Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উত্তম পুরুষ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প239 Mins Read0
    ⤶ ⤷

    উত্তম পুরুষ – ১১

    এগারো

    খুব সকালে ঘুম থেকে উঠেই আমি বাড়ি ফিরে আসি। গেট তখনো বন্ধ। আমি জানি অনেকক্ষণ কড়া নাড়তে হবে। অত সকালে সেই শব্দ যদি কারো কানে পৌঁছয়ও, তবু উষ্ণ শয্যা আর আলস্য ত্যাগ করে কেউ উঠে আসবে না। নিদ্রার ভান করে পড়েই থাকবে। এক আম্মা ছাড়া। সারারাত আম্মার ঘুম হয় না আমি জানি। শেষ রাত্রের দিকে একটু চোখ বন্ধ হয়ে আসে। তাই এই সময়টা তাঁর ঘুমের ব্যাঘাত না করে আমি বেরিয়ে পড়ি।

    কলকাতার রাস্তায় বৈদ্যুতিক আলোগুলো তখনো নেভে নি। কিন্তু প্রথম অরুণ-কিরণের পটভূমিকায় অনেক নিষ্প্রভ হয়ে এসেছে। সেই সাত-সকালেই হোস-পাইপ দিয়ে রাস্তায় পানি দেয়া হচ্ছে। ফুটপাতের ওপর এখানে-সেখানে কুকুর কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে। পথের পাশের কোনো কোনো দোকান সবেমাত্র দিনের পাট খুলছে—হাতে মগ আর পায়ে খড়ম দোকানদার ছাউনির ভিতর থেকে বেরিয়ে আসছে।

    রাস্তার মোড়ে ছোট্ট চায়ের দোকান। বালতিতে করে উনুন ধরানো হয়েছে।

    একটু পরই ডালপুরী ভাজা হবে। একটি বন্ধ ঘোড়ার গাড়ি বালীগঞ্জ ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে—সেই ঘোড়ার খুরের শব্দ ছাড়া কলকাতার রাজপথ তখনো নিস্তব্ধ।

    আমি চায়ের দোকানের সামনে পাতা বেঞ্চির ওপর বসে পড়ি।

    —দুটি ডালপুরী আর এক ভাঁড় চা। জলদি।

    –হাঁ বাবু। জলদিই দেব। গরম ডালপুরী আর গরম চা।

    ডালপুরী আর মাটির ভাঁড়ে করে গুড়ের চা যদি পাই তো আমি আর কিছুই চাই না; যদিও আমি ভালো করেই জানি, এদের এই দোকানে ডালপুরী তৈরি করবার প্রণালি, পরীক্ষার আগে মুখস্থ করা স্বাস্থ্য-রক্ষার প্রণালির সঙ্গে ঠিক মেলে না। কিন্তু সে কথা মনে করে আমার একটা সাময়িক দ্বিধা আসে মাত্র, তার বেশি নয়। চোখের সামনে ডালপুরী দেখলে সে দ্বিধা একেবারেই থাকে না। বড় দিনের পরবে আব্বা ভালো কেক কিনে আনেন; কিন্তু কিসে আর কিসে। কোথায় লাগে কেক।

    কাচের পেয়ালার চাইতে মাটির ভাঁড়েই চা খেতে আমার বেশি ভালো লাগে। তা আবার চিনির চা নয়, গুড়ের। ভাঁড়ের, গুড়ের আর চায়ের মিশ্র গন্ধটুকুর মতো আর কিছুই নয়। শুধু দুধটুকু একটু ঘন হওয়া দরকার। আর একটু পোড়া!

    বালীগঞ্জ ময়দানে তখন বেশ লোক হয়েছে। ধুতি-পাঞ্জাবি পরা বাবু আছেন, প্যান্ট-শার্ট পরা সাহেব আছেন; কিন্তু এঁদের মধ্যে একটা মিলও আছে—সবাই বেশ বয়স্ক।

    কি একটা অজ্ঞাত কারণে একটি দৃশ্য আজও আমার মানস-পটে আঁকা আছে। একটি শিমুল গাছের গুঁড়িতে বসে এক তন্বী শ্বেতাঙ্গিনী ফ্লাস্ক থেকে ঢেলে চা খাচ্ছেন। তাঁর পরনে ব্রিচেস। একটু আগেই রাইড করছিলেন। এখন হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন।

    একটু একটু করে সূর্য উঠছে। সূর্যের কিরণ শিশির সিক্ত ঘাসের ডগায় বসে ফড়িংয়ের মতো কাঁপছে। আমি সোজা সামনের দিকে হাঁটতে থাকি। এসব কিছুই পিছনে ফেলে। এত বড় বালীগঞ্জ মাঠটির এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত পৌঁছে যাই। হাঁটতে আমার ভালো লাগে; কিন্তু একটি মাঠের চারপাশে বারবার ঘুরে বেড়াতে ভালো লাগে না। একই দৃশ্য বারবার দেখলে চোখ দুটির সঙ্গে পা দুটিও ক্লান্ত হয়ে আসে। ভালো লাগে প্রতি মুহূর্তে নতুন দৃশ্য নতুন মুখ।

    বালীগঞ্জ ময়দানের বিপুল বটগাছটির ছায়ায় এসে বসে পড়লাম। এই বটগাছটি আমার বড় প্রিয়। বটগাছটির গোড়াটা ইয়া চওড়া। এই গাছটির ভিতরই সুন্দর ঝকঝকে একটি ঘর। সেখানে থাকেন এক দরবেশ। কখনো থাকেন আবার কখনো নিরুদ্দেশ হয়ে যান। কিন্তু তাঁর ঘরটি সবসময়ই ঝকঝকে তকতকে থাকে। কে যে পরিষ্কার করে কেউ জানে না। সবাই বলে, ঐ অরক্ষিত ঘরটির মধ্যেই দরবেশ সাহেবের অনেক ধন-দৌলত পরম অবহেলায় পড়ে থাকে। কিন্তু বাটপাড়ি করতে কেউ সাহস করে না। দরবেশ সাহেবের ধনে লোভ করতে গিয়ে কত লোকের হাত খসে গেছে। কত লোক বজ্রাহত, কত লোক নির্বংশ হয়েছে।

    জনশ্রুতি : দরবেশ সাহেবের এই আস্তানা পাহারা দেয় দশ হাত লম্বা এক অজগর সাপ।

    সাপের কথা মনে হতেই আমার পৃষ্ঠদেশ কেমন শিরশির করে উঠল। ঠিক তখনি পাশের জৈন মন্দিরে ঘণ্টা পড়তে শুরু করল।

    সেখান থেকে উঠে পড়ি। কিন্তু আমার মনে হতে থাকে, থাকবার জন্য এমন একটা আস্তানা মন্দ নয়। সারাদিন কেমন ঝিরঝির করে বাতাস বইতে থাকে।

    বালীগঞ্জ সার্কুলার রোড ধরে হাঁটতে থাকি। প্রমথেশ বড়ুয়ার বাড়ির কাছে। একবার যেন কিসের আশায় দাঁড়িয়ে থাকি। কিন্তু ভগ্নপ্রায় গৃহটি নেহায়েতই পাষাণ। সেখানে কোনো প্রাণী থাকে বলেও মনে হয় না।

    তারপর আবার চলতে শুরু করি। মসজিদের পিছনে আর একটি ভগ্নপ্রায় বাড়ি, তাও পিছনে ফেলে চক্ৰবেড়ে রোডের দিকে এগিয়ে যাই। ল্যান্সডাউন রোড, এলগিন রোড সব পিছনে ফেলে কেবল এগুতে থাকি—রূপালি সিনেমার দিকে।

    এই এক নতুন অভ্যাস হয়েছে আমার—ম্যাটিনী শোতে সিনেমা দেখা। অবশ্য পয়সার অভাবে সবসময় সাধ পুরো করা সম্ভব হয় না। যখনি কোনো নতুন বাংলা ছবি রিলিজ হয়, প্রথম দিনই সেই ছবি দেখা চাই। বিশেষ করে প্রমথেম বড়ুয়া, দুর্গাদাস, উমাশশী আর যমুনা যদি সেই ছবির পাত্র-পাত্রী হয়। তার ওপর যদি থাকে পঙ্কজ মল্লিক আর সায়গলের গান, তাহলে তো কথাই নেই। ক্লাসের বেশির ভাগ ছেলেই অবশ্য সায়গলের ভক্ত। কিন্তু সায়গলের গান আমার অত ভালো লাগে না—গলাটা বড়ই মিহি। তবে হ্যাঁ, পঙ্কজ মল্লিকের গলা আর গান! শুনলে সারা শরীর কাঁটা দিয়ে ওঠে।

    একদিনের কথা আমার প্রায়ই মনে পড়ে। সেদিন ছিল রবিবার, সকাল ন’টা বাজে। গলির মোড়ের চায়ের দোকানে রেডিও বাজছিল। রোজই বাজে, সবসময়েই বাজে। কিন্তু রবিবার সকাল ন’টার কথাই আলাদা—পঞ্চজ মল্লিকের সঙ্গীত শিক্ষার আসর। রেডিওর সামনে কত যে লোকের ভিড়, চায়ের দোকানে একটিও চেয়ার খালি নেই। আমার ভারি ইচ্ছে হতে লাগল, চায়ের দোকানের একটি চেয়ারে বসে আরাম করে গান শুনি; কিন্তু তা আর কি করে হয়। অন্তত এক কাপ চা না কিনলে তো আর বসবার জায়গা পাওয়া যাবে না। এদিকে পকেট তো যথারীতি গড়ের মাঠ।

    আমি পথে দাঁড়িয়েই গান শুনছিলাম। একেবারে তন্ময় হয়ে, লুপ্ত-চেতন হয়ে। আমি যেন এ দুনিয়াতেই নেই—চলে গেছি এমন এক দুনিয়ায় যেখানে কেবল সুর আর সুর। হঠাৎ একটা মোটর গাড়ি আমার কানের পাশ দিয়ে ঝাঁ করে বেরিয়ে গেল! একটা হৈ-হৈ শব্দ উঠল। কিন্তু না : সবাই বললো, এ-যাত্রা খুব বেঁচে গেছে।

    রেস্টুরেন্টের মালিক অমিয় বাবু বেরিয়ে এসে বললেন :

    —এসো খোকা। ভিতরে এসে বোসো। ভগবান খুব বাঁচিয়েছেন। আমার ভারি লজ্জা করছিল। তবু অনেকটা যেন যন্ত্রচালিতের মতোই ভিতরে গিয়ে বসলাম।

    অমিয় বাবু আমার জন্য জায়গা করে দিলেন। তারপর চেঁচিয়ে বললেন :

    —পল্টু। আরে ও পল্টু শুনছিস! এদিকে দুটো টোস্ট, একটা মামলেট, আর এক পেয়ালা চা নিয়ে আয়।

    এ যে প্রায় রাজভোগ। আমার সারাটা গা ঘেমে উঠল। আমি দরিদ্র ছাত্র মাত্র। পয়সা পাব কোথায়? আর পয়সা যে নেই সে কথা এই এতগুলো লোকের সামনে স্বীকারই-বা করি কেমন করে। অথচ স্বীকার না করেও তো উপায় নেই। এক্ষুণি যে কেলেঙ্কারি হয়ে যাবে।

    চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর চোরের মতো চারদিক দেখতে দেখতে অমিয় বাবুর টেবিলের কাছে এগিয়ে এলাম।

    —আমার পয়সা নেই।

    —পয়সা নেই তো কি হয়েছে।

    অমিয় বাবু এত জোরে কথাগুলো বললেন যে সবাই আমাদের দিকে ফিরে দেখল।

    অমিয় বাবু বলেই গেলেন, তেমনি জোরে :

    —পয়সা নেই তো কি হয়েছে। তুমি পাড়ার ছেলে। পালিয়ে তো যাবে না। তাছাড়া তোমার মেজ ভাই আমার রেগুলার কাস্টোমার। যখন হবে দেবে।

    আমার লজ্জা বরং বেড়েই যায়। এতগুলো লোক, সবাই কি ভাবছেন। আমার এই এক ভয়। আমার সবসময়ই কেবল মনে হতে থাকে, সকলেই যেন আমাকে দেখছেন! বিশেষ করে কোনো হাস্যকর বা লজ্জাকর পরিস্থিতিতে আমি যখন জড়িয়ে পড়ি, তখন আরো বেশি করে এই ভয় পেয়ে বসে। আমি কি বলি, কি করি, কিভাবে হাঁটি দুনিয়াসুদ্ধ লোক সব কাজ ফেলে যেন তাই দেখছেন, তাই শুনছেন। এই ভাবনার দরুন পায়ে পা যায় জড়িয়ে, কথায় কথা যায় জড়িয়ে, দৃষ্টি অপরাধীর মতো সঙ্কুচিত হয়ে আসে।

    রূপালি সিনেমার সাড়ে চার আনার কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমি এতসব কথা ভাবছিলাম। আমি ‘কিউর’ একেবারে পিছনে দাঁড়িয়েছিলাম। কখন যে একেবারে সামনে পৌঁছে গেছি খেয়ালও করি নি। টিকিট করে বেরিয়ে আসছি এমন সময় পাশ থেকে কে ডাকল :

    —শাকের!

    সলিল!

    —চল্। টালীগঞ্জ যাবি। আজ এগারোটার সময় শুটিং আছে, দেখে আসি!

    সলিল এক বিখ্যাত চিত্রাভিনেতার কি রকম যেন আত্মীয় হয়। এই কারণে ক্লাসসুদ্ধ সবাই তাকে খাতিরও করে খুব। সলিলকে দেখলে আমারো চোখ কেমন যেন স্বপ্নাবিষ্ট হয়ে আসে। মোহভরা চোখে সলিলকে দেখতে থাকি। সলিলকে তো নয়, সলিলকে উপলক্ষ করে কল্পনা চিত্রলোকের স্টুডিওর চারপাশে ঘুরে বেড়ায়।

    একটু ইতস্তত করে আমি সলিলের প্রস্তাবে রাজি হয়ে যাই। সেদিন বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়ে যায়। টালীগঞ্জ থেকে ফিরবার পথে যখন ট্রামে উঠলাম তখন দুটো বেজে গেছে। সলিল থাকে কালিঘাটে। সেদিন বাড়ি ফিরে না এসে দুপুরের খাওয়াটা সলিলদের বাড়িতেই সেরে নিই। এই উপলক্ষে একটা মজার অভিজ্ঞতা হয়।

    সলিলই প্রস্তাব করে :

    —শাকের, তুই আজ দুপুরে আমাদের বাসাতেই খেয়ে নে। নইলে তিনটায় আবার সিনেমায় পৌঁছতে পারবি না।

    সেদিন তো অনেক রকম অসম সাহসিকতাই করেছি, আর একটা করতে রাজি হয়ে যাই। সলিল একটু লজ্জিত হয়ে, একটু যেন ইতস্তত করে, একটু গলা পরিষ্কার করে নিয়ে পুনশ্চ বললো :

    —এই শোন্! মাকে বলব তুই আমার ক্লাস-ফ্রেন্ড।

    আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। ক্লাস-ফ্রেন্ড তাতে কি আর সলিলের সন্দেহ আছে না কি! বস্তুত আমি ক্লাস সিক্সে ভর্তি হবার পর থেকে এই ক্লাস নাইন পর্যন্ত সলিল একবারও ফেল করে নি। সলিল নিজেই বলে, আমার না কি খুব পয় আছে। অতএব তার এই ভূমিকায় আমি স্বভাবতই আশ্চর্য হই।

    এইবার সলিল আসল কথাটি পাড়ল।

    —আর শোন্। বলব তুই হিন্দু। তোর নাম অম্বিকা। মা খুব গোঁড়া কিনা। নইলে এক সঙ্গে খেতে দেবে না। কোনোই অসুবিধা হবে না। তুই তো দেখতেও হিন্দুর মতো। কে বলবে বাঙালি নোস।

    —আমি বাঙালি নই কি রে!

    —বাঃ! তুই তো মুসলমান!

    সলিল ছাত্র মোটেই ভালো নয়। তবু ক্লাসের সবাই তার বন্ধু হতে চায়। সলিলই এড়িয়ে চলে। অথচ সেই সলিলই উপযাচক হয়ে আমার সাথে ভাব করতে চায়। এতে কে না গর্ববোধ করবে।

    কিন্তু আমার নাম অম্বিকা? এ তো ভারি মজা!

    সেদিনকার খাওয়াটা কিন্তু হয় দিব্যি। লুচি, আলুর দম, পায়েস, আরো কত কি!

    নির্বিঘ্নে খাওয়া শেষ হলে আমরা বেরিয়ে আসি। পানের দোকান থেকে দু’খিলি পান আর একটা পাসিং শো সিগারেট কিনে নিয়ে সলিল হো-হো করে হেসে উঠল।

    —মা যদি কোনোদিন জানতে পারে তো বেচারীকে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। সলিলের হাসি আর থামে না। এক সময় সলিল গম্ভীর হয়ে বলে :

    —তুই কাপড় পরিস না কেন রে?

    কাপড় পরি না! আমি আবার অবাক হয়ে তাকিয়ে থাকি।

    —দূর গাধা কোথাকার। কাপড় কাকে বলে তাও জানিস না। আমি কি পরে আছি?

    -–কেন, ধুতি!

    —হ্যাঁ, হ্যাঁ ধুতি। ধুতিকেই কাপড় বলে। তুইও পরবি। বেশ মানাবে।

    আমার হাফ প্যান্ট তাহলে কাপড় নয়। মফিজের পাজামাও কাপড় নয়।

    সিগারেটে একটা লম্বা টান দিয়ে সলিল আরো একবার হো-হো করে হেসে উঠল।

    সলিলের হাসি আমার একটুও ভালো লাগল না। মনটা ভারি খারাপ হয়ে গেল!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রসন্ন পাষাণ – রশীদ করীম
    Next Article চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    Related Articles

    রশীদ করীম

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }