Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উত্তম পুরুষ – রশীদ করীম

    রশীদ করীম এক পাতা গল্প239 Mins Read0
    ⤶ ⤷

    উত্তম পুরুষ – ১৫

    পনেরো

    দেখতে দেখতে কটি বছর কেটে গেল। ক্লাস সিক্স শুরু করে ক্লাস নাইন। আজ আবার এনুয়াল পরীক্ষার ফল বের হবে। ক্লাস নাইন থেকে টেনে উঠব

    ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত সব ক্লাসের ছেলেরাই বহু আগে থেকে তাদের নির্দিষ্ট ক্লাসে এসে বসে আছে।

    অন্যদিন এই সময় স্কুল কেমন সরগরম থাকে। আজ একেবারে চুপ। সকলের চোখমুখই উদ্বিগ্ন প্রত্যাশার ছায়ায় মলিন। সকাল দশটার সময় স্কুল টিচার হরেন বাবুকে সঙ্গে নিয়ে হেডমাস্টার আমাদের ক্লাসে ঢুকলেন। পিছনে হেড পণ্ডিত আর হেড মৌলবী। এতক্ষণ যা-ও- বা গুঞ্জন শোনা যাচ্ছিল এখন একেবারে স্তব্ধ।

    ছেলেরা সবাই উঠে দাঁড়ালো।

    হেডমাস্টার বললেন : বসো।

    অত্যন্ত শান্ত কণ্ঠ।

    তাঁর হাতে সবগুলো ক্লাসের প্রগ্রেস রিপোর্ট। হেড পণ্ডিত আর হেড মৌলবীর হাতে সিলেবাস।

    হেডমাস্টার বলতে শুরু কররেন : শেখর, তুমি ফার্স্ট হয়েছ।

    ক্লাসসুদ্ধ সবাই অবাক। সকলের চেয়ে অবাক শেখর স্বয়ং! গোটা ক্লাসই হতবুদ্ধি হয়ে বসে থাকল! কারো মুখে কোনো কথা নেই।

    এমন সময় এক অপ্রত্যাশিত কাণ্ড হলো। বলা নেই কাওয়া নেই সলিল চিৎকার করে উঠল : থ্রি চিয়ার্স ফর শেখর।

    আমরা স্তম্ভিত হয়ে বসে থাকলাম। সলিল সাহসী ছেলে জানতাম; কিন্তু সে যে হেডমাস্টারের উপস্থিতিতেও এ-ধরনের নাটক শুরু করে দিতে পারে তা কোনোদিনই কেউ ভাবে নি।

    হেডমাস্টার স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। দেখে মনে হলো তিনি অসন্তুষ্ট হয়েছেন। কয়েক মুহূর্ত চুপচাপ। তারপর হেডমাস্টারের মুখে অল্প একটু হাসি দেখা গেল। তিনি সহাস্যে বললেন : কি হলো তোমাদের? চুপ থাকলে যে।

    এর পরের ঘটনা আরো অবিশ্বাস্য।

    স্বয়ং হেডমাস্টার সুউচ্চ কণ্ঠে হেঁকে উঠলেন : থ্রি চিয়ার্স ফর শেখর

    এবার আর কেউ কোনো শাসন মানল না।

    ক্লাসের শতাধিক ছেলে গগনবিদারি কণ্ঠে চেঁচিয়ে উঠল : হিপ হিপ হুর-রে।

    যাকে নিয়ে এত উত্তেজনা সে এক কোণে মাথা নিচু করে চুপচাপ বসেছিল। এইবার সে ডুকরে কেঁদে উঠল।

    এক নিমেষে ক্লাসসুদ্ধ সবাই চুপ।

    হেডমাস্টার এগিয়ে এসে শেখরের মাথায় হাত রেখে বললেন : বি কোয়ায়েট মাই বয়। রাইজ টু দি অকেশন।

    শেখর যখন আবার শান্ত হলো তখন হেডমাস্টার বললেন : তুমি রেকর্ড নম্বর পেয়েছ। ম্যাট্রিক পরীক্ষায় তুমি স্কুলের নাম উজ্জ্বল করবে আমরা তাই আশা করি।

    শেখর মাথা নিচু করে হেডমাস্টারের পদধূলি নিয়ে ধীরে ধীরে ক্লাস থেকে বেরিয়ে গেল।

    —আবদুস শাকের সেকেন্ড। ইংরজিতে ফার্স্ট হয়েছে।

    —কাঞ্জিলাল রায় থার্ড।

    হেডমাস্টার আর কোনো মন্তব্য করলেন না।

    —বদ্রিনারায়ণ প্রসাদ ফোর্থ।

    শিশির ফিফ্‌থ মফিজ টেনথ্ সলিল নট-প্রমোটেড।

    দীর্ঘ তিন বছর পর সলিল আবার ফেল করল।

    সলিলকে সম্বোধন করে হেডমাস্টার বললেন : সলিল এবার তোমাকে প্রমোশন দেয়া সম্ভব হলো না।

    —কুছ পরোয়া নেই স্যার। দু’চারবার ফেল করা—সে আমার অভ্যাস আছে।

    —আরো একটা কথা বলতে হচ্ছে। তুমি কোনোদিন ম্যাট্রিক পাস করতে পারবে না। তোমাকে এ-স্কুল ছেড়ে চলে যেতে হবে।

    সলিল এতটার জন্য প্রস্তুত ছিল না।

    সে আর একটি কথাও বললো না! ক্লাস ছেড়ে চলে গেল। তার কিছু আগে শেখরও বেরিয়ে গেল। তাদের অবস্থায় আকাশ-পাতাল পার্থক্য। কিন্তু উভয়ের ভঙ্গির মধ্যে কোথায় যেন একটা মিলও ছিল।

    সলিলের জন্য আমাদের সকলেরই দুঃখ হলো। ছাত্র সে যেমনই হোক, এতদিনের অভ্যাসের ফলে মনে হয়, সে ক্লাসে না থাকলে ক্লাসই যেন পূর্ণ হলো না। তাছাড়া সে ছিল আমাদের কাছে বহির্বিশ্বের প্রতীক।

    পরীক্ষার ফলাফল সম্বন্ধে অনেকক্ষণ ধরে পোস্ট-মর্টেম চলল। জানা গেল, ক্লাস নাইন আর টেনের বাংলা ও সংস্কৃতের খাতা স্বয়ং পণ্ডিত মশাই দেখেন। তাই এবারের পরীক্ষায় যার যা প্রাপ্য সে তত নম্বরই পেয়েছে। মফিজ আমাকে আর একটি সংবাদ দিল। মৌলবী সাহেব না কি এবারে আমাকে বেশি নম্বর দিয়েছেন। স্কুলের মুসলমান ছেলেরা কোনোদিন পরীক্ষায় ভালো করতে পারে না, পজিশন পায় না, এ তাঁর বহুদিনের দুঃখ। এবারে তাঁর সেই দুঃখ ঘুচল।

    এইবার বুঝলাম। আমাকে যখন সেকেন্ড ঘোষণা করা হলো, তখন মৌলবী সাহেবের চোখ দুটি আনন্দে হাসছিল।

    মফিজ এবার ঠাট্টা করে বললো : মাত্র আট আনা খরচ করেই তুই বাজিমাত করলি।

    মফিজের তামাসা আমার ভালো লাগল না।

    ক্লাস টেনের ছেলে আমরা। বেশ বড় হয়ে উঠেছি। শরীরও ধীরে ধীরে প্রায় আমাদের অগোচরেই বেড়ে উঠেছে। গলার আওয়াজ ভারি হয়ে গেছে। পদযুগলে আগের সেই ক্ষিপ্রতা নেই, গতিও কেমন মন্থর হয়ে আসছে। দৃষ্টি থেকে চঞ্চলতা দূর হয়ে যাচ্ছে।

    সরস্বতী পূজার জন্য একদিন ছুটি। ছুটির পরদিন স্কুলে গিয়ে সবাই শুনলাম : পণ্ডিত মশাই মারা গেছেন। পণ্ডিত মশাই মারা গেছেন? হ্যাঁ, গতরাত্রে ওলাওঠায় তিন ঘণ্টার মধ্যে মারা গেছেন।

    সকলেই স্তম্ভিত হয়ে গেলাম।

    তবু কথাটি যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না। মারা গেছেন? পণ্ডিত মশাই? মাত্ৰ পরশুদিনই না তিনি আমাদের কাজী নজরুলের কবিতা বুঝিয়ে দিচ্ছিলেন।

    হেডমাস্টার মশাই তাঁর কামরাতে বসে আছেন। সেই যে সকালে এসে নিজের ঘরে ঢুকেছেন, তারপর তাঁকে আর কেউ বেরুতে দেখে নি। তিনি প্রত্যেক ক্লাসে তাঁর একটা ছোট্ট লেখা পাঠিয়ে দিয়েছেন। ক্লাসটিচার সে লেখা প্রত্যেককে পড়ে শোনালেন। পণ্ডিত মশাইয়ের কাছে এ স্কুল কিভাবে কতদিন ধরে কতটা ঋণী, হেডমাস্টারের বাণীতে সেই কথা। শেষের দিকে হেডমাস্টার বলেছেন :

    —পণ্ডিত মশাই ছিলেন সত্যকার আচার্য। নির্লোভ নিঃস্বার্থ। স্কুলের ছেলেরা ছিল তাঁর প্রাণ। এই স্কুল ছিল তাঁর সাধনার মন্দির। বহু প্রতিষ্ঠান থেকে তাঁর ডাক এসেছে—উচ্চ পারিশ্রমিকের প্রলোভন। কিন্তু যে স্কুলের সঙ্গে বিশ বছরের সম্পর্ক সেই স্কুলের মায়া তিনি কোনোদিন ছাড়তে পারেন নি।

    দেড় হাজার টাকা তাঁর আজীবন সঞ্চয়। মৃত্যুর পূর্বে তাঁর শেষ ইচ্ছা এই ছিল যে, এই টাকা দিয়ে তাঁর স্কুলের ছেলেদের যেন মিষ্টি খাওয়ানো হয়। তাঁর বিধবা স্ত্রী স্কুলের এক হাজার ছেলের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছেন।”

    এইখানেই হেডমাস্টারের বাণী শেষ।

    আমরা সকলেই হাতে মিষ্টির মোড়ক নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসি।

    স্কুল আজ ছুটি।

    কত কথাই মনে হচ্ছিল। ক্লাস টেনে উঠেছি। সলিল বিদায় নিয়েছে। পণ্ডিত মশাই মারা গেছেন। আস্তে আস্তে স্কুলের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। পিছনে ফেলে আসছি এক বৈচিত্র্যময় জীবন।

    এদিকে মিষ্টি খেয়ে গলা গেছে শুকিয়ে। পথের ধারে পানের দোকানে লেমনেড দেখে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল। পকেটে সাড়ে তিন আনা পয়সাও আছে। কিন্তু লেমনেড খেলে চলবে কেন? পার্ক-শো-হাউসে ‘অচ্ছুৎ কন্যা’ হচ্ছে। আজই ছবিটা দেখতে হবে। একেবারে পর্দার কাছের বেঞ্চির আসনগুলোর দাম দশ পয়সা। একটা দশ পয়সার টিকিট কাটতে হবে। তবু এক আনা পয়সা হাতে থাকে। অন্তত এক খিলি সাঁচি পান কিনে গলাটা ভিজিয়ে নিলে হয়; কিন্তু থাক। জমিয়ে জমিয়ে আর একটা সিনেমা দেখা যাবে।

    তন্ময় হয়ে ছবি দেখছি। হঠাৎ পিছন থেকে কে একজন আমার মাথাটা এক পাশে সরিয়ে দিল। ফিরে দেখি, একটি স্ত্রীলোক। মুখভরা পান। কপোল বেয়ে ফুলেল তেল গড়িয়ে পড়ছে— সেই অন্ধকারেও দেখা যাচ্ছিল। আর মুখশ্রী? সে কথা না বলাই ভালো। কি আর করি। এক পাশে ঘাড় কাত করে ছবি দেখতে লাগলাম। পুরাতন প্রিন্ট। স্থানে স্থানে ঝরঝরে হয়ে গেছে; কিন্তু এত ভালো লাগছে যে ছবিটা দেখবার জন্য যেন এক জোড়া চোখই যথেষ্ট নয়।

    আবার বাধা পড়ল।

    এবার বিপরীত পার্শ্ব দিয়ে দ্বিতীয় আর একজন মাথাটিকে তার মূল অবস্থানেই ফিরিয়ে দিল।

    দেখলাম, তিনিও স্ত্রীলোক, এবং প্রথমোক্তার সখি ও সঙ্গিনী। এ পাশে মাথা রাখলে এঁর এবং ওপাশে মাথা রাখলে ওঁর ছবি দেখতে অসুবিধা হচ্ছে।

    যাই হোক, ছবি তবু আমি দেখবই।

    একটু পরই এক তৃতীয় ব্যক্তি—স্পর্শ থেকেই অনুমান করলাম ইনি পুরুষ—তাঁর হাত দিয়ে আমার মাথাটি আমারই বুকের ওপর নাবিয়ে দিলেন। বুঝলাম এবার তাঁর দৃষ্টিপথের বিঘ্ন দূর হলো।

    এবার আর পশ্চাতে ফিরে দেখলাম না। উঠে পড়লাম। আমার এই সাময়িক প্রতিবেশীত্রয়ের সম্মিলিত হাসি পালের বাতাসের মতোই ধাক্কা দিয়ে আমাকে দরজার বাইরে নিয়ে এলো।

    হলের বাইরে যখন বেরিয়ে আসি, রোদ তখন ঝাঁ-ঝাঁ করছে। আমিও বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। পা আর কিছুতেই উঠতে চায় না। পকেটে এক আনা পয়সাও আছে, ট্রামে উঠে পড়লেই হয়; কিন্তু কতটুকুই আর পথ। এরই জন্য ট্রামে উঠব? ফজুল পয়সা খরচ করতে মন ওঠে না।

    ঠিক এই সময়টিতেই একটা ট্রাম এলো। আর কিছু না ভেবে ট্রামে উঠে পড়লাম।

    সামনের সিটেই মামা বসে আছেন—আপন মামা, একমাত্র মামা; কিন্তু আমাদের সঙ্গে বেশি মেলামেশা নেই। তিনি ডিপুটি সাহেব।

    কন্ডাক্টর এসে বললো, টিকিট!

    আমি আমার বহু কষ্টের আনিটা বের করে দিলাম।

    —আর একটা আনি দিন। এটা অচল!

    অচল! আর একটা আনি! আর একটি আনি পাব কোথায়?

    ট্রামের মধ্যে একটা হৈ-চৈ পড়ে গেল। আজকালকার ছেলেরা কী দ্রুত অধঃপাতে যাচ্ছে, ঠকাবার কত কৌশল আবিষ্কার করেছে, সকলের মুখে সেই আলোচনা।

    আমার মন-প্রাণ তখন একটিই মোনাজাত করছিল : হে খোদা আমাকে কোনোমতে অশরীরী করে দাও। তুমি সব পার। আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইব না।

    কিন্তু খোদা গোনাহ্গারের কথা শুনবেন কেন?

    অশরীরী হবার কোনো লক্ষণই যখন দেখলাম না, তখন বড়ই আশা হতে লাগল, মামু নিশ্চয়ই পয়সাটা দিয়ে দেবেন।

    মামু কিন্তু ফিরেও তাকালেন না। সোজা নাক বরাবর তাঁর দৃষ্টি—জানালার বাইরে বহুদূর পর্যন্ত প্রসারিত।

    কন্ডাক্টর ঘাড় ধরে আমাকে নাবিয়ে দিল।

    পথের ওপর নেবে এলাম। ট্রাম চোখের সামনে দিয়ে চলে গেল; কিন্তু এতক্ষণ যা দেখি নি, এইবার তাই চোখে পড়ল।

    একদম সামনের আসনে বসে আছে সেলিনা!

    .

    সেইদিনই সন্ধ্যাবেলা মামু টহল দিতে দিতে আমাদের বাড়ি উপস্থিত হলেন।

    সোজা আম্মার কাছে এসে একটা মোড়া টেনে বসলেন।

    কোনোরকম ভূমিকা না করেই বলে গেলেন : তোমার ছেলেদের চালচলনের জন্য আমরা যে রাস্তায় মুখ দেখাতে পারি না।

    –কেন? কি হলো।

    মামু যে কি বলে গেলেন তার সবটা আমার কানেও গেল না। টোস্ট, অমলেট আর দু’কাপ চা খেয়ে মামু বিদায় নিলেন।

    মামু চলে যাওয়ার পর আম্মা আমার কাছ থেকে ব্যাপারটা সবিস্তারে জানতে চাইলেন। আমি বললাম।

    আম্মা আর কিছু বললেন না।

    কেবল একটা ছোট্ট দীর্ঘশ্বাস ত্যাগ করলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রসন্ন পাষাণ – রশীদ করীম
    Next Article চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    Related Articles

    রশীদ করীম

    প্রসন্ন পাষাণ – রশীদ করীম

    August 5, 2026
    রশীদ করীম

    লাঞ্চ বক্স – রশীদ করীম

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }