Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    ইন্দ্রনীল সান্যাল এক পাতা গল্প199 Mins Read0
    ⤶ ⤷

    সকলই ফুরাল স্বপনপ্রায়

    সকলই ফুরাল স্বপনপ্রায়

    সপ্তাহখানেক আগে ডায়েরিয়া হয়েছিল। দিনে ১০ থেকে ১২বার পটি। তাও ডাক্তার দেখায়নি নন্দিনী। নিজেই ট্যাবলেট খেয়ে নিয়েছিল। ডায়েরিয়া আর নেই, তবে শরীর এখনও দুর্বল। আজকের পার্টিতে যাওয়ার একদম ইচ্ছে নেই।

    টালিগঞ্জের এক নম্বর অভিনেত্রী হওয়ার সুবাদে নন্দিনী সরকার প্রতিদিন পাঁচ থেকে সাতটা ‘পেজ থ্রি পার্টি’-র আমন্ত্রণ পায়, তবে যায় না। স্টারদের ওভার এক্সপোজড হতে নেই।

    নন্দিনীর গল্‌ফ ক্লাব রোডের বাড়ির উলটোদিকেই ‘পশ কিটেন’ বিউটি পার্লার। পশ কিটেনের মালকিন রিলার সঙ্গে নন্দিনীর ১০ বছরের সম্পর্ক। নন্দিনীর প্রথম ছবি ‘অহর্নিশ’। তখন থেকেই ওর মেকআপ আর চুলের দায়িত্বে রয়েছে রিলা।

    নন্দিনী ফোন করে রিলাকে ডেকে নিল। ইংরেজি খবরের কাগজ ‘সিটিজ়েন’ এই পার্টি থ্রো করেছে। কাগজের মূল এডিশন বেরোয় দিল্লি থেকে। কলকাতা এডিশনের নাম ‘ক্যালকাটা সিটিজেন’, সংক্ষেপে ‘সিসি’। পার্টির থিম, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বা ‘ডিডিএলজে’-র ২০ বছর পূর্তি। এই পার্টিতে না গেলে সিসি-র এডিটর পুষ্কর ভৌমিক খচে যাবে। নন্দিনী মিডিয়াকে চটাতে চায় না। ওরাই তাকে টালিগঞ্জের এক নম্বর অভিনেত্রীর খেতাব দিয়েছে।

    খেতাবের মধ্যে অবশ্য বড়সড় একটা চিমটিও আছে। নন্দিনী এক নম্বর অভিনেত্রী হতে পারে, কিন্তু টালিগঞ্জের এক নম্বর হিরোইন হল দোলনচাঁপা। নন্দিনী আর দোলনচাঁপা একসঙ্গে কেরিয়ার শুরু করেছিল। ১০ বছর পার করে দোলনচাঁপা আজও জিন্‌স, মিনিস্কার্ট বা গাছকোমর করে বাঁধা শাড়ি পরে ভানুপ্রতাপ, সায়নদেব বা কুমার উদয়নের সঙ্গে নাচছে। কখনও রায়চকে, কখনও ডুয়ার্সে, কখনও রাজস্থানে, কখনও বা গ্রিসে। ‘ওস্তাদ’, ‘বাটপার’, ‘যুদ্ধ’, ‘মৃত্যুহীন প্রেম’…এইসব হিরোকেন্দ্রিক ছবিতে দুটো লভ সং, একটা স্যাড সং ক্লাইম্যাক্সে হিরো-ভিলেনের ঝাড়পিটের সময় ক্লোজ আপে ভয়ের এক্সপ্রেশন দেওয়া আর শেষ সিনে হিরোর কাঁধে মাথা রেখে দাঁত কেলিয়ে হেসে আজ দোলনচাঁপা এক নম্বর হিরোইন! আর আর্ট ফিল্ম, প্যারালাল ফিল্ম বা মিডল অব দ্য রোড ফিল্ম, ইন্ডিপেনডেন্ট মুভিতে অভিনয় করে চারটে ন্যাশনাল অ্যাওয়ার্ড আর একগাদা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে নন্দিনী এক নম্বর অভিনেত্রী! কোলাব্যাঙের মতো প্রোডিউসরগুলো প্রথম মিটিংয়েই বলে, “একদম অন্যরকম একটা ছবি করছি। ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট!” নন্দিনী পরের লাইনগুলো জানে। “প্রধান চরিত্রে আপনি। তবে খুব বেশি টাকা দিতে পারব না। বাজেট কম!”

    ‘অন্যরকম’! ইন্টারেস্টিং’! শব্দদুটো শুনলেই হাড়পিত্তি জ্বালা করে নন্দিনীর। কেন রে শালা? ব্লকবাস্টার কিংবা ফাটাফাটি মুভি বানানোর সময় নন্দিনী সরকারের কথা মনে পড়ে না?

    নন্দিনীর কেরিয়ার শুরু ২২ বছর বয়সে। ‘কাটাকুটি খেলা’ মেগা সিরিয়ালে অভিনয় করে লাইমলাইটে আসা। ২৩ বছর বয়সে ওই মেগার ডিরেক্টর অমল সরকারের সঙ্গে বিয়ে। ২৫ বছর বয়সে প্রথম ছবি ‘অহর্নিশ’। বিজ্ঞাপন ছবি নির্মাতা অনির্বাণ দত্ত প্রথম ছবিতেই চারটে ন্যাশনাল অ্যাওয়ার্ড বাগিয়েছিল। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিল নন্দিনী সরকার। ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডই কাল হল। নন্দিনীর গায়ে আর্ট ফিল্মের অভিনেত্রীর ছাপ্পা পড়ে গেল। পরের দু’বছর হাতে একটাও ছবি না থাকায় ফ্রাস্ট্রেটেড হয়ে নন্দিনী মদ ধরল। অমল সরকার মেগা সিরিয়ালের ডিরেক্টর হলেও ছা-পোষা টাইপ। মাসছয়েক নন্দিনীর ট্যানট্রাম্স সহ্য করল। তারপর গল্‌ফ ক্লাব রোডের বাড়ি ছেড়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের ফ্ল্যাটে চলে গেল। অমল আর নন্দিনী এখনও অফিশিয়ালি বিবাহিত, ডিভোর্সের ঝামেলায় কেউ যেতে চায়নি।

    গল্‌ফ ক্লাব রোডের বাড়িতে একা হয়ে গিয়ে নন্দিনী আশনাই শুরু করল টালিগঞ্জের এক নম্বর হিরো সায়নদেবের সঙ্গে। ভেবেছিল, প্রেমের অভিনয় আর ইমোশনাল ব্ল্যাকমেল দিয়ে হিরোইনের রোল পাবে। সায়নদেব ঘাগু মাল! মাসছয়েক খেলাধুলো করে বউয়ের কাছে ফেরত গেল।

    রাগের চোটে নন্দিনী পাকড়াও করল প্যারালাল ফিল্মের হিরো তীর্থঙ্করকে। ৪৬ বছরের লোকটাকে ঠিকঠাক ব্যবহার করে গোটাতিনেক ছবি বাগিয়ে আর বারপাঁচেক বিদেশ ভ্রমণ করে তীর্থঙ্করকেও ডাম্প করল, তারপর এল বাচ্চা হিরো ভানুপ্রতাপ। ভানুপ্রতাপের সঙ্গে শোওয়ার সুবাদে মাঝারি বাজেটের কমার্শিয়াল মুভিতে হিরোইনের রোল পাচ্ছিল নন্দিনী। ছবিগুলো মফস্সল আর গ্রামবাংলায় ঠিকঠাক চলছিলও। কিন্তু মুশকিল হল, ভানুপ্রতাপ নন্দিনীর প্রেমে পড়ে গেল। নন্দিনী আবার ‘প্রেম’ ব্যাপারটা সহ্য করতে পারে না। “উই আর গুড ফ্রেন্ডস”, “আমার সঙ্গে তোর মেলামেশাটা মিডিয়া ভালভাবে নিচ্ছে না’, “রোজ রাত্তিরে তোর এখানে থাকা নিয়ে অমল খুব ডিস্টার্বড। আমি বরং তোর বাড়িতে গিয়ে থাকব। তুই কাকিমার সঙ্গে কথা বল, এইসব ভুজুং দিয়ে ভানুপ্রতাপকে বাড়ি পাঠাল নন্দিনী। তার এক সপ্তাহের মধ্যে কুমার উদয়নের সঙ্গে রংরলিয়া শুরু হয়! গ্রুপ থিয়েটার থেকে উঠে আসা ছোকরা খুব শিগগির টালিগঞ্জের এক নম্বর হিরোর জায়গা নেবে। সায়নদেবের আসন টলল বলে।

    [page 17 missing]

    ব্যাকগ্রাউন্ডে ডিডিএলজে-র গান বাজছে। ব্যাঙ্কোয়েট হল সাজানো হয়েছে পঞ্জাবি বিয়ের মণ্ডপের মতো। নন্দিনী প্রথমে সায়নদেবের সঙ্গে নাচল। একটু জিরিয়ে নিয়ে, একটা ফ্লেভারড ভদকা মেরে তীর্থঙ্করকে নাচাল। আর্ট ফিল্মের অ্যাক্টর তো ফিল্মি ডান্স পারে না। নেকু! আরও এক পেগ খেল নন্দিনী। ভানুপ্রতাপের সঙ্গে নাচ তারপর কুমার উদ্যানের সঙ্গে। খবরের কাগজের পাটিতে এর বেশি ড্রিঙ্ক নেওয়া ঠিক না। কবে কী ছবি ছেপে দেবে। যাই হোক, ক্যালকাটা সিটিজেনের এডিটর পুষ্কর ভৌমিকের গালে চুমু খেয়ে রাত দেড়টার সময় নন্দিনী গাড়িতে উঠল।

    *

    নন্দিনীর ঘুম ভাঙল অদ্ভুত একটা অনুভূতি নিয়ে। তার পায়ের তলা জ্বালা করছে, সেই সঙ্গে ঝিনঝিনে ভাব। কী ব্যাপার? চোখ কচলে মোবাইলে সময় দেখল নন্দিনী। সকাল ১০টা। দু’পেগ ভদকা খেয়ে হ্যাংওভার হওয়ার কথা নয়। আর হ্যাংওভারে মাথাব্যাথা হয়। আজ কি পায়ে হ্যাংওভার হল? নিজের রসিকতায় নিজেরই হাসি পেল নন্দিনীর। বিছানা থেকে উঠতে গেল…

    নন্দিনী বিছানা থেকে উঠতে পারছে না, পা নাড়াতে পারছে না! আঁতকে উঠে গায়ের চাদর সরাল। পা দুটো আছে তো? পা বহাল তবিয়তে দৃশ্যমান। তবে তাদের উপরে নন্দিনীর কোনও নিয়ন্ত্রণ নেই। একটু আগে বার্নিং সেনসেশন হচ্ছিল। এখন সেটা আর নেই। থাইয়ে একটা চিমটি কাটল নন্দিনী। কোনও অনুভূতি হল না। প্যারালিসিস হল নাকি?

    ভ্যাট। হেসে ফেলে নন্দিনী। গন্ডগোল কিছু একটা হয়েছে। সেটা নিয়ে দুশ্চিন্তা না করে কুমার উদয়নকে ফোন করল। বর্তমান বয়ফ্রেন্ড এখন কোথায়? কুমার উদয়নের ফোন বেজে গেল। নির্ঘাৎ ঘুমোচ্ছে। এবার কাকে ফোন করা যেতে পারে? আবার পা তোলার চেষ্টা করল নন্দিনী। হচ্ছে না। শরীরের নীচের দিক তার কথা শুনছে না। প্রচণ্ড ভয় পেয়ে এবার তীর্থঙ্করকে ফোন করল। তীর্থঙ্কর লাইন কেটে দিল। এবার ভানুপ্রতাপ, তার ফোন সুইচড অফ। এবার সায়নদেব। সে ফিসফিস করে বলল, “মিটিংয়ে আছি। উইল টক লেটার,” লাইন কেটে দিল।

    বর্তমান ও প্রাক্তন বয়ফ্রেন্ডরা বিপদের সময় ফোন ধরছে না। বাধ্য হয়ে অমলকে ফোন করল নন্দিনী। একবার রিং হওয়ার পরেই অমলের সুভদ্র কণ্ঠস্বর শোনা গেল, “হ্যাঁ, বলো।’

    “তোমাকে একবার আসতে হবে অমল!” হাউহাউ করে কাঁদছে নন্দিনী, “ঘুম থেকে উঠে দেখছি আমার পায়ে প্যারালিসিস হয়েছে।” নন্দিনীকে থামিয়ে অমল বলল, “কাল রাতে ক’ পেগ টেনেছিলে?”

    “ওসব নয় অমল!” হাঁফাচ্ছে নন্দিনী, “দিস ইজ় সামথিং এল্স। আমার কোনও খারাপ অসুখ হয়েছে। প্লিজ় এসো।”

    “আসছি,” দীর্ঘশ্বাস ফেলে ফোন কাটল অমল।

    *

    গল্‌ফ ক্লাব রোডে ট্যাক্সি থেকে নেমে অমল দেখল বাড়ির সামনে, কলকাতার নামকরা নার্সিংহোম সেন্টিনেল মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে রয়েছে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে অমল বাড়িতে ঢুকল। নন্দিনীর সত্যিই সিরিয়াস কিছু হল নাকি?

    একতলায় রিলা মুখ চুন করে দাঁড়িয়ে। অমলকে দেখে দৌড়ে এসে বলল, “আপনাকে ফোন করার পরে নন্দিনী আমাকে ফোন করেছিল। আমি এসে ওর অবস্থা দেখে সেন্টিনেলের হেলপলাইনে ফোন করি।”

    “ওর হয়েছেটা কী? আমাকে তো ফোনে বলল…” নন্দিনীর সঙ্গে ফোনালাপের কথা রিলাকে বলল অমল।

    রিলা বলল, “আপনাকে ফোনে যা বলেছিল, তার সঙ্গে নতুন সিমটম যোগ হয়েছে। নন্দিনীর পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত সাড় চলে গিয়েছে ওই তো! ডাক্তার সীমান্ত ঘোষ আসছেন। আপনি জেনে নিন।”

    লম্বাচওড়া, ফরসা, ক্লিন শেভ্ন এবং সুপুরুষ, বছর তিরিশের সীমান্তকে অমল বলল, “নমস্কার। আমার নাম অমল সরকার। নন্দিনীর হাজব্যান্ড। আমি এখানে থাকি না। ফোন পেয়ে দৌড়ে এলাম।”

    সীমান্ত বলল, “আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।”

    অমল এখনও নন্দিনীর কাছে যায়নি। সে রিলাকে বলল, “নন্দিনী নার্সিংহোমে ভর্তি হলে বাড়ির কী হবে?”

    রিলা বলল, “নন্দিনী বেরলে বাড়ির চাবি আমাকে দিয়ে যেত। পার্লার আছে, তাই আমার কোথাও যাওয়ার উপায় নেই। আপনি অ্যাম্বুল্যান্সে উঠে পড়ুন। আমিও যাব। বাড়ি ঠিকঠাক রাখার দায়িত্ব আমার কর্তার।”

    ট্রলিতে করে নন্দিনীকে আনা হচ্ছে। তাকে অ্যাম্বুল্যান্সে তোলার পরে রিলা, সীমান্ত আর সিস্টার উঠল। সীমান্ত বলল, “অমলবাবু, উঠে আসুন।”

    অমল অ্যাম্বুল্যান্সে ওঠার পরে সীমান্ত দরজা বন্ধ করল। অ্যাম্বুল্যান্স চলতে শুরু করেছে। অ্যাম্বুল্যান্সের এসির তাপমাত্রা কত ডিগ্রিতে সেট করা আছে, কে জানে! অমলের বেশ শীত করছে।

    রিমোট টিপে এসির তাপমাত্রা বাড়িয়ে সীমান্ত বলল, “অমলবাবু, আপনার স্ত্রীর যে রোগটা হয়েছে, তাকে বলা হয় অ্যাসেন্ডিং প্যারালিসিস। এতে স্পাইনাল কর্ডের একদম নিচতলা সবার আগে হরতাল করে। সেই হরতাল আস্তে-আস্তে উপর দিকে ওঠে।”

    “এটা কেন হয়?” জানতে চায় রিলা। সে নন্দিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অমল এতক্ষণে সাহস করে নন্দিনীর দিকে তাকাল।

    নন্দিনীর দৃষ্টিতে শূন্যতা, চোখে জল। সে প্রবল বেগে হাঁফাচ্ছে। সীমান্ত বলছে, “অনেক কারণে অ্যাসেন্ডিং প্যারালিসিস হতে পারে। অন্যতম প্রধান কারণ ভাইরাল ইনফেকশন। সে ক্ষেত্রে রোগটার নাম গুল্যা বারি সিনড্রোম বা জিবিএস। সাধারণত এই রোগের ক্ষেত্রে সপ্তাহখানেক আগে ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকে।”

    রিলা বলল, “একসপ্তাহ আগে নন্দিনীর ডায়েরিয়া হয়েছিল।”

    “হিসেব মিলে যাচ্ছে,” মৃদু হাসে সীমান্ত, “ফাইনাল ডায়গনোসিসের জন্য ওর স্পাইনাল ফ্লুইড ট্যাপ করতে হবে…”

    ইংরেজি সাহিত্যের ছাত্র অমল জিবিএস বলতে বোঝে জর্জ বার্নার্ড শ। ওই নামে যে একটা কঠিন রোগ থাকতে পারে, সেই ধারণা ছিল না। মাথা নিচু করে সে বলল, “এই রোগের চিকিৎসা কী?”

    “গুল্যা বারি সিনড্রোমের পেশেন্টরা অধিকাংশ ক্ষেত্রে নিজের থেকেই সুস্থ হয়ে যায়। এখন নানারকম ওষুধ বেরিয়েছে। তবে খুব কম পার্সেন্টেজের ক্ষেত্রে স্নায়ুর হরতাল ক্রমশ উপর দিকে ওঠে। ফুসফুসের পেশি কাজ করা বন্ধ করে দিলে শ্বাসপ্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। তখন…” চুপ করে সীমান্ত।

    “তখন কী?” সীমান্তর হাঁটু খামচে জানতে চায় অমল।

    নন্দিনীর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে সীমান্ত বলল, “রেসপিরেটরি প্যারালিসিস হয়ে পেশেন্ট মারা যায়। তবে নন্দিনীর ক্ষেত্রে সেটা হবে না। আমরা সেন্টিনেলে পৌঁছে ওঁকে আইসিইউতে রাখব। ডক্টর চ্যাটার্জি আছেন। উনি আপনাকে সব বুঝিয়ে বলবেন।”

    “আপনি আইসিইউতে থাকবেন না?”

    “না, আমি মেডিসিন ডিপার্টমেন্টে আছি। এই রকম ইমার্জেন্সিতে অ্যাম্বুল্যান্সের সঙ্গে আসতে হয়। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনার স্ত্রীকে ভেন্টিলেটরে রাখা অবধি আমি সঙ্গে থাকব।”

    “নন্দিনীকে ভেন্টিলেটরে রাখতে হবে!” বিড়বিড় করে অমল, “কতদিন?”

    সীমান্ত জবাব দেয়, “যতদিন না রিকভারি হয়!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    ইন্দ্রনীল সান্যাল

    অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    শেষ নাহি যে – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    মধুরেণ – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Our Picks

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }