Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026

    হায়নার গুহা – সৈয়দ মুস্তাফা সিরাজ

    July 13, 2026

    কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)

    July 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অপারেশন কোডেক্স : ডান্স অফ দ্য ডেভিল – রণদীপ নন্দী

    রণদীপ নন্দী এক পাতা গল্প221 Mins Read0
    ⤶ ⤷

    (২৩) দ্য ভল্ট অফ দ্য ডেড

    “না। তুমি ঠিক নেই। সবসময় ডোন্ট কেয়ার অ্যাটিটিউড চলে না, বিটা যত সময় যাচ্ছে, তোমার হেল্থ কন্ডিশন ডিটিরিওরেট করছে।” কথা শেষ করে আলফার ঠিক সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ইন্দ্র বলল, “যদি গামা না যায়, আমিও ভিতরে যাব না। আপনার যা ছেঁড়ার ছিঁড়ে নিন। হয় আপনি আর পাই এখানে অপেক্ষা করুন, আমরা ভিতরে গিয়ে পৃষ্ঠাগুলো নিয়ে আসি, নয়তো আমি এখান থেকে এক ইঞ্চি নড়ছি না। শুট মি ইফ ইউ ওয়ান্ট!”

    .

    লম্বা সরু করিডর। দু-দিকে খাড়া পাথরের দেওয়াল। গুহার অন্যদিকের তুলনায় এখানে দেওয়ালগুলো বেশ মসৃণ। দেওয়ালের গায়ে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাচ্ছিল ইন্দ্র। পিচ্ছিল স্যাঁতসেঁতে দেওয়ালের ছোঁয়ায় আঙুলের ডগা ভিজে যাচ্ছে।

    “গুহার বাকি দেওয়ালগুলো মতো এটা প্রকৃতির খেয়ালে তৈরি নয়। ইট’স ম্যান মেড! ভালো করে দ্যাখো, পাথরের দেওয়ালে সরু সরু চুলের মতো দাগ দেখতে পাবে। ওটা আসলে দুটো পাথরের স্ল্যাব বা ব্লকের মধ্যেকার ফাঁক।” দেওয়ালের গায়ে হাত বোলাতে বোলাতে বললেন গামা।

    “আচ্ছা, ডক্টর গামা…”

    “রঘুবীর। রঘুবীর চৌধুরী। আই হেট দিস নেম, গামা। ডক্টর গামা শুনলে কেমন বি গ্রেড ফিল্মের ক্যারেকটর মনে হয়,” নাক কুঁচকে বললেন তিনি। গামার কথায় পিছন থেকে ফিক করে হেসে উঠল ইভানি। ইন্দ্র কড়া চোখে ইভানির দিকে তাকাতে গিয়ে চমকে উঠল। ইভানির দৃষ্টি ঘোলাটে। ঠোঁটের রং ফ্যাকাশে। নকল চুল আবার পরে নিয়েছিল ভিতরে ঢোকার পর। তা দিয়েই কাঁধের ক্ষত ঢাকার চেষ্টা করেছে, কিন্তু সেই ক্ষত যে ফুলে আরও বড় আকার ধারণ করেছে তা এই আধো-অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে।

    “বেশ, ডা. রঘুবীর, আমায় একটা কথা বলুন, এইভাবে এত ঘন জঙ্গলের মধ্যে এত বড় একটা অর্গানাইজেশন চালানো, পাহাড়ের গুহার ভিতর এত বড় একটা স্ট্রাকচার বানানো, এতগুলো গার্ড, তাদের অস্ত্র—এসব তো বিশাল খরচসাপেক্ষ ব্যাপার। এসব কি ধর্মীয় অনুদান থেকে আসে?”

    “এর মধ্যে ধর্ম কোত্থেকে পেলে? শোনো ভায়া, ধর্মের অরিজিনাল কনসেপ্টটা কী জানো? সমাজে যখন হিংসা, হানাহানি, রক্তপাত বেড়েছে, মানুষের মন থেকে মনুষ্যত্ব মুছে যেতে বসেছে, তখন সেই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে রেভোলিউশন হিসেবে ধর্মের জন্ম হয়েছে। যেমন ধরো এই খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে জেসাস ক্রাইস্ট, ইসলামধর্মে হজরত মোহাম্মদ হিন্দুধর্মে চৈতন্যদেব বা জিউসদের মোজেস। এরপর একশ্রেণির সুবিধাবাদী ক্ষমতালোভী মানুষ সেই রেভোলিউশনারি আইডিয়া থেকে ধর্মকে সরিয়ে এনে তা দিয়ে ব্যাবসা করতে বসে গেছে। যারা প্রকৃত ধর্মকে ভালোবাসে, যারা ধর্মের মূল পন্থার অনুগামী, তারা কখনোই ধর্মকে নিয়ে ব্যাবসা করে না। তাদের কাছে তারা যে স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতাকে ধারণ করে বা যে আধ্যাত্মিক আদর্শের কাছে নিজেকে সমর্পণ করে, তা-ই ধর্ম। কিছু মানুষ ধর্মকে জোর করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে। এই যে নাইটস টেম্পলারদের দেখছ, আজ থেকে চারশো বছর আগে তৈরি হওয়া নাইটস টেম্পলারদের সঙ্গে এদের মিল কিন্তু কেবল নামেই। কিছু মানুষ নিজের ধর্মাবলম্বী মানুষদের ওপর ঘটে-চলা অত্যাচারের প্রতিবাদস্বরূপ হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। তীর্থযাত্রীদের রক্ষা করার অভিপ্রায়ে মহৎ উদ্দেশ্যে তৈরি হওয়া সেই নাইটস টেম্পলার এখন আর নেই। ইতিহাসের পাতায় তাদের বীরত্বের কাহিনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের সেই বলিদান আমি শ্রদ্ধা করি। এরা আর যা-ই হোক, নাইটস নয়।”

    হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছেছে মূল ভল্টের সামনে। দেওয়ালের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে-থাকা বিশাল লোহার মজবুত দরজা। দরজার গায়ে গোল গোল চারটে চাকার মতো হাতল লাগানো। কোনও চাবির ফুটো নেই। ডিজিটাল লকও নেই। পুরো নিরেট লোহার দেওয়ালের মতো দরজা। পাল্লা মাঝে চুলের মতো ফাঁক না থাকলে সেটা যে দরজা, তা বোঝারই কোনও উপায় নেই। রঘুবীর দরজার সামনে দাঁড়িয়ে হাতলগুলোর দিকে ঝুঁকে অনেকক্ষণ পরীক্ষা করে কয়েক পা পিছিয়ে এসে হতাশভাবে মাথা নাড়লেন। পিছনে দাঁড়িয়ে-থাকা ইভানির দিকে তাকালে সে হতাশ সুরে বলল, “আমি ভেবেছিলাম, কোনও ডিজিটাল লক থাকবে।”

    “তাহলে কি আলফাকে ডেকে আনব?” রঘুবীর প্রশ্ন করেন।

    “কী লাভ হবে তাতে? এই দরজা যেভাবে বসানো, অক্সিঅ্যাসিটিলিন দিয়ে গলানো ছাড়া কোনও উপায় নেই। আলফার প্ল্যান অনুযায়ী গুহার ভিতর ডায়নামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভাঙতে গেলে পাথরচাপা পড়ে আমরা সবাই মরব। অবশ্য তার আগেই এখানকার গার্ডরা এসে আমাদের গুলি করে দিয়ে যাবে। সব জায়গায় কি আর শক্তি খাটিয়ে কাজ হয়?” কথা বলতে বলতেই সামনের দিকে এগিয়ে এসেছে ইন্দ্র। হাঁটু মুড়ে বসে খুঁটিয়ে দেখছে গোল হাতলগুলোকে। কিছুক্ষণ পর পেছন ফিরে মুচকি হেসে বলল, “এগুলো আর কিছুই না। কম্বিনেশন লক। হাতলের গায়ে যে খাঁজকাটা দেখছেন, ওটা দেখতে সাধারণ ডিজাইন মনে হলেও এগুলো আসলে রোমান হরফে লেখা নম্বর। দেখুন নকশা-কাটা ডিজাইনের খাঁজে খাঁজে নম্বরগুলো এনগ্রেভ করা আছে।” রঘুবীর এগিয়ে এসে এনগ্রেভিং-এর গায়ে আলতো করে আঙুল বোলাতে থাকেন। হাতল ধরে আলতো চাপ দিতেই ক্যাঁচ শব্দ করে হাতলটা ঘুরে যায়। মুখ তুলে ইন্দ্রর দিকে তাকান রঘুবীর। ইন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলে, “১১১৯ চেষ্টা করুন তো। নাইটস টেম্পলার গঠিত হয়েছিল ওই খ্রিস্টাব্দে।”

    রঘুবীর হাতলে চাপ দিতেই ঘড়ঘড় শব্দ করে চাকা ঘুরতে থাকে। মূল দরজার গায়ে প্রত্যেকটা হাতলের পাশে একটা করে ক্রস চিহ্ন আঁকা। হাতলের গায়ে আঁকা নম্বরগুলো তার পাশাপাশি এলেই ঠং করে একটা ধাতব যান্ত্রিক আওয়াজ হচ্ছে। প্রথম তিনটে হাতলের নম্বর এক সংখ্যার পাশাপাশি এনে চতুর্থ নম্বরটা নয় নম্বরে এনে থামতেই একটা চাপা পাথরে পাথর ঘষার আওয়াজ উঠল। সঙ্গে সঙ্গে মনে হল যেন একটা ছোটখাটো ভূমিকম্প হচ্ছে। ইভানি ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, ইন্দ্র ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। তাদের দু-দিকের পাথরের দেওয়াল সশব্দে সরে আসছে তাদের দিকে। সম্পূর্ণ করিডর আরও সরু হয়ে তাদের পিষে দিতে আসছে সাক্ষাৎ বিভীষিকার মতো। কয়েক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে তিনজনেই। তারপর উন্মাদের মতো ছুটতে থাকে বাইরের দিকে। ইভানির দৌড়োনোর মতো শক্তি নেই। সে ইন্দ্রর কাঁধে ভর রেখে মেঝেতে পা টেনে টেনে চলেছে। কয়েক পা এগিয়ে যেতেই আবার একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল দু-দিক থেকে এগিয়ে আসা পাথরের দেওয়াল। রঘুবীর উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকাতে থাকে। স্বস্তির নিশ্বাস ফেলে শব্দ করে। ইন্দ্র মেঝেতে বসে পড়েছে হাঁটু মুড়ে। ইভানি শুয়ে পড়ে ওর পাশে। কাশতে থাকে একনাগাড়ে। কাশতে কাশতে মুখ দিয়ে উঠে আসে চাপ চাপ লাল রক্ত। ইন্দ্র ইভানির মাথাটা কোলে তুলে নেয়। ঠোঁটের কশ বেয়ে গড়িয়ে নামছে রক্তের ধারা। চোখের কোলে একবিন্দু অশ্রু। ইন্দ্ৰ মাথা ঝুঁকিয়ে ইভানির মুখের কাছে আনে। ফিশফিশিয়ে বলে, “চলো, এখান থেকে বেরিয়ে যাই এক্ষুনি। লাগবে না কোডেক্স গিগাস-এর হারিয়ে যাওয়া পৃষ্ঠা। আমি গিয়ে আলফাকে বলছি, গো টু হেল!”

    মৃদু ফ্যাকাশে হাসি হাসে ইভানি। মাথার ওপরে দপদপ করে জ্বলতে-থাকা হলদে আলো প্রায়ান্ধকার করিডরের ধূসর পাথুরে দেওয়ালে প্রতিফলিত হয়ে এসে পড়েছে ইভানির গালের ওপর। সেই আলোয় ইভানির মুখটা আরও সাদা, আরও প্রাণহীন দেখাচ্ছে।

    “ইন্দ্ৰ, তুমি জানো আলফা কে? জানো ও কতটা ভয়ংকর মানুষ?” খুব থেমে থেমে প্রশ্নটা করে ইভানি।

    “নাহ্। তবে তোমার তো জানার কথা। তুমি তো টিমের সবার ব্যাকগ্রাউন্ড জানো।”

    “আলফার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে আমি দেখি, আজ থেকে ঠিক তিন বছর আগে লোকটা যেন পৃথিবীর বুকে হঠাৎ করে উদয় হয়েছে। তার আগের কোনও লিগাল ডকুমেন্ট, কোনও ডিজিটাল বা ম্যানুয়াল ফুটপ্রিন্ট কিচ্ছু নেই মানুষটার। দেন আই ডাগ ডিপার। লোকটা আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম ক্রিমিনালদের মধ্যে একজন। খুব অল্প বয়সে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয়। একটা কোভার্ট মিশনে প্রতিবেশী শত্রুদেশে গিয়ে সেখানকার সরকারের কাছে টাকার বিনিময়ে দেশের গোপন তথ্য বিক্রি করে দেয়। তারপর থেকে দুনিয়ার কাছে লোকটা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এরকম একজন ভয়ংকর লোককে মুখের ওপর না বলা মানে মৃত্যুকে ডেকে আনা। সকালে যদি তোমরা মিশন অ্যাবোর্ট করতে, ওইখানেই তোমাদের গুলি করে মারতে ওর হাত কাঁপত না। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ইন্দ্ৰ, যেখান থেকে ফেরবার আর কোনও পথ নেই।”

    ওরা আবার পায়ে পায়ে এগিয়ে এসেছে দরজার কাছে। ইন্দ্র এবার নিজেই ঝুঁকে বসেছে দরজার সামনে। বুকের মধ্যে ধুকপুক করছে হৃৎপিণ্ড। গলা শুকিয়ে আসছে। শুনতে পাচ্ছে, পাশে দাঁড়ানো রঘুবীরের নিশ্বাসও ঘন হয়ে এসেছে। ইন্দ্রের দু-চোখ বন্ধ। মাথার ভিতর তখন ঘূর্ণিঝড় উঠেছে। হাতের আঙুলগুলো তিরতির করে কাঁপছে উত্তেজনায়। ইন্দ্র কেটে কেটে বলল, “তাহলে কি কোডেক্স গিগাস-এর সম্পর্কিত কিছু? কিন্তু কোডেক্স কত সালে লেখা হয়েছে, তার কোনও প্রামাণ্য তথ্য নেই। পুরো বইয়ের ইতিহাসে যদি সব থেকে উল্লেখযোগ্য খ্রিস্টাব্দ বাছা হয় তাহলে সেটা ১৬৯৭ খ্রিস্টাব্দ। ওই সালে স্টকহোমের রয়্যাল লাইব্রেরিতে আগুন লাগে। প্রায় সমস্ত বই পুড়ে ছারখার হয়ে গেলেও আশ্চর্যভাবে এই বইটা অক্ষত থেকে যায়। তাহলে কি…”

    আস্তে আস্তে আবার হাতলের চাকা ঘোরাতে শুরু করে ইন্দ্র। একটা অদ্ভুত চাপা আওয়াজ তুলে চাকাগুলো ঘুরতে থাকে। রঘুবীর দু-হাতের মুঠো শক্ত করে নিঃশ্বাস বন্ধ করে সামনে ঝুঁকে পড়েছেন। ইভানি অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নীচের দিকে। ধীরে ধীরে চাকাগুলো এসে স্থির হল ১৬৯৭ নম্বরে। আবার আগের মতোই পায়ের তলার মাটি কেঁপে উঠল। আবার দু-পাশের দেওয়াল সংকুচিত হতে শুরু করেছে। পাথরের মেঝের ওপর ভারী দেওয়ালের ঘর্ষণে একটা গম্ভীর ঘড়ঘড় আওয়াজ উঠেছে। এবার আর ওরা পালাতে চেষ্টা করল না। ইন্দ্র মাথা নীচু করে হাঁটু মুড়ে পাথরের মূর্তির মতো বসে রইল। ইভানি একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে এসে ইন্দ্রর পিঠে হাত রাখল। রঘুবীর মুখ থেকে একটা হতাশাসূচক শব্দ করে চোখ বুজল।

    ধূসর পাথুরে দেওয়াল ধীরে ধীরে শব্দ করে এগিয়ে আসছে। মেঝেতে পাথরের ঘষায় ওঠা ধুলো উড়ছে ক্রমশ সরু হতে-থাকা করিডরময়। হলুদ আলোর আশকারায় সে ধুলো যেন বৈশাখী মেঘের মতো গ্রাস করছে ওদের। সবার মনে মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খেয়ে উঠছে। এই কি শেষ সুযোগ ছিল? নাকি আরেকবার সুযোগ মিলবে? মৃত্যু সামনে এসে দাঁড়ালে মানুষের মধ্যে এক অদ্ভুত সমর্পণের স্পৃহা এসে দানা বাঁধে। দু-দিকের পাথরের দেওয়াল যেন জীবন্ত। বিশাল এক রক্তলোলুপ প্রাণীর শক্ত চোয়াল। আর তার মাঝে দাঁড়িয়ে-থাকা তিনজন মানুষ যেন পাথরের মূর্তি। তাদের মৃত্যুর আতঙ্ক নেই, বাঁচার লোভ নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বাসঘাতকের সন্ধানে – অভীক দত্ত
    Next Article শব্দ পড়ে টাপুর টুপুর – নবনীতা দেবসেন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026
    Our Picks

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026

    হায়নার গুহা – সৈয়দ মুস্তাফা সিরাজ

    July 13, 2026

    কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)

    July 13, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }