Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    সৌভিক চক্রবর্তী এক পাতা গল্প157 Mins Read0
    ⤶ ⤷

    লকডাউনের মেছোভূত – সৌভিক চক্রবর্তী

    লকডাউনের মেছোভূত

    প্রথমেই বলে রাখি এটা একটা ভূতের গপ্পো৷ আপনারা সকলেই জানেন, ভূত নানা প্রকার৷ তা এই গপ্পের কেন্দ্রীয় চরিত্র একজন মেছোভূত৷ সে আবার মাথামোটা৷ অতএব এটা ‘মাথামোটা মেছোভূতের গপ্পো’৷ এ বার আপনারা বলতেই পারেন, ইয়ার্কি হচ্ছে? লকডাউনের সাথে ভূতের কী সম্পক্ক? তাও আবার মাথামোটা মেছোভূতের?

    আরে বাবা! সেটা বলব বলেই তো গপ্পো ফেঁদেছি৷ শুনুন মন দিয়ে৷

    আমাদের এই মেছো ভূতের নাম লটপ৷ আপনাদের জন্য একটা ছোট্ট ট্রিভিয়া, মানুষ মরে গেলে ভূত হয়ে যায় আর তখন তার মনুষ্যনাম উল্টে যায়৷ ফলে বুঝতেই পারছেন ভূত হওয়ার আগে লটপের মনুষ্যনাম কী ছিল? এ বার মরার পর কে কোন ক্যাটেগরিতে যাবে মানে কে মামদো হবে, কে শাঁকচুন্নি হবে, কে আলেয়াভূত হবে, কে মেছোভূত হবে এগুলো ডিসাইড করে ভূতেদের কোর কমিটি৷ কী ভাবে লটপ মেছোভূত হল সেটা আমার জানা নেই৷

    যাই হোক, আমাদের গপ্পের নায়ক লটপ ছোট থেকেই একটু মাটো মানে মাথায় খাটো৷ তার বয়সী অন্য ভূতবাচ্চারা যখন শূন্যে দোল খেতে শিখে গেল, হাওয়ায় সাঁইসাঁই উড়তে শিখে গেল, চোখের পলকে ‘এই ছিল ফুটবল, এই হল লুডোর ছক্কা’ মানে নানারকম রূপ ধরতে শিখে গেল, তখনও লটপ মায়ের কোলে কোলে ঘুরছে আর জুলজুল করে সব দেখছে৷ বাকি ভূতবাচ্চারা তো লটপকে রীতিমতো প্যাঁক দিত৷ বক দেখাত৷

    তা ধীরে ধীরে বয়েস বাড়ার সাথে সাথে লটপ ও সব ভৌতিক জাগলারি কমবেশি শিখে নিল কিন্তু কোনওটাতেই তেমন পারদর্শী হয়ে উঠতে পারল না৷ যেটার জন্য মেছোভূতেদের নামডাক অর্থাৎ চুরি করে, ভয় দেখিয়ে মাছ খাওয়া সেটাতেও লটপ নড়বড়ে হয়েই রইল৷ দশ বছর বয়েস হতে চলল লটপের, এর মধ্যে সে একবারও নিখুঁত মাছচুরি করতে পারেনি৷ কোনও না কোনও গন্ডগোল ঠিক বাধিয়েছে৷ তাই লটপকে ঘরের বাইরে বেরতে দেয় না তার মা৷ আচ্ছা আরও একটা ট্রিভিয়া দিয়ে দিই৷ ভূতেরা কোথায় থাকে জানেন? ভূতেরা থাকে কাকের পরিত্যক্ত বাসায়৷ আর মেছোভূতেরা থাকে মাছরাঙার পরিত্যক্ত বাসায়৷ কিন্তু শহরাঞ্চলে মাছরাঙার বাসা আর ক’টা? তাই শহরের দিকে মেছোভূতেরা মাছের দোকানের প্লাস্টিকের ছাউনির খোপেখাপে থাকে আজকাল৷

    এত দিন লটপ ঘরের বাইরে বেরত না কিন্তু লকডাউনের বাজারে তার পোয়াবারো৷ লকডাউন হওয়াতে যেমন বিভিন্ন জায়গায় রাস্তায় হরিণের দল চরে বেড়াচ্ছে, ভামবেড়াল খেলে বেড়াচ্ছে, ময়ূর নেচে বেড়াচ্ছে তেমনই ভূতেরাও বেরিয়ে পড়েছে ঘুরতে৷ অন্য সময় মানুষের ভিড়ে ভূতেদেরও দমবন্ধ হবার জোগাড়৷ চলুন আরও একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া আপনাদের জন্য৷ আপনারা যে ভাবেন ভূত মানুষকে ভয় দেখায় সেটা একেবারে ভুল ধারণা বরং ভূতেরা মানুষের আশেপাশেই যেতে চায় না৷ মানুষের গায়ের গন্ধে তাদের বমি পায়৷ তাই কোনও মানুষ বেশি কাছে চলে এলে বমি আটকাতে ভূতেরা ছুটে পালায় আর তাতেই বাতাসটাতাস কেঁপে মানুষ ভয় পেয়ে অস্থির৷ সাপ যেমন ভয় পেলে কামড়ায় অনেকটা সে রকম৷

    যাক গে, গপ্পে ফেরা যাক৷ তা এই লকডাউনে লটপ দিব্যি ঘুরেটুরে দেখছিল চারপাশটা৷ হঠাৎ একদিন বাবা তার কান পাকড়ে বলল, ‘কদ্দিন আর মানুষের বাচ্চার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবি? এ বার একটু ভূত হ৷ তোর জন্য তো আমাদের মানসম্মান থাকবে না এত বড় হলি আজও নিখুঁত মাছচুরি করতে পারলি না৷ এই লকডাউনে লোকজন সব ঘরে বসে আছে, যা সুন্দর করে খানিকটা মাছচুরি করে নিয়ে আয় তো দেখি৷ যদি না পারিস আর মুখ দেখাবি না৷’

    লটপের মাথায় আকাশ ভেঙে পড়ল৷ মাছচুরি করা খুবই কঠিন কাজ৷ কিন্তু বাবা যখন বলেছে কাজটা না করে উপায় নেই৷ মনমরা হয়ে লটপ প্রথমে একটা পালকের রূপ ধারণ করল তার পর ভাসতে ভাসতে এগিয়ে চলল মাছের সন্ধানে৷

    রাত ভালই হয়েছে৷ চারদিক শুনশান৷ মাঝে মাঝে দু-একটা পুলিশের গাড়ি বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে লটপ৷ আচমকাই মাছভাজার গন্ধে চনমন করে উঠল লটপের সবক’টা ইন্দ্রিয়৷ আবার একটা ট্রিভিয়া৷ বলুন তো ভূতেদের ক’টা ইন্দ্রিয়? চারটে৷ চক্ষু, কর্ণ, নাসিকা আর জিহ্বা৷ ভূতেদের ত্বক থাকে না৷ কারণ তারা হাওয়া দিয়ে তৈরি৷

    লটপ মাছচুরি করতে পারুক আর না পারুক মাছ খেতে খুবই ভালবাসে৷ তাই গন্ধ অনুসরণ করে সে হাজির হল একটা বাড়ির সামনে৷ বাড়িটা বেশ বড়৷ চারদিকে অনেক গাছপালা৷ পেছনে বড় একটা পুকুর৷ লটপ একটু দ্বিধায় পড়ে গেল৷ মাছটা সে কোথা থেকে চুরি করবে? পুকুর থেকে না কি রান্নাঘর থেকে? শেষমেশ রান্নাঘর থেকে চুরি করাটাই ফাইনাল করল লটপ কারণ পুকুর থেকে মাছচুরি করার অভিজ্ঞতা তার মোটেই সুখকর নয়৷ একবার একটা কই মাছ কাঁটা মেরে দিয়েছিল তাকে৷ সেই নিয়ে হাসাহাসিও হয়েছিল খুব৷

    একটা টিকটিকির রূপ ধরে লটপ রেনওয়াটার পাইপ বেয়ে গুটিগুটি উঠতে শুরু করল৷ কিন্তু ভুল তো কিছু না কিছু একটা সে করবেই আর তাই এ বারও সে একবারে পৌঁছতে পারল না রান্নাঘরে৷ বোকার মতো হাজির হল বসার ঘরে৷ বসার ঘরের সোফায় তিনজন লোক আর তিনজন মহিলা৷ তারা খুব উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে কথা বলছে৷ একজন মহিলা দরদর করে ঘামছে আর সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস নিচ্ছে৷ সে বলল, ‘আরে বোজাবে যে বলছ এই লকডাউনে লোক পাবে?’

    একটা চিমড়ে মতো টেকো লোক বলল, ‘পাব না মানে? ভাত ছড়ালে আবার কাকের অভাব? লকডাউনের বাজারে লোকের হাতে এমনিতেই কাজ নেই কাজ পেলে লাফ দিয়ে চলে আসবে৷’

    আর একজন, যার মুখটা বেঁকাপারা, সে বলল, ‘কিন্তু এখন তো গ্যাদারিং করা বারণ৷ কাজ করালে পুলিশ ধরবে না তো?’

    বেঁটে ধুরন্ধর চামচিকের মতো একটা লোক চিমড়ে টেকোটাকে বলল, ‘এই মেজদা, তোর বন্ধু তো পুলিশ৷ ম্যানেজ করতে পারবি না? বাবা নেই, লকডাউন ওঠার আগে আসতেও পারবে না৷ এমন সুযোগ কিন্তু আর পাব না আমরা৷’

    চিমড়ে টেকো বলল, ‘হ্যাঁ হ্যাঁ৷ আমি সব ম্যানেজ করে নেব৷ কালকেই কাজটা হবে৷ আমার সবাইকে বলে দেওয়া আছে৷ সকাল হতেই গাড়ি চলে আসবে৷ আর ওরা তো কেউ আমাদের ঘরে ঢুকছে না৷ বাইরে থেকে কাজ করে ফিরে যাবে৷ ভাইরাসেরও ভয় নেই, মাঝখান থেকে কাজটা হয়ে যাবে৷’

    লটপ বুঝতে পারল, এরা এদের বাবাকে লুকিয়ে কিছু একটা করতে চাইছে৷ করুকগে৷ তার কী? সে মাছচুরি করতে এসেছে৷ আড্ডা মারতে না৷ মাছচুরি করা হয়ে গেলে চলে যাবে৷

    রান্নাঘরের দিকে এগোল লটপ কিন্তু ওদের কথা শুনতে শুনতে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে এবারও রান্নাঘরে ঢুকতে পারল না৷ অন্য একটা ঘরে ঢুকে পড়ল সে৷ কিন্তু এ ঘরে ঢুকেই লটপ খুব অবাক হয়ে গেল৷ দুটো ছোট ছোট ছেলেমেয়ে খাটের ওপর বসে খুব কাঁদছে৷ দিদিটা ভাইয়ের চোখ মুছিয়ে দিচ্ছে কিন্তু তার চোখ থেকেও জল গড়াচ্ছে অনবরত৷ ভাইটা বলছে, পুকুরটা বোজাতে দিস না দিদি৷ দাদুভাই এসে যখন দেখবে বাবারা পুকুর বুজিয়ে দিয়েছে তখন খুব কষ্ট পাবে৷

    দিদিটা বলে, ‘ইশ! কেন যে দাদুভাই এ সময় পিসির বাড়ি যেতে গেল কে জানে! দাদুভাই থাকলে ওরা এটা করতেই পারত না৷’

    ‘পুকুর বুঝিয়ে ছোটকা ওখানে বিল্ডিং তুলবে না রে দিদি?’

    ‘হ্যাঁ৷ তাই তো বলাবলি করছিল৷ কত মাছ আমাদের পুকুরে৷ সবাই মরে যাবে৷’

    ‘শুধু মাছ না৷ দাদুভাই তো বলে, পুকুরটা আছে বলেই আমাদের বাড়িতে এখনও কত পাখি আসে৷ কত রকমের পোকামাকড়, জোনাকি জ্বলে রাতের বেলা৷ সবাই তো আমাদের বন্ধু৷ পুকুর বুজিয়ে দিলে যে নেচারের ব্যালেন্স নষ্ট হয়ে যায়৷ বাবারা কি এটুকুও বোঝে না?’

    ‘জানি না রে৷ দেখ না, আমাদের কাছে ফোনটাও রাখতে দেয়নি৷ ঠিক জানে, ফোন থাকলেই আমরা দাদুভাইকে বলে দেব৷ পুকুর বুজিয়ে ফেললে দাদুভাই আর বাঁচবে না৷’

    অঝোরে কাঁদতে থাকে দুই ভাইবোন৷ কে জানে কেন এই কান্না দেখে বড় মন খারাপ হয় লটপের৷ মাছচুরির কথা সে ভুলে যায় বেমালুম৷

    দুই.

    পরদিন সকাল হতেই ছ’টা মাটি ভর্তি ট্রাক এসে ঢুকল বাড়িটায় আর ঢুকল কিছু লোক৷ তাদের সবার হাতে কোদাল কিংবা বেলচা৷ দুই ভাইবোনকে আজ ঘরেই আটকে রেখেছে তাদের বাবা-মায়েরা৷ তাদের কান্নায় পাত্তা না দিয়েই মাটি ফেলা শুরু হল পুকুরে৷

    ঝপাঝপ মাটি ফেলা হচ্ছে৷ চিমড়ে টেকোটা বলছে, ‘কী মনে হচ্ছে? ছ’লরিতে হবে না কি আরও দু’লরি মাটি আনাব?’

    মাটি ফেলার দলের যে নেতা সে বলছে, ‘দেখি না৷ লাগলে আপনাকে বলব৷ আরে একটু ধারে গিয়ে মাটি দে না বাবা৷ অত দূর থেকে ছুড়লে অর্ধেক তো জলেই পড়ছে না৷’

    আচমকা পুকুরের ঠিক মাঝখানে জলটা ভুস করে উঠল৷ খুব বড় মাছে ঘাই দিলে যেমন হয়, ঠিক তেমন৷ থমকে গেল সকলে৷ বেঁটে ধুরন্ধর চামচিকেটা বলল, ‘ওটা কী হল? জলটা অমন কেঁপে উঠল কেন মেজদা?’

    বলতে না বলতেই তোলপাড় শুরু হল পুকুরের মধ্যে৷ কেউ যেন প্রচণ্ড রাগে তছনছ করে দিতে চাইছে গোটা পুকুরটা৷ সকলে ভয়ে পিছিয়ে গেল কয়েক পা৷ তার পরেই একজন আর্তনাদ করে উঠল, বাবু ওই দেখেন৷

    সকলে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখল, পুকুরের মাঝখানে গোল হয়ে চক্কর কাটছে বিশালাকার এক হাঙর৷ মাঝে মাঝে মাথা তুলে কী যেন দেখছে ওপরের দিকে আর সূর্যের আলোয় ঝকঝক করছে তার তীক্ষ্ণ দাঁতের সারি৷ মুহূর্তে একটা হইহই পড়ে গেল, ‘পালাও পালাও৷ এ কী কাণ্ড! পুকুরের জলে হাঙর? বনদপ্তরে খবর দাও৷ বাঁচাও…’ ইত্যাদি৷ কোদাল বেলচা ফেলে রেখেই লোকে পালাল৷ বেঁটে ধুরন্ধর চামচিকেটা চিমড়ে টেকোকে নিয়ে উল্টে পড়ল ঝুরো মাটির মধ্যে৷ যার মুখটা বেঁকাপারা সে ওদের না তুলেই দৌড় দিল বাড়ির দিকে আর কিছুটা যেতেই বিরাট আছাড় খেয়ে হাঁ করে রইল৷ ভেস্তে গেল পুকুর বোজানোর কাজ৷

    তিন.

    লটপকে তখন বেদম পেটাচ্ছে তার বাবা আর চিৎকার করছে, ‘তুই মেছোভূত, মাছ তোর খাদ্য, সেই তুই কি না মাছ সেজে মানুষকে ভয় দেখালি? ছি ছি ছি৷ অন্য কিছু সাজতে পারলি না? সাধে কি ভূতে তোকে মাথামোটা বলে? ভূত সমাজে তোর আর জায়গা হবে না৷ তুই যা গিয়ে মানুষের মতো পলিটিক্স কর৷’

    মার খেতে খেতে লটপ ভাবে, সত্যিই তো৷ মাছ না সাজলেই ভাল হত৷ কিন্তু যা হয়ে গেছে তাকে তো আর ফেরানো যাবে না৷ অন্য সময় হলে এই অপমানে সে খুবই কাতর হয়ে পড়ত কিন্তু আজ ততটাও খারাপ লাগল না লটপের৷ কারণ আসার সময় সে দেখে এসেছে, পুকুর বোজানো ভেস্তে যাওয়ায় ওই দুই ভাইবোন আনন্দে লাফাচ্ছে৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএসো না অসময়ে – অর্পিতা সরকার
    Next Article অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    Related Articles

    সৌভিক চক্রবর্তী

    নীরেন ভাদুড়ি সমগ্র ৩ – সৌভিক চক্রবর্তী

    January 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }