Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    স্বপ্নময় চক্রবর্তী এক পাতা গল্প230 Mins Read0
    ⤶ ⤷

    চতুষ্পাঠী – ১২

    বার

    অনঙ্গমোহন বাজার থেকে ফিরে এসে দেখলেন, কেশব শাস্ত্রীমশাই বসে রয়েছেন।

    পরিদর্শকরা তো এরকমভাবে হঠাৎই আসেন। সামনের মাদুরে অসীম এবং বিলু বসে আছে। কি জিজ্ঞাসা করেছে কে জানে? অনঙ্গমোহন লজ্জিত হয়ে বাজারের থলে সমেত হাতজোড় করে নমস্কার করলেন।

    —আরে দেড়ঘণ্টা বসে আছি, অ্যাতক্ষণ কী বাজার করলেন, অ্যাঁ? বাজারে তো কোনো দ্রব্য স্পর্শ করা যায় না। গতকাল দেখি, কাঁচকলা তিরিশ পয়সা জোড়া। হেতু জানেন?

    —না।

    কালকের খবর কাগজে লিখেছে, কোনো এক ভোজনসভায় মন্ত্রীরা কাঁচকলার তিন পদ খেয়েছেন। কাঁচকলার সেদ্ধ, কাঁচকলার কালিয়া, আর কাঁচকলার কোপ্তা। হয়ে গেল তিরিশ পয়সা জোড়া। শুধু কাঁচকলা নয়, প্রতিটি জিনিসের দামই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার করা এখন বিড়ম্বনা বিশেষ। আলু ষাট পয়সা। উচ্ছে এক টাকা। মাছে তো হাতই দেওয়া যায় না।

    আজ অনঙ্গমোহনের এতটা দেরি প্রকৃতপক্ষে মাছেরই জন্য। ট্যাংরা মাছ উঠেছিল। পুজোর পর ট্যাংরা মাছের গায়ে লাবণ্য আসে। লাবণ্যসুষমাময় ট্যাংরা মাছগুলিকে জলকেলিরত দেখতে পেয়ে ওখানেই দাঁড়িয়ে গিয়েছিলেন অনঙ্গমোহন। দাম জিজ্ঞাসা করতে ভয় পেলেন। তবু জিজ্ঞাসা করলেন। জানলেন, চার টাকা। দেখলেন কয়েকটা মাছ তার মধ্যে পঞ্চত্ব পেয়েছে। অনঙ্গমোহন জিজ্ঞাসা করলেন, মরাগুলি? মরাগুলো তিন টাকা করেই দিন। মরা মাছগুলো বেছে রেখেছিলেন অনঙ্গমোহন। সদ্যমৃত মাছ। আর মাছ তো মেরেই খেতে হয়। অনঙ্গমোহন দেখেছিলেন, আরও বেশ কয়েকটি মাছ বেশ মুমূর্ষু। একটু অপেক্ষা করলেই মরছে এবং মরার সঙ্গে সঙ্গেই তিন টাকা কিলো হয়ে যাচ্ছে। মাছগুলো অনঙ্গমোহনের ইচ্ছায় মরছিল না। ওরা যতক্ষণ পারছিল, বেঁচে থাকছিল। মাছগুলি মরতে দেরি করছিল।

    অনঙ্গমোহন কালান্তক যমের মতোই দাঁড়িয়েছিলেন ঐ মাছ বাজারের চাতালে। একটি করে মাছ মরছিল আর অনঙ্গমোহন সেই মৃতদেহটি ছিনিয়ে নিচ্ছিলেন। অনঙ্গমোহন মনে মনে মাছেদের মৃত্যুকামনা করছিলেন, কিন্তু মাছগুলো মরতে চাইছিল না। এইভাবেই দেরি হয়ে গেল অনঙ্গমোহনের।

    কেশব শাস্ত্রী বললেন—খাতাপত্র দিন। চাকরি বাঁচাই।

    অনঙ্গমোহন খাতাগুলি দিলেন।

    —মোটে পাঁচটা স্টুডেন্ট। আরও বাড়ান। আরও তিন-চারটে নাম ঢুকিয়ে দিন।

    —আর যে ছাত্র নাই আমার।

    —ঢুকিয়ে রাখুন না, তাতে আপনারও সুবিধা হয়, আমারও হয়। নাম বলুন, আমিই লিখে রাখি।

    —ঐ একটা নাম লিখতে হয় না? জীবন মজুমদার। সে কিছুদিন পড়ছিল।

    -পড়েছিল কি পড়েনি এসব ভাবলে চলবে না। যে কোনো নাম ঢুকিয়ে দিন। মনে করুন, গজপতি তলাপাত্র। তারপর কয়েকদিন প্রেজেন্ট দেখিয়ে পরীক্ষার আগে আগে অ্যাবসেন্ট করিয়ে দিন। পরীক্ষা দিতে পারেনি। ছাত্র বেশি থাকলে টোলের মেনটেনেন্সের জন্য একটা এককালীন ভাতা পাবেন।

    —এটা তো তঞ্চকতা হয়।

    -তঞ্চকতা কী আবার! সরকারের টাকা সব্বাই লুটেপুটে নিচ্ছে, আর পণ্ডিত নিলেই দোষ? পণ্ডিতরা হল সবচেয়ে নেগলেকটেড কমিউনিটি। এরা আইন জানে না। আইনের ঘোরপ্যাচ জানে না। সুতরাং আমি যতক্ষণ পারি, যতটা পারি সাহায্য করি। আমি এ জন্য কোনো উৎকোচ গ্রহণ করি না। আরও দুটো নাম যোগ করে রাখবেন। আপনার ছাত্রীরা কোথায়?

    —একটি তো হরি ঘোষ স্ট্রিটে থাকে। সেই উপাধি দিবে এবার। আর অন্যটি ইস্কুলে গেছে। আমার নাতনি।

    -ও। নাতনিকেও টোলের ছাত্রী বানিয়ে দিয়েছেন, তাহলে আর এতক্ষণ নাটক করছিলেন কেন পণ্ডিতমশাই? আপনার অন্য দুটি ছাত্রের মধ্যে একটি হল আপনার নাতি অন্যটি শ্যালকপুত্র। সবই তো স্বজন। আরও দুটো নাম যোগ করুন।

    -আপনার ধারণা ঠিক নয় শাস্ত্রীমশাই। আমার টোলে যারা আছে, তাঁরা প্রকৃতই ছাত্র। আর অসীম শ্যালকপুত্র হলেও ছাত্র। আবাসিক ছাত্র। গুরুকুলে যেমন হইত।

    — কেশব শাস্ত্রী হাসলেন। তা বেশ। তা বেশ।

    অনঙ্গমোহন অঞ্জলিকে চা করতে বলে অসীমকে আট আনা পয়সা দিয়ে পাঠালেন মিষ্টি আনতে। এখন ছানার তৈরি মিষ্টি পাওয়া যায় না। মিষ্টান্ন নিয়ন্ত্রণ আইন নামে একটা আইন তৈরি হয়েছে। সেই আইনের ফলে ছানার মিষ্টি তৈরি করা বেআইনি হয়ে গেছে। গজা, লাড্ডু, অমৃতি এইসব বিক্রি হয় এখন।

    কেশব শাস্ত্রী বললেন—সবই সই করে দিলাম। লিখে দিলাম—অহো চতুষ্পাঠী মিমামবলোক্য নিতরাম আহ্লাদিতেহস্মি। বিহগানাং কুজনব‍ ছাত্রানাং রবাঃ শ্রায়ন্তে। আরও লিখলাম—আচার্যশ্চ স্বয়ং তত্ত্বাবধান করোতি। আর কী লিখব বলুন। আমি কোনো উৎকোচ গ্রহণ করি না। বলতে পারেন, এটা একটা ব্রাহ্মণসেবা। ব্রাহ্মণসেবাই তো ধর্ম, না কি বলেন?

    কী বলবেন অনঙ্গমোহন? সেবা যে ধৰ্ম এটা তো সর্বজনগ্রাহ্য কিন্তু কেবল ব্রাহ্মণ সেবাই যে ধর্ম, একথায় হ্যাঁ হ্যাঁ বলেন কী করে?

    কেশব শাস্ত্রীমশাইয়ের বক্তৃতা থামে না। বলেন, সরকার তো পণ্ডিতদের সাহায্য দিচ্ছে। ভাল ছাত্রদের স্কলারশিপও দিচ্ছে। শুনেছি নাকি, রেডিওতে দিনে দুবার করে সংস্কৃতে খবর পড়া হবে। আরে কার জন্য খবর হবে, কে শুনবে খবর? জল শুকিয়ে গেলে আর সেতু বেঁধে লাভ কী? পয়োগতে কিং খলু সেতুবন্ধনে? এই যে রাষ্ট্রভাষা হিন্দি করে দিল, কেন? সংস্কৃতই তো করতে পারত।

    অসীম চা নিয়ে এল, বিলু মিষ্টি। পাথরের গ্লাসে চা, পাথরবাটিতে মিষ্টি। অনঙ্গমোহন পুলকিত হলেন। অঞ্জলির বুদ্ধিমত্তা দেখে মাঝে মাঝে চমৎকৃত হন অনঙ্গমোহন। কেশব শাস্ত্রীমশাইও পুলকিত হলেন। চামৃত এসে গেছে? বেশ। আর মিষ্টি দেখেই বললেন, এ যে দেখি প্রফুল্লভোগ। রাঙা আলুর পাস্তুয়া না? বিলু বলল, হ্যাঁ স্যার। দোকানদার বলল, প্রফুল্লভোগ নিয়ে যাও, কাঁচকলা রাঙাআলু মিশিয়ে তৈরি।

    কেশব শাস্ত্রী মশাইকে রাস্তায় নেমে এগিয়ে দিলেন অনঙ্গমোহন। নেতাজি সংঘের সামনে সাঁটা খবর কাগজে দেখলেন রাশিফল। প্রত্যাশিত ফল লাভ ও মনোবাঞ্ছা পূরণ। অর্থাগম। বেশ মিলে গেল। কে বলে রাশিফল মেলে না?

    মনে বেশ সুখ ছিল অনঙ্গমোহনের। তাই খাওয়া-দাওয়ার পর জনৈক ধীরানন্দ রায়ের চিঠির প্রতিবাদে একটি প্রতিবাদপত্র লিখতে বসলেন। ধীরানন্দবাবু লিখছেন, বর্তমানে বাংলা ভাষার বানানের সংস্কার করা প্রয়োজন হইয়া পড়িয়াছে। বাংলা ভাষা একটি স্বাধীন ভাষা। সংস্কৃতের পুচ্ছধারী হইয়া চলিলে বাংলা ভাষার স্বাধীন বিকাশ সম্ভব হইবে না।

    এই মুহূর্তে আমার কতগুলি প্রস্তাব আছে।

    ১। ঙ স্থলে ং ব্যবহার : যথা বাংলা।

    ২। বর্ণের পূর্বে যুক্ত ‘ঞ’র স্থলে ন এবং পর প্রযুক্ত ‘ঞ’র স্থলে গা ব্যবহার যথা অনজন, অগগ্যান।

    ৩। ঊ, ঋ, ৯, ঐ, ঔ, ঙ, ঞ, ণ, স, ষ, য, ক্ষ বর্ণগুলিকে বাদ দেওয়া।

    ৪। ঐ স্থলে ওই, উ স্থলে অউ, ক্ষ স্থলে কখ…

    এ তো সম্পূর্ণ অরাজকতা আহ্বান করছেন ধীরানন্দবাবু। আর বসুমতীর মতো কাগজ এই চিঠি ছাপল কী করে?

    অনঙ্গমোহন লিখতে শুরু করলেন—সম্পাদক সমীপেষু, গত সতেরই নভেম্বর ১৯৬৫ তারিখে জনৈক ধীরানন্দ রায়ের উর্বর মস্তিষ্কপ্রসূত চিঠিখানি পড়িয়া যারপরনাই আশ্চার্যান্বিত হইলাম। সন্তানের মুখাবয়ব তাঁহার মাতার অনুরূপ হইবে তাহাতে আশ্চর্য কী? বরং না হওয়াই আশ্চর্যের। তদ্রূপ, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী। সুতরাং সংস্কৃতের অনুরূপ বর্ণমালাই থাকিবে। সন্তান বয়ঃপ্রাপ্ত হইলে স্বাবলম্বী হয় কিন্তু পূর্ণ বয়সের পূর্বেই যদি উচ্ছৃঙ্খল হয় তবে তাহা নিন্দনীয়। ধীরানন্দ রায় বাংলাভাষাকে উচ্ছৃঙ্খল হইবার কুপরামর্শ দিতেছেন….

    শ্লথচরণে অঞ্জলি অসময়ে বাড়ি আসে। ঘরে ঢুকেই স্বপ্নাকে জড়িয়ে ধরে। তারপরই বিছানায় উপুড় হয়ে পড়ে কাঁদতে থাকে। হতচকিত ঘাবড়ে যাওয়া স্বপ্না ব্যাপারটা কিছুই বুঝতে পারে না। কেবলই জিজ্ঞাসা করে, কী হয়েছে মা?

    অঞ্জলি কান্নাগলায় বলে—আমাদের কী হইবরে স্বপ্না…

    বারান্দা পেরিয়ে দরজার চৌকাঠের গোড়ায় দাঁড়িয়ে আছে পরিতোষ যশ। বিহ্বল অনঙ্গমোহন তার কাছে জিজ্ঞাসা নিয়ে দাঁড়ান।

    সেই সময় অঞ্জলি বলে, আমার আর চাকরি নাইরে স্বপ্না…

    পরিতোষ যশ ধীরে ধীরে বলল—লক আউট। আজ সকাল বেলা থেকে। শুনেই অঞ্জলি অজ্ঞান হয়ে গেছিল।

    কারখানা বন্ধ হয়ে গেল কেন, হঠাৎ? অনঙ্গমোহন জিজ্ঞাসা করলেন।

    হঠাৎ নয়। আরও আগেই হয়তো বন্ধ করে দিতে হত কিন্তু সরকারের ঐ আইনটা পেয়ে গিয়ে…

    কী আইন?

    মিষ্টান্ন নিয়ন্ত্রণ আইন। রসগোল্লা, সন্দেশ, যত সব ছানার মিষ্টি—সবই বেআইনি হয়ে গেল কিনা, আমাদের কোম্পানি তো টিন তৈরি করে। বড় বড় মিষ্টি কোম্পানিগুলো রসগোল্লার টিন নেওয়া বন্ধ করে দিয়েছে। তাতেই মালিক মওকা পেয়ে বন্ধ করে দিয়েছে।

    —আর খুলবে না?

    —জানি না।

    এই ‘জানি না’ কথাটা শুনেই অঞ্জলির কান্নার শব্দ বেড়ে গেল। তখন পরিতোষ যশ ঘরের ভিতরে ঢুকল।

    চৌকিটার সামনে গেল। অঞ্জলির মাথায় হাত দিল। বলল—অ্যাই, চোখ মোছ, চোখ মোছ।

    —কারখানা আর সত্যি সত্যি খুলবে না পরিতোষবাবু?

    —আরে খুলবে খুলবে। ইউনিয়ন কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? —যদি না খোলে?

    —ধুর, অত চিন্তার কী?

    গলার স্বর গাঢ় আর ঘন করে পরিতোষ যশ এবার বলল—আর আমি তো আছি। অনঙ্গমোহনের সারা শরীর ঝিনঝিন করে উঠল। অনঙ্গমোহন বলতে পারলেন না আরে তুমি কেন, আমিই তো আছি। আমি তো মৃত নয়। আমি, পণ্ডিত নীলকমল ভট্টাচার্যের পুত্র অনঙ্গমোহন। আমাকে অবলম্বন কর। একথা অনঙ্গমোহন বলতে পারেন না। কারণ, অনঙ্গমোহন সংস্কৃত ভাষা ছাড়া আর অন্য কোনো কিছু জানেন না। আর সংস্কৃত ভাষার কোনো বিনিময় মূল্য নেই। সংস্কৃতভাষা অনঙ্গমোহনের মতোই অসহায়। স্বপ্না, তোমার মাকে ওঠাও। একটু দুধ খেতে দাও।

    দুধ! আড়চোখে স্বপ্না চাইল ওর দাদুর দিকে।

    অনঙ্গমোহন লজ্জা পেলেন। একপো দুধ রাখা হয়। চায়ের জন্য সামান্য রেখে বাকিটা সকালে খেয়ে নিয়েছেন অনঙ্গমোহন। রোজই খান। সামান্য একটু দুধ না হলে চলে না। অনঙ্গমোহন বললেন, ঈশ্বর, আমারে মরণ দাও। মরণ।

    আপনি কেন মরবেন! বরং আমার মরে যাওয়া উচিত। আপনি বেঁচে থাকুন। অনঙ্গমোহন জানেন, এটা ব্যাজস্তুতি। আপনি বেঁচে থাকুন এর অর্থ আপনি মরুন। কিন্তু মৃত্যু তো ইচ্ছাধীন নয়। অঞ্জলি বলল—আপনি আর আপনার অসীম থাকেন এখানে, বরং আমি আমার ছেলেমেয়ে দুইটারে লইয়া ভিখারি হইয়া যাই। অনঙ্গমোহন রিপু বশবর্তী হন। শরীরের ভিতরে বুজকুড়ি কাটে দ্বিতীয় রিপু ক্রোধ। চোখ থেকে বের হয় ব্রহ্ম তেজ। যেদিকে দৃষ্টি দেবেন সেই দিক ভস্ম হয়ে যাবে। পশ্চিমে দৃষ্টি দিলেন। ঐ স্থানে সাড়ে সাত টাকায় কেনা হলক কাঠের বইয়ের তাক। ঐখানে জ্বলতে লাগল কাব্য কামধেনু শতশ্লোকচন্দ্রিকা, মুগ্ধবোধম। পশ্চিমে দৃষ্টি হানলেন অনঙ্গমোহন, তক্তপোশের তলায় ধূলিধূসরিত কিরাতার্জনীয় পুড়ে যায়। হা ভারবি হা ভারবি। পুড়ে যায় ফ্যাকাশে মলাটে মোড়া বাসবদত্তা। ভস্ম হয়ে গেল জীবানন্দ বিদ্যাসাগর কৃত টীকা সম্বলিত নৈষধচরিত। ঐ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন যেন খাণ্ডব দহনে সর্বস্ব হারানো উদ্ভ্রান্ত কিরাতপুত্র। উদ্দেশ্যবিহীন হাঁটতে থাকেন অনঙ্গমোহন। অকালবর্ষণ হয়ে গেছে একটু আগে। পিচপথ সিক্ত। আকাশে মেঘ। যাও মেঘ, তুমি নীলকমলের কাছে যাও, তারে কও, বাগবাজারের খালপাড়ে খাড়াইয়া খাড়াইয়া তোমার পুত অনঙ্গমোহন কান্দে। তারে কও, অনঙ্গমোহন আজ পরাজিত। তারে কও, তোমার শব্দবন্ধ মিথ্যা। মিথ্যা কলাপ পাণিনি। মনু সংহিতা মিথ্যা। মিথ্যা পরাশর। নৈষধের পদলালিতা মিথ্যা। মিথ্যা যমক অনুপ্রাস। সমাস কী কাজে লাগে? ব্যুৎপত্তি, সন্ধি? এরে দিয়া জুটে না পচা পুঁটি মাছ। টুলা পণ্ডিতের সন্তান না হইতাম যদি, জিলাপি বানাইতে পারতাম যদি, ফুলুরি, বেগুনি, যদি রিকশাচালক হইতাম, গলায় গামছা, সাংখ্য না পড়তাম যদি, যদি না পড়তাম জৈমিনি সংহিতা, পূর্ব মীমাংসা, ঘটের মধ্যে, তিন আনার ঘটের মধ্যে যদি আবাহন করতে পারতাম ঐরাবত সমেত ইন্দ্রদেব, যদি হ্রীং মন্ত্রে, প্রাণ প্রতিষ্ঠা করতে পারতাম মৃন্ময় পুত্তলের, যদি হাতে সাজি আর ফুল লইয়া দোকানে দোকানে ফুল ছিটাইতে পারতাম, দোকান মালিকের কপালে পরাইয়া দিতে পারতাম যদি দশনয়ার চন্দন তিলক, টাকার ড্রয়ারে যদি ছিটাইতে পারতাম গঙ্গাজল, বিন্দু, কুট্টনী হইতাম যদি, যদি হইতাম বেশ্যার দালাল, উঃ, কলের মিস্ত্রি ও যদি হইতাম…

    হে মেঘ, হে বাগবাজারের মেঘ আমার উপায় বল।

    অনঙ্গমোহন একা একা হাঁটেন।

    বেসন মাখছে তেলেভাজাওলা, লোহার কারখানায় ঘড় ঘড় শব্দে ফুটো হয়ে যাচ্ছে লোহা, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে পুলিস, পানের দোকানে খেলার রিলে হচ্ছে। পৃথিবীটা কী সুন্দর, সংস্কৃত ভাষা ছাড়াই চলে যাচ্ছে। নিজেকে অনাবশ্যক মনে হয়। আবর্জনা মনে হয়। রাস্তার লঘু আর বিক্ষিপ্ত বাতাসে উচ্ছিষ্ট শালপাতার ছ্যাঁচড়ানির মতো অনঙ্গমোহন হাঁটতে থাকেন।

    হাঁটতে হাঁটতে পৌছে যান হরি ঘোষ স্ট্রিটে। অনঙ্গমোহনের টায়ার চটির মৃদু শব্দও চিনে গেছে সুমিতা। এগিয়ে এসে বলবে এসেছেন? আশায় ছিলাম আসবেন। মন বলছিল।

    অনঙ্গমোহন বলবেন, বাঃ। বেশ আলঙ্কারিত বাক্য ব্যবহার করতাছ তো…বেশ।

    এখন কালিদাসের কাব্যে শ্লেষ ও যমকের ব্যবহার দেব। এখানেই অনঙ্গমোহনের আশ্রয়। এখানেই আনন্দ। আঃ, আনন্দ। মহর্ষি ভৃগু। তুমি ঠিক কথা, রাইট কথাই বলেছিলে। আনন্দোব্রহ্ম। আনন্দই ব্রহ্ম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউত্তম পুরুষ – রশীদ করীম
    Next Article শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }