Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    স্বপ্নময় চক্রবর্তী এক পাতা গল্প230 Mins Read0
    ⤶ ⤷

    চতুষ্পাঠী – ১০

    দশ

    কাপড়ের থলিতে গুছিয়ে নিলেন কাপড়, উত্তরীয়, গামছা, নামাবলী। একটি যত্নে রাখা আতস কাচ রাখলেন কাগজ মুড়ে। ছোট অক্ষর পড়তে সুবিধা হয় এতে। রুমালে বাঁধলেন পাঁচটা টাকা। দুর্গাপূজা বলে কথা, পাঁচ দিন থাকতে হবে। একবার জীবন ডাক্তারের কাছে যাওয়া উচিত। ক’দিন বেশ কাশি কাশতে গেলে মন্ত্রের উচ্চারণ ভুল হবার সম্ভাবনা থাকে। আবার টাকার জন্য হাতড়াতে থাকেন।

    জীবন গর্ভস্রাব। টোলেও আসে না। আসবেও না। ওর কাছে যাবার দরকার কী? হাতিবাগানে গেলে হয় না? কবিরাজরা ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে অর্থগ্রহণ করেন না। কবিরাজি ওষুধের তো আবার অনুপান লাগে। কে বানাবে অনুপান? দরকার নাই। আর্দ্রক চর্বণ করবেন বরং। চললেন অনঙ্গমোহন। অসীমকে সঙ্গে নেবার কথা ভেবেছিলেন একবার। শেষ পর্যন্ত কিছু বলেননি। কিশোর বালক, প্রতিমা দেখুক। মণ্ডপের আলোকনৃত্য দেখুক, কুড়মুড় ভাজা খাক।

    কামাখ্যা পুরোহিতের বাড়ির উঠানে এখন আর শুধু জবা-তুলসী নয়, রজনীগন্ধা জুঁই। জুঁইলতা দেয়াল বেয়ে উপরে উঠেছে। ছাত আর টালির নয়। পাকা। বারান্দায় কয়েকটি চেয়ার এবং লম্বা বেঞ্চি।

    মানিক এসে নমস্কার করল। কামাখ্যাচরণের ছেলে। ধুতি আর শার্ট পরা। হাতে ঘড়ি। ভাল আছেন তো জ্যাঠা? সিগারেটের গন্ধ পেলেন অনঙ্গমোহন।

    কামাখ্যা কই?

    বাবা তো মন্দিরে। আসুন।

    কালীর মাথায় লাল ঝালর। পাথরের বেদি। দেয়ালে ঘড়ি। বেলা একটা। দেয়ালে ওঁ-এর মধ্যে কামাখ্যাচরণের বাঁধানো ছবি। গর্ভগৃহের সামনে একটু বারান্দা মতন। সেখানে ভক্ত পরিবৃত কামাখ্যাচরণ।

    —বিশ্বাস রাখ। বলছি তো হবে।

    —ঠিক হবে তো ঠাকুরমশাই।

    -মাকে বল। ভক্তি ভাবে বল, হবে। মায়ের নির্মাল্য কবচে ভরে ধারণ কর।

    —আমার কন্যার বিবাহের ব্যাপারে আপনি একটি কবচ ধারণের কথা বলেছিলেন সেটা…

    —হবে। সেটা হবে। পরে হবে। একজন বিখ্যাত পণ্ডিত এখন আমার সাক্ষাৎপ্রার্থী। আস, আস অনঙ্গমোহন।

    অনঙ্গমোহন জরদগব। এগিয়ে যান। এগিয়ে যান। কামাখ্যাচরণ উঠে দাঁড়ান। কামাখ্যাচরণের নামাবলীটি সিল্কের। কাঁধের দু’পাশ সমানভাবে ঝুলে পড়েছে। চৈতন্যদেবের ছবিতে যেমন ঝোলে। দু’হাত দু’পাশে ছড়ালেন। আলিঙ্গন মুদ্রা। যেন শ্রীচৈতন্যের সঙ্গে রায় রামানন্দের মিলন। অনঙ্গমোহন একটু কুঞ্চিত হলেন।

    কামাখ্যাচরণের সঙ্গে ঘরে গেলেন অনঙ্গমোহন। একটা পাতা-পোড়া গন্ধ পাচ্ছিলেন অনঙ্গমোহন। ঐ পোড়া গন্ধটা হৃদয় নিংড়ে নিল অনঙ্গমোহনের। ঐ পোড়া গন্ধে হা হা করে উঠল বুক। খা খা মাঠের মধ্যে যেন একাকী অনাথ বালকের কল্পদ্রুম ছায়া। জলের মধ্যে কমলে কামিনী। অনঙ্গমোহন কামাখ্যাচরণের কানের কাছে মুখ নিয়ে বলেন, পাতুড়ির গন্ধ না? কামাখ্যাচরণ ঠোঁট উল্টে বোঝানোর চেষ্টা করেন যে তিনি জানেন না। পাতুড়ি সম্পর্কে তিনি নৈর্ব্যক্তিক। পাতুড়ি মায়া মাত্র। কিছু না।

    সিমেন্টের মেঝেতে গোবর ছোঁয়ানো হল। কামাখ্যা খেতে বসলেন। ধোঁয়া ওঠা ভাতের পাশে অনঙ্গমোহন দেখলেন, পাতুড়ির শরীর। বোয়াল মাছের পাতুড়ি। কতদিন খাননি। কতদিন। তুমি খাইয়া আইলা ক্যান অনঙ্গ? এখানেই খাইতে পারতা।

    কামাখ্যা কেন বলল না আগে দ্বিপ্রহর ভোজনের কথা?

    অনঙ্গমোহন দেখল, বোয়ালের রুপোলি চামড়া সর্ষেবাটায় কেমন মাখামাখি হয়ে বলছে যে, এ পৃথিবী মায়া নয়। মোহময়। হাল্কা ধোঁয়া। ধোঁয়ার গন্ধ আসে, পাতুড়ির।

    অর্ধভোজনই হোক তবে।

    আশালতা বলল—মাছপাতুড়ি রাত্রের জন্য রাইখ্যা দিতেছি কিছুটা। অনঙ্গমোহনের দিকে তাকিয়ে বলল, রাত্রে খাইবেন।

    ওরা কি বুঝে ফেলেছে নাকি? পাতুড়ির দিকে দৃষ্টিটা কি লোভীর মতো ছিল? অনঙ্গমোহন দূরে সরে যান। বলল-না, না, রাত্রে তো ফলাহার। আমার বুঝি বোধন করতে হইব না? আশালতা বলেন, বোধন তো মানিকই করব। আপনের অসুবিধা কী? আপনে ভাতই খাইবেন। মাছ তুইল্যা রাখলাম।

    কামাখ্যা…

    কামাখ্যা তো ভোজন করছেন। ভোজনের সময় বাক্যালাপ নিষেধ। মানিক পূজা করবে। মানিক পূজা করবে আর অনঙ্গমোহন তন্ত্রধারী করবে। মানিক হোতা। অনঙ্গ সহকারী। কামাখ্যা, তুমি কঠিন হিসাব জান কামাখ্যা।

    আছিল দেউল এক বিচিত্ৰ গঠন
    ক্রোধে জলে তুলে ফেলে পবননন্দন
    অর্ধেক পঙ্কেতে আর তেহাই সলিলে
    দশম ভাগের ভাগ শেওলার দলে
    করহ সুবোধ শিশু দেউল প্ৰমাণ
    উপরে এগার হাত দেখ বিদ্যমান।

    দেবী দুর্গার আবরণ উন্মোচন করলেন ছবি বিশ্বাস। অসুরের মুখটা ঠিক আয়ুব খাঁর মতো। অতিথি হয়ে এসেছেন নগেনবাবু। বহুদিন পরে নগেনকে দেখলেন অনঙ্গমোহন? নগেন ভোটেও দাঁড়িয়েছিলেন। এখন বিখ্যাত লোক। অনঙ্গমোহনের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সবার কথা জিজ্ঞেস করলেন…। সঙ্গে উঠে বক্তৃতা করলেন…সুতরাং বন্ধুগণ, এই শক্তিরূপিণী বরাভয়প্রদয়নী দেবী দুর্গার কাছে প্রার্থনা জানাই যে…আমাদের এমন শক্তি দেও যেন পাকিস্তান তেরিবেরি করলে এমন শিক্ষানি দিতে পারি য্যান এ্যাক্কারে…

    পরিশেষে সভাপতি, কেশব মিশ্র চণ্ডী থেকে কিছুটা পাঠ করলেন। কামাখ্যাচরণ অনঙ্গমোহনের কানে কানে বললেন—এই যে উনিই এখন টোলের ইনেস্পেক্টার। এ পাড়ায় নতুন বাড়ি করেছেন…

    টোল পরিদর্শক? অনঙ্গমোহন বৃক্ষের বিশ্বরূপ দেখছেন।

    কামাখ্যাচরণের ঘরে সমবেত হল সব। সামান্য চা-মিষ্টি খেয়ে যাবার অনুরোধ।

    বারান্দার শেষ দিকে পার্টিশন করা। ঐখানে দীননাথ চতুষ্পাঠী, ঐ ঘরে বসল সব। দীননাথ চতুষ্পাঠীর অনুমোদন রহস্য পরিষ্কার হল।

    কামাখ্যাচরণ অনঙ্গমোহনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন।

    অনঙ্গমোহন বললেন, আমারও একটি চতুষ্পাঠী আছে। কথাটা বলেই অনঙ্গমোহন মনে মনে ঐ বাক্যটির টীকা তৈরি করতে থাকেন। এই বাক্যবন্ধনীর মধ্যে একটি প্রচ্ছন্ন সংকোচ রয়েছে সেটা উপলব্ধি করলেন। একটি ‘আজ্ঞে’ শব্দ এখানে উহ্য আছে, কিন্তু ব্যঞ্জনাটি রয়ে গেছে। ‘আমারও’—এই শব্দটির প্রয়োগে দীননাথ চতুষ্পাঠীকেই বেশি গুরুত্ব দেওয়া হল। ব্যঞ্জনার্থে হল দীননাথ চতুষ্পাঠীই, অর্থাৎ কামাখ্যাচরণই হল প্ৰধান এবং অনঙ্গমোহনের চতুষ্পাঠী অপ্রধান।

    কোন অঞ্চলে আপনারটি?

    বাগবাজার।

    চন্দননগরের বাগবাজার-

    চতুষ্পাঠীর নাম কি?

    পূর্ণচন্দ্ৰ চতুষ্পাঠী…

    আগামী সপ্তাহেই যাব ভেবেছিলাম তো। ছাত্র কটি?

    ছাত্র তিন আর ছাত্রী দুই।

    ছাত্রী? আপনি তো ভাগ্যবান আচার্য। উপাধির ক্যানডিডেট আছে?

    আমার ছাত্রীটি উপাধি দেবে।

    এমন সময় রসগোল্লার প্লেট আসে। কেশব মিশ্র বলেন, যেনাহ নামৃতাস্যাম্ কিমহং তেন কুৰ্য্যাম্। যাহাতে অমৃত নাই তাহা লইয়া কী করিব? এ স্থলে অমৃত অর্থে চা বুঝতে হবে।

    কেশব মিশ্র বললেন, তা আপনার উপাধি পরীক্ষার্থিনীর বয়স কত?

    —ত্রিশোর্ধ্ব।

    তবে তো পয়সা পয়সা।

    পয়সা? পয়সার সঙ্গে কী সম্পর্ক?

    কেশব শাস্ত্রী তখন নটের মতো চক্ষু এবং অঙ্গ সঞ্চালন করে বলতে লাগলেন-

    বদরী শত মূল্যেন
    সহস্র মূল্যেন দাড়িকম্বম
    বিল্বফল লক্ষ মূল্যেন
    অলাবু পয়সা পয়সা…

    এই আদি রস অনঙ্গমোহনের ভাল লাগল না। একশত মুদ্ৰায় কুল ক্রয় করা যায়। সহস্র মুদ্রায় ডালিম ফল। বেল লক্ষ টাকা। কিন্তু লাউ? পয়সা পয়সা। কেশববাবু কুল ডালিম আর বেলের আয়তন দেখাচ্ছিলেন তাঁর হাতের আঙুলে।

    —তা আপনার ছাত্রীটি কি বিবাহিতা?

    —না। যদি সন্ধানে পাত্র থাকে বড় উপকৃত হই।

    —আমার শ্যালক চল্লিশোর্ধ্ব। রাইটার্সে কাজ করে। সম্প্রতি একটি জুয়েলারি দোকানে বসছে। গ্রহশান্তির জন্য পাথর ইত্যাদির ব্যবসা করছে। আয় ভাল। একজন বয়স্কা কুমারীর খোঁজে আছি। সংস্কৃতজ্ঞা হলে তো আরও ভাল।

    —কিন্তু আমার ছাত্রী তো ব্রাহ্মণ কন্যা নয়।

    —তা অ্যাদ্দিন বে-থা হয়নি কেন? নগেন জিজ্ঞাসা করলেন।

    মেয়েটি পিতৃহীনা। উদ্যোগের অভাব। বর্তমানে আমার ছাত্রী যে কালে, অভিভাবকত্বের দায় তো আমারও আছে, না কি কন? নগেন বললেন, আমার ছোটভাইয়ের বৌটা মরে গেছে বছর দুই হল। বাচ্চাকাচ্চা হয়নি তো। কন্ট্রাক্টরি করচে খুচখাচ। আয় মন্দ না। বাঙুর অ্যাভিনিউতে বাড়ি করছে। আর এই যুদ্ধের মওকায় ইস্ট পাকিস্তান বর্ডারে রাস্তা তৈরির একটা কাজ পেয়েছে। ভাল কাজ। দেখুন না, যদি হয়।

    বিবাহের পর সংস্কৃত পড়ার অনুমতি দিবেন তো?

    সবাই হেসে উঠল। অনঙ্গমোহন বুঝতে পারলেন না, এই বাক্যটির মধ্যে হাস্যরসের অস্তিত্ব কোথায় আছে।

    নগেন বললেন—আরে ওসব পরের কথা। বিয়ে তো আগে হোক। একশো কথা না হলে কি বিয়ে হয়? রাশিচক্র নিয়ে যাবেন একদিন।

    এদিকে শাস্ত্রীমশাই উঠছেন। তাড়াতাড়ি অনঙ্গমোহন বললেন, টোলের নিয়ম সম্পর্কে দু’একটা কথা জিজ্ঞাস্য ছিল।

    আরে ধুর। টোলস্য নিয়ম নাস্তি। কী বলেন? কামাখ্যাচরণ হাসেন।

    অনঙ্গমোহন বলেন—যদি এমন হয় যে পাঁচজন ছাত্র হইল না তখন…

    আরে মশাই, হইল না তো হইল না। খাতার মধ্যে হলেই হবে। খাতা ঠিক রাখবেন। অ্যাবসেন্ট প্রেজেন্ট রাখবেন। উপস্থিত আর অনুপস্থিত। ভাবটা এই, যে রোজ টোল বসে।

    তাইলে, শাস্ত্রীমশয়, কবে নাগাদ আমার চতুষ্পাঠীতে আপনার পদধূলি পড়বে?

    হবে খন। গত আট বছর কোনো টোল ইনস্পেকশন হয়নি। এখন গভর্মেন্টের টনক নড়েছে। তা আপনার অসুবিধা হবে না কিছু। পরিচিত লোক যখন…

    সাদা চাদর পাতা খাটে পাশাপাশি শুয়েছিলেন কামাখ্যাচরণ আর অনঙ্গমোহন। শেফালিকা ফুল ফুটে আছে উঠানে। সুগন্ধ আসছে। ‘বোল রাধা বোল’ বাজছে বার বার ঐ বারোয়ারি পূজার মাইকে। রাত, তাই আওয়াজটা কমিয়েছে। কামাখ্যাচরণ বললেন, বুঝলা অনঙ্গভাই। আমি তো আছিই। সর্বক্ষণ আছি। তোমার কোনো অসুবিধা হইব না। আর একটা কথা। তোমারে পুরোহিত না কইরা তন্ত্রধার করায় তোমার মনে কোনো ক্ষোভ আছে নাকি? না না, ক্ষোভের কোনো কারণ নাই। তন্ত্রধারেরই তো বেশি সম্মান। তন্ত্রধার হইল গিয়া রেলের গার্ড, আর পুরোহিত তো ড্রাইভার। বুঝলা না? গার্ডই তো আসল। আর আমি তো তোমার পিছে আছিই।

    অনঙ্গমোহন কোনো কথা বলেন না। শেফালির গন্ধ ও হিন্দি গান ভেসে আসে। অনঙ্গমোহন ভগ্নদেউলের মতো পড়ে আছেন।

    কামাখ্যা, তুমি আর পুরোহিত না এখন। তুমি অধ্যাপক। তোমার চতুষ্পাঠী আছে। তাছাড়া তুমি সাধক। তুমি এক জাগ্রত দেবী কালীর উপাসনা কর। আমার স্ত্রীর ঐ মরণ, ঐ নিষ্ঠুর মরণ, তোমার কালীরে জীবন দিছে এই কি উপলব্ধি কর? এই বোধ তোমাকে কি পীড়া দেয়? তোমার পুরুষকার আহত হয়? আর তুমি বুঝি আমার দারিদ্র্যের সুযোগ নিয়া তোমার ঐ ক্ষতের মধ্যে পুলটিস মার।

    কামাখ্যা আবার বলল—মানিক আর চাকরি-বাকরি পাইব না। খাইব কী? অরে কাম শিখাইতে চাই। আমিও দেখাইতে পারতাম। তোমারে ডাকলাম য্যান তুমিও কিছু পাও। তোমারে কম দিমু না কিছু। আধাআধি ভাগ কইরা দিমু।

    ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করলেন অনঙ্গমোহন। কাপড়ের থলেটা মুঠোর মধ্যে নিয়ে অনঙ্গমোহন বললেন, আমি চললাম। এইসব পারুম না আমি। তখন উঠান জুড়ে শেফালিকা ফুল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউত্তম পুরুষ – রশীদ করীম
    Next Article শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }