Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মেয়েদের ব্রতকথা – আশুতোষ মুখোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প184 Mins Read0
    ⤶ ⤷

    হরিষ মঙ্গলচন্ডী

    বৈশাখ মাসের

    এক ব্রাহ্মণীর এক গোয়ালিনী সই ছিল। ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিষ মঙ্গলচন্ডীর ব্রত করতেন। গোয়ালিনী কোনো ব্রত করত না। একদিন গোয়ালিনী বললে, ‘সই! এ ব্রত করলে কী হয়?’ ব্রাহ্মণী বললেন, ‘এ ব্রত করলে কখনো চক্ষের জল পড়ে না, চিরকাল মনের হরিষে কাটে।’ এই কথা শুনে গোয়ালিনী বললে, ‘তবে আমিও এ ব্রত করব।’ ব্রাহ্মণী বললেন, ‘এ বড়ো কঠিন ব্রত, তুমি গয়লার মেয়ে, এ ব্রতের নিয়ম পালন করতে পারবে না। তোমার এ ব্রত করে কাজ নেই।’ গোয়ালিনী বললে, ‘সই! তা হবে না, এমন ব্রত আমি করতে পাব না? যত কষ্ট হোক, আমি এ ব্রত করবই।’ তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন। গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করলে। দুই এক বার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর অনুগ্রহ হল। তাঁর কৃপাদৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না; ধন ঐশ্বর্যের সীমা নেই। হঠাৎ এত সুখ গয়লার মেয়ের আর সহ্য হল না। কাঁদবার জন্যে তার প্রাণ আকুল হয়ে উঠল।

    একদিন গোয়ালিনী ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, ‘সই! আমার বড়ো সুখ, একবার কাঁদতে ইচ্ছা হচ্ছে।’ ব্রাহ্মণী শুনেই অবাক। বললেন, ‘সে কি! তোমার এক সৃষ্টিছাড়া বায়না। আমি তোমায় তখনি তো বলেছি যে, এ ব্রত করলে কখনো চোখের জল পড়ে না। এই জন্যই এ ব্রতের নাম ‘হরিষ মঙ্গলচন্ডী।’ গোয়ালিনী বললে, ‘তা হবে না, আমি কাঁদব, আমার বড়ো কান্না পারছে। না কাঁদলে আমার প্রাণ আর থাকে না।’ তখন ব্রাহ্মণী বললেন, ‘তোমার যদি এত কাঁদতে ইচ্ছা হয়ে থাকে, তবে এক কাজ করো,—ওই বেনেদের ক্ষেতে লাউগাছ হয়েছে, তুমি তাই কেটে আনো। যখন তারা তোমায় খুব গালাগালি দেবে, তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো।’ গোয়ালিনী তাই করলে; কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার শরীর শুদ্ধ হওয়ায়, তার হাত লাগতেই, লাউগাছ খুব গজিয়ে উঠল। সকলে বলতে লাগল, ‘ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকরুণ!’ তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ, লাউশাক দিয়ে এল। গোয়ালিনীর আর কাঁদা হল না। সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, ‘সই! সব উলটো হল,—লাউগাছ আরও গজিয়ে উঠল, তারা সব লাউ, লাউশাক আমাকে দিয়ে গেল। এতে সুখ আরও বেড়ে গেল সই, আমার তো কাঁদা হল না।’

    ব্রাহ্মণী বললেন, ‘তাই তো! তবে আর এক কাজ করো। রাজার হাতিটা মারা গেছে, সেটা পাঁদাড়ে পড়ে আছে, তুমি ওই হাতিটার গলা ধরে মড়া কান্না কাঁদগে।’ সে তাই করলে, কিন্তু ব্রত্যের মাহাত্ম্যে তার হাত হাতির গায়ে লাগতেই, হাতিটা বেঁচে উঠল। সকলে আশ্চর্য হয়ে বললে, ‘ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং ভগবতী।’ রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব-স্তুতি করতে লাগলেন। তারপর সোনা-দানা, হাতি-ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়ি-ঘর ভরিয়ে দিলেন। এবারও গোয়ালিনীর সুখ বেড়ে গেল, আর কাঁদা হল না। তখন সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে, ‘সই! আমার যে ক্রমাগতই সুখ বেড়ে যাচ্ছে, কাঁদা তো হল না।’ ব্রাহ্মণী সব শুনে বললেন, ‘তাই তো! আচ্ছা, আর এক কাজ করো। যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে, তাহলে সাপের বিষ মাখিয়ে লাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও।’ গোয়ালিনী তাই করলে, সত্যি সত্যি লাড়ু তৈরি করে, তাতে বিষ মাখিয়ে, ছেলেকে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিলে। ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে, বৈশাখ মাসের দারুণ রোদে ঘেমে আর চলতে পারলে না। না পেরে, একটা পুকুরপাড়ে হাঁড়ি রেখে নাইতে গেল। মা মঙ্গলচন্ডী দেখলেন, আমার ভক্তের দুর্মতি হয়েছে। তবে যতদিন আমার ব্রত করবে, ততদিন ওর চোখের জল ফেলতে দেব না। এই বলে, তিনি অমৃত দিয়ে, বিষের লাড়ু অমৃতের লাড়ু করে দিলেন।

    ছেলে স্নানকরে উঠে হাঁড়ি থেকে একটা লাড়ু বার করে খেলে। খেয়ে বললে, ‘আহা! মা আমার এমন লাড়ু তৈরি করতে জানেন, দিদি খেয়ে কত সুখ্যাতিই করবে।’ এই বলে সে পুকুর থেকে জল খেয়ে, সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি গেল। গিয়ে বললে, ‘দিদি, মা কেমন চমৎকার লাড়ু তৈরি করে দিয়েছেন—খেয়ে দেখো!’ মেয়ে, জামাই ও বাড়ির সকলে সেই অমৃতের লাড়ু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগল, সকলেই ধন্যি ধন্যি করতে লাগল। এদিকে গোয়ালিনী কাঁদবার জন্যে এলোচুল করে হাঁ করে পথ পানে চেয়ে আছে,—কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে, মা, দিদি মরে গেছে। কিন্তু হায় হায়, সকলি উলটো হল। খানিক পরে ছেলে এসে বললে, ‘মা কি চমৎকারই লাড়ু করেছ, বাড়িশুদ্ধু লোকে খেয়ে কত সুখ্যাতি করতে লাগল। তারা আবার চেয়েছে। আমাকে ওই রকম লাড়ু করে দাও মা।’ গোয়ালিনী বললে, ‘সর্বনাশ! কিছুতেই কাঁদা হল না।’ তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বললে, ‘সই! এ কী হল? কিছুতেই কাঁদতে পেলুম না! এবার না কাঁদতে পেলে আমি মরে যাব।’ ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন, ‘এক কাজ করো, তুমি আর মঙ্গলবার করো না।’ গোয়ালিনী বললে, ‘সেই ঠিক, কাল মঙ্গলবার, কাল থেকে আর পুজো করছি না!’

    এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল। মা মঙ্গলচন্ডী বিরূপ হলেন। অমনি তার লোকজন, হাতি, ঘোড়া, ছেলে, মেয়ে সব মরে গেল! তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় করে তুললে। তার কান্না শুনে কেউ আর তিষ্ঠুতে পারলে না। সে দিবা-রাত্রি কেঁদে কেঁদে হয়রান হয়ে আবার সইয়ের কাছে গেল। বললে, ‘সই! আমার সর্বনাশ হয়েছে—আমার সব মরে গেছে! আর কাঁদতে পারি না, আমার এ কী হল সই! তুমি রক্ষা করো।’ ব্রাহ্মণী বললেন, ‘সে কী! তোমার এত দিনের সাধ, এখন প্রাণ ভরে কাঁদো।’ গোয়ালিনী বললে, ‘আমার প্রাণ ফেটে যাচ্ছে—আর কথা কইতে পাচ্ছি না। তুমি আমায় বাঁচাও, নইলে এই দেখো, আমিও মরি।’ এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগল। তখন ব্রাহ্মণীর দয়া হল—বললেন, ‘আসছে মঙ্গলবার পর্যন্ত এই ক-টা দিন অপেক্ষা করো। যেন মড়া পুড়িও না, যে-যেখানে যেমন আছে তেমনি থাকুক। তুমি রোজ মা মঙ্গলচন্ডীর স্তব পাঠ করো, পুজো করো। তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মড়ার গায়ে ছড়িয়ে দিও। তাহলে যদি তাঁর দয়া হয়।’ গোয়ালিনী তাই করলে—ভক্তি করে রোজ মা মঙ্গলচন্ডীর পুজো করতে লাগল, স্তব পাঠ করতে লাগল, মনের সহিত মাকে ডাকতে লাগল। এই রকমে ক-টা দিন কাটিয়ে, মঙ্গলবার উপোস করে একমনে ঘট ধরে কাঁদতে লাগল। তখন মার দয়া হল। মা আর থাকতে পারলেন না। অমনি আকাশ থেকে দৈববাণী হল—‘এই ঘটের জল সব মড়ার উপর ছড়িয়ে দে।’ অমনি গোয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘটের জল ছড়িয়ে দিতেই, সবাই বেঁচে উঠল। তখন সে আহ্লাদে ব্রাহ্মণীর বাড়ি গিয়ে, তাঁর পায়ের ধুলো নিয়ে, হাসিমুখে বললে, ‘যথার্থই মা মঙ্গলচন্ডী দয়াময়ী। এমন না হলে মার দয়া! সই! তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে,—সবাই বেঁচে উঠেছে।’

    গোয়ালিনীর এই ব্যাপার দেখে, পাড়াশুদ্ধ লোক সকলেই হরিষ মঙ্গলচন্ডীর ব্রত করতে লাগল। সেই থেকে দেশ-বিদেশে এই ব্রত প্রচার হল। বৈশাখ মাসে এই হরিষ মঙ্গলচন্ডীর ব্রত যে ভক্তি করে করে, সে চিরকাল মনের হরিষে থাকে। তার কখনও চোখের জল ফেলতে হয় না। এই হরিষ মঙ্গলচন্ডীর ব্রতকথা যে-বলে বা শোনে, তারও মঙ্গল হয়।

    হরিষ মঙ্গলচন্ডীর ব্রতকথা সমাপ্ত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনার হরিণ নেই – আশুতোষ মুখোপাধ্যায়
    Next Article রাধার চোখে আগুন – আশুতোষ মুখোপাধ্যায়

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }