Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026

    হায়নার গুহা – সৈয়দ মুস্তাফা সিরাজ

    July 13, 2026

    কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)

    July 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অপারেশন কোডেক্স : ডান্স অফ দ্য ডেভিল – রণদীপ নন্দী

    রণদীপ নন্দী এক পাতা গল্প221 Mins Read0
    ⤶ ⤷

    (৬) সদ্যস্নাতা এক যুবতী

    জুন, ১৩১৪। রোমানিয়ান জলপথ:

    রাত্রি গভীর থেকে গভীরতর হচ্ছে। বিশাল জাহাজের চন্দ্রালোকিত ডেকে শুধু ওরা তিনজন। আন্দ্রে কিছুটা এগিয়ে, ডেকের একদম সামনের দিকে। বাকি দু-জন নিজেদের মধ্যে নীচু স্বরে আলোচনা করছে, কিছুটা দূরত্ব বজায় রেখে। ওদের সফরের আজ চতুর্থ দিন। সফরের শুরু থেকেই আন্দ্রে আরও বেশি গম্ভীর, আরও নিশ্চুপ হয়ে গিয়েছেন। জাহাজের ডেকের কিনারে কাঠের রেলিং-এর দুই বাহুতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর মন ভেসে চলেছে প্রবল অনিশ্চয়তার দোলাচলে। মহামান্য গ্র্যান্ডমাস্টার তাঁকে যে গুরুদায়িত্ব সমর্পণ করেছেন তা অন্তত এই মুহূর্তে প্রায় অসম্ভব বলেই প্রতীত হচ্ছে। লিও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নয়। অকস্মাৎ আক্রমণের সময়ে তার উপস্থিতি সহায়তার বদলে অন্তরায় হয়ে দাঁড়াবে বলেই স্থির বিশ্বাস তাঁর। আর জর্জের সামরিক প্রশিক্ষণ সামান্য থাকলেও সে নাইট নয়, একজন কিশোর শিক্ষার্থী মাত্র। এমনকি ওয়ালাকিয়ায় পৌঁছোতে পারলেও তাদের সমস্ত সমস্যার নিরসন হবে বলে ভরসা পাওয়া যাচ্ছে না মোটে। একদিকে হাঙ্গেরি এবং অপরদিকে অটোমান সুলতানের বিশাল সেনাবাহিনী নিয়মিত পর্যুদস্ত করে চলেছে ওয়ালাকিয়ার সিংহাসনকে। তবু তারাই এই মুহূর্তে অগতির গতি। আন্দ্রের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকান তিনি। স্থান এবং সময়ভেদে আকাশের রং পরিবর্তিত হতে থাকে, সেসব দিকে কোনওকালেই তেমন মনোযোগ আরোপ করেননি তিনি। কিন্তু এই মাঝদরিয়ায় মধ্যরাত্রির নিকষকালো অন্ধকার আবৃত আকাশ যেন আন্দ্রেকে বশীভূত করে ফ্যালে। প্রায় মন্ত্রমুগ্ধের মতো একদৃষ্টে আকাশের এককোণে একফালি রুপালি চাঁদের দিকে তাকিয়ে থাকেন তিনি। সেই রুপালি চাঁদের জোছনায় যেন এই বিশাল জাহাজ সদ্যস্নাতা এক যুবতী। হঠাৎ ডেকের উপরে জাহাজের ওয়াচটাওয়ার থেকে একটা অস্ফুট আর্তনাদ ভেসে আসে। আসন্ন বিপদের আশঙ্কা করে আন্দ্রে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকেন সেই টাওয়ারের দিকে। দড়ির মই বেয়ে তরতরিয়ে উঠে আসেন টাওয়ারের উপর। তারপর চোখে দূরবিন লাগিয়ে দূরে যে ভয়ংকর দৃশ্য তার চোখে পড়ে, তাতে আতঙ্কে তার সমস্ত শরীর শিহরিত হয়ে ওঠে। বহু দূরে সমুদ্রের শেষ প্রান্তে দিক্‌চক্রবাল জুড়ে দেখা যাচ্ছে একটা বিশালকায় জাহাজ। যেন ক্ষুধার্ত হিংস্র জানোয়ারের মতো ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে সে। জাহাজটাতে কোনও আলো জ্বলছে না। তাই হয়তো নজরে আসতে এত সময় লেগে গেছে। জাহাজের মাস্তুলের উপর যে পতাকাটা উড়ছে, সেটা দেখেই জাহাজটাকে চিনতে এক মুহূর্ত দেরি হল না আন্দ্রের। ফরাসি জলদস্যু। নির্মম, নির্দয়, ভয়ংকর সেই জলদস্যুদের বিভিন্ন কাহিনি এই সমুদ্রের নাবিকের এবং খালাসির মুখে মুখে ফেরে। যে জাহাজ একবার তাদের নজরে আসে সেই জাহাজের পক্ষে এই ভয়ংকর জলদস্যুদের শ্যেনদৃষ্টি উপেক্ষা করে মুক্তি পাওয়া কার্যত অসম্ভব। আন্দ্রে দ্রুতপায়ে দড়ির মই বেয়ে নীচে নেমে আসেন। তারপর উদ্ভ্রান্তের মতো দৌড়োতে থাকেন ডেক জুড়ে। ডেকের শেষ প্রান্তে ঘোরানো সিঁড়ি নেমে গিয়েছে নীচে। সেই সিঁড়ি বেয়ে উন্মাদের মতো নামতে থাকেন তিনি। সিঁড়ির শেষে লম্বা করিডর, সেই করিডরের বাম পাশের অন্তিম কামরাটা তার নিজের জন্য বরাদ্দ। এক ঝটকায় কামরার দরজা খুলে ভিতরে ঢুকে পড়েন আন্দ্রে। তারপর এগিয়ে এসে বিরাট একটা কাঠের সিন্দুক তার শয্যার নীচ থেকে টেনে বের করেন। সিন্দুকের ডালা খুলতেই ভিতরে দেখা গেল সেই বিশালকায় পুথি। ততক্ষণে জলদস্যুদের যুদ্ধজাহাজ এই জাহাজের একেবারে কাছে এসে উপস্থিত হয়েছে। জলদস্যুদের জাহাজ থেকে মোটা ভারী লোহার নোঙর ছুড়ে ছুড়ে ফেলা হতে থাকে এই জাহাজের ডেক লক্ষ্য করে। জাহাজের রেলিং-এ আটকে যেতে থাকে বাঁকানো ধারালো নখরযুক্ত নোঙরগুলো। নোঙরের অপর প্রান্তে বাঁধা দড়ি বেয়ে জাহাজের ডেকে উঠে আসতে থাকে জলদস্যুরা। জাহাজের হতভাগ্য যাত্রীদের আর্ত চিৎকার ছাপিয়ে জলদস্যুদের জয়সূচক এক অজানা ভাষার সমবেত কণ্ঠের কোরাস কানে আসতে থাকে আন্দ্রের। তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন অন্তিম সময় উপস্থিত। তাঁর হাতে আর বেশি সময় নেই, যা করার, এই মুহূর্তেই করতে হবে। তিনি সমস্ত শরীরটা স্থির করে হাঁটু মুড়ে চোখ বুজে বসলেন। ঠিক যেন একটা পাথরের মূর্তি। তাঁর ভাবলেশহীন মুখে যেন আর কোনও জাগতিক আশঙ্কার লেশমাত্র নেই। সেই বজ্রকঠিন দেহ যেন সমাধিস্থ হয়েছে। ধ্যানের অতল গহ্বরে তলিয়ে গেছে তার চেতনা। তিনি যেন তাঁর অবচেতন মনের সমান্তরাল জগতে প্রবেশ করেছেন। একমনে খুঁজে চলেছেন কোনও কঠিন প্রশ্নের উত্তর। কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেকের সঙ্গে আলোচনায় ব্রতী। তাঁকে দেখে মনে হচ্ছে যেন একটা বিশাল ঝড় আসার আগের সাময়িক শান্তি তার চারপাশে বিরাজমান। আস্তে আস্তে একটা অদ্ভুত নীল ধোঁয়ার বলয় ঘিরে ধরছে আন্দ্রের ধ্যানমগ্ন শরীরকে। সঙ্গে সঙ্গে একটা আবছা মৃদু আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতে শুরু করে।

    .

    জুন, ১৩১৪। হৈয়া বাচু জঙ্গল, ট্রান্সেলভেনিয়া, রোমানিয়া:

    ধীরপায়ে জঙ্গলে রাস্তায় পা ফেলে এগোচ্ছে মান্ডু। তার অভ্যস্ত পায়ের পাতা অতি সাবধানে এড়িয়ে চলেছে ঝরাপাতা, শুকনো ডালপালা। বৃদ্ধাঙ্গুলি নীচের দিকে ভাঁজ করে আঙুলের ডগা আর গোড়ালির উপর ভারসাম্য রেখে এক অদ্ভুত ভঙ্গিমায় ঢিমেতালে নিঃশব্দে অনুসরণ করে চলেছে একটা আওয়াজকে, লঘুপায়ে জঙ্গলের পশুদের পায়ে চলা সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে আওয়াজটা। আওয়াজের মালিক ভীষণই সাবধানি, তবু শুকনো পাতায় মুদ্র মচমচ শব্দ কান এড়ায়নি অভিজ্ঞ মান্ডুর। সে এই পদশব্দ চেনে। সামনে কোথাও নুনি আছে। শেষ বিকেলে সেদিকেই চলেছে প্রাণীটা। মান্ডুর হাতে উদ্যত ধনুর্বাণ। তিরের ফলায় চকচক করছে তীব্র বিষ। মন বলছে, আজ শিকার আসবেই। আপুসিনি পর্বতের কোলে সূর্য ঢললে নিজে হাতে চামড়া ছাড়াবে কোনও মাদি শম্বর বা বারাশিঙ্গার। আহ্! তারপর সারারাত বুনো ফুল থেকে তৈরি মাদকে গলা ভিজিয়ে গান ধরবে প্রাণ খুলে। সিমোনা নাচবে বাকিদের সঙ্গে হাত ধরাধরি করে আগুন ঘিরে। ভারী ভালো নাচে সিমোনা। যখন আগুনের সোনালি আলোয় সিমোনার ঘামে ভেজা গাল, খোলা পিঠ চিকচিক করে, মান্ডুর নেশাতুর হাত পিছলে যায় দাভুলের তেলা চামড়ায়। গ্রামের সেরা সুন্দরীর স্বামী হওয়ার অভিমানে মান্ডুর গলার রগ ফুলে ওঠে, ঝাঁকড়া চুল মাথার দু-পাশে দুলিয়ে দুলিয়ে বুনো গানের সুরে তাল মিলিয়ে দাভুল বাজায়। চুলের আড়াল থেকে ঘামের ফোঁটা কপাল বেয়ে নামে বুকে বলিষ্ঠ দুটো হাতের দশটা আঙুল মত্ত গাউরের মতো খেলে বেড়ায় দাভুলের চামড়ার খোলে।

    হঠাৎ শব্দটা থেমে গেল। মুহূর্তে এক জায়গায় স্থির হয়ে গেল মান্ডু। অন্তহীন সে অপেক্ষা, এক-একটা মুহূর্ত যেন শতাব্দীসমান। শরীরটাকে সামান্য ঝুঁকিয়ে চোখ বন্ধ করেছে মান্ডু। এই গহিন অরণ্যে মানুষের সীমিত দৃষ্টিশক্তি প্রায় মূল্যহীন। মূলত নাক এবং কানের উপরেই নির্ভর করতে হয়। এখন মাত্তু যেন আর একজন সাধারণ মানুষ নয়। এখন ও যেন বিশাল অরণ্যেরই একটা নাম-না-জানা গাছ। বছরের পর বছর ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ। ওর ঝাঁকড়া চুলে সহস্র পাখির বাস। উজ্জ্বল বাদামি ত্বক ঢেকেছে সবুজ শ্যাওলা-ধরা বল্কলে। নরম সোঁদা মাটিতে গেঁথে গিয়েছে ওর শেকড়। রয়েসয়ে একটা পিচ্ছিল সরীসৃপ ওর শরীর বেয়ে ওপরে উঠতে থাকে, কিন্তু ও নির্বিকার।

    আবার শব্দটা শোনা যাচ্ছে। অস্পষ্ট, অবিন্যস্ত। মান্ডু সন্তর্পণে সাপটাকে একটা নীচু গাছের ডালে নামিয়ে রাখে। সেটা হিসহিস শব্দ তুলে দূরে কাঁটাগাছের ঝোপের আড়ালে মিলিয়ে যায়। আবার নিঃশব্দে এগিয়ে যায় মান্ডু। সামনে অনেকটা জায়গা কাঁটাঝোপ। খালি পায়ে এগোনো অসম্ভব। সে সামনে একটা ঝাঁকালো জাকারান্ডা গাছ দেখতে পেয়ে তিরধনুক পিঠে ঝুলিয়ে অক্লেশে তার একটা উঁচু ডালে চড়ে বসে। এখান থেকেই তির ছুড়বে। অদূরে নুনিটা দেখা যায়। বিকেলশেষের আবছা আলোয় দেখা যাচ্ছে, নুনির পাশে একটা মানুষ পড়ে রয়েছে, সম্ভবত অচৈতন্য। পূর্ণবয়স্ক পুরুষ, ঈষৎ স্থূলকায়। একটা চিতাশাবক মানুষটার গা শুঁকছে। মান্ডু ছিলায় তির লাগাল। অব্যর্থ লক্ষ্যভেদে তির গিয়ে বিঁধল শাবকটার থেকে সামান্য দূরে নরম মাটিতে। আচমকা সামনে তির এসে বেঁধায় ভয় পেয়ে ছিটকে পালায় শাবকটা। মান্ডু নেমে আসে গাছ থেকে। কাঁটা এড়িয়ে সাবধানি পায়ে এগিয়ে যায় নুনির দিকে। নুনি থেকে আঁজলা ভরে জল এনে ছিটিয়ে দেয় মানুষটার চোখে-মুখে। মুখে জলের ছিটে পড়তেই সে চোখ খুলে তাকায়। উঠে বসতে চেষ্টা করে, পারে না। মান্ডু বোঝে, সংবিত হারায়নি, সম্ভবত অতিরিক্ত ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে। লোকটার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে মান্ডু। একঝলক দেখেই বুঝে নিতে অসুবিধা হয় না, যে মানুষটা বিদেশি। সারা শরীরে টাটকা ক্ষতচিহ্ন। চোখের নীচ থেকে গালের শেষ প্রান্ত অব্দি গভীর ক্ষত। ক্ষতস্থান থেকে বদরক্ত চুঁইয়ে পড়ছে মাটিতে। শুধু হাতে তখনও শক্ত করে ধরে রাখা একটা লম্বা পেরেক এবং বেশ বড় আকারের কয়েকটি চামড়ার টুকরো। পেরেকটার শানিত ফলায় তখনও রক্ত শুকিয়ে জমাট বেঁধে রয়েছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বাসঘাতকের সন্ধানে – অভীক দত্ত
    Next Article শব্দ পড়ে টাপুর টুপুর – নবনীতা দেবসেন
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026
    Our Picks

    অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    July 13, 2026

    হায়নার গুহা – সৈয়দ মুস্তাফা সিরাজ

    July 13, 2026

    কারামাজভ ভাইয়েরা – ফিয়োদর দস্তইয়েভস্কি (অসম্পূর্ণ)

    July 13, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }