত জ্বালানো থাকে। আমরা দু’জন একটি আবাসিক এলাকায় থাকি। খুব ছিমছাম সারিবদ্ধভাবে সাজানো ফ্ল্যাটবাড়ি। আমি আর রাকিব সাহেব দু’নম্বর বিল্ডিঙের চারতলায় পাশাপাশি দুটো ফ্ল্যাটে থাকি।

    আমার ফ্যামিলি থাকে ঢাকায়। মাসে দুয়েকদিনের জন্য আসে। আর রাকিব সাহেবের ফ্যামিলি থাকে আমেরিকায়। বছরে দুয়েকদিনের জন্য আসে।

    চাকরির প্রয়োজনে আমাদের দু’জনেরই জীবন-যাপন প্রায় একইরকম। কাজে ডুবে থেকে নিঃসঙ্গতা ভুলে থাকার চেষ্টা আমাদের অবিরত। কিন্তু, ক’দিন হলো রাকিব সাহেব বোধহয় ঠিকমত ঘুমাতে পারছেন না।

    সাধারণত, কারও ব্যক্তিগত জীবনে আমি হস্তক্ষেপ করি না। তবুও কৌতূহলবশত একদিন বিকেলে চায়ের স্টলে ওঁকে দেখতে পেয়ে বলেই ফেললাম, ‘রাকিব সাহেব, কী ব্যাপার! আপনার কি রাতে ঘুম হচ্ছে না?’

    তিনি খানিকটা অপ্রস্তুত হয়ে হাসলেন। বললেন, ‘খুব সমস্যায় পড়ে গেছি, ভাই। কী করব বুঝে উঠতে পারছি না।’

    বললাম, ‘সমস্যা সমাধানের জন্যেই তো বন্ধুরা আছে। অবশ্য যদি আমাকে আপনার বন্ধু বলে বিবেচনা করেন।

    তিনি বললেন, ‘ঠিক আছে। তা হলে, আজ রাতে কাজ শেষে আমার বাসায় চলে আসেন।’

    আমাদের অফিস ছুটি হয় রাত ন’টায়। ওজন কমানোর জন্য আমি আর রাকিব সাহেব দু’জনেই রাতের খাবার খাই না। তাই, অফিস ছুটি হওয়ামাত্র আমরা বাসার পথ ধরলাম। আমাদের এই আবাসিক প্রকল্পটি যমুনা নদীর পাড়ে। নদীতে বাঁধ দিয়ে গড়ে তোলা। চারদিকে দেয়াল দিয়ে সুরক্ষিত। বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড রাতে পাহারা দেয়। মাঝে-মাঝে রাস্তায় গুইসাপ দেখা যায়। তারা নিরীহ প্রাণী। তবে, কুকুরের খুব উপদ্রব। সারারাত তারা চিৎকার করে।

    যাই হোক, আমরা দু’জন নিঃশব্দে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তার দু’ধারে কাঠবাদামের গাছ। আজ পূর্ণিমার রাত। চাঁদের আলো গাছের পাতার ফাঁক গলে গায়ে এসে পড়ছে। অদ্ভুত মৌন সুন্দর পরিবেশ।

    কিছুক্ষণ পরেই আমরা বাড়ি পৌঁছে গেলাম। খুব গরম পড়েছে। তাই, রাকিব সাহেবকে বললাম, ‘আপনি কাপড় পাল্টে ফ্রেশ হয়ে ছাদে চলে আসুন। সেখানেই আড্ডা দেয়া যাবে। আমি চা বানিয়ে নিয়ে আসছি।’

    ঠাণ্ডা পানিতে গোসল করে দু’কাপ লাল চা বানিয়ে ছাদে চলে এলাম। দেখি রাকিব সাহেব রেলিঙে ভর দিয়ে যমুনার দিকে তাকিয়ে আছেন। চাঁদের আলো পড়ে যমুনা নদী অপার্থিব সৌন্দর্য লাভ করেছে। আমাদের ফ্ল্যাটের ছাদটা মোজাইক করা। নিঃশব্দে চা খেয়ে আমরা মেঝেতে বসে পড়লাম।

    ‘এবার বলুন, রাকিব সাহেব, কী ব্যাপার!’

    তিনি এখনও ইতস্তত করছেন। মাথার উপর থালার মত চাঁদ। অদূরে যমুনা। রাতের গুমট ভাবটা কেটে গিয়ে এখন শীতল হাওয়া বইছে। এসময় গলা খাঁকারি দিয়ে রাকিব সাহেব বলা আরম্ভ করলেন।

    ‘কুকুর জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না। ছোটবেলা থেকেই কুকুরে আমার অ্যালার্জি। আমার স্কুলের সবচেয়ে কাছের বন্ধু ছিল রবিন। সে বলত, ‘কুত্তা দেখলে প্রথমে একটা লাথি মারবি। তারপর দিবি দৌড়।’

    ‘সে অবলীলায় কুকুর দেখলেই লাথি মেরে দৌড় দিত। আমি তার সাথে থাকায় আমিও দৌড়াতাম। কিন্তু, আমি কখনও লাথি মারিনি। একবার একটা কুকুর আমার অজান্তে গা ঘেঁষে বসেছিল। তাতে আমার পুরো শরীর রি-রি করে উঠেছিল। একজন মানুষ কীভাবে কুকুরের সাথে খেলা করে, আদর করে, আমি ভেবে পাই না। আমার ছোটবেলার সেই বন্ধু রবিন, ক্লাস নাইনে উঠে একই কাজ করতে গিয়ে কুকুরের কামড় খেল। কিন্তু, ২২টা ইঞ্জেকশন নিতে হবে এই ভয়ে বাসার কাউকে জানাল না।

    ‘ফলে সপ্তাখানেক পর তার জলাতঙ্ক দেখা দিল। তাকে তখন ঘরে আটকে রাখা হত। পশুর মত গোঙাত। প্রায় নয় দিন নরক যন্ত্রণা ভোগ করে সে মারা যায়।

    ‘এ ঘটনার পর থেকে কুকুরের প্রতি ঘৃণা আমার আরও বেড়ে যায়।

    ‘ভার্সিটিতে পড়ার সময় একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু, যখন শুনলাম সে কুকুর পালে তখনই আমার সব উৎসাহ উবে গেল।

    ‘আমি বোধহয় খুব বেশি কথা বলছি।’

    বললাম, ‘না, রাকিব সাহেব। বলে যান। শুনতে ভালই লাগছে।’

    ‘আচ্ছা। শুনুন তা হলে। এবার ঈদের ছুটিতে আপনারা সবাই যখন চলে গেলেন তখন আমি একলা হয়ে গেলাম। এদেশে কারও বাড়িতে গিয়ে কথা বলবার কিংবা থাকার মত ঘনিষ্ঠ সম্পর্ক আমার নেই। গ্রামে আমার কিছু জায়গা- জমি আছে। একজন কেয়ারটেকার সেগুলো দেখাশোনা করে। তাই ভাবলাম এবার এখানেই ঈদের ছুটিটা কাটাই। তাই রয়ে গেলাম। পুরো ফ্ল্যাটে আমি একা। সকালে আলসেমি করে উঠতে আমার দেরি হয়ে যায়।

    ‘ডাইনিংও বন্ধ ছিল। তাই বাইরে খেতাম। এজন্যে প্রতিদিন হাতে বেশ খানিকটা সময় নিয়ে বের হতাম। নাস্তা করে যমুনার পাড়ে হাওয়া খেয়ে দুপুরে ভূরিভোজ সেরে একবারে ঘরে ফিরতাম। এমনই একদিন দুপুর বেলায় ফ্ল্যাটে ফিরে আসছিলাম। ঢোকার মুখে হঠাৎ দেখি সিঁড়িরুমের নিচে অন্ধকারে একটা কুচকুচে কালো কুকুর গুটিসুটি মেরে বসে আছে। কুকুরটার চোখদুটো লাল। দেখে মনে হলো জ্বরে কাঁপছে। আমাকে দেখে ধীরে-ধীরে সেটা উঠে দাঁড়াল। দেখি তার মুখের ডানদিকে একটা দগদগে ঘা। এবড়োখেবড়ো টিউমারের মত ফুলে আছে। ডানদিকের দাঁতের মাড়ী থেকে ডান চোখ পর্যন্ত। তা থেকে জায়গায় – জায়গায় ফেটে পুঁজ বেরিয়ে আসছে। আর অন্যসব কুকুরের মতই সেটা জিভ বের করে হাঁপাচ্ছে।

    ‘মনে পড়ল, আল্লাহতায়ালা পবিত্র কুরআনে কাফিরদের দুনিয়াদারীর প্রতি উৎকণ্ঠাকে কুকুরের সাথে তুলনা করে বলেছেন, তাদের অবস্থা কুকুরের মত। যখন পরিশ্রম করে তখনও হাঁপায়, যখন বিশ্রাম নেয় তখনও হাঁপায়।

    ‘আমার খুব ঘেন্না আর খানিকটা ভয় লাগছিল। কোনমতে আল্লাহ-আল্লাহ করে দেয়ালের দিকে চেপে সিঁড়ি বেয়ে উঠে গেলাম।

    ‘সেদিন বিকেলে আর বের হলাম না। রাতে খাবার খাই না। আর, একা- একা ভাল লাগছিল না। প্রচণ্ড গরম। তাই ভাবলাম ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। ছাদে আলো নেই। সিঁড়ির বাল্বও নষ্ট। তাই দরজা খুলে রেখে ছাদে চলে গেলাম। ছাদে মোবাইলের নেটওয়ার্ক ভাল পাওয়া যায়। তাই, আমেরিকায় ফোন দিয়ে বউ আর ছেলের সাথে কথা বলে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এরপর বেডরুমের টেবিলে ল্যাম্পটা অন করে চেয়ারটা টেনে বসেছি, আর কী বলব! ছিটকে উঠে এলাম। দেখি সেই নোংরা কুকুরটা টেবিলের নিচে বসে হাঁপাচ্ছে। চোখদুটো অপ্রকৃতিস্থ।

    ‘আমি দ্রুত পাশের রুমে গেলাম। আমার একটা স্কিপিং-এর দড়ি আছে। সেটাতে Lasso knot, মানে গরুর গলার দড়িতে যে গিঁট দেয় বা ফাঁসির গিট্টু যা-ই বলেন, সেই গিঁট দিয়ে কুকুরটার মাথার দিকে ছুঁড়লাম। মাথা উপরের দিকে তুলল কুকুরটা আর রশিটা মাথা গলে ঘাড়ে এঁটে গেল।

    ‘তখনই কুকুরটা রশি ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল। তবে এ নট বা গিঁট যতই টানা হয় ততই শক্ত হয়ে এঁটে বসে। তাই, সে তেমন সুবিধা করতে পারছিল না। আমি কুকুরটাকে টেনে ড্রয়িংরুমের দরজার কাছে আনলাম।

    ‘আমার মাথায় তখন খুনের নেশা চেপেছে। আমার সবচেয়ে প্রিয় বন্ধু কুকুরের কামড়ে মারা গেল আর এখন তার এক জাতভাই এসেছে আমাকে কামড়াতে। আমি এটাকে ছাড়ব না।

    ‘বাইরের দরজাটা খুলে দড়িটা দরজার উপর গলিয়ে দিয়ে কুকুরটাকে টেনে উপরে তুলে ফেললাম। আর কুকুরটা ছটফট করতে লাগল। তারপর দরজাটা চাপিয়ে দিলাম যাতে দড়িটা পিছলে বেরিয়ে না পড়ে। মিনিট পাঁচেক পর সেটার ছটফটানি থেমে গেল। তারপর মরা কুকুরটাকে দড়ি ধরে ছেঁচড়ে নিচে নিয়ে এলাম।

    ‘ফ্ল্যাটের পেছনে অনেক আগাছার জঙ্গল। সেখানে লাশটা ফেলে এলাম। ভাবলাম, কাল সকালে গার্ডকে বলে দেব দূরে কোথাও ফেলে আসতে।

    ‘বাসায় ফিরে গোসল সেরে দেখি রাত প্রায় দুটো বাজে। এসময়টায় এখানকার সব কুকুর একসাথে ডেকে ওঠে। কিন্তু আজ রাতে একটা কুকুরও ডাকল না। যাক, বাবা, বাঁচা গেল। আমি আবার ল্যাপটপ নিয়ে বসলাম। ফেসবুক ব্রাউজ করছি আর থেকে-থেকে বারবার কুকুরটার কথা মনে পড়ছে। কিছুতেই ওটার চিন্তা মাথা থেকে তাড়াতে পারছি না। হঠাৎ আমার ডান পায়ে খুব নরম আঠাল কিছুর স্পর্শ টের পেলাম। আমার চেয়ারটা পেছনে ঠেলে টেবিলের নিচে তাকিয়ে দেখি সেই কুকুরটা বসে আছে।

    ‘বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এরপর চোখ মেলে দেখি ঝকঝকে দিনের আলো। আমি মেঝেতে শুয়ে আছি। দ্রুত উঠে কোন রকমে হাতমুখ ধুয়ে নিচে নেমে এলাম। কিন্তু রাতে যেখানে কুকুরটাকে ফেলেছি সেখানটায় কিছু নেই। আমার সেই Skipping-এর দড়িটাও নেই। গার্ডদের জিজ্ঞেস করলাম। তারাও মরা কুকুর সম্বন্ধে কিছু বলতে পারল না।

    ‘সেদিনই ভয়ে আমি গ্রামের বাড়ি চলে গেলাম। আপনাদের ফেরার সময় হলে তারপর বাসায় ফিরলাম। ইদানীং রাতের বেলায় খুব ভয় লাগে, তাই লাইট জ্বেলে ঘুমাই।’

    ভয় পাবারই কথা!

    রাকিব সাহেবের বলার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল যে সবকিছু সত্যি মনে হচ্ছিল! ফলে, আমিও খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম। ঢাকায় বসে এ গল্প হয়তো গাঁজাখুরি বলে উড়িয়ে দেয়া যেত, কিন্তু এখানে এই যমুনার পাড়ে পূর্ণিমার আলোয় সবই বাস্তব মনে হচ্ছিল।

    রাকিব সাহেব বললেন, ‘জানি, আপনি হয়তো আমাকে পাগল ভাবছেন। কিন্তু পাগলেরা এত ডিটেলস বর্ণনা দিতে পারে না, যুক্তিও দেখাতে পারে না। যাই হোক, আপনাকে কথাগুলো বলতে পেরে আমার মনটা খুব হালকা হয়ে গেল।

    গল্প শুনে বাসায় ফিরে এলাম। এরকম গল্প সবসময়ই মনের উপর চাপ সৃষ্টি করে। বিশেষত, কুকুর জিনিসটা আমারও ভাল লাগে না। গভীর রাতে ডাক শুনলে রক্ত শীতল হয়ে যায়। রাকিব সাহেবকে অভয় দিয়ে বলে এসেছি, ‘এরপর যখনই ভয় লাগবে আমার দরজা নক করবেন।’

    আরেক কাপ চা বানিয়ে আমার ল্যাপটপটা খুলে বসলাম। দ্রুত গতিতে গল্পটা টাইপ করতে লাগলাম। রহস্যগল্প। গল্পের সাথে একটা বিকটদর্শন কুকুরের ছবি থাকবে, যেটা চাঁদের দিকে তাকিয়ে আছে। নেটে সার্চ করে এমন ছবিও পেয়ে গেলাম। লেখা শেষ। ক্লান্ত চোখে মনিটরের দিকে তাকিয়ে আছি। চোখদুটো বুজে আসছে। এমন সময় টের পেলাম আমার ডান পায়ে ভেজা-ভেজা নরম কিছু একটার অস্তিত্ব। ছিটকে পেছনে এসে টেবিলের নিচে তাকিয়ে দেখি সেই কুকুরটা টেবিলের নিচে বসে হাঁপাচ্ছে। আর তখনই আমার চারদিক থেকে অসংখ্য কুকুর যেন একসাথে ডেকে উঠল 1

    .

    ডা. রেজা আহমদ

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঞ্চন-মূল্য – বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    Next Article সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    Related Articles

    তৌফির হাসান উর রাকিব

    হাতকাটা তান্ত্রিক – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    August 25, 2025
    তৌফির হাসান উর রাকিব

    অন্ধকারের গল্প – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    August 25, 2025
    তৌফির হাসান উর রাকিব

    ট্যাবু – তৌফির হাসান উর রাকিব

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Our Picks

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026

    নিশিডাকিনী – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }