Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মেয়েদের ব্রতকথা – আশুতোষ মুখোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প184 Mins Read0
    ⤶ ⤷

    নাটাই ব্রতকথা

    এক দেশে এক সওদাগর ছিলেন। তাঁর প্রথম স্ত্রী, অতি সুন্দর দুটি ছেলে-মেয়ে রেখে মারা যান। কিছুদিন পরে সওদাগর আবার দ্বিতীয় সংসার করলেন। তাঁর গর্ভেও একটি মেয়ে আর একটি ছেলে হল। মা-মরা ছেলে-মেয়ে দুটিকে সওদাগর বড়ো ভালোবাসতেন। পাড়াপড়শিরাও সুন্দর চাঁদের মতন ছেলে-মেয়ে দুটিকে দেখতে পেলেই কোলে তুলে নিত। দেখে দেখে নূতন বউয়ের বড়োই অসহ্য হতে লাগল। ‘হা কপাল, পোড়াকপালির পেটে জন্মেছে বলে আমার বাছাদের কেউ দেখতে পারে না। আমার ছেলেরাই বা কার পাতে বিষ গুলে দিয়েছে! যাইহোক, আমি এর প্রতিশোধ নিতে ছাড়বো না।’ একদিন গিন্নি সওদাগরকে বললেন, ‘ছেলে-মেয়ে নিয়ে ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না। বাণিজ্য করতে যাও না। ছেলে-মেয়ে বুকে করে পড়ে থাকলে কী হবে?’ তাই শুনে সওদাগরের মাথায় যেন বজ্রাঘাত হল।

    ছেলে-মেয়ে দুটিকে কৈকেয়ীর হাতে সঁপে দিয়ে কেমন করে যান। গৃহিণীর সদব্যবহারের কথা সওদাগরের কিছু জানতে বাকি ছিল না। কী করেন, না গেলেও তো নয়। কাজে কাজেই যাওয়াই স্থির করলেন। ময়রাকে, গয়লাকে চুপি চুপি বললেন, ‘ভাই, আমার বড়ো ছেলে আর মেয়েকে তোমরা খেতে দিও, আমি এসে তোমাদের সবঋণ পরিশোধ করব। আর আগেও তোমাদের কিছু দিয়ে যাচ্ছি।’ সওদাগর ছেলে-মেয়ে দুটিকে কোলে করে চোখের জল চোখে মেরে, নানা কথায় ভুলিয়ে রেখে, কোল থেকে নামিয়ে দিলেন। তারপর মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে নৌকায় চড়ে বিদেশে যাত্রা করলেন।

    এদিকে সওদাগর-গিন্নি অমনি রাখাল ছাড়িয়ে দিলেন। বড়ো ছেলে-মেয়ে দুটি সকাল হলে ছাগল-গোরু নিয়ে মাঠে চরাতে যায়; আর বেলা তৃতীয় প্রহরের সময়ে একে একে এসে দুই ভাই-বোনে দুটি পাতের-নাতের খেয়ে আবার মাঠে যায়। তাদের তাতেও কোনো কষ্ট নেই। ছেলে-মেয়ে দুটি দিন দিন যেন শুক্লপক্ষের চাঁদের মতো বাড়তে লাগল। সৎমা ভাবলেন, ‘তাই তো, এত দুধ, ঘি, সর খেয়েও আমার বাছারা দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে, আর ওই সতীনের কাঁটা দুটো দিন দিন দস্যি হয়ে উঠছে।’ তিনি একদিন নিজের ছেলে-মেয়েকে গোয়েন্দা করে, তাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিলেন। সেদিন তৃতীয় প্রহরেও তারা ঘরে ফিরল না দেখে গিন্নির মাথায় আকাশ ভেঙে পড়ল। ‘হায় হায়! কেন তাদের সঙ্গে বাছাদের পাঠালাম! তাদের সব সয়, না খেয়েও তারা সাত দিন কাটাতে পারে; তা বলে আমার সোনার বাছারা এত কষ্ট সইতে পারবে কেন? আহা! তাদের না-জানি কতই কষ্ট হচ্ছে। মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আর তাদের কখনও ওই লক্ষ্মীছাড়াদের সঙ্গে যেতে দেব না।’ দেখতে দেখতে সন্ধ্যা হল, চার ভাই-বোনে গোরু-ছাগল নিয়ে বাড়ি এল। গিন্নি দু-কোলে দুই ছেলে মেয়ে তুলে নিলেন, আর বড়ো ছেলে-মেয়েকে যৎপরোনাস্তি গালাগালি দিতে লাগলেন। ছোটো ছেলে-মেয়ে বললে, ‘মা! দাদা-দিদিকে গালাগালি দিচ্ছ কেন? ওরা আমাদের কত ভালোবাসে। আজ ওদের সঙ্গে গিয়ে গয়লাবাড়িতে কত দুধ-ক্ষীর খেয়েছি, ময়রাবাড়ির কত কী ভালো ভালো খাবার খেয়েছি। আমরা তার নাম পর্যন্ত জানি না। আর ওপাড়ার সঙ্গীদের বাড়িতে কী একটা নূতন জিনিস খেয়েছি মা! সে জিনিস আমরা কখনো দেখিনি। দাদা-দিদি বলে আমরা ওই রকম খাবার রোজ রোজ খাই।’ মা শুনে অবাক হলেন; ‘হায়! হায়! তাই হতভাগারা দিন দিন এত রাক্ষসমূর্তি হচ্ছে!’ গিন্নি সেই দিনই গয়লাকে, ময়রাকে ডেকে বললেন, ‘দেখো, তোমরা যে আমার ছেলে-মেয়েদের খাবার দাও, তাতে আমি অসুখি নই। বোধ হয় কর্তা তোমাদের ওসব দিতে বলে গেছেন; কিন্তু এখনকার কথা তোমরা জানো না! আজ আমি চিঠি পেয়েছি—সেখানে তাঁর ভয়ানক অসুখ হয়েছে। লিখেছেন—যদি এযাত্রা বাঁচি তো পুনর্জন্ম। আবার পথে তাঁর দুখানা বাণিজ্যতরী ডুবে গিয়েছে। তোমাদের আর কী বলব, আমরা এখন অকূল সমুদ্রে ভাসছি। তোমরা আর আমার ছেলে মেয়েদের ধারে খাবার দিও না। আর যা দিয়েছ তার জন্যেও আমি দায়ী নই।’ সেই দিন থেকে ছেলে মেয়েদের দুধ খাওয়া বন্ধ হল। গিন্নী পাড়ায় পাড়ায় বললেন, ‘দেখো, তোমরা আমার ছেলেদের যা তা খাইও না। আমার বাছাদের অসুখ করে।’ কাজে কাজেই ছেলে মেয়ে দুটির ভালো ভালো খাওয়া চারিদিক হতে বন্ধ হয়ে গেল। আর খেতে পায় না, একবেলা দুটি মুড়ি, একবেলা দুটি শাকভাত খেয়ে, ছেলে-মেয়ে দুটি শুকিয়ে যেতে লাগল।

    একদিন দুটি ভাই বোনে গোরু চরাতে গিয়ে ক্ষুধায় আকুল হয়ে একটা গাছতলায় শুয়ে পড়ল, আর তাদের গোরু ছাগলগুলি কোন দিকে চলে গেল। সন্ধ্যার সময় উঠে দেখে গোরু, ছাগল মাঠে নেই। দুটি ভাই বোনে কেঁদে কেঁদে খুঁজে বেড়াতে লাগল, কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন একজনদের বাড়ির কানাচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদতে লাগল। সে দিন অঘ্রাণ মাসের রবিবার। তাদের বাড়ির গিন্নিরা, ছেলে-মেয়ে নিয়ে নাটাই ব্রত করাবেন, এমন সময়ে ছেলে-মেয়ে দুটি তাদের বাড়ির ভেতর গিয়ে কাঁদতে লাগল। তখন সেই গৃহস্থেরা সকলে তাদের যত্ন করে, কাছে ডেকে সমস্ত কথা জিজ্ঞেস করে সব জানতে পারলেন। তারপর তাদের বললেন, ‘তোমাদের কোনো ভয় নেই। এই ছেলেদের সঙ্গে নাটাই ব্রত করো, সকল দুঃখ দূর হবে।’ সকলে কিছু কিছু করে দিয়ে তাদের জন্য আলাদা চাপাটি তৈরি করে দুটি ভাই বোনকে ব্রত করালেন। তারপর তাদের বললেন, ‘তোমরা নাটাই দেবীর কাছে বর মেগে নাও।’ তারা বললে, ‘হে মা নাটাই ঠাকরুণ! আমাদের যেন গোরু ছাগল পাওয়া যায়। তা না হলে আমরা ঘরে ফিরে যেতে পারব না।’ সকলে হাসতে লাগল, বললে, ‘ও কি বর মাগা হচ্ছে খ্যাপা ছেলে! বলো আমাদের বাবা সাত ডিঙি ধন নিয়ে গিয়েছেন, চৌদ্দ ডিঙি নিয়ে আমাদের হিরের বালা, মুক্তার মালা, টুকটুকে বউ জামাই নিয়ে, শীঘ্র বাড়ি আসুন, আমাদের দুঃখ দূর হোক।’ তখন তারা তাই বললে। পুজোর পর কিছু কিছু প্রসাদ খেয়ে রাত্রে তাদের বাড়িতে শুয়ে রইল। সকলে প্রাণভরে আশীর্বাদ করতে লাগলেন। বললেন, ‘কাল তোমাদের সুপ্রভাত হবে। নাটাই দেবী নিশ্চয়ই তোমাদের কৃপা করবেন।’ তার পরদিন সকালে গিন্নি বললেন, ‘কাল তোমাদের ভালো খাওয়া হয়নি, সকাল সকাল ভাত রেঁধে দি, খেয়ে এখানে দুদিন থাক।’ তাঁদের যত্নে ছেলে-মেয়ে দুটি সেইখানেই রইল।

    ওদিকে সওদাগর চৌদ্দ ডিঙি ধন, হিরের বালা, মুক্তার মালা, রাঙা বউ, সুন্দর বর নিয়ে ঘরে ফিরে আসছেন। কতক্ষণে ছেলেমেয়ে চারটিকে দেখবেন। আকুল প্রাণে এদিক ওদিক চাইছেন। বাড়িতে আসবামাত্র গিন্নি চিৎকার করে কেঁদে উঠলেন, ‘ওগো আমার সোনার চাঁদদের হারিয়েছি গো! আমার মরণ কেন হল না গো!’ সওদাগর খানিক চুপ করে বসে থেকে গিন্নিকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘আর কাঁদলে কী হবে, আমার যেমন কপাল, আমি কোথায় তাদের বিয়ে দেব বলে সুন্দর বর, সুন্দর বউ আনলাম, না কোথায় এই সর্বনাশের কথা শুনতে হল! তাদের কি অসুখ হয়েছিল?’ গিন্নি কী উত্তর দেবেন ঠিক করতে না পেরে অনবরত কাঁদতে লাগলেন। মেয়েটি বাপের কোলে বসে বলতে লাগল, ‘বাবা, দাদা দিদি গোরু চরাতে গিয়েছিল, তাদের বাঘে খেয়ে ফেলেছে।’ (গৃহিণী ছেলে মেয়ে না পাওয়াতে এরূপ গুজব রটিয়েছিলেন।) সওদাগর মেয়েটিকে কোল থেকে নামিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নৌকার লোকেরা ধন দৌলৎ সব বয়ে এনে বড়িতে দিয়ে গেল। দেখতে দেখতে রাত হল। সওদাগর বাড়ি ফিরলেন না। গিন্নী ভাবলেন, ‘ভাগ্যে কী আছে, এই বেলা কিছু ধনরত্ন নিয়ে ওই বনের ধারে পুঁতে রেখে আসি।’ গিন্নি কোদাল নিয়ে গর্ত করলেন, তারপর ঝোড়ায় করে সোনা, রুপা, টাকা এনে সেই গর্তে ফেলে রাখলেন। সেখানে একটা পাতকূয়া ছিল, বার বার আসা-যাওয়াতে গিন্নি পা পিছলে সেই পাতকূয়ার ভেতর পড়ে গেলেন, আর উঠতে পারলেন না। সেইখানে তাঁর মৃত্যু হল। ওদিকে সওদাগর হাটে-মাঠে, পথে-ঘাটে ছেলেদের নাম করে কেঁদে কেঁদে বেড়াতে লাগলেন। এমনি করে করে তিন দিন কেটে গেল। তখন দেখতে পেলেন অনেক দূরে গোরু বাছুর, ছাগল নিয়ে ছেলে-মেয়ে দুটি গান গাইতে গাইতে বাড়ি আসছে। সওদাগর ছুটে গিয়ে ছেলেমেয়ে দুটিকে কোলে তুলে নিলেন। তাদের মুখে সব কথা শুনলেন। রাগে তার গা ফুলতে লাগল। তিনি তাড়াতাড়ি গাই-বাছুর, ছেলে-মেয়ে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন। তখন বেলা আড়াই প্রহর। বাড়ির কাছে এসে দেখেন, বনের ধারে অনেক লোক জমা হয়েছে! তাঁর ছোটো ছেলে মেয়ে মা মা বলে চিৎকার করে কাঁদছে। তিনি কাছে এসে সমস্ত জানতে পারলেন। তখন ছোটো ছেলে মেয়ে দুটিকে সান্ত্বনা দিয়ে বাড়িতে আনলেন। কিছুদিন পরে বড়ো ছেলে-মেয়ে দুটির বিয়ে দিলেন। সে গৃহস্থ হতে তিনি ছেলে মেয়ে পেয়েছেন, তাদের অনেক ধন-দৌলত দিলেন। সওদাগর নাটাইচন্ডীর মাহাত্ম্য দেখে আশ্চর্য হলেন। তিনি বৌকে ও মেয়েকে এই ব্রত করালেন। পাড়ায় সকলেই নাটাইব্রত আরম্ভ করলে। ক্রমে দেশ-বিদেশে এই কথা রাষ্ট্র হল। এই রকমে নাটাইচন্ডী ব্রত পৃথিবীতে প্রচার হল।

    নাটাইচন্ডীর ব্রতকথা সমাপ্ত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনার হরিণ নেই – আশুতোষ মুখোপাধ্যায়
    Next Article রাধার চোখে আগুন – আশুতোষ মুখোপাধ্যায়

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }