Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    সৌভিক চক্রবর্তী এক পাতা গল্প157 Mins Read0
    ⤶ ⤷

    রাইটার্স বিল্ডিং – সৌভিক চক্রবর্তী

    রাইটার্স বিল্ডিং

    আজও কোনও একটা হতভাগা হেগে ভালো করে জল না দিয়ে চলে গেছে৷ চড়াৎ করে মাথাটা গরম হয়ে গেল রতন পালের৷ দুমদুম করে পা ফেলে সিঁড়ি দিয়ে নেমে উঠোনের মাঝখানে এসে দাঁড়াল সে৷

    এখন ভাল করে সকাল হয়নি৷ কলপাড়ে দু’টি মাত্র বউ৷ খানিকক্ষণ আগে সে যখন উঠোনে ঝাঁটা লাগাচ্ছিল তখনও কেউ ওঠেনি৷ শুধু সীতারাম নস্কর গ্যাঁটম্যাট করে মর্নিংওয়াকে বেরিয়ে গেছিল৷ রতন পালের খুব ইচ্ছে করছিল নস্করের কপালে ঝাঁটা মারতে৷ গত বিশ বছর ধরে এই ইচ্ছাটাকে পুষে রেখেছে সে৷ একদিন ঠিকই মারবে৷ আর একটু সাহসের দরকার৷

    বউ দুটো খুব কলকলাচ্ছে৷ গায়ের কাপড় ঠিক নেই৷ রতন পাল ঠাহর করে দেখল একটা বউয়ের গায়ে খুব রং৷ যেন হলুদ মেখেছে৷ দুলাল ঘোষের দ্বিতীয় পক্ষ৷ আর একটা সামন্তদের আইবুড়ো বোনটা৷ আধবুড়ি মাগি খুব ঝগড়ুটে৷ গলা খাঁকরানি দিয়ে রতন কটমট করে তাকাল ওদের দিকে৷ রতনকে দেখে বউ দুটোর কলকলানি বেড়ে গেল৷ সে যে এই বাড়ির মালিক তা নিয়ে যেন কোনও মাথাব্যথা নেই ওদের৷ শুধু ওরা কেন? মালিক বলে কেউই যে তাকে খাতির করে এমনটা নয়৷ বরং সুযোগ পেলেই তার বুকে চেপে দাড়ি ওপড়ায় সবাই৷ সে রোজই ভাবে আর নয়৷ এবার বাড়ি বেচে দেব৷ বুঝুক শালারা৷ একদিন ঠিকই বেচে দেবে বাড়িটা৷ আর একটু সাহসের দরকার৷

    রতন পালের রক্তে এই সাহস বস্তুটার বড্ড অভাব৷ মাঝে মাঝেই সে ভাবে একটু সাহস থাকলে আজ কোথায় চলে যেত৷ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সেবার ব্যাপক টোকাটুকি হচ্ছে৷ সবাই বই খুলে কিংবা চোতা বের করে বাঘের মতো লিখছে৷ কিছুতেই টুকলি করার সাহস পেল না সে৷ যা হওয়ার তাই হল৷ বাবা বেধড়ক ঠ্যাঙাল৷ বলল, আর পড়ে তোর কাজ নেই৷ চাকরি খোঁজ৷

    কাজ একটা জুটেও গেল৷ নৈহাটির মেসো ধরে-করে ঢুকিয়ে দিল ফুড কর্পোরেশনে৷ রতন দেখত রোজ চোখের সামনেই পুকুর চুরি হয়৷ ওর সঙ্গেই আর যারা গ্রুপ সি, গ্রুপ ডি ছিল সবাই পেল্লায় বাড়ি হাঁকিয়ে নিল পাঁচ বছরের মধ্যে৷ কাজটা এমন কিছু কঠিন না৷ চাল, ডাল, চিনি, নুনের বস্তায় ফুটো করে মাল বের করে নিয়ে বেচে দেওয়া৷ দোকান ধরাই ছিল৷ লোভে পড়ে রতন দু’একবার চেষ্টাও করেছিল৷ পারেনি৷ বড্ড বুক ধড়ফড় করত৷ রতন যে খুব সৎ লোক এমনটা নয়৷ তারও ইচ্ছা করত কাঁচা পয়সা রোজগার করতে৷ রতনদের সঙ্গেই কাজ করত সাধন কুণ্ডু৷ ওস্তাদ লোক৷ জীবনে কোনওদিন সে বাস-ট্রেনের টিকিট কাটেনি৷ বাকিরা যখন চুরির মাল অন্যের দোকানে বেচে সন্তুষ্ট ছিল সাধন কুণ্ডু তখন নিজেই একটা মুদি দোকান খুলে ফেলেছিল বাড়ির পাশে৷ তার বউ দোকানটা চালাত৷ অন্যেরা হিংসায় জ্বলে পুড়ে মরলেও রতন কিন্তু মনে মনে তারিফ করত সাধন কুণ্ডুর দুর্জয় সাহসের৷ সাধনের আশেপাশে সে ঘুরঘুর করত৷ যদি একটু সাহসী হওয়া যায়, যদি দু’ পয়সা পাওয়া যায় মন্দ কী! সাধন কুণ্ডুও রতনকে স্নেহ করত৷ মাঝে মাঝেই মুড়ি বাদাম খাওয়াত৷ এ সবের মধ্যেই একদিন হঠাৎ পুলিশ এসে সাধন কুণ্ডুকে ধরে নিয়ে চলে গেল৷ রতন সঙ্গে সঙ্গে থাকত বলে তাকেও একদিন থানায় ডেকে অনেকক্ষণ জেরা করল৷ বাপ রে! পুলিশের গলার কী আওয়াজ৷ থানা থেকে ফিরতেই তাড়সে জ্বর এল রতনের৷ জ্বর থেকে উঠে রতন আরও গুটিয়ে গেল৷ দিনরাত ভয় লাগত এই বুঝি পুলিশ ধরে নিয়ে যাবে৷ বাড়ির বাইরে যাওয়ার সাহস পেত না৷ সে সময় চাঁপা খুব করেছিল৷

    চাঁপার কথা ভাবলেই বড় অপরাধবোধ হয় রতনের৷ তখন যদি একটু গোঁ ধরে থাকত তাহলে হয়তো আজ জীবনটা তার অন্য রকম হত৷ রতন আড়চোখে তিনতলার একটি বিশেষ দরজার দিকে তাকায়৷ না, চাঁপা এখনও ওঠেনি৷

    রিটায়ার করার পর থেকেই ঘুমটা খুব কমে গেছে৷ আগে কম বয়সে বিছানায় পড়লেই রাজ্যের ঘুম ঝাঁপিয়ে আসত৷ আর এখন অনেক রাত অবধি এপাশ ওপাশ করতে হয়৷ বউ খুব জোরে নাক ডাকে বলে বছর কয়েক হল রতন আলাদা একটা ঘরে শোয়৷ মশারির চারপাশে বিনবিন করে মশা ঘোরে৷ জানলা দিয়ে সে তাকিয়ে থাকে পগারের দিকে৷ ওখানে একটা পেঁপে গাছ উঠেছে৷ ছেলে আর ছেলে বউয়ের টুকরো টাকরা কথোপকথন শুনতে পায়৷ বেশিদিন হয়নি ছেলের বিয়ে হয়েছে৷ রতন যতক্ষণ জেগে থাকে ওদের কথা কানে আসে৷ ঘুমোয় না না কি? আজকালকার ছেলেমেয়েদের ধরনধারন আলাদা৷ ওরা যখন হাসাহাসি করে রতনের মনটা উদাস হয়ে যায়৷ রতন জানে, এসব তার শোনা উচিত নয় তবুও সে শোনে৷ চাঁপার জন্য বড্ড মন কেমন করে৷

    নয় নয় করে চাঁপারও তো প্রায় পঞ্চান্ন-ছাপান্ন বছর বয়স হল৷ এখনও সে বড় সুন্দর৷ রতন দু’-একবার বলতে গেছে, আমার মতো একটা মানুষের জন্য তুমি বিয়েই করলে না চাঁপা?

    চাঁপা উত্তর দিত না৷ হাসত৷ তা সে কত কালের কথা৷ এ বাড়িতে এসে তবু সময়টা কাটে৷ রাতে ঘুম না এলে রতন হাতে একটা পেনসিল ব্যাটারির টর্চ নিয়ে সারা বাড়ি টুকটুক করে ঘুরে বেড়ায়৷ দেখে কে কোথায় নোংরা করে রেখেছে৷ ভোরে উঠে সে নিজেই সব ঝাঁটপাট দেয়৷ ঝুল ঝাড়ে৷ রতন বোঝে, বাড়িটার ওপর কারওর মায়া নেই৷ তবু কেউ ছাড়বে না৷ সব জোঁকের মতো শুষে নিতে জানে৷ আর দীর্ঘদিন ধরে থাকতে থাকতে সবার সাহস একেবারে মাত্রাছাড়া হয়ে উঠেছে৷ ওই সীতারাম নস্কর হল নষ্টের গোড়া৷ সেই সবাইকে বুঝিয়েছে, রতন পাল যতই বাড়ি বেচে দেওয়ার ভয় দেখাক এ বাড়ি বেচা অত সোজা নয়৷ অনেক শরিকি সমস্যা আছে৷ তারপর থেকেই লোকের ভয়টা কমে গেছে৷ আগে ঝগড়াঝাঁটি হলে রতন যখন বলত, কালই এ বাড়ি আমি বেচে দেব, লোকজন ভয় খেত৷ অনেকদিন আগে এই নস্করই ঝগড়ার পর গলায় গামছা দিয়ে এসে হাত জোড় করে বলেছিল, দাস মশাই, বাড়ি আপনার৷ আপনি বেচতেই পারেন কিন্তু বউ-বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? অন্তত বিশটা পরিবার আপনার এই বাড়িতে ভাড়া থাকে৷ তারা যে সব পথে বসবে৷ দয়া করুন পাল মশাই৷

    আর এখন সেই যেন সবার দয়ার পাত্র৷ আসলে সবাই বুঝে গেছে বাড়িটার ওপর রতন পালের বড্ড টান৷ সেই সুযোগটাই নিচ্ছে৷ নয়তো রতনের মতো বাপের বয়সি একটা লোককে দেখেও মেয়ে দুটোর কোনও ভ্রূক্ষেপ নেই! গায়ের কাপড়টা অবধি ঠিক করার প্রয়োজন বোধ করছে না৷ সমানে ঢলাঢলি করে হেসে যাচ্ছে৷

    বাথরুম পায়খানা পরিষ্কার না থাকলে রতনের বড় ঘেন্না করে৷ ভাড়া বাড়িতে যা হয়, একটা বাথরুম অনেকে মিলে ব্যবহার করে৷ তার ওপর সবাই ভাবে পরের জন জল ঢালবে৷ নোংরা হয়ে থাকে৷ সকালে উঠেই তাই রতন প্রথমে ভাল করে দোতলার একটা বাথরুম ধুয়ে তকতকে করে রাখে৷ তারপর উঠোনটায় ঝাঁটা লাগিয়ে চান করতে ঢোকে৷ বেশ কিছুদিন ধরেই রতন লক্ষ্য করেছে সে যখন উঠোন ঝাঁট দেয় সেই ফাঁকে কেউ একটা বদমাইশি করে৷

    কাল রাতে ছেলে আর বউয়ের সাথে একপ্রস্থ ঝগড়া করে এ বাড়িতে চলে এসেছিল সে৷ সারারাত ভালো ঘুম হয়নি৷ তার ওপর সকালে উঠেই এই৷ রতনের সবটা সন্দেহ গিয়ে পড়ল সামন্তদের আইবুড়ো বোনটার ওপর৷ গলাটা ঝেড়ে জিজ্ঞাস করল, আমি যখন ঝাঁট দিচ্ছিলাম তোমরা কেউ দোতলায় গেছিলে?

    অন্য বউটা উত্তর না দিলেও ক্যাটক্যাট করে উঠল সামন্তদের বোন লক্ষ্মী৷ বলল, একতলায় ভাড়া থাকি বলে দোতলায় যাওয়ার নিয়ম নেই না কি? কেন হয়েছেটা কী?

    লক্ষ্মীর গলার আওয়াজে প্রথমটায় একটু থতিয়ে গেছিল রতন৷ তার মনে হল এসব কুঁদুলে মেয়েছেলের সঙ্গে মুখ না লাগানোই ভাল৷ তবু সে কতকটা মুখ ফসকেই বলে বসলো, না তোমায় বলছি না৷ কেউ একটা প্রায়ই ওপরের পায়খানাটায় জল না দিয়ে নোংরা করে রাখে, আমি যখন উঠোনে ঝাঁট দিই সেই ফাঁকে৷ তাই বলছিলাম তুমি কি কাউকে দেখলে?

    রতনের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী তারস্বরে চেঁচাতে শুরু করল৷ অন্য বউটা তখন মুখে কাপড় চাপা দিয়ে হাসছে৷ বাপের বয়সি রতন পালকে একেবারে তুলোধুনে দিল লক্ষ্মী৷

    ঝগড়াঝাঁটি এ বাড়ির রোজকার ব্যাপার৷ বাড়িতে কুড়ি-বাইশ ঘর ভাড়াটে থাকবে অথচ ঝগড়া হবে না এমনটা হয় না কি? আর যে কোনও ঝগড়ার সূত্রপাত হয় এই কলতলাটা থেকেই৷ এ বাড়ির বাসিন্দারা তাই প্রাতঃকালীন খেউড়ে বরাবরই অভ্যস্ত৷ তবে আজকের ঝগড়াটা যেন অন্যরকম৷ এক পক্ষই চেঁচাচ্ছে৷ অন্য পক্ষ চুপ৷ এমনটা সাধারণত হয় না৷ দমাস দমাস করে জানলা-দরজা খুলে লোকজন বেরিয়ে এল৷ কেউ বারান্দায়, কেউ উঠোনে৷ রতন আড়চোখে দেখল চাঁপার ঘরের জানলাটাও খুলে গিয়েছে৷ কী লজ্জা! বুড়ো বয়সে হেনস্থা হতে আর ভাল লাগে না৷ সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অপরাধীর মতো৷

    মাতব্বর গোছের জনা কয়েক লোক সালিশি করতে আসে৷ লক্ষ্মীর বয়ানে ঘটনাটি পল্লবিত হয়ে দাঁড়ায় এই যে, সক্কাল সক্কাল হারামি বুড়ো তাকে বলেছে সে নাকি দোতলার পায়খানায় হেগে জল দেয়নি৷ তার বিয়ে হয়নি বলেই বুড়োর এত সাহস৷ কই দুলাল ঘোষের বউও তো ছিল৷ তাকে তো বলেনি৷ তারা গরিব হতে পারে, তাই বলে নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকে, অন্যের পায়খানায় হাগতে যাবে এমন প্রবৃত্তি নেই তার৷ এই অপমান সে সহ্য করতে পারছে না৷ নেহাত উপায় নেই৷ আজ যদি তার স্বামী থাকত তা হলে এই ভাড়াবাড়ির কপালে লাথি মেরে বেরিয়ে যেত৷

    রতন কিছু বলবার আগেই সামন্তদের ছোটভাই গুলে তার গলার কাছটা খামচে ধরে৷ মধ্যমগ্রাম স্টেশনে ডিজেল অটো চালায় গুলে৷ দানব স্বাস্থ্য৷ ইদানীং পার্টিতে নাম লিখিয়ে গলার আওয়াজটাও বাজখাঁই হয়েছে৷ সে বলে, শালা মালিক বলে যা খুশি তাই৷ ঘরের মা-বোনের দিকে কু নজর দিচ্ছ! ধাঁই করে হাত চালিয়ে দেয় গুলে৷ সকলে হাঁ হাঁ করে ওঠে৷ অজ্ঞান হওয়ার আগে রতন পালের চোখ চলে যায় তিনতলার একটা বিশেষ জানলার দিকে৷ চাঁপা কি দেখল? রতন বুঝতে পারে না৷

    দুই.

    হৃদয়পুর স্টেশনে নেমে রাইটার্স বিল্ডিংয়ের কথা বললে যে কেউ দেখিয়ে দেবে৷ স্টেশন থেকে হাঁটা পথে বড়জোর মিনিট তিনেক৷ কী করে যে বাড়িটার নাম রাইটার্স বিল্ডিং হল তা কেউ জানে না৷ এমন কি রতনও না৷ রতনের বাপ সিপিএম করত৷ তার ওপর বাড়ির লাল রং আর ভিড় দেখে হয়তো কোন রসিক এ নাম দিয়েছিল৷ রতন জন্মাবধি এই নাম শুনে আসছে৷

    অনেক কাল আগের কথা৷ দেশ ভাগের পর তখন পিলপিল করে লোকজন চলে আসছে এদিকে৷ বেশির ভাগই হাভাতে মানুষজন৷ একটুখানি মাথা গোঁজার জন্য কাড়াকাড়ি পড়ে যাচ্ছে৷ রতনের বাপ ছিল দূরদর্শী মানুষ৷ হৃদয়পুরের জমিটা ফাঁকাই পড়েছিল৷ খুব তাড়াতাড়ি খান কতক ঘর বানিয়ে ভাড়া বসিয়ে দিল৷ তারপর ক্রমে একতলা, দোতলা৷ তিনতলাটা রতন নিজেই করেছিল৷ এখন কুড়ি-বাইশ ঘর ভাড়াটে থাকে বাড়িটায়৷ এরাও সেই প্রথম থেকে ভাড়া আছে৷ বংশপরম্পরায় ভোগ করছে বাড়িটা৷ এর মধ্যে অনেকেই জমি কিনেছে, কেউ কেউ বাড়িও করেছে৷ তবু এ বাড়ি ছেড়ে দেয়নি৷ গত পনেরো বছরে নতুন ভাড়াটে এসেছে বলে তো রতনের মনে পড়ে না৷ এরা আজ থেকে বিশ বছর আগে যা ভাড়া দিত এখনও তাই ভাড়া দেয়৷ রতন বহুবার ভাড়া বাড়ানোর চেষ্টা করেছে৷ লাভ হয়নি৷ প্রথম প্রথম ভাড়া বাড়ানোর কথা উঠলে সবাই বলত, সে তো বটেই৷ আপনার দিকটাও তো দেখতে হবে পালমশাই৷ না না আপনি বাড়ান৷

    তারপর মাসের শেষে একই ভাড়া দিয়ে হাত কচলে বলত, এ মাসটায় বড় দুর্ভোগ যাচ্ছে৷ সামনের মাস থেকে… দেখবেন৷ আপনাকে ডোবাব না পালমশাই৷

    মাসের পর মাস চলে যেত কিন্তু দুর্ভোগ কমত না৷ রতন কোনওদিনই খুব হাঁকডাকের মানুষ নয়৷ বাপের কোনও গুণই পায়নি সে৷ বাবা বেঁচে থাকতে একটুও বেচাল হয়নি এরা৷ শেষের দিকে রতন হাল ছেড়ে দিয়েছিল৷ যেমন চলছে চলুক৷

    এ বাড়িতে সবচেয়ে বেশি ভাড়া দেয় চাঁপা৷ দেড় হাজার টাকা৷ আর বাকি সবার থেকে ভাড়া বাবদ রতন পায় একুশশো ঊনপঞ্চাশ টাকা৷ সীতারাম নস্কর দোতলার তিনটে ঘর নিয়ে থাকে৷ সে ভাড়া দেয় একশো ঊনপঞ্চাশ টাকা৷ মাসে শেষে রতনের হাতে দেড়শো টাকা ধরিয়ে এক টাকা ফেরত নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে৷ আজ বিশ বছর ধরে এটাই হয়ে আসছে৷ নস্কর যখন এক টাকা ফেরত চায় রতনের ইচ্ছা করে ঠাস করে একটা চড় মারতে৷

    রতন বহুবার চাঁপাকে বলেছে তুমি এত টাকা ভাড়া দিও না৷ সবাই যা দেয় তাই দিও৷ চাঁপা শোনে না৷ রতন খেয়াল করে দেখেছে চাঁপা আসলে তার কোনও কথাই শোনে না৷ ছেলেবেলা থেকেই ভীষণ একগুঁয়ে৷

    চাঁপারা বাঙাল৷ ময়মনসিং জেলার লোক৷ দেশ ভাগের সময় মামা আর মামির সঙ্গে এপারে এসেছিল৷ রতনের বাপ চাঁপার মামাকে ডেকে এনে থাকতে দিয়েছিল৷ নিঃসন্তান মামা-মামি বড় আগলে রাখত চাঁপাকে৷

    রতনের তখন উঠতি বয়েস৷ তার ওপর নতুন চাকরি৷ বুকে হাজারো স্বপ্ন, চোখে রং৷ মাসের শেষে বাবা তাকে ভাড়া আদায় করতে পাঠাত৷ একদিন ফট করে চোখে লেগে গেল চাঁপাকে৷ রতনের থেকে বোধ হয় বছর তিন-চারেকের ছোট হবে চাঁপা৷ শাড়ি পরে ইস্কুলে যেত৷ সাড়ে দশটা নাগাদ পড়িমরি করে অফিস থেকে বেরিয়ে সাইকেল চেপে রতন চলে আসত স্টেশনের কাছে৷ স্টেশনের পাশেই চাঁপার ইস্কুলে যাবার রাস্তা৷ ভ্যান রিকশা চললেও হেঁটেই যাতায়াত করত সে৷ রতন কতবার বলেছে, তোমাকে একটু এগিয়ে দিই৷ উঠবে সাইকেলে?

    কোনও দিন ওঠেনি চাঁপা৷ চাঁপার পাশাপাশি সাইকেল হাঁটিয়ে নিয়ে যেত রতন৷ তার পর মফস্বলে যা হয় কথাবার্তা, গা-টেপাটেপি শুরু হল৷ একদিন চাঁপা বলল এভাবে আর এসো না, নিন্দে হয়৷

    বেগতিক দেখে রতন মাকে ধরল৷ চাঁপাকে বিয়ে করতে চায় সে৷ রতন জানত বাবা কিছুতেই মানবে না৷ মানলও না রতনের বাপ৷ স্পষ্ট জানিয়ে দিল, ভাড়াটের সঙ্গে ছেলের বিয়ে কিছুতেই নয়৷ তার ওপর চাঁপারা হাঘরে, বাঙাল৷ বাঙালদের সঙ্গে কখনই কুটুম্বিতা করতে নেই৷ রতনের অত সাহস ছিল না যে বাপের মুখের ওপর কথা বলবে৷ মনমরা হয়ে থাকত দিনরাত৷ ছেলের এই উদাসী দশা দেখে তড়িঘড়ি রতনের বিয়ে বসিয়ে দিল তার বাপ৷ এই বার রতন গোঁ ধরেছিল, কিছুতেই সে বিয়ে করবে না৷ বাপ হুমকি দিল ত্যাজ্যপুত্র করবে৷ সব সম্পত্তি দেবোত্তর করে দেবে৷ এবার ভয় পেয়েছিল রতন৷

    বিয়ের পর বহুদিন ও বাড়িমুখো হয়নি সে৷ চাঁপার কথা প্রায় ভুলতেই বসেছিল৷ বাবা মারা যাওয়ার পর আবার যাতায়াত শুরু হল৷ প্রথম দিন চাঁপাকে দেখে বড্ড অবাক হয়েছিল রতন৷ আরও অবাক হয়েছিল চাঁপার সিঁথি দেখে৷ সীতারাম নস্করকে ধরেছিল সে, নস্কর, চাঁপা কি বিধবা নাকি? কবে হল?

    খ্যাঁক খ্যাঁক করে হেসে নস্কর বলেছিল, বিধবা? বিয়েই হয়নি৷ ও মেয়ের দোষ আছে বুঝলেন? একের পর এক পাত্র ফেরত পাঠিয়েছে৷ সুন্দরী বলে খুব দেমাক৷ আসল কথাটা অন্য, এক ভাতারে খিদে মিটবে না যে৷ চাকরি কচ্ছে, মাথার ওপর গার্জেন নেই কেউ৷ নষ্ট হওয়ার এমন সুযোগ কেউ ছাড়ে? জোর বেঁচে গেছেন মশাই, আপনার তো আবার একটু ইয়ে ছিল৷

    বড় দমে গেছিল রতন৷ চাঁপাকে এরকম ভাবতে খুব কষ্ট হয়েছিল৷ পরে বুঝেছে লোকে কেন চাঁপার নামে কুচ্ছো গায়, আসলে নস্কর থেকে শুরু করে দুলাল ঘোষ পর্যন্ত অনেকেই চাঁপার দরজার বাইরে অনেক দিন পর্যন্ত ঘুরঘুর করেছে৷ মোটে পাত্তা পায়নি, তাইতেই এত রাগ৷

    অবশ্য রতনও যে চাঁপার কাছে খুব পাত্তা পেয়েছে এমন নয়৷ চাঁপা রতনের ঘরটা গুছিয়ে রাখত, শীতকালে গরম জল করে দিত আর কখনও কখনও খাওয়ার পাতে দু’-একটা নতুন পদ৷ ব্যস ওই পর্যন্তই৷

    অনেক দিন আগে রতন একবার চেষ্টা করেছিল৷ রাত অবধি বসেছিল চাঁপার ঘরে৷ রতনের সেদিন কেমন একটা জেদ চেপে গেছিল৷ তাছাড়া ময়লা ধরা বাল্বের হলদে আলোয় বড় উজ্জ্বল দেখাচ্ছিল চাঁপাকে৷ এক সময় চাঁপার হাতটা খপ করে ধরে ফেলেছিল রতন৷ বলেছিল চাঁপা…৷

    হাতটা ছাড়িয়ে নিয়ে নিচু গলায় চাঁপা বলেছিল, ছিঃ৷ তোমার না বউ আছে৷ আর কখনও এমন কোরো না৷ যাও ঘরে যাও৷ শুয়ে পড়ো৷

    রতনের রক্তে সাহস বস্তুটার বড় অভাব৷ একটাও উত্তর করতে পারেনি৷ চুপচাপ ঘরে এসে শুয়ে পড়েছিল বিছানায়৷

    ব্যস ওই শেষ৷ তারপর রতনও কোনও দিন চায়নি৷ চাঁপাও সে প্রসঙ্গ আর তোলেনি৷ সময়ের নামে সময় কেটেছে৷ আজ পর্যন্ত যতবার রতন এ বাড়িতে এসে থেকেছে চাঁপা ঘরদোর গুছিয়ে দিয়েছে৷ কাজের মেয়েটার হাত দিয়ে তরকারি পাঠিয়েছে৷ তার বেশি এতটুকু আগ্রহ দেখায়নি কখনও৷ তবুও রতন বিশ্বাস করতে ভালবাসে তার জন্যই চাঁপা আইবুড়ো হয়ে কাটিয়ে দিল জীবনটা৷

    বিছানায় শুয়ে শুয়ে হাবিজাবি ভাবছিল রতন৷ মেসোমশাই ঘুমোচ্ছেন নাকি?, ডাকটা শুনে তন্দ্রা কেটে গেল৷

    না ঘুমোচ্ছি না৷ বলো৷

    রতনের ছেলে প্রতাপ আর প্রতাপের শালা নীলমণি চেয়ার টেনে বসল৷ বসতে বসতেই নীলমণি বলল, পুলিশ গুলেকে হেবি রগড়ানি দিয়েছে৷ আপনার থুতু যদি ওকে দিয়ে না চাটাই তো আমার নাম নীলমণি পোদ্দার নয়৷ আপনি যেদিন সুস্থ হবেন ও বাড়ি যাবেন৷ সবার সামনে গুলে আপনার জুতো মুখে ঘুরবে৷ এই আমি বলে রাখলাম৷

    সেদিন জ্ঞান ফিরতেই রতন প্রথম যে গলাটা শুনেছিল সেটা চাঁপার৷ না৷ কোনও হা হুতাশ নয়৷ কঠিন গলায় চাঁপা বলেছিল, কালকেই এ বাড়ি তুমি বেচে দেবে৷ আমার দিব্যি রইল৷

    গুলের চড়টা যতটা না গালে লেগেছিল তার চাইতে অনেক বেশি লেগেছিল সম্মানে৷ বুড়ো বয়সে এতখানি হেনস্থা হতে হবে ভাবতেও পারেনি রতন৷ সন্ধেবেলা বাড়ি ফেরার আগে পর্যন্ত আগলে রেখেছিল চাঁপা৷ একটু ধাতস্থ হওয়ার পরে নস্কররা দল বেঁধে এসেছিল৷ পুরনো গলাগুলো ফিরে এসেছিল যেন৷ হাত জোড় করে নস্কর বলেছিল, পালমশাই, আপনি যেন আমাদের ভুল বুঝবেন না৷ আমরা সবাই মিলে খুব শাসন করে দিয়েছি গুলেকে৷ চাঁপা ভাগিয়ে দিয়েছিল ওদের৷ রতনকে বলেছিল, কথাটা মনে থাকে যেন৷ আমি জানি তোমার বউ-ছেলে অনেক দিন থেকেই এ বাড়ি বেচে দেওয়ার জন্য চাপ দিচ্ছে৷ কেন রেখে দিয়েছ বাড়িটা? ক’টাকা আয় হয় তোমার এখান থেকে?

    মাথাটা নিচু করে চড় খাওয়া গালটায় হাত বোলাতে বোলাতে রতন বলেছিল, আর তুমি? তুমি কোথায় যাবে?

    চোখে চোখ রেখেছিল চাঁপা, আমার জন্য বাড়ি বেচতে পারছ না তুমি? নিজেকে এভাবে বোকা বানিও না৷ এ বাড়ি তোমাকে গ্রাস করেছে৷ তোমার রক্তে বাসা বেঁধেছে এই রাইটার্স বিল্ডিং৷ তুমি বাড়ি বেচতে চাও না এটা তোমার রোগ৷ রাত-বিরেতে টর্চ নিয়ে ঘুরে ঘুরে কী দ্যাখো? কোথাও ঝুল পড়েছে কি না? ফাটল ধরেছে কি না? ভাড়া নেওয়ার দিন অমন বাবু সেজে কেন আসো? জানি না ভেবেছ? এই বাড়ি আসলে তোমার বাতিক৷

    রতন চুপ করেছিল৷ চাঁপা বলে যাচ্ছিল, আমার কথা ভেবো না৷ আমিও তো প্রাইমারি স্কুলে পড়াই৷ একা মানুষ৷ খরচ করার জায়গা নেই৷ চাইলে এর চেয়ে অনেক ভাল জায়গায় ভাড়া থাকতে পারি৷ যাইনি, তার কারণ অভ্যাস৷ আমি ঠিক ব্যবস্থা করে নেব৷ ওরা তোমাকে হেলাফেলা করে আমি বহুদিন ধরেই দেখছি৷ আর না৷ এত বড় অপমানের পর… আমি দু’-একদিনের মধ্যেই এখান থেকে উঠে যাব৷ তার পরও যদি তুমি এ বাড়ি বিক্রি না করো আমার সঙ্গে আর দেখা করতে এসো না৷

    কী ভাবছেন মেসোমশাই? বললাম তো গুলে আপনার জুতো মুখে নিয়ে ঘুরবে৷ রতনকে চুপ থাকতে দেখে নীলমণি বলে ওঠে৷

    রতন হাত তুলে নীলমণিকে থামায়৷ বলে, না না ওসবের দরকার নেই৷ বাড়িটা যখন বেচে দেব বলে মনস্থির করেছি তখন আর জল ঘুলিয়ে লাভ কী?

    প্রতাপের চোখ চকচক করে ওঠে৷ সে বলে, ঠিক বলছ তো বাবা? এর আগে তো কতবার হ্যাঁ বলে শেষে কাটিয়ে দিয়েছ৷ পার্টি কিন্তু রেডি হয়ে বসে আছে৷ আমি কথা দিয়ে দেব৷ তখন যেন কথা ঘুরিও না৷

    নীলমণি বলে, মেসোমশাই যা একখানা ফ্ল্যাট উঠবে না! আপনি শুধু দেখবেন৷ আমি সব দাঁড়িয়ে থেকে করাব৷

    রতন ওদের দিকে তাকায়৷ তার মনে হয় যেন দুটো লোভী বেড়াল বসে বসে থাবা চাটছে৷ ভীষণ বিরক্ত লাগে৷ সে চুপ করে থাকে৷ প্রতাপ আবার বলে, তাহলে দলিলপত্তর সব রেডি করি বাবা?

    রতন মাথা নাড়ে৷ বলে, তোরা যা এখন৷ আর তোর মাকে একটু ডেকে দিস৷

    চলে যেতে যেতে ছোপ ধরা দাঁত বের করে একগাল হাসে নীলমণি৷ বলে, যাক অ্যাদ্দিনে মেসোমশাইয়ের সুবুদ্ধি হল৷

    তিন.

    শিবরাম বিশ্বাস বাড়িটা কিনতে চেয়েছে৷ বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম অঞ্চলের এক নম্বর দালাল শিবরাম৷ এপারে এসে কিছু কিছু বাঙাল খুব পয়সা করেছে৷ শিবরাম তাদেরই একজন৷ বাঙালদের এই পয়সা করার ব্যাপারটা রতন কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না৷ তাই ছেলে যখন শিবরাম বিশ্বাসের কথা বলল রতন মৃদু আপত্তি করেছিল, কেন অনাদি সাহাকে দে না৷ চেনাশোনা লোক৷

    বউ ঝামরে উঠেছিল, রাখো তোমার চেনাশোনা৷ তোমার দৌড় জানা আছে৷ ভাড়াটের হাতে যে মার খায় তার কথার কী দাম!

    ছেলে মাকে থামায়, আঃ চুপ করো৷

    রতনের দিকে একটু এগিয়ে এসে প্রায় ঘুষ দেওয়ার ভঙ্গিতে বলে, বাবা জমি বাড়ির দাম ছাড়াও দু’-দুটো ফ্ল্যাট দেবে শিবরাম বিশ্বাস৷ থ্রি বিএইচকে৷ তিনটে বেডরুম দুটোতেই৷ নীলমণি খোঁজ নিয়ে দেখেছে এত কিছু আর কেউ দেবে না৷

    প্রতাপের শালা নীলমণিকে একটুও পছন্দ করে না রতন৷ এক্কে নম্বরের ফোরটোয়েন্টি৷ রতন মনে মনে ভাবে নিশ্চয়ই নীলমণি শিবরামের সঙ্গে তলে তলে কিছু একটা সাঁট করছে৷ মরুকগে যাক৷ বাড়িটাই যখন বেচে দিচ্ছে তখন আর এসব নিয়ে মাথা ঘামাতে চায় না সে৷ বেশি ভাবলেই বুকটা কেমন ধড়ফড় করে, হাতগুলো ঝিনঝিন করে৷ প্রেশার বেড়ে যায়৷ গত কয়েক দিনে রতন বহুবার চেষ্টা করেছে এই বাড়ি বিক্রির ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে৷ পারেনি৷

    আজ প্রায় দু’হপ্তা হতে চলল রতন ও বাড়িতে যায়নি৷ খবর পেয়েছে, চাঁপা নাকি বাড়ি ছেড়ে দিয়েছে৷ একটু দূরেই একটা এক কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছে৷ একা মানুষ, একগাদা ঘর নিয়ে করবেটা কী?

    বয়স হলে মানুষ একটু দার্শনিক হয়ে পড়ে৷ আসলে কিছুই না এত দিনকার অভিজ্ঞতা তার মাশুল গুনতে শুরু করে৷ ইদানীং রতনও নানা কিছু ভাবে৷ গুলের চড়টা একেবারে শিকড় সমেত নাড়িয়ে দিয়ে গেছে৷ সকালে চায়ের কাপ হাতে রতন উঠোনে বসে থাকে৷ কখনও একটু কাগজ পড়ে, কখনও উঠোনের নিম গাছটার দিকে তাকিয়ে থাকে৷ গাছটার বয়স রতনের সমান৷ রতনের জন্মের দিন ঠাকুরদা না কি গাছটা পুঁতেছিল৷ বাড়িতে নিমগাছ থাকা ভাল৷ পাতার ফাঁক দিয়ে ঝিরিঝিরি রোদ আসে৷ রতন তাকিয়ে থাকে৷ প্রতাপ চেয়েছিল গাছটা বিক্রি করে দিতে৷ প্রতাপের বিয়ের সময় একটু ধার হয়েছিল৷ তখন বলেছিল, বাবা নিমগাছটা বেচে দিই? শোধ হয়ে যাবে৷

    রতন অবাক হয়ে তাকিয়েছিল৷ এরা সব উড়িয়ে পুড়িয়ে দিতে চায়৷ আগলানো জিনিসটা নেই এদের রক্তে৷ রতন মাঝে মাঝে আপশোস করে, ছেলেটাকে মানুষ করা গেল না৷ মায়ের অন্ধ আদরে নষ্ট হয়ে গেল প্রতাপ৷ পয়সা ছাড়া কিছুই চিনল না৷ বলতে গেলে আবার মা ছেলের হয়ে ঝগড়া করে৷ ইচ্ছে করত মা-ছেলে দুটোকেই জুতোপেটা করতে৷ কিন্তু সাহসের অভাবে আর হয়ে উঠল না৷

    গাছটার দিকে তাকিয়ে রতন নিজের ভেতরেই খলবল করে হাতড়ায়৷ তল আর পায় না৷ আজ বহুদিন ধরে চাঁপাকে সে লুকিয়ে রেখেছিল নিজের মধ্যে৷ সে যে চাঁপাকে ভালবাসে চাঁপা ছাড়া আর কাউকে বুঝতে দেয়নি৷ সেদিন অজ্ঞান হওয়ার পর চাঁপা নাকি হুড়মুড় করে নেমে এসছিল তিনতলা থেকে৷ কোলে মাথা নিয়ে জলের ঝাপটা দিয়েছিল৷ প্রথম প্রথম গুলে একটু তড়পাচ্ছিল৷ চাঁপা কিছু বলেনি, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল গুলের দিকে৷ বেশিক্ষণ সইতে পারেনি গুলে৷ চুপচাপ সরে পড়েছিল৷ কেউ কেউ হয়তো সন্দেহ করেছে সেদিন৷ করুক গে, রতনের বয়ে গেছে৷

    চাঁপাও চলে গেল৷ রতন বুঝে পায় না এখনও তার কিসের টান বাড়িটার ওপর৷ যতবারই ভাবে আর কদিনের মধ্যেই রাইটার্সের দখল নেবে শিবরাম বিশ্বাসের লোক বুকের ভেতরটা হু হু করে ওঠে৷ দেওয়ালগুলোকে ভেঙে ফেলবে৷ একটা একটা করে উপড়ে নেবে দরজা-জানলা৷ দুলাল ঘোষের দ্বিতীয় পক্ষের বউটার গায়ে খুব রং৷ নস্করের ছোট ছেলের বউ বোধহয় পোয়াতি৷ ওরা যদি উঠতে না চায় শিবরাম বোধহয় গুন্ডা লাগিয়ে তুলে দেবে৷ দালালদের অনেকরকম কানেকশন থাকে৷ উঠোনের চৌবাচ্চাটা কি রাখবে ওরা? মনে হয় না৷ ফ্ল্যাটবাড়ি দেখতেই অন্য রকম৷ খুব বুদ্ধি খাটিয়ে বানানো৷ আগেকার দিনের মতো এখানে একটা ঘর, ওখানে একটা ঘর, এরকম এলোমেলো নয়৷ গুলেকে চোখের সামনে বড় হতে দেখেছে, আর সেই গুলেই কি না গায়ে হাত তুলল! রতন যে ঘরে থাকত সেখানে একটা ছবি আছে৷ ননীচোরকে হাতেনাতে ধরেছেন মা যশোদা৷ খুব সুন্দর ছবি৷ ওটা নিয়ে আসতে হবে৷ আর একটা অ্যাশট্রে৷ অনেক দিন আগে তারাপীঠ থেকে কিনেছিল৷ রতন বিড়ি-টিড়ি খায় না৷ ওর মধ্যে কলম রাখত৷ বড় সাধের জিনিস৷ ওটাও নিয়ে আসতে হবে৷ কী রং করবে ওরা? এখন তো লাল রং৷ মধ্যে মধ্যে সাদা৷ আসল রাইটার্স বিল্ডিঙের রং৷ মাসের পয়লা তারিখে আর পাটভাঙা পাঞ্জাবি পরবে না রতন৷

    পয়লা তারিখটার জন্য সারা মাস অপেক্ষা করত রতন৷ ভাড়া নয়, ভাড়া নয়৷ ক’টা টাকাই বা আদায় হতো? তবু রতন খুব সাজত৷ নিজের ঘরে বসে থাকত, সবাই এক-এক করে ভাড়া দিয়ে যেত৷ নিজেকে কেমন যেন রাজা বাদশা মনে হত তার৷ এ সবই তার নজরানা৷ সন্ধেবেলা বাড়ি ফেরার সময় স্টেশনের পাশের দোকান থেকে এক খিলি পান কিনত৷ বরফের ওপর সাজানো রুপোলি তবক দেওয়া মিঠে পাতি পান৷ মুখে দিলেই গলে যায়৷ দাঁতের চাপে পট করে এলাচ দানা ফাটে৷ ভুরভুর করে সুগন্ধ৷ বারো টাকা দাম৷ নিজের পেছনে খরচ করার লোক নয় সে৷ শুধু ওই একটা দিন৷ বাকি দিনগুলোর ছাপোষা রতন সেদিন যে পালবংশের শেষ সম্রাট৷

    বাড়িটার সঙ্গে চলে যাবে তার সাম্রাজ্যও৷ যাক৷ আর এত ঝক্কি নিতে পারবে না সে৷ বয়স হয়েছে, শরীরও দেয় না৷ নিত্যনতুন অশান্তি৷ তার ওপর ছেলে আর বউ রোজ তাগাদা করে৷ বউয়ের ইচ্ছা হয়েছে ফ্ল্যাটে থাকবে৷ ওরা যা চায় তাই হোক৷ রতন আর ভাববে না৷ মনকে শক্ত করে সে৷ সবই অনিত্য৷

    প্রতাপ আর নীলমণি হন্তদন্ত হয়ে আসে৷ হাতে একতাড়া কাগজ৷ প্রতাপ বলে, বাবা কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে৷ দু’লাখ টাকা অ্যাডভান্স করেছে বিশ্বাস৷ এখন শুধু তোমাকে কয়েকটা সই করতে হবে৷ দলিলপত্রগুলো তোমার ঘরে রাখলাম৷ দেখে শুনে নাও৷ কাল সবাই বসব৷ বিশ্বাসও আসবে৷ তখন সই করলেই হবে৷

    রতন মাথা নাড়ে৷ কাগজপত্র রতনের ঘরে রেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ওরা৷ যাওয়ার সময় নীলমণি দাঁত বের করে হাসে৷

    ঘরে এসে রতন বিছানার ওপর বসে৷ প্রতাপ টেবিলের ওপর রেখে গেছে দলিল৷ তবে আসল নয় জেরক্স৷ বাপের কাছে আসল দলিল রেখে বেরিয়ে যাবে এত বোকা নয় প্রতাপ৷ রতনের হাসি পায়৷ সে তো মনস্থির করেই নিয়েছে বাড়িটা বেচে দেবে৷ বলেওছে অনেকবার৷ তাহলে এখনও সন্দেহ করে কেন এরা! ওদের হাত থেকে রেহাই নেই৷

    দলিলগুলো দেখার প্রয়োজন বোধ করে না সে৷ আজ খবরের কাগজ পড়া হয়নি৷ কাগজ নিয়ে মন দিয়ে খবর পড়তে শুরু করে রতন৷ খবর পড়লে মন ভাল হয়৷ নানারকমের কাহিনি৷ পড়তে পড়তে ভেতরের পাতায় একটা ছবিতে চোখ আটকে যায়৷ বুকটা ছ্যাঁত করে ওঠে৷ রাইটার্স বিল্ডিঙের সংস্কার হবে তাই কোনও কোনও জায়গা ভাঙা পড়ছে৷ একটা মুশকো লোক মাথার ওপর বিরাট এক হাতুড়ি তুলে দাঁড়িয়ে আছে৷ এই মারল বলে৷ দেওয়ালটা প্রায় ভাঙা শেষ৷ আর একটুখানি বাকি৷ ওই একটা ঘায়েই সেটুকুও খসে যাবে৷ ভয় লাগে রতনের৷ ভেঙে ফেললে সব বাড়িকেই একরকম দেখতে লাগে৷ আসল রাইটার্স আর নকল রাইটার্সে তখন কোনওই ফারাক থাকে না৷

    হঠাৎই চিনচিনে একটা ব্যথা শুরু হয় রতনের বুকে৷ ভয়টা একটু একটু করে ছড়িয়ে পড়ে সারা শরীরে৷ আর ভয় পেতে পেতেই চিরকেলে ভীতু রতন দাস জীবনে প্রথমবার একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলে৷

    সীতারাম নস্করের মনটা ক’দিন থেকেই ভাল নেই৷ রাইটার্স বিল্ডিংয়ের পাট ওঠাতে হল বলে৷ গুলেটাই দায়ী এর জন্য৷ ক’দিন আগে রতনের ছেলে প্রতাপ লোকজন নিয়ে এসে বাড়ি মাপজোক করে গেছে৷ যাওয়ার আগে হুমকি দিয়ে গেছে এ মাসের মধ্যে বাড়ি খালি না করে দিলে শিবরাম বিশ্বাসের গুন্ডারা পেঁদিয়ে তুলে দেবে৷ নস্কর কথা পেড়েছিল কিন্তু অন্য ভাড়াটেরা কেউই মামলা মোকদ্দমা করতে রাজি নয়৷ সবাই নিজের নিজের বাড়ি করে ফেলেছে অনেকদিন আগেই৷ শুধুমুধু শিবরাম বিশ্বাসের সঙ্গে লাগতে যাওয়ার কোনও মানে হয় না৷ সবারই প্রাণের ভয় আছে৷ তার ওপর গতকাল রাতে দুটো ছেলে এসে রতনের খোঁজ করছিল৷ নস্কর ঠিক বুঝেছে রতনের খোঁজ করার অছিলায় বিশ্বাসই লোক পাঠিয়েছিল৷ রতন যে আজ দু’হপ্তার ওপর এ বাড়িতে আসে না কে না জানে? একটু চমকে দেওয়া আর কী!

    এতদিনের বাড়ি, ছাড়ো বললেই ছাড়া যায় নাকি! কিন্তু উপায় নেই৷ ধুরধুর, কিছুই ভাল লাগে না৷ ব্যাজার মুখে মর্নিংওয়াকে যাচ্ছিল নস্কর৷

    বাড়ি থেকে বেরিয়েই সামনে পুলিশ দেখে বড় ঘাবড়ে গেল সে৷ পুলিশকে বেজায় ভয় খায় নস্কর৷ তার গলা শুকিয়ে এল৷ গুন্ডা অবধি ঠিক ছিল, এখন বিশ্বাস পুলিশ পাঠিয়েছে৷ এক্ষুনি হয়তো সব মালপত্তর ঘর থেকে টেনে টেনে ফেলবে৷

    পুলিশ দু’জন নস্করের দিকে এগিয়ে এল৷ একজন বলল, আপনি এখানে থাকেন?

    নস্কর ভয়ে ভয়ে উত্তর দিল, আজ প্রায় তিরিশ বছর আছি এ বাড়িতে৷

    নাম কী?

    আজ্ঞে সীতারাম নস্কর৷ এ বাড়ির মালিক পালমশাই আমার বন্ধু মানুষ৷

    একবার থানায় যেতে পারবেন?

    থানায়? কেন? কী ব্যাপার?

    রতনবাবুকে গতকাল সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ ওনার বাড়ির লোক মিসিং ডায়েরি করেছেন৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএসো না অসময়ে – অর্পিতা সরকার
    Next Article অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    Related Articles

    সৌভিক চক্রবর্তী

    নীরেন ভাদুড়ি সমগ্র ৩ – সৌভিক চক্রবর্তী

    January 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }