Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026

    নিশিডাকিনী – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিশিডাকিনী – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    তৌফির হাসান উর রাকিব এক পাতা গল্প380 Mins Read0
    ⤶ ⤷

    শেষ রাতের ট্রেন – রাজীব চৌধুরী

    শেষ রাতের ট্রেন

    ‘এই চা! গরম-চা-গরম!’

    চিকন গলায় চিৎকার করে চলেছে মিশকালো এক লোক-হাতে এক বিশাল চায়ের ফ্লাস্ক। এভাবেই সে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুর-ঘুর করছে। যতবার সামনে আসছে, ততবার বিরক্ত হচ্ছেন রাজু সাহেব। কিন্তু চাওয়ালার কোন ভ্রূক্ষেপ নেই। ফেনীর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আজ রাতের গুটিকয়েক যাত্রীর একজন রাজু সাহেব। সুট-বুট পরা বলে তাঁর দিকে বারবার আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন। তাঁর মা ভরপেট খাইয়ে দিয়েছেন। পই পই করে বলে দিয়েছেন, তিনি যেন রাস্তার কোন খাবার না খান। আর মায়ের কথা তিনি কখনও ফেলেন না।

    ‘এই ডিম-ডিম-ডিম-সিদ্ধ-ডিম,’ বলে এক ছোট বাচ্চা এসে ডিমের ঝুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, ‘স্যর, একটা ডিম নেন, অনেক ভাল লাগব। খাইবেন? দিমু ছুইলা?’

    একটা ডিম নিয়ে ছুলতে শুরু করেছে ও।

    রাজু সাহেব ভুরু কুঁচকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে। তারপর গলাটা একটু চড়িয়ে বললেন, ‘আমি কি ডিম ছিলতে বলছি? তুমি ডিম ভাঙলা কেন?’

    হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, ‘স্যর, সবাইরে দশ ট্যাহা কইরা দেই, আপনেরে আট ট্যাহায় দিমু। নেন, খাইয়া দেহেন, কেমুন মজা।’ ডিমটা ছোট এক কাগজে নিয়ে চামচ দিয়ে দু’ভাগ করে নুন ছিটিয়ে এগিয়ে দিল রাজু সাহেবের দিকে।

    রাগে মগজ জ্বলতে শুরু করল রাজু সাহেবের। এমনিতেই ট্রেন আসছে না ঘণ্টা দুয়েক হয়ে গেছে, এর মাঝে এসব উৎপাত ভাল লাগে? প্রচণ্ড খেপে গেলেন তিনি। কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে বললেন, ‘না, আমি খাব না। তুমি টাকা নিয়ে বিদায় হও।’ মানিব্যাগ থেকে দশ টাকার একটা নোট দিলেন ছেলেটাকে।

    টাকা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশে বেঞ্চে রেখে হন হন করে চলে গেল ছেলেটা। ওর চলে যাওয়া দেখে রাগে জ্বলতে লাগল রাজু সাহেবের পিত্তি। মনে- মনে বিড়বিড় করে কী যেন বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে।

    রাজু সাহেব একা এক ফ্ল্যাট ভাড়া করে থাকেন ঢাকায়। ঢাকা হাইকোর্টের উকিল। মা থাকেন ফেনীর ফুলগ্রামে। অনেক চেয়েছেন মাকে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু স্বামীর কবর ওখানে, তাই মা কখনোই ঢাকায় আসতে রাজি হননি। আজও রাজু সাহেরের সঙ্গে তিনি যাচ্ছেন না। তাঁকে দাওয়াত দেয়া হয়েছিল সিলেটের সুনামগঞ্জের প্রফেসর আকমল সাহেবের বাসায়। ভদ্রলোকের মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ের কথা চলছে দুই সপ্তাহ ধরে।

    মেয়ে দেখাবার জন্য রাজু সাহেবের পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রফেসর। কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত কনে দেখার জন্য নিজেকেই যেতে হচ্ছে রাজু সাহেবের। তাঁর কোন ভাই-বোনও নেই যে সাথে যাবে। তাই এই মাঘের শীতের রাতে তিনি টিকেট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকা-সিলেটগামী ট্রেনের জন্য।

    ‘স্যর, স্যর, পেপার নেন, পেপার-পেপার, নেন, গরম-গরম-খবর, মজার- মজার-খবর,’ বলে তাঁর সামনে এসে ১৮-১৯ বছরের এক ছেলে মাসিক পত্রিকা বাড়িয়ে দিল।

    তিনি মুখ ফিরিয়ে নিলেন। যাত্রাপথে ঘুমিয়ে কাটান। এই রঙচঙে পত্রিকা কোনদিন তাঁকে টানেনি। মাসিক পত্রিকার চেয়ে ঢের বেশি পড়েন দৈনিক পত্রিকা। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। পেপার বিক্রি করেই ছাড়বে। বিক্রি করতে না পেরে শেষে একটা নগ্ন ছবিওয়ালা চটি বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচাতে-নাচাতে বলল, ‘স্যর, দেখেন কত গরম-গরম জিনিস! নিবেন? স্যর, আরও ভাল-ভাল জিনিস আছে।’ বলে দাঁত বের করে হাসতে লাগল।

    এবার রাজু সাহেব চোখে আগুন নিয়ে এমনভাবে তাকালেন যে প্রায় পালিয়ে বাঁচল ছেলেটা। সময় কোনভাবেই কাটছে না। কিছু করা দরকার।

    অনেকক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন, ট্রেন আসতে আরও দু’ঘণ্টা লাগবে। কিন্তু ওই দু’ঘণ্টা এখন সাড়ে তিন ঘণ্টায় পরিণত হয়েছে। আরও বেশ কিছুক্ষণ দেরি হবে মনে হচ্ছে। এই সময়টা কীভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে

    পারছেন না।

    নিজের ব্যাগ থেকে শরৎ সাহিত্য সমগ্র বের করে খেয়াল করলেন, হাত বিশেক দূরে এক দম্পতি। নিজেদের মাঝে গল্প-গুজব করছে তারা। নতুন বিবাহিত বলে মনে হলো। তিনি উঠে গিয়ে তাদের সাথে ভাব জমাবেন ভাবলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন।

    একটু পর ঢাকা-চট্টগ্রামগামী ট্রেন এলে তারা চলে গেল সেই ট্রেনে করে। আবারও সাহিত্যের বইয়ে মন দিলেন তিনি।

    অনেকক্ষণ পর হঠাৎ খেয়াল করলেন, তাঁর চারপাশ কেমন যেন সুনসান। বই থেকে মুখ তুলে কান পাতলেন রাজু সাহেব। শুনতে পেলেন না কোন শব্দ। দু’পাশ দেখলেন। হালকা টিমটিমে চল্লিশ ওয়াটের বাতি জ্বলছে চারটে, এতে চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়েছে। এর মাঝে মাঘ মাসের ঘন কুয়াশা। কান পেতে থাকলেন অনেকক্ষণ। নাহ, কোন ঝিঁঝি পোকার ডাকও শুনতে পেলেন না।

    এমনিতে তিনি তুখোড় উকিল হলেও একাকীত্ব কিছুটা ভয় পান। তাই বেঞ্চ থেকে উঠে গিয়ে স্টেশন-মাস্টারের রুমের দিকে গেলেন।

    কিন্তু সেখানে গিয়েও হতাশ হলেন। সেখানে এক পাগলি ছাড়া কেউ নেই। স্টেশন-মাস্টার কখন যেন চলে গেছেন নিজের বাড়িতে।

    শেষবার স্টেশন-মাস্টারের বেঁধে দেয়া সময় আছে মাত্র দশ মিনিট। রাজু সাহেব ঘড়ি দেখতে দেখতে ফিরলেন আগের সিটের দিকে। এবং বসতে গিয়ে দেখলেন, যেখানে বসেছিলেন, তার পাশেই বসে আছেন এক বৃদ্ধা মহিলা। গলা খাঁকরে নিয়ে মহিলার পাশে বসে পড়লেন, রাজু সাহেব। এই ঠাণ্ডায় মহিলা কুঁকড়ে আছেন। পরনে সাদা শাড়ি। মুখ ঢাকা ঘোমটার আড়ালে। রাজু সাহেব ভাবতে লাগলেন, এই সুনসান রাতে এই মহিলা এলেন কোত্থেকে? মহিলা বসে আছেন কেন? কে তিনি? কেন এলেন এখানে?

    এমনটা ভাবতে-ভাবতেই মহিলা নিজ থেকে বললেন, ‘ভাবছেন তো কেন আমি এখানে?’

    কথাটা শুনে চমকে উঠলেন রাজু সাহেব।

    মহিলার গলার আওয়াজ ভাঙা-ভাঙা, যেন অনেক কষ্ট করে কথা বলছেন। রাজু সাহেবের দিকে তাকালেন তিনি।

    সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না রাজু সাহেব। বিশ্রী এক অস্বস্তিতে ঘেমে উঠলেন এই প্রচণ্ড শীতের মাঝেই।

    ‘আমি লাকসাম যাব, বাবা। আমার ছেলের কাছে। শুনেছি ট্রেন আসতে অনেক বাকি, তাই ঘর থেকে বের হয়েছি দেরিতে। আমার বাড়ির পাশেই থাকেন স্টেশন-মাস্টার সাহেব। আমাকে বললেন, পাঁচ মিনিট পরেই ট্রেন আসবে। তাই চলে এলাম। তোমার কোন অসুবিধা নেই তো এখানে বসলে?’ বলেই জ্বলজ্বলে চোখে তাকালেন বৃদ্ধা।

    এই কথায় বেশ অস্বস্তি হলো রাজু সাহেবের, তবে ভদ্রতার খাতিরে বললেন, ‘না-না, কোন সমস্যা নেই আপনি বসলে। আমি তো এখানে সিট দখল করে রাখতে আসিনি।’ বইটা খুলে পড়তে শুরু করলেন তিনি।

    মিনিট খানেক পরেই এল ট্রেন। ‘ট’ বগিটা খুঁজে নিয়ে তিনি উঠে পড়লেন ট্রেনে। তাঁর পিছু পিছু উঠল বৃদ্ধা মহিলাও। তাঁদের সিট একই বগিতে পড়েছে। এবং সেই বগিতে আর কোন মানুষজন নেই।

    সিটে বসেই বইটা ব্যাগে রেখে ঘুমিয়ে পড়বেন মনস্থির করলেন রাজু সাহেব। ব্যাগে বই রাখবেন, এমন সময় স্টেশন-মাস্টারের রুমে বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বগির বাইরে চিৎকার করে বলতে লাগল, ‘ওই! তুই যাইস না এই ট্রেনে! এই ট্রেন তোর লাইগা আহে নাই! এটা তোরে শেষ কইরা দিব! তুই যাইস না! অমঙ্গল হইব! ঘোর অমঙ্গল..

    চিৎকার করে বলতে-বলতেই ছেড়ে দিল ট্রেন।

    রাজু সাহেব মনে-মনে পাগলের প্রলাপ মনে করে ব্যাগটা মাথার নিচে রেখে ঘুমানোর চেষ্টা করলেন। ততক্ষণে ট্রেন পেরিয়ে গেল স্টেশন।

    একটু পরেই এক গুন-গুন শব্দে ভেঙে গেল রাজু সাহেবের কাঁচা ঘুম। তিনি গলা বাড়িয়ে বাইরে চেয়ে দেখলেন বগি থেমে আছে। ট্রেন চলছে না। চারদিকে প্রচণ্ড বাতাসের শোঁ-শোঁ শব্দ হচ্ছে। তিনি বুঝতে পারলেন, এই শব্দেই ঘুম ভেঙেছে। উঠে বাইরে বেরোবার দরজার দিকে এগোলেন। বাতাসের বিরুদ্ধে লড়াই করে গেট খুলে যা দেখলেন, তাতে কয়েক গুণ বেড়ে গেল তাঁর হার্টবিট।

    তাঁর বগির কোন দিকেই কোন বগি নেই! হয়তো খেয়াল করেননি যে, শেষ বগিতে উঠেছেন! এবং চলতি পথে কোনভাবে ট্রেনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই বগির!

    ভাবতে গিয়ে ঘেমে গেলেন রাজু সাহেব। চারপাশে শব্দ করে বইছে হু-হু, শীতল বাতাস। বগিতে কেউ নেই। চারদিকে ফাঁকা জায়গায় একা ট্রেনের বগিতে তিনি, ভাবতে গিয়ে ঘাড়ের পাশে ব্যথা করতে লাগল তাঁর। কয়েক বছর ধরেই হাই প্রেশার। ভেবে পেলেন না এখন কী করবেন।

    মোবাইলে কাউকে সাহায্যের জন্য কল করতে যেতেই টের পেলেন, যেখানে আছেন, সেখানে কোন মোবাইল নেটওঅর্ক নেই।

    মাথার উপর আকাশ ছাড়া কিছুই খেয়াল করছেন না। বগিতেও বসে থাকতে কেমন যেন লাগছে। অন্ধকার বগি, বাইরে ঝড়। এমন সময় হঠাৎ করেই থেমে গেল ঝড়। ঠিক সেই সময় খুট করে শব্দ হলো। এবার সত্যি ভয় পেলেন তিনি শব্দটা এসেছে বগির পেছন থেকে। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন, তার বিপরীত দিক থেকে। ভালভাবে খেয়াল করতে চাইলেন। দেখলেন সেই ঘোমটা পরা বৃদ্ধা এসে দাঁড়াল সামনে। তাঁর গলা টিপে ধরল প্রচণ্ড শক্তিতে…

    ঘুম ভেঙে যেতেই এক ঝটকা দিয়ে উঠে বসলেন রাজু সাহেব।

    এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। বইটা কোলে রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। আর স্বপ্নে কী সব ছাইপাঁশ দেখেছেন বলে মনে-মনে দোয়া-দরুদ পড়লেন। চারপাশে সেই পুরানো কোলাহল শুনে শরীরে সাহস পেলেন। তারপর দেখলেন সামনে এসে দাঁড়িয়েছে সিলেটগামী ট্রেন। তাঁর বগি নাম্বার ‘ট’। দেরি না করে উঠলেন নির্দিষ্ট বগিতে। জিনিসপত্র গুছিয়ে নিতে-নিতেই শুনলেন বাইরে চিৎকার। দেখলেন স্টেশন-মাস্টারের রুমে বসে থাকা সেই পাগলি চিৎকার করছে: ‘ওই! তুই যাইস না এই ট্রেনে! এই ট্রেন তোর লাইগা আহে নাই! এটা তোরে শেষ কইরা দিব! তুই যাইস না! অমঙ্গল হইব! ঘোর অমঙ্গল…

    পাগলিকে জিজ্ঞেস করবেন ভাবছিলেন, কিন্তু তাঁর স্বপ্নের সঙ্গে বাস্তবতা মেলাতে-মেলাতে ছেড়ে দিল ট্রেন। পাগলিকে কিছু বলতে পারলেন না। তিনি তাঁর সিটে এসে বসতে গিয়েই হঠাৎ খেয়াল করলেন-পুরো বগি খালি, কিন্তু একদম শেষের দিকে কাঁথা মুড়ি দিয়ে বসে আছে কেউ এবং তিনি সিট পেয়েছেন একদম শেষ বগিতে। তাঁর বগির পরে আর কোন বগি নেই…

    .

    রাজীব চৌধুরী

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঞ্চন-মূল্য – বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    Next Article সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    Related Articles

    তৌফির হাসান উর রাকিব

    হাতকাটা তান্ত্রিক – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    August 25, 2025
    তৌফির হাসান উর রাকিব

    অন্ধকারের গল্প – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    August 25, 2025
    তৌফির হাসান উর রাকিব

    ট্যাবু – তৌফির হাসান উর রাকিব

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Our Picks

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026

    নিশিডাকিনী – তৌফির হাসান উর রাকিব সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }