Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026

    মৃত পেঁচাদের গান – সায়ক আমান

    May 15, 2026

    এড়ানো যায় না – সায়ন্তনী পূততুন্ড

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সৈয়দ মুস্তাফা সিরাজ : সাহিত্যের সেরা গল্প

    সৈয়দ মুস্তাফা সিরাজ এক পাতা গল্প215 Mins Read0
    ⤶ ⤷

    স্বামী ও প্রেমিক – সৈয়দ মুস্তাফা সিরাজ

    স্বামী ও প্রেমিক

    রাতভর মাথা খারাপ করে দেওয়া বৃষ্টির পর সকালে রাস্তায় এককোমর জল। আর তার মধ্যে একটা লোক এসে সুকোমলের ফ্ল্যাটের দরজায় ঘণ্টা বাজাল। সুকোমল দরজা খুলে বলল, কাকে চাই?

    লোকটা বলল, আপনিই কি সুকোমল বসুরায়?

    লোকটার চেহারায় রুক্ষতা। রোগা ঢ্যাঙা গড়ন। লম্বা নাক। পাতলা ঠোঁট। বড় বড় কানে লোম আছে। খোঁচাখোঁচা গোঁফদাড়ি। পরনে যেমন-তেমন প্যান্ট-শার্ট। চওড়া কপালের ওপর অগোছাল চুল সরিয়ে সে সুকোমলকে কুতকুতে চোখ দিয়ে দেখছিল। সুকোমল বলল, হ্যাঁ। আমিই সুকোমল বসুরায়। আপনি কোত্থেকে আসছেন?

    তাহলে আপনিই সুকোমল বসুরায়। লোকটা যেন নিজেকে শোনাতেই কথাটা আস্তে উচ্চারণ করল। তারপর সেইরকম কুতকুতে চাউনিতে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, আপনার সঙ্গে গোটাকতক জরুরী কথা আছে।

    সুকোমল বলল, বেশ তো। কিন্তু আপনি কোত্থেকে আসছেন—আপনার নামটা?

    আমি জ্ঞানেশ মিত্র।

    আচ্ছা! বলুন জ্ঞানেশবাবু। সুকোমল একটু হাসল। লোকটার মধ্যে কী একটা অস্বাভাবিকতা আছে, ঠিক ধরতে পারছিল না সে। অথচ ঝটপট কোন আগন্তুকের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার মতো অভদ্র মানুষও সে নয়।

    লোকটার ঠোঁটের কোণায় সূক্ষ্ম হাসি ফুটে উঠেই মিলিয়ে গেছে। সে আবার ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, যাক। চিনেছেন তাহলে। চলুন, ভেতরে গিয়ে বসা যাক।

    সে সুকোমলকে একরকম ঠেলেই ঘরে ঢুকে পড়ল। সুকোমল বিরক্ত। কিন্তু সে একটা কোম্পানির গণসংযোগ অফিসার। সে জানে, কিছু লোকের স্বভাব দেখছি। হুঁ, সেটাই আপনার সুবিধা।

    সুকোমল তার স্বভাবসুলভ এবং অভ্যস্ত ধৈর্যের সীমানা থেকে হাসবার চেষ্টা করে বলল, কিন্তু আপনাকে আমি চিনি না জ্ঞানেশবাবু। এই প্রথম আপনার নাম শুনলাম। যাই হোক, আপনি বসুন। বলুন কী আপনার জরুরী কথা।

    লোকটি রুক্ষস্বরে বলল, চেনেন না?

    না। সুকোমল হাসিমুখে মাথাটা একটু দোলাল।

    লোকটা সোফার একপাশে বসে পড়ল এবং হেলান দিয়ে চোখ বুজে আস্তে বলল, আমি মহুয়ার স্বামী।

    মহুয়া?

    বলুন, তাকেও চিনি না।

    সুকোমল নিষ্পলক চোখে তাকিয়ে ছিল। জ্ঞানেশ মিত্র নামে লোকটা চোখ বুজে অদ্ভুত ভঙ্গিতে কপালে একটা হাত ঘষছে। সুকোমল নিজেকে সংযত রেখে বলল, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কী বলতে চাইছেন।

    মহুয়া গতরাত্রে আত্মহত্যা করেছে।

    ও।

    জ্ঞানেশ মিত্র চোখ খুলল।…..শুধু ও? ভেবেছিলাম আপনি—

    সুকোমল শক্তমুখে বলল, আপনি কী আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন?

    করার মতো যথেষ্ট ডকুমেন্ট আমার হাতে আছে। জ্ঞানেশ মিত্র নির্বিকার ভঙ্গিতে বলল। ……যাই হোক, আপনার বয়স কত সুকোমলবাবু?

    কেন?

    আমি বেয়াল্লিশ। মহুয়া আমার চেয়ে দশ বছরের ছোট ছিল। আমার ধারণা আপনি পঁয়ত্রিশ-টয়ত্রিশ। জ্ঞানেশ মিত্র একটা পা লম্বা করে প্যান্টের পকেট থেকে তোবড়ানো সিগারেট প্যাকেট বের করল। সিগারেট জ্বেলে সে হাত বাড়িয়ে অ্যাশট্রেটা নিল। সোফায় নিজের পাশে রেখে বলল, মেয়েরা যদি কাউকে ভালবেসে ফেলে, শিগগির বয়স ডিঙিয়ে তার কাছে পৌঁছে যেতে পারে। পাঁচ বছর আগে মফস্বলের একটা স্কুলে মাস্টারি করতে গিয়ে মহুয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বিয়েটা তার ঠিক মাসখানেকের মধ্যেই। আসলে মহুয়ার ওই একটা স্বভাব ছিল—হঠকারিতার। ঝোঁকের মাথায় কোন কাজ—যে কাজই হোক, করে বসত। একটুও ভাবনা-চিন্তা করত না। আমার খালি ভয় হত, ওর স্বভাবটাই ওর সর্বনাশ করবে। করেছিল। করলও।

    সুকোমল টের পাচ্ছিল, তার শরীরের ওজন বেড়ে গেছে। বারবার তার মাথার ভেতর একটা ঠাণ্ডা হিম ঢিল গড়িয়ে পড়ছিল। সে একটু নড়ে উঠল এবার।…..কিন্তু আপনি এসব কথা আমাকে শোনাতে এসেছেন কেন?

    আপনার জানা দরকার বলে।

    আমি তো মনে করি না।

    আমি মনে করি।

    কী আশ্চর্য! আপনি কী গায়ের জোরে আমাকে শোনাতে চান? আপনি আসুন জ্ঞানেশবাবু! আমার হাতে অনেক কাজ। আপনার লাইফহিস্ট্রি শোনার সময় আমার নেই।

    সুকোমল উঠে দাঁড়াল। কিন্তু জ্ঞানেশ মিত্র নির্বিকার মুখে বসে রইল। সিগারেটের ধোঁয়ার আড়ালে তার কুতকুতে চোখ দুটো জুলজুল করছে। অথচ তাকে দেখাচ্ছে মৃত মানুষের মতো—শুঁটকো, টানটান আর রুক্ষ।

    সুকোমল কঠোর স্বরে বলল, আপনি কী চান আমি পুলিশ ডাকি?

    জ্ঞানেশ মিত্র খ্যাঁক করে হাসল।….বেশ তো! ডাকুন না। হেস্তনেস্তটা আরও ভাল করে হবে।

    তার মানে আপনি সত্যি সত্যি ব্ল্যাকমেল করতেই এসেছেন। সুকোমল শ্বাসপ্রশ্বাসের শব্দে বলল, বলুন, কত দিতে হবে?

    জ্ঞানেশ মিত্র হিস হিস করে বলল, লজ্জা করে না সুকোমলবাবু!

    আপনারই লজ্জা করা উচিত, স্ত্রীর কেলেঙ্কারি নিজের মুখে গাইতে এসেছেন।

    আস্তে সুকোমলবাবু! আপনার ফ্ল্যাটে কেউ নেই, কিন্তু দেয়ালের কান আছে।

    সুকোমল মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করে আবার বসল। ভারী গলায় বলল, আপনি কী চান জ্ঞানেশবাবু?

    একটা আলোচনা।

    কিসের আলোচনা?

    মহুয়া সম্পর্কে।

    কী লাভ তাতে?

    মহুয়া হঠাৎ কেন আত্মহত্যা করল, আমাদের দু’জনেরই সেটা জানার দরকার।

    আপনার দরকার থাকতে পারে, আমার নেই।

    আছে। কারণ মহুয়ার মরার পেছনে আপনারও হাত থাকতে পারে।

    মহুয়ার সঙ্গে আমার গত এক সপ্তাহ দেখা হয়নি। সুকোমল বিব্রতভাবে বলল। তাকে আমি এমন কিছু বলিনি বা তার সঙ্গে এমন কোন ব্যবহার করিনি যে সেজন্য ও মনে আঘাত পেয়ে স্যুইসাইড করতে যাবে।

    আমিও তো ঠিক একই কথা বলব, সুকোমলবাবু।

    কিন্তু সে আপনার স্ত্রী ছিল!

    আপনার প্রেমিকা ছিল, অথবা আপনি তার প্রেমিক ছিলেন। একই কথা।

    সুকোমল জোর দিয়ে বলল, মোটেও একই কথা নয়।

    জ্ঞানেশ মিত্র পুড়ে যাওয়া সিগারেটের আগুনে আবার সিগারেট ধরাচ্ছিল। হাত তুলে বলল, ওয়েট, ওয়েট। আপনি সমাজ আইন এসবের কথা তুলবেন তো? ওগুলো নিছক বানানো ব্যাপার সুকোমলবাবু। ওগুলো সবই বাইরের। আপনি ভেতরের দিক থেকে দেখুন কী ঘটেছে। মহুয়া নামে একটি মেয়ে আর দুজন পুরুষ। জ্ঞানেশ মিত্র আর সুকোমল বসুরায়। দু’জনের সঙ্গেই অত্যন্ত প্রাইভেট সম্পর্ক ছিল—যা আর কারুর সঙ্গে ছিল না। বলতে দ্বিধা দেখি না যে সেই সম্পর্কটা ছিল দৈহিকও।

    সুকোমল বিরক্তমুখে বলল, ধুর মশাই! সে তো একটা বেশ্যার সঙ্গেও……

    শাট আপ। মহুয়া বেশ্যা ছিল না।

    দেখুন, আমাকে ধমকাবেন না। আমি যথেষ্ট সহ্য করেছি। আর নয়। আপনি উঠবেন কি না বলুন?

    উঁহু।

    উঠবেন না?

    না।

    সুকোমল নিষ্পলক চোখে তাকিয়ে রইল। এই লোকটাকে সে হয়তো গায়ের জোরে বের করে দিতে পারবে। কিন্তু এ যদি চ্যাঁচামেচি করে, সব ফ্ল্যাট থেকে লোকেরা জুটে যাওয়ার ভয় আছে। ওর প্রতিক্রিয়া সম্পর্কে সে উদ্বিগ্ন হচ্ছিল। নাছোড়বান্দা প্রকৃতির লোক সন্দেহ নেই। গোঁয়ার ও জেদি, তা বোঝাই গেছে। তাছাড়া ওর চেহারায় মরিয়াভাব খুব সুস্পষ্ট। যারা একটা চরম বোঝাপড়া করতে চায়, তারাই এভাবে আসে। সুকোমল এবার ভয় পেয়ে গেল।

    জ্ঞানেশ মিত্র ঠোঁটের কোণায় বাঁকা হেসে বলল, ভাবতে অবাক লাগছে সুকোমলবাবু। মহুয়া একসময় আমাকে বলেছিল, ‘যদি আমার কোন প্রেমিক থাকে, জানবে সে দায়িত্ববান প্রেমিক। ঠিক তোমারই মতো।’ আমি ওকে বলতে পারতাম, ‘প্রেমিক তো আছেই। তাকে আমি চিনিও।’ কিন্তু বলতে পারিনি। কোনদিন প্রচণ্ড রাগের মুখেও ওই কথাটা বলতে পারিনি ওকে। আসলে ওকে দেখে আমার মায়া হত। ওকে আঘাত দিতে পারতাম না। কারণ ওর জীবনটা ছিল ট্র্যাজিক। আশা করি, আপনি সেসব কথা জানেন। আমারই মতো প্রাণপণ লড়াই করে ও সদ্য মাথা তুলতে পেরেছিল। বাবা-মা আত্মীয়স্বজনহীন একটা একলা মেয়ে। যাই হোক, আপনি মোটেও দায়িত্ববান প্রেমিক নন দেখতে পাচ্ছি। মহুয়া আপনাকে চিনতে পারেনি।

    সুকোমল মুখ নামিয়ে বলল, আপনি তো দায়িত্ববান স্বামী! তবু মহুয়া কেন….

    এক মিনিট! মহুয়া সেকথা স্বীকার করত, জানেন কী?

    জানি। সুকোমল গলার ভেতর বলল।

    বলেছিল আপনাকে?

    হুঁ।

    জোরে শ্বাস ছেড়ে জানেশ মিত্র হেঁট হয়ে অ্যাশট্রেতে সিগারেট গুঁজে বলল, কী বলছিলেন, এবার বলুন।

    তাহলে মহুয়া স্যুইসাইড করল কেন?

    ঠিক একটাই আমার জানার ইচ্ছে, সুকোমলবাবু।

    আমি কিছু জানি না।

    জ্ঞানেশ মিত্র আবার সোফায় পিঠ চেপে মুখ উঁচু করে চোখ বুজল। …. ও মাসে আপনারা গোপালপুর-অন-সি গিয়েছিলেন। ছিলেন স্টিফেন্স লজে। সায়েবের বাতিক, ব্যাচেলার অ্যালাউ করে না। স্যুটের ভেতর বাইবেল রাখে এক কপি করে। ড্রিংক করাও বারণ। তবে বাড়িটা অপূর্ব। সামনে সমুদ্র, বাঁদিকে ব্যাকওয়াটার। অসম্ভব নির্জন সি বিচ। জলের ভেতর বড় বড় কালো পাথর। মহুয়া জেদ করছিল পাথরে গিয়ে বসবে। আপনি তাকে টানাটানি করছিলেন। নির্জন বিচে সিনেমার দৃশ্য!

    সুকোমল তাকাল। তাহলে আপনি সত্যই গিয়েছিলেন ফলো করে?

    আমি দায়িত্ববান স্বামী। আমার স্ত্রী কোথায় কী বিপদে পড়ছে কি না লক্ষ্য রাখা আমার কর্তব্য।

    মহুয়া তাহলে ঠিকই সন্দেহ করেছিল!

    করেছিল বুঝি?

    লাইট হাউসের ওদিকে বালিয়াড়িতে তাহলে ঠিকই আপনাকে দেখেছিল!

    জ্ঞানেশ মিত্র কাঁধের ব্যাগ থেকে একটা ছোট্ট বাইনোকুলার বের করল।….দায়িত্ববোধের খাতিরেই জিনিসটা আমাকে ফুটপাত থেকে দুশো টাকায় কিনতে হয়েছিল। আপনি অর্ধেক দামে রাখতে পারেন। চিরদিন তো আর ব্যাচেলার থাকবেন না। থাকছেনও না। কবে যেন আপনার বিয়ে……?

    আপনি বড্ড বেশি অপমান করছেন আমাকে। সবাই আপনার মতো বউকে ফলো করে বেড়ায় না।

    কারণ সবাই দায়িত্ববান স্বামী নয়।

    মহুয়া বলত আপনি নাকি ভীষণ উদার। তাকে যথেষ্ট স্বাধীনতা দেন। মহুয়া আপনাকে চিনতে পারেনি!

    মহুয়া বলত এসব কথা?

    সুকোমল চুপ করে থাকল। তার নার্ভে চাপ পড়ছিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার দিকে একটু তাকিয়ে থাকার পর জ্ঞানেশ মিত্র সেটা লক্ষ্য করল। সে মুখ তুলে দেখল ফ্যানটা ঘুরছে না। রাতভর বৃষ্টির পর আবহাওয়া মোটামুটি স্নিগ্ধ। এখনও মেঘ সরে যায়নি। নিচের রাস্তায় জল ভেঙে চলাচলের শব্দ ভেসে আসছে। সে দেয়ালের দিকে ঘুরে ফ্যানের সুইচ খুঁজল। তারপর রেগুলেটার ফুল করে দিয়ে সুইচটা টিপে দিল। বলল, আপনি নার্ভাস হয়ে পড়েছেন। তবু উপায় নেই। সিচুয়েশান ফেস তো করতেই হবে। তার আগে প্লিজ একগ্লাস ঠাণ্ডা চল দিন আমাকে।

    সুকোমল আড়ষ্টভাবে উঠল। এটা ড্রয়িং-কাম-ডাইনিং ঘর। ফ্রিজ খুলে জলের বোতল বের করল। কাচের গ্লাসে ভর্তি করে এনে নিচু টেবিলে রাখল।

    জ্ঞানেশ মিত্র জলটা একটানে খেল না। চুমুকে চুমুকে খাচ্ছিল। খানিকটা খেয়ে গ্লাসটা ধরে রেখে একটু হাসল।…আপনার ফ্রিজট্রিজ আছে। ফ্ল্যাটটাও অপূর্ব সাজানো। কত সুন্দর সব বই। ফ্ল্যাটটা নিশ্চয় কিনেছেন?

    সুকোমল অস্পষ্টভাবে হুঁ বলল।

    আমি সামান্য স্কুলটিচার। তাহলে মহুয়ার টাকাটা যোগ করলে মোটামুটি ভদ্র একটা ফ্ল্যাটে হয়তো থাকা যেতো—ফ্রিজট্রিজ না কেনা হোক। কিন্তু ওর যা খরচের বহর ছিল। না—নিজে তত সেজেগুজে থাকত না, সে তো দেখেছেন। কিসে এলোমেলো উড়িয়ে দিত। দু’সপ্তা পরেই বলত, ‘তোমার কাছে টাকা আছে?’ আসলে ওর মধ্যে উড়নচণ্ডী স্বভাব—নিজের যা কিছু দায়িত্বহীনভাবে বিলিয়ে দিতে একটুও ভাবেনি। আপনার কী মনে হয় না জীবনের ওপর, পৃথিবীর ওপর প্রচণ্ড ঘৃণা—অবচেতন ঘৃণা আর দুঃখ থাকলে তবেই মানুষ এমন করতে পারে? বলুন তাই কী না?

    আমি জানি না।

    ঠাণ্ডা জলে চুমুক দিয়ে জ্ঞানেশ মিত্র গলা নামিয়ে বলল, নিজেকে নিয়ে ও ছিনিমিনি খেলতে শুরু করেছিল—বিয়ের জাস্ট মাস ছয়েক পর থেকে। হঠাৎ একটা পরিবর্তন। তখন আমরা সেই মফস্বলেই আছি। খানিকটা একঘেয়ে লাগে। তাই মাঝে মাঝে কলকাতা চলে আসি। কলকাতায় স্কুলে চেষ্টাচরিত্র করি। তো ভাবলাম, গ্রামে থাকাটা ওর অসহ্য হয়ে উঠেছে। তাই এত অস্থিরতা। পরে বুঝতে পারলাম, ব্যাপারটা ঠিক তা নয়। মহুয়া প্রকৃতি-ট্রকৃতি ভালবাসত—সেকথা আপনিও জানেন। কিন্তু ব্যাপারটা অন্য। রেগুলার পিল খেত ও। ক্রমশ রিঅ্যাকশন হচ্ছিল। প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল। জোর করে ওটা বন্ধ করলাম। তাছাড়া একটা কাচ্চাবাচচাও হওয়া দরকার মনে হচ্ছিল। কিন্তু আশ্চর্য, আপনি হয়তো জানেন না সুকোমলবাবু যেই কনসিভ করল, তার একমাস পরেই কলকাতা এসে—আমাকে না জানিয়ে—আর আজকাল তো ব্যাপারটা মেয়েদের কাছে ডালভাত। জাস্ট কয়েকটা দিনেই ফিট হয়ে যায়। তো আমি যখন জানতে পারলাম, ওকে চার্জ করলাম। সোজা বলে দিল, ‘আমি মা হবো না—তুমি যা খুশি ভাবতে পারো!’ এখন আমি জানি, মহুয়া একই সঙ্গে একটা অপারেশন করিয়ে নিয়েছিল। আশা করি, ওর নাভির নিচে কাটা দাগটা আপনি…..

    থামুন! সুকোমল প্রায় গর্জন করে উঠল। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত।

    ত্রুড রিয়্যালিটি, সুকোমলবাবু।….নির্বিকার জ্ঞানেশ মিত্র ঘড়ি দেখতে দেখতে বলল।….মর্গে মহুয়ার শরীরটা এখন কাটাছেঁড়া চলছে। বিকেলের আগে বডি ডেলিভারি দেবে না সম্ভবত। আজকাল স্যুইসাইড বড্ড বেড়ে গেছে। আর ওই বধূহত্যা। ভাগ্যিস মহুয়া স্লিপিং ক্যাপসুল খেয়েছিল। তাছাড়া একটুকরো চিঠিও লিখে গেছে। সেকথায় পরে আসছি। তবে আমরা যা করতে চাইছি মহুয়াকে নিয়ে, সেও একটা শবব্যবচ্ছেদ। ওর লাইফটা কাটাছেঁড়া করা। হুঁ, আসুন। কী যেন বলছিলাম…..অপারেশন! নাভির নিচে একটা কাটা দাগ। যে কোন নিঃসন্তান পুরুষের পক্ষে এটা প্রচণ্ড অপমানজনক। ভাবলাম, ওকে নিষ্ঠুরভাবে চাবকাই। আমার হাত উঠল না। আপনি তো দেখেছেন, যত তেজী হোক, ওর মুখে অসহায় নিঃসঙ্গ মেয়ের একটা ছাপ ছিল। খানিকটা অবুঝ বালিকার আদল। বিশেষ করে ওর চোখ দুটো….

    দরজার ঘণ্টা বাজল। সুকোমল ইতস্তত করছিল। হয়তো পুঁটির মা এল এতক্ষণে। ওদের বস্তিতে অগাধ জল জমার কথা। আসেনি এটাই রক্ষা। এলেও সমস্যা। কিন্তু তার চেয়েও সমস্যা হত মনু থাকলে। ভাগ্যিস মনু ছুটি নিয়ে দেশে গেছে।

    জ্ঞানেশ মিত্র বলল, যান। দেখুন কে এল।

    সুকোমল আড়ষ্টভাবে উঠে গিয়ে দরজা খুলে দেখল সত্যি পুঁটুর মা। বুড়ি বলল, সমুদ্দুর! সব ভেসে গেছে। কী কষ্ট করে যে—

    সুকোমল বলল, কষ্ট করার কী দরকার ছিল? বাড়ি যাও তুমি।

    বুড়ি খচে গেল। ঠোঁট বাঁকা করে বলল, খামোকা বকছেন কেন বাবু? কী চলেছে অবস্থাটা, ভাবুন একবার। এক কোমর জল ভেঙে ভেঙে এলাম, আর বলছেন বাড়ি যাও। বেশ। যাচ্ছি। এক দোর বন্ধ তো শত দোর খোলা। যাচ্ছি।

    হ্যাঁ, যাও।

    বুড়ি গজগজ করতে করতে চলে গেল। সুকোমল দরজা বন্ধ করে এসে বলল, আপনি আর কতক্ষণ থাকবেন ভাবছেন?

    যতক্ষণ না একটা হেস্তনেস্ত হয়!

    সুকোমল খাপ্পা হয়ে বলল, কী হেস্তনেস্ত? আপনার স্ত্রী স্যুইসাইড করেছে। সেজন্য আমার কী করার আছে? আপনি চলে যান। অকারণ এসব নোংরা ব্যাপারে আমাকে জড়াবেন না। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। আর ভদ্রতা রাখা সম্ভব হবে না আমার পক্ষে।

    গ্রাহ্যই করল না জ্ঞানেশ মিত্র। তেমন হেলান দিয়ে চোখ বুজে থেকে বলল, তিন বছর আগে আপনিও ছিলেন আমার মতো একজন স্কুলটিচার। বহরমপুরে বি টি পড়তে গিয়েছিলেন। মহুয়া তখন রিফ্রেশার কোর্স করতে গেছে। আপনার সঙ্গে আলাপ হল। আপনার প্রেমে পড়ে গেল। এমনিতেই পুরুষচরিত্র পরকীয়া প্রেমের অনুরাগী। আর মহুয়া পরস্ত্রী হিসেবে ছিল অসাধারণ। আমি একদিন ওর সঙ্গে দেখা করতে গিয়ে গেটা থেকে লক্ষ্য করলাম, আপনারা দু’জনে লনের ওপাশে বসে গল্প করছেন। তখন এই বাইনোকুলারটা ছিল না। কিন্তু চোখ ছিল। বুঝতে পারছিলাম দু’জনের ওই কথা বলার ভঙ্গি, বসার ভঙ্গি—সবকিছুর মধ্যে একটা গাঢ় আন্তরিকতা আছে। সেই তো শুরু। তাই না সুকোমলবাবু?

    আপনি যদি এতসব আগাগোড়া জানেন, এতদিন বাধা দেননি কেন আপনার স্ত্রীকে?

    দেবার কথা কী ভাবিনি? কোন রক্তমাংসের মানুষ এসব সহ্য করতে পারে? কিন্তু আমার ভয় হত, ওকে তাহলে হারাব। আপনি একে ক্লীবতা ভাবতে পারেন। কিন্তু ঠিক তা নয়। এটা একটা স্যাক্রিফাইস—এটা একটা নিজের স্বাভাবিক মনোবৃত্তির সঙ্গে প্রাণপণ লড়াই। জানি না আপনাকে বোঝাতে পারলাম কিনা। আসলে আমি চাইছিলাম, ও যা কিছু করুক, আমার হয়ে থাক। আমার ধরাছোঁয়ার মধ্যে অন্তত থাক।

    বুঝেছি, সম্পত্তি ভেবেছিলেন স্ত্রীকে! সুকোমল ব্যঙ্গ করে বলল।

    না। এ তা নয়। এ ঠিক পোজেশানের মনোভাব নয়, সুকোমলবাবু। মায়ামমতা, করুণা, দায়িত্ববোধ অনেককিছু এর মধ্যে ছিল। ওর সর্বনাশ ঘটুক এ আমি চাইনি—ওর নিজের দিক থেকে বা অন্যের দিক থেকে। আর এই দোটানার মধ্যে পড়ে আমি খানিকটা অসহায়ও বোধ করেছি বৈকি। না পারি গিলতে, না পারি ফেলতে।

    সুকোমল বাঁকা হাসল…..তাহলে আর নিজেকে দায়িত্ববান স্বামী বলে বড়াই করছেন কেন? দায়িত্ববান স্বামীরা কী স্ত্রীকে প্রেম করতে দিতে পারে?

    পারে—যদি দেখে তার স্ত্রীর সেই প্রেমিকটিও দায়িত্ববান। আমি আপনাকে তাই ভেবেছিলাম। অথচ আপনি তা নন। আপনি ওকে ঠকিয়েছেন তাই নয়, ওকে বাঁচিয়ে রাখতেও পারেননি। ওকে অতল খাদের দিকেই ঠেলে দিয়েছিলেন।

    কীভাবে?

    প্রথম কথা, আপনি ওকে—উইদিন কোটেশান বলছি—’সম্মানজনক’ চাকরির লোভ দেখিয়েছিলেন।

    সেটা অন্যায় নয়। তবে চেষ্টা করব বলেছিলাম এই পর্যন্তই।

    কিন্তু মহুয়া আপনাকে এত বিশ্বাস করত যে তারপর সে তার স্কুলের দায়িত্বে ভীষণ অবহেলা করতে শুরু করল। যখন-তখন কামাই, ক্লাসে ফাঁকি, পরীক্ষার খাতায় খামখেয়ালি করে নম্বর দেওয়া কলিগদের সঙ্গে ঝগড়া—কত আর বলব! শেষ পর্যন্ত একদিন ঝোঁকের মুখে রিজাইন দিয়ে এসে বলল, ‘চাকরিটা ছেড়ে দিয়ে এলাম।’ আমি কিন্তু মেনে নিয়েছিলাম। কারণ তখনও জানতাম না যে আপনিই এর পেছনে ছিলেন। আপনারই প্ররোচনায় মহুয়া চাকরি ছাড়ার রিস্ক নিয়েছিল।

    আমি ওকে চাকরি ছাড়তে বলিনি।

    ওকে লাভ দেখিয়েছিলেন। আশা দিয়েছিলেন। তার রিটন এভিডেন্স আমার হাতে আছে।

    আমি আপনার সঙ্গে তর্ক করতে চাইনে। আপনি যা খুশি করুন।

    জ্ঞানেশ মিত্র তৃতীয় সিগারেট ধরিয়ে চোখ জল।….আপনি লিখেছিলেন, ‘যদি কখনও মনে করো যে ওখানে অসহ্য লাগছে, তখনই চলে এস। আমার ঘরের দরজা তোমার জন্যে সবসময় খোলা। পৃথিবীতে কোথাও আশ্রয় না জুটলেও আমার কাছে জুটবে।’ লেখেননি?

    আপনার দেখছি অসাধারণ মুখস্থ করার শক্তি।

    কাল রাত্রে আপনার চিঠিগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, সুকোমলবাবু! আপনি ওর স্কুলের ঠিকানায় বড্ড বেশি চিঠি লিখতেন। অতবেশি লিখতেন বলেই আপনাকে দায়িত্ববান—খাঁটি প্রেমিক মানুষ ভেবেছিলাম। নিছক লাম্পট্য মানুষকে এতবেশি কথা বলতে দেয় না। সত্যি বলতে কী, আপনার ওপর আমার সিম্প্যাথির এটাই মূল কারণ।

    স্ত্রীর ব্যক্তিগত চিঠি লুকিয়ে পড়তেন—লজ্জা পাওয়া উচিত ছিল আপনার!

    কেন লজ্জা? আপনার চিঠির কথাগুলো আমার নিজেরই কথা আসলে। আমি ঠিক যে কথাগুলো ওকে বলতে চাইতাম, পারতাম না, তারই হুবহু প্রতিধ্বনি! আর সুকোমলবাবু, কাল রাতে যখন আবার চিঠিগুলো নিয়ে বসলাম, বিশ্বাস করুন, আমি নিজেকে গুলিয়ে ফেললাম আপনার সঙ্গে। আমি না আপনি? আপনি না আমি? আর তখন বিছানার ওপর মহুয়া মরে পড়ে আছে। ঝমঝম করে বৃষ্টি ঝরছে। রাস্তায় জল জমতে জমতে সেই জল এসে ঢুকেছে ঘরের মেঝেয়। জলে পা ডুবিয়ে বসে আপনার চিঠি পড়ছি। করবটা কী? কাকে ডাকব ওই দুর্যোগের মধ্যে? কাকে কান্নাকাটি করে বলব আমার স্ত্রী স্যুইসাইড করেছে?

    আপনি অদ্ভুত!

    মহুয়া তাই বলতে মাঝে মাঝে। এই তো কিছুদিন আগেও আমার পাশে শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বুকের ওপর মাথা তুলে বলল, ‘তুমি এমন কেন গো?’ বললাম, ‘কেমন আমি?’ ও বলল কী জানেন সুকোমলবাবু? বলল, ‘কেন তুমি আমাকে শাসন করো না? কেন আমাকে আটকে রাখো না? আমার যদি কিছু ঘটে যায়?’ বললাম, ‘কী ঘটবে আর? কিছু ঘটবার সুযোগ তো রাখোনি!’ ও একটু সরে গেল। স্বভাবত আমি ওর সেই অপারেশনটার দিকেই ইঙ্গিত করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারি, ও মৃত্যু ব্যাপারটাকে ঘটনা বলতে চাইছিল। কিছুক্ষণ পরে বলল, ‘তুমি চিরদিন বড় অদ্ভুত মানুষ।’ হ্যাঁ সুকোমলবাবু, আমি হয়তো তাই।

    আর কতক্ষণ প্রলাপ বকবেন আপনি?

    জ্ঞানেশ মিত্র চোখ খুলল।….প্রলাপ? এ তো আমার-আপনার দু’জনেরই জীবন-মরণের প্রশ্ন।

    আপনার হতে পারে। আমার নয়।

    সুকোমলবাবু! জ্ঞানেশ মিত্র একটু ঝুঁকে অ্যাশট্রেতে সিগারেটের ছাই ঝেড়ে একটু হাসল। মহুয়ার সঙ্গে আমার দু’জনেই একইভাবে জড়িয়ে গেছি। ধর্মত এবং আইনত।

    সুকোমল ভুরু কুঁচকে বলল, তার মানে? কী বলতে চাইছেন আপনি?

    মহুয়া গতকাল কোন একসময়ে—তার মানে বৃষ্টির আগেই ঠিক করেছিল, মরবে। চিঠিটা লিখে বালিশের তলায় রেখেছিল। আমার স্কুল সেই বেহালায়। ভেবে দেখুন কাল কী অবস্থা সন্ধ্যা থেকে। সাতটা অব্দি অপেক্ষা করে তখন মরিয়া হয়ে হাঁটতে শুরু করলাম। কখনও বাস, কখনও রিকশো এই করে তিলজলা পৌঁছতে রাত সাড়ে ন’টা হয়ে গেল। রাস্তায় জল জমেছিল। কিন্তু তখনও ঘরে ঢোকেনি। দরজা ভেজানো ছিল। ঢুকে দেখি মহুয়া কাত হয়ে শুয়ে আছে। দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়েছে বলে একটু বকাবকি করে ওকে ওঠানোর চেষ্টা করলাম। সাড়া দিল না। তখনও জানি না ও—যাই হোক, ওকে বিরক্ত না করে জামাকাপড় বদলে কিচেনে গেলাম। দেখলাম খাবার রেডি করা আছে। খেয়ে আলো নিভিয়ে ঘরের কোণায় টেবিলবাতিটা জ্বেলে জানলার ধারে বসে সিগারেট টানছি আর বৃষ্টি দেখছি। আকাশভাঙা বৃষ্টি। উদ্বিগ্নও হচ্ছি, এবার তো ঘরে জল ঢুকবে। সিগারেট শেষ করে দরজার তলায় ওর একটা ছেঁড়া শাড়ি গুঁজে….

    আঃ! জড়িয়ে যাওয়ার ব্যাপারটা কেন বললেন?

    জ্ঞানেশ মিত্র গলার ভেতর বলল, বলছি। কাল বৃষ্টিটা কিন্তু মাথা খারাপ করে দেওয়া বৃষ্টি। হঠাৎ টেবিল ল্যাম্পের আলোয় মহুয়ার শরীরের দিকে তাকিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। এতদিন ওর শরীরের সেই আশ্চর্য স্বাদ আর পাচ্ছি না। ও আমাকে বঞ্চিত রাখছে। আমি জানোয়ার হয়ে গেলাম, সুকোমলবাবু।

    জ্ঞানেশ মিত্রের গলা ভেঙে গেছে দেখে সুকোমল তাকাল। চোখের কোণায় জলের ফোঁটা। তাকিয়েই মুখ নামাল সুকোমল।

    জ্ঞানেশ মিত্র গলা ঝেড়ে নিয়ে বলল, আমি ওকে জোর দেখাতে গিয়েই থমকে গেলাম। ওর শরীর অস্বাভাবিক ঠাণ্ডা হিম। শ্বাসপ্রশ্বাস বন্ধ।….

    কিছুক্ষণ চুপচাপ সিগারেট টানার পর চেহারায় আবার আগের মতো রুক্ষতা ফিরিয়ে এনে জ্ঞানেশ মিত্র বলল, মহুয়ার স্যুইসাইডাল নোটে আমাদের দু’জনকেই দায়ী করে গেছে, সুকোমলবাবু। আমাকে এবং আপনাকে।

    সুকোমল চমকে উঠেছিল। বলল, আশ্চর্য! আমি কী করেছি?

    আপনি করেছেন প্রতারণা আর আমি করেছি মানসিক পীড়ন।

    মহুয়া তাই লিখেছে?

    হ্যাঁ! জ্ঞানেশ মিত্র নোংরা রুমাল বের করে ফোঁস ফোঁস করে নাক মুছল।

    সুকোমল আস্তে বলল, লিখলেই তো হল না। প্রমাণ কোথায়?

    প্রমাণ আপনার একগাদা চিঠি।

    সুকোমলের মুখ সাদা হয়ে গেল। বলল, বডি তো মর্গে, বললেন।

    হ্যাঁ। তবে আত্মহত্যার চিঠিটা আমি পুলিশকে এখনও দিইনি। দিলে প্রচলিত আইনে আমরা এতক্ষণে দু’জনেই অ্যারেস্ট হয়ে যেতাম।

    সুকোমল ভারী নিশ্বাস ফেলে বলল, কী করতে চান তাহলে?

    আপনিই বলুন সুকোমলবাবু, কী করা উচিত?

    বেশ। পুলিশকে দিন।

    এবং আপনার চিঠিগুলোও?

    সুকোমল তাকাল। তার হাত কাঁপছিল।…..তাহলে তো আপনি সেই ব্ল্যাকমেল করতেই এসেছেন।

    না। আমি জানতে এসেছি কেন মহুয়া হঠাৎ আত্মহত্যা করে ফেলল? সুকোমলবাবু, আত্মহত্যার চিঠিতে আত্মহত্যার মূল কারণ লেখা থাকে না।

    সুকোমল ক্ষুব্ধভাবে বলল, আমি কেমন করে জানব সেকথা? আগের রবিবার বিকেলে মহুয়া সেই শেষবার এসেছিল। কিছুক্ষণ গল্পটল্প করে চলে গেল। এমন কোন কথা বলেনি, যাতে মনে হবে সে স্যুইসাইড করবে। হ্যাঁ—ফ্র্যাংকলি বলছি শুনুন। আমি ওকে বললাম, ‘কি ডিসিশন নিলে?’ বলল, ‘নাথিং! বেশ তো আছি। এমনি ফ্রেন্ডলি টার্মে থাকব।’ আমি ওকে বললাম, ‘এটা কিন্তু ডেঞ্জারাস গেম থেকে যাচ্ছে। তোমার স্বামী কতদিন চুপ করে থাকবেন, বলা কঠিন। মহুয়া—’

    আপনি তাই বললেন?

    হ্যাঁ। মহুয়া বলল, ‘ও আমাকে ভীষণ ভালবাসে।’

    মহুয়া তাই বলল? আবার ফোঁস ফোঁস রুমালে নাক মুছল জ্ঞানেশ মিত্র।

    হ্যাঁ। গতবছর এমনি জুলাই মাসে আমরা দীঘা গিয়েছিলাম। ঝাউবনে ও একটা অদ্ভুত কথা—

    বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে আপনার সঙ্গে যেত, জানতাম।

    এবং ফলো করতেন!

    আপনি প্লিজ দীঘার কথাটা বলুন!

    মহুয়া ঝাউবনে হাঁটতে হাঁটতে হঠাৎ বলল, ‘জানো? আমার স্বামীর সঙ্গে আমার বাবার স্বভাবচরিত্রের আশ্চর্য মিল!’ আমি বুঝতে পারতাম, আপনার ওপর ওর খুব শ্রদ্ধাও ছিল।

    জ্ঞানেশ মিত্র শ্বাসপ্রশ্বাসের সঙ্গে বলল, ছিল। তা ছিল।

    কিন্তু আমার ধারণা, গত মাসে গোপালপুর-অন-সি তে আপনাকে দেখতে পাওয়ার পর থেকে আপনার সম্পর্কে ওর শ্রদ্ধা নষ্ট হয়ে গিয়েছিল। আপনাকে না দেখতে পেলে স্টিফেন্স লজে আমরা আরও দিন তিনেক থাকতাম।

    বোকা মেয়ে! জেদি আর বেপরোয়া! আমার খালি ভয় হতো, কার পাল্লায় পড়ে প্রাণটা না খুইয়ে বসে। জ্ঞানেশ মিত্র ভাঙা গলায় বলল।….ওইভাবে বেড়াতে গিয়ে কতো মেয়ে মার্ডার হয় কিনা বলুন? না না! আপনি কেন মার্ডার করবেন? কিন্তু আজকাল সবখানেই দুর্বৃত্ত মস্তান লোকেরা ঘুরছে। আমি কেমন করে নিশ্চিন্ত থাকি বলুন? আমার মন মানত না সুকোমলবাবু!

    সুকোমল ঘড়ি দেখে বলল, সাড়ে ন’টা বাজে! অফিসের সময় হয়ে গেছে।

    তাহলে আপনি জানেন না কেন মহুয়া স্যুইসাইড করল?

    বিশ্বাস করুন, আমি জানি না।

    কিন্তু—জ্ঞানেশ মিত্র সোজা হয়ে বসল। কিন্তু খবরটা যখন আপনাকে দিলাম, আপনি একটুও চমকে উঠলেন না। আঘাত পেলেন না। শুধু বললেন, ও! অথচ আপনি মহুয়ার প্রেমিক ছিলেন। তার সুন্দর শরীরটাকে আপনি যথেচ্ছ—আমি বলতে চাইছি, আদর করেছেন। আপনি কি লেখেননি ‘তোমার নগ্ন সুন্দর দেহের সবখানে আমার চুমুর দাগ ফুটে আছে খুঁজে দেখো?’ আপনার চিঠি বড় কবিত্বপূর্ণ সুকোমলবাবু! আপনিই তো লিখেছিলেন, ‘তোমার শ্বাসপ্রশ্বাসের গন্ধ আমাকে হঠাৎ বিপন্ন করে!’ সেই শ্বাসপ্রশ্বাস চিরদিনের জন্য থেকে গেছে মহুয়ার। তবু আপনি এতটুকু বিচলিত নন। সুকোমলবাবু, আমি বুঝতে পেরেছি মহুয়া কেন আত্মহত্যা করেছে।

    সুকোমল বলতে যাচ্ছিল, কেন, কিন্তু হঠাৎ উঠে দাঁড়িয়ে জ্ঞানেশ মিত্র কাঁধের ব্যাগ থেকে একগাদা নীল কাগজ বের করে হিংস্র ভঙ্গিতে ছিঁড়তে ছিঁড়তে সুকোমলের ওপর ছুঁড়তে থাকল। সুকোমল মুখ নামিয়ে মুহুর্মুহু ওই আঘাত অথবা প্রত্যাঘাত, দলাপাকানো ছেঁড়া চিঠি অথবা রুক্ষ শুকনো ঘৃণার পুঞ্জ সহ্য করল।

    একটু পরে লোকটা বেরিয়ে গেলে সে উঠে গিয়ে দরজা বন্ধ করল। তারপর ফিরে এল সোফার কাছে। অবাক হয়ে তাকিয়ে রইল। এত চিঠি লিখেছিল মহুয়াকে? এ কী অদ্ভুত ছেলেমানুষি তার! সত্যিই কী মহুয়া এত বেশি চিঠি পাওয়ার যোগ্য ছিল?

    চিঠিগুলোর দিকে তাকাতে তার খারাপ লাগল। তাকালেই পড়া হয়ে যাবে। কেন অতসব উচ্ছ্বাস কলমের ডগা দিয়ে বমি করার মতো বেরিয়ে পড়ত, এ মুহূর্তে সে বুঝতে পারছে না। ছেঁড়া দলাপাকানো কাগজ হিসেবেই ঝটপট কুড়িয়ে সে কিচেনে গেল। কিন্তু কীভাবে নষ্ট করবে ভেবে পেল না। শেষে বেসিনে রেখে ট্যাপ খুলে দিল। ভিজে নেতিয়ে গেলে দলাপাকানো একটা বলের মতো করে আবর্জনার বালতিতে গুঁজে দিল।

    আশ্চর্য! মহুয়া চিঠিগুলো রেখে দিয়েছিল! ভাবতে ভাবতে সুকোমল বেডরুমে গিয়ে জানলায় উঁকি দিল। রাস্তায় প্রচুর জল জমেছে। গাড়ি বের করা যাবে না। অফিসে ফোন করে দেবে, শরীর খারাপ। সত্যি, গতরাতের বৃষ্টিটা মাথা খারাপ করে দেওয়া।

    তারপরেই সুকোমল বসুরায় একটু চমকে উঠল। মহুয়া স্যুইসাইড করেছে। অবিশ্বাস্য মনে হয়। স্যুইসাইড করেছে মহুয়া—সেই নরম ডিমালো মুখ, কালো টানাটানা চোখ, বালিকার অভিমান ঈষৎ পুরু ঠোঁটে, শ্যামবর্ণ ছিপছিপে মেয়ে, একরাশ কোঁকড়ানো চুল এবং নাভির নিচে একটা ক্ষতচিহ্ন। তার সমস্ত শরীরে সুকোমলের ঠোঁট ঘুরে ঘুরে আদর দিয়েছিল। জ্ঞানেশ মিত্র তাকে কী ভেবে গেল? নিছক লম্পট—নিতান্ত ভুল প্রেমিক? আচ্ছা, মহুয়া যদি হতো সুকোমল বসুরায়ের স্ত্রী এবং জ্ঞানেশ মিত্র তার প্রেমিক? সুকোমল বসুরায়ও তো অমনি ভেঙে পড়ত। মাথা খারাপ হয়ে ছুটে যেত জ্ঞানেশ মিত্রের কছে এবং এতক্ষণ সুকোমল বসুরায় এই ফ্ল্যাটে একা বসে ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদত এবং বারবার থানা ও মর্গে ফোন করত কখন বডি পাওয়া যাবে—আর তার এই নধরকান্তি চেহারা যেত রাতারাতি শুঁটকো রুক্ষ হয়ে, মুখে খোঁচাখোঁচা গোঁফদাড়ি—কিছু পাকা, কিছু কাঁচা, এবং—

    ভীষণ আতঙ্কে জানলার রড আঁকড়ে ধরল সুকোমল বসুরায়। আবার আকাশ কালো করে বৃষ্টি আসছে। মাথা খারাপ করে দেওয়া এই বৃষ্টি আবার কার কী সর্বনাশ নিয়ে আসছে হয়তো।…….

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসন্দীপন চট্টোপাধ্যায় : সাহিত্যের সেরা গল্প
    Next Article এবং কালরাত্রি ২ – মনোজ সেন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026
    Our Picks

    স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    May 15, 2026

    মৃত পেঁচাদের গান – সায়ক আমান

    May 15, 2026

    এড়ানো যায় না – সায়ন্তনী পূততুন্ড

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }